Home Blog Page 2961

এডিবির সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর

0

করোনভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশের জন্য বাজেট সহায়তা হিসেবে অনুমোদিত ৫০ কোটি ডলার ঋণের বিষয়ে এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে সরকারের একটি চুক্তি সই হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এই ঋণের পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা।
গত ৭ মে ম্যানিলাতে এডিবির পরিচালনা পর্ষদ এই ঋণ অনুমোদন করে।
আজ সোমবার এডিবি এবং সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এই ঋণচুক্তি সই হয়। ইআরডির সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন।
এডিবির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মনমোহন প্রকাশ বলেন, এই সহায়তা জীবন ও জীবিকার জন্য, যা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। মাত্র ১ মাসের মধ্যে এই ঋণের পুরো প্রক্রিয়া শেষ করা হয়েছে। বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় ফিরে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এডিবির এই ঋণ কভিড-১৯ এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হবে। প্রায় দেড় কোটির বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন। এই ঋণের অর্থে অন্তত ২০ লাখ দরিদ্র পরিবার ২ হাজার টাকা করে নগদ সহায়তা পাবে। তৈরি পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে গঠিত প্রণোদনা তহবিলে এডিবির এই ঋণ কাজে লাগানো হবে।
এর আগে গত ৩০ এপ্রিল ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করে এডিবি। ‘কভিড-১৯ প্রতিরোধে জরুরি সাড়া’ প্রকল্পের আওতায় এই ঋণ নেওয়া হচ্ছে, যা ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ এবং আইসোলেশন ইউনিটের উন্নয়নসহ কিছু জরুরি কেনাকাটায় ব্যবহার করা হবে।
করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৭ মার্চ জরুরি স্বাস্থ্যসেবাসামগ্রী কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার অনুদান অনুমোদন দেয় এডিবি। এরপর ১ এপ্রিল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের ঝরে পড়া ঠেকাতে ১৩ লাখ ডলার আর্থিক সহায়তা অনুমোদন করে প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য ও অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব মোকাবিলায় এডিবির আর্থিক সহায়তা প্যাকেজের আকার ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার। বাংলাদেশ এডিবির এই কোভিড-১৯ প্যাকেজ থেকে ১০০ কোটি ডলারের বেশি সহায়তা চেয়েছিল।

করোনায় হাসপাতালে ভর্তি সশস্ত্রবাহিনীর ৩৪৫ সদস্য, মৃত ৬

0

করোনাভাইরাস আক্রান্ত হয়ে আজ পর্যন্ত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সশস্ত্রবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবার। এছাড়া এ পর্যন্ত ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৬ জন মৃত্যুবরণ করেছেন।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাস (কভিড -১৯) এর সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই করোনা আক্রান্ত সশস্ত্রবাহিনী সদস্যদের চিকিৎসা ব্যবস্থার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সকল সেনানিবাসের সিএমএইচসমূহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
এতে বলা হয়, এখন পর্যন্ত ঢাকা সিএমএইচে সশস্ত্রবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারবর্গ কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ৮৮ জন আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব-স্ব আবাসস্থলে প্রত্যাবর্তন করেন এবং ভর্তিরত অপর সকল রোগী সুস্থ রয়েছেন। এখন পর্যন্ত ৬ জন রোগী মৃত্যুবরণ করেন। এরমধ্যে ০৪ জন ৭০ বছর ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত এবং ০২ জন কর্মরত সেনা সদস্য, যারা প্রত্যেকেই অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাদের পরিবারবর্গের করোনাভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) তে ০৩টি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ১০টি আরটি-পিসিআর (RT-PCR) মেশিন বিদ্যমান আছে।
উল্লেখ্য, অদ্যাবধি এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩,১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও সকল সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ঔষাধিসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ রয়েছে। পাশাপাশি সিএমএইচসমূহে পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।

পুলিশ হাসপাতালের জন্য তিনটি ভেন্টিলেটর ও এন-৯৫ মাস্ক দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম নভেল করোনাভাইরাস মোকাবিলায় পুলিশ হাসপাতালের জন্য আয়ারল্যান্ডের তৈরি তিনটি ভেন্টিলেটর এবং এন-৯৫ মাস্ক দিয়েছেন। তিনি আজ সোমবার পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের কাছে এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসা ত্বরান্বিত করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পিতা মো: শামসুদ্দিন প্রতিষ্ঠিত রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে পুলিশ সদস্যের চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। একইসঙ্গে শাহরিয়ার আলমের ব্যক্তিগত উদ্যোগে চীন থেকে ক্রয়কৃত এন-৯৫ মাস্ক প্রদান করা হয়।এ সময় বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোটভাই মো: সাইফুল আলম উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতেও বাংলাদেশ পুলিশের সদস্যরা ফ্রন্টলাইনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সকল সদস্যের নিরাপত্তা এবং করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

