Home Blog Page 2987

করোনা মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ-ভারত

0

করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ-ভারত একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি মোকাবেলায় দুদেশই খাদ্য উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এডিস মশা নিধনের এক বছরের ওষুধ মজুদ আছে : এলজিআরডি মন্ত্রী

0

এডিস মশা নিধনে ভবনের ভেতরে ও বাহিরে জমে থাকা পানি অপসারণ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ বুধবার রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসা ভবনে ডেঙ্গু প্রতিরোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাসা-বাড়ি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবন বা চত্বরে মশার বংশবিস্তারে সক্ষম পরিবেশ পরিলক্ষিত হলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে। ১০ মের পর থেকে অভিযান শুরু হবে।

তিনি বলেন, জমে থাকা পানিতে এডিস মশা সহজেই বংশবিস্তার করতে পারে। কাজেই বাসাবাড়ি বেসরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদ, বাথরুমের কমোডসহ নির্মানাধীন স্থাপনার বিভিন্ন জায়গায় পানি জমে থাকলে তা নিজ নিজ উদ্যোগে পরিষ্কার করতে হবে। সরকারি ভবনসমূহে গণপূর্ত মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করবে।

সেখানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের নিকট মশা নিধনে এক বছরের ওষুধ মজুদ আছে।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক রোয়েনা আজিজ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সচল কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে : শ্রম প্রতিমন্ত্রী

0

শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সচল কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। তবে শ্রমিকদের জোর কাজে যোগ দিতে বাধ্য করা হচ্ছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার দুপুরে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে শ্রম ভবনে বিভিন্ন বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, যেসব পোশাক শ্রমিক এপ্রিল মাসে কাজ করেছেন তাদের শতভাগ ও করোনার কারণে যারা কাজে যোগ দিতে পারেনি তাদের মোট বেতন ভাতার ৬০ ভাগ পরিশোধ করা হবে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করে কারখানা চালু রাখা যাবে। কারখানায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। স্বাস্থ্যবিধির না মানার কোনো অভিযোগ আসেনি, আসলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন

0

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোভিয়া।

আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেন সুইডেনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন জানান, বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, সকল স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে।

করোনা ইস্যুতে ফুঁসছে ব্রাজিলের জনতা

0

করোনাভাইরাসকে হালকাভাবে নেওয়ার ফল হাতেনাতে পাচ্ছে ব্রাজিল।দক্ষিণ আমেরিকার দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তবে তাতেও হুঁশ ফেরেনি প্রেসিডেন্ট জাইরো বোলসোনারোর। অসহায় মানুষের মৃত্যুর দায় এড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে তিনি পাল্টা বলছেন, ‘আমি কী করব?’ আর ‘নির্লজ্জ’ প্রেসিডেন্টের এমন কাণ্ডজ্ঞান দেখে ক্ষোভে ফুঁসছেন ব্রাজিলের আমজনতা। অনেকেই সোশাল মিডিয়ায় প্রেসিডেন্ট বোলসোনারোর মুণ্ডুপাত করে বলেছেন, ‘বেহায়ার মতো পদ আঁকড়ে থাকবেন না। আপনি এবার পদত্যাগ করুন।’

শুরু থেকেই করোনাভাইরাসকে খুব একটা গুরুত্ব দেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। বরং ‘বন্ধু’ তথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই তিনি মারণ ভাইরাসকে ‘সামান্য ফ্লু’ হিসেবে আখ্যা দিয়ে মহামারি নিয়ন্ত্রণে লকডাউনেরও বিরোধিতা করে বলেছিলেন, ‘ব্রাজিলের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে।’

লকডাউনের পক্ষে বলায় স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে দেশের সবচেয়ে জনপ্রিয়তম রাজনেতা লুই হেনরিক ম্যানডেট্টাকে বরখাস্তও করেছিলেন। গত ১৯ এপ্রিল রাজধানী ব্রাসিলিয়ায় লকডাউনবিরোধীদের এক সমাবেশে যোগ দিয়ে তিনি ‘একদিন সবাইকে মরতে হবে’ বলে উল্লেখ করে সাধারণ মানুষকে লকডাউনের উপেক্ষা করে কাজে যোগ দেওয়ার আবেদন জানান।

স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে লুই হেনরিককে সরানোয় ক্ষুব্ধ হন ব্রাজিলের অধিকাংশ মানুষ। সম্প্রতি এক জন সমীক্ষায় উঠে আসে, দেশের ৭৬ শতাংশ মানুষ মনে করেন মহামারি নিয়ন্ত্রণে ম্যানডেটার পদক্ষেপগুলি ভাল ছিল।

গত কয়েকদিন ধরেই ব্রাজিলে করোনায় মৃত্যুমিছিল শুরু হয়েছে।

ফলে প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু কোনও কিছুতেই নিজের অবস্থান থেকে একবিন্দু সরতে নারাজ বোলসোনারোর।

মঙ্গলবার করোনায় একদিনে ৪৭৪ জন মানুষের মৃত্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে তিনি বলেন, ‘তাতে কী হয়েছে? আমি দুঃখিত।’

সাংবাদিকদের দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘আমাকে আপনারা কী করতে বলেন?’

ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা!

0

প্রাণঘাতী করোনাভাইরাস সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (বুধবার) পর্যন্ত আমেরিকায় ৫৯ হাজার ২৬৬ জন মানুষ করোনা ভাইরাসে মারা গেছে। মাত্র তিন মাসে এই বিরাট সংখ্যক মানুষ মারা গেল অথচ ভিয়েতনাম যুদ্ধে দুই দশক মিলে ৫৮ হাজার ২২০ জন সেনা নিহত হয়েছিল।

যুক্তরাষ্ট্রে গত ১৮ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে ১০ লাখের সীমা পার করেছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ অভিযোগ করছে, প্রশিক্ষিত কর্মী ও উপকরণের ঘাটতির কারণে পরীক্ষার আওতা সীমিত থাকায় অনেক আক্রান্ত অশনাক্ত অবস্থায় রয়ে গেছে। এসব কারণে যুক্তরাষ্ট্রে নতুন করোনা ভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৫৪ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধ সংঘটিত হয়েছিল। তবে ওই যুদ্ধে ১৯৬৮ সালে এক বছরেই ১৭ হাজার মার্কিন সেনা মারা যায়।

সূত্র- ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।

রাজধানীর আরো তিন হাসপাতালে হবে করোনা পরীক্ষা

0

বেসরকারি ৩ হাসপাতালকে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে সেখানে করোনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা জানান।

অনুমোদন দেওয়া তিন হাসপাতাল হলো : এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল। এখন থেকে এ হাসপাতালগুলোতে যেসব নমুনা পরীক্ষা করা হবে সেগুলো সরকারি ল্যাবরেটরির মোট নমুনার সঙ্গে যোগ করে প্রকাশ করা হবে।

তিনি জানান, ওই তিনটি বেসরকারি হাসপাতাল শুধু তাদের ইনডোরে চিকিৎসাধীন করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করাতে পারবে। এখনো বহির্বিভাগের রোগীদের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি। নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতর নির্ধারিত ফি তারা নিতে পারবে। তবে ফি কতো তা তিনি বলেননি।

তিনি বলেন, আরো কোনো বেসরকারি হাসপাতাল যদি আমাদের কাছে অনুমোদন চায়, তাহলে আমরা অবশ্যই বিবেচনায় নেব। ঢাকার বাইরের হলে আমাদের টিম গিয়ে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়ার যোগ্য পেলে অনুমোদন দেওয়া হবে।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে গাজী কভিড-১৯ পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ল্যাবটি স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

ইরফান ভাই আপনি আমাদের সময়ের সেরা অভিনেতা : শাহরুখ

0

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এদেশের ডুব চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই শোকের ঢেউটা এদেশেও আছড়ে পড়েছে গোটা চলচ্চিত্র দুনিয়ায়। বলিউড থেকে শুরু কপ্রে সবখানেই শোকাতুর মানুষ। শোক প্রকাশ করছেন এই সময়েরা সেরা সেরা তারকারা। শাহরুখ এই সময়ের সেরা অভিনেতা হিসেবে আখ্যায়িত করলেন প্রয়াত ইরফান খানকে।

শাহরুখ সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘আমার বন্ধু… অনুপ্রেরণা এবং আমাদের সময়ের সেরা অভিনেতা। আল্লাহ আপনার আত্মার মঙ্গল করুক ইরফান ভাই… আপনাকে ততটাই মিস করবো যতটা আপনি আমাদের জীবনের অংশ ছিলেন।’

আজ বুধবার মাত্র ৫৪ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। স্লামডগ মিলিয়নিয়ার মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। অভিনয় করেছেন বলিউড ও হলিউডের বহু ছবিতে। বাংলাদেশে বহুল আলোচিত একটি চলচ্চিত্র ‘ডুব’-এর মূল ভূমিকাতেও ছিলেন তিনি।

২০১৮ সালে এক টুইটার পোস্টে এই অভিনেতা জানান যে, তিনি এনডোক্রাইন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। এটি এমন এক ধরণের রোগ যেটি রক্তে হরমোনের সরবরাহকে বাধাগ্রস্থ করে। পরে তিনি লন্ডনের একটি হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন।

ব্রিটিশ এয়ারের ১২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন করোনা সঙ্কটে

0

সারা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে স্থবির পুরো বিশ্ব, চলছে লকডাউন। সারা বিশ্বে বন্ধ আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল। আর এই প্রভাব এসে পড়েছে বিমান সংস্থাগুলোর ওপর। যার জেরে একের পর এক সংস্থা হাঁটছে কর্মী ছাঁটাইয়ের দিকে।

কর্মী ছাঁটাইয়ের দিকে পা বাড়াল ঐতিহ্যবাহী ব্রিটিশ এয়ারওয়েজ। এয়ারলাইন্সের মালিক সংস্থা ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইন্স গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, এক ধাক্কায় প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করতে পারেন তারা।

আইএজির অধীনে রয়েছে আইবেরিয়া, আয়ের লিঙ্গাস ও ভুয়েলিং। সব সংস্থা মিলিয়ে ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইন্স গ্রুপের প্রথম কোয়ার্টারে অপারেটিং লস হয়েছে প্রায় পাঁচশ ৩৫ মিলিয়ন ইউরোর। গত বছর এই কোয়ার্টারে লাভ হয়েছিল একশ ৩৫ মিলিয়ন ইউরো। রেভিনিউ কমেছে প্রায় ১৩ শতাংশ।

ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারিভাবে সংস্থার পক্ষে প্রত্যেক ট্রেড ইউনিয়নকে আসন্ন রিস্ট্রাকচারিং সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার প্রভাব পড়বে প্রায় প্রত্যেক ব্রিটিশ এয়ারওয়েজ কর্মীর ওপরেই। ছাঁটাই করা হতে পারে ১২ হাজার কর্মী।

এই মুহূর্তে ব্রিটিশ এয়ারওয়েজে মোট ৪৫ হাজার কর্মী রয়েছেন। তার মধ্যে ১৬ হাজার পাঁচশ কেবিন ক্রু, তিন হাজার নয়শ জন পাইলট রয়েছেন। এর মধ্যে ১২ হাজার কর্মীর চাকরি চলে গেলে মাথা হাত দেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না তাদের।

না ফেরার দেশে ইরফান খান

0

মারা গেছেন বলিউড অভিনেতা ইরফান খান। আজ বুধবার মাত্র ৫৪ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা সুজিত সিরকার এই তথ্য নিশ্চিত করে টুইটারে পোস্ট দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

লকডাউনের মধ্যে মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চলছিল তাঁর চিকিতসা। তবে চিকিতসার মাঝেই ছড়িয়ে পড়ে পিকু অভিনেতার মৃত্যুর গুঞ্জন। যদিও গুঞ্জনকে নস্যাত করে দেন বলিউড অভিনেতার মুখপাত্র।

তিনি স্পষ্ট জানান, কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইরফানকে। তাঁর শরীরের দিকে নজর রাখছেন চিকিতসকরা। অসুস্থতার মধ্যেও অসম্ভব মনের জোর অভিনেতার। ফলে শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মুখপাত্র। কিন্তু শেষ পর্যন্ত লড়াই থেমে যায়। প্রয়াত হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

সম্প্রতি তার মায়ের মৃত্যু হয়েছে। এরপরই মানসিক ভাবে ভেঙে পড়েন অভিনেতা। অনেক দিনে থেকেই ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলছিলেন। বিদেশে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে কয়েক মাস আগে দেশে ফিরেন। এখানেও নিয়মিত চিকৎসার মধ্যেই ছিলেন তিনি। এদিকে গত শনিবার রাজস্থানের জয়পুরে মারা যান তার মা সাইদা বেগম।

লকডাউনের কারণে মাকে কাছে থেকে শেষবারের মতো দেখতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সের সাহায্যে মাকে দেখেন। ধারণা করা হচ্ছে মাকে হারানো শোক সামলাতে না পেরেই আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন।