Home Blog Page 2986

চলে গেলেন ঋষি কাপুর

0

বলিউডের আরেক তারকা ঋষি কাপুরের মৃত্যুর খবর। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা।

দীর্ঘদিন ধরে ক্যানসারে অসুস্থ থাকার পর গতকালই ওই হাসপাতালে ভর্তি করা হয় ঋষি কাপুরকে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী শ্বাসকষ্টের সমস্যা নিয়েই ভর্তি করা হয়েছিল তাঁকে।

২০১৮ সালের মাঝামাঝি থেকেই শারীরিক অসুস্থতার কারণে খবরের শিরোনামে রয়েছেন ঋষি কাপুর। ২০১৮’র সেপ্টেম্বর মাস। খবর আসে, সস্ত্রীক যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন ঋষি কাপুর। কারণ, তাঁর শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যানসার। নিউ ইয়র্ক সিটির স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভরতি হলেন এই জনপ্রিয় অভিনেতা।

সূত্র জানায়, ওই সময় ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের এই শক্তিমান অভিনেতা। পরিচালক হিতেশ ভাটিয়ার পরিচালনায় একটি কমেডি ছবির শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে চলে যাওয়ায় সেই কাজে বিরতি পড়ে। সেবার শেষ রক্ষা হলেও এবার আর হয়নি। ইরফান খানের মৃত্যুর ঠিক পরের দিনই এলো আরেক নক্ষত্র পতনের খবর।

মহামারির চার মাসে ভিয়েতনামে করোনায় মারা যায়নি কেউ

0

করোনাভাইরাসে আক্রান্ত মৃতের হার সারাবিশ্বেই লাফিয়ে বাড়ছে। কিন্তু ভিয়েতনামে ২৭০ জন আক্রান্ত হলেও এখন পর্যন্ত মারা যায়নি কেউ। জানা গেছে, আক্রান্তদের মধ্যে দু’শ ২২ জনই সুস্থ হয়েছেন।

অথচ, চলতি বছরের জানুয়ারিতে করোনা সংক্রমণ ধরা পড়ে ভিয়েতনামে। গত তিন মাসে দেশটিতে মাত্র ২৭০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ডাব্লিউএইচও জানিয়েছে, করোনাভাইরাসের লক্ষণ নিয়ে সে দেশে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সঙ্কট মোকাবেলায় ভিয়েতনামের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ছয়শ ৬৯ জনে। সে দেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার পাঁচশ ৬২ জন।

আর সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩২ লাখ ২১ হাজার ৪৪ জন এবং এরই মধ্যে প্রাণহানি ঘটেছে দুই লাখ ২৮ হাজার দু’শ ৫২ জনের।

কিন্তু চীনের সঙ্গে সীমান্ত থাকা সত্ত্বেও ভিয়েতনামে গত ১৩ দিনে একজনও আক্রান্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, একেবারে শুরু থেকেই কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের জন্য ভিয়েতনাম এ ধরনের ফল পেয়েছে।

সূত্র : ৯নিউজ

মৃত্যু লাফিয়ে বাড়লেও লকডাউন বাড়ানোর বিপক্ষে ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা প্রায় ৬১ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় ৬১ হাজার ৬৬৯ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৫৭২ জন। তবে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালোও দেশে আবারো জরুরী অবস্থা জারি করা সম্ভব নয় বলে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৮৫টি দেশ ও অঞ্চল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ২১হাজার ২৯ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ২ লাখ ২৮ হাজার ২৫২ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০ লাখ ১ হাজার ৯৬৮ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। প্রতিদিনই ‍হু হু করে বাড়ছে এ সংখ্যা। তবুও দেশটিতে ৩০ এপ্রিল বৃহস্পতিবার শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। দেশের অর্থনীতি বাঁচাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। আর এর পরই রয়েছে স্পেনের অবস্থান। সে দেশে ২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৪ হাজার ২৭৫ জনের। আবার মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৬৮২ জন প্রাণ হারিয়েছে। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৩ হাজার ৫৯১ জন।

মোদিকে ‘আনফলো’ করার ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

0

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট ‘আনফলো’ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। এ নিয়ে যে বিভ্রান্তি তৈরী হয়েছে তা দূর করল যুক্তরাষ্ট্র।

এক শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, হোয়াইট হাউস শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানদের ফলো করে। সফর শেষ হলেই আনফলো করে দেওয়া হয়।

মার্কিন কর্মকর্তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন শুধুমাত্র মার্কিন প্রশাসনের শীর্ষ কয়েকজন আমলার টুইটার হ্যান্ডেল ফলো করে। অন্য কোনও দেশের রাষ্ট্রনেতাদের ফলো করে না। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের সফরের পর আয়োজক দেশ কী প্রতিক্রিয়া দিচ্ছে তা জানতে এবং তাঁদের প্রতিক্রিয়া রিটুইট করতে সেই দেশের শীর্ষনেতাদের কিছু টুইটার হ্যান্ডেল অল্প সময়ের জন্য ফলো করা হয়। পরে প্রয়োজন মিটলে আবার তা ‘আনফলো’ করে দেওয়া হয়। এর সঙ্গে কোনও কূটনীতির সম্পর্ক নেই। বাস্তবিকই এই মুহূর্তে হোয়াইট হাউস টুইটারে ফলো করছে মাত্র ১৩ জনকে। এর মধ্যে কোনও বিদেশি রাষ্ট্রনেতা নেই।

