Home Blog Page 2997

ভারতে সাড়ে ২৪ হাজার মানুষের করোনা

0

প্রায় এক মাসের লকডাউনের পরেও ভারতে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০৬ জন। ইতোমধ্যে ৫ হাজার ৬২জন রোগীকে চিকিৎসার পর সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৭৭৫ জন রোগীর।

আজ শনিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

দীর্ঘ প্রায় এক মাসের লকডাউনের পরেও আক্রান্তের সংখ্যায় এই রেকর্ড বৃদ্ধি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে লকডাউনের কার্যকারিতা নিয়ে।

পরিসংখ্যানে প্রকাশ, শুক্রবার বিকেল পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় সারা ভারতে ১৬৮৪ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে।

তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অন্যান্য দেশের থেকে ভারতের অবস্থা অনেকটাই ভালো। করোনার সুস্থতার হার ২০.৫৭ শতাংশ। আগে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল মাত্র ৩ দিনে, এখন সেটা বেড়ে হয়েছে ১০ দিন৷ লকডাউনের কার্যকারিতাতেই এই সাফল্য৷ ঠিক সময়ে লকডাউন শুরু না করলে এখন ভারতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেত বলে দাবি তাদের।

ভারতে করোনা সংক্রমণের শীর্ষে এখন মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৬,৪২৭। শুধু মুম্বাইয়েই সংক্রমিত ৪২০৫ জন।

আক্রান্তদের মধ্যে অন্তত ২০০ জন ধারাভির বাসিন্দা। ঘিঞ্জি এই বস্তিতে সব মিলিয়ে প্রায় দশ লাখ লোকের বাস। সেখানে একবার সংক্রমণ শুরু হলে তা রোখা কার্যত অসম্ভব বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তবে ভারতে আজ শনিবার থেকে শর্তসাপেক্ষে খুলছে বিভিন্ন দোকান। অবশ্য সংক্রমিত এলাকায় খুলবে না দোকান। শপিং মল আগের মতোই থাকবে বন্ধ। সূত্র : এই সময়।

করোনায় টিকাদান ব্যাহত, মারাত্মক জীবন ঝুঁকিতে লাখ লাখ শিশু

0

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে দিয়ে বলেছে- করোনাভাইরাসের কারণে হাম, ডিপথেরিয়া, পোলিওসহ বিভিন্ন রোগের টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর এ কারণে লাখ লাখ শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।

ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, বেশিরভাগ দেশ গণহারে শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম স্থগিত করেছে এবং ২৫ টি দেশ গণহারে শিশুদের হামের টিকাদান অভিযান স্থগিত করেছে।

অথচ প্রতি বছর দুই কোটির বেশি শিশুকে এসব টিকা দেওয়া হয়। কিন্তু এক কোটি ৩০ লাখের বেশি শিশু এসব টিকা এখনো নেয়নি। করোনাভাইরাসের কারণে এসব শিশুর টিকা নিতে পারার ব্যাপারে শঙ্কা রয়েছে। আর তাদের জীবনও সে কারণে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে।

ইউনিসেফ এর প্রিন্সিপাল অ্যাডভাইজর রবিন নন্দি বলেছেন, সারাবিশ্বে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। শিশুদের জীবন বাঁচানোর টিকাগুলো এখন সঙ্কটে পড়েছে। করোনাভাইরাসের কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর জেরে লাখ লাখ শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেল।

জানা গেছে, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ১৮ কোটি ২০ লাখ শিশু জন্মের পর প্রথম টিকা নেয়নি। প্রতি বছর দুই কোটির বেশি শিশু টিকা নেওয়া থেকে বিরত থাকছে।

ইউনিসেফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা সেথ বার্কলে বলেছেন, যেসব শিশু বর্তমানে টিকা নিচ্ছে না; তাদের সারাটা জীবনই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। হাম কিংবা পোলিওর চেয়ে করোনাভাইরাস শক্তিশালী নয়। কিন্তু করোনার জেরে সেসব রোগের টিকা শিশুদের দেওয়া থেকে বিরত থাকার মতো ঘটনা ঘটছে।

সূত্র : জিংহুয়া

ভ্যাকসিন তৈরিতে সফলতার কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

0

ইউরোপ আমেরিকা থেকে শুরু করে এশিয়ার বেশ কিছু দেশে করোনা রোগীদের চিকিৎসার জন্য জোর প্রচেষ্টা চলছে । এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন , ভ্যাকসিন তৈরিতে সফলতার খুব কাছাকাছি পৌছে গেছে যুক্তরাষ্ট্র। আর ভ্যাকসিন তৈরি হলেই পুরো বিশ্ব দেখবে আশার বাণী।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের সমন্বয়ক দেবোরাহ ব্রিক্সের সাথে এক আলোচনা সভায় ট্রাম্প জানান আমাদের অনেক দক্ষ চিকিৎসক আছে যারা ভ্যাকসিন তৈরিতে একটানা কাজ করে করছে।

করোনা যুদ্ধে ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জোর পদক্ষেপ নিচ্ছে। ব্রিটেন দাবি করেছে আগামী আগস্টের মধ্যেই তারা করোনার ভ্যাকসিন বাজারে আনবে। সেই সাথে জার্মানী ও চীনেও চলছে ভ্যাকসিন তৈরির কাজ।

এদিকে যুক্তরাষ্ট্রের সংক্রমক রোগ বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাওসি এর আগে বলেছিলেন, ভ্যাকসিন বাজারে আসতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

করোনা ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে সাড়া দিল না যুক্তরাষ্ট্র!

