Home Blog Page 2989

টেস্ট কিটের এক রুপিও দেবে না ভারত, গভীরভাবে উদ্বিগ্ন চীন

0

দুই চীনা সংস্থা তৈরি করা কভিড-১৯ র‍্যাপিড টেস্ট কিট ব্যবহার বন্ধ করার ভারতীয় সিদ্ধান্ত নিয়ে ‘গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। ভারত এই সমস্যাটি যুক্তিসঙ্গতভাবে সমাধান করবে বলে আশা করছে দেশটি।

সোমবার ভারত সরকার ঘোষণা দিয়েছিল যে, অর্ডার বাতিল হয়ে গেছে এবং ত্রুটিযুক্ত কভিড -১৯ টেস্ট কিট সরবরাহ করায় এক রুপিও পরিশোধ করা হবে না।

চীনা দূতাবাসের মুখপাত্র জিয়া রং বলেছেন,’ আমরা চিকিৎসার মূল্যায়ন ফলাফল এবং ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। চীন রফতানি হওয়া চিকিৎসা সামগ্রীর মানকে অত্যন্ত গুরুত্ব দেয়।’

চীনের কাছে প্রায় পাঁচ লাখ র‍্যাপিড টেস্টিং কিটের ক্রয়াদেশ দিয়েছিল ভারত। প্রাথমিকভাবে এসব কিটে ত্রুটি পাওয়ায় এই ক্রয়াদেশ বাতিল করা হয়েছে বলে দাবি ভারতের। এছাড়া এরই মধ্যে কয়েকটি রাজ্যে পাঠানো এসব কিট প্রত্যাহার করে নিয়েছে দিল্লি। তবে ভারতের অভিযোগ অস্বীকার করেছে চীন।

চীনের এসব র‍্যাপিড টেস্টিং কিটে ফলাফল পেতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। এছাড়াও এই কিট একবার আক্রান্তের শরীরে অ্যান্টিবডি আছে কিনা তাও শনাক্ত পারে। এই কিটের মাধ্যমে কোনও নির্দিষ্ট এলাকায় সংক্রমণের পরিমাণ বুঝতে পারেন কর্মকর্তারা।

র‍্যাপিড টেস্টিং কিট নিজে করোনাভাইরাসের পরীক্ষা করতে পারে না এমন অভিযোগের মধ্যে করোনা শনাক্তে এর ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েক জন বিজ্ঞানী। এই উদ্বেগ সত্ত্বেও টেস্টের পরিমাণ বাড়াতে ভারতের বেশ কিছু রাজ্য এই কিট ব্যবহারের অনুমোদন দিতে ভারতীয় মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (আইসিএমআর) ওপর চাপ বাড়াতে থাকে।

প্রাথমিকভাবে রাজি না থাকলেও পরে দুটি চীনা কোম্পানি থেকে এসব কিট আমদানির সুযোগ করে দেয় আইসিএমআর। এর পরেই বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ আসতে থাকে এসব কিটের নির্ভুল ফলাফল দেওয়ার পরিমাণ পাঁচ শতাংশ। এমনকি ইতোমধ্যে করোনা শনাক্ত হওয়া রোগীর নমুনা এসব কিটে পরীক্ষা করে নেগেটিভ ফলাফল পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। পরে আইসিএমআর’র কোয়ালিটি পরীক্ষাতেও ব্যর্থ হয় এই কিট।

ভারতের কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অগ্রিম মূল্য পরিশোধ না করায় চীনের আদেশ বাতিল করে সরকারের এক রুপিও ক্ষতি হবে না। আর পুরো আদেশ বাতিল করা হয়েছে জানিয়েছেন কর্মকর্তারা।

সূত্র- এনডিটিভি।

‘করোনার কারণে কর্মহীন যুবকদের পাশে থাকবে সরকার’

0

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, করোনার প্রাদুর্ভাবে বেকার হয়ে পড়া মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তাই করোনার কারণে কর্মহীন হয়ে পড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার।

আজ মঙ্গলবার রাজধানীর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় তিনি এ কথা বলেন।

এর আগে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ‘করোনাত্তোর পরিস্থিতিতে যুবদের জন্য গ্রামে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়।

জাহিদ আহসান রাসেল বলেন, ‘করোনার কারণে কর্মহীন হয়ে পড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। ইতিমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ‘করোনাত্তোর পরিস্থিতিতে যুবদের জন্য গ্রামে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, করোনায় উদ্ভূত পরিস্থিতিতে অনেক মানুষ গ্রামে ফিরে গেছেন। তাদের অনেকেই হয়তো আর আগের কর্ম ফিরে পাবেন না। এ পরিস্থিতিতে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্রুত উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ঋণ দেওয়ার মাধ্যমে আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবিরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যার যা কিছু আছে তা নিয়ে করোনা মোকাবেলা করব : পলক

0

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে বিশ্বখ্যাত মেডিক্যাল যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডট্রনিক্স ও ওয়লটনের কারিগরি সহযোগিতায় দেশেই তৈরি হলো বিশ্বমানের পিবি ৫৬০ মডেলের স্পেসিফিকেশনে ‘ডাব্লিউপিবি ৫৬০ ভেন্টিলেটর’। আগামীকাল বুধবার ছাড়পত্রের জন্য এটি ক্লিনিক্যাল ট্রায়ালে পাঠানো হবে।

আজ মঙ্গলবার জুমে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, ওয়লটনের ভেন্টিলেটর প্রকল্প প্রধান প্রকৌশলী গোলাম মোর্শেদ, নির্বাহী পরিচালক লিয়াকত আলী, মেডিট্রনিক্সের প্রতিনিধি ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য দেন যোগ দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ালটন কর্তৃক দেশে তৈরি ভেন্টিলেটরের তিনটি মডেলের ফাংশনাল প্রোটোটাইপ শিগগিরইর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পাঠানো হবে। তাদের ছাড়পত্র পাবার পরই ওয়ালটন পরীক্ষামূলক ও বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে দেশিয় প্রতিষ্ঠানটি।

আইসিটি প্রতিমন্ত্রী জানান, আমাদের যার যা আছে তা নিয়েই করোনাভাইরাস মোকাবেলা করতে হবে। শুধু ভেন্টিলেটর নয়, আগামী তিন সপ্তাহের মধ্যে আমরা ‘কনট্রাক্ট ট্রেসিং’ প্ল্যাটফর্ম চালু করতে পারব বলে আশা করছি। এতে স্মার্টফোনের মাধ্যমেই করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা আরো সহজ হবে।

তিনি বলেন, ফাংশনাল প্রোটোটাইপের তিনটি ভেন্টিলেটরের মধ্যে একটি ওয়ালটন মেডট্রনিক্সের সাথে তৈরি করেছে। অন্য দুটি ওয়ালটনের নিজস্ব উদ্ভাবন টিম তৈরি করেছে। মেডট্রনিক্সের সাথে তৈরিকৃত এ ভেন্টিলেটরের নাম দেওয়া হয়েছে ডাব্লিউপিবি ৫৬০। আর ওয়লটনের নিজস্ব উদ্ভাবনে তৈরিকৃত ভেন্টিলেটরের নাম ‘ওয়ালটন কোভিড বিল্ড ভেন্টিলেটর ২০২০’ বা ডব্লিউসিভি-২০ এবং ডব্লিউএবি-২০’।

জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা আশা করছি করোনা মহামারি খুব দ্রুতই শেষ হবে। কিন্তু মহামারি দীর্ঘ হলে আমরা দেশে তৈরি মানসম্মত ভেন্টিলেটরের দ্বারা চাহিদা পূরণ করতে আমরা সক্ষম হব। ইতিমধ্যে এটুআই ইনোভেশন ল্যাব থেকে ১৮টি ভেন্টিলেটর তৈরি করা হয়েছে। এগুলোর মান যাচাই বাছাই করা হচ্ছে।

আইসিটি বিভাগের উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য মেডিট্রনিক্স এবং ওয়ালটনের সাথে সমন্বয় করার জন্য তথ্যপ্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পকে ধন্যবাদ জানান।

গোলাম মোর্শেদ বলেন, এফডিএ সার্টিফাইড এ ভেন্টিটেরটির যন্ত্রাংশের যোগান দিচ্ছে মেডট্রনিক। তারা পাঁচটি দেশের পাঁচটি কম্পানির সাথে যৌথ উদ্যোগে উৎপাদনে যাওয়ার ব্যাপারে একমত হয়। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এ ভেনিটলেটরের সংযোজন হবে ওয়ালটনের কারখানায়।

শর্তসাপেক্ষে জামানতের অর্ধেক ফেরত নিচ্ছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা

0

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমানত হিসেবে জমা দেয়া অর্থের অর্ধেক টাকা ফেরত নিচ্ছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা।

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে রিক্রুটিং এজেন্সির কর্মচারীদের বেতন ও অফিস ভাড়া প্রদানের জন্য বায়রার এক আবেদনের প্রেক্ষিতে চলমান স্থবির অবস্থা বিবেচনায় নিয়ে জামানতের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়কে এক বছরের মধ্যে ফেরত দেওয়ার শর্তে মানবিক কারণে লাইসেন্স জামানতের অর্ধেক (৫০%) পরিমাণ অর্থ রিক্রুটিং এজেন্টদের প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, রিক্রুটিং এজেন্সির সদস্যরা জামানতের অর্ধেক টাকা উত্তোলনের জন্য বিএমইটির মহাপরিচালকের নিকট আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে তিনশত টাকার একটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে মহাপরিচালকের কাছে অঙ্গীকারনামা প্রদান করতে হবে, সেখানে জামানতের ফেরত নেয়া অর্ধেক টাকা এক বছরের মধ্যে অবশ্যই মন্ত্রণালয়কে ফেরত দেয়ার বিষয়টি উল্লেখ থাকবে। ফেরতযোগ্য জামানতের ওই অর্ধেক র্নিধারিত সময়ের মধ্যে ফেরত প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।

এছাড়া যে সকল এজেন্সির লাইসেন্স বাতিল/স্থগিত কিংবা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে সেই সকল রিক্রুটিং এজেন্সি সদস্যরা জামানতের টাকার জন্য আবেদন করতে পারবে না।

কোনো ধরণের চিকিৎসা ছাড়াই সুস্থ হয়েছি

0

হাসপাতালে ভর্তি না হয়েও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছয় ঘণ্টা পরপর প্যারাসিটামল, নিয়মিত গরম পানি, লেবু পানি ও আদা পানি পান এবং পারিবারিক সাহচর্য্যে বাসায় থেকেই সুস্থ হলেন করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আকবর আমিন বাবুল। প্রচলিত ধারার অন্য কোনো ধরণের চিকিৎসা ছাড়াই সুস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। একইভাবে সুস্থ হয়েছেন এই আইনজীবীর অফিস সহকারীও।

নিজের সুস্থতা সম্পর্কে এই আইনজীবী বলেন, আমার বড় ছেলে শৈবাল নাফিস লন্ডনে পড়ছে। তার কাছ থেকে গত ২০ মার্চ দেশে ফিরেই অসুস্থ বোধ করতে থাকলাম। আমার সঙ্গে আমার স্ত্রী লায়লা আমিন, দুই ছেলে দাইয়ান আমিন সোয়াদ (১৫) ও জুলকারনাইন আমিন (১৩) এবং অফিস সহকারীও অসুস্থ হয়ে পড়ল। প্রত্যেকের শরীরে জ্বর জ্বর ভাব ও শরীর ব্যাথার মত উপসর্গ ছিল। এ কারণে সকলেই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে যাই। ১৪ দিন শেষে ৪ এপ্রিল সপরিবারে এবং অফিস সহকারী আইইডিসিআর-এ গিয়ে করোনার পরীক্ষা করাই। আমার এবং অফিস সহকারীর রিপোর্ট আসে করোনা পজিটিভ। আমার স্ত্রী ও দুই ছেলের রিপোর্ট আসে নেগেটিভ। এরপর আমি ও অফিস সহকারী বাসায় ফিরে আইসোলেশনে চলে যাই। আইইডিসিআরের চিকিৎসকরা বিশেষ করে ডা. নওরোজের তদারকি ও সহযোগিতায় আমরা সুস্থ হয়ে উঠেছি। তিনি বাসায় এসে দেখে যেতেন। এ ছাড়া ডাক্তার মোস্তাক আহমেদের সহযোগিতা ভুলবার নয়।

তিনি বলেন, আমার করোনা আক্রান্তের খবর শোনার পর আইনজীবীরা যেভাবে আমাকে সাহস দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন তাতে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ। আবারও প্রমাণিত হয়েছে আইনজীবীরা একটি পরিবার।

আইসোলেশনে থাকার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, দেখুন আমি একজন মুক্তিযোদ্ধা। ছাত্র জীবনেই অস্ত্র হাতে যুদ্ধ করেছি। ১৯৭০ সালে সামরিক আদালতের বিচারের মুখোমুখি হয়েছি। জেল খেটেছি। আমি একজন লড়াকু মানুষ। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে বেশি মুষড়ে পড়ি। বাসায় একটি কক্ষে আমি। আমার দরজার সামনে স্ত্রী এসে খাবার রেখে যাচ্ছে। ৫ মিনিট পর দরজা খুলে খাবার নিয়ে খেয়েছি। আমার বিয়ের ২৫ বছরের জীবনে বিশেষ কারণ ছাড়া স্ত্রীকে আলাদা বিছানায় শুতে হয়নি। আর এখন তাকেই কিনা খাবার রেখে যেতে হচ্ছে দরজার পাশে।

তিনি বলেন, আমার দুটি সন্তান আমার কলিজার টুকরা। দরজা খুললেই দৌড়ে এসেছে। কিন্তু আমার কাছে আসতে পারেনি। তাদের বলেছি, দরজার সাতফুট দূরে থাকতে। তারা দুরে দাঁড়িয়েই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। তারা আমার সঙ্গ পেতে চাইতো। তখনকার অনভূতি বোঝাতে পারবো না।

তিনি বলেন, এই যুদ্ধে জয়ী আমি। মহান আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আমার পরিবারকে রক্ষা করেছেন। এই একমাসেরও বেশি সময় একটি কক্ষে আলাদা আলাদা থাকতে কি যন্ত্রণা তা বোঝানো যাবে না। আমার চারপাশে সব আছে। আবার কিছুই নেই। আমি একা। এই সময়ে কোরআন পড়ে, নামাজ পড়ে, মাঝে মাঝে দেশত্ববোধক গান শুনে সময় কাটিয়েছি। বিশেষ করে ‘বিরহ বড় ভাল লাগে’ গানটি বারবার শুনতাম।

সুস্থ হয়ে ওঠা সম্পর্কে তিনি বলেন, বিমেষ কোনো ওষুধ খাইনি। ৬ ঘণ্টা পরপর প্যারাসিটামল খেয়েছি। এ ছাড়াও নিয়মিত গরম পানি, লেবু পানি, আদা পানি খেয়েছি। আমার স্ত্রী ও সন্তানরা নির্ধারিত নিয়ম মেনে সার্বক্ষণিকভাবে পরিচর্যা করেছে। এভাবেই সুস্থ করেছেন রাব্বুল আলামীন।

ব্যারিস্টার আকবর আমিন বাবুলের করোনায় আক্রান্তের খবর সকলের সামনে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি সকলকে জানান। তিনি ফেসবুকে লেখেন, ‘বাবুল ভাইয়ের ধারণা, তিনি লন্ডন থেকেই আক্রান্ত হয়েছেন। ঢাকায় অবস্থানরত তাদের অফিস সহকারী তার মাধ্যমে আক্রান্ত হতে পারেন। এ অবস্থায় তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয় ২ এপ্রিল। ৪ এপ্রিল সপরিবারে বাবুল ভাই এবং অফিস সহকারী আইইডিসিআর এ গিয়ে করোনা টেস্ট করান। এরমধ্যে বাবুল ভাই এবং অফিস সহকারীর করোনা ধরা পড়ে। অর্থাৎ করোনা পজিটিভ। তার স্ত্রী এবং দুই ছেলের রিপোর্ট আসে নেগেটিভ। ফলে বাবুল ভাই এবং অফিস সহকারী দুজনই বাসায় আইসোলেশনে চলে যান। তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি। কিন্তু আইইডিসিআর এর ডাক্তাররা তাকে এবং তার অফিস সহকারীকে নিয়মিত পরীক্ষা করেছেন বাসায় এসে। উপসর্গ সম্পর্কে জিজ্ঞাসা করলে বাবুল ভাই বলেন যে, তার জ্বর হতো এবং তার গায়ে প্রচন্ড ব্যথা হতো। তিনি চিত হয়ে শুতে পারতেন না। বাম দিকে কাত হয়ে শুলে তার বেশ শ্বাসকষ্ট হতো। তবে ডান দিকে কাত হয়ে শুলে তিনি অনেকটা ভালো বোধ করতেন।’

ব্যারিস্টার আকবর আমিন বাবুলের সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজ মঙ্গলবার ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! করোনা যোদ্ধা, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ব্যারিস্টার আকবর আমিন বাবুল করোনা মুক্ত। গতরাতে (সোমবার) তিনি রিপোর্ট হাতে পেয়েছেন। কিছুক্ষণ আগে বাবুল ভাই ফোন করে সুসংবাদটি জানালেন।

বিভেদের রাজনীতি করোনাকে আরো ভয়ংকর করে তুলবে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরো বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে। একমাত্র সকলের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতি করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজরে সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে মনিটর করছেন। নির্দেশনা দিচ্ছেন, তদারক করছেন। এই সময় আমাদের সকলের ঐকবদ্ধ থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন। এ লড়াই আমাদের সকলের বাঁচা-মরার লড়াই।

পবিত্র রমজান মাসে ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী।

টিকা উদ্ভাবন অস্ট্রেলিয়ার, মানব পরীক্ষার জন্য প্রার্থী খোঁজা হচ্ছে

0

করোনাভাইরাস অস্ট্রেলিয়ায় খুব বেশি না ছড়ালেও টিকা আবিষ্কারের প্রতিযোগিতায় তারাও এগিয়ে রয়েছে। সব প্রক্রিয়া শেষে এবার পরীক্ষার জন্য মানবপ্রার্থী খুঁজছে অস্ট্রেলিয়ার একটি ল্যাব। পার্থভিত্তিক লিনিয়ার ক্লিনিক্যাল রিসার্চ মনেকরে, মানব পরীক্ষায় সফল হলে এটি হবে একটি যুগান্তকারী আবিষ্কার। তাই এখন তারা প্রার্থী খুঁজছেন ঠিকভাবে কাজ করবে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য।

লিনিয়ারের প্রধান নির্বাহী জায়ডেন রোগার্স এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বের গুটিকয়েক দেশের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম, যারা টিকার ক্লিনিকাল ট্রায়ালে চলে এসেছে। যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের আক্রান্ত অনেক কম।’ তিনি বলেন, ‘এটি হবে অনন্যতম একটি পরীক্ষা, যার সঙ্গে বিশ্ববিখ্যাত অনেক ওষুধ কম্পানি জড়িত। এ পথ পর্যন্ত আসতে আমাদের রাতদিন খাটতে হয়েছে। এ নিয়ে আমরা অনেক বেশি রোমাঞ্চিত।’

তিন বলেন, ‘কভিড-১৯ এর বিরুদ্ধে লড়তে বিশ্বের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সর্বোত্তম বিজ্ঞান ও উদ্ভাবন কাজে লাগাতে হবে।’ তিনি আরো জানান, এ পরীক্ষা চালাতে আমরা দুইমাস সময় নেব, তারপর বিশ্বের সামনে হাজির করব। চিকিৎসা বিজ্ঞানীরা যাচাই করে দেখবে।

জানা যায়, বিশ্বের বেশকিছু দেশ ইতিমধ্যে করোনাভাইরাসের টিকা উদ্ভাবন করে তা মানব পরীক্ষা চালিয়েছে। অনেকে সেই পরীক্ষা শেষে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব মানব পরীক্ষার জন্য ডাক্তার, বিজ্ঞানীসহ অন্তত ৫ হাজার লোক নাম লিখিয়েছেন। ফলে আসা করা হচ্ছে দ্রুতই করোনাভাইরাসের টিকা বাজারে আসবে।

সূত্র: ল্যাডবাইবল ডটকম

ট্রায়াল চলতেই চার কোটি ভ্যাকসিন তৈরি করছে ভারতের কম্পানি

0

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা করোনাভাইরাসের যে টিকা আবিষ্কার করেছেন, তার কার্যকারিতা সঠিকভাবে জানার আগেই গণহারে এটির উৎপাদন শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান।

ভারতের সেরাম ইন্সটিটিউট বিভিন্ন রোগ প্রতিরোধে দেড় বিলিয়নের বেশি ভ্যাকসিন প্রতি বছর তৈরি করে। সেই কম্পানি ঘোষণা দিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিন তারা ব্যাপাকহারে উৎপাদন শুরু করেছে।

এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মানবদেহে পরীক্ষা চলবে তাদের উদ্ভাবন করা ভ্যাকসিন।

গবেষকরা জানিয়েছেন, যদি ভ্যাকসিনটি কাজ করে তাহলে যথেষ্ট তথ্য সংগ্রহে কয়েক মাস সময় লাগবে। যদি কিছু ত্রুটি দেখা যায়, তাহলে ভ্যাকসিনটি উপযুক্ত করে তুলতে ছয় মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। সেপ্টেম্বরের মধ্যে ১০ লাখের মতো ভ্যাকসিন তৈরি করা সম্ভব বলে মনে করেন গবেষকরা।

তবে সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এতো দীর্ঘ সময় পর্যন্ত তিনি অপেক্ষা করতে চান না। এক মাসের মধ্যেই ৫০ লাখ ভ্যাকসিন তৈরি করবে তার প্রতিষ্ঠান। আর ছয় মাসের মধ্যে চাহিদা অনুসারে ভ্যাকসিন তৈরি করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, যুক্তরাজ্যে ট্রায়াল শেষ হওয়ার আশায় আমরা বসে থাকবো না। আমরা নিজেরাই ঝুঁকি নিয়ে অর্থ ব্যয় করবো। যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন চালু করার জন্য আমরা উৎপাদনে যাচ্ছি। মাসে ৪০ থেকে ৫০ লাখ ভ্যাকসিন প্রস্তুত করা আমাদের লক্ষ্য।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সারাবিশ্বে করোনাভাইরাসের অন্তত ৮০টি ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চলছে। গত ১০ জানুয়ারি করোনার ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা শুরু করে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। এরপর ১৮ মার্চ তারা মোটামুটি সফলতার গল্প শোনায়। ওই গবেষকরা এর আগেও ভ্যাকসিন আবিষ্কার করতে নেমে সফল হয়েছেন।

সূত্র : বিজনেস ইনসাইডার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা তুঙ্গে; কঠোর হুঁশিয়ারি তেহরানের

0

মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর যেকোনো বেআইনি ও উসকানিমূলক তৎপরতার কঠোর জবাব দেয়া হবে।এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান সাগরে মার্কিন সেনা উপস্থিতিকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।

গতকাল (সোমবার) ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা বিধানের অজুহাতে আমেরিকার নেতৃত্বে কথিত নৌজোট গঠন করা ছিল একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যা পারস্য উপসাগরের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এ অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করে কার্যত আইন লঙ্ঘন ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। আমেরিকা যে তার অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণের মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে সে বিষয়টি ইরান আন্তর্জাতিক সংস্থাগুলোতে বহুবার তুলে ধরেছে।

আমেরিকা ও তার মিত্রদের উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অর্থনৈতিক অঞ্চলের পানিসীমা দিয়ে চলাফেরা করার সময় তাদেরকে আন্তর্জাতিক আইনের পাশাপাশি ইরানের আইনও মেনে চলতে হবে। সেইসঙ্গে তারা যেন কঠোরভাবে যেকোনো ধরনের উসকানিমূলক তৎপরতা পরিহার করে এবং ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে মিথ্যা গল্প ফাঁদার চেষ্টা না করে।

ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালির প্রকৃত নিরাপত্তা সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন বহিঃশক্তিগুলো এ অঞ্চলের পানিসীমা থেকে সরে যাবে এবং আঞ্চলিক দেশগুলো এখানকার নিরাপত্তা রক্ষার ভার গ্রহণ করবে।

বিবৃতিতে আরো বলা হয়, ইরান কখনোই কোনো স্থানে আগে যুদ্ধ শুরু করেনি তবে সব সময় বলে এসেছে, আগ্রাসনের শিকার হলে শত্রুকে অনুশোচনামূলক জবাব দেবে তেহরান।

করোনা চিকিৎসায় প্রস্তুত বসুন্ধরার হাসপাতাল

0

করোনা রোগীদের চিকিৎসায় দেশের সর্ববৃহৎ বসুন্ধরার অস্থায়ী হাসপাতাল সেবা প্রদানের জন্যে প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের অপেক্ষা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) স্থাপিত হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই যেকোনো সময় বুঝে নিতে পারবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কিছু কাজ হয়তো বাকি থাকলেও তা প্রায় শেষ। কিন্তু সেটাও সময়ের ব্যাপার মাত্র। এসব তথ্য দিয়েছেন আইসিসিবি’র প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন।

আজ আইসিসিবি’র এই হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্যসচিব মো. আসাদুল ইসলাম এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মো. ওসমান সরোয়ার।

স্বাস্থ্যসচিব বলেন, দুর্যোগ পরিস্থিতিতে বিশাল সুযোগ-সুবিধা দিয়ে এগিয়ে এসে এই সার্পোট দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। এখানে অনেক রোগীকে চিকিৎসা দেওয়া যাবে। দ্রুততম শেষ করার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনরাত কাজ করে যাচ্ছে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। এখানে, অন্যান্য সুবিধা ও অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি এই মাসের শেষেই এখানে চিকিৎসা সেবা শুরু করতে পারবো। এটা চালু হলে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা, আইসোলেশন ও অন্যান্য পরিচর্যার খুব ভালো একটি ব্যবস্থা হবে।

তিনি আরো বলেন, চিকিৎসক এবং নার্সদের যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে সেই বিষয়টি মাথায় নিয়েই এখানে চিকিৎসা কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকেই প্রটোকলও করা হয়েছে। কিভাবে হাসপাতালে যাবে, কিভাবে রোগী দেখবে। তাদের কিভাবে কোয়ারেন্টিনে রাখা হবে এসব বিষয়ে।

আমরা সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবাদানকরীরা যেন আক্রান্ত না হয় বা আক্রান্ত হলেও যেন তাদেরকে আলাদা করে রাখা যায়। পালাক্রমে রোস্টারের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্ব দিচ্ছি। এখানে প্রাথমিক পরিচর্যা কেন্দ্রের মত করেছি। অক্সিজেন সুবিধা থাকবে। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগন তো আছেই, তাদের সাহায্য নেওয়া হবে। বসুন্ধরা হাসপাতাল আমাদের জন্য বিশাল সার্পোট। এখানে ২০১৩টি বেড নিয়ে অনেক সুবিধা থাকছে। এটি আমাদের একটি বড় সেন্টার। আমরা আশা করছি রোগীদের বড় একটি সার্পোট দিতে পারবো, যোগ করেন তিনি।

বিগ্রেডিয়ার জেনারেল মো. ওসমান সরোয়ার বলেন, ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন ফিনিশিংয়ের কাজ চলছে। গত কয়েকদিন ঝড়-বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল। আশা করছি বাকি ১০ শতাংশ কাজ ৩০ এপ্রিলের মধ্যে শেষ হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিকল্পনা করা হচ্ছে কোথায় অক্সিজেন ও ভেন্টিলেশনের ব্যবস্থা করা যায়। এখানো এটা পরিকল্পনার মধ্যে আছে।

গতকাল হাসপাতাল হস্তান্তরে স্বাস্থ্য অধিদপ্তরের আগ্রহ প্রসঙ্গে জসীম উদ্দিন বলেছিলেন, দেশের সর্ববৃহৎ হাসপাতাল নির্মিত হচ্ছে, তাদের (স্বাস্থ্য অধিদপ্তর) জন্য। তারা তো একটা পূর্বপরিকল্পনা করে সব কিছু বুঝে নেবে, কিন্তু তাদের মাঝে সেই আগ্রহ কেন যেন আমরা বিগত কিছুদিন যাবৎ দেখছি না। তারা বলছে, তাদের চিকিৎসক-নার্সের স্বল্পতা আছে। কিন্তু এটা তো আপৎকালীন হাসপাতাল, জরুরি অবস্থা মোকাবেলার জন্য। এ সময় তো প্রয়োজনে কমসংখ্যক চিকিৎসক-নার্স নিয়েও শুরু করা যায়। বিভিন্ন জায়গা থেকে চিকিৎসক-নার্সদের এখানে নিয়েও আসা যায়।