Home Blog Page 3008

করোনা মোকাবেলায় ১৭ বিশেষজ্ঞকে নিয়ে জাতীয় পরামর্শক কমিটি

0

দেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ এবং বিস্তার রোধের চ্যালেঞ্জ মোকাবেলায় ১৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছেন সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে। এ ছাড়াও জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহলা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, অবসটেট্ররিকেল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম, আইসিডিডিআর’বি-র মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ রিসার্চের পরিচালক ডা. শামস এল আরেফিন, এনেসথিওলজিস্ট অধ্যাপক ডা. খলিলুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. হুমায়ন সাত্তার, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল মোহিত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সকল চিকিৎসকরা সরকারকে কোভিড-১৯ প্রতিরোধ, হাসপাতালে সেবার মান বৃদ্ধি, যে সকল চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য সেবা প্রদানকারী চিকিৎসকসহ অন্যান্যদের উৎসাহ প্রদানে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় ও কোভিড-১৯ এর ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়ে পরামর্শ দেবেন।

গত ২৮ মার্চ ৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আদেশে বলা হয়েছে, জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটি এবং এ কমিটি উভয় প্রয়োজনবোধে যেকোনো কমিটির এক বা একাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় করতে পারবে। কমিটি প্রয়োজনে সদস্য বৃদ্ধি করতে পারবে বলেও আদেশ উল্লেখ করা হয়েছে।

প্রশাসন ক্যাডারের ৮ কর্মকর্তা করোনায় আক্রান্ত

0

মাঠ প্রশাসনে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে অন্তত ৮ জন করোনায় (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মাঠ প্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কালের কণ্ঠ এ তথ্য জানতে পেরেছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন কালের কণ্ঠকে জানিয়েছেন, তার কাছে আসা তথ্য অনুযায়ী এ পর্যন্ত ছয় জনের খবর তিনি জানেন। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল সাইফুর রহমান গত ৬ এপ্রিল মারা গেছেন। তিনি প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের কর্মকর্তা ছিলেন।

ঢাকার পরই করোনার হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জেই সবচেয়ে বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম (৩৫তম ব্যাচ), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার (৩৬তম ব্যাচ), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ আবদুল মতিন খান (৩৭তম ব্যাচ)।

গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ খান পাভেল (৩৩তম ব্যাচ), কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা (৩৪তম ব্যাচ)। সৌদি আরবের লেবার কাউন্সেলর হিসেবে কর্মরত ২০ ব্যাচের কর্মকর্তা আমিনুল ইসলামও করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া দুদকের একজন কর্মকর্তা ইতিমধ্যে মারা গেছেন। আরেকজন উপসচিব আক্রান্ত বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে তার আক্রান্তের কথা সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।

জনপ্রশাসন সচিব রবিবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হচ্ছে। সেই সঙ্গে যারা মাঠে তাদের সংস্পর্শে ছিলেন তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দেশের প্রশাসনসহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কাজ করার জন্য আগে থেকেই নির্দেশ দেওয়া আছে। একজন অফিসারের উপর অনেক কাজের দায়িত্ব। তাই তারা বেশি আক্রান্ত হয়ে গেলে পুরো দেশের কাজের সমস্যা হবে।

ইউসুফ হারুন আরো জানান, নারায়ণগঞ্জে ইতিমধ্যে দুইজন নতুন কর্মকতা নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি কাজের কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ডিসি অনেকে আগে থেকেই কোয়ারেন্টিনে আছেন। এ ছাড়া বেশ কয়েকটি জেলার আরো কয়েকজন কর্মকর্তার করোনা টেস্ট দেওয়া হয়েছে। এগুলোর টেস্ট আগামীকাল পাওয়া যাবে বলে জানা গেছে।

ভেন্টিলেটরে নেয়া ৯ জনের ৮ জনই মারা গেছেন

0

করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১২ জন। এ নিয়ে মোট ২৪৫৬ জনের শরীরে করোনা ধরা পড়লো।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদ্প্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

অনলাইন বুলেটিনে বলা হয়, বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে যাদের ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাসযন্ত্র) সহায়তা নিতে হয়েছে তাদের প্রায় কাউকেই বাঁচানো যায়নি। আইসিইউ ও ভেন্টিলেটরে নেয়ার রোগীদের বিষয়ে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। এ পর্যন্ত যে ৯ জনকে ভেন্টিলেটরে নিতে হয়েছে তাদের ৮ জনই মারা গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আইসিইউয়ে ফলাফল ভালো পাওয়া যায়নি। অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ পর্যন্ত ভেন্টিলেটরে দেয়া ৯ জনের মধ্যে আটজনই মারা গেছেন।

তিনি বলেন, বিশেষজ্ঞরা অক্সিজেন থেরাপির ওপরে জোর বেশি দিচ্ছেন। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আরো সাড়ে ৩ হাজার নতুন অক্সিজেন বোতলের অর্ডার দেয়া হয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার অক্সিজেন বোতল মজুদ রয়েছে।

ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ‘কিলার ড্রোন’ তৈরি করেছে ইরান

0

বোমা ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ১৫০০ কিলোমিটার পাল্লার কিলার ড্রোনের তৈরি করেছে ইরানি সশস্ত্র বাহিনী। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এমন দাবি করেন।

তিনি বলেন, উল্লেখযোগ্য দূরত্ব থেকে শত্রুর গতিবিধিতে নজরদারি করতে পারবে এই ড্রোন। এছাড়া যুদ্ধমিশন পরিচালনেও সক্ষম এটি। কমপক্ষে তিনটি বোমা একবারে বহন করতে পারবে এই কিলার ড্রোন।

ক্ষেপণাস্ত্র ও বোমায় সজ্জিত এই ড্রোন ৪৫ হাজার ফুট উপর দিয়ে উড়তে পারবে। তবে এই আকাশযানটির কোনো নাম উল্লেখ করেননি হাতামি।

ইরানি সামরিক কারখানায় এই ড্রোন নির্মাণ করা হয়েছে। যাতে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো সহায়তা করেছে।

সীমান্ত নজরদারিতে মূল অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ড্রোনকে। বিশেষ করে উপসাগরীয় জলসীমা ও হরমুজ প্রণালীতে এসব ড্রোন সক্রিয় থাকবে। এই প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। গত ৩ জানুয়ারি এমন ঘটনা ঘটেছে। এর পর দু’দেশের মধ্যকার সম্পর্কের চরম অবনতি ঘটেছে।

সূত্র- দ্য ন্যাশনাল।

রমজানে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেসব নিয়ম মেনে চলতে হবে

0

সামনেই আসছে রমজান মাস। আর করোনাকালে এই পবিত্র মাসকে ঘিরে কিছু নির্দেশনা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মোকাবেলায় এরই মধ্যে বেশ কয়েকটি দেশ নির্দেশনা জারি করেছে। করোনার ঝুঁকি এড়াতে রমজানকে ঘিরে করণীয় কিছু নিয়ম কানুনের জারি করেছে ডাব্লিউ এইচ ও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ধর্মীয় ও সামাজিক জমায়েত বাতিল করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। ডাব্লিউএইচওর মতে, জনসমাগমকে সীমাবদ্ধ, সংশোধন, স্থগিতকরণ, বাতিল করা বা এগিয়ে যাওয়ার যে কোনও সিদ্ধান্ত ঝুঁকি মূল্যায়ন করার পরিস্থিতির উপর বিবেচনা করে নেওয়া উচিত। এ সিদ্ধান্তগুলো করোনা পরবর্তী পরিস্থিতি কি হবে সে হিসেবে নেওয়া উচিত। যদিও ধর্মীয় ও সামাজিক সমাবেশ বাতিল করা হয় সেক্ষেত্রে বিকল্প ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যেতে পারে।

রমজানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ:

>মসজিদে নামাজ আদায় করার সময় কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

>কোলাকুলি করা, গায়ের উপর হাত দিয়ে ডাকা, শরীরের উপর হাত রাখা এসব অভ্যাস ত্যাগ করুন।

> রমজানে দোকানে বা বাজারে একসাথে অনেক মানুষ জমায়েত বন্ধ করুন।

> অসুস্থ মানুষ এবং করোনার সামান্যতম লক্ষণ আছে তাদের বাসায় থাকতে বলুন সেই সাথে সরকারী নির্দেশনা মেনে চলুন।

>প্রবীণ এবং অসুস্থদের সমাবেশে অংশ নিতে নিষেধ করুন।

রমজানে যেকোন প্রকার সমাবেশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ:

>বাইরের যেকোন সমাবেশ পরিত্যাগ করতে হবে এবং একান্ত প্রয়োজন হলে বাড়ির ভিতর খোলামেলা জায়গায় ব্যবস্থা করতে হবে।

>সমাবেশের সময়সীমা যতটা সম্ভব কম করুন।

>বড় বড় সমাবেশে যোগ দেওয়ার চেয়ে কম অংশগ্রহণকারীদের সাথে ছোট সমাবেশের আয়োজন করুন।

>দাঁড়িয়ে থাকার সময় , নামাজ পড়ার সময়, ওযু করার সময় এবং জুতা সংরক্ষণের স্থানেও সামাজিক দূরত্ব মেনে চলুন।

> মসজিদে প্রবেশ এবং বের হওয়ার মুহূর্তে সব সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

> সমাবেশের মধ্যে যদি কোন অসুস্থ ব্যক্তিকে চিহ্নিত করা যায় তবে তার ঠিকানায় যোগাযোগ করতে হবে।

> মসজিদের প্রবেশ দ্বারে এবং ভিতরে হ্যান্ড ওয়াশ ও পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা থাকতে হবে। সেই সাথে অ্যালকোহল সমৃদ্ধ স্যানিটাইজারের ব্যবস্থা থাকতে হবে।

> পর্যাপ্ত পরিমাণে টিস্যু থাকতে হবে, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

> মসজিদে কার্পেটের উপরে ব্যবহারে জন্য ব্যক্তিগত জায়নামাজ ব্যবহারের বিষয়ে সবাইকে উৎসাহিত করতে হবে।

> কভিড-১৯ সম্পর্কে জনসচেতনমূলক বার্তাগুলোকে ভিজ্যুয়াল ডিসপ্লেতে দেখাতে হবে।

> জীবাণুনাশক এবং ডিটারজেন্ট ব্যবহার করে নামাজের আগে পরে মসজিদ পরিষ্কার রাখতে হবে।

> মসজিদের প্রাঙ্গন, ওযু খানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

> কিছুক্ষণ পর পর দরজা,লাইটের সুইচ, সিড়ির রেলিং পরিষ্কার করতে হবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েই বাঁচতে হবে, জরিপে আবার প্রমাণ

0

আবারও প্রমাণিত হয়েছে করোনার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার পর এবার ম্যাসাচুসেটস এর চেলসিতেও এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। সেখানে ২০০ মানুষের ওপর পরীক্ষা করে প্রায় এক তৃতীয়াংশের মধ্যে কভিড-১৯ সম্পর্কিত এন্টিবডি পাওয়া গেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে নিজে নিজেই সুস্থ হয়েছেন। যা আবারও প্রমাণ করছে করোনাভাইরাস আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ছড়িয়ে গেছে, তবে যা ভাবা হচ্ছে ততো ভয়ানক নয়।

ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের গবেষকদের তথ্য অনুযায়ী, রক্তের ২০০ স্যাম্পলের মধ্যে ৬৪টিতে কভিড-১৯ সম্পর্কিত এন্টিবডি পাওয়া গেছে। পরীক্ষায় অংশ নেয়া সবাই সুস্থ, তবে তাদের প্রায় অর্ধেকের মধ্যে করোনার অন্তত একটি উপসর্গ গত একমাসে ছিল । ইতিপূর্বে যাদের করোনা পজিটিভ ছিল তাদের এ জরিপে নেয়া হয়নি। এ বিষয়ে গবেষকদের অন্যতম ডা. ভিভেক নারানভাই বলেন, ‘এ জরিপ প্রমাণ করে না যে ম্যাসাচুসেটস এর এক তৃতীয়াংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং নিজে নিজে সেরে উঠেছে। তবে এটি একটি ইংগিত বহন করছে। আর তা হচ্ছে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যা থেকে মুক্তির উপায় হতে পারে হার্ড ইমিউনিটি।

হার্ড ইমিউনিটি হচ্ছে জনসাধারণের মধ্যে এ রোগ ছড়াতে বাধা না দিয়ে পরোক্ষভাবে সুরক্ষা দেয়া। এটি সম্ভব হয় যখন সমাজের বিপুল সংখ্যক মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করা বা টিকা দিয়ে এন্টিবডি তৈরী করা যায়। তাহলে সবাই রোগ থেকে এমনিতেই সুরক্ষা পাবে। এন্টিবডি হচ্ছে এক ধরণের প্রোটিন যা রক্তে তৈরী হয় এবং রোগের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে।

জরিপের প্রধান গবেষক ডা. জন ল্যাফরেট বলেন, ‘এটা একইসঙ্গে দুঃসংবাদ এবং সুসংবাদ। উদ্বেগজনক বিষয় হচ্ছে স্বাভাবিক চলাফেরা করা অনেকেই জানেনা তারা করোনা বহন করছে। আর ইতিবাচক দিক হচ্ছে অনেকেই নিজে নিজে সেরে উঠছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি ইঙ্গিত দেয়।’

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি বলে ইতিপূর্বে আমেরিকার আরেকটি গবেষণায় উঠে এসেছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টিতে ৩ হাজার ৩০০ মানুষের এন্টিবডি পরীক্ষা করেন। এতে দেখা যায় ২.৫-৪.২ শতাংশ মানুষের দেহে এন্টিবডি তৈরী হয়েছে। অর্থাৎ তারা কভিড-১৯ থেকে আরোগ্য পেয়েছেন।

ওই কাউন্টিতে মানুষ আছে প্রায় ২০ লাখ। এন্টিবডি পরীক্ষার ফলাফল বলছে ওখানকার ৪৮ থেকে ৮১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অথচ সরকারি হিসাবে ওই সময় সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৯৫৮ জন। তার মানে হিসাবের চেয়ে অনেক বেশি করোনায় আক্রান্ত।

সূত্র: আরটি

করোনায় দেশে মোট মৃত্যু ৯১, শনাক্ত ২৪৫৬

0

করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মৃত্যূবরণ করেছেন। এ নিয়ে মোট ৯১ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া নতুন করে ৩১২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৪৫৬।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ২,৬৩৪ নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া আরো ৯ জন সুস্থ হয়েছেন; এ নিয়ে মোট ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনায় আরো সাতজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১২

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো সাতজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৩১২ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে দুই হাজার ৪৫৬ জন।

আজ রবিবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশের ১২ জেলায় এখনো প্রবেশ করেনি করোনাভাইরাস

0

করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের ৫২টি জেলায়। তবে ১২টি জেলা এখনো করোনাভাইরাস থেকে মুক্ত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) শেষ খবর পাওয়া পর্যন্ত এ ১২ জেলায় করোনা সংক্রমণ হয়নি বলে জানিয়েছে।

বাসিন্দাদের করোনা শনাক্ত হয়নি এমন ১২টি জেলা হচ্ছে- খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নওঁগা, নাটোর, ভোলা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, জয়পুরহাট।

প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে মালয়েশিয়ার সরকার

0

করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সেদেশে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে মালয়েশিয়ার সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক পত্রে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামউ‌দ্দিন তুন হু‌সেন এসব বিষয় উল্লেখ করেন।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পত্রে হাইড্রোক্লোরোকয়াইন ট্যাবলেট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। হাইড্রোক্লোরোকয়াইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে হিশামউ‌দ্দিন তুন হু‌সেন উল্লেখ করেন। এছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবিলয়ায় বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের সেদেশে ফেরত নেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।