Home Blog Page 2985

কওমি মাদরাসায় ৮ কোটি ৩১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্রে জানা যায়, এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

সূত্র জানায়, এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩টি, রাজশাহী বিভাগে ৭০৪টি, খুলনা বিভাগে ১ হাজার ১১টি, বরিশাল বিভাগে ৪০২টি, ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি, ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১টি এবং সিলেট বিভাগে ৪৮১টি মাদরাসা রয়েছে।

প্রবাসী কল্যাণ ও রেল মন্ত্রণালয়ে নতুন সচিব

0

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে পদোন্নতি দিয়ে সচিব করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় সচিব মো. মোফাজ্জেল হোসেন আগামী ৫ মে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

বাংলাদেশকে দশ কোটি ডলার ঋণ দেবে এডিবি

0

কভিড-১৯ মহামারি মোকাবেলায় জরুরি স্বাস্থ্যসেবাখাতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে দশ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাটি ইতিমধ্যে এই ঋণ অনুমোদন করেছে।

আজ বৃহস্পতিবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এডিবির ভাইস প্রেসিডেন্ট শিশিন চেন বলেন, কভিড-১৯ এর এই দুঃসময়ে এডিবি বাংলাদেশের সাথে আছে। জরুরি স্বাস্থ্য সেবা প্রদান, সুরক্ষা ও সেবা সামগ্রী সরবরাহ, রোগ নির্ণয় ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দেশটি এই অর্থ কাজে লাগাতে পারবে।

সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

0

করোনা দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারাদেশে সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল (২৯ এপ্রিল) পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্রিক টন। বিতরণকৃত চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৮ লক্ষ ৩৭ হাজার ৭৩৫ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ ১৯ হাজার ৭২ জন।

সারাদেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ টাকা ৫৯ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ করা হয়েছে ৪৮ কোটি ৮৩ লক্ষ ৭২ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৪৪ লক্ষ ৭৮ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা দুই কোটি ২৮ লক্ষ ৮০ হাজার জন।

এছাড়াও শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১০ কোটি ৭১ লক্ষ ৬৫ হাজার টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭ কোটি ৭১ লক্ষ ৩৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা দুই লক্ষ ৫০ হাজার এবং লোক সংখ্যা পাঁচ লক্ষ পাঁচ হাজার ২২৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ ১০, মৃত্যু ৫

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। এনয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন। এছাড়া একই সময়ে আরও ৫ জন মারা গেছেন। এনিয়ে মোট মারা গেলেন ১৬৮ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,৬৬৭।

গতকাল বুধবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৬৪১ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৭,১০৩ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৮ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৬৩। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৫০ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

‘গুরুত্বপূর্ণ অর্ডার বাতিলের আশঙ্কায় সীমিত আকারে গার্মেন্টস চালু’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংকটে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ অর্ডার বাতিল হয়ে যাবে, এমন আশঙ্কার প্রেক্ষিতে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ও আশপাশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে সীমিত আকারে চালু করার অনুমতি দিয়েছেন।

সেতুমন্ত্রী বলেন, এ সকল ফ্যাক্টরিতে ঢাকায় অবস্থানরত শ্রমিকদের কাজে লাগানোর কথা বলা হয়েছে। মালিকরা তা মেনেও নিয়েছেন। অথচ প্রতিদিন ঢাকার বাহির থেকে অধিকাংশ শ্রমিক ঢাকায় প্রবেশ করেছে, চাকরি হারানোর ভয়ে। এখন গার্মেন্টস মালিকরা বলছেন, তারা ঢাকায় অবস্থানকারীদেরই কাজে লাগাচ্ছেন। প্রতিদিনই ঢাকায় আসা শ্রমিকরা গণমাধ্যমে বলছে, তাদেরকে বাধ্য করা হচ্ছে আসার জন্য।

আজ বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির পক্ষ থেকে অসহায় গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কানফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি ভাসমান গৃহহীনদের প্রসঙ্গে বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভাসমান গৃহহীনদের তালিকা প্রণয়ন করে তাদের আবাসন ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এসব মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে।