প্রসঙ্গত, মাত্র ৩ সপ্তাহ ফলো করার পর বুধবার নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট ‘আনফলো’ করে দিয়েছে হোয়াইট হাউস। মোদির ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর এবং রাষ্ট্রপতির দপ্তর-সহ ভারতের সঙ্গে সম্পর্কিত মোট ৫টি টুইটার অ্যাকাউন্ট ‘আনফলো’ করেছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন। এ প্রেক্ষিতে ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন পদ্ধতিতে করোনা পরীক্ষা

0

চীন থেকে আসা কিট ত্রুটিপূর্ণ হওয়ায় নতুন পদ্ধতিতে করোনা টেস্ট শুরু করতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। ট্রু-ন্যাট পদ্ধতিতে কোভিড স্ক্রিনিং টেস্টের প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য দফতর। বুধবার পশ্চিমবঙ্গের ১৫টি কেন্দ্রে মাইক্রোবায়োলজিস্ট এবং টেকনিক্যাল স্টাফদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অ্যান্টিবডি টেস্ট ও ট্রু নাট পদ্ধতির মধ্যে পার্থক্য জানতে চাইলে এসএসকেএমের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান তথা ভিআরডিএল প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর চিকিৎসক রাজা রায় জানান, করোনাভাইরাস গ্রুপে সাত ধরনের করোনাভাইরাস রয়েছে। এই পরিবারের সবচেয়ে নতুন সদস্য হল নবেল করোনাভাইরাস। ‘ট্রু-ন্যাট’ যন্ত্র করোনাভাইরাস গ্রুপকে চিহ্নিত করতে পারে। ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত করার ক্ষেত্রে ট্রু-ন্যাট’-এর কার্যকরী ক্ষমতা অনেক বেশি। আরটি-পিসিআরে নমুনা পরীক্ষা করতে দক্ষতা প্রয়োজন। সে তুলনায় ‘ট্রু-ন্যাট’-এর ব্যবহার অনেক সহজ, খরচ কম, রিপোর্টও দ্রুত পাওয়া যায়। তবে লালারসের নমুনায় কোভিডের অস্তিত্ব নিশ্চিত করতে হলে আরটি-পিসিআরের মাধ্যমেই তা সম্ভব। আইসিএমআর বলছে, ট্রু-ন্যাট-এ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তা চূড়ান্ত ধরা হবে। রিপোর্ট পজিটিভ হলে তা নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর আবশ্যক।

বেলেঘাটায় অবস্থিত ইন্টারমিডিয়েট রেফারেন্স ল্যাবরেটরি (আইআরএল)-এর ইনচার্জ চিকিৎসক প্রশান্ত দাস বলেন, একটি নমুনা পরীক্ষা করতে সময় লাগে ৪৫ মিনিট। একটি যন্ত্র আট ঘণ্টা কাজ করলে সারা দিনে ২০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এদিকে স্বাস্থ্য দফতর বলছে, আগামী দিনে সিবি-ন্যাট পদ্ধতিতে করোনা-স্ক্রিনিংয়ের পরিকল্পনা রয়েছে।

চীনে ঘুরেফিরে আসছে করোনা! ৪ আক্রান্ত ২৪ ঘন্টায়

0

চীনে আবারো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও আবারো বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে বুধবার নতুন করে কোন মৃত্যু রেকর্ড করা হয়নি দেশটিতে।

৪ জনের সবাই বহিরাগত। এরই মধ্যে অন্য দেশ থেকে আসা করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ৬৪ জনে। এতে করে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৬২ জন। গেল বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ২৮ হাজার ২৩৯ জন মানুষ। আর করোনা আক্রান্ত হয়েছে ৩২ লাখ ২০ হাজার ৮৪৭ জন।

টিভিতে তারাবির নামাজ সম্প্রচার বন্ধের আহ্বান ইফার

0

টিভি চ্যানেলে তারাবির নামাজ সম্প্রচার অনুসরণ করে বাসা-বাড়িতে ইক্তেদা না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একইসঙ্গে তারাবিসহ অন্যান্য নামা সম্প্রচার থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবি নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমাম সাহেবকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবিহ নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মর্মে জানা যায়।

ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহীহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহীহ হবে না। তাই কোনো টিভি চ্যানেলে সম্প্রচারকৃত তারাবিহ নামাজের ইমাম সাহেবের তিলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবিহ নামাজ আদায় করা হলে তা কোনোভাবেই সহীহ ও জায়েয হবে না মর্মে বিশিষ্ট মুফতি ও আলেমগণ মতামত প্রদান করেছেন

বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি পরিহারকল্পে টিভি চ্যানেলে তারাবিহ নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার হতে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্রের পরেই চীন-ভারত, শীর্ষ দশে নেই পাকিস্তান

0

সুইডেনের ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ বা সিপ্রি ২০১৯ সালে সামরিক খাতে বিভিন্ন দেশের খরচের তথ্য প্রকাশ করেছে৷ প্রথমবারের মতো শীর্ষ তিনে এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারত। তবে সেরা দশেও নেই পাকিস্তান। বিশ্বে সামরিক ব্যয়ের দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই আছে চীন আর ভারত।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৫.৩ শতাংশ বেড়ে হয়েছে ৭৩২ বিলিয়ন ডলার। এটি পুরো বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৮ শতাংশ। খরচ বাড়ার কিছু কারণের মধ্যে আছে পুরনো অস্ত্র ও পারমাণবিক বোমার সংগ্রহশালার আধুনিকীকরণ এবং প্রায় ১৬ হাজার নতুন সামরিক সদস্য নিয়োগ। এছাড়া চীনের জন্যও যুক্তরাষ্ট্র ব্যয় বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন। ২০১৯ সালে তাদের ব্যয় ৫.১ শতাংশ বেড়ে হয়েছে ২৬১ বিলিয়ন ডলার। পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কে উত্তেজনা থাকায় ২০১৯ সালে ভারত সামরিক খাতে ৭১.১ বিলিয়ন ডলার খরচ করে তৃতীয় অবস্থানে রয়েছে। ২০১৮ সালে ভারতের ব্যয় ছিল ৬৬.৫ বিলিয়ন ডলার।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়া ২০১৯ সালে রাশিয়ার সামরিক ব্যয় সাড়ে চার শতাংশ বেড়ে হয়েছে ৬৫.১ বিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির ৩.৯ শতাংশ। আগের তালিকায় তিন নম্বরে ছিল সৌদি আরব। ২০১৯ সালে ১৬ শতাংশ ব্যয় কমিয়ে এখন দেশটির অবস্থান পঞ্চম। গতবছর দেশটি ৬১.৯ বিলিয়ন ডলার খরচ করেছে৷ ইয়েমেনে সামরিক অভিযান ও ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি আরবের সামরিক ব্যয় কমানোতে বিস্মিত হয়েছেন বিশ্লেষকরা।

এছাড়া ফ্রান্স তালিকার ৬ষ্ঠ অবস্থানে, জার্মানি ৭ম ও যুক্তরাজ্য ৮ম অবস্থানে রয়েছে। শীর্ষ দশ তালিকার শেষ দুই দেশও এশিয়ার। নবম অবস্থানে রয়েছে জাপান ও ১০ নম্বর অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

২০১৯ সালে সামরিক খাতে বৈশ্বিক খরচ ছিল ১৯১৭ বিলিয়ন ডলার। এর মধ্যে ৬২ শতাংশই করেছে শীর্ষ পাঁচটি দেশ। ২০১৯ সালে ২০১৮ সালের তুলনায় সামরিক ব্যয় বেড়েছে ৩.৬ শতাংশ। এটি ২০১০ সালের পর কোনো এক বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধির হার।

সূত্র- আইপিএস, ডিডব্লিউ।

করোনায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে সৌদি আরবের রিজার্ভ

0

করোনায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত মার্চে এই রিজার্ভ কমে যাওয়ার গতি দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। করোনা পরিস্থিতিতে তেল বিক্রির পরিমাণ কমে যাওয়ায় অর্থ বছরের প্রথম চার মাসেই দেশটির বাজেট ঘাটতি নয়শো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস।

বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ সৌদি আরব। করোনাভাইরাসের মহামারির কারণে বর্তমানে তেলের মূল্য ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফলে ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তেলের মূল্য কমে যাওয়ায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার আকার ও গতি কমিয়ে আনতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার রাতে সৌদি আরবের মুদ্রা কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক সম্পদের মোট পরিমাণ মার্চ মাসে ৪৬ হাজার চারশো কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। এই সম্পদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জমা রাখা সম্পদও রয়েছে। গত ২০ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন সৌদি সম্পদ।

গত দুই দশকের মধ্যে এক মাসে সবচেয়ে বেশি প্রায় দুই হাজার সাতশো কোটি ডলারের সম্পদ কমেছে সৌদি আরবের। গত সপ্তাহে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন, এই বছর রিজার্ভ থেকে সর্বোচ্চ তিন হাজার দুইশো কোটি ডলার তোলা হবে।

উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের। মহামারির কারণে এবারে দেশটির বাজেট ঘাটতি পাঁচ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র- ইকোনমিক টাইমস।

১০০ দুস্থ পরিবারে ত্রাণ পৌঁছে দিল সেনাবাহিনী

0

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এমপি ইউনিট কর্তৃক গতকাল মঙ্গলবার ভাষানটেক এবং মাটিকাটা এলাকায় ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে (ঘরে ঘরে গিয়ে) ২য় দফায় খাদ্য সহায়তা প্রদান করা হয়।