Home Blog Page 2979

করোনায় ১৫ দেশে ৪০৬ বাংলাদেশির মৃত্যু

0

করোনাভাইরাসের সংক্রমণে গত ৪৮ ঘন্টায় কয়েকটি দেশে অন্তত ১৪ জন বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ৫ জন করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে এবং সৌদি আরবে ৪ জন মারা গেছেন। নতুন করে মৃত্যুর ফলে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২৮ জন এবং সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশি প্রাণ হারালেন করোনাভাইরাসে।

যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সেখানে করোনাভাইরাসে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু সম্পর্কে আজ শনিবার এ তথ্য পাওয়া গেছে।

গত ৪৮ ঘণ্টায় তিন দেশে ১৪ জনের মৃত্যুর পর এ পর্যন্ত বিশ্বের ১৫ দেশে ৪০৬ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেলেন। এঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২২৮, যুক্তরাজ্যে ৭৯, সৌদি আরবে ৫৫, ইতালিতে ৮, কানাডায় ৭, সংযুক্ত আরব আমিরাতে ৬, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪, কুয়েতে ৩, সুইডেনে ২, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

Lifebuoy Soap
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসে বাংলাদেশের নাগরিকদের সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ৪৪৭ জনের নতুন করে শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন ১৭ হাজার ৫৪৮ জন। আক্রান্ত লোকজনের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক। করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের মধ্যে বাংলাদেশের নাগরিকের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে।

গানে প্রেসিডেন্টকে উপহাস, কারাগারে মিশরীয় চলচ্চিত্রকারের মৃত্যু

0

মিশরের তরুণ একজন চলচ্চিত্রকার সে দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সমালোচনা করে মিউজিক ভিডিও তৈরি করার জেরে কারাবন্দি হন। কায়রো কারাগারে তার মৃত্যু হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছেন তার আইনজীবী।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২৪ বছর বয়সী শাদী হাবাস তোরা কারাগারে মারা গেছেন। তার আইনজীবী আহমেদ আল খাওয়াগা বলেছেন, মৃত্যুর কোনো কারণ এখনো কারাগার কর্তৃপক্ষ জানাতে পারেনি।

কোনো ধরনের অভিযোগ গঠন না করেই শাদী হাবাসকে দুই বছর আগে আটক করে কারাগারে রাখা হয়। আটক হওয়ার আগে সে দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে উপহাস করে মিউজিক ভিডিও বানিয়েছিলেন তিনি।

মানবাধিকার কর্মীরা মনে করছেন, প্রেসিডেন্টের সমালোচনার জেরে বিনা বিচারে দুই বছর ধরে আটকে রাখার পর দেশের সর্বাধিক সুরক্ষিত কারাগার কমপ্লেক্সে ন্যাক্কারজনক মৃত্যুর ঘটনা ঘটলো।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য এখনো করেনি। জানা গেছে, ২০১৮ সালের মার্চে শাদী হাবাসকেে আটক করে পুলিশ।
মানবাধিকার আইনজীবী খালেদ আলী বলেন, তদন্তাধীন ও বিচারাধীন অবস্থায় কারাগারে এতোদিন আটকে না রেখে আরো দুই মাস আগেই হাবাসকে মুক্তি দেওয়া উচিত ছিল।

ইতালিতে ফের বেড়েছে করোনায় মৃতের সংখ্যা

0

ইতালিতে ফের বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত একদিনে দেশটিতে প্রাণ হারিয়েছেন চারশ ৭৪ জন মানুষ। যা ২১ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ মৃত্যু। ওইদিন মৃতের সংখ্যা ছিল পাঁচশ ৩৪ জন। দেশটিতে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার সাতশ ১০ জন।

দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, মহামারি করোনায় গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০০ জন। গত ২১ ফেব্রুয়ারি থেকে করোনা প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯ হাজার ৩২৮ জন। তবে ইতালিতে ক্রমেই বাড়ছে সুস্থতার সংখ্যা। গত একদিনেই সুস্থ হয়েছেন ১ হাজার ছয়শ ৬৫ জন করোনা রোগী। এনিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৯১৪ জন রোগী।

এদিকে, সুস্থতার সংখ্যা বাড়তে থাকায় খুব শিগগিরই স্বাভাবিক ছন্দে ফিরবে ইতালি। আগামী ৪ মে লকডাউন শিথিল হবে। দেশটির বিভিন্ন অঞ্চলে পুনরায় ছন্দে ফিরে আসবে।

ইতালিতে আগামী সোমবার থেকে শিথিল করা হবে লকডাউন। এরই মধ্যে বিভিন্ন শহরে খুলতে শুরু করেছে দোকানপাট, রেস্টুরেন্ট, স্টেশনারি, বইয়ের দোকান ও বাচ্চাদের কাপড়ের দোকান। কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। লকডাউন শিথিল হওয়ার পর থেকে বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকানগুলো চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কেরানীগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত

0

ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের শরীরে করোনা পাওয়া গেছে। এ নিয়ে উপজেলাটিতে মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো একশ ৯৩ জন। শনিবার রাতে এ তথ্য দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।

মীর মোবারক হোসেন দিগন্ত জানান, শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পাওয়া যায়। তাদের বয়স ৩৫ ও ৩৩ বছর। এছাড়া জিনজিরা ইউনিয়নে ৯ জনের শরীরে করোনা পাওয়া গেছে। তেঘরিয়া ইউনিয়নে ৫ জন, আগানগর ইউনিয়নে ১ জন, শুভাঢ্যা ইউনিয়নে ১ জন, কলাতিয়া ইউনিয়নে ১ জন ও কালিন্দী ইউনিয়নে বরিশুর এলাকায় ১ জনের শরীরে করোনা পাওয়া গেছে।

মোবারক হোসেন দিগন্ত বলেন, কেরানীগঞ্জের জনগণ যদি সচেতন না হয় তা হলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকবে। কেরানীগঞ্জে কয়েকটা ইউনিয়নেই রোগীর সংখ্যা অনেক বেশি। এসব ইউনিয়নের জনগণ মানে না কোনো সামাজিক দুরুত্ব বা অন্যান্য নিয়ম কানুন। সবার উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই দয়া করে ঘরে থাকুন, সামাজিক দুরুত্ব মেনে চলুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।

মোবাইলে লিভার রোগীদের পরামর্শ দেবেন ৩০ বিশেষজ্ঞ

0

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী সাধারণ ছুটির দিনগুলোতে জনগণের সুবিধার্থে ঘরে থেকে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ করে দিচ্ছে ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ।

আজ শনিবার ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ’র চেয়ারম্যান শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

‘কভিড-১৯ সংক্রমণের এই দুর্যোগ মুহূর্তে লিভার রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণের সুবিধার্থে ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার বাংলাদেশ’র উদ্যোগে ৩০ জন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের একটি পরামর্শক দল গঠন করা হয়েছে। লিভার রোগে আক্রান্ত যেকোনো রোগী তাদের সাথে টেলিফোনে যোগাযোগ করে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

পরামর্শক চিকিৎসকদের নাম, মোবাইল নম্বর ও সময়সূচি

১. অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), চেয়ারম্যান, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ০১৮৬৩৮২২৬৩২; শনিবার: বিকাল ০৩টা – ০৪টা
২. অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, বিভাগীয় প্রধান, লিভার বিভাগ ও অধ্যক্ষ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ। ০১৭১১৬৬৭০১১; রবিবার: বিকাল ০৩টা -০৪টা
৩. অধ্যাপক ডা. কে এম জে জাকি, বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ, সিলেট। ০১৭১১৩৩৫৫৪৫; সোমবার: বিকাল ০৩টা – ০৪টা
৪. ডা. মো. ইজাজুল হক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, কুমিল্লা। ০১৭১১৩০৮০০৫; মঙ্গলবার: বিকাল ০৩টা – ০৪টা
৫. ডা. এ বি এম আদনান, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কক্সবাজার। ০১৯১৭৩৩৮৮৯৮; বুধবার: বিকাল ০৩টা – ০৪টা
৬. ডা. অলোক কুমার রাহা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, চট্রগ্রাম মেডিক্যাল কলেজ, চট্রগ্রাম। ০১৭১৫৩০৭১৮৬; বৃহষ্পতিবার: বিকাল ০৩টা – ০৪টা
৭. ডা. মো. আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, আব্দুল মালেক উকিল মেডিক্যাল, কলেজ, নোয়াখালী। ০১৭১২১৪৪৩৫৮; শুক্রবার: বিকাল ০৩টা – ০৪টা
৮. ডা. মো. হারুন-অর-রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, রাজশাহী মেডিক্যাল কলেজ, রাজশাহী। ০১৭১১৯০৪৭৭৮; শনিবার: বিকাল ০৩টা – ০৪টা
৯. ডা. অরুণ জ্যোতি তরফদার, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ। ০১৭১২৫৪০৫৭৫; রবিবার: বিকাল ০৩টা – ০৪টা
১০. ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, খুলনা মেডিক্যাল কলেজ, খুলনা। ০১৭১১৯৭৯০৮৪; সোমবার: বিকাল ০৩টা – ০৪টা
১১. ডা. মো. জাহাঙ্গীর আলম সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা। ০১৭১২৫৬৩৮২৮; মঙ্গলবার: বিকাল ০৩টা – ০৪টা
১২. ডা. মোহাম্মদ আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ, গাজীপুর। ০১৯১৩১৮৮৪২৬; বুধবার: বিকাল ০৩টা – ০৪টা
১৩. ডা. প্রভাত কুমার পোদ্দার, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা। ০১৭১২০৬৫৫৮৯; বৃহস্পতিবার: বিকাল ০৩টা – ০৪টা
১৪. ডা. ফয়েজ আহমদ খন্দকার, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা। ০১৭১১৫৭১৮৭৯; শুক্রবার: বিকাল ০৩টা – ০৪টা
১৫. ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম (ডিউ), সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ০১৭৯২৪৬১৩৩৭; শনিবার: বিকাল ০৩টা – ০৪টা
১৬. ডা. বিপ্লব কুমার সাহা, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, পাবনা মেডিক্যাল কলেজ, পাবনা। ০১৭২৬৬৯১৬২০; রবিবার: বিকাল ০৩টা – ০৪টা
১৭. ডা. আহমেদ লুৎফুল মুবিন, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। ০১৭১১০৫৯২৯৪; সোমবার: বিকাল ০৩টা – ০৪টা
১৮. ডা. মোসা. রোকসানা বেগম, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা। ০১৭১২০০০০৫৬; মঙ্গলবার: সকাল ১১টা – ১২টা
১৯. ডা. সাইফুল পারভেজ, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, মুগদা মেডিক্যাল কলেজ, ঢাকা। ০১৮১৯২৮৬৭১৯; বুধবার: বিকাল ০৩টা – ০৪টা
২০. ডা. শওকত হোসেন রোমেল, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা। ০১৭২৭৬২৬৭৮৯; বৃহষ্পতিবার: বিকাল ০৩টা – ০৪টা
২১. ডা. ঝুমুর ঘোষ, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ, ঢাকা। ০১৭৫৯৬১৫৫৩০; শুক্রবার: বিকাল ০৩টা – ০৪টা
২২. ডা. উৎপল দাশ গুপ্ত, কন্সালটেন্ট, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, আসগর আলী হাসপাতাল, ঢাকা। ০১৭১১৬০৯৫৪৭: শনিবার: বিকাল ০৩টা – ০৪টা
২৩. ডা. দুলাল চন্দ্র দাস, লিভার বিশেষজ্ঞ, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ০১৭১১৭৮৬৯২৯; রবিবার: বিকাল ০৩টা – ০৪টা
২৪. ডা. আবুল হায়াত মানিক, লিভার বিশেষজ্ঞ, লিভার বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা। ০১৭১১৩৭২৯১৪; সোমবার: বিকাল ০৩টা – ০৪টা
২৫. ডা. পার্থ প্রতীক রায়, লিভার বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা। ০১৭১২৬৭০৫৭৩; মঙ্গলবার: বিকাল ০৩টা – ০৪টা
২৬. ডা. মো. আতিকুল ইসলাম, লিভার বিশেষজ্ঞ, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা। ০১৭১২৪০০০০৬; বুধবার: বিকাল ০৩টা – ০৪টা
২৭. ডা. মো. আবেদুর রহমান ভূইয়া (জিমি), লিভার বিশেষজ্ঞ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ। ০১৭১১৭০০১৫২; বৃহষ্পতিবার: বিকাল ০৩টা – ০৪টা
২৮. ডা. মো. আবুল খাইর ইউসুফ, লিভার বিশেষজ্ঞ, (ওএসডি), ডিজিএইচএস, ঢাকা। ০১৭১১১৭৫০৮৪; শুক্রবার: বিকাল ০৩টা – ০৪টা
২৯. ডা. মোহাম্মদ সোসান মোত্তালিব, লিভার বিশেষজ্ঞ, (ওএসডি), ডিজিএইচএস, ঢাকা। ০১৯১৫০০১৮৮৪; শনিবার: বিকাল ০৫টা – ০৬টা
৩০. ডা. মোহাম্মদ আশ্রাফ হোসেন গাজী, সহকারী রেজিস্ট্রার, লিভার বিভাগ।

তথ্যমন্ত্রীর নির্দেশে রাঙ্গুনিয়ায় পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

0

করোনাভাইরাসের বিস্তার রোধে অঘোষিত ‘লকডাউনের’ কারণে বিপাকে পরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন উপজেলা ছাত্র লীগের নেতাকর্মীরা। রমজানের রোজা রেখে তীব্র রোদের ভ্যাপসা গরমে মাঠে নেমে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ। এতে শ্রমিক সঙ্কটে থাকা দরিদ্র কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়ার দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নির্দেশনা দেন নিজের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের।

উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রাসেল জানান, তথ্যমন্ত্রীর নির্দেশে রাঙ্গুনিয়ায় ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করা হয়েছে। তারা প্রতিদিন রাঙ্গুনিয়ার কোনো না কোনো বিলে নেমে দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে সামাজিক দূরত্ব মেনে। ইতিমধ্যে রাঙ্গুনিয়ার পারুয়া, পোমরা, পদুয়া, চন্দ্রঘোনাসহ বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত বিলে বোরা ধান পেকেছে সেসব এলাকার দরিদ্র কৃষকদের চাহিদা অনুযায়ি ধান কেটে দিচ্ছে নেতাকর্মীরা।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের টিম ধান কেটেছে উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের গুমাইবিল অংশে। আধুরপাড়া গ্রামের দরিদ্র কৃষক আবুল কাশেমের ২৫ শতক জমির ধান কেটে ছাত্রলীগ কর্মীরা কৃষকের ঘরে পৌঁছে দেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন চন্দ্র্রঘোনা কদমতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি খাঁন, ইমাম গাজ্জালী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রনি দাশ, ছাত্রলীগ নেতা লাভলু, ছোটন, অনুপ, ইলিয়াছ ইমন, সজিব, সৈকতসহ প্রায় ১৫জনের টিম।

এর আগে গতকাল শুক্রবার পোমরা ইউনিয়নের মো. শফি নামের এক কৃষকের ২০ শতক জমির ধান কেটে দিয়েছে পোমরা ইউনিয়ন ছাত্রলীগ। একইদিন পারুয়া ইউনিয়নের হাজারি বিলের কৃষক লেদু মিয়ার ৪৪ শতক জমির ধান কাটেন উপজেলা ও পারুয়া ইউনিয়ন ছাত্রলীগনেতা রাকিবুল হাসান বাবুর নেতৃত্বে ১৫ জনের টিম। এ ছাড়া গত ২৬ এপ্রিল পদুয়া ইউনিয়নের সাপলেজাপাড়া বিলে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক আবদুল কাদেরের ৩৫ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামের নেতৃত্বে টিম।

পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান বাবু বলেন, রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে পারুয়া ইউনিয়নে যেসমস্ত কৃষক শ্রমিক কিংবা অর্থ সংকটে পাকা ধান কাটতে পারছেন না তাদের সাহায্য করা হবে জানিয়ে ফেসবুকে নাম্বার দিয়ে একটি পোস্ট দেওয়া হয়। কৃষক নুর মোহাম্মদ যোগাযোগ করলে আমরা তার পাশে দাঁড়াই।

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল দাশ গুপ্ত বলেন, চট্টগ্রামের শস্য ভান্ডারখ্যাত গুমাই বিলসহ রাঙ্গুনিয়ার বিস্তির্ণ এলাকায় বেরো ধান পেকেছে। প্রতিবছরের ন্যায় দেশের বিভিন্ন এলাকা থেকে এবার ধান কাটা শ্রমিকরা আসতে পারছে না। কৃষকের এই সঙ্কটে তথ্যমন্ত্রী ছাত্রলীগসহ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে।

কেরানীগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত

0

দেশে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম রয়েছে রাজশাহী বিভাগে।

আজ শনিবার দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। ১ মে’র প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে ৮৩ দশমিক ০৭ ভাগ, চট্টগ্রামে ৪ দশমিক ৬ ভাগ, সিলেটে ১ দশমিক ৫৭ ভাগ, রংপুরে ১ দশমিক ৮০ ভাগ, খুলনায় ২ দশমিক ২০ ভাগ, ময়মনসিংহে ৩ দশমিক ৭১ ভাগ, বরিশালে ১ দশমিক ৬৯ ভাগ এবং রাজশাহী বিভাগে ১ দশমিক ৫৩ ভাগ করোনা রোগী শনাক্ত হয়েছে।’

ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৫৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৮ হাজার ৭৯০ জন।

গত ২৪ ঘন্টায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এরা সবাই ঢাকার বাসিন্দা। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৭৫ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণরোধের সবচেয়ে ভালো উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। নিয়মিত কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুলে সংক্রমণ প্রতিরোধ করা যাবে। হাঁচি-কাশির সময় মুখ ঢেকে দিই, কাপড় বা টিস্যু ব্যবহার করে হাঁচি-কাশি দেয়া এবং পরে এটা যথাযথ নিয়মে ফেলে দিলেও এই সংক্রমণ প্রতিরোধ করা যাবে। কারণ হাঁচি-কাশির মাধ্যমেই এই রোগ দ্রুত ছড়ায়।

ইফতার পাঠিয়ে ভিডিওতে রমজানের শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী

0

কলকাতার জনপ্রিয় নায়িকা ও যাদবপুরের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। করোনায় কারণে এবার একসঙ্গে জোট হয়ে ইফতার আর সম্ভব হচ্ছে না। রাজপুর আর সোনারপুর এলাকার যে সব মানুষের সঙ্গে গত বছরও একসঙ্গে বসে ইফতার করেছিলেন তাদের কাছে পৌঁছে গেলেন মিমি।
জানা গেছে, প্রায় ২০০ টি পরিবারের কাছে ইফতার সামগ্রী পাঠিয়েছেন মিমি। সেই সঙ্গে প্রথমবারের মতো কোনও সাংসদ লাইভ স্ট্রিমিং-এ তার এলাকার মানুষদের সঙ্গে কথা বললেন।
মিমি বলেছেন, ‘প্রত্যেকবার রমজানের সময় ওই এলাকার মানুষের কাছে পৌঁছে যাই। কথা বলি। একসঙ্গে খাই। রমজান আসতেই মনে হচ্ছিল, কী করি? আমার দক্ষ অফিসের টিম প্রস্তুত হয়ে গেল। ইফতারের সামগ্রী পাঠালাম আর তাদের ফোনে বা ল্যাপটপে সরাসরি অসুবিধের কথা জানতে পারলাম’।
করোনার শুরু থেকেই সরব মিমি। কখনও বা ‘চা কাকু’-র মতো মানুষের সারা জীবনের দায়িত্ব নিচ্ছেন তিনি। লাঙলবেড়িয়া গোবিন্দপুরের কাছে আনন্দ ঘর ফাউন্ডেশনে এর কিছু বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং এইচআইভি পজিটিভ শিশুদের মুখে নববর্ষের দিনে হাসি ফুটিয়েছিলেন নায়িকা।
এছাড়া নববর্ষে মোট ১২০ জন শিশুর জন্য জামাকাপড় ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি।

ঢামেকে করোনা রোগীর চিকিৎসা শুরু

0

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু হয়েছে। আজ শনিবার (০২ এপ্রিল) বেলা ১২টার পর করোনা রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়। হাসপাতালটিতে একসাথে ২শ’ রোগী চিকিৎসা নিতে পারবেন। যেসব ডাক্তার ও নার্স, চিকিৎসা সেবা দেবেন, তাদের জন্য বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।
প্রতিদিনই কয়েকশ করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। অনেক রোগীকেই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে ঢাকা মেডিকেলে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু করা হয়েছে।
এতে শনিবার সকাল থেকে রাজধানীসহ আশে পাশের এলাকা থেকে অনেক করোনা রোগী আসেন চিকিৎসা নিতে। তবে সেবা কার্যক্রম নির্ধারিত সময়ের কিছু পরে শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েন কেউ কেউ।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অন্তত এক হাজার করোনা রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে। শুধু করোনা রোগী নয় শ্বাসকষ্ট রোগের চিকিৎসাও দেয়া হবে এই হাসপাতালে।
তিনি আরো জানান, প্রথম ধাপে ৩০০ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পরের ধাপে আরও ৬০০ থেকে ৭০০ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে। দেশের এই ক্রান্তিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগীর পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে যাবে।

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসিবি চেয়ারম্যান

0

‘দ্য হান্ড্রেড’ পেছানোর পর পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কলিন গ্রেভস। শুক্রবারই এমন ঘোষণা দিয়েছেন তিনি। তার উত্তরসূরিও বেছে নেওয়া হয়েছে এর মধ্যে। ইয়ান হোয়াটমোর হবেন পরবর্তী চেয়ারম্যান। এই মাসের শেষ দিকে বার্ষিক সাধারণ সভায় সেটি চূড়ান্ত করা হবে।
এখন কলিন গ্রেভসের লক্ষ্য আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার দিকে। জুনেই এই নির্বাচন হওয়ার কথা। ২০১৫ সালে দায়িত্ব পাওয়া ইসিবির চেয়ারম্যান গ্রেভস ‘দ্য হান্ড্রেড’ পরিকল্পনার মূল উদ্যোক্তা ছিলেন। তাই চেয়ারম্যান হিসেবে গ্রেভসের দায়িত্বে থাকার কথা ছিল নভেম্বর পর্যন্ত। গত বছরেই তার এই মেয়াদ বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল।
এখন টুর্নামেন্টই পিছিয়ে যাওয়ায় আগেভাগে সরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। গ্রেভস বলেছেন, ‘যেহেতু দ্য হান্ড্রেড এক বছর পিছিয়ে গেছে। তাই আমার গত বছরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটা আবার পুনর্বিবেচনা করেছি। বোর্ডকে তাই অনুরোধ করেছি, যতদ্রুত সম্ভব বিদায় যেন নিতে পারি। সেটা ৩১ আগস্টের মধ্যেই।’