Home Blog Page 3011

২৩ এপ্রিলের মধ্যেই বসুন্ধরার করোনা হাসপাতাল নির্মাণ শেষ করার আশাবাদ

0

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্রুতগতিতে এগিয়ে চলছে করোনা হাসপাতালের নির্মাণ কাজ। দিন-রাত বিরামহীন কাজ চলছে। দেশের সবচেয়ে বড় কনভেনশন হলকে হাসপাতালে রূপ দিতে প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জাম আনার কাজ শেষ। নির্ধারিত সময়ের আগের এই অস্থায়ী করোনা হাসপাতালের নির্মান কাজ শেষ করার চেষ্টা চলছে। আগামী ২৩ এপ্রিলের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই ক্রান্তিকালে সরকারকে সহায়তায় এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার পাশাপাশি আইসিসিবিকে পাঁচ হাজার শয্যার করোনা হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দেয় বসুন্ধরা গ্রুপ।

জানা যায়, বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে ও প্রধানমন্ত্রীর সম্মতির ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল আইসিসিবি পরিদর্শন করে। পরে এটাকে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়। কভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যত দিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে, তত দিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এখানে দুই হাজার ৭১ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করার জন্য কাজ শুরু করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে প্রয়োজন দেখা দিলে এটিকে পাঁচ হাজার শয্যায় রূপান্তর করা যাবে।

আজ শনিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো জোনে তৈরি হচ্ছে হাসপাতালের অবকাঠামো। প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখা হয়েছে কনভেনশন হলগুলোতে। শ্রমিকদের দম ফেলার ফুরসত নেই। পুরোদমে চলছে অবকাঠামো নির্মাণ। ছোট ছোট ঘরের মতো করে তৈরি হচ্ছে আইসোলেশন সেন্টার, যাতে একটি করে বেড স্থাপিত হবে। এসি স্থাপন করা হয়েছে। হাসপাতালের বিছানা, নিবিড় পরিচর্যা কেন্দ্রের বিভিন্ন সরঞ্জাম ও বিদ্যুতের জন্য সাবস্টেশনও চলে এসেছে। যা স্থাপনের কাজ চলছে। এই হাসপাতালে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সার্বক্ষণিক থাকবেন ডাক্তার ও নার্স। গাড়ি পার্কিং থেকে শুরু করে নানামুখী সুবিধার এই কনভেনশন সেন্টারে রোগীদের চিকিৎসার পাশাপাশি খাবারের ব্যবস্থাও থাকবে।

হাসপাতাল তৈরিতে সম্পৃক্ত স্বাস্থ্য প্রকৌশলীরা বলছেন, নির্দিষ্ট সময়ে হাসপাতাল নির্মাণের কাজ শেষ হবে। দ্রুত নির্মাণকাজ শেষ করার জন্য দিন-রাত পরিশ্রম করছেন সম্পৃক্তরা। হাসপাতালের রোগীর চিকিৎসায় বেডের পাশাপাশি থাকবে ডাক্তার, নার্স, সাপোর্টিং স্টাফদের কেবিন। সিসি ক্যামেরাও স্থাপন করা হবে যেন রোগীকে সার্বক্ষণিক মনিটর করতে পারেন ডাক্তার ও নার্সরা।

আজ শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম হাসপাতাল নির্মাণে কর্মযজ্ঞ দেখভাল করছিলেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘সন্তোষজনক পর্যায়ে আমাদের প্রস্তুতি রয়েছে। নির্ধারিত সময়ের আগেই আমরা কাজ শেষ করতে পারবো বলে আশাবাদি। আমরা আগামী ২৩ এপ্রিলের মধ্যেই অবকাঠামো নির্মান কাজ শেষ করার চেষ্টা করছি। প্রয়োজনীয় সরঞ্জামাদির বেশিরভাগই চলে এসেছে। এখন ফিটিং করতে যতটুকু সময় লাগে। ইতিমধ্যে ৭০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।’

এই প্রকৌশলী বলেন, ‘স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভ্যেনুটাকে হাসপাতালে রূপান্তর করে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করবে। এরপর হাসপাতালের কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তার, নার্সসহ অন্যান্য বিষয় তারা দেখবেন।’

মাসুদুল আলম বলেন, এক্সপো জোনকে ছয়টি ক্লাস্টারে ভাগ করে প্রতি ক্লাস্টারে ২৮৮টি করে বেড স্থাপন করা হবে, যাতে মোট এক হাজার ৪৮৮ বেড স্থাপিত হবে। আর চারটি কনভেনশন হলে নির্মিত হবে ৫৬৪ বেড। ৪ নম্বর হল নবরাত্রীতে বসবে আইসিইউ সাপোর্ট সেন্টার। এখানে জরুরি ও গুরুতর রোগীকে আইসিইউ সাপোর্ট দেওয়া হবে।

রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সকাল থেকেই মাঠে পুলিশ

0

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ শনিবার সকাল থেকেই মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ রাজধানীর বিভিন্ন এলাকায় মাঠে নেমেছে পুলিশ।

এরই অংশ হিসেবে রুপনগর থানা পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আজ সকালে দেখা যায়, রুপনগর আবাসিক মোড়ে পুলিশ অবস্থান নিয়ে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। অবাধে চলাচলকারী রিকশা আটকে তা রাস্তার ওপর উল্টিয়ে রাখা হচ্ছে। আর অন্যান্য যানবাহনে চলাচলকারীদের চেক করা হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হচ্ছেন কিনা তা চেক করতে দেখা যায় পুলিশকে।

