Home Blog Page 3006

একদিনে রেকর্ড পরিমাণ করোনা শনাক্ত

0

বাংলাদেশে এক দিনে রেকর্ড পরিমাণ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছে।

এই সময়ে আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১ জন।

আক্রান্তদের মধ্যে গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। এ পর্যন্ত মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১০ জন

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ জন। এনিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইন বুলেটিনে বলা হয়, করোনাভাইরাসে বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরো ১০ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট ১০১ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৯৪৮।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২,৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কর্মীদের একদিনের মূল বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক

0

করোনাভাইরাসের সংকটময় সময়ে স্বাস্থ্য নিরাপত্তা ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় আর্থিক অনুদান হিসেবে স্থায়ী-অস্থায়ী সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের মূল বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ অর্থ দেওয়া হবে।

গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় আর্থিক অনুদান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মীর একদিনের মূল বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই অভ্যন্তরীণ সার্কুলার জারি করে সবাইকে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দেশে করোনায় মৃত্যু বেড়ে ১০১, শনাক্ত ২৯৪৮

0

করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট ১০১ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৯৪৮।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২,৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন, এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনায় আরো ১০ মৃত্যু, নতুন শনাক্ত ৪৯২

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৪৯২ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০১ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে দুই হাজার ৯৪৮ জন।

আজ সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

সিঙ্গাপুরে প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশি আক্রান্ত

0

চীনের উহানে করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে সিঙ্গাপুরে ধরা পড়ে করোনা আক্রান্ত রোগী। লকডাউনসহ করোনা প্রতিরোধে কঠোর অবস্থান নেয়ার পর নিয়ন্ত্রণে থাকে পরিস্থিতি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ উঠছে সিঙ্গাপুর। বিশেষ করে অভিবাসী কর্মীদেরও মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সিঙ্গাপুরে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫৮৮ জন। এর মধ্যে অভিবাসী শ্রমিকের সংখ্যাই বেশি, বিশেষ করে বাংলাদেশি অভিবাসী আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি, গতকাল (রবিবার) পর্যন্ত ২ হাজার ৯২২জন। শুধু ১৯ এপ্রিল বাংলাদেশি অভিবাসী আক্রান্ত হয়েছেন ৩২১ জন। বাংলাদেশি আক্রান্তের পরপরই ইন্ডিয়ান শ্রমিক বেশি আক্রান্ত হয়েছে, যার সংখ্যাও ১৬০০ ছাড়িয়ে গেছে। এরই মধ্যে সিঙ্গাপুওে লকডাউনের মেয়াদ বাড়নো হয়েছে, ২০ এপ্রিল ২০২০ থেকে ০৪ মে ২০২০ পযর্ন্ত পুরোপুরি লকডাউন করা হয়েছে সিঙ্গাপুর। তবে শুধু মাত্র জরুরি কাযর্ক্রম চালু থাকবে।

প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনায় প্রবাসী বাংলাদেশি কর্মী আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটির ডরমেটরিগুলোতে গাদাগাদি করে বসবাস করার কারণেই বেশি আক্রান্ত হচ্ছে প্রবাসীরা। সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো ব্যবস্থা না থাকায় এসব ডরমিটরিতেই আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল এস ১১ ডরমেটরিকে চিহ্নিত করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে ১৩টি ডরমেটরিকে আইসোলেশন হিসেবে ঘোষণা করেছে ।

এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর

0

করোনা দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বেশি করে খাদ্য উৎপাদনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় সংশ্লিষ্টদের এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে যে দুর্যোগ চলছে এই দুর্যোগ কেটে গেলেও গোটা বিশ্বে খাদ্য সংকট এমনকি দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কিন্তু আমাদের দেশে সেই সম্ভাবনা নেই যদি আমরা বেশি করে উৎপাদন করি। আমাদের উৎপাদন বাড়াতে হবে যেন আমরা অন্য দেশকেও সহযোগিতা করতে পারি।

কৃষকদের সুবিধা-অসুবিধা দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে এখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ। কিন্তু ধান কাটার জন্য কৃষকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। তাই তারা যাতে প্রয়োজনমতো জমিতে যেতে পারেন তার জন্য আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে তার ব্যবস্থা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সামনে রোজা। রোজায় যেন মানুষের কষ্ট না হয়। তার জন্য ১০ টাকায় চালসহ নানা কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। ইনশাল্লাহ খ্যদ্যের কোনো অভাব হবে না। আপনারা ফলমূল, শাকসবজি, শস্য বেশি করে উৎপাদন করবেন। আগামী তিন বছরের জন্য যেন আমাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব না পড়ে তার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমরা কৃষি খাতে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করে দিয়েছি। সেখান থেকে মাত্র পাঁচ শতাংশ হার সুদে কৃষকরা ঋণ নিতে পারবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, পোলট্রি ব্যবসায়ী, মৎস্যজীবীসহ সবার কথা চিন্তা করে প্রণোদনা ঘোষণা করেছি, যাতে দেশের অর্থনীতি সচল থাকে।

সরকারের ত্রাণ সহায়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি চলাকালে দুস্থরা যেন ত্রাণ সহায়তা পায় তার ব্যবস্থা করতে হবে। দুস্থ নয়- এমন পরিবার যেন ত্রাণ না পায়, যেন কেবল সত্যিকার দুস্থরাই ত্রাণ পায় তার ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে নতুন করে দুস্থদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং, তালিকায় যেন কোনো দুস্থ বাদ না পড়ে তার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দুস্থদের খাবার দিতে ছাত্রলীগ-যুবলীগকে নির্দেশ প্রধানমন্ত্রীর

0

করোনা দুর্যোগে দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে ছাত্রলীগ ও যুবলীগের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের ভেতর সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ। কৃষকদের এখন ধান কাটার সময় এসে গেছে। ইতিমধ্যে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। অনেক জায়গার তারা কৃষকদের ধান কেটে দিচ্ছে। একইভাবে করোনাভাইরাসের কারণে অসহায় দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে আমি ছাত্রলীগ ও যুবলীগের প্রতি নির্দেশ দিচ্ছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনার কারণে এখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ। কিন্তু ধান কাটার জন্য কৃষকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। তাই তারা যাতে প্রয়োজনমতো জমিতে যেতে পারেন তার জন্য আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে তার ব্যবস্থা করতে হবে। এ কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সিলেটে বিমানের বিশেষ ফ্লাইট মঙ্গলবার

0

করোনা পরিস্থিতির মধ্যে ব্রিটিশ নাগরিকের সিলেট থেকে ঢাকা ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এরপর তাদের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে‌। ফ্লাইট নাম্বার বিজি-৪০০৬ সিলেট থেকে সকাল সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এতে দুজন পাইলট ও ৬ জন কেবিন ক্রু দায়িত্ব পালন করেবেন। ব্রিফিং অফিসে যিনি দায়িত্বে থাকবেন তিনি ফোনে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

বিমানের কেবিন ক্রু করোনায় আক্রান্ত

0

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কেবিন ক্রু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি একজন জুনিয়র পার্সার। তার বাসা মিরপুর এলাকায়। গত ৩০ মার্চ তিনি ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইটে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, লন্ডন থেকে ফেরার পরপরই তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। গত সপ্তাহে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে গতকাল রিপোর্ট দেয়। রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে। তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারিরিক অবস্থা খারাপ। একই সঙ্গে তার পরিবারের সব সদস্য ও ওই ফ্লাইটের সব ক্রুদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে ফ্লাইট শেষে কেবিন ক্রুদের কোয়ারেন্টাইনে না পাঠানোয় আরো অনেকে করোনা আক্রান্ত হওয়ার আশংকা করছেন।
বিমান বাংলাদেশ কেবিন ক্রু অ্যসোসিয়েশনের একজন কর্মকর্তা করোনা আক্রান্ত এই কেবিন ক্রুর রোগ নিরাময়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে বিমানের কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক দুরত্ব রক্ষা করে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।