Home Blog Page 3000

স্বল্প পরিসরে বসবে সুপ্রিম কোর্ট

0

অবশেষে আইনজীবীদের অব্যাহত দাবির প্রেক্ষাপটে এবং বিচারপ্রার্থীদের কথা বিবেচনায় নিয়ে স্বল্প পরিসরে সুপ্রিম কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আপিল বিভাগে বিচারপতি মো. নুরুজ্জামান এবং হাইকোর্ট বিভাগে বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ বসবেন। আদালত পরিচালনার ক্ষেত্রে কর্মপন্থা নির্ধারণ এবং সামাজিক দূরত্ব অনুসরণের নিয়ম-কানুন বিষয়ে বিচারপতিরা প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতিতে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অতীব জরুরি বিষয়সমূহ শুনানির নিমিত্ত ছুটিকালীন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন।

হাইকোর্ট বিভাগের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছুটিকালীন সময়ে বিচারপতি ওবায়দুল হাসান সকল অধিক্ষেত্রের অতীব জরুরি বিষয়সমুহ শুনানির নিমিত্তে হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন।’

সুপ্রিম কোর্টে গত ১৩ মার্চ থেকে অবকাশ শুরু হয়। অবকাশ শেষে ২৯ মার্চ আদালত খোলার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সরকার দেশের সকল সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে। এই ছুটির সঙ্গে তাল মিলিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনও ২৬ মার্চ সারা দেশের আদালতে সাধারণ ছুটি ঘোষণা করে। ২৯ মার্চের তিনদিন আগেই ২৬ মার্চ যে সাধারণ ছুটি ঘোষণা করা হয় তা সময়ে সময়ে বাড়ানো হয়েছে। আপাতত ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি আছে। সুপ্রিম কোর্ট বন্ধ থাকলেও সারা দেশে প্রত্যেক জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট আদালত খোলা রাখা হয়েছে জরুরি বিষয় শুনানির জন্য। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন প্রজ্ঞাপণও জারি করেছিল।

এ প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টা রুহুল কুদ্দুস কাজল অনলাইনে হোক, আর যে ফরমেটেই হোক স্বল্প পরিসরে আদালত খোলার জন্য প্রধান বিচারপতির সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলেন। এ ছাড়াও সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবী ই-মেইলের মাধ্যমে পৃথক আবেদন দেন।

এ ছাড়াও আইনজীবীরা অনলাইনে একটি সেমিনারও করেন। এই আবেদন ও সেমিনার থেকে আদালত খোলার পক্ষে অভিমত দেওয়া হয়। এ অবস্থায় আজ প্রধান বিচারপতি বৈঠকে বসেন ও উল্লেখিত সিদ্ধান্ত নেন।

মাধ্যমিকের ৫ মে ও প্রাথমিকের ছুটি ঈদ পর্যন্ত

0

করোনাভাইরাস প্রতিরোধে সরকার আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করেছে। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না বলে আজ বৃহস্পতিবার সরকারের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সরকারের এই ছুটির সঙ্গে মিল রেখে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আগামী ঈদ পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুসারে আগামী ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত শিক্ষা মন্ত্রনালয়ের অধীনস্থ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে রোজা ও ঈদের ছুটি রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে গত এক মাসেরও বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ৫ মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনস্থ সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েও ২৫ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত রোজা, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। তাই তারা সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করেই ঈদ পর্যন্ত ছুটি ঘোষনা করেছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ৩০ মে অথবা ১ জুন থেকেই বিদ্যালয়গুলো খুলতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সরকারের সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে আগামী ৫ মে পর্যন্তই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইতিমধ্যে পড়ালেখায় অনেক ক্ষতি হয়ে গেছে। তাই ২৫ মে থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা থাকলেও তা আমরা এখনই ঘোষনা করছি না। আমরা ৫ মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষন করবো। এরপর সরকার আর ছুটি না বাড়ালে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘২৫ মে থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে। তাই শিক্ষাপঞ্জি অনুসারে আগামী ঈদ পর্যন্তই ছুটি কার্যকর হবে। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে ছুটি কমিয়ে ঈদের পরপরই বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে।’

জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। যথাসময়ে প্রকাশ করা যাচ্ছে না এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষাও গ্রহণ করা সম্ভব হয়নি।

করোনায় আক্রান্ত ২১৮ পুলিশ সদস্য, কোয়ারেন্টিনে ৬৫২

0

করোনার ঝুঁকি মোকাবেলা ও মানুষের নিরাপত্তায় কাজ করতে গিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ২১৮ সদস্য আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টিনে রয়েছেন ৬৫২ জন। এরপরও পুলিশের সদস্যরা ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। পুলিশের এমন ভূমিকা পৃথিবীতে অনুকরণীয় দৃষ্টান্ত। পুলিশের বিভিন্ন কাজে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন করোনা মেকাবেলা ও সেবামূলক কাজে এগিয়ে আসছেন। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সহকারী মহারিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব জুড়েই সুরক্ষা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশও এই বাস্তবতা থেকে দূরে নয়। আমাদের দুই লক্ষাধিক সদস্যের একটি বড় অংশ সরাসরি মাঠে থেকে করোনার বিস্তাররোধে কাজ করছেন। তাদেরকে যথাসম্ভব সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এখনও অনেক চাহিদা রয়েছে। চাহিদা পূরণে কাজ করছি আমরা। অবশ্য,আমাদের দেশপ্রেমিক সদস্যগণ নিজেদের পূর্ণাঙ্গ সুরক্ষার জন্য কখনই অপেক্ষা করে বসে থাকেননি। বসে থাকছেন না।

এতে বলা হয়, সাধারণ মানুষের সুরক্ষার জন্য তারা সম্ভবপর সব কিছু করছেন। যে কোনো সমাবেশ ও লোকসমাগমে আইনি ব্যবস্থা, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও তাকে আদালতে প্রেরণ, মানুষের বেঁচে থাকার জন্য আবশ্যিক খাদ্য ওষুধ ও অন্যান্য জরুরি সেবার সাথে যুক্ত ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিরাপত্তা দেয়া, দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ, মজুতদারি ও কালো বাজারি রোধ, সরকারি ত্রান ও টিসিবি’র পণ্য বিতরণে অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ, সামাজিক দূরত্ব বাস্তবায়ন, খোলা স্থানে বাজার স্থানান্তর, নিভৃতে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব উদ্যোগে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, কৃষি ও অর্থনীতির চাকাকে সচল রাখতে বিভিন্ন স্থানে ধান কাটার শ্রমিক প্রেরণ, অসুস্থ সাধারণ রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়া ও চিকিৎসা পেতে সহায়তা করা, প্রিয়জন পরিত্যক্ত ও পথের পাশে পড়ে থাকা মৃতব্যক্তির পাশে যখন আর কেউ নেই তখন জীবনের ঝুঁকি নিয়ে ও যথাযথ সন্মানের সাথে তাঁর সৎকার করা – এমন হাজারো ইনোভেটিভ কাজ করছে বাংলাদেশ পুলিশের দেশপ্রেমিক সদস্যগণ। ইতোমধ্যেই পুলিশের এই বীর সদস্যগণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন। পুলিশের এই ত্যাগে অনুপ্রাণিত হয়ে অনেকেই এগিয়ে আসছেন মানুষের সেবায়। পুলিশ তাদেরকেও সহায়তা করছে মানবিক কাজে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশের সদস্যগণকে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনে শুনেই জীবনের ঝুঁকি নিতে হয়েছে এবং হচ্ছে। যেহেতু করোনা বিস্তার রোধে পুলিশকে প্রতিটি কাজেই মানুষের খুব কাছে যেতে হয়, মিশতে হয় মানুষের সাথে, তাই নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশের কোনো কোনো সদস্য। এভাবে, ২৩ এপ্রিল সকাল পর্যন্ত সারাদেশে আক্রান্ত হয়েছেন কনস্টেবল হতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ২১৮ জন সদস্য। কোয়ারেন্টিনে রয়েছেন ৬৫২ জন। আক্রান্ত এই পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত আয়োজন রাখা হয়েছে। বীর এই সেনানীদের সুস্থ করে তুলতে পুলিশের হাসপাতাল গুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিচ্ছেন এবং দিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। নিয়মিত আক্রান্ত সদস্যদের পরিবারের খোঁজখবর নেয়ার জন্যও দেয়া হয়েছে নির্দেশনা। পাশাপাশি, দায়িত্বরত আর সবাইকে সুস্থ রাখার জন্যও নেয়া হচ্ছে সম্ভবপর সকল উদ্যোগ।

মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদারদের বিরুদ্ধে এই পুলিশই যেমন ছুঁড়েছিল একাত্তরের প্রথম প্রতিরোধী বুলেটটি, যেমন বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে অকাতরে জীবন দিয়েছিল পুলিশের হাজারো সদস্য, তেমনি দুর্যোগে ও দুঃসময়ে সব সময়েই বাংলাদেশ পুলিশ রয়েছে সাধারণ মানুষের পাশে।

কভিড-১৮ সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে হোয়াটসঅ্যাপে ইনফোবট সেবা

0

কভিড-১৯ মহামারীর এই সময় সাধারণ জনগণের কাছে সহজে সর্বশেষ তথ্য পৌঁছে দেওয়ার জন্য একটি ইনফোবট চালু করা হয়েছে। ‘কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এবং প্যান্ডেমিক প্রিপেয়ারডনেস’ প্রকল্পের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ একটি ইনফোবট সার্ভিস চালু করা হয়েছে। সেখানে স্বয়ংক্রিয়ভাবে সহজেই কভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন তথ্য বাংলায় পাওয়া যাবে। আজ বিকাল ৫টায় জুম-এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উক্ত সেবাটির শুভ উদ্বোধন করবেন।

COVID-19 [Govt of Bangladesh DG Health Services] শিরোনামে হোয়াটসঅ্যাপে +৮৮০১৬৭৮৩৮০০৫৬ বা +৮৮০১৬৭৮৩৮০০৫৬ নম্বরটিতে এই সেবা গ্রহণ করা যাবে । আপনার মোবাইল কন্ট্যাক্টে নম্বরটি সেভ বা সংরক্ষণ করতে হবে এবং ইংরেজিতে ‘Hello’ এবং বাংলায় ‘হ্যালো’ লিখে সেবাটিতে সংযুক্ত হতে হবে। এর মাধ্যমে সহজে সর্বশেষ তথ্য ও বিবিধ সেবা গ্রহণ করা যাবে।

এই অফিশিয়াল সেবার মাধ্যমে সহজেই দেশের কভিড-১৯ সংক্রান্ত সার্বিক অবস্থার সারসংক্ষেপ জানা যাবে । এছাড়া এ রোগটির প্রতিরোধ, উপসর্গ, চিকিৎসা, ঝুঁকি, ভ্রমণ সংক্রান্ত উপদেশ এবং সরকারি হেল্পলাইন সংক্রান্ত সকল তথ্য এখানে পাওয়া যাবে। এছাড়া এখানে সবচেয়ে জিজ্ঞাস্য প্রশ্নের (FAQ) উত্তরগুলো পাওয়া যাবে এবং যেকোনো ধরনের গুজব ও মিথ্যা তথ্যের বিপরীতে সঠিক তথ্য পাওয়া যাবে। এখানে নিজের উপসর্গ নিজে যাচাই করার জন্য ‘CoronaBD’ মোবাইল অ্যাাপ সংযোজিত আছে। পরবর্তীতে এই সেবা ফেসবুক মেসেঞ্জারের সাথে সংযুক্ত করার প্রক্রিয়া চলমান আছে যেখানে লাইভ বা সরাসরি সাপোর্ট সংযুক্ত করা হবে।

এই পরিষেবাটি নুরাহেলথ এবং টার্ন ডট আইও এর যৌথ সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপের প্রকৌশলীরা সেবাটিকে নিরবচ্ছিন্ন রাখার জন্য কাজ করে যাবেন ।

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী

0

ভিআইপিদের জন্য আলাদা কোনো হাসপাতাল বা সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণমাধ্যেমে প্রকাশ পেয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হয়েছে তা সঠিক নয়। সরকার এরকম কোনো ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি আহ্বান করছি কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বিবৃতি দিবেন না। এতে ভুল বোঝাবুঝি তৈরি হয় ও সরকারের নীতি বহির্ভূত।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪১৪ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৪,১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১০৮ জন।