দোষারোপের রাজনীতি পরিহার করুন : হানিফ

0

চলমান করোনা পরিস্থিতিতে দোষারোপের রাজনীতি পরিহার করে মানবিক হতে রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, ক্ষমতার বাইরে যারা আছেন তাদের প্রতি অনুরোধ অযথা সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে, আপনাদের যদি কোন ভালো পরামর্শ থাকে দুর্যোগ মোকাবেলায় সেটা প্রকাশ করুন। সরকার অবশ্যই যে কোন ভালো পরামর্শ গ্রহণ করবে।

আজ সোমবার মাহবুব উল আলম হানিফ তার বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলের নেতাদের অহেতুক অপ্রয়োজনীয় পরচর্চা থেকে বিরত থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই সংকটকালে জাতির প্রত্যাশা ছিল দুর্যোগ মোকাবেলায় সবাই আন্তরিক এবং মানবিক হবে। কিন্তু দুর্ভাগজনকভাবে এই কঠিন সময়েও করোনা নিয়ে রাজনীতি বন্ধ হয় নাই। চলছে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ, চলছে কাদা ছোড়াছুড়ি।

তিনি বলেন, দেশের মানুষ তো সকল রাজনৈতিক নেতাদের চেনে-জানে। তাদের অতীত এবং বর্তমান কর্মকান্ড সম্পর্কেও দেশবাসী সজাগ আছে। ক্ষমতাসীন দলের সরকার পরিচালয়নায় অভাবনীয় সাফলতা, ব্যাপক উন্নয়ন অগ্রগতি জনগণ দেখছে। আর ক্ষমতার বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলের দেশ পরিচালনার সীমাহীন ব্যার্থতা, অযোগ্যতা এবং দাঁয়িত্বজ্ঞানহীন রাজনীতি দেশের মানুষ দেখেছে। তাহলে এই সমস্ত কাদা ছোড়াছুড়ি করে কি লাভ?

মাহবুব উল আলম হানিফ বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের ভরসার জায়গা একটাই, সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ নিয়ে লড়াই করে যাচ্ছেন এই করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায়। সব সময় প্রতিটি কাজের তদারকি করছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সিদ্ধান্ত দিচ্ছেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং করছেন।

তিনি বলেন,সরকার জীবন-জীবিকার ব্যাপারে অত্যান্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং সময়পযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন। মানবিকতার হাত বাঁড়িয়ে দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আশাকরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে হানিফ বলেন, এই দুর্যোগকালীন চিকিৎসক বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সেবা কর্তৃপক্ষের মতামত ও সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরার চেষ্টা করুন, যার মাধ্যমে দেশের জনগণ উপকৃত হবে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের কর্মকান্ড মূল্যায়ন করার সময় এখনো হয় নাই। আগে দুর্যোগ কেটে যাক। তারপর সরকারের প্রতিটি কর্মকান্ড ও পদক্ষেপের বিশ্লেষণ করেই মূল্যায়ন করা যাবে, সমালোচনাও করা যাবে। এই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ এবং সরকারের সিদ্ধান্ত মেনে চলুন।

ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতিতে চলমান ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার।

তিনি বলেন, দেশে করোনাকালে ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে রযেছে। যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের স্মরণ করিয়ে দিতে চাই, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান এখনো চলছে।

ওবায়দুল কাদের আজ সোমবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গরিব, কর্মহীন ও অসহায় মানুষের জীবিকার স্বার্থে সরকার সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছে। দুর্ভাগ্যজনক যে প্রথম দিনেই ঢাকাসহ বিভিন্ন জেলায় শারীরিক ও সামাজিক দূরত্ব অনেকেই উপেক্ষা করেছেন। দোকানপাট ও ব্যবসা কেন্দ্রীয় অনেক জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না।

তিনি বলেন, ফেরি ঘাটে ঢাকামুখী মানুষের ঢল লক্ষ্য করা যায়। উপেক্ষা প্রকারান্তরে নিজেদের ও আশপাশের জন্য বিপদ ডেকে আনবে। করোনা বিস্তারকে উৎসাহিত করবে। আমাদের ভুলে গেলে চলবেনা, করোনা মোকাবেলায় সবচেয়ে সাফল্যের দাবিদার যে দেশটি, দক্ষিণ কোরিয়া দ্বিতীয় পর্যায়ে করোনার আক্রমণ শুরু হয়েছে। এজন্য কোরিয়া সরকারকে আবারো লক ডাউনের পথে যেতে হচ্ছে।

করোনা সঙ্কটে আওয়ামী লীগ পরিচালিত ত্রাণ কার্যক্রম নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খাদ্য সহায়তার পাশাপাশি দিচ্ছে আর্থিক ও চিকিৎসা সহায়তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক ও অসহায়দের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন।

বিএনপির বিরুদ্ধে করোনা সংকটে মানুষের পাশে না দাঁড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, দেশ যখন করোনার গ্রাসে বিপর্যস্ত তখন জনগণের প্রত্যাশা ছিল বিএনপি ত্রাণ সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াবে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের যখন ঈদ শপিং না করে সেই অর্থ অসহায় জনগণের মাঝে বিতরণের জন্যনির্দেশ দেয়া হয়েছে, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ত্রাণের পরিবর্তে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করছে। যা জনগণের দুঃখ-দুর্দশার সাথে উপহাসের শামিল’।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনা বিস্তার রোধে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়াচ্ছে। এই ধারাবাহিকতায় নতুন করে চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হয়েছে।

দেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৩৪

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২৩৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১০৩৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৯১।
আজ সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৭টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার দুইশ ৬৭টি। পরীক্ষা করা হয়েছে ৭ হাজার দুইশ আটটি। মোট পরীক্ষা করা হয়েছে এক লাখ ২৯ হাজার আটশ ৬৫টি।
নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন। ঢাকায় ৮ জন, চট্টগ্রামে দুইজন্য রংপুরে একজন বাসিন্দা। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে রয়েছে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে একজন।
নাসিমা সুলতানা আরও বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুইশ ৫২ জন। এই নিয়ে মোট সুস্থ হলো ২ হাজার ৯০২ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৮৩ জন। মোট আইসোলেশনে আছেন ২ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ২ হাজার ৩৬০ জন। অদ্যাবধি আইসোলেশনে এসেছেন ২ লাখ ১২ হাজার ৯৮৩ জন।
তিনি বলেন, সারাদেশে ৬৪ জেলায় ছয়শ ১৫টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুতি। তৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সেবা দেওয়া যাবে ৩০ হাজার নয়শ ৫৫ জনকে।
তিনি বলেন, সারাদেশে আইসোলেশন শয্যা আছে ৮ হাজার ৬৩৪টি। ঢাকার ভেতরে আছে ২ হাজার ৯টি। ঢাকা সিটির বাইরে ৫ হাজার ৭৩৪টি শয্যা আছে। আইসিইউ সংখ্যা আছে ৩২৯টি, ডায়ালাসিস ইউনিট আছে ১০২টি।
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

দুই মিটার দূরত্বে ৫ ধাপে শিথিল হচ্ছে ব্রিটেনের লকডাউন

0

দীর্ঘ তিন মাসের স্বেচ্ছাবন্দী দশা অবসানের পথে অগ্রসর হচ্ছে ব্রিটেন। আপাতত দুই মিটার সামাজিক দূরত্ব বজায় রেখেই শিথিল করা হচ্ছে করোনাকালীন ব্রিটেনের লকডাউন। আগামী দুই মাসের রোডম্যাপ ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার লন্ডন সময় ৭টায় এক টেলিভিশন ভাষণে তিনি তার পরিকল্পনা তুলে ধরেন। লকডাউন শিথিলের অংশ হিসেবে এবং সতর্কতামূলক পদক্ষপের অংশ হিসেবে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বরিস। তিনি বলেন, এখন থেকে ইংল্যান্ডের বাসিন্দারা ঘরের বাইরে যতক্ষণ ইচ্ছা এক্সারসাইজ বা অনুশীলন করতে পারবেন। তবে তাদের অবশ্যই দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

করোনাকালে জরুরী সেবা ছাড়া বেশীরভাগ অফিসের কার্যকম বাসা থেকেই করতে হয়েছে। তবে এখন থেকে কেউ যদি ঘরে কাজ করতে অসুবিধা হয় তবে তিনি কাজের জায়গায় গিয়ে কাজ করতে পারবেন। এক্ষেত্রে নির্মাণ ও উৎপাদনশীল কর্মক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছেন। তারা চাইলে আগামী কাল থেকে কাজ শুরু করতে পারবে।

আগামী বুধবার থেকে জনসাধারণ পার্কে যেতে পারবে, গাড়ী চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। এমনকি তারা খেলাধুলা করতে পারবে। তবে তা হতে হবে পরিবারের সদস্যদের মধ্যে এবং সর্বোচ্চ ৪ জন একসাথে মিলিত হতে পারবেন। তবে অবশ্যই দুই মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, ছোট ছোট ভুলের জন্যও জরিমানা দিতে হবে। বিশেষ করে সামাজিক দূরত্বের ব্যাপারে। তিনি বলেন, এই পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করা হবে। যদি প্রাদুর্ভাব বাড়তে থাকে তাহলে আবারো পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে।

তিনি তার বক্তব্যে বলেন, আমি বিশ্বাস করি আগামী ১ জুন থেকে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা স্কুলে ফিরে যেতে পারবে। ক্যাফে, দোকানপাটসহ হসপিটালিটি সেক্টর জুলাই মাসের প্রথম থেকে খোলা শুরু হতে পারে যদি ব্যাপক সমর্থন থাকে।

তিনি বলেন, আকাশ পথে ব্রিটেনের বাইরে থেকে আসা মানুষদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

তিনি বলেন, লকডাউনের কারনে ব্রিটেন চরম বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। অর্ধ মিলিয়ন মানুষ মৃত্যুঝুঁকিতে ছিলেন।

তিনি আগামীকাল থেকে কর্মস্থলে ফিরতে হলে সতর্ক হওয়ার আহবান জানান। বিশেষ করে গণপরিবহনে যাতায়াত না করার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, আমাদের অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

জুলাই থেকে মসজিদে নামাজ, সীমিত পরিসরে বিয়ে শাদী অনুষ্ঠান, ১ জুন থেকে স্কুল, ১ জুলাই থেকে ক্যাফে রেস্টুরেন্ট এবং ১০ আগস্ট থেকে উঠে যাবে সব বিধি-নিষেধ।

লকডাউন থেকে ব্রিটেনকে বের করে আনার পরিকল্পনা ১৮ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত ৫টি ধাপে কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে-

১৮ মে প্রথম ধাপে আউটডোর ওয়ার্কার যেমন বিল্ডার, গার্ডেনার ও কিছু রিটেইল খুলে দেওয়া হবে। সর্বোচ্চ ৪ জন বন্ধু ও আত্মীয়ের সাথে বাইরে মিলিত হতে পারবেন। তবে মেনে চলতে হবে সমাজিক দূরত্ব।

১ জুন দ্বিতীয় ধাপে স্কুল খুলবে। ওয়ার্কাররা কাজে ফিরতে পারবেন। কর্মক্ষেত্রে থাকতে হবে দুই মিটার দুরত্বের সুযোগ। হোম ভিজিট করতে পারবেন সীমিত সময়ের জন্য। তবে ৪ জনের বেশী হতে একসাথে দেখা করতে পারবেনা।

১ জুলাই থেকে তৃতীয় ধাপে ক্যাফে এবং রেস্টুরেন্টে যাওয়া যাবে। তবে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। রেস্টুরেন্ট মালিকরা পরিস্কার পরিচ্ছন্নতায় আরো বেশী গুরুত্ব দিতে হবে।

২০ জুলাই চতুর্থ ধাপে মসজিদ চার্চসহ ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে বিয়ে শাদি আয়োজনে কোন বাঁধা থাকবেনা। হোটেল, টুরিস্ট সেন্টার খুলে দেওয়া হবে। তবে বন্ধ থাকবে মদের বার।দীর্ঘ তিন মাসের স্বেচ্ছাবন্দী দশা অবসানের পথে অগ্রসর হচ্ছে ব্রিটেন। আপাতত দুই মিটার সামাজিক দূরত্ব বজায় রেখেই শিথিল করা হচ্ছে করোনাকালীন ব্রিটেনের লকডাউন। আগামী দুই মাসের রোডম্যাপ ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার লন্ডন সময় ৭টায় এক টেলিভিশন ভাষণে তিনি তার পরিকল্পনা তুলে ধরেন। লকডাউন শিথিলের অংশ হিসেবে এবং সতর্কতামূলক পদক্ষপের অংশ হিসেবে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বরিস। তিনি বলেন, এখন থেকে ইংল্যান্ডের বাসিন্দারা ঘরের বাইরে যতক্ষণ ইচ্ছা এক্সারসাইজ বা অনুশীলন করতে পারবেন। তবে তাদের অবশ্যই দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

