Home Blog Page 2992

রমজান মাসে কথা বার্তায় বিএনপির সংযমী হওয়া উচিত : তথ্যমন্ত্রী

0

পবিত্র রমজানে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্য অনলাইনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান।

ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় মানুষের জীবন রক্ষা, খাদ্য সহায়তা দান ও অর্থনীতিকে চাঙ্গা রাখতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশের বেশি প্রণোদনা ঘোষণাসহ যে সব পদক্ষেপ নিয়েছেন, তা আজ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসও প্রধানমন্ত্রীর এ সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কিন্তু আমরা দেখছি, বিএনপি তাদের বিষোদগারের রাজনীতি পরিহার করতে পারেনি এবং গতকাল রিজভী সাহেব যে ভাষায় কথা বলেছেন, আমি তাকে অনুরোধ জানাবো, রমজান মাসে কথা বার্তায় একটু সংযমী হবার জন্য’।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে আমাদের জনগণের পাশে দাঁড়ানো প্রয়োজন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং দলের পক্ষ থেকে যে কমিটি করার কথা বলা হয়েছে, তারা দলের এই ত্রাণ বিতরণ করছে। ইতোমধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো হয়েছে। সেই সংখ্যাটাও সহসাই জানানো হবে।

তিনি বলেন, দলের কমিটিকে সরকারি ত্রাণের সাথে এ জন্য সমন্বয় করতে বলা হয়েছে, যাতে একজন ব্যক্তিই বারবার ত্রাণ না পায় আবার যেন কেউ বাদ না যায়।

চলতি বোরো মৌসুমে ভূমিকা প্রসঙ্গে তথ্যমন্ত্রী এ সময় বলেন, ‘আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও অংগ-সংগঠন যেমন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা আজ কৃষকের পাশেও দাঁড়িয়েছে। তারা শুধু কৃষকের ধান কেটেই দিচ্ছে না, সেই ধান মাথায় করে কৃষকের বাড়ি বাড়িও পৌঁছে দিচ্ছে। এমন কাজ বিএনপির কোনো নেতাকর্মী কখনো করেনি।’

এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

ভিক্ষুক নাজিমুদ্দিনের কাছ থেকে শেখার আছে : প্রধানমন্ত্রী

0

শেরপুরের সেই নাজিমউদ্দিনের মহানুভবতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তার কাছ থেকেও শেখার আছে অনেক কিছু। এই ঘটনা বিশ্বে উদারতার এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলো।

উল্লেখ্য, শেরপুরের ঝিনাইগাতীতে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরবন্দি কর্মহীন মানুষের খাদ্য সহায়তার জন্য উপজেলা প্রশাসনের তহবিলে ১০ হাজার টাকা দান করেন ভিক্ষুক নাজিমুদ্দিন।

আজ সোমবার সকালে করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী বিভাগের ৮ জেলার মাঠ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি প্রসঙ্গক্রমে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শেরপুরের এক কৃষক নাম নাজিমউদ্দিন। তিনি ভিক্ষা করে দিন চালান। একেবারেই সাধারণ মানুষ। এক সময় কৃষিকাজ করতো উনি। অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায়। তারপর আর কাজ করতে পারেনি। এখন ভিক্ষা করে! ভিক্ষা করে করে দশ হাজার টাকা সে জমিয়েছিলো, থাকার ঘরটা ঠিক করবেন বলে। মাত্র একটা ছেঁড়া কাপড় তার গায়ে। ঘরে ঠিকঠাক খাবারও নেই তার। তারপরও সেই মানুষটা তার জমানো ১০টি হাজার টাকা তুলে দিয়েছে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য।

তিনি বলেন, তার মতো নিঃস্ব মানুষ যা করেছেন, এতবড় মানবিক গুণ সমাজের অনেক বিত্তশালীর মধ্যেও নেই। তার কাছে তো ১০ হাজার টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। ঐ টাকা দিয়ে তিনি জামা-কাপড় কিনতে পারতেন, ঘরের খাবার কিনতে পারতেন। করোনাভাইরাসে নানা ধরনের অসুবিধা। সেসব নিয়েও চিন্তা করতে পারতো। কিচ্ছু ভাবেননি তিনি। তারপরও তার শেষ সম্বলটুকু তিনি দান করে গেছেন।

