Home Blog Page 3010

পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশে যেন খাদ্য ঘাটতি না হয়, সেদিকে লক্ষ্য রাখছে সরকার। বর্তমানে ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেওয়া হচ্ছে। আরো ৫০ লাখ লোককে রেশন কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে এক কোটি লোক খাদ্য সহায়তা পাবেন। আর এই এক কোটি লোকের পরিবারের সংখ্যা যদি পাঁচজন হয় তাহলে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবেন।

আজ শনিবার জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা পারদর্শী। কিন্তু করোনাভাইরাসের দুর্যোগ সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। কারও নেই। আর প্রাদুর্ভাব যে এত ভয়াবহ হবে, তা আমরা কল্পনাও করতে পারিনি। যখন এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তখনই আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, বাংলাদেশে করোনা আসার সম্ভান পেয়েই আমরা নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশে করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর যথাযথ কাজ করছে। করোনা চিকিৎসা সরকারিভাবে করা হচ্ছে। দেশের সব জায়গায় এখন করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। অনেক বিভাগীয়, জেলা এবং উপজেলায় পৃথক আইসোলেশন হাসপাতাল খোলা হয়েছে। আইসোলেশন ইউনিট ৬ হাজার ২০০টি। ভবিষ্যতের জন্য ইতোমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি।

এর আগে, বিশ্বব্যাপী করোনা সংকটের মধ্যেই শুরু হয় একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়।

শুরুতেই সংসদের সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এ অধিবেশন। বৈশ্বিক ও জাতীয় সংকটের প্রেক্ষাপটে এ অধিবেশন হবে সংক্ষিপ্ত।

৯৬ ভাগ শ্রমিকের মজুরি পরিশোধ হয়েছে : বিজিএমইএ

0

বাংলাদেশ পোশাক প্রস্তত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, এ পর্যন্ত ৯৫ দশমিক ৮৯ শতাংশ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে।

আজ শনিবার গণমাধ্যম কর্মীদের দেশের পোশাক শিল্পের শীর্ষস্থানীয় এ বাণিজ্য সংস্থাটি জানায়, তৈরি পোশাক খাতের (বিজিএমইএর অধীন কারখানার) মোট ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ২৩ লাখ ৭০ হাজার ৯১৭ জনের বেতন পরিশোধ করা হয়েছে। মোট দুই হাজার ২৭৪টি কারখানার মধ্যে প্রায় দুই হাজার ৭১টি কারখানা (৯১.০৭ শতাংশ) তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।

এর আগে গত ১৫ এপ্রিল বিজিএমইএ সভাপতি রুবানা হক ১৬ এপ্রিলের মধ্যে বেশিরভাগ পোশাক শ্রমিকের মার্চ মাসের মজুরি পরিশোধ করার আশ্বাস দেন।

এক বিবৃতিতে রুবানা হক বলেন, বিজিএমইএ দৃঢ়ভাবে চায় সব শ্রমিককের মার্চ মাসের বেতন নিশ্চিত করা হোক। আপনারা আস্থা ও বিশ্বাস রাখুন মার্চের বেতন দেওয়া হবে।

মোবাইল হিসাব খুলেছেন ১৯ লাখ পোশাক শ্রমিক

0

তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি সহজে পেতে এ পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে ১৯ লাখ ২০ হাজার নতুন অ্যাকাউন্ট খুলেছেন পোশাক শ্রমিকরা। আজ শনিবার তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএর সর্বশেষ তথ্য বলছে, মজুরি পেতে এখন পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১৯ লাখ ২০ হাজার অ্যাকাউন্ট খুলেছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে এখন পর্যন্ত বিকাশে ৯ লাখ ৭০ হাজার হিসাব, রকেটে পাঁচ লাখ ৫০ হাজার এবং ডাক বিভাগের ‘নগদ’ এ অ্যাকাউন্ট খুলেছেন চার লাখ শ্রমিক।

বিজিএমইএ জানিয়েছে, যাদের এখনো হিসাব খোলা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের বেধে দেওয়া নির্দিষ্ট সময়েই বাকি কারখানা শ্রমিকের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার কাজ শেষ হবে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, বেতনের অর্থ শ্রমিক-কর্মচারীর ব্যাংক হিসাবে লেনদেন করতে হবে। কোনো প্রকার নগদ লেনদেন করা যাবে না। যেসব প্রতিষ্ঠানের কর্মীদের ব্যাংক হিসাব নেই তাদের মালিক নিজ উদ্যোগে ব্যাংক হিসাব খুলে দেবেন। এসব হিসাবে কোনো চার্জ আরোপ করতে পারবে না।

বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিল দক্ষিণ যুবলীগ

0

করোনাভাইরাস মোকাবিলায় কর্মহীন ভ্যান, রিক্সা ও সিএনজি চালক, অসহায় শ্রমজীবী তিনশো পরিবারে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

আজ শনিবার নিজস্ব অর্থায়নে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু সূত্রাপুর থানা, ওয়ারী থানার, শ্যামপুর থানার ও যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকার কর্মহীন, দিনমজুর ও অসচ্ছল, ভ্যান, রিক্সা ও সিএনজি চালক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী হিসেবে চাল ৩ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, আটা ১ কেজি, আলু ৩ কেজি, ডেটল সাবান ২ টা প্রদান করেন।

তাছাড়া গত ২৪ ঘন্টায় মোবাইল নম্বরে কল ও ম্যাসেজের মাধ্যমে তালিকা অনুযায়ী কিছু পরিবারের কাছে নিজে ও কর্মী বাহিনী দিয়ে চারটি টিমের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোঁছে দেয়।

ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান প্রফেসর শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে আত্বমানবতায় পাশে দাড়িয়েছে যুবলীগ। আমি নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি হাতে নিয়েছি। অসচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেছি।

সমাজের বিত্তবানদের আহবান জানিয়েছে বলেন, অসচ্ছল ও মধ্যোবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরনের জন্য সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকায় নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।

মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি জনমনে আতঙ্ক ছড়াচ্ছে : সেতুমন্ত্রী

0

পরামর্শ দেওয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে তার সরকারি বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, করোনা সংকট মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে ভুল হলে ভালো পরামর্শ দিতে কোনো আপত্তি নেই। তবে সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শ দেওয়ার নামে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এ মুহুর্তে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন, তখন সবদিক বিবেচনা করে সকলের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এবং ফ্রন্ট লাইন ওয়ার্কারদের প্রাধান্য দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।

তিনি বলেন, প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর সর্ব মহলেই প্রশংসিত হয়েছে। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ধন্যবাদ জানিয়েছেন। অথচ এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি বিরূপ মন্তব্য করতে শুরু করেছে।

তিনি বলেন, আমরা এই দুর্যোগের মধ্যে কাদা ছোড়াছুড়ির রাজনীতিতে লিপ্ত হতে চাই না। তারপরেও বিএনপি নেতারা ঘরবন্দি মানুষের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন ডেকে একের পর এক মিথ্যাচার, বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।

বিএনপির বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে তিনি বলেন, এটা তো সংকটে করোনা প্রতিরোধে যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে একেবারেই বিচ্যুতি। তাই জনগণকে অনুরোধ করবো আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমরা আপনাদের পাশে আছি বলেও জানান তিনি।

ঢাবির অমর একুশে হল এলাকা ও আবাসিক এলাকা লকডাউন

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের এক আবাসিক শিক্ষকের শাশুড়ি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হলটির আবাসিক এলাকা লকডাউন করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রক্টর সাংবাদিকদের বলেন, অমর একুশে হলের আবাসিক এলাকায় ৭০ এর বেশি একজন বয়স্ক বৃদ্ধার করোনা পজেটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি এক আবাসিক শিক্ষকের আত্মীয়। পরে ওই এলাকা লকডাউন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের ওই কোয়ার্টার আগে থেকেই আইসোলেশনে ছিল। আমরা শিক্ষকদেরকে তাদের স্ব স্ব পরিবার নিয়ে সতর্ক থাকার জন্য বলেছি। এ সম্পর্কে যত স্বাস্থ্যবিধি আছে তা কঠোরভাবে পালন করার জন্য অনুরোধ করেছি।

অমর একুশে হলের আবাসিক ওই শিক্ষকের শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জে। কয়েকদিন আগে শ্বশুর মারা যায়। তবে শ্বশুরের করোনা পরীক্ষা করা হয়নি। শাশুড়ি একা থাকায় তাকে অমর একুশের হলের শিক্ষকদের আবাসিক ভবনে নিয়ে আসা হয়।

শরীরে সরাসরি জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশনা

0

মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি ছিটানো বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

দেশের সকল সিভিল সার্জনের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, বিভিন্ন জাতীয় পত্রিকায় মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব জীবাণুনাশক তৈরিতে ব্লিচিং পাউডার (হাইপোক্লোরাইড) এর দ্রবণ ব্যবহার করা হচ্ছে। যা মানবদেহের উন্মুক্ত বহিঃঅঙ্গসহ চোখ মুখের জন্য মারাত্মক ক্ষতিকর।

চিঠিতে বলা হয়, এই ধরনের জীবাণুনাশক সরাসরি মানবদেহে ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন

0

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার ৯ জন সুস্থ হয়ে বাড়ি যান।

দেশে নতুন করে আরও ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৮৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ২,১৪৪ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বাংলাদেশে করোনা শনাক্তের সংখ্যা দুই হাজার ছাড়াল

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন, ফলে বাংলাদেশে করোনা শনাক্ত দুই হাজার ছাড়াল। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে।

আজ শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এতে আরও ছিলেন এমআইএস পরিচালক ডা. হাবিবুর রহমান খান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আটজন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর দেশে মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।

করোনায় আরো মৃত্যু ৯ , নতুন শনাক্ত ৩০৬

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৩০৬ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে দুই হাজার ১৪৪ জন।

আজ শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।