করোনাকালে জরুরী সেবা ছাড়া বেশীরভাগ অফিসের কার্যকম বাসা থেকেই করতে হয়েছে। তবে এখন থেকে কেউ যদি ঘরে কাজ করতে অসুবিধা হয় তবে তিনি কাজের জায়গায় গিয়ে কাজ করতে পারবেন। এক্ষেত্রে নির্মাণ ও উৎপাদনশীল কর্মক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছেন। তারা চাইলে আগামী কাল থেকে কাজ শুরু করতে পারবে।

আগামী বুধবার থেকে জনসাধারণ পার্কে যেতে পারবে, গাড়ী চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। এমনকি তারা খেলাধুলা করতে পারবে। তবে তা হতে হবে পরিবারের সদস্যদের মধ্যে এবং সর্বোচ্চ ৪ জন একসাথে মিলিত হতে পারবেন। তবে অবশ্যই দুই মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, ছোট ছোট ভুলের জন্যও জরিমানা দিতে হবে। বিশেষ করে সামাজিক দূরত্বের ব্যাপারে। তিনি বলেন, এই পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করা হবে। যদি প্রাদুর্ভাব বাড়তে থাকে তাহলে আবারো পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে।

তিনি তার বক্তব্যে বলেন, আমি বিশ্বাস করি আগামী ১ জুন থেকে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা স্কুলে ফিরে যেতে পারবে। ক্যাফে, দোকানপাটসহ হসপিটালিটি সেক্টর জুলাই মাসের প্রথম থেকে খোলা শুরু হতে পারে যদি ব্যাপক সমর্থন থাকে।

তিনি বলেন, আকাশ পথে ব্রিটেনের বাইরে থেকে আসা মানুষদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

তিনি বলেন, লকডাউনের কারনে ব্রিটেন চরম বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। অর্ধ মিলিয়ন মানুষ মৃত্যুঝুঁকিতে ছিলেন।

তিনি আগামীকাল থেকে কর্মস্থলে ফিরতে হলে সতর্ক হওয়ার আহবান জানান। বিশেষ করে গণপরিবহনে যাতায়াত না করার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, আমাদের অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

জুলাই থেকে মসজিদে নামাজ, সীমিত পরিসরে বিয়ে শাদী অনুষ্ঠান, ১ জুন থেকে স্কুল, ১ জুলাই থেকে ক্যাফে রেস্টুরেন্ট এবং ১০ আগস্ট থেকে উঠে যাবে সব বিধি-নিষেধ।

লকডাউন থেকে ব্রিটেনকে বের করে আনার পরিকল্পনা ১৮ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত ৫টি ধাপে কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে-

১৮ মে প্রথম ধাপে আউটডোর ওয়ার্কার যেমন বিল্ডার, গার্ডেনার ও কিছু রিটেইল খুলে দেওয়া হবে। সর্বোচ্চ ৪ জন বন্ধু ও আত্মীয়ের সাথে বাইরে মিলিত হতে পারবেন। তবে মেনে চলতে হবে সমাজিক দূরত্ব।

১ জুন দ্বিতীয় ধাপে স্কুল খুলবে। ওয়ার্কাররা কাজে ফিরতে পারবেন। কর্মক্ষেত্রে থাকতে হবে দুই মিটার দুরত্বের সুযোগ। হোম ভিজিট করতে পারবেন সীমিত সময়ের জন্য। তবে ৪ জনের বেশী হতে একসাথে দেখা করতে পারবেনা।

১ জুলাই থেকে তৃতীয় ধাপে ক্যাফে এবং রেস্টুরেন্টে যাওয়া যাবে। তবে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। রেস্টুরেন্ট মালিকরা পরিস্কার পরিচ্ছন্নতায় আরো বেশী গুরুত্ব দিতে হবে।

২০ জুলাই চতুর্থ ধাপে মসজিদ চার্চসহ ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে বিয়ে শাদি আয়োজনে কোন বাঁধা থাকবেনা। হোটেল, টুরিস্ট সেন্টার খুলে দেওয়া হবে। তবে বন্ধ থাকবে মদের বার।

আজ থেকে সারা দেশে ভার্চুয়াল আদালত ব্যবস্থা

0

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে ঘোষিত সাধারণ ছুটির কারণে নিয়মিত আদালত বন্ধ থাকায় সারা দেশে আজ চালু হচ্ছে ভার্চুয়াল আদালত ব্যবস্থা। এর অংশ হিসেবে হাইকোর্টে বসছে তিনটি বেঞ্চ।

বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ বসবে। এসব আদালতে জামিন আবেদনসহ যেকোনো জরুরি বিষয়ে শুনানি করা যাবে। তবে সারা দেশে নিম্ন আদালতগুলোতে শুধু জামিনের আবেদন শুনানি করা যাবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জানা গেছে, আজ সোমবার থেকেই এ আদালত কার্যক্রম শুরু হচ্ছে। এ ব্যবস্থায় আইনজীবীরা যদি আজ আবেদন করেন, তাহলেই শুধু বিচারকাজ পরিচালিত হবে। এ ক্ষেত্রে আবেদন পাওয়ার পর তবে কখন, কিভাবে শুনানি হবে সে বিষয় সংশ্লিষ্ট বিচারক নির্ধারণ করবেন।

ভার্চুয়াল আদালত কিভাবে শুনানি গ্রহণ করবেন, আদেশ বা রায় দেবেন, আইনজীবীরা কোথায় আবেদন বা মামলা দাখিল করবেন, কিভাবে শুনানি করবেন সে বিষয়ে ১৪ দফা প্র্যাকটিস নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন।

ভার্চুয়াল আদালত ব্যবস্থা সম্পর্কে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, ফুলকোর্ট সভার সিদ্ধান্তকে স্বাগত জানাই। এ সিদ্ধান্তের ফলে সোমবার থেকেই আদালত কার্যক্রম চালু হয়ে গেল। এখন আইনজীবীরা আবেদন করলে সংশ্লিষ্ট আদালত সে বিষয়ে পরবর্তী নির্দেশনা দেবেন।

এ সম্পর্কে এক ভিডিও বার্তায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সাক্ষ্য আইনের সংশোধন হওয়ার পর এই অধ্যাদেশের মাধ্যমে বিচারিক কাজগুলো শুরু করা যাবে এবং তখন আমাদের নিম্ন আদালত এবং বিচারিক আদালত এ মাধ্যম ব্যবহার করে ট্রায়াল, সাক্ষ্যগ্রহণ এবং আর্গুমেন্ট শুনতে পারবেন এবং রায় প্রদান করতে পারবেন।’

মুখপাত্র আক্রান্ত, কোয়ারেন্টিনে থাকছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট

0

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কোয়ারেন্টিনে না থেকে হোয়াইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিড ও’মালে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল রবিবার জানানো হয়, মাইক পেন্সের মুখপাত্র কেটি মিলার করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের জেরে সেল্ফ আইসোলেশনে থাকবেন ভাইস প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের চিকিৎসা বিষয়ক পরামর্শদাতাদের পরামর্শ তিনি মেনে চলবেন বলেও জানানো হয়।

কিন্তু এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে মাইক পেন্সের। সে কারণে আজ সোমবার তিনি হোয়াইট হাউসে উপস্থিত থাকবেন।

সূত্র : রয়টার্স

আজ গণস্বাস্থ্যের কিটের ট্রায়াল শুরু বিএসএমএমইউতে

0

করোনা শনাক্তে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের আজ সোমবার (১১ মে) পরীক্ষামূলক কার্যক্রম বা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএইউ)।

কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য গঠিত বিএসএমএমইউ’র ছয় সদস্যের কমিটির মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিএসএমএমইউ সোমবার থেকে ট্রায়াল শুরু করবে বলে মৌখিকভাবে আমাদের জানিয়েছে এবং আমরা সোমবার থেকে তাদের কিট সরবরাহ করব।’

কিট উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট গণস্বাস্থ্যের ডা. মুহিব উল্লাহ খন্দকার বলেন, ‘বিএসএমএমইউ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো আমাদের চিঠি দেয়নি। তবে ট্রায়াল তারা শুরু করবে বলে জানিয়েছে।’