Home Blog Page 2963

ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা ও ত্রাণ বিতরণ

0

সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। এতে ৪৪টি মামলা করে ৪১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ২৬১টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার ঢাকা জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরীর ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, হাজারীবাগসহ জেলার সকল উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৪টি মামলা এবং ৪১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং বিভিন্ন ব্রান্ডের তেল নকল করে সংরক্ষণের জন্য ০২ জনকে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে।

এছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে ২০০টি, দোহার উপজেলাতে ৬১টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

টিসিবির বিক্রয়কেন্দ্র গুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

সরকারের নানা পদক্ষেপে দেশের পরিস্থিতি এখনো ভালো : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেছেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্য করার আগে ইউরোপ-আমেরিকা-ভারত-পাকিস্তানের পরিস্থিতির দিকে তাকান তাহলেই তাদের তুলনায় আমাদের পরিস্থিতিটা বুঝতে পারবেন। এ সময় দেশের গণমাধ্যম বিষয়ে মন্তব্যকারী কূটনীতিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, অন্যের বিষয়ে বলার আগে নিজের দেশের প্রশ্নগুলো নিরসন করাই শ্রেয়।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের সময়োচিত নানা পদক্ষেপের কারণে এখনও অনেক দেশের তুলনায় আমাদের দেশে পরিস্থিতি ভালো। কিন্তু যেকোনো পরিস্থিতিই তৈরি হতে পারে, মারাত্মক আকারও ধারণ করতে পারে। সেজন্যও সরকার নানাধরণের প্রস্তুতি নিয়েছে এবং নিচ্ছে। সেইসাথে জনগণকে প্রতিদিন পরিস্থিতি অবহিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সরকারের পাশাপাশি দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ইতোমধ্যেই প্রায় ১ কোটি মানুষের কাছে ত্রাণ ও নগদ সহায়তা পৌঁছে দিয়েছেন এবং তা অব্যাহত রয়েছে।

গত কয়েকদিন ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপি নেতারা নানাধরণের কথা বলে আসছেন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, তাদের এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, সরকার ভালো উদ্যোগগুলো যাতে বাধাগ্রস্ত হয়। সেই লক্ষ্য নিয়েই তারা এসব কথা বলছে। অথচ এই সময় বাদানুবাদের রাজনীতি কোনোভাবেই কাম্য নয়।

‘পৃথিবীর অন্যান্য দেশে সমস্ত রাজনৈতিক দল এই দুর্যোগের মধ্যে সরকারকে সহযোগিতা করার জন্য তারা এগিয়ে এসেছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে সোনিয়া গান্ধী অর্থাৎ কংগ্রেস সভাপতি ও বিরোধী কংগ্রেস জোটের চেয়ারপার্সন চিঠি দিয়ে তাদের সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেছেন এবং সরকারকে এই বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা করার জন্য চিঠি দিয়ে জানিয়েছেন, অথচ আমাদের দেশে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতৃবৃন্দ এই কাজটি করতে ব্যর্থ হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

আবার অনেককে দেখি, তারা গণমাধ্যমে খুব সোচ্চার, কিন্তু একমুঠো চাল নিয়েও তারা জনগণের কাছে যাননি, মানুষের পাশে দাঁড়াননি; আর বিএনপিও কিছু ফটোসেশনের মধ্যই ব্যস্ত মন্তব্য করেন তিনি।

আর আমরা দেখতে পাচ্ছি, বিএনপি ঢাকা শহরে কিছু লোক দেখানো ফটোসেশন করা ছাড়া আসলে জনগণের পাশে যেভাবে দাঁড়ানো প্রয়োজন ছিল এবং তাদের সামর্থ্য ছিল, সেই অনুযায়ী তারা দাঁড়ায়নি বলেন তিনি।

