Home Blog Page 2974

‘সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপি’

0

করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।
আজ মঙ্গলবার (৫ মে) সকালে তার সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, এ করোনার দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল করতেও সরকার কাজ করছে।
বিএনপির জাতীয় ঐক্যের প্রস্তাব নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ২১০টি দেশে বিস্তার ঘটেছে। আমাদের প্রতিবেশীসহ পৃথিবীর কোথাও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনো প্রয়োজন দেখা দেয়নি। এ সংকটে প্রয়োজন চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয় গড়ে তোলা। চিকিৎসাবিষয়ক দক্ষ, যোগ্য ও অভিজ্ঞদের নিয়ে এবং বিভিন্ন পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে নিয়ে অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করা।
তিনি বলেন, করোনার অভিন্ন টার্গেট দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই। টাস্কফোর্স বিভিন্ন দেশে হয়েছে হচ্ছে তবে সেটা ভ্যাকসিন রিলেটেড কিংবা চিকিৎসাবিষয়ক। রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তথা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে হয় না। রাজনৈতিক দলের মধ্যে করোনাবিষয়ক অহেতুক প্রয়োজনীয়তা কী?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলগুলোর এখন প্রয়োজন জনগণের পাশে দাঁড়ানো, নিজেরা সচেতন হওয়া, অন্যকে সচেতন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই করোনা সংকটকালেও সরকারের কথায় কথায় ব্যর্থতার বিষয় নিয়ে বিষোদগার করছেন। অথচ তারা কখনো জনগণের রাজনীতি করেননি। দুর্যোগের সময়ও তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি মির্জা ফখরুলকে প্রশ্ন রাখতে চাই-এই দুর্যোগের সময় তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে করোনা মোকাবিলায় কিছুই কী দিতে পেরেছেন? পার্শ্ববর্তী দেশে দেখুন কংগ্রেস তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে।
সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন কিন্তু আন্তর্জাতিকভাবে ফোর্বস ও দ্য ইকোনমিস্টের মতো প্রেস্টিজিয়াস সাময়িকী তার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে। শেখ হাসিনার সাফল্যের বিষয়টি দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। করোনা সংকট মোকাবিলায় তার নেতৃত্ব ও গৃহীত ব্যবস্থার প্রশংসা সর্বত্রই রয়েছে।

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৮৬

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮৩ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯২৯জনে।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও একজন। তিনি পুরুষ, ঢাকার বাসিন্দা, বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এ নিয়ে মারা গেছেন ১৮৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টা সুস্থ হয়েছেন আরও ১৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১ হাজার ৪০৩ জন।
বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় চলে আইসোলেশনে নেয়া হয়েছে ১২৮ জনকে এবং বর্তমানে আইসোলেশনে আছেন এক হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭০ জন এবং এ পর্যন্ত ছাড়া পেয়েছেন এক হাজার ২৪৩ জন।
করোনা চিকিৎসায় রাজধানীসহ সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে আট হাজার ৫৯৪টি। এর মধ্যে রাজধানী ঢাকায় দুই হাজার ৯০০টি এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৬৯৪টি। এসব হাসপাতালে আইসিইউ বেড আছে ৩৩০টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে ১০২টি।
গত ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারান্টাইনে নেয়া হয়েছে দুই হাজার ৪৭৭ জনকে এবং এ পর্যন্ত নেয়া হয়েছে এক লাখ ৯৭ হাজার ৮১১ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৩ হাজার ২৮৮ জন। এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬৮৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪১ হাজার ১২২ জন।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখ। তবে ১২ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আলো জ্বলবেই : নাসিম

