Home Blog Page 2988

মৃত্যু বেড়ে ১৬৩, মোট শনাক্ত ৭১০৩

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূবরণ করেছেন ৮ জন। এনিয়ে মোট ১৬৩ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া ৬৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,১০৩।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং গতকালের সংগ্রহ করাগুলো মিলিয়ে ৪,৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৫৪৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৬,৪৬২ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫৫। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৩৯ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনায় দেশে আরো ৮ জনের মৃত্যু

0

করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৩ জনে। এখন পর্যন্ত মৃতদের ১৩৭ জনই ঢাকা বিভাগের। বাকিরা ঢাকার বিভাগের বাইরে অন্যান্য জেলার মানুষ। নতুন মৃত ৮ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং বাকি ২ জন নারী। এদের মধ্যে ৬ জন ঢাকার বাসিন্দা এবং দুজন ঢাকার বাইরের। বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব আছেন ৪ জন, ৫০-৬০ বছর বয়সী আছেন ২ জন এবং বাকি ২ জনের বয়স ৩১-৪০ বয়সসীমার মধ্যে।

আজ বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৭০৬টি। এর আগের কিছু সংগৃহীত নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ৪৯৮০টি। আগের দিনের তুলনায় ১৪.৬৮ শতাংশ বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের হারও আগের দিনের তুলনায় ৯.২১ শতাংশ বেশি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি। এসব পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭১০৩ জনে।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দেশে নতুন ৬৪১ জনের করোনা শনাক্ত

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,১০৩।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং গতকালের সংগ্রহ করাগুলো মিলিয়ে ৪,৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৫৪৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৬,৪৬২ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫৫। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৩৯ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কোয়ারেন্টিনে থাকা আরেক পুলিশ সদস্যের মৃত্যু

0

পুরান ঢাকার ওয়ারী পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা গেছেন। তার নাম মোহাম্মদ জসিম (৪০)। তিনি ওয়ারী থানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ।

পুলিশ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জসিম ফকিরাপুলের হোটেল আল সালামে কোয়ারেন্টিনে ছিলেন। সেখানে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরী বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, কনস্টেবল জসিম বেশ কিছুদিন ধরে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন।

এদিকে এনিয়ে ঢাকায় কোয়ারেন্টিনে থাকা পুলিশের দুই সদস্যের মৃত্যু হলো। এর আগে কোয়ারেন্টিনে থাকা ডিএমপির ট্রাফিক পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, এরই মধ্যে পুলিশে তিন শতাধিক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আক্রান্তদের বাইরে আরো নয় শতাধিক সদস্য কোয়ারেন্টিনে আছেন।

ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে এলেন আজহার

0

করোনাভাইরাসের কারণে গত ২৪ মার্চ থেকে ভারতজুড়ে চলছে তিন সপ্তাহের লকডাউন। এর ফলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দেশটির প্রায় ৩০ জন প্রাক্তন ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে আসলেন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন(আইসিএ)। এজন্য তাদের আর্থিক সাহায্য করতে তহবিল গড়ল আইসিএ। যেখানে এক লক্ষ টাকা দান করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

জানা গেছে, আজ বুধবার আইসিএ অনলাইনে মিটিং করে দেশের অভাবী ক্রিকেটারদের সহায়তা করার এ সিদ্ধান্ত নেয়। এর পরই একটি তহবিল গঠন করে আইসিএ। ইতিমধ্যে এখন পর্যন্ত তহবিলে ২৪ লাখ টাকা জমা হয়েছে।

এ ব্যাপারে আইসিএ সভাপতি অশোক মালহোত্রা পিটিআইকে জানান, প্রত্যেক খেলোয়াড় তার সামর্থ্য অনুযায়ী অবদান রেখেছেন। সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা শুক্রবার সন্ধ্যায় আবেদন করেছি। আর এর মধ্যেই আমরা ২৪ লক্ষ টাকা জোগাড় করেছি। এর মধ্যে ১০ লাখ টাকা দিয়েছে আইসিএ তার নিজের ফান্ড থেকে।

তিনি আরো জানান, ভারতের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন এক লাখ টাকা দিয়েছেন। এছাড়া প্রাক্তন পেসার রাজিন্দর সিং ঘাইও একই পরিমাণ অর্থ দান করেছেন। তাছাড়া অংশুমান গায়কোয়াড ও শান্ত রাঙ্গস্বামীর মতো প্রাক্তন খেলোয়াড়রাও আর্থিক সহায়তার জন্য এগিয়ে এসেছেন।

মালহোত্রা বলেন, ‘এর অর্থ লোকেরা এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে। আমি নিশ্চিত যে আগামিদিনে এর পরিমাণ আরও বাড়বে৷ সেক্ষেত্রে আমরা আরও বেশি খেলোয়াড়দের সহায়তা করতে সক্ষম হব৷’

তিনি আরো বলেন, আমরা এখনও পর্যন্ত ২৫-৩০ জন অভাবী খেলোয়াড়কে সাহায্য করার চেষ্টা করব। তবে পরিমাণ বাড়লে আমরা আরও বেশি সংখ্যক খেলোয়াড়কে সহায়তা করতে পারি। বিদেশে খেলোয়াড়রা বড় আকারে এগিয়ে এসেছেন। তারা ১৬ মে পর্যন্ত এই তহবিলে সাহায্য করতে পারবেন।

সিরিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ; নিহত ৪০

0

সিরিয়ার আফরিন শহরে ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় অর্ধশত লোক আহত হন।

উত্তরাঞ্চলের এই শহরটি তুর্কি সেনারা নিয়ন্ত্রণ করে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজের অফিসিয়াল টুইটার পেজে এ খবর জানিয়েছে।

জানা গেছে. সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত আফরিন শহরে মঙ্গলবার বিকেলে এ বিস্ফোরণে ঘটে।

কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি’কে দমনের অজুহাতে তুর্কি সেনারা দুই বছরেরও বেশি সময় আগে থেকে আফরিন শহর ও এর আশপাশের বিশাল এলাকা দখল করে রেখেছে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও ১১টি শিশু রয়েছে। ট্রাক বোমা হামলার জন্য ওয়াইপিজি বিদ্রোহীদের দায়ী করে তুরস্ক আরো জানিয়েছে, বিস্ফোরণে ৪৭ ব্যক্তি আহত হয়েছে যাদের মধ্যে অনেকে অবস্থা আশঙ্কাজনক।

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, একটি বাজারের মধ্যে জ্বালানী ট্রাক বোমাটি বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে তুর্কি-সমর্থিত ছয় জঙ্গিও রয়েছে বলে অবজারভেটরি জানিয়েছে।

আক্রান্ত হলেও মৃত্যু নেই, করোনা রণে যেভাবে সফল নেপাল-ভুটান

0

করোনাভাইরাসের হানায় বিশ্ব যখন বিপর্যস্ত, মৃত্যুর মিছিল দেখে উন্নত দেশগুলো অসহায়ত্ব প্রকাশ করছে। তখন দারুণ সাফল্য দেখালো দক্ষিণ এশিয়ার নেপাল ও ভূটান। ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে এই ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ সাড়ে ১৭ হাজারের বেশি।

এদিকে, চীন ও ভারতে করোনার ভয়াল থাবা পড়লেও জনবহুল এ দুই দেশের মাঝে অবস্থিত নেপাল ও ভুটানের চিত্র একেবারে আলাদা। দুটি দেশেই গত বছর ডিসেম্বর থেকে চলতি সপ্তাহে কোনও করোনা রোগীর মৃত্যু নেই। আক্রান্তের সংখ্যাও হাতে গোনা।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২৪ জানুয়ারি। তিন মাসে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা অর্ধশতের কিছু বেশি। করোনায় মৃত্যু হয়নি একজনেরও। নেপাল শুরু থেকেই আক্রান্ত ও এর সংশ্লিষ্টদের প্রত্যেককে কড়া নজরদারির মধ্যে কোয়ারেন্টিনে রেখেছে। আন্তর্জাতিক বিমান বন্দর ও সীমান্তে গড়ে তোলা হয়েছে হেল্প ডেস্ক। বাতিল রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন করা হয়েছে পুরো দেশকে।

আবার চারমাসে করোনা মোকাবিলায় নজির তৈরি করেছে ভুটান। বিশেষত গণস্বাস্থ্য কর্মসূচি ও জীবাণুনাশক ছিটিয়ে ভাইরাস প্রতিরোধে দারুণ সফল ছোট্ট দেশটি। চারমাসে করোনায় ভুটানে ৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ জন।

মারা গেছেন অভিনেত্রী অ্যাসলে রস

0

মাত্র ৩৪ বছরেই থেমে গেল প্রাণপ্রদীপ। সড়ক দুর্ঘটনায় ​মারা গেলেন অভিনেত্রী অ্যাসলে রস-এর। লিটল ওমেন-আটলান্টা-খ্যাত টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অ্যাসলে রস-এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এন্টারটেউনমেন্ট ওয়ার্ল্ড বলছে, গত রবিবার আটলান্টায় এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন অ্যাসলে। দুর্ঘটনার পর অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তাঁর।

অ্যাসলে রস-এর মৃত্যুর খবর তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়। বর্তমানের কঠিন সময়ে শুভান্যুধায়ীরা যাতে তাঁদের পাশে থাকেন, সেই আসা প্রকাশ করেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। পাশাপাশি অ্যাসলের মৃত্যুর পর যাতে তাঁদের পরিবারকে কিছুটা সময় একা থাকতে দেওয়া হয়, সেই আবেদনও করা হয়।

২০১৬ সালে শুরু হয় লিটল ওমেন-এর সম্প্রচার। ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই টেলিভিশন শো। মিস মিনি নামে অ্যাসলে রস-এর এই শোয়ের জন্য ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন তিনি। ফলে তাঁর মৃত্য়ুর খবর প্রকাশ্য আসতেই ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

চীন-ইরানের চেয়ে বেশি করোনা আক্রান্ত রাশিয়ায়

0

করোনাভাইরাস সংক্রমণের ঘটনায় চীন ও ইরানকে ছাড়িয়ে গেছে রাশিয়ায়। দেশটিতে ৯৩ হাজার পাঁচশ ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আটশ ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার চারশ ১১ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী মস্কোতে।

রাশিয়াতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আক্রান্তের দিক থেকে চীন ও ইরানকে ছাড়িয়ে গেছে দেশটি। ইরানে আক্রান্ত হয়েছে ৯২ হাজার পাঁচশ ৮৪ এবং চীনে ৮৩ হাজার নয়শ ৩৮ জন। অনেক স্বাস্থ্য কর্মকর্তা সরকারি এই পরিসংখ্যান বিশ্বাস করেন না। তারা তাদের ৭২ জন সহকর্মীর নামের একটি তালিকা প্রকাশ করে বলছেন যে তারা সবাই করোনাভাইরাসে মারা গেছেন।

সরকারবিরোধী একটি ওয়েবসাইট ওপেন মিডিয়া বলছে, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী না থাকায় মস্কোর একটি হাসপাতাল থেকে বহু নার্স চলে গেছেন। কর্তৃপক্ষ অবশ্য এই খবর অস্বীকার করেছে।

প্লাজমা থেরাপির বিপক্ষে অবস্থান নিল ভারত

0

করোনার চিকিৎসায় নতুন দিশা হিসাবে ভাবা হচ্ছে প্লাজমা থেরাপিকে। বিশ্বের বেশ কয়েকটি দেশে এই পদ্ধতিতে কভিড-১৯ রোগীরা সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছিল। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও করোনা রোগীকে সুস্থ করে তুলতে প্লাজমা থেরাপির কার্যকারিতা পরখ করে দেখা হচ্ছে। প্লাজমা ট্রায়ালে কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল ভারতের পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিও। কিন্তু কেন্দ্রের নির্দেশে পরিষ্কার, সমস্ত চিকিৎসা বন্ধ করে প্লাজমার দ্বারস্থ হওয়া চলবে না কারণ তার কার্যকারিতা এখনও প্রমাণিত নয়। ভারতের এই পদ্ধতি প্রয়োগ কতটা কার্যকরি সেটা এখনো গবেষণার স্তরেই আছে।

মঙ্গলবার বিকেলের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এই থেরাপি নিয়ে ট্রায়াল শুরু করেছে। সঠিক নির্দেশিকা না মেনে এবং এই থেরাপির নিয়ম না জেনেই যদি যথেচ্ছভাবে রোগীদের উপর প্রয়োগ করা শুরু হয় তাহলে ফল ভাল নাও হতে পারে। তিনি বলেন, সব থেরাপির একটা নির্দিষ্ট নিয়ম আছে। প্লাজমা থেরাপি সেই নিয়ম মেনে না করলে রোগীদের জন্য বিপজ্জনকও হতে পারে।

প্লাজমা থেরাপি কোনো নতুন চিকিৎসা পদ্ধতি নয়। আগেও নানা সংক্রামক রোগের চিকিৎসায় এই থেরাপি ব্যবহার করা হয়েছে। করোনা রোগীদের উপরে এই থেরাপি কীভাবে প্রয়োগ করা যায় সেই নিয়ে গবেষণা চলছে বিশ্বজুড়েই।

আইসিএমআর আগেই জানিয়েছিল, কভিড-১৯ পজিটিভ রোগীদের উপরে প্লাজমা থেরাপির প্রয়োগ করা যেতে পারে, তবে এই বিষয়ে চূড়ান্ত পর্যায়ের গবেষণা চলছে। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির(এনআইভি) সহযোগিতায় প্লাজমা থেরাপির ট্রায়াল শুরু হয়েছে।

লব আগরওয়াল বলেন, করোনার চিকিৎসায় অন্যান্য থেরাপির মতো প্লাজমা থেরাপি নিয়েও গবেষণা চলছে। তবে এই থেরাপি যে সবক্ষেত্রেই কার্যকরী হবে এমনটা এখনো বলার সময় হয়নি। বরং এই থেরাপি প্রয়োগের সময় সঠিক গাইডলাইন মেনে চলাই উচিত।

প্লাজমা থেরাপি হল এমন পদ্ধতি যেখানে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠাদের প্লাজমা বা রক্তরস সংগ্রহ করে সেটা প্রয়োগ করা হয় আক্রান্তের শরীরে। তাহলে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির অ্যান্টিবডি আক্রান্তের শরীরে গিয়ে ভাইরাসের সংক্রমণ কমাতে পারবে বলেই ধারণা বিজ্ঞানীদের। বিশ্বের অনেক দেশে নাকি এই থেরাপি ভালো সুফল দিচ্ছে।

তবে এই প্লাজমা থেরাপি প্রয়োগের অনেক নিয়ম আছে। আইসিএমআর জানিয়েছিল, প্লাজমা থেরাপি প্রয়োগের আগে, দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ ও রক্তের আরও কিছু পরীক্ষা করে নেওয়া জরুরি। কারণ প্লাজমা থেরাপি সব রোগীর উপরে প্রয়োগ করা নাও যেতে পারে। সংক্রমণের ধরন, উপসর্গ, রোগীদের শারীরিক অবস্থা অনেক কিছু পরীক্ষা করে দেখে তবেই এই থেরাপির প্রয়োগ হতে পারে। তার ওপর দাতার শরীরে সংক্রমণ থেকে গেছে কিনা সেটাও নিশ্চিত হওয়া জরুরি। আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠার পরেও তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে রেখে পর্যবেক্ষণ করতে হয়। এরপরেও টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাকে পুরোপুরি সুস্থ বলা যায়। তখন তার প্লাজমা থেরাপির জন্য নেওয়া যেতে পারে।

সূত্র- দ্য ওয়াল।