Home Blog Page 2975

স্বাস্থ্যবিধি মেনে দোকান চালুর আহ্বান মালিক সমিতির

0

স্বাস্থ্যবিধি মেনে বিপণীবিতান ও শপিংমল খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ সোমবার সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মন্ত্রণায়ের যে সার্কুলার আমাদের কাছে রয়েছে তাতে বলা হয়েছে, আগামী ৫মের পর দোকান-পাট খোলা রাখা যাবে। বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বিকিকিনি করা যাবে। সে হিসেবে কেউ চাইলে ৬ তারিখ অর্থাৎ বুধবার দোকান খুলতে পারবে।

সভাপতি বলেন, তবে আমি অবশ্যই মালিকদের বলবো যারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে পারবেন তারাই দোকান খোলবেন। যারা পারবে না তাদেরটা বন্ধ রাখতে হবে। আগামীকাল আমরা সমিতির পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা দিয়ে দেব। তবে ক্রেতাদেরও দায়ীত্ব রয়েছে। যারা কিনতে যাবেন তারা নিজেদের কথা চিন্তা করেই স্বাস্থ্য বিধি মেনে চলবেন- এটিই আমার অনুরোধ। পরিবহণের কথা জানতে চাইলে তিনি বলেন, আগে দোকাপাঠ খুলু। কয়েকটা দিন যাক, দেখি কি পরিস্থিতি হয়। তার পর বলা যাবে কি করবো।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। এতে আরো বলা হয়, রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানা-পাট খোলা রাখা যাবে। তবে এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ বিষয়ে বলা হয়েছে, ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে’। বড় বড় শপিং কমপ্লেক্সগুলোর বিষয়ে বলা হয়েছে, ‘বড় শপিংমলগুলোর প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। দোকান-পাট ও শপিংমলগুলো অবশ্যই বিকেল ৫ টার মধ্যে বন্ধ করে দিতে হবে।

রহস্যজনক! হাসপাতালের জানালা দিয়ে পড়ে গেলেন আরেক রুশ ডাক্তার

0

করোনার এই দুঃসময়ে হাসপাতালের জানালা দিয়ে নিচে পড়ে গেছেন রাশিয়ান এক ডাক্তার। আলেকজান্ডার শুলেপভ নামে ওই চিকিৎসক দ্বিতীয় তলা থেকে পড়ে যান। এতে তার মৃত্যু হয়নি ঠিকই, কিন্তু মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৩৭ বছর বয়সী ওই স্বাস্থ্যকর্মী এর আগে একটি ভিডিও করেন। সেখানে তিনি দাবি করেন, কভিড-১৯ রোগে পজিটিভ হওয়ার পরেও তাকে কাজ করতে বলা হয়।

রাশিয়ার পশ্চিম ভোরোনজ অঞ্চলে এই ঘটনা ঘটে। আলেকজান্ডার শুলেপভের সহযোগী ও আঞ্চলিক করোনাভাইরাস টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বলেছিলেন, গত ২ মে শুলেপভ হাসপাতালের দ্বিতীয় তলার জানালা থেকে পড়ে গিয়েছিলেন। অঞ্চলটির নোভায়ে উসমান শহরে করোনাভাইরাস হসপাতালে চিকিৎসা করছিলেন তিনি।

শুলেপভ করোনা আক্রান্ত হয়ে ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তার সর্বশেষ কভিড-১৯ পরীক্ষায় করোনা ধরা না পড়ায় তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল। একই দিন ভর্তি করা হয়েছিল আলেকসান্দ্র কোস্যাকিনকেও। এরপর শুলেপভ ও কোস্যাকিনক একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। সেই ভিডিওয় তারা দাবি করেন, করোনা ধরার পরও তাদের বস একসঙ্গে কাজ করার জন্য জোর করছে।

ভিডিও ধারণ করার তিনদিন পর শুলেপভ তার প্রাথমিক বিবৃতি প্রত্যাহার করে নেন। সেই দিন তিনি জানান, মানসিক খারাপ অবস্থায় ছিলেন বলেই ওই অভিযোগ করেন। কারণ ওই দিনই তিনি করোনা পজেটিভের ফলাফল পান। আর ২ মে তিনি হাসপাতালের জানালা দিয়ে নিচে পড়ে যান।

এর আগে রাশিয়ার দুই চিকিৎসক করোনা নিয়ে অভিযোগ তুলে জানালা দিয়ে লাফিয়ে পড়েন। পরে তারা মারা যান। সাইবেরিয়ার ক্রেসনয়র্স্ক শহরের হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান চিকিত্সক ইয়েলেনা নেপোমন্য্যাশচায়া এক সপ্তাহ আগেই পঞ্চম তলার অফিসের জানালা থেকে মাটিতে পড়ে যান। পরে ১ মে তিনি মারা যান। তিনি তার হাসপাতালের পিপিই সঙ্কট নিয়ে অভিযোগ তুলেছিলেন।

এপ্রিলের ২৪ তারিখ মস্কোর নিকটবর্তী শহর জাভিওজডনি এর অ্যাম্বুলেন্স কেন্দ্রের প্রধান নাটাল্যা লেবেদেভা নামের এক নারী মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে দুর্ঘটনা বলে মন্তব্য করেছে। হাসপাতালের উঁচু ভবনের এক কক্ষের জানালা দিয়ে তিনি লাফিয়ে পড়েন বলে জানানো হয়।

সূত্র: নিউইয়র্ক টাইমস।

আসাদকে উৎখাতে একমত রাশিয়া, তুরস্ক, ইরান!

0

সিরিয়ার শাসক বাশার আল-আসাদকে উৎখাতের জন্য রাশিয়া, তুরস্ক ও ইরান ঐক্যমতে পৌঁছেছে। আর বিরোধী সদস্যদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। রাশিয়ান আন্তর্জাতিকবিষয়ক কাউন্সিল (আরআইএসি) এমনটাই জানিয়েছে।

রাশিয়ান সরকারের সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে অন্যতম সংস্থা হলো আরআইএসি। তাদের এক প্রতিবেদনে বলা হয়, ফাউন্ডেশন ফর প্রটেকশন অব ন্যাশনাল ভ্যালু নামক একটি রুশ সংস্থা সিরিয়ায় একটি মতামত জরিপ পরিচালনা করে আসছে। এটি রাশিয়ার নিরাপত্তা দপ্তর এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয়ের সঙ্গে যুক্ত। এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিবে। সিরিয়ার জনগণ আল-আসাদকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না; এমন বার্তা দিতে পারে ওই মতামত জরিপ।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ শুরুর পর থেকেই মস্কো আল-আসাদের পক্ষ নেওয়া থেকে দূরে সরে ছিল। আরো বলা হয়, সিরিয়ার মানুষই সিদ্ধান্ত নেবে আসাদ ক্ষমতায় থাকবেন নাকি থাকবেন না। সিরিয়ায় পরিবর্তন আনতে রাশিয়া আরো গুরুতর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

রাশিয়ার তাস সংবাদ সংস্থা জানিয়েছে, রাশিয়া সন্দেহ করছে যে আল-আসাদ সিরিয়াকে আর নেতৃত্ব দিতে পারছেন না। সিরিয়ার শাসন ব্যবস্থার প্রধান আফগান পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যা রাশিয়ার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক।

বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভুগছে ইরান। তাই এই দেশটি পুরো অঞ্চলে স্থিতিশীলতা অর্জনে আগ্রহী নয়। ইরান সিরিয়াকে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করছে।

বলা হচ্ছে, মস্কো তার স্বার্থের নিশ্চয়তা দেয় এমন একটি চুক্তির আলোচনার জন্য আল-আসাদকে ব্যবহার করতে প্রস্তুত। তাসের মতে, আল-আসাদ রাশিয়ানদের দাবি অস্বীকার করতে পারেন না। তাই তিনি তাদের কথা শুনতে চান। তবে শেষ পর্যন্ত তেহরানের দাবি বাস্তবায়ন করেন।

রাশিয়ান এই বার্তা সংস্থার খবরে বলা হয়, সিরিয়াতে উপস্থিত বাহিনী একে অপরের প্রভাবের সুযোগকে মেনে নেওয়ার মতো পরিস্থিতির জন্য মস্কো কাজ করছে। ফলস্বরূপ সিরিয়ায়, তেহরান ও মস্কো দ্বারা সুরক্ষিত একটি অঞ্চলে বিভক্ত থাকবে। তুরস্ক সমর্থিত একটি বিরোধী অঞ্চলও থাকবে। ওয়াশিংটন এবং এসডিএফ সমর্থিত থাকবে পূর্ব ইউফ্রেটিস। এই বিকল্পটি সব পক্ষের জন্য কম ব্যয়বহুল।

সূত্র: মিডিল ইস্ট মনিটর।

ইরান করোনা শনাক্তের কিট দিচ্ছে জার্মানি ও তুরস্ককে

0

এবার জার্মানি ও তুরস্ককে করোনা শনাক্তকরণ কিট দিতে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির বিজ্ঞান এবং প্রযুক্ত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিট আগামী সপ্তাহে জার্মানি এবং তুরস্কে রপ্তানি করবে।

সোমবার বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

ইরানের বিজ্ঞান ভিত্তিক কম্পানির মাধ্যমে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করোনা শনাক্তকরণ কিটকে ‘সেরোলোজিক্যাল কিট’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এসব কিট বিদেশে রপ্তানির জন্য ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে। সেরোলোজিক্যাল কিট রক্তরসের এন্টিবডি শনাক্তরণে ব্যবহৃত হয়।

সুরেনা সাত্তারি বলেন, করোনা শনাক্তকরণের কিট উৎপাদনের ক্ষেত্রে ইরান এমন পর্যায়ের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে যে এখন বিশ্বের বিভিন্ন দেশেও সেগুলো রপ্তানি করতে পারবে। তিনি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রায় দশ লাখ লোকের ওপর করোনা পরীক্ষা চালানোর সক্ষমতা রয়েছে। আর এসব পরীক্ষায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

সাধারণ ছুটির মধ্যেও রাজধানীর রাস্তায় রীতিমতো যানজট

0

করোনা সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি চলছে। কিন্তু রাজধানীতে স্বাভাবিক দিনের মতোই চলছে যানবাহন। ১৬ই মে পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করা হলেও রাস্তার চিত্র দেখে তা বোঝার উপায় নেই। কোথাও কোথাও দেখা গেল রীতিমতো যানজট। সামাজিক দূরত্ব রক্ষার নির্দেশনা মানছেন না কেউই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও খুব একটা চোখে পড়েনি তেমন একটা।
সোমবার (৪ঠা মে), সকাল থেকে রাজধানীর প্রায় সব সড়কেই রীতিমতো স্বাভাবিক সময়ের মতোই যানজট ছিলো। নগরীর বিভিন্ন সড়কে যাতায়াতে তুলনামূলক বেশি সময় ব্যয় করতে হয় নগরবাসীকে। রাজধানীর বিভিন্ন প্রবেশ পথেও গত কয়েক দিনের তুলনায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে।
স্বল্প আয়ের মানুষেরা যারা রাস্তায় বের হচ্ছেন তারা বলছেন, পেটের দায়ে বের হচ্ছেন তারা। আবর কেউ কেউ বলছেন বিশেষ প্রয়োজনেই বের হতে হচ্ছে তাদের।
হঠাৎ করে রাস্তায় এত গাড়ি কেন তা জানা নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। তার বলছেন, এখন কেউই কোনও নিয়ম মানতে চাইছেন না। এদিকে, রাস্তাঘাটে আগের মতো পুলিশ চেকপোস্টও দেখা যায়নি।

এবার সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ২২০০

0

জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা সর্বোচ্চ দুই হাজার ২০০ টাকা হারে ১৪৪১ হিজরি সনের সাদকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।
আজ সোমবার (৪ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ ফিতরা চূড়ান্ত করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানান।
গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা ছিল
ইসলামী শরিয়াহ মতে আটা, খেজুর, কিসমিস, পনির, যব ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের সর্বোচ্চ বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়। তবে খুচরা বাজার মূল্যের তারতম্যের কারণে স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় করা যায়।
ঈদ-উল-ফিতরের নামাজের আগে মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরিউক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারেন।

ঈদের আগে বা পরপরই এসএসসির ফল প্রকাশের চেষ্টা

0

ঈদের আগে বা পরপরই এসএসসি ও সমমানের ফল প্রকাশের চেষ্টা করছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। এ লক্ষ্যে জোরেশোরে কাজ শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। ডাকযোগে ওএমআর শিট পাঠাতে ইতিমধ্যেই নির্দেশনা জারি করা হয়েছে। করোনার প্রার্দুভাবের মধ্যেও ভিন্ন উপায়ে ফল প্রকাশের কাজ শুরু করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ঢাকা মহানগরের যেসব ওএমআর শিট ছিল সেগুলো আমাদের হাতে চলে এসেছে। আমরা স্ক্যানিংয়ের কাজ শুরুও করেছি। অনেক উপজেলা থেকে প্রধান পরীক্ষকরা ডাকযোগে ওএমআর শিট পাঠাতে পারছেন না। আমরা তাদের বলেছি, যেভাবেই হোক জেলা সদরে এসে ডাকযোগে শিট পাঠাতে। আর কয়েকদিন পরে বলা যাবে, আমরা কবে এসএসসির ফল প্রকাশ করতে পারবো।’

আন্তঃশিক্ষা বোর্ডের এই সভাপতি বলেন, ‘আমরা চেষ্টা করছি, ঈদের আগেই এসএসসি ও সমমমানের ফল প্রকাশ করতে। সেটা না পারলে ঈদের পরপরই ফল প্রকাশের চেষ্টা থাকবে। আর ফলাফল কোনো শিক্ষার্থীকে স্কুলে গিয়ে নিতে হবে না। শিক্ষার্থীরা এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমেই ফল জানতে পারবে। একাদশ শ্রেণির ভর্তির পুরো কার্যক্রম চলে অনলাইনে। কিন্তু এসএসসির ফল প্রকাশ করতে না পারায় একাদশের ভর্তি কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তাই আমরা এই সাধারণ ছুটির মধ্যেও ভিন্ন উপায়ে কাজ শেষ করে এসএসসির ফল প্রকাশের চেষ্টা করছি।’

গত রবিবার এসএসসির খাতার ওএমআর শিট ডাকযোগে পাঠাতে ঢাকা মহানগর ছাড়া অন্যান্য এলাকার প্রধান পরীক্ষকদের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১০ মের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে বোর্ডে ওএমআর শিট পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়, কমলা রঙের প্যাকেটে জরুরি উলে­খ করে সিলমোহরকৃত অবস্থায় পোস্ট অফিসের মাধ্যমে এসএসসির খাতার ওএমআর শীট পাঠাতে হবে প্রধান পরীক্ষকদের। আর ওএমআর পাঠানোর ঠিকানা হিসেবে উলে­খ করা হয়েছে, সিনিয়র সিস্টেম এনালিস্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা, ১৩-১৪ জয়নাগ রোড বকশিবাজার ঢাকা।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত ১৭ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর এসএসসি পরীক্ষার খাতার ওএমআর শিট স্ক্যানিং স্থগিত করেছে ঢাকা বোর্ড। করোনার মধ্যেই ফের ওএমআর স্ক্যানিংয়ের কাজ শুরু করা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় এবং ৫ মার্চ ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। শিক্ষাপঞ্জি অনুসারে, গত একযুগ ধরেই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। সেই হিসেবে চলতি সপ্তাহেই এসএসসি ও সমমানের ফল প্রকাশের কথা। কিন্তু এবার করোনা ভাইরাসের কারনে সবকিছু বন্ধ থাকায় যথাসময়ে প্রকাশ করা সম্ভব হচ্ছে না এসএসসির ফল। আর এসএসসির ফল প্রকাশ না করতে পারায় অনলাইনে একাদশ শ্রেনীর ভর্তি কার্যক্রমও শুরু করা যাচ্ছে না।

বিটিভির মহাপরিচালক সপরিবারে করোনায় আক্রান্ত

0

করোনার থাবা এবার বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে। বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশীদ নিজের স্ত্রী ও কন্যাসহ সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার এ তথ্য জানা গেছে।

হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেওয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত শনিবার রাত পর্যন্ত বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরো চারজন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনো আসেনি।

দেশে করোনাভাইরাস হানা দেওয়ার পর রবিবার পর্যন্ত ৫৪ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।

সরকারি অফিস-আদালত সীমিত আকারে খুলবে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের সরকারি অফিস-আদালত সব সীমিত আকারে আমরা চালু করে দিচ্ছি, যাতে মানুষের কষ্ট না হয়। সামনে ঈদ। ঈদের আগে কেনাকাটা বা যা যা দরকার সেগুলোও যেন মানুষ করতে পারে। কিন্তু এখানে মনে রাখতে হবে, সেখানে জনসমাগম থেকে মুক্ত থাকতে হবে। সেখানে কিন্তু সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়ে গেছে।
আজ সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগের আটটি জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা ছুটি ঘোষণা দিয়েছি। ৫ মে পর্যন্ত ঘোষণা দিয়েছিলাম, সেটাকে আমরা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি। কিন্তু সাথে সাথে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে যাতে কেনাবেচা চলতে পারেৃ দোকানপাট খোলা, যেহেতু রোজার সময় ইফতারি কেনা বা সেহরি খাওয়া বা বাজারঘাট করা- সেগুলো যাতে চলতে পারে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে আমরা সেগুলো খোলার ও চালু রাখার নির্দেশ দিয়ে দিয়েছি।
শেখ হাসিনা বলেন, প্রতিটি জেলায় যেসব ক্ষুদ্র শিল্পকারখানা রয়েছে সেগুলো চালানো যাবে। অর্থনীতির চাকা যাতে গতিশীল থাকে, সরকার সেভাবেই নির্দেশনা দিয়েছে। সেখানে মানুষকে সুরক্ষিত রেখে, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলো যেন পরিচালিত হতে পারে, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া- এ ব্যাপারে বেশ কতগুলো নির্দেশনা আপনারা শিগগিরই পাবেন। এটা আমাদের কেবিনেট ডিভিশন থেকে ঘোষণা দেওয়া হবে।
করোনাভাইরাসের শক্তি অনেক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের মতো এক অদৃশ্য শক্তির কাছে ধনসম্পদ, অর্থ কোনো কিছুই কাজে লাগছে না।
চিকিৎসক ও নার্স নিয়োগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শিগগিরই নির্বাচিত ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেওয়া হবে। যাদের করোনাভাইরাসের চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে।
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীসহ নিজ দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ইতোমধ্যে কয়েকজন পুলিশ মারা গেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। অনেকের কবর খুঁড়তেও পুলিশ সহযোগিতা করছে বলে উল্লেখ করেন। এ ছাড়া যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ দেন।
প্রধানমন্ত্রী জানান, ১০ টাকায় চাল কেনার জন্য আরও ৫০ লাখ রেশন কার্ড সুবিধা দেওয়া হবে। যাদের আয়-উপার্জনের পথ নেই, তাদের ঈদের আগে নগদ অর্থসহায়তা দেওয়া হবে।
সরকারপ্রধান ফের কৃষির ওপর জোর দিয়ে বলেন, এবার ২১ লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে। আশা করি, আগামী কয়েক মাসের মধ্যে খাবারের সমস্যা হবে না।
সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মারাত্মক আকারে দেখা দিয়েছে এবং সারাবিশ্বে হাজার হাজার মানুষ মারা গেছেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও আছেন। সবার আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি বলেন, যারা ধনী দেশ, অগাধ সম্পদ তারাও করোনাভাইরাসের কাছে ব্যর্থ। একটা শক্তিশালী ভাইরাসের কাছে কোনো কিছুই কাজে লাগছে না। ধন-সম্পদ অর্থ কোনো কিছুই কাজে লাগছে না। ধনী-গরিব সবাই একাকার হয়ে যাচ্ছেন। আমাদের দেশের মানুষের যেন কোনো ক্ষতি না হয় সে লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

অধ্যাপক মুনতাসীর মামুনের করোনা পজিটিভ, মেডিক্যাল বোর্ড গঠন

0

প্রখ্যাত ইতিহাসবিদ্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক মামুন গতকাল রবিরার বিকেলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই দিন রাত ১টা দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

করোনা পরীক্ষা করে আজ সোমবার সকালে তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।

অধ্যাপক মামুনের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানা গেছে।

অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। মায়ের চিকিৎসা তত্ত্বাবধানের জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করেন। ফলে তাঁর মধ্যে করোনার লক্ষণ দেখা দেওয়ায় দশ দিন আগে পরীক্ষা করা হলে তাঁর ফল নেগেটিভ এসেছিল। কিন্তু তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। এর মধ্যে তাঁর বমিভাব, খাবারে অরুচি, কাশি ও শরীর দুর্বল অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।