0

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারি চলছে।আর এর মধ্যেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সঙ্গে বিবাদ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।করোনা সংকট রোখার রণকৌশল ঠিক করতে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ককে বৈঠকে আমন্ত্রণ জানায় ডাব্লিউএইচও। বৈঠকে একাধিক বিশ্ব নেতা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেয়। তবে হাজির ছিলেন না যুক্তরাষ্ট্রের কোনও প্রতিনিধি।

নিজের দেশে করোনার মৃত্যুমিছিল স্বত্বেও মাথা নোয়াতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলিকে নিয়ে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বৈঠক ডাকে। তাতে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রসিডেন্ট, জার্মান চ্যান্সেলার, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মতো রাষ্ট্রনায়কেরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমন্ত্রিত সব দেশের প্রতিনিধিরা। করোনা ভাইরাস যাতে আর ছড়িয়ে না পড়তে পারে, তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলি। আরও বেশি টেস্ট, আইসোলেশনের ব্যবস্থা, চিকিৎসার উন্নত ব্যবস্থার মতো বেশ কিছু পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা।

এ বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেডরোজ আধানাম বলেন, এই সমস্যা আমাদের ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে। সহানুভূতির সঙ্গে পদক্ষেপ নিতে হবে।

তবে, এদিনের বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি।

বৈঠকে কোনও প্রতিনিধি না পাঠিয়ে ট্রাম্প বুঝিয়ে দিলেন অদূর ভবিষ্যতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক রাখবেনা না তিনি।বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ফের অনুদান দেওয়ারও কোনও পরিকল্পনা তাঁর নেই।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুদিন থেকেই দ্বন্দ্ব চলছিল। চীনের তাবেদারি করার অভিযোগে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া সাহায্য বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

আইসিসি প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের মেয়াদ বাড়াচ্ছে করোনা

0

মহামারী করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে স্থায়িত্ব বেড়ে যেতে পারে ভারতের শশাঙ্ক মনোহরের। আইসিসি চেয়ারম্যান হিসেবে মনোহরের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী জুন মাসে। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি হয়তো আরও কিছুদিন এই পদে থেকে যাবেন। আগস্টের দিকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে। কোভিড-১৯ মহামারীর কারণে আইসিসির বোর্ড মিটিং স্থগিত রাখা হয়েছে।

আইসিসির সূত্রে জানা গেছে, মনোহরের পর এই পদে বসার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান কোলিন গ্রেভসের। মনোহরের স্থানে গেভসের বসার কথা ছিল। তবে জানা যাচ্ছে মনোহর এই পরিস্থিতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসির এক বোর্ড সদস্য পিটিআইকে জানিয়েছেন, ‘এটা নিশ্চিত মনোহর আর থাকছেন না। কিন্তু হয়তো আরো দুই মাস তাকে থাকতে হচ্ছে। কারণ আগামী জুনে বোর্ডের বার্ষিক সভা হওয়া নিয়ে সংশয় রয়েছে এই মুহূর্তে যখন বিশ্ব জুড়ে এমন পরিস্থিতি।’

বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘যতক্ষণ না মনোহর আনুষ্ঠানিকভাবে সরে যাবে ততক্ষণ আমি কিছু বিশ্বাস করি না। দেখলে বিশ্বাস করব। তার এখনও চুক্তি রয়েছে। যদি শেষ মুহূর্তে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে গল্পটা ভিন্ন হবে।’ শশাঙ্ক মনোহরের পরবর্তী চেয়ারম্যান হিসেবে প্রথমে হংকংয়ের ইমরান খোয়াজার নাম আলোচনায় ছিল। তবে তার পক্ষে পূর্ণ সদস্য দেশগুলোর সমর্থন পাওয়া সম্ভব নয়।

ইসিবি চেয়ারম্যান গ্রেভসের নভেম্বর ২০২০ সালে তার দেশের বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা আর সে কারণেই তাকে আইসিসির চেয়ারম্যান পদের মূল দাবিদার ধরা হচ্ছে। তার সবচেয়ে ভরসা হচ্ছে তিনি সব ঠেস্ট খেলিয়ে দেশের সমর্থন পাবেন। বোর্ডের এক সদস্য বলেন, ‘ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রেভসকে সমর্থন করবে। বিসিসিআইয়ের সঙ্গেও তার সম্পর্ক ভালো কারণ অবশ্যই বিসিসিআই বিশ্বের সব থেকে ধোনি সংস্থা।’

সুস্থ হলেন সাত পুলিশ, নতুন আক্রান্ত ডাক্তার-নার্স

0

গোপালগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে এবার শনাক্ত হয়েছেন ডাক্তার ও নার্স। অন্যদিকে আগে আক্রান্ত মুকসুদপুর থানার সাত পুলিশ সদস্য সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন। গোপালগঞ্জের সিভিল সার্জন শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গোপালগঞ্জ জেলায় এ পর্যন্ত ১৮ পুলিশ সদস্যসহ মোট ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩০ জন আইসোলেশনে রয়েছেন। মুকসুদপুরের সাত পুলিশ ও টুঙ্গিপাড়ার এক দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থ হলেও তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জেলার বেশ কয়েকজনের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হলে নতুন দুজনের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একজন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, অন্যজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। তাদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

জেলায় মোট করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্যসহ ১৯জন, কাশিয়ানী উপজেলায় পাঁচ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ছয় জন, টুঙ্গিপাড়া উপজেলায় সাত জন ও কোটালীপাড়া উপজেলায় ২জন। তাদের মধ্যে মোট নয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

0

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে রোজা।

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখার কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম। তিনি বলেন, চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ শুক্রবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার হবে প্রথম রোজা।

গণপরিবহন বন্ধ ৫ মে পর্যন্ত

0

করোনা মোকাবেলা ও এর সংক্রমণ রোধে চলমান গণপরিবহন বন্ধের সময়সীমা আরেক দফা বাড়িয়েছে সরকার। নতুন মেয়াদে আগামী ৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত জানিয়েছে।

তবে জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবনধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

করোনার সংক্রমণ রোধে সরকার প্রথম ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি আরো চার দফায় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হলো।

বিটিভি’র ক্যামেরাপার্সন রোজিনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র ক্যামেরাপার্সন রোজিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিটিভি সূত্র জানায়, বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহিলা ক্যামেরাপার্সন রোজিনা আক্তার আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর।

সূত্র আরো জানায়, রোজিনা আক্তার ক্যামেরাপার্সন হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারে কাজ করতেন।

করোনা সংক্রমণে বাংলাদেশ এখন ৪৭তম

0

সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিন গড়ে হাজার তিন থেকে সাড়ে তিন হাজারের মতো টেস্ট করা হচ্ছে। এতে যে পরিমাণে আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে, তা রীতিমতো উদ্বেগজনক। আজ শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যায় বিশ্বে ৪৭তম স্থানে আছে বাংলাদেশ। যা আরও বেশি শংকার। বাংলাদেশের ঠিক আগেই আছে পানামা (আক্রান্ত ৬,১৬৬) এবং ডমেনিকান রিপাবলিক (আক্রান্ত ৫৫৪৩)।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে রেকর্ডসংখ্যক ৫০৩ জন রোগী সনাক্ত হয়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬৮৬টি। মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯৭৭৬টি। এসব নমুনা পরীক্ষা থেকে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে মোট ৪৬৮৯ জন। মোট মৃত্যু হয়েছে ১৩১ জন। মোট সুস্থ হয়েছেন ১১২ জন। সুস্থতার বিপরীতে মৃত্যুহারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই এগিয়ে।

করোনা আক্রান্তের দিক দিয়ে সবার শীর্ষে আছে আমেরিকা। সেখানে মোট আক্রান্তের পরিমাণ ৮৮৬৭০৯ এবং মৃত্যু ৫০২৪৩। দ্বিতীয় স্থানে আছে স্পেন। ২১৯৭৬৪ আক্রান্তের থেকে মৃত্যু হয়েছে ২২৫২৪ জনের। গত সপ্তাহেও মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালির পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশটি এখন আছে তৃতীয় স্থানে। মোট আক্রান্ত ১৮৯৯৭৩ এবং মৃত্যু ২৫৫৪৯ জন।

ইতোমধ্যেই সরকারি ছুটি ৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পুলিশ-সেনাবাহিনী মানুষকে ঘরে রাখার চেষ্টা করে যাচ্ছে। তবে দেশের অধিকাংশ মানুষই এই লকডাউন মানছেন না। বিভিন্ন অজুহাতে তারা ঘর থেকে বের হচ্ছেন। অকারণেই ঘুরছেন। দুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশ এখন সেই ভয়ানক সময়ে এসে পড়েছে, যে সময়টিতে ইউরোপ-আমেরিকায় করোনা দ্রুত ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের থেকে বাঁচতে ঘরে থাকার বিকল্প নেই।