করোনায় আরো ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন শনাক্ত হয়েছে ৪৯৭ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫২ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯১৩ জন।

আজ সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীরা ছয়জন পুরুষ এবং একজন নারী। এঁদের পাঁচজন ঢাকা শহরের। বাকি দুইজনের একজন সিলেট এবং অন্যজন রাজশাহীর। তাঁদের পাঁচজনের বয়স ষাটোর্ধ এবং একজনের বয়স ৪০ থেকে ৫১ বছরের মধ্যে। এ ছাড়া আজও মৃতদের তালিকায় একটি শিশু রয়েছে। শিশুটির বয়স ১০ বছরের নিচে। এ নিয়ে করোনায় দেশে এ পর্যন্ত ১৫২ জন মৃত্যুবরণ করেছেন বলে জানান তিনি।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৯ জন করোনা রোগী। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৩১ জন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ১৯২টি। আর পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৮১২টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৪৯৭ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯১৩ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৮৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন এক হাজার ২২০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৯ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩৮ জন। মুক্তরা সবাই প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন। সারা দেশে আইসোলেশন শয্যা আছে ৯ হাজার ৭৩৮টি। এর মধ্যে ঢাকা মহানগরীতে তিন হাজার ৯৪৪টি এবং ঢাকার বাইরে আছে পাঁচ হাজার ৭৯৪টি।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গেছেন এক লাখ ৭৯ হাজার ৪০১ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন চার হাজার ৫৯০ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন এক লাখ এক হাজার ৭২২ জন। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে ৬০১টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেবা প্রদান যাবে ৩০ হাজার ৬৩৫ জনকে।

বর্তমানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ এবং নাটোরে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে বুলেটিনে জানানো হয়।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে ৭৮ হাজার ১৭৮টি। এ নিয়ে এ পর্যন্ত কল এসেছে ৩৪ লাখ ৬৯ হাজার ৩৮৯টি। এসব কলে যারা কভিড-১৯ বিষয়ে পরামর্শ চেয়েছেন তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রীবাহী ফ্লাইট বন্ধ ৭ মে পর্যন্ত

0

দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সময় ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই সময়সীমা ছিল ৩০ এপ্রিল পর্যন্ত। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে চীনের ফ্লাইট। এ ছাড়া কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

আজ সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চার দফা দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।

বেবিচকের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলংকা, সিগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে (মোট ১৬টি দেশ)-এর সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। একইসঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

করোনাভাইরাসের কারণে প্রথম ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেক আদেশে এই সময়সীমা আরো সাত দিন বাড়িয়ে ৭ এপ্রিল এবং এরপর তা ফের বাড়িয়ে ১৪ এপ্রিল এবং তা বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছিল। এবোর তা বাড়িয়ে ৭ মে করা হলো।

বেবিচকের আগের ঘোষণায় যুক্তরাজ্য, চীন, হংকংয়ের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইটগুলো সরাসরি চলবে বলে জানানো হয়েছিল। কিন্ত ওই ঘোষণার সাত দিনের মধ্যে বর্তমানে চীন ছাড়া বাকি তিনটি রুট বন্ধ করে দেয় এয়ারলাইনসগুলো। এখন শুধু চীনের গুয়াংজু রুটে ফ্লাইট চালু আছে। এই রুটে প্রতি সপ্তাহের শনিবার ফ্লাইট পরিচালনা করছে দেশিয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

রাজধানীর ১০ বিপজ্জনক হটস্পট

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) সাতজনের মৃত্যু হয়েছে, যাদের পাঁচজনই ঢাকার বাসিন্দা। এছাড়া রাজধানীর ১০টি হটস্পট রয়েছে, যা করোনাভাইরাস ছড়ানোর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জন।

