Home Blog Page 3002

ফোন করলেই বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে দক্ষিণ যুবলীগের বাবু

0

করোনাভাইরাস দুর্যোগে রাজধানীতে বসবাসরত গরীব, হতদরিদ্র নিম্ন আয় ও মধ্যবিত্ত পরিবারের যে কেউ ফোন করলে বা খুদে বার্তা (এসএমএস) দিলেই বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

আজ বুধবার সকালে এমন ২০০টি পরে তালিকা অনুযায়ী খাদ্যদ্রব্য পৌঁছে দেন তিনি। চারটি টিমের মাধ্যমে সুত্রাপুর, শ্যামপুর, যাত্রাবাড়ি, খিলগাও, রমনা, শাহাবাগ, বংশাল, কোতোয়ালী, ওয়ারী থানা এলাকায় বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

খাদ্য সামগ্রী হিসেবে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, আটা ২ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, ছোলা ২ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, সবজি করলা ১ কেজি, লেবু ৪ টা, লাউ ১ টা, ডেটল সাবান ২ টা প্রদান করেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাঁড়িয়েছি। ঢাকা শহরের যেকোনো প্রান্তে থাকা মানুষ এই সহযোগিতা পাবেন। আমরা নিজস্ব কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রীর তাদের ঠিকানায় পৌঁছে দিব। মানবিক কারণে সমাজের বিত্তবানদের নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।

সাধারণ ছুটি বাড়ল ৬ মে পর্যন্ত

0

করোনাভাইরাস সংক্রমণের কারণে সাধারণ ছুটি আরো ১০ দিন বাড়িয়েছে সরকার। ভিন্ন নির্দেশনা পালন সাপেক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে। তবে ৬ মে বুদ্ধ পূর্ণিমা থাকায় ছুটি থাকবে ৬ মে পর্যন্ত। বিকেলের মধ্যে এ ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজ বুধবার সাংবাদিকদের বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে। ৬ মে বুদ্ধ পূর্ণিমা থাকায় ছুটি থাকবে ৬ মে পর্যন্ত।

উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।

ঢাকা ছাড়লেন সিঙ্গাপুরের ৯৮ নাগরিক

0

করোনা আতঙ্কের মধ্যে এবার ঢাকা ছেড়ে গেলেন সিঙ্গাপুরের ৯৮ নাগরিক। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ৯৮ সিঙ্গাপুরী নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুরের এ নাগরিকরা বাংলাদেশ ছেড়ে যান।

আরো ১০ মৃত্যু করোনায়, নতুন শনাক্ত ৩৯০

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত হয়েছে ৩৯০ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১২০ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৭৭২ জন।

আজ বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদ উল্লাহ।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরো মৃত্যু হয়েছে ১০ জনের। মৃত্যুবরণকারীরা পুরুষ সাতজন এবং তিনজন নারী। এঁদের সাতজন ঢাকার। বাকিরা নারায়ণগঞ্জের একজন, ময়মনসিংহের একজন এবং একজন টাঙ্গাইলের। এঁদের বয়স ষাটোর্ধ তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২০ জনের।

ডা. নাসিমা আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৯৬টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩৯০ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে মোট তিন হাজার ৭৭২ জনকে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় তিন হাজার ৫২টি। এর সঙ্গে পূর্বে সংগ্রহ করা নমুনা থেকে মোট তিন হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ জন।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ১৫০ জনকে। এ নিয়ে বর্তমানে মোট ৯০০ জন আইসোলেশনে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৫ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৫৯৪ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হোম কোয়ারেন্টিনে গেছেন তিন হাজার ২৪০ জন। আর এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনে গেছেন এক লাখ ৫৭ হাজার ৩৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গত ২৪ ঘণ্টায় ৩২৭ জন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে মোট সাত হাজার ৩৩৯ জনকে।

প্রধানমন্ত্রীকে মালদ্বীপের প্রেসিডেন্টের ফোন

0

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় ফোন করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিফোনে আলাপকালে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী প্রেরণ করায় শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট।

দুই নেতা উভয় দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সৌদিতে মৃতদের এক-তৃতীয়াংশই বাংলাদেশি!

0

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত ১১ হাজার ৬৩১ জন আক্রান্ত হয়েছেন; মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৪০ জন। সৌদিতে মৃতদের এক-তৃতীয়াংশই বাংলাদেশি।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জেদ্দা, মক্কা ও মদিনায়।

রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, এ পর্যন্ত সৌদিতে ৩৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন, সেটা সৌদি কর্তৃপক্ষ তাদের জানায়নি।

বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন শহরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশিরা হলেন, সাভারের কোরবান, নড়াইলের ডাক্তার আফাক হোসেন মোল্লা, চট্টগ্রামের মোহাম্মদ হাসান, চট্টগ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন, ভোলার মোহাম্মদ হোসেন, পাবনার আব্দুল মোতালেব, মানিকগঞ্জের মান্নান মিয়া, চট্টগ্রামের মোহাম্মদ রহিম উল্লাহ, নরসিংদীর খোকা মিয়া, চট্টগ্রামের নাসির উদ্দিন, বরগুনার রুস্তম খন্দকার, চাঁদপুরের মোহাম্মদ জাহিদ, আজিবর, সাইফ উদ্দিন টুটুল, চট্টগ্রামের মোহাম্মদ শফিউল আলম, শেখ মোহাম্মদ আলী, আহমেদ হোসাইন, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ ইসলাম।

ঢাকার মো. দেলোয়ার হোসেন, কুমিল্লার মাহবুবুল হক, চট্টগ্রামের মো. মোরশেদুল আলম, বরিশালের মো. হারুন ভূঁইয়া, নোয়াখালীর ফিরোজ, কক্সবাজারের আমান উল্লাহ, জিয়াউর রহমান, চাঁদপুরের সিরাজুল ইসলাম, চট্টগ্রামের উবায়দুর রহমান চৌধুরী জুয়েল, নুরুল ইসলাম, রাশেদুল আলম তালুকদারসহ আরও চারজন।

রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ
প্রবাসী বাংলাদেশিসহ বিদেশিদের সৌদির আরবের স্থানীয় আইন মেনে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে মিশনগুলো। বড় বড় শপিংমলের সামনে করোনা থেকে বাঁচার বিভিন্ন উপায় সংবলিত রোল আপ স্ট্যান্ড লাগানো হয়েছে।

রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি আরো সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদেরকে সবধরণের জমায়েত এড়িয়ে চলে ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সাহায্য কার্যক্রম অব্যাহত থাকবে। তবে প্রবাসীদের জন্য কাজ করতে গিয়ে ইতিমধ্যে জেদ্দা কনস্যুলেটের একজন কর্মকর্তা সপরিবারে

করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবরে কূটনীতিকদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।

সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষার পদক্ষেপকে স্বাগত জানিয়ে এ ব্যাপারে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদেরকে সহযোগিতা করা আহ্বান জানান।

নতুন পরিচালক পেল বিএসএমএমইউ হাসপাতাল

0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জুলফিকার আহমেদকে প্রেষণে হাসপাতালটির পরিচালক নিয়োগ দিতে তাঁর চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আদেশ জারি করে। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হককে সেনাবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ছুটির ক্ষতি পোষাতে অনলাইনে ক্লাস হবে ঢাবির

0

কভিড-১৯ সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে যদি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার প্রয়োজন হয়, তবে বিকল্প ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত সোমবার (২০ এপ্রিল) সকালে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান তাঁর বাসভবন থেকে ডিনদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সংযুক্ত ছিলেন।

চলতি মাসেই বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে ঘূর্ণিঝড়ও

0

এপ্রিলের যে কয়দিন বাকি আছে, প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া, কোথাও শিলা বৃষ্টি এবং কোথাও কোথাও বজ পাতও হতে পারে। প্রাক-বর্ষার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তা ছাড়া চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড় হতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, খুলনা বিভাগ ছাড়া বাকি সাতটি বিভাগেই চলতি মাসের বাকি দিনগুলোয় ঝড়-বৃষ্টি থাকবে। শিলাবৃষ্টি ও বজ্রপাত হবে দেশের বিভিন্ন স্থানে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগের অনেক জায়গায় আজ বুধবার দমকা ও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হবে।

লকডাউনে ভারতের গুহায় মিলল দুই নারীসহ ৬ বিদেশি!

0

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বের দেশে দেশে চলছে লকডাউন। করোনার প্রকোপ থেকে বাঁচতে লোকজনকে জনসমাগম এড়িয়ে চলতে এবং বাড়িতেই অবস্থানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে অনেকেই বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন।

কিন্তু ভারতে থাকা ৬ পর্যটক যেভাবে আইসোলেশনে ছিলেন সেভাবে আর কেউ হয়তো থাকছে না! প্রায় এক মাস ধরে একটি গুহায় সেলফ আইসোলেশনে ছিলেন ওই পর্যটকরা।

জানা গেছে ওই ৬ পর্যটক উত্তরাখন্ডের ঋষিকেশ শহরের কাছে অবস্থিত একটি গুহায় প্রায় এক মাস ধরে অবস্থান করছিলেন। রোববার ওই গুহা থেকে তাদের উদ্ধার করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পর্যটকদের ওই দলটিতে চারজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। তারা ফ্রান্স, তুরস্ক, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং নেপালের নাগরিক।

গুহাতেই গত কয়েক দিন তারা আশ্রয় নিয়েছিলেন। কারণ, হাতে টাকাপয়সা আর অবশিষ্ট ছিল না। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে এই বিদেশিদের খবর জানিয়েছিলেন। অভিযানকারী দলের নেতৃত্বে থাকা রাজেন্দ্র সিং কাটাইথ জানিয়েছেন, বিদেশিরা তাদের সঙ্গে থাকা সব জিনিসপত্র নিয়েই গুহাবাসী হয়ে থাকছিলেন। কাঠ জ্বালিয়ে নিজেদের খাবার তৈরি করছিলেন। খাবার পানির জোগান আসছিল গঙ্গা থেকেই। এভাবেই কয়েকটা দিন বেশ কেটেছে তাদের।

সূত্র- সংবাদ প্রতিদিন।