0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আলো জ্বলবেই। করোনাভাইরাস সংক্রমণ রোধে তৃণমূল পর্যায়েও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক এমনকি সাংবাদিকেরাও মাঠে যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করতে গিয়ে পুলিশ, চিকিৎসক ও সাংবাদিক ইতোমধ্যেই জীবন দিয়েছেন। কৃতজ্ঞ জাতি করোনা যোদ্ধা এই ভাইদের কথা চিরদিন স্মরণ রাখবে।
গতকাল সোমবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও নি¤œ আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবেনা। সরকার নি¤œ আয়ের মানুষের জন্য সারাদেশে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছেন। অসহায় মানুষের মধ্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর মানুষের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে দেশের সকল ধর্ম, বর্ণ ও মানুষের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
এ সময় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সহিদুল আলম, ইউপি চেয়ারম্যান আ. লীগ নেতা জাহাঙ্গীর আলম, আ. লীগ নেতা মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বে প্রথম হেলথ পাসপোর্ট দিতে যাচ্ছে ব্রিটেন

0

করোনা ভাইরাসকবলিত বিশ্বে প্রথম দেশ হিসেবে ভাইরাস থেকে সেরে ওঠা নাগরিকদের হেলথ পাসপোর্ট দিতে যাচ্ছে ব্রিটেন।
কাজে ফিরতে বা বাইরে বের হতে ব্রিটিশ শ্রমিক ও কর্মজীবীদের হেলথ পাসপোর্ট নিতে হবে। এজন্য নাগরিকদের জমা দিতে হবে ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক্স সব তথ্য-উপাত্ত।
শুধু পাসপোর্টধারীরাই অফিস কিংবা ভ্রমণ করতে পারবেন। এ ব্যাপারে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার।
করোনা বা অ্যান্টিবডি (রোগ প্রতিরোধ ক্ষমতা) পরীক্ষা-নিরীক্ষার পরই ডিজিটাল এই পাসপোর্ট দেয়া হবে। এজন্য এটাকে ‘ইমিউনিটি পাসপোর্ট’ও বলা হচ্ছে।
শুধু ব্রিটেনই নয়, জনগণকে পাসপোর্ট দেয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ। ব্রিটেনে এসব তথ্য-উপাত্ত জমা থাকবে জাতীয় স্বাস্থ্য বিভাগের কাছে।
আর যুক্তরাষ্ট্রে স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয়-সরকারের সব পর্যায়েই সংরক্ষিত থাকবে এই তথ্য। নাগরিকদের কাজে ফিরতে বিশেষ অনুমতি দেয়ার চেষ্টার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
দ্য গার্ডিয়ান। করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্বই। লকডাউনের কারণে স্থবির অর্থনীতি। অর্থনীতিকে চাঙা করতে অনেক দেশই বিশেষ ব্যবস্থায় লকডাউন সীমিত করে অর্থনীতি বাঁচানোর চেষ্টা করছে।
এজন্য বিভিন্ন দেশের পক্ষ ‘হেলথ পাসপোর্ট’র প্রস্তাব দেয়া হয়েছে। প্রথম দেশ হিসেবে ব্রিটেন এ ব্যাপারে বিশদ পরিকল্পনা হাতে নিয়েছে। প্রযুক্তি কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা চূড়ান্ত করেছে বরিসের সরকার।
লকডাউন শিথিল করে দ্রুত ব্রিটেনকে কাজে ফেরাতে চান বরিস : যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন শিথিল করে ব্রিটেনকে কাজে ফেরাতে চান প্রধানমন্ত্রী বরিস।
লকডাউন তুলে নেয়ার ব্যাপারে রোববার একটি কৌশলপত্রও প্রকাশ করেছে তার সরকার। তাতে বলা হয়েছে, দুই মিটার দূরত্ব বিধি মেনেই কাজে ফিরতে হবে ব্রিটিশ কর্মজীবীদের। তবে কোম্পানিগুলো সবসময় এই নীতি মেনে চলতে বাধ্য থাকবে না এবং এটা সম্ভবও নয়। বলা হয়েছে, অফিস-আদালত ও কলকারখানায় যদি কর্মচারী সুরক্ষার বিষয়টি কঠোরভাবে বজায় রাখা হয় এবং করোনা টেস্টিং ও স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, তাহলে কিছুটা ছাড় দেয়া হবে।

ইতালিতে কাজে ফিরেছে মানুষ

0

ইতালিতে লকডাউন শিথিলের পর প্রায় ৪৪ লাখ মানুষ কাজে ফিরেছে। ইউরোপের প্রথম দেশ হিসেবে লকডাউন শিথিল করেছে ইতালি।
দুই মাসের বেশি সময় ধরে করোনার প্রাদুর্ভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ইতালি। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।
করোনার হানায় দেশটি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন। অপরদিকে মারা গেছে ২৯ হাজার ৭৯ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮২ হাজার ৮৭৯ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৯৯ হাজার ৯৮০টি। এখনো ১ হাজার ৪৭৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
লকডাউনের কারণে দেশটির অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতেই লকডাউন শিথিল করা হয়েছে এবং লোকজন কাজে ফিরতে শুরু করেছে।
ইতালিতে বর্তমানে প্রায় অর্ধেক জনবল সরকারি সহায়তায় চলছে। ইতোমধ্যেই বহু মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। দেশটিতে ইতোমধ্যেই বিভিন্ন ফ্যাক্টরির কার্যক্রম, নির্মাণ কাজ ও পাইকারি ব্যবসা পুনরায় চালু হয়েছে।
ইতালির নাগরিকরা এখন আত্মীয়-স্বজন এবং পরিচিত লোকজনের বাড়িতে যাওয়ার অনুমতি পেয়েছে। তবে তারা একই এলাকার মধ্যে ঘোরাঘুরি করতে পারবে, দূরের কোথাও ভ্রমণে এখনো অনুমতি দেওয়া হয়নি।
হাঁটাহাটি ও দৌড়ানোর জন্য পার্কগুলো খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে খেলাধুলার জন্য লোকজন বাড়ি থেকে দূরে যাওয়ার অনুমতি পেয়েছে।
তবে এখনো পর্যন্ত জনসমাগমে নিষেধাজ্ঞা থাকছেই। এ ছাড়া গণপরিহন বা অনেক মানুষ চলাচল করে এমন স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শেষকৃত্য আয়োজনে কিছুটা কড়াকড়ি শিথিল করা হয়েছে। ১৫ জনের মতো একটি শেষকৃত্যু অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।

সুনামগঞ্জে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন মেয়র

0

করোনা ভাইরাসে ঘরবন্দি মানুষজনকে সুনামগঞ্জ পৌরসভার ১নং ও ৩নং ওয়ার্ডে ৪০০টি অসহায় পরিবারের মাঝে ৩য় দফায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পৌরসভার মেয়র নাদের বখত।
গতকাল সোমবার দুপুরে শহরের পৌরচত্বরে মোট ৪০০০টি অসহায় পরিবারের প্রতিজনকে ১০ কেজি চাল, আলোসহ খাদ্যসামগ্রী তুলে দেন মেয়র নাদের বখত।
এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইয়াসিন, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. আমীন ও স্বেচ্ছাসেবক আফজাল হোসেন প্রমূখ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,বর্হিবিশ্বের এই করোনা মহামারীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।
এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সুনামগঞ্জ পৌরসভার নাগরিকদের জন্য তৃতীয় দফায় আজ ৪ শতাধিক কর্মহীন পরিবারের সবাইকে ১০ কেজি চাল ও ১ কেজি আলো দেয়া হচ্ছে।
তিনি পৌরবাসীর প্রতি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানে নিজের এবং পরিবারের সবার নিরাপত্তা বজায় রেখে চলার আহবান জানান।

করোনায় রেমিট্যান্সে ধাক্কা, ৩ বছরে সর্বনিম্ন

0

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ কমছে। গত এপ্রিল মাসে প্রবাসীরা দেশে ১০৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন।
এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের দেশে ৯৪ কোটি ৭৫ লাখ রেমিট্যান্স আসে। ওই সময়ের পর গত এপ্রিলে দেশে সর্বনিম্ন রেমিট্যান্স এলো। যা গত বছরের একই সময়ে তুলনায় ৩০ শতাংশ কম। ২০১৯ সালের এপ্রিলে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৪৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এ ব্যাপারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের কারণে অধিকাংশ প্রবাসী লকডাইনে রয়েছে। অনেকেই বেতন পাচ্ছেন না। আবার কেউ বেতন পেলেও টাকা দেশে পাঠাতে পারছে না। এসব কারণে দেশে রেমিট্যান্স প্রবাহ কমেছে। এমনকি চলতি বছরে ৬/৭ লাখ প্রবাসী দেশে ছুটিতে এসে আর যেতে পারেনি। এর ফলেও রেমিট্যান্স কমেছে।’
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটির বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জিডিপিতে অবদান রেখেছে ১০ শতাংশের বেশি। বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০টি দেশ হলো যথাক্রমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কুয়েত, ওমান, যুক্তরাজ্য, কাতার, ইতালি ও বাহরাইন

লকডাউন কাজ করছে না, ‘ইমিউনিটি’ ছাড়া পথ নেই

0

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজারের ওপর। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৬৮৮, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হওয়া রোগী।
বাংলাদেশের শীর্ষ ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে করোনাভাইরাস মহামারির প্যার্টান বা আক্রান্তের সংখ্যা নির্দেশকারী গ্রাফে এর ওঠানামার চিত্রটা দেখলে দেখা যাবে, বিশে এপ্রিল ৪৯২জনের ভাইরাস শনাক্ত হয়েছিল। তারপর দৈনিক আক্রান্তের এই হার ওঠানামা করে এখন ৬শ’য়ের কোঠায় পৌঁছেছে।
মাঝে এই সংখ্যা ৫০০র ঘরে ছিল, এখন তা ছয়শ’র ঘরে এসে গেছে। দিনে দিনে এই কার্ভটা (গ্রাফে আক্রান্তের রেখাচিত্র) উঠে যাচ্ছে। সমস্ত ইনফেকটেড লোকের ৫৫% ঢাকা সিটিতে। আর সব আক্রান্তের ৮৭% ঢাকা বিভাগে।
তিনি বলছেন, বিশেষ করে ঢাকায় সংক্রমণের বিষয়টা ঠিকমত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেই তার মনে হচ্ছে। ইনফেকশনটা ধীরে ধীরে বেড়েই চলেছে, সেটা যে সহসা কমবে তার কোন (লক্ষণ) নেই, বলছেন অধ্যাপক ইসলাম।
তিনি বলছেন, গত ২৮শে এপ্রিল গার্মেন্টস খুলে দেয়া হয়েছে এবং এর কী প্রভাব পড়বে তা আমরা পাওয়া শুরু করব ১২ই মে থেকে।
দোকানপাটও এতদিন বন্ধ থাকার পর খুলে দেবার যে উদ্যোগ নেয়া হচ্ছে, অধ্যাপক ইসলাম মনে করছেন তার প্রভাবে এই গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হবে। সারা পৃথিবীর মত বাংলাদেশের মানুষও গভীর উদ্বেগ নিয়ে অপেক্ষা করছে কবে তারা এই শঙ্কা-মুক্ত হবে।
অধ্যাপক ইসলাম মনে করছেন এই সংক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে হার্ড ইমিউনিটি না আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। হার্ড ইমিউনিটি- অর্থাৎ কিছু লোক মারা যাবে, এবং অনেক মানুষ ইমিউন (প্রাকৃতিকভাবে ভাইরাস প্রতিরোধী) হয়ে যাবে।
মানুষের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠলে তবেই এই ভাইরাস থেকে ব্যাপক সংক্রমণের আশঙ্কা চলে যাবে বলে তিনি মনে করছেন। তবে এখানে সতর্ক হবার কারণও রয়েছে বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন।
এই ভাইরাস যদি এর মধ্যে মিউটেট করে (আচরণ পরিবর্তন করে), তাহলে কিন্তু তা নাও হতে পারে। কারণ মিউটেট করলে সেটা নতুন ভাইরাসে পরিণত হয়ে যাবে। সেক্ষেত্রে ভ্যাকসিন ডেভেলপমেন্ট যেটা আমরা এখন করছি, সেটাও আবার তখন কাজে লাগবে কি না তাও জানা নেই, ব্যাখ্যা করেছেন অধ্যাপক ইসলাম।
লকডাউনের মধ্যে গার্মেন্টস খুলে দেবার একটা প্রভাব ফেলতে পারে সংক্রমণের হারের ওপর – মনে করছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিন প্রয়োগ করার মানে হল কৃত্রিম উপায়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তবে কেউ যদি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকে তাহলে স্বাভাবিক নিয়মে তার শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, বলছেন তিনি।
তার মতে, এই ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির ওপর ভরসা করেই থাকতে হবে। কারণ তিনি বলছেন বাংলাদেশে উচ্চ মানের লকডাউন আরোপ করা সম্ভব না। আমরা চেষ্টা তো করলাম এক মাস ধরে। পারছি না তো। সবাই চেষ্টা করেছে। পুলিশ চেষ্টা করেছে, আর্মি চেষ্টা করেছে, ভলান্টিয়াররা চেষ্টা করেছে। আমরা পারছি না।
তিনি বলছেন বাংলাদেশে এই রোগ মোকাবেলার একমাত্র উপায় যে মানুষের মধ্যে ইমিউনিটি তৈরি হওয়া, সরকারকে সেটা মানতে হয়ত বাধ্য হতে হবে। অধ্যাপক ইসলাম বলেন আমেরিকা বা ইতালিতে কর্তৃপক্ষ যেভাবে লকডাউন কার্যকর করতে পারে, বাংলাদেশ সেভাবে এই লকডাউন কার্যকর করতে পারছে না।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

গণপরিবহন বন্ধ ১৬ মে পর্যন্ত

0

করোনাভাইরাস (কভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

তবে জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর), পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজ, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সকলপ্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আজ সোমবার এ সিদ্ধান্ত জানিয়েছে।

মালদ্বীপ থেকে দেশে ফিরছেন দেড় হাজার প্রবাসী শ্রমিক

0

মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে আসছেন প্রায় দেড় হাজারের বেশি প্রবাসী শ্রমিক। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন সমস্যায় থাকা প্রবাসী শ্রমিকরা যারা স্বইচ্ছায় দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন সেসব শ্রমিকদেরকে পর্যায়ক্রমে দেশে ফেরত নিয়ে আসা হবে। ইতিমধ্যে পনেরোশো শ্রমিক দেশে ফেরত আসার জন্য স্বেচ্ছায় নিবন্ধন করেছে। এদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০০ জনকে প্রবাসী শ্রমিককে মালদ্বীপ থেকে ফিরিয়ে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে অন্যদেরকেও ফেরত আনা হবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জানা যায়, করোনা উদ্ভূত পরিস্থিতিতে মালদ্বীপের বসবাস করা বাংলাদেশের প্রায় ৫০ হাজার প্রবাসী শ্রমিক চরম দুর্ভোগে পড়েন। মালদ্বীপের লকডাউনের কারণে অফিস-আদালত শিল্প-কারখানা হোটেল-রেস্টুরেন্ট সবকিছুই বন্ধ থাকায় প্রবাসী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে,বিশেষ করে মালয়েশিয়ায় বসবাসকারী অবৈধ শ্রমিকদের কাগজপত্র নেই তারা ভয়ঙ্কর বিপাকে পড়ে যায়। ফলে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা খাদ্যের সংকটসহ নানা সমস্যায় দিন যাপন করছেন। এমন কি মালদ্বীপে থাকা অবৈধ প্রবাসী শ্রমিকদেরকে দেশে ফেরত পাঠানোর জন্য মালদ্বীপ সরকার বাংলাদেশ সরকারকে নানাভাবে অলিখিত চাপ সৃষ্টি করে। বাংলাদেশ সরকার থেকে ওইসব প্রবাসীদের জন্য খাদ্য সামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনের জিনিস পাঠানো হয়।

এর মধ্যে যেসব প্রবাসী শ্রমিক মালদ্বীপ থেকে বাংলাদেশে ফেরত আসতে চান তারা তাদের একটি তালিকা করা হয়। ওই তালিকা প্রায় ১৫০০ শ্রমিক নিবন্ধন করে। এরমধ্যে প্রথম ধাপে ১০০ প্রবাসী শ্রমিকদের নিয়ে আসা হবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।