গতকাল বুধবার নতুন করে ৩৯০ জন আক্রান্ত হয়েছিলেন এবং আরও ১০ জন মৃত্যুবরণ করেছিলেন। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩,৭৭২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিলো ১২০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো পাঁচজন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছিলেন ৯২ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কর্মহীনদের খুঁজে বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতিতে যারা কাজকর্ম হারিয়ে দিশেহারা, মুখে বলতে পারে না, তাদের খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিতে হবে। এই সংকটে দুটো বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে, করোনাকে মোকাবিলা ও গরিব মানুষদের সুরক্ষা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভয়কে জয় করব ইনশাআল্লাহ।

আজ বৃহস্প‌তিবার সকালে ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপ-কমিটির উদ্যোগে অসহায়, গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের আগে বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী ও পরীক্ষিত নেতা আছেন বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংকটকালেও যারা কষ্টে আছেন, তাদের জন্য সহায়তার প্রয়াস অব্যাহত রাখতে হবে।

কৃষকের ধান কাটা কর্মসূচিতে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানান সেতুমন্ত্রী।

ত্রাণ কার্যক্রমে দেশের আলেম-ওলামা, মটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ উপস্থিত ছিলেন।

করোনায় মৃত্যু বেড়ে ১২৭, শনাক্ত ৪১৮৬

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে মৃত্যুবরণ করেছেন ৭ জন। এনিয়ে মোট মৃত্যুবরণ করলেন ১২৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৪১৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,১৮৬।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৪১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১০৮ জন।

গতকাল বুধবার নতুন করে ৩৯০ জন আক্রান্ত হয়েছিলেন এবং আরও ১০ জন মৃত্যুবরণ করেছিলেন। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩,৭৭২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিলো ১২০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো পাঁচজন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছিলেন ৯২ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনায় আরো ৭ প্রাণহানি, নতুন শনাক্ত ৪১৪

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো সাতজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৪১৪ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে চার হাজার ১৮৬ জন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীরা সাতজন পুরুষ এবং দুইজন নারী। এঁদের সবাই ঢাকার। তাঁদের বয়স ষাটোর্ধ চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৯২১টি। এই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৪১৬টি। আক্রান্তদের সবচেয়ে বেশি ঢাকার। সর্বাধিক আক্রান্ত বিবেচনায় এর পরের জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদী। এ পর্যন্ত আক্রান্তদের পুরুষ ৬৮ শতাংশ এবং নারী ৩২ শতাংশ। এ পর্যন্ত মোট ৩৬ হাজার ৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

বুলেটিনে ঢাকা শহরে সর্বাধিক আক্রান্তের ১০টি স্থান উল্লেখ করা হয়েছে। এগুলো হলো পর্যায়ক্রমে রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ি, বংশাল, চকবাজার, মিটফোর্ড, উত্তরা, তেজগাঁও এবং মহাখালী। ঢাকার এই ১০টি স্থানে আক্রান্তের সংখ্যা বেশি পাওয়া গেছে বলে জানানো হয়।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ১২৩ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন মোট ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২৮ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৬২২ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হোম কোয়ারেন্টিনে গেছেন তিন হাজার ৪২৯ জন। আর এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনে গেছেন এক লাখ ৬০ হাজার ৪৬৩ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জন। এ পর্যন্ত মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে সাত হাজার ৮৮৭ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন ও আইইডিসিআর-এর হটলাইনে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে ৮০ হাজার ৯৯৯ জনকে এবং এ পর্যন্ত মোট ৩০ লাখ ৭৩ হাজার ৫০২ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বুলেটিনে।

মার্কিন সহায়তায় করোনার গবেষণা চলত চীনে! ব্রিটিশ সংবাদপত্রের দাবি ঘিরে তোলপাড়

0

করোনাভাইরাসের তাণ্ডবে কাঁপছে পুরো বিশ্ব। এর সবচেয়ে বড় সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে।চীনের গবেষণাগারেই নভেল করোনাভাইরাস জীবাণু তৈরি হয়েছে বলে অভিযোগে সরব মার্কিন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মিত্ররা।এই পরিস্থিতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।দাবি করা হচ্ছে, বিতর্কের মূলে থাকা চীনের উহানের ওই গবেষণাগারকে আর্থিক সাহায্য করছিল যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই দাবি করেছে। মার্কিন অনুদানের তথ্য সামনে আসায় বিতর্ক নতুন করে দানা বেঁধেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের এই দাবিতে প্রশ্ন উঠেছে, অনুদান দেওয়ার আগে কি যুক্তরাষ্ট্রে জানত না, সেখানে কী নিয়ে গবেষণা চলছে। না জেনেই এ রকম একটি প্রতিষ্ঠানে কীভাবে সাহায্য করল তারা।

সূত্রের দাবি, উহানের ওই ল্যাবে চীনের যুনান প্রদেশের গুহা থেকে ধরা স্তন্যপায়ী প্রাণীর (যেমন বাদুড়) উপর গবেষণা চলত, যুক্তরাষ্ট্রের টাকায়। কী গবেষণা? করোনাভাইরাসের পরীক্ষা!

ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘ডেইলি মেইল’ যে তথ্য পেয়েছে, তাতে স্পষ্ট মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের প্রকল্পের অংশ হিসাবে উহানে বাদুড়ের উপর গবেষণা চলছিল।এই মার্কিন সংস্থা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের অধীন।বায়োমেডিক্যাল ও জনস্বাস্থ্য সম্পর্কিত পরীক্ষা তাদের মাধ্যমে হয়ে থাকে।

গবেষণা বলছে, করোনা ভাইরাসের অস্তিত্ব প্রথম মেলে যুনান প্রদেশের গুহায় থাকা বাদুড়ের মধ্যে। উহানের এই ল্যাব চীনের আধুনিক ও অগ্রণী গবেষণাগারগুলির মধ্যে অন্যতম। উহানের পশু বাজারের ২০ মাইল দূরে সেটি অবস্থিত। ওই বাজার থেকেই কভিড-১৯ ছড়িয়ে পড়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১১ সালে অর্থাৎ ওবামার আমলে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিকে ৩.৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য করা হয়েছিল।

অনেকেই মনে করছেন, উহানের বাজার নয়, আসলে ভাইরাস ছড়িয়েছে ওই ল্যাব থেকেই। এই খবর সামনে আসতেই মার্কিন আইন প্রণেতারা, বিভিন্ন মানবাধিকার সংগঠন সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে।

এ ধরনের বিপজ্জনক ও নিষ্ঠুর পরীক্ষায় কীভাবে মার্কিন সরকার টাকা ঢেলেছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

অদূর ভবিষ্যতে ভারতে ক্রিকেট টুর্নামেন্টের সম্ভাবনা নেই : গাঙ্গুলী

0

অদূর ভবিষ্যতে ভারতে কোনো রকম ক্রিকেট টুর্নামেন্টের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের( বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী করোনার মধ্যেই আগামী মে মাস থেকে জার্মানিতে ফুটবল মৌশুম শুরু হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গ টেনেই সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

তাঁর মতে, জার্মানি ও ভারতের ‘সামাজিক বাস্তবতা’ আলাদা। তিনি বলেন, ভারতে কবে থেকে ক্রিকেট টুর্নামেন্ট চালু হবে, তা নির্ভর করছে অনেকগুলো যদি ও কিন্তুর উপর। তবে অদূর ভবিষ্যতের মধ্যে যে কোনও সম্ভাবনা দেখছেন না, তা স্পষ্ট করে দেন বিসিসিআই সভাপতি।

গাঙ্গুলী আরো বলেন, ‘মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে খেলায় আমি বিশ্বাসী নই।’

উল্লেখ্য, নোভেল করনোভাইরাসের সংক্রমণে ভারতে এখন পর্যন্ত সংক্রামিত হয়েছে ২০,৪৭১ জন। পাশাপাশি মৃত্যু বেড়ে হয়েছে ৬৫২। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পুরো দেশে করোনায় মারা গিয়েছেন ৪৯ জন। আর করোনা পজিটিভ ধরা পড়েছে ১৪৮৬ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৪০০০ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।সূত্র : এই সময়