ব্রিফিংয়ে রাজধানীর যে ১০টি বিপজ্জনক স্থানের কথা বলেন তিনি সেগুলো হলো- রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী ও মিটফোর্ড (একইসংখ্যক আক্রান্ত)। এছাড়া মিরপুর-১৪ ও তেজগাঁও (একইসংখ্যক আক্রান্ত) এবং ওয়ারী, শাহবাগ, কাকরাইল ও উত্তরার (একইসংখ্যক আক্রান্ত) কথা উল্লেখ করেন তিনি।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭, সুস্থ ৯

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে মোট ১৫২ জন প্রাণ হারালেন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ জন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৯৭ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫,৯১৩।

গতকাল রবিবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৪১৮ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৫,৪১৬ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৪৫। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ৯ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১২২ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মৃত্যু বেড়ে ১৫২, মোট শনাক্ত ৫৯১৩

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে মোট ১৫২ জন প্রাণ হারালেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫,৯১৩।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৯ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ জন।

গতকাল রবিবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৪১৮ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৫,৪১৬ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৪৫। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ৯ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১২২ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

‘ব্যাংক ঋণের সুদ মওকুফের বিষয় বিবেচনা করা হবে’

0

ব্যাংক ঋণের সুদ মওকুফের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ দেখে তাদের ঋণের সুদ বেড়ে গেছে। এখনই তাদের সুদ পরিশোধ করতে হবে না। তিনি বলেন, আজকের ভিডিও কনফারেন্সের পরই অর্থমন্ত্রীর সঙ্গে বসবো। সুদগুলো যেন স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায়, এছাড়া কতটুকু আপনারা দিতে পারেন সেটা নিয়ে বিবেচনা করা হবে। তাই এটি নিয়ে আপনারা চিন্তা করবেন না।

শেখ হাসিনা বলেন, মানুষের কাজ নেই। বিশেষ করে একেবারে নিম্ন আয়ের লোক, এমনকি ছোটখাটো কাজ করে যারা খায় তাদের কষ্ট আমরা জানি। ছোটখাটো ব্যবসা করা, কৃষিকাজ করে তাদের কথা চিন্তা-ভাবনা করে প্রণোদনা দিয়েছি। সেখান থেকে এক লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে। মাত্র ২ শতাংশ ইন্টারেস্টে আমরা এই টাকাটা দিচ্ছি।

সকাল ১০টায় শুরু হওয়া এই ভিডিও কনফারেন্সে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজনৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জিদের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নিয়ে মত‌বি‌নিময় করছেন।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন।

গণপূর্ত প্রতিমন্ত্রীর খাদ্যসহায়তা

0

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ ২ (ফুলপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শরীফ আহমেদের পক্ষ থেকে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে। মন্ত্রীর পক্ষ থেকে গত রবিবার দিবাগত রাত ৯টায় নগরীর ট্রাংকপট্টি এলাকার দোকান কর্মচারীদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নিদের্শে জেলা ডিবি ওসি শাহ কামাল আকন্দ এলাকার দোকান কর্মচারীদের তালিকা তৈরি করেন। এরপর ১১০ জন দোকান কর্মচারীর হাতে খাদ্যপণ্য তুলে দেওয়া হয়।

খাদ্যসামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল। দোকান কর্মচারীরা তাদের দুঃসময়ে এমন সহায়তা পেয়ে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এবং জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৩ করোনা শনাক্ত

0

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৩৩ জন করোনাভাইরাস (কভিড-১৯) পজিটিভ ব্যক্তি শনাক্ত করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে জেলায় এ রোগে কোনো মৃত্যু হয়নি।

আজ সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৩৩ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। আর এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ২৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৭০০ জনের ফলাফল পজিটিভ এসেছে।

নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৭০০। তাদের মধ্যে মারা গেছেন ৪২ জন আর সুস্থ হয়েছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় কারো সুস্থ হওয়ার সংবাদ নেই।