Home Blog Page 2998

‘ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব’

0

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি গুজব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।

সেতুমন্ত্রী বলেন, আমি যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখবো। এখানে ধনী-দরিদ্রের কোনো বিষয় নেই। বিত্তবান-বিত্তহীনের কোনো বিষয় নেই।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের দেশের কেউ কেউ আজকে করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু আজ সারা দুনিয়া করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলা কোনো নজির কোথাও নেই।

পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী বিশেষ করে মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছাও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আসসালামু আলাইকুম…এবারের রমজান সম্পূর্ণ ভিন্ন : ট্রুডোর ভিডিওবার্তা

0

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে রোজা। পবিত্র এই মাস উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো। এক ভিডিওবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আসসালামু আলাইকুম। আজ কানাডা ও বিশ্বের অন্যান্য দেশের মুসলিমরা পবিত্র রমজান শুরু করছেন। আসছে মাসটিতে মুসলমানরা ইবাদত করবেন, সারাদিন রোজা পালন করবেন এবং সন্ধ্যায় রোজা ভাঙবেন। এই রমজানে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী সহমর্মীতা, শান্তি এবং সেবাদানের মাধ্যমে যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, কোনো সন্দেহ নেই এবারের রমজান হবে সম্পূর্ণ ভিন্ন। তবে আমি আমি জানি, মানুষ তাদের জীবনের অর্থ ঠিকই খুঁজে নেবে। মুসলিম কানাডিয়ানরা সবসময়ই আমাদের দেশকে আরো উন্নত, শক্তিশালী করে তুলেছেন। এই মাসে তার ব্যতিক্রম হবে না।

এ সময় তিনি অন্যান্য মুসলমানদের সহায়তা দিতে মুসলিম সংগঠনগুলোর তৎপরতার কথাও তুলে ধরেন।

মোট মৃত্যু বেড়ে ১৩১, শনাক্ত ৪৬৮৯

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট ১৩১ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫০৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,৬৮৯।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪ জন। এ নিয়ে মোট ১১২ জন।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৪১৪ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৪,১৮৬ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৭ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১২৭। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৬ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১০৮ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৫০৩

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের। এতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জনে পৌঁছেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৫০৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,৬৮৯ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ক্রমে বাড়ছে দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

বসুন্ধরার হাসপাতালের কাজ শেষের দিকে, সময়মতোই শুরু হবে চিকিৎসা

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল নির্মিত হচ্ছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। এর কাজ একেবারে শেষের দিকে। বেড বসানোর কাজ প্রায় শেষ। এক্সপো জোনে ফ্লোরম্যাট বসানোসহ রোগীর বেড, ফার্ণিচার, আগে থেকে তৈরি করে রাখা ডাক্তার, নার্স ও সার্পোটিং স্টাফদের কক্ষগুলোও প্রস্তুত। এক্সপো জোন ও তিনটি হলরুমে দুই হাজার ১৩ বেডের আইসোলেশন সেন্টারের পাশাপাশি ৭১ বেডের আইসিইউ ইউনিট থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই হাসপাতাল তৈরির কাজ শেষ করতে দিনে-রাতে চলছে কাজ।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) আইসিসিবি’তে করোনা রোগীদের জন্য নির্মাণাধীন হাসপাতালের কাজের অগ্রগতির কথা তুলে ধরেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. ওসমান সরোয়ার। তিনি বলেন, ‌হাসপাতালের মূলকাজ মোটামুটি শেষ হয়েছে। কিছু আনুসঙ্গিক কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি, এগুলোর কাজ চলছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা হাসপাতাল চালু করার জন্য যে অন্যন্য সুবিধাগুলো রয়েছে সেগুলো পরিকল্পনা করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছেন। আশা করছি খুব দ্রুত হাসপাতাল সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।

আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন জানিয়েছিলেন, ইতোমধ্যে দুটি ব্লকে ৭৫০টি বেড বসানো হয়েছে। গত ১২ এপ্রিল ঘোষণা করা হয়েছিল, আগামী ১৫ দিনের মধ্যেই আমরা হাসপাতালের কার্যক্রমে যেতে চাই। সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সরকার ও বসুন্ধরা গ্রুপ একই সাথে সমন্বয় করে কাজগুলো করে যাচ্ছি। আমরা সন্তুষ্ট যে এ পর্যন্ত আসতে পেরেছি। দেড়শ পাকা টয়লেট তৈরি করা কিন্তু অনেক কঠিন কাজ, আমাদের এ ট্রেন্ডটা ছিল বলেই বসুন্ধরা গ্রুপ এটা দিতে পারছে। আগামী ২৭-২৮ তারিখের মধ্যে রোগী সেবার জন্য এটা প্রস্তুত থাকবে বলে আশা করি। আমরা মন্ত্রণালয় থেকে যেটা জেনেছি তাদের সিদ্ধান্ত হলো যে হাসপাতলের শতভাগ কাজ সম্পূর্ণ কাজ হলে সেবার জন্য খোলা যাবে। এটা যেহেতু ভাইরাস স্ট্রিটমেন্ট হবে। চিকিৎসা চলাকালীন কোনো নির্মাণ কাজ করা যাবে না। সেই সূত্র ধরে আমরা বলতে পারি আমাদের যে প্রস্তুতি এটা একেবারে দ্বারপ্রান্তে, সকল সরঞ্জাম এখানে চলে আচ্ছে এখন শুধু এগুলোকে স্থাপন করা হবে।

গত ১২ এপ্রিল থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অস্থায়ী হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। ১৫ দিনের মধ্যেই আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ হিসেবে আগামী ২৭ এপ্রিলের আগেই হাসপাতালের সবকাজ সম্পন্ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করার কথা। দিন-রাত কাজ হচ্ছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রার্দুভাবে দেশের এই ক্রান্তিকালে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ কোটি টাকা দেওয়ার পাশাপাশি সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা। এর পর প্রধানমন্ত্রীর সম্মতিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল আইসিসিবি পরিদর্শন করে। পরে এটাকে অস্থায়ী হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়। নানা হিসাব-নিকাশ, পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে দুই হাজার ১৩ শয্যার আইসোলেশন সেন্টার স্থাপনের কাজ করছে। এর বাইরে সেখানে হবে ৭১ বেডের আইসিইউ ইউনিট। আইসিসিবির সুবিশাল চারটি কনভেনশন হল ও একটি এক্সপো জোন, দেশের অন্যতম বৃহৎ এ হাসপাতালটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যত দিন এ মহামারি থাকবে এবং সরকারের যত দিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে তত দিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

করোনা দীর্ঘস্থায়ী হলেও খাদ্য ঘাটতি হবে না : এলজিআরডি মন্ত্রী

0

করোনা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেও সরকারের খাদ্য ও ত্রাণ তৎপরতার কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, পর্যাপ্ত প্রস্তুতি ও সক্ষমতা সরকারের রয়েছে।

আজ বৃহস্পতিবার কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকা লাকসাম ও মনোহরগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমের তদারকি ও পর্যালোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তাজুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের সচেতনতার অভাবে এখনো সামাজিক দূরত্ব কোথাও কোথাও নিশ্চিত হচ্ছে না। তবে এ বিষয়টি স্থানীয় সরকারের প্রতিনিধিরা মনিটরিং করছেন। সময়ের ব্যবধানে তা নিশ্চিত হবে বলে আশা করা যায়।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি মন্ত্রণালয় দায়িত্বশীল ভাবে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। দ্রুতই আমরা করোনা মোকাবেলায় সফল হব ইনশাল্লাহ। কৃষকের মাঠের ধান কাটতে সহযোগিতা করা দরকার। মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাজের উৎসাহ দিতেই আমি নিজ নির্বাচনী এলাকায় এসেছি। লাকসাম-মনোহরগঞ্জের প্রশাসন, আওয়ামীলীগের নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

দুই শর্তে কারখানা খোলার অনুমতি

0

আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অন্যদিকে দুই শর্তে সব কলকারখানা খোলার অনুমতি দিয়ে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুসারে কলকারখানা খুলতে হলে প্রথমত শ্রমিকদের নিরাপত্তা, দ্বিতীয়ত শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে কারখানা মালিকদের। এ ছাড়া জরুরি সেবা প্রতিষ্ঠান ও ব্যক্তির বাইরে অন্য সবার জন্য সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বহাল থাকবে। ছুটিকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না। গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ছুটিসংক্রান্ত প্রজ্ঞাপনে মোট আটটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে একাধিক শর্ত একটির সঙ্গে অন্যটি সাংঘর্ষিক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের ২ (ঙ) নম্বর শর্তে বলা হয়েছে, ‘ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পসহ সকল কলকারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করে চালু রাখতে পারবে।’ এরপরের শর্ত ২ (চ) অনুযায়ী, ‘পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।’ উল্লিখিত দুটি (ঙ ও চ) শর্তের প্রথমটিতে ‘শিল্পসহ সকল কলকারখানা’ খোলার কথা বলা হয়েছে। কিন্তু পরেরটিতে অন্যান্য বিষয়ের সঙ্গে ‘শিল্প-কলকারখানা’ এবং ‘গণপরিবহন’ পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে। আবার যদি ধরা হয় যে মালিকপক্ষ কারখানা খুলতে চায় তাহলে গণপরিবহন উন্মুক্ত না হলে গ্রামে চলে যাওয়া অনেক শ্রমিক কিভাবে ঢাকায় আসবেন—সে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে কবে থেকে কলকারখানা খোলা রাখা যাবে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। এ কারণে প্রজ্ঞাপনের শর্তে স্ববিরোধী চিত্র ফুটে উঠেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন গতকাল বলেন, ‘হ্যাঁ, সরকার শর্ত সাপেক্ষে সব কলকারখানা খোলার সুযোগ দিয়েছে।’ উল্লিখিত অসামঞ্জস্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদসচিবের সঙ্গে কথা বললে ভালো হয়।’

এ বিষয়ে মন্তব্য জানতে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের মোবাইলে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি। প্রতিবেদকের পরিচয় দিয়ে এসএমএস পাঠালে, তাতেও সাড়া দেননি।

সচিবালয় সূত্রে জানা গেছে, গতকালের প্রজ্ঞাপনের শর্ত তৈরির বিষয়টি দেখভাল করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুধু ছুটির বিষয় থাকলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শর্ত নির্ধারণ করা হয়। গতকালের ছুটির শর্তগুলোতে অনেক মন্ত্রণালয় ও বিভাগের বিষয় জড়িত থাকায় মন্ত্রিপরিষদ বিভাগই অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শর্ত নির্ধারণ করেছে।

সরকারের জারি করা গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপী সাধারণ ছুটি থাকাকালে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না। এ সময় সীমিত আকারে ১৮টি মন্ত্রণালয় খোলা থাকবে। পৃথক দুটি প্রজ্ঞাপনে একটিতে ছুটি বাড়ানোর সঙ্গে নতুন কিছু শর্ত যোগ করা হয়েছে। অন্যটিতে সীমিত আকারে যে ১৮টি মন্ত্রণালয় খোলা থাকবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জরুরি কার্যক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য অফিস ও পরিবহন ছুটির আওতামুক্ত থাকবে।

গতকাল দুপুরে প্রথম দফা জারি করা প্রজ্ঞাপনে ছুটির বিষয়ে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এবং ৩ মে হতে ৫ মে পর্যন্ত ছুটি থাকবে। এই ছুটির সঙ্গে ১ ও ২ মে সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। তবে ছুটির সময় জরুরি পরিষেবা, যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন, সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো, ভেসেল প্রভৃতি) চলাচল করবে। এ ছাড়া কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্পপণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালপত্র, কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল ও জরুরি সেবা এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না। একই সঙ্গে চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) নিয়োজিত কর্মীরা এ ছুটির আওতাবহির্ভূত থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। আর ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

দ্বিতীয় দফা জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে—সীমিত আকারে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা থাকবে। এর মধ্যে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘দেশের অর্থনীতিকে ঠিক রাখতে হলে সংকটের মধ্যেও আমাদের কাজ করতে হবে। কারণ এরই মধ্যে আমাদের পুরো সরবরাহ লাইন ভেঙে পড়েছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ। এ পরিস্থিতিতে ধীরে ধীরে আংশিকভাবে লকডাউন তুলে দেওয়ার পরিকল্পনা সংকট থেকে উত্তরণে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’

বিজিএমইএ পরিচালক ও সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসির বলেন, ‘পর্যায়ক্রমে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত একটি সময়োপযোগী সিদ্ধান্ত। কারণ বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো ইতিমধ্যে তাদের কারখানা খুলে দিয়েছে। আমরা যদি আমাদের আগের কাজ রপ্তানি করতে না পারি কার্যাদেশ বাতিল হয়ে যাবে। একই সঙ্গে আগামী মৌসুমের কাজও হারাতে হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে : সরকার আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করেছে। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না। সরকারের এই ছুটির সঙ্গে সমন্বয় করেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আগামী ঈদ পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

করোনা দুর্যোগে পবিত্র রমজান সংহতি ও সহনশীলতা বাড়াবে

0

করোনা মহামারির মধ্যে রমজান আন্তর্জাতিক সংহতি ও সহনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। কভিড-১৯ মহামারি কাটিয়ে উঠতে এবং জননিরাপত্তা পুনরুদ্ধারে মুসলিম সম্প্রদায়ের এই রোজা প্রয়োজনীয় ভুমিকা রাখবে বলে আশা দেশটির।

অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রমজানের সময় রোজা রাখার অর্থ জনগণের হৃদয়কে আরো কাছাকাছি নিয়ে আসা এবং প্রয়োজনে প্রতিবেশীদের প্রতি সংহতি ও সহনশীলতা বৃদ্ধি করা।

কভিড -১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে এই বছরের রমজান বিশেষ গুরুত্ব বহন করে। মন্ত্রণালয় ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারিতে সকল স্বেচ্ছাসেবী, চিকিৎসা কর্মী ও শ্রমিকদের সহায়তা করার জন্য ধন্যবাদ জানায়।

২০০৪ সাল থেকে দক্ষিণ কোরিয়া রমজানে ইসলামিক দেশগুলির রাষ্ট্রদূতদের জন্য সূর্যাস্তের সময় প্রতিদিন ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে এ বছর বাৎসরিক এই অনুষ্ঠান আযোজনের সম্ভাবনা কম।

সূত্র- কেবিএস ওয়ার্ল্ড।

ব্রিটেনে করোনা পরীক্ষার সুযোগ পাচ্ছে এক কোটির বেশি শ্রমিক

0

এক কোটির বেশি শ্রমিক এবং তাদের পরিবার নিজের থেকেই কিংবা নিয়োগদাতার মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষা করানোর জন্য অনলাইনে বুকিং দিতে পারবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের কর্মীরা সেই সুযোগ পাবেন।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, জরুরি কাজে নিয়োজিত শ্রমিকরা নিজেদের জন্য এবং পরিবারের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার জন্য ইংল্যান্ড সরকারের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে নিজেদের কিংবা পরিবারের কারো শরীরে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পেলে তারা এটি করতে পারবেন।

ইংল্যান্ডের স্বাস্থ্য সচিব ম্যাট হেনকক বলেছেন, করোনাভাইরাসের কবল থেকে ব্রিটেনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য করোনাভাইরাস পরীক্ষা আরো সম্প্রসারিত করার অংশ হিসেবেই এটি করা হচ্ছে।

এজন্য চলতি মাসের শেষের দিক থেকে দিনে অন্তত এক লাখ মানুষের করোনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

তবে গতকাল বৃহস্পতিবার ২৩ হাজার পাঁচশ ৬০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে সে দেশে। স্বাস্থ্য সচিবের দাবি, দিনে অন্তত ৫১ হাজার মানুষের করোনা পরীক্ষা করার মতো সক্ষমতা সরকারের রয়েছে। এ মাসের শেষের দিক থেকেই সেটা এক লাখে উন্নীত হবে।

তিনি আরো বলেন, দিনে দিনে আমাদের সক্ষমতা বাড়ছে। বর্তমানে যারাই করোনা পরীক্ষা করতে চাচ্ছে, আমরা তাদের পরীক্ষা করতে পারছি। আমরা চেষ্টা করছি, সবাই যেন এ সুবিধা পায়, সেটা নিশ্চিত করার।

সূত্র : বিবিসি

এআইআইবির কাছে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

0

আগামী দুই অর্থবছরের জন্য এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ অর্থ কৃষি খাতের অটোমেশন, কৃষিজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ, ফল ও শাকসবজি প্রক্রিয়াকরণ, কোল্ড স্টোরেজ, চামড়া প্রক্রিয়াকরণ, গবাদি পশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এ ছাড়া অর্থমন্ত্রী ক্ষুদ্র, ছোট, মাঝারি ও কুটির শিল্প খাতের পুনর্বাসনের জন্য ১০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার অনুরোধ করেন। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী এআইআইবি প্রেসিডেন্ট জিন লিকুনের সঙ্গে করোনা পরিস্থিতি এবং সহযোগিতা নিয়ে টেলিকনফারেন্সে আলাপচারিতায় এসব সহায়তা চান। টেলিকনফারেন্সে আরো যুক্ত হন এআইআইবির ভাইস প্রেসিডেন্ট ড. ডি জে পানডিয়ান।

অর্থমন্ত্রী বলেন, করোনার প্রভাবে আমাদের আমদানি-রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বেশির ভাগ দেশে প্রবাসী ভাই-বোনরা কর্মহীন হয়ে পড়েছেন। স্থবিরতা নেমে এসেছে রেমিট্যান্স প্রবাহে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সমাজের ওপর করোনার বিরূপ প্রভাব মোকাবেলার জন্য আগামী ২০২০-২১ অর্থবছরে এআইআইবি থেকে উন্নত প্রকল্প সহায়তা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি অব্যাহত রাখতে পর্যায়ক্রমে আগামী ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সাপোর্ট দেওয়ার অনুরোধ করেছি, যা কৃষি খাতের অটোমেশন, কৃষিজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ, ফল ও শাকসবজি প্রক্রিয়াকরণ, কোল্ড স্টোরেজ, চামড়া প্রক্রিয়াকরণ, গবাদি পশু ও হাঁস-মুরগি পালন, এবং মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এ ছাড়া অর্থমন্ত্রী ক্ষুদ্র, ছোট, মাঝারি ও কুটির শিল্প খাতের পুনর্বাসনের জন্য ১০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার অনুরোধ করেন।

এআইআইবি প্রেসিডেন্ট জিন লিকুন বলেন, বিশ্ব অর্থনীতি নিঃসন্দেহে ঝুঁকির মুখে পড়েছে। প্রতিদিনই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। যদি মহামারি মোকাবেলার পাশাপাশি অর্থনীতি নিয়ে এখন থেকেই না ভাবা হয়, তাহলে ২০২১ সালেও অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব হবে না। সদস্য দেশগুলো একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। তিনি অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে এআইআইবির চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেন এবং সেগুলো দ্রুত সফলভাবে শেষ করার জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। অর্থমন্ত্রী ও এআইআইবি প্রেসিডেন্টের মধ্যে করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এআইআইবি প্রেসিডেন্ট জিন লিকুন বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের প্রশংসা করে ধন্যবাদ দেন।

এআইআইবি প্রেসিডেন্ট অর্থমন্ত্রীর উল্লিখিত খাতগুলোতে আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করবেন। প্রেসিডেন্ট আরো অবহিত করেন, ফান্ডিং মডালিটিতে সামান্য পরিবর্তন হতে পারে।