তবে রিকশাচালকদের দাবি, এখন পর্যন্ত তারা কোনো আর্থিক সাহায্য পাননি। ঘরে খাবার না থাকায় বাধ্য হয়েই তারা রাস্তায় নামতে হয়েছে।

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক জাপা চেয়ারম্যানের

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

আজ শনিবার (১৮ এপ্রিল) এক শোক বার্তায় প্রয়াত জাহানারা হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এ ছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, সমাজ সেবায় অসামান্য অবদান রেখেছেন জাহানারা হক। একজন আদর্শ নারীর দৃষ্টান্ত হিসেবে জাহানারা হক প্রতিষ্ঠিত ছিলেন। সমাজ সেবায় তাঁর অবদান অক্ষয় হয়ে থাকবে।

এদিকে, আনিসুল হকের মা জাহানারা হকের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপা মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা।

দুপুরে সীমিত পরিসরে জানাজা আইনমন্ত্রীর মায়ের

0

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (১৮ এপ্রিল) বাদ জোহর বনানীর ১১ নম্বর রোডসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে সীমিত পরিসরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

গত বছরের ২৭ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাহানারা হক। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর ৫ মাস ২১ দিন। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী।

তিন বছরের ব্যবধানে মন্ত্রী তাঁর ভাই ও বোনের পর মাকে হারালেন। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে মন্ত্রীর একমাত্র ছোট ভাই আরিফুল হক রনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মন্ত্রীর বড় বোন সায়মা ইসলাম ২০১৮ সালের ১৫ জুলাই ঢাকায় মারা যান। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। বিয়ের কিছুদিন পর ১৯৯১ সালের ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় স্ত্রী নূর আমাতুল্লাহ্ রিনা হককে হারান আইনমন্ত্রী। ২০০২ সালের ২৮ অক্টোবর মারা যান আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হক।

আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বিকেলে স্বল্প সময়ের জন্য বসছে সংসদ অধিবেশন

0

স্বল্পতম সময়ের জন্য আজ শনিবার জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ডাকা এ অধিবেশন বিকেল ৫টায় শুরু হয়ে এক থেকে দেড় ঘণ্টা চলতে পারে। এতে সাংবাদিক ও দর্শনার্থীদের উপস্থিতির সুযোগ থাকছে না।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অধিবেশনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও সীমিত করা হবে। উপস্থিত সংসদ সদস্যরাও করোনাভাইরাসের সতর্কতার নির্দেশনা মেনেই সংসদ অধিবেশনে অংশ নেবেন। জাতীয় সংসদের পক্ষ থেকে এরই মধ্যে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কালের কণ্ঠকে জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আহ্বান করা এ অধিবেশন খুবই স্বল্প সময়ের জন্য বসবে। অধিবেশনে অংশগ্রহণের ক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশনা মেনে চলা হবে।

হাসপাতালে না গিয়ে সাতদিনে করোনা জয় করলেন ঢাবি ছাত্র হৃদয়

0

হাসপাতালে না যেয়ে মাত্র সাতদিনে করোনা জয় করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ হৃদয়।করোনা মহামারি শুরু হলে ত্রান বিতরণে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী। তিনি বলেন, ‌‌’দরিদ্র ও অসহায়দের মাঝে ত্রান বিতরণ করতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে পড়ি। করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর প্রথমেই সতর্ক করি আমার সংস্পর্শে আসা সবাইকে। এরপর একটি রুমে শুরু করি একা থাকা।

আমার আশপাশে যারা ছিলো তাদের বলে দিয়েছি আপনার কোয়ারেন্টিন মেনে চলুন, কিংবা প্রয়োজন মনেকরলে পরীক্ষাও করিয়ে নিতে পারেন।’ তিনি জানান, এ সময়ে আমি ভিটামিন সি খেয়েছি, গরম পানি দিয়ে গড়গড়া করেছি এবং স্যাভলন পানি দিয়ে গোসল করতাম। শাররীক ব্যায়াম করতাম নিয়মিত এবং এক দুই ঘন্টা পরপরই শুধু গরম পানি খেতাম। আমার মনে হয় এটা আমার করোনা দূর করতে খুব ভালো কাজে দিয়েছে। এক সপ্তাহ পরই আমি নেগেটিভে চলে এসেছি।

তিনি বলেন, ‌’আমার যে জামা কাপড় ছিলো সেগুলো ঠিকভাবে ধুয়েছি, রুম প্রতিদিন স্যাভলন পানি দিয়ে ধুয়েছি। আমার মতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন, গরম পানি অবশ্যই খাবেন। সকাল-দুপুর-রাত এ তিন বেলা গড়গড়া করার চেষ্টা করবেন। আশা রাখা যায় আপনি করোনা পজিটিভ হলেও দ্রুত নেগিটিভ হয়ে যাবে।’ হৃদয়ের অনুরোধ আপনারা ঘরে থাকুন, এ সময়ে নিজে বাঁচুন অন্যদের বাঁচান।

সৌদি প্রকল্পের জমি না দেয়ার শাস্তি-একটি গুলি ও সন্ত্রাসী আখ্যা!

0

সৌদি আরবের নাগরিক আবদুল রহিম আল-হাইয়েটি নামের এক ব্যক্তিকে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছে। বলা হচ্ছে, সরকারি আদেশ অমান্য করে রেডসