Home Blog Page 2982

টেকনাফের সেই পোকার নমুনা সংগ্রহ

0

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দুই কর্মকর্তাসহ একটি প্রতিনিধি দল কক্সবাজারে পঙ্গপাল আতঙ্ক তৈরি করা সেই পোকার নমুনা সংগ্রহ করেছে।
আজ শুক্রবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কাশেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি টেকনাফ সদর ইউনিয়ন লম্বরী গ্রামে সোহেল সিকদারের বাড়ি যান।
তবে আগামী আগামীকাকল শনিবার ঢাকা থেকে কীটতত্ত্ববিদদের একটি দলও গাছগুলো পরিদর্শন করতে আসবেন বলে তিনি জানান।
এর আগে কৃষি কর্মকর্তা আবুল কাশেম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দুজন বিজ্ঞানীর উদ্ধৃতি দিয়ে বলেছিলেন পোকাগুলো ঘাস ফড়িংয়ের একটি প্রজাতি হতে পারে, কিন্তু ‘পঙ্গপাল নয়’।
আবুল কাশেম সাংবাদিকদের বলেন, পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা পোকায় পাতা খাওয়া গাছগুলো ঘুরে ঘুরে দেখেন এবং নমুনা সংগ্রহ করেন।
ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে বলে তিনি জানান।
টেকনাফ সদর ইউনিয়ন লম্বরী গ্রামে সোহেল সিকদারের মালিকানাধীন কিছু গাছে গত ১৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় শত শত পোকা দেখতে পান। আম গাছ, তেরশলগাছসহ অন্যান্য বেশকটি গাছের পাতা খেয়ে নষ্ট করেছে পোকাগুলো। গাছগুলোর কোনো কোনোটিতে শাখা ছাড়া কোনো পাতা নেই। আবার কোথাও কোথাও পাতা ঝলসে গেছে।
টেকনাফ উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শফিউল আলম বলেন, খবরটি শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে কালো রঙের কিছু পোকা কীটনাশক দিয়ে মারেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
তিনি বলেন, কীটনাশকে অনেক পোকা মরলেও অনেক পোকা থেকে যায়, যা পরবর্তীতে আবার গাছে আক্রমণ করে। এরপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবার ওই বাড়িতে গিয়ে কীটনাশক ছিটিয়ে বেশিরভাগ পোকা ধ্বংস করেন।

ভারতে লকডাউন বাড়ল ১৭ মে পর্যন্ত

0

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩ মে। তবে এর পরদিন থেকে ফের শুরু হচ্ছে দুই সপ্তাহের লকডাউন। এবার তৃতীয় দফায় ১৪ দিন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর এ ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লকডাউন বাড়লেও অঞ্চলভিত্তিক কিছু নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় জেলাগুলোকে রেড (হটস্পট), গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করা হবে। গ্রিন ও অরেঞ্জ জোনে কড়াকড়ি কিছুটা কম থাকবে।
নতুন নিয়ম চালু হলেও দেশজুড়ে বেশকিছু কার্যক্রম বন্ধই থাকবে। এ দুই সপ্তাহ আকাশপথ, মেট্রো, রেলে আন্তঃরাজ্য ভ্রমণ নিষিদ্ধ থাকছে।
স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা হল, শপিংমল, জিম, ক্রীড়া কমপ্লেক্সগুলোও বন্ধ থাকবে।
যে কোনো ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠান ও গণজমায়েতেও থাকছে কড়া নিষেধাজ্ঞা। তবে, নির্দিষ্ট কিছু কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আকাশ, রেল ও সড়কপথে চলাচল করা যাবে।
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে ভারতে। দেশটিতে এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ১ হাজার ১৫৪ জন।
তথ্যসূত্র : এনডিটিভি

প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে : হুইপ ইকবালুর

0

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিক, অসহায়, দরিদ্রসহ সব মানুষদের অধিকার নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটিও মানুষ খাদ্যসামগ্রী থেকে বাদ যাবে না। প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে।
আজ শুক্রবার মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর আইনজীবী সমিতির চত্বরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া আইনজীবী সহকারীসহ অসহায় ও দরিদ্রদের মধ্যে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পবিত্র রমজান মাসে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য দেশবাসী তথা বিশ্ববাসীকে মুক্তি দান করে মহান আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করি।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছেন । করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের জন্য সরকার ২ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। প্রণোদনার এ অর্থ স্বচ্ছতার সঙ্গে শ্রমিক কর্মচারীদের কাছে সরাসরি পৌঁছানো জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়ন হতে শুরু করছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আয়েজ উদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী, সাধারণ সম্পাদক এ্যাড. তহিদুল ইসলাম সরকার, সহ-সভাপতি নাসিমা আকতার, সহ-সাধারন সম্পাদক এ্যাড. খাদেমুল ইসলাম, সারওয়ার হোসেন বাবু প্রমুখ।
একই দিন মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর নিউমার্কেট চত্বরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ও দরিদ্র হোটেল-রেস্তোরা শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তায়েফ বিন শরিফ, হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জগদিশ প্রমুখ।

টেস্টে বাংলাদেশকে টপকে গেল আফগানরা

0

প্রথম দেখায় চট্টগ্রামে বাংলাদেশকে একরকম উড়িয়ে দেয় সাদা পোশাকের আফগানিস্তান। পাঁচ দিনের ক্রিকেটেও যে আগানরা দারুণ খেলে সেটার প্রমাণ অন্তত বাংলাদেশ পেয়েছে।

এই হারটাই বাংলাদেশের টেস্ট র‍্যাংকিংয়ে কাল হয়ে দাঁড়িয়েছে। ওই ম্যাচটা অন্তত ড্র করতে পারলেও বাঁচা যেত। ড্র করার মতো যথেষ্ট সুযোগও পেয়েছিল সাকিবরা।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষিত সবশেষ র্যাং কিংয়ে বাংলাদেশ নেমেছে ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে। অন্যদিকে মাত্র তিন ম্যাচে ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে গেল ৯ নম্বরে।

টেস্ট র‍্যাংকিংয়ে পতন হলেও ওয়ানডেতে ৭ নম্বরেই আছে। তবে ট-টোয়েন্টিতে এগিয়েছে একধাপ। এক্ষেত্রে আফগানরা চলে গেছে ১০ নম্বরে, বাংলাদেশ উঠে এলো ৮ নম্বরে।

এদিকে টানা চার বছর ধরে টেস্ট র‍্যাংকিংয়ে ১ নম্বরে থাকা ভারতকে পেছনে ফেলে ১ নম্বর জায়গা দখল করেছে অস্ট্রেলিয়া। এক নম্বরে থাকা ভারতের অবস্থা এখন তিন আর নিউজিল্যান্ড উঠে এসেছে ২ নম্বরে, চারে ইংল্যান্ড।
টেস্টের মতো শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এবারই প্রথম অজিরা টি-টোয়েন্টির ১ নম্বরে উঠলো। ওয়ানডেতে এক নম্বরে ইংল্যান্ডই রয়েছে।

উহানের গবেষণাগার করোনার উৎস বলে প্রমাণ নেই : অস্ট্রেলিয়া

0

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে, এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। এর আগে এই মহামারী নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে চীনের ক্ষোভের কারণ হয়েছিলেন তিনি।- খবর রয়টার্সের
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের ভাইরাসবিদ্যা গবেষণাগার থেকে করোনা এসেছে বলে আমার বিশ্বাস।
তবে এ বিষয়ে কোনো প্রমাণ দেখেছেন কিনা জানতে চাইলে তিনি বিবরণ দিতে অস্বীকার করেছেন। শুক্রবার মরিসন বলেন, এই তত্ত্বের সমর্থনে অস্ট্রেলিয়ার হাতে কোনো প্রমাণ নেই। কাজেই এ বিভ্রান্তির জন্য একটি তদন্তের মাধ্যমে আমাদের জানা দরকার কীভাবে এই ভাইরাসের বিস্তার ঘটেছে।
ট্রাম্পের মন্তব্য সম্পর্ক জানতে চাইলে তিনি জানান, এর আগে আমাদের কাছে যা ছিল, তাতে ভাইরাসের উৎস হিসেবে এটাকে ইঙ্গিত দেয় না। আমাদের কাছে এমন কিছু নেই, যা দিয়ে বলতে পারবো যে এটাই মহামারীর সম্ভাব্য উৎস। বর্তমান পরিস্থিতিতে আপনি যে কোনো কিছু অস্বীকার করতে পারেন।
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি, ভাইরাসের প্রাদুর্ভাব চীনে শুরু হয়েছে। আমরা জানি এটা উহান থেকে শুরু। এখন পর্যন্ত সম্ভাব্য দৃশ্যপট বলতে যা প্রচার হয়েছে, তা একটি বন্যপ্রাণী মার্কেট সম্পর্কিত। কিন্তু এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করা দরকার।
প্রথম যে শহরটিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, সেখানে উহান ভাইরাসবিদ্যা ইনস্টিটিউট(ডব্লিউআইভি) রয়েছে। কিন্তু ভাইরাস ছড়ানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই পরীক্ষাগার।
এখন অধিকাংশ বিজ্ঞানী বলছেন, বন্যপ্রাণী থেকে এই ভাইরাসের উৎপত্তি। সম্ভাব্য উৎস হিসেবে বাদুর ও বনরুইকে শনাক্ত করা হয়েছে।

দেশে ফিরেছেন কলকাতায় আটকেপড়া ৭৩ বাংলাদেশি

0

করোনাভাইরাসের কারণে ভারতের কলকাতায় আটকেপড়া ৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আজ শুক্রবার (১ মে) বিকেল ৪টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীরা সবাই স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। সনদে লেখা আছে, তাদের কেউ করোনায় আক্রান্ত নয়। বিমানবন্দরে স্ক্রিনিং শেষে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে ভারতে আটকেপড়াদের ফিরিয়ে আনতে শনিবার (২ মে) দিল্লিতে এবং রোববার (৩ মে) মুম্বাইয়ে যাবে বিমানের দুটি ফ্লাইট।

বাংলাদেশ ছাড়লেন আরও ১৪৪ ব্রিটিশ নাগরিক

0

করোনার কারণে বাংলাদেশের সিলেটে আটকে পড়া আরো ১৪৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে যাত্রা করেছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

আজ শুক্রবার ৬ষ্ট দফায় সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের বিশেষ বিমান (বিজি ৪০২২) ফ্লাইটে ব্রিটিশ এ নাগরিকরা সিলেট ছাড়েন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান কর্মকর্তা মোঃ জাকির হেসাইন সুমন জানান, যুক্তরাজ্যের পাঁচ শিশু
সহ ১৪৪ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ
এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায়
১৫৬জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন ও
আজ ৬ষ্ঠ দফায় ১৪৪ জনসহ সর্বমোট এ পর্যন্ত ৮০৬ জন আটকেপড়া ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য গেছেন।

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার: কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ কারণেই সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। ধান রোপণ থেকে কাটা পর্যন্ত সব কিছুই যন্ত্রের মাধ্যমে করা হবে। এ জন্য সব যন্ত্র বিদেশ থেকে আনা হচ্ছে।

শুক্রবার (০১ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও পৌরসভার ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে করোনার দুর্যোগে কৃষকদের পাশে রয়েছে সরকার। করোনার কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের জমির পাকা ধান যাতে ঘরে তুলতে সমস্যা না হয়। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছেন। সরকারি উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেয়া হচ্ছে। আগামীতে হারভেস্টার মেশিনের পরিমাণ আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, করোনা দুর্যোগের লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সব ফসলের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করবে সরকার।

মধুপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধূপুর পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

শিমুলিয়ায় শুক্রবারও গার্মেন্টস কর্মীদের ঢল

0

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে শুক্রবারও ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকদের ঢল অব্যাহত ছিল।

কর্মস্থলে যেতে টানা চারদিন ধরে দক্ষিণবঙ্গের কাঁঠালবাড়িঘাট থেকে করোনা ঝুঁকির মধ্যে ফেরি ও ট্রলারে গাদাগাদি করে শত শত শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে আসছেন মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে।

শিমুলিয়া ঘাটে এসে যানবাহনের অভাবে ঢাকামুখী শ্রমিকদের পড়তে হচ্ছে আরেক বিরম্বনায়। বৃষ্টির হানা যেন আরও বিপাকে ফেলছে এসব যাত্রীদের।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দক্ষিণবঙ্গের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ও ট্রলারে করে সকাল থেকেই শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে শত শত শ্রমিক। ফেরিগুলোতে গাদাগাদি করে যাত্রীদের আসার চিত্র দেখা যায়। এদের বেশির ভাগই ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসের কর্মী।

তিনি আরও জানান, ফেরি ও ট্রলারে গাদাগাদি করে শ্রমিকরা ছুটে আসার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে। তবু তাদের ঢাকায় ছুটে চলা থামানো যাচ্ছে না। সামাজিক দূরত্ব না মেনেই ফেরি ও ট্রলারে করে ছুটে আসছেন গার্মেন্টস কর্মীরা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, সীমিত আকারে এ নৌরুটে ফেরি চলছে। জরুরি সেবার যানবাহন পারাপার করা হচ্ছে। একই সঙ্গে যাত্রী সাধারণ ফেরিতে পারাপার হচ্ছে। এদের বেশির ভাগই গার্মেন্টস কর্মী।

এদিকে, শিমুলিয়া ঘাটে আসার পর শ্রমিকরা বাস না পেয়ে অটোরিকশা, রিকশা কিংবা সিএনজিতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কষ্ট যতই হোক, শ্রমিকদের আগে চাকরি বাঁচাতে হবে। তাই ছোট ছোট যানবাহনে চড়ে মহাসড়কে ভেঙে ভেঙে ঢাকায় ছুটছেন তারা। যানবাহনের অভাবে কেউ কেউ পায়ে হেঁটেও ছুটে যাচ্ছেন ঢাকায়।

রমজান উপলক্ষে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রয় অব্যাহত

0

পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকাসহ প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৫১১টি ট্রাকসেলের মাধ্যমে সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার ট্রেডিং কর্পোরেশন অভ বাংলাদেশ (টিসিবি) ৭৩৮.৩ মেট্রিক টন সয়াবিন তেল, ৫২৬ মেট্রিক টন চিনি, ১০২.২ মেট্রিক টন মসুর ডাল, ৪০৮.৮ মেট্রিক টন ছোলা এবং ৩৫.৭ মেট্রিক টন খেজুরসহ মোট ১ হাজার ৮১১ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ীমূল্যে প্রায় ২ লাখ ৪ হাজার ৪শ জন ক্রেতার কাছে বিক্রয় করা হয়েছে। প্রায় ৩ হাজার ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।
জনপ্রতি সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, ৩ কেজি চিনি, ১ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলা এবং ১ কেজি খেজুর বিক্রয় করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে দেশব্যাপী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) উল্লিখিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে।
বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে সাশ্রয়ীমূল্যে চিনি প্রতি কেজি ৫০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা এবং খেজুর প্রতিকেজি ১২০ টাকা দরে বিক্রয় করছে।