পরে তিনি প্রতিনিধিদের মাধ্যমে গরিব অসহায় মানুষের জন্য ২২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

২০০০ চিকিৎসক ও ৫০৫৪ নার্স নিয়োগের সুপারিশ পিএসসির

0

কভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য রাষ্ট্রের জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসক এবং পাঁচ হাজার ৫৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। ৩৯তম বিশেষ বিসিএস থেকে চিকিৎসক ও ২০১৮ সালের সিনিয়র স্টাফ নার্সের পরীক্ষা থেকে এই নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কমিশন এই সুপারিশ করে।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএস থেকে পদস্বল্পতার কারণে যারা ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন আট হাজার ১০৭ জনের মধ্য থেকে রাষ্ট্রের জরুরি প্রয়োজনে দুই হাজার জনকে সাময়িক সুপারিশ করা হয়েছে। সারাদেশের হাসপাতালসমূহে উন্নত সেবা নিশ্চিতকরণে সিনিয়র স্টাফ নার্স পদে পাঁচ হাজার ৫৪ জনকে সুপারিশ করা হয়েছে। তবে অতি সম্প্রতি বিজ্ঞাপ্তিত কিছু আবেদনকৃত প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়নি এমন সিনিয়র স্টাফ নার্সের পদসমূহ সংরক্ষিত রেখে এই পাচঁ হাজার ৫৪ জনকে সাময়িক সুপারিশ করা হয়েছে।

পিএসসি সূত্র জানায়, ২০১৮ সালে ১০ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়, শেষ হয় ৩০ এপ্রিল। পরে ওই বছরের ৩ আগস্ট এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩৭ হাজার ৫৮৩ জন অংশ নেন। পরীক্ষায় পাস করেন মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক ও ৫৩১ জন সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হন। বাকি আট হাজার ১০৭ জনের মধ্য থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সরকার এবং পিএসসি উভয়ই মনে করছেন, দেশের এই ক্রান্তিকালে দ্রুততার সঙ্গে চিকিৎসক ও নার্স নিয়োগ দিতে হলে ৩৯ তম বিশেষ বিসিএস ও ২০১৮ সালের সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা থেকেই দিতে হবে। কারণ এই দুই পরীক্ষাই সদ্য শেষ হয়েছে। নতুন পরীক্ষার আয়োজন করতে হলে দীর্ঘ সময় লাগবে। যেখান থেকে নিয়োগপ্রাপ্তদের দেশের সংকটকালীন মুহূর্তে কাজে লাগানো সম্ভব নয়।

দেশের ২৯ ল্যাবে চলছে করোনা পরীক্ষা

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জনে। এজন্য দেশের ২৯টি ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ মৃতের মধ্যে পুরুষ তিনজন ও মহিলা দুজন। গত ২৪ ঘণ্টায় ৫ জনকে নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের।

দেশের ২৯টি ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করে ৪ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ ল্যাবটি দেশের করোনা পরীক্ষার ল্যাবের তালিকায় যুক্ত হয়েছে বলে জানান ডা. নাসিমা। এছাড়া গত তিনদিন ধরে সেন্ট্রাল পুলিশ হসপিটালও করোনাভাইরাস পরীক্ষা করছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া কয়েকটি বেসরকারি হাসপাতালকে শর্তসাপেক্ষে করোনা পরীক্ষার জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া আরো বেশ কয়েকটি হাসপাতাল করোনাভাইরাস পরীক্ষার জন্য আবেদন করেছে। এসব হাসপাতাল শর্ত পূরণ করলে অনুমোদন করা হবে বলে জানান তিনি।

মৃত্যু বেড়ে ১৬৮, মোট শনাক্ত ৭৬৬৭

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জন মারা গেছেন। এনিয়ে মোট মারা গেলেন ১৬৮ জন। এছাড়া একই সময়ে ৫৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,৬৬৭।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১০ জন। এনিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন।

গতকাল বুধবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৬৪১ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৭,১০৩ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৮ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৬৩। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৫০ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দেশে নতুন ৫৬৪ জনের করোনা শনাক্ত

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,৬৬৭।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল বুধবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৬৪১ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৭,১০৩ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৮ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৬৩। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৫০ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।