এদিকে দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কয়েকজন বিদেশি কূটনীতিকদের মন্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি যে মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ সাতজন রাষ্ট্রদূত টুইট করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। এ ব্যাপারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে, দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের এই টুইট করে কথা বলা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় যে কূটনীতিকরা কথা বলেন। আমি তাদেরকে অনুরোধ জানিয়ে বলবো, তাদের দেশের স্ব-স্ব দেশের মানবাধিকার পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও বিশ্বব্যাপী নানা প্রশ্ন আছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, পুলিশি হেফাজতে মৃত্যু এবং বিভিন্ন কারাগারে বন্দিদের ওপর নির্যাতনে বিশ্বব্যাপী নানা প্রশ্ন আছে। ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর নির্যাতন এবং তাদের ওপর বেআইনী আচরণ নিয়ে বহুপ্রশ্ন বহুদিন ধরে বিশ্বব্যাপী আছে, যেগুলো নিরসন অনেক বেশি জরুরি বলে অনেকে মনে করেন।

অন্য দেশের ব্যাপারে প্রশ্ন তোলার আগে নিজের দেশের ব্যাপারে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিরসন করাই বরং জনগণ তথা বিশ্ববাসী প্রত্যাশা করে বলে নিজস্ব অভিমতও তুলে ধরেন তথ্যমন্ত্রী। সেইসাথে তিনি স্মরণ করিয়ে দেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো বিদেশি রাষ্ট্রদূতের কথা বলা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারী মোকাবেলায় তার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেশের ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেছেন।
শেখ হাসিনা আজ শনিবার সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সঙ্গে যুক্ত হন। পিএমওতে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসা বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তিবর্গকে তাদের অনুদানের জন্য ধন্যবাদ জানান।
অনুদান প্রদানকারী প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তিরা হলো- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (কেএইউ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট), গাজীপুর, নর্থ সাউথ ইউনিভার্র্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরনারি এন্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটি, ডাক ও টেলিযোগাযোগাগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (নগদ), বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ঢাকা ম্যাস ট্রানজিট কেম্পানী লিমিটেড (ডিএমটিসিএল), মিনিস্ট্র অব ডিফেন্স কনস্টাবুলারি (এমওডিসি), দ্যা কমিউনিষ্ট পার্টি অব চায়না, বাংলাদেশে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), জীবন বীমা কপোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন, বিসিএস কাষ্টমস এসোসিয়েশন, বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিক্স, বিসিএস কৃষি এসোসিয়েশন, বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন, পোলট্রি এসোসিয়েশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বাংলাদেশ টি এসোসিয়েশন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড, বুয়েট টিচার্স এসোসিয়েশন, বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন, থার্মাক্স গ্রুপ, ম্যাক্স গ্রুপ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, পূর্বাচল ক্লাব লিমিটেড, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবং জনাব মোস্তাসিম বিল্লাহ সিয়াম।

দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮৭

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২২৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৮৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৫৭।
আজ রবিবার (১০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ২২ হাজার ৬৫৭টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৮৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২২৮-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৫০ জন
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৪১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৪ লাখের বেশি মানুষ।

‘সরকারের সমালোচনার নামে বিএনপি রাজনৈতিক হীন কৌশল অবলম্বন করেছে’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদো বলেছেন, সরকারের সমালোচনার নামে বিএনপি রাজনৈতিক হীন কৌশল অবলম্বন করেছে। কোনো ঘটনার প্রকৃত সত্য তুলে না ধরে তা টুইস্ট করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসাবে প্রচার করাও অপরাধ। সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল কিছুতেই সমর্থনযোগ্য নয়।
আজ রবিবার (১০ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেশের রাজনৈতিক ও গণসমাজে বিভ্রান্তি তৈরির অপকৌশল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, ‘ত্রাণ বিতরণের কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য যে কেউ তুলে ধরতে পারে। কিন্তু সেটিকে টুইস্ট করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে প্রচার করাটা নিশ্চয়ই অপরাধের শামিল। যেকোন পদক্ষেপের সাথে যে কারোর একমত বা দ্বিমত পোষণ করার সুযোগ রয়েছে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল কিছুতেই সমর্থনযোগ্য নয়।
ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, মহামারী তথা দুর্যোগের এই সময় প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস। এ কথা আমরা বারবার বলেছি। আমরা একথাও বলেছি ডিজিটাল নিরাপত্তা আইন যাতে অপপ্রয়োগ না হয় সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক থাকবে। যারা অপপ্রয়োগ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সরকার ও দলের ত্রাণ তৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ পর্যন্ত দেশে চার কোটি মানুষের মাঝে নগদ ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া দলীয়ভাবে সারাদেশে নেতাকর্মীরা প্রায় এক কোটি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ সহায়তা প্রদান করেছে।
ত্রাণ চুরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধির সংখ্যা ৬১ হাজার ৫৬৯ জন। এদের সবার বিরুদ্ধে অভিযোগ নেই। যে কজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে সরকার তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিয়েছে। অপরাধী দলীয় লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
করোনার কারণে প্রবাসী বাঙালিরা কর্মহীন হয়ে পড়েছে উল্লেখ করে কাদের বলেন, বিশ্বে প্রায় এক কোটি ২০ লাখ প্রবাসী বাঙালি রয়েছে। এদের অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছে এবং অনেকেই ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার দোকানপাট তথা বাণিজ্যকেন্দ্র সীমিত পর্যায়ে খোলার অনুমতি দিয়েছে। ব্যবসায়ী ক্রেতা-বিক্রেতা সকলকে আমি স্বাস্থ্যবিধিসহ সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানাচ্ছি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৪ জনে। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৭ পুলিশ সদস্য।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১০ মে এই তথ্য আপডেট করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭৪৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১০৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২৮৭০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সেচ্ছায় কোয়ারেন্টাইনে হোয়াইট হাউসের শীর্ষ ৩ কর্মকর্তা

0

সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গেলেন যুক্তরাষ্ট্রের করোনা টাস্কফোর্সের ৩ সদস্য। এরমধ্যে রয়েছেন জাতীয় রোগ ও সংক্রমণ প্রতিরোধ ইন্সস্টিটিউটের পরিচালক ড. অ্যান্থনি ফসি।
এছাড়া আরও রয়েছেন সিডিসি’র পরিচালক ড. রবার্ট রেডফিল্ড এবং এফডিএ’র কমিশনার স্টিফেন হান। সম্প্রতি করোনা রোগীর সংস্পর্শে আসেন তারা। সবার নমুণা পরীক্ষা করা হয়েছে, নেভেটিভ এসেছে রিপোর্ট। সতর্কতার অংশ হিসাবে বাড়ি থেকেই কাজ করবেন শীর্ষ কর্মকর্তারা।
এদিকে, করোনা সংকটের মধ্যেই বিরল কাওয়াসাকি রোগে মারা গেলো হাসপাতালে চিকিৎসাধীন ৩ শিশু। যুক্তরাষ্ট্রে সম্প্রতি ৭৩ জন শিশু আক্রান্ত হয় ভাইরাসজনিত রোগটিতে। মার্কিন গবেষকদের দাবি, এরসাথে রয়েছে করোনার সংশ্লিষ্টতা।
নিউইয়র্কের গর্ভনর অ্যান্ড্রু ক্যুমো জানান, একেবারে ছোট বাচ্চাদের মধ্যে বিরল কাওয়াসাকি রোগের উপসর্গ দেখা যাচ্ছে। কোভিড-১৯ এর মতো শ্বাসকষ্ট নেই। কিন্তু ধমনীর রক্তপ্রবাহের ওপর রোগটি চাপ বাড়ায়। যা গড়াচ্ছে হার্ট বা ফুসফুস ফেইলের মতো ঘটনায়। দ্রুত বিস্তার ঘটাচ্ছে কাওয়াসাকি। তাই জাতীয় স্বাস্থ্য বিভাগ এবং সিডিসি নিউইয়র্কের পাশাপাশি অন্যান্য রাজ্যগুলোয় সতর্কতা জারির নির্দেশ দিয়েছে।

১ লাখ দরিদ্র পরিবারে খাদ্য বিতরণ করবে ডিএসসিসি

0

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ নগরীর হতদরিদ্র ও ছিন্নমূল ১ লাখ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের প্রথম পর্যায়ে ২৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এ জন্য আজ রবিবার নগরভবনে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী এসে পৌঁছেছে।
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক অঞ্চল ১, ৩ এবং ৪-এর আওতাধীন মোট ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর অথবা তাদের প্রতিনিধিদের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেন বলে আজ ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান।
প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩ প্যাকেট হিসেবে ৭৫ টি ওয়ার্ডেই এ খাদ্যসামগ্রী দেয়া হবে। এ সপ্তাহের মধ্যেই বাকি ৪০টি ওয়ার্ডের কাউন্সিলদের মধ্যে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে বলে তিনি জানান।
খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ১ টা সাবান, ৪০০ গ্রাম গুড়া দুধ, ২ কেজি ছোলা ও ২ কেজি মুড়ি রয়েছে। প্রথম পর্যায়ে এ খাদ্যসামগ্রী ক্রয় বাবদ প্রায় ৫ কোটি টাকা ব্যয় হবে বলেও তিনি জানান।

কৃষি কার্যক্রম মনিটরিংয়ে ৬৪ জেলার দায়িত্বে কর্মকর্তারা

0

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষি কার্যক্রম মনিটরিংয়ে ৬৪ জেলায় ৬৪ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব দিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, গত ২ মার্চ কৃষি মন্ত্রণালয় ও দফতর/সংস্থার কর্মকর্তাদের ৬৪টি জেলার ‘বঙ্গবন্ধু কৃষি উৎসব’ মনিটরিংয়ের দায়িত্ব প্রদান করা হয়। এখন করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কৃষি কার্যক্রম মনিটরিংয়ের জন্য কর্মকর্তাদের ওই কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হলো।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে, অধিক ফসল উৎপাদন করতে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ও কোনো জমি যেন পতিত না থাকে সে বিষয়ে কী কী ব্যবস্থা গৃহীত হয়েছে- দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়গুলো দেখবেন।
বোরো ধান কর্তনের অগ্রগতি, কৃষি যন্ত্রপাতি ব্যবহার, শ্রমিকের চাহিদা ও জোগানের বিষয়ও দেখবেন কর্মকর্তারা।
এ ছাড়া কর্মকর্তারা আউশে প্রণোদনা, আউশের বীজতলা ও বপন পারিবারিক সবজি বাগান স্থাপনের অগ্রগতি; খাদ্য মন্ত্রণালয়ের ধান ক্রয়ের জন্য কৃষকের তালিকা প্রণয়নের অগ্রগতি; সবজি, ফল, ফুল ও অনন্য কৃষি পণ্য বিপণনে সহায়তা প্রদান এবং প্রণোদনার আওতায় ৪ শতাংশ সুদে ১৯ হাজার ৫০০ কোটি টাকা কৃষি ঋণ গ্রহণে কৃষককে সহায়তাও দেবেন।
কৃষি উৎপাদন বৃদ্ধিতে অন্যান্য কার্যক্রম, সমস্যা/চ্যালেঞ্জ, সুপারিশ অথবা অন্যবিধ বিষেয়ে কর্তৃপক্ষকে নিয়মিত অবহিতও করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

৪ কোটি ৪০ লাখের বেশি মানুষকে সরকারের ত্রাণ সহায়তা

0

করোনা ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে ৪ কোটি ৪০ লাখের বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
৬৪টি জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে ত্রাণ হিসেবে চাল বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৯৮ লাখ এবং উপকারভোগী লোকসংখ্যা প্রায় ৪ কোটি ৪০ লাখ।
ত্রাণ হিসেবে শিশু খাদ্য সহায়কসহ নগদ টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এর মধ্যে নগদ বরাদ্দ করা হয়েছে ৬৩ কোটি ৯১ লাখ ৬৩ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৫০ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৫৮ লাখ ২২ হাজার। এ ছাড়া শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৫ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ৯ লাখ ৬৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৩ লাখ ৭৭ হাজারটি এবং লোক সংখ্যা প্রায় ৭ লাখ ৭১ হাজার।