Home Blog Page 2977

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সাড়ে ৬৮ হাজা

0

করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত একদিনে কিছুটা কমেছে মৃতের সংখ্যা। তবে আপন গতিতেই ছুটছে আক্রান্তের হার। যার সংখ্যা ১২ লাখ ছুঁই ছুঁই করছে।
বাংলাদেশ সময় সোমবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত বেড়ে পৌঁছেছে ১১ লাখ ৮৮ হাজার ১২২ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ১৫৪ জনের। যা গত দিনের তুলনায় কিছুটা কম। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৫৯৮ জনে দাঁড়িয়েছে। যা যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ।
সংক্রমণ ছড়িয়ে পড়ার তুলনায় সুস্থ হওয়ার হার অনেক কম। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ প্রায় ৭৮ হাজার মানুষ। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আরও ১৬ হাজার ১৩৯ জন।
দেশটিতে প্রাণ হারাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। গত ৪৭ দিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে অন্তত ২৩০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্কেই ২০৮ ও নিউজার্সিতে ৮ জন।
এদিকে, দেশটিতে জেকে বসা করোনার শক্তিশালী পয়েন্ট নিউইয়র্কে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যেখানে এখন পর্যন্ত ২৪ হাজার ৬৪৮ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ২৪ হাজার জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটি থাবায় ৭ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৩৮ জনে পৌঁছেছে।
অন্যদিকে, গত বছর ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে সৃষ্ট ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের ২১১টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মহামারি আকার ধারণ করা করোনায় সোমবার সকাল পর্যন্ত শিকার হয়েছেন ৩৫ লাখ ৬৩ হাজার ৬৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২ হাজার ৩১৮ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে। প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৪৮৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৪৮ হাজার ১৪৬ জনে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ লাখ ৫৪ হাজার ১৪ জন।

স্পিকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

0

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে খাদ্য সংকটে থাকা দরিদ্র মানুষের মাঝে আজ রবিবার এই ত্রাণ বিতরণ করা হয়।

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অর্থায়নে ও গ্রীণ ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড আয়োজনে ১৩ নং রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। এ সময় গ্রীণ ভিশন সঞ্চয় ও সমবায় সমিতির পীরগঞ্জ শাখার চেয়ারম্যান শাহিদুল ইসলাম পিন্টুসহ স্থানীয় স্থানীয় আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা সংকট দেখা দেওয়ার পর ইতোপূর্বে স্পিকারের নিজস্ব তহবিল হতে পীরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে দুই ধাপে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্কতামূলক সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মুম্বাই-কোলকাতা থেকে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি

0

করোনাভাইরাসে লকডাউনের কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ রবিবার মুম্বাই থেকে ১৬২ জন এবং কোলকাতা থেকে ৫৯ জনসহ মোট ২২১ জন দেশে ফিরেছেন।

মুম্বাই থেকে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি বিকেলে ৬টা ৫৫ মিনিটে এবং বিকেল ৩টা ৪০ মিনিটে কোলকাতা থেকে ড্যাশ-৮ উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী ৫ মে দিল্লিতে আরো একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর আগে গত ১ মে কলকাতা-ঢাকা, ২ মে দিল্লি-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান।

প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পাওয়া সাপেক্ষে ভারতের বিভিন্ন শহর থেকে আরো কিছু বিশেষ ফ্লাইট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। অন্যদিকে চেন্নাই থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইনস। দ্বিতীয় দফায় আটকে থাকা বাকি বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান সংস্থাটি।

বিমানবন্দর সূত্র জানায়, যারা ফিরেছেন তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ ক্যাম্পে স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে লকডাউনে পুরো ভারত সব যোগাযোগ বন্ধ। এরপর চিকিৎসা ও ব্যবসাসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশিদের একটি অংশ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেও কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন রাজ্যে আটকা পড়েছেন কয়েক হাজার। হাতে থাকা অর্থ ফুরিয়ে যাওয়ায় থাকা খাওয়া নিয়ে সংকটে পড়েছেন অনেকে। দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন তারা।

পদ্মাসেতুর ২৯তম স্প্যান বসছে সোমবার

0

অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দিলে পদ্মাসেতুর ২৯ তম স্প্যান বসছে সোমবার। স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার।

সোমবার (৪ঠা মে) সকাল থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হবে। ২৮ তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় বসতে যাচ্ছে ২৯ তম স্প্যানটি। বর্তমানে পদ্মাসেতুর ৪২০০ মিটার দৃশ্যমান আছে।

আজ রবিবার সকালে স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া কুমার ভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়েছে নির্ধারিত পিলারের কাছে। ২৯তম স্প্যান বসানো হলে বাকি থাকবে আর মাত্র ১২টি। চীনে পদ্মাসেতুর সর্বশেষ দুটি স্প্যানের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে স্প্যান দুটির মালামাল ও যন্ত্রাংশ বাংলাদেশে আসার অপেক্ষায়।

মূল সেতুর প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, ‘মাওয়াতে বর্তমানে ঝড়ো আবহাওয়া চলছে। এই রোদ, এই ঝড়-বৃষ্টি। আবহওয়া অনুকূলে থাকলে সেতুর ২৯ তম স্প্যান সোমবার সকালে মাওয়া প্রান্তের ১৯ এবং ২০ নম্বর পিলারের উপর স্থাপন করা হবে। এতে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার স্প্যান স্থাপন সম্পন্ন হবে। ইতোমধ্যে স্প্যানটিকে আজ সকালে ৮টায় নির্ধারিত পিলারের কাছে আনা হয়েছে।’

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

রমজান উপলক্ষে ইফতারের জন্য আর্থিক সহায়তা ওজিলের

0

পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়-দুস্থদের খাদ্য ও ইফতারের জন্য আর্থিক সহায়তা দিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ আর্সেনাল ও জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার মেসুত ওজিল।

সিরিয়া ও তুরস্কের মুসলমানদের ইফতার, সন্ধ্যার খাবার ও সেহরির জন্য ৮০ হাজার পাউন্ড প্রদান করেছেন ওজিল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৬ লাখ টাকা।

এতে সিরিয়া ও তুরস্কে প্রায় ১৬ হাজার মানুষ ইফতার, সন্ধ্যার খাবার ও সেহরি করতে পারবেন। রমজানের পুরো মাস জুড়েই খাবারের ব্যবস্থা করেছেন ওজিল।

তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই টাকা দিয়ে খাদ্য ও ইফতার সামগ্রী কিনে অসহায়-দুস্থদের মাঝে বিতরন করা হবে।

এমন মহান উদ্যোগের জন্য ওজিলকে ধন্যবাদ দিয়েছেন তুরস্কের রেড ক্রিসেন্টের সভাপতি কেরেম কিনিক। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়-দুস্থ মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য ওজিলকে ধন্যবাদ। অতি শিগগিরই আমরা খাদ্য সামগ্রী ও ইফতার বন্টনের ব্যবস্থা করবো।’

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অসহায় জীবনযাপন করছেন দরিদ্ররা। তাদের পাশে দাঁড়ানো সকলেই কর্তব্য ও দায়িত্ব বলে মনে করেন ওজিল।

তিনি বলেন, ‘সকলেই এখন খুব গুরুত্বপূর্ণ সময় পার। দরিদ্রদের জন্য সময়টা খুবই ভয়ানক। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমার পক্ষে যা সম্ভব আমি করছি, আপনারাও এগিয়ে আসুন।’

৪২ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দেন ওজিল।

বরিস জনসনের সুস্থ হতে লিটারের পর লিটার অক্সিজেন লেগেছে

0

বরিস জনসন বলছেন তার খুব কঠিন সময় গিয়েছে সুস্থ হওয়ার লড়াইয়ে। “আমি মোটেও অস্বীকার করবোনা। এটা ছিল কঠিন একটা সময়,” বরিস জনসন এভাবেই বর্ণনা করেন মুহূর্তগুলো।

২৬শে মার্চ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দ্য সান পত্রিকাকে বরিস জনসন বলেন, “এটা আমার চিন্তার বাইরে যে এই কয়দিনের মাথায় আমি এতোটা ভেঙ্গে পড়বো।”

এখনো ব্রিটেনে মৃতের সংখ্যা বাড়ছে। এর মাঝেই একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন ব্রিটেনে কোভিড-১৯ সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তির হার ১৩ শতাংশ কমেছে।

সকল প্রকার ঋণের সুদ ৩১ মে পর্যন্ত স্থগিত

0

করোনা সংকট মোকাবেলায় সকল প্রকার ঋণের সুদ স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সব ধরনের ঋণে আরোপিত মুনাফা ‘সুদবিহীন ব্লকড হিসাবে’ স্থানান্তর করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্লক হিসাবে স্থানান্তরিত ঋণগ্রহীতার কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব-এর কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকান্ড পুনরুজ্জীবিতকরন ও গতিশীল রাখার জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান সহ বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তবে এই মুহূর্তে সকল প্রকার ঋণ বা বিনিয়োগের উপর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এই দুই মাসের সুদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না। এরূপ সুদ ব্যাংকের আয় খাতেও স্থানান্তর করা যাবে না।

কোনো ব্যাংক ইতোমধ্যেই কোনো ঋণের সুদ আয় খাতে স্থানান্তর করে থাকলে তা রিজার্ভ এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে। ব্লকড হিসেবে রক্ষিত মুনাফা সমন্বয়ের বিষয়ে পরবর্তীতে অবহিত করা হবে।

সীমান্ত সংঘাত: উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে গোলাগুলি

0

উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অস্ত্র-মুক্ত এলাকায় দুই দেশের মধ্যে গুলি বিনিময় হয়েছে। সৌলের সামরিক কর্মকর্তারা বলছেন, চিওরন শহরের কাছে সীমান্তে উত্তর কোরিয়ার দিক থেকে আসা গুলি দক্ষিণ কোরিয়ার সেনা চৌকিতে আঘাত হানে।

এর জবাবে দক্ষিণ কোরিয়াও পাল্টা গুলি চালায়। তবে এই ঘটনায় দু’পক্ষের মধ্যে কেউ হতাহত হয়নি বলেই জানা যাচ্ছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমান্তটিতে বিশ্বে সবচেয়ে বেশি সামরিক প্রস্তুতি রয়েছে।

এবং সেখানে এই ধরনের গুলি বিনিময়ের ঘটনা বেশ বিরল। সর্বশেষ এরকম গুলি বিনিময় হয়েছিল ২০১৭ সালে।

তবে উত্তর কোরিয়া হঠাৎ করেই কেন এই হামলা চালিয়েছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানান যায়নি।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে এমন কোন লক্ষণও দেখা যাচ্ছে না।

সৌল থেকে বিবিসি সংবাদদাতা লরা বিকার জানাচ্ছেন, যে সময় এই গোলাগুলির ঘটনা ঘটলো সেটা লক্ষ্য করার মতো।

প্রায় ২১ দিন পর্দার অন্তরালে থাকার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন আবার জনসমক্ষে ফিরে এসেছেন। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটলো।

নাইকোর বিরুদ্ধে মামলায় জিতলো বাংলাদেশ

0

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে মামলায় জয় পেয়েছে বাংলাদেশ।
এ বিষয়ে দেওয়া রায়ে নাইকোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক আদালত-ইকসিড।
রোববার (৩ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘নাইকো বাংলাদেশে কাজ পেয়েছিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারকে বড় অঙ্কের ঘুষ দিয়ে। এই রায়ের মাধ্যমে এটাই প্রমাণ হলো যে, একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে দুর্নীতি করে কেউ পার পেতে পারে না। এটা এখন আমরা আন্তর্জাতিকভাবেই প্রমাণ করলাম।’
নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে দেশের স্বার্থ দেখেন, এটা আরও একবার প্রমাণ হলো এই রায়ের মাধ্যমে।’
দীর্ঘ ১০ বছর আইনি প্রক্রিয়ার পর এই মামলার রায় বাংলাদেশের পক্ষে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইকসিড এই রায় প্রদান করে। তবে মার্চের শুরুতে সংবাদ সম্মেলন করে এই রায় জানানোর কথা থাকলেও করোনা পরিস্থিতির জন্য তা পিছিয়ে দেয়া হয় বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, ২০১৬ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান দিয়ে যে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় তা ২০১৮ সালে ইকসিডে জমা দেয়া হয়েছে। ইকসিড রায়ে বলেছে নাইকোর গাফিলতি এবং অদক্ষতার জন্যই বিস্ফোরণ ঘটেছে। ফলে এর দায় নাইকোকেই নিতে হবে। বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতির বিষয়টি চূড়ান্ত করতে আগামী সেপ্টেম্বরে আবার শুনানি হওয়ার কথা রয়েছে।
সবমিলিয়ে এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশা করা হচ্ছে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, দরপত্র ছাড়াই ছাতকসহ কয়েকটি গ্যাসক্ষেত্রের উন্নয়নের জন্য ১৯৯৮ সালে বাংলাদেশ সরকারকে একটি প্রস্তাব দেয় নাইকো। জ্বালানি বিভাগ এ প্রস্তাব যাচাই-বাছাই করে তিনটি নির্দেশনা দেয়।
এতে বলা হয়, বাপেক্স এবং নাইকো যৌথভাবে সমীক্ষা করে প্রান্তিক গ্যাসক্ষেত্র নির্ধারণ করবে। এর পর উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। দরপত্রে কেউ নাইকোর চেয়েও আকর্ষণীয় প্রস্তাব দিলে তারাই গ্যাসক্ষেত্র ইজারা পাবে।
এ ব্যাপারে বাপেক্স মত দেয়, ছাতককে প্রান্তিক গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণার সুযোগ নেই। কারণ সেখানে কোনো গ্যাসই তোলা হয়নি। অন্যদিকে, তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদের আইনি পরামর্শক প্রতিষ্ঠান মওদুদ আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েট মত দেয়, ছাতককে প্রান্তিক গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করা যায়। সরকার এই মত আমলে নিয়ে সিদ্ধান্ত নেয়।
এরপর ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্র উন্নয়নে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি নাইকোর সঙ্গে চুক্তি করে বাপেক্স। গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কূপ খননকালে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন দুই দফা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার কারণে মজুদ গ্যাস পুড়ে যায়। আশপাশের সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এ জন্য নাইকোর কাছে ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা, যা দিতে নাইকো অস্বীকৃতি জানায়। ক্ষতিপূরণ আদায়ে পেট্রোবাংলা নাইকোর বিরুদ্ধে ২০০৭ সালে স্থানীয় নিম্ন আদালতে মামলা করে।
নাইকোর আটকে রাখা অর্থ আদায় এবং ক্ষতিপূরণ না দেওয়ার জন্য ২০১০ সালে ইকসিডে দুটি মামলা করে। ২০১৪ সালে এক রায়ে ইকসিড পেট্রোবাংলাকে ফেনী গ্যাসক্ষেত্রের পাওনা পরিশোধ করতে বলে।
২০০৭ সালের নভেম্বর থেকে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত সরবরাহ করা গ্যাসের দাম হিসেবে ২১৬ কোটি টাকা পাবে নাইকো। এর সঙ্গে ২০০৭ সালের ১৪ মের পরবর্তী সময়ের জন্য নির্ধারিত হারে সুদ পরিশোধ করার নির্দেশও দেয় ইকসিড।
চুক্তি সম্পাদনে দুর্নীতির বিষয়ে ২০১৬ সালের ২৫ মার্চ ইকসিডে একটি অভিযোগ দাখিল করে পেট্রোবাংলা। ২৬ মে ইকসিড নাইকোর দুর্নীতির আরও তথ্য এবং নাইকো-বাপেক্স যৌথ চুক্তি (জেভিএ) ও গ্যাস ক্রয় চুক্তি প্রক্রিয়ায় যুক্ত সবার নামের তালিকা চায়।
গ্যাসক্ষেত্র ইজারা প্রক্রিয়ায় জড়িত তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৬ জনের তালিকা পেট্রোবাংলা ওই বছরের ১৪ জুন ইকসিডে পাঠায়। এরপর আন্তর্জাতিক আদালত দুর্নীতির আরও তথ্য চেয়ে ২৯ জুলাই আরেকটি নির্দেশনা জারি করে। এরপর বিচারিক প্রক্রিয়া শুরু হয়।

যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

0

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। আগামী ১০ মে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটের ভাড়া বহন ও পরিচালনার দায়িত্বে থাকবে বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএএফডব্লিউটি)। লন্ডনের হাইকমিশনের অনুরোধে বাংলাদেশ সরকার এই ব্যবস্থা নিয়েছে।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১০ মে লন্ডনে এই ফ্লাইট পৌঁছাবে। ওইদিনই ফ্লাইটটি ঢাকায় ফিরে আসবে। ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের হাইকমিশনে নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আসন ফাঁকা থাকা সাপেক্ষে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে অর্থাৎ আসন পূর্ণ না হওয়া পর্যন্ত ক্রম অনুযায়ী নিবন্ধিতরা এই সুযোগ পাবেন।

যারা যুক্তরাজ্য থেকে দেশে ফিরতে চান তাদের এই লিংকে (https://http://forms.gle/4x4JKfy9jxGDaujL7.) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। এছাড়া ওই বিমানে যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যেতে চান তাদের এই লিংকে (https://http://www.baf.mil.bd/bafwt/tickets.php.) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে।