Home Blog Page 2990

জামিলুর রেজার চৌধুরীর জানাজা সম্পন্ন

0

খ্যাতনামা প্রকৌশলী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানী, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঈদগাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে অনুষ্ঠিত জানাজায় ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নিকটতমদের মধ্যে হাতেগোনা কয়েকজন অংশগ্রহণ করেন।

জানাজার পর জামিলুর রেজার মরদেহ বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে।

এর আগে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে শেষ নিঃশাস ত্যাগ করেন জামিলুর রেজা চৌধুরী। জানা যায়, সেহরির সময় পরিবারের সদস্যরা জামিলুর রেজাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে তাঁকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেশে মৃত্যু বেড়ে ১৫৫, মোট শনাক্ত ৬৪৬২

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন। এনিয়ে মোট ১৫৫ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৫৪৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬,৪৬২ ।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৩০৯ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ৪,৩৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনায় দেশে আরো ৩ জনের মৃত্যু

0

করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জনে। তিনজনই ঢাকার এবং তাদের বয়স ষাটের বেশি।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ তথ্য জানান।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দেশে নতুন ৫৪৯ জনের করোনা শনাক্ত

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬,৪৬২ ।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৩০৯ নমুনা সংগ্রহ করে ৪,৩৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

খ্যাতনামা তথ্য-প্রযুক্তিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানী, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, একজন স্বনামধন্য প্রকৌশলী হিসেবে তিনি দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বঙ্গবন্ধু সেতু, পদ্মা বহুমুখী সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পে বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্বদানকারী এই গুণী ব্যক্তিত্বের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ সোমবার (২৮ এপ্রিল) ভোররাতে সেহরির সময় পরিবারের সদস্যরা জামিলুর রেজাকে ডাকতে যান। তাঁর কোনো সাড়া না পেয়ে তাঁকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জামিলুর রেজার মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

0

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ড. জামিলুর রেজা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

জানা যায়, সেহরির সময় পরিবারের সদস্যরা জামিলুর রেজাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। পদ্মাসেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন একুশে পদক পাওয়া এই প্রকৌশলী।

চলে গেলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

0

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ রবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, সেহরির সময় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ড. জামিলুর রেজা চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ১৫ নভেম্বর, সিলেটে। তিনি পড়াশোনা করেছেন সেন্ট গ্রেগরিজ স্কুল, ঢাকা কলেজে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি ভর্তি হন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)।

১৯৬৩ সালে তিনি প্রথম বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। ১৯৬৩ সালের নভেম্বর মাসে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন পুরকৌশল বিভাগে ৷পরে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে। ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক সম্মাননা লাভ করেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অশ্বিনকে ওয়ানডে দলে দেখতে চান সাকলাইন

0

২০১৭ সালে সর্বশেষ ভারতের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তবে ভারতের হয়ে নিয়মিত টেস্ট খেলে যাচ্ছেন তিনি। কিন্তু এই ব্যাপারটি পছন্দ হচ্ছে না পাকিস্তানের সাবেক অফ-স্পিনার সাকলাইন মুস্তাকের। টেস্টের মত ওয়ানডেতেও ভারতীয় দলে অশ্বিনকে দেখতে চান তিনি।

ইউটিউবে এক আলোচনায় সাকলাইন বলেন, ‘অশ্বিন বিশ্বমানের স্পিনার। তার ঝুঁলিতে সাড়ে ৫শর বেশি উইকেট আছে। সে অভিজ্ঞ ও দুর্দান্ত এক স্পিনার। কিন্তু এখন শুধু ভারতের হয়ে টেস্টই খেলছে। তাকে ওয়ানডে দলেও নেয়া উচিত।’

ওয়ানডে থেকে অশ্বিনের বাদ পড়ায় অবাক হয়েছিলেন সাকলাইন। তিনি বলেন, ‘ওয়ানডে থেকে অশ্বিনের বাদ পড়ায় অবাকই হয়েছিলাম। টেস্ট ম্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করতে দরকার এক পরিকল্পনা। আবার ওয়ানডেতে অন্য ধরনের পরিকল্পনা। দুটিই জানে অশ্বিন। ওয়ানডেতেও সে ভালো পারফর্ম করতে পারে, সেটি সে দেখিয়েছেও। তারপরও তাকে কেন বাদ দেয়া হলো, বুঝতে পারছি না।’

ভারতের হয়ে ৭১ টেস্টে ৩৬৫, ১১১ ওয়ানডেতে ১৫০ ও ৪৬ টি-টোয়েন্টি ম্যাচে ৫২ উইকেট শিকার করেছেন ৩৩ বছর বয়সী অশ্বিন। টি-টোয়েন্টি না হলেও, ওয়ানডের জন্য অশ্বিনকে দলে ফেরানোর যেতে পারে বলে মনে করেন সাকলাইন, ‘আমি মনে করি, অশ্বিন ওয়ানডেতেও ভালো করবে। তাকে ওয়ানডে দলে নিতে পারে ভারত।’

তরুণ ক্রিকেটারদের জন্য পিসিবির অনলাইন ক্লাস

0

করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন বন্ধ। চলছে না কোনো ক্রিকেটও। খেলোয়াড়রা গৃহবন্দি। এ অবস্থায় সাবেকদের অভিজ্ঞতা নিয়ে তরুণদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অনলাইনে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান-বোলার-স্পিনার ও উইকেটকিপাররা তাদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের বিভিন্ন পরামর্শ দিবেন।

এই তালিকায় রয়েছেন, সাবেক গ্রেট ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ-ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিস-শোয়েব আকতার-মুশতাক আহমেদ-মোহাম্মদ ইউসুফ-ইউনিস খান-মঈন খান-রশিদ লতিফরা। তিন ব্যাটসম্যান মিয়াঁদাদ-ইউসুফ ও ইউনিস ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন। মোট ২১জন তরুণ ব্যাটসম্যানের তালিকা করেছে পিসিবি।

১৩জন পেসারদের সাথে ক্লাস করাবেন ওয়াসিম-ওয়াকার-শোয়েব। ৬জন স্পিনারকে টিপস দিবেন লেগ স্পিনার মুশতাক। আর দুই উইকেটরক্ষক মঈন-রশিদ ক্লাস নিবেন ৫জন উইকেটকিপারের।

পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক বলেন, ‘তরুণদের জন্য দারুন এক সুযোগ তৈরি করে দিল পিসিবি। দেশের কিংবদন্তি ক্রিকেটারদের অভিজ্ঞতা শুনবেন, সেখান থেকে উপকৃত হবে তারা। এছাড়া বিভিন্ন পরামর্শ পাবে সকলে। আমি আশা করব, তরুণ ক্রিকেটাররা তাদের কাছ থেকে সেরাটাই পাবে ও নিজেদের মধ্যে ধারণ করতে সক্ষম হবে। এমন কিংবদন্তিদের কাছ থেকে শেখার এমন সুযোগ আর পাবে না। কারণ ক্রিকেট শুরু হয়ে গেলে, সকলেই ব্যস্ত হয়ে পড়বে।’

অস্ত্রোপচার আর বিশ্রামে কাটছে কুতিনহোর করোনাকাল

0

করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব লকডাউনে আছে। খেলাধুলা বন্ধ থাকায় বাড়িতে অলস সময় কাটছে খেলোয়াড়দের। বায়ার্ন মিউনিখের ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহোর সময়ও বিশ্রামেই কাটছে, তবে একটু অন্যরকমভাবে। তার ডান পায়ের গোঁড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেদের অফিসিয়াল টুইটার পেইজে বায়ার্ন মিউনিখ লিখেছে, ‘কুতিনহোর ডান পায়ের গোঁড়ালিতে অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সে এখন ভালো অনুভব করছে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দুই সপ্তাহে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। দুই সপ্তাহ পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা দেবেন।’

চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে ধারে মিউনিখে যোগ দেন কুতিনহো। পাঁচ বছর লিভারপুলে খেলে ২০১৮ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি। এবারের মৌসুমে ২২ ম্যাচ খেলে ৮টি গোল করেছেন কুতিনহো। আর বার্সেলোনার হয়ে ৫২ ম্যাচে ১৩ গোল করেছিলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। করোনাকাল শেষ হতে হতে তিনি মাঠে নামার জন্য তৈরি হয়ে যেতে পারবেন বলে আশা করছে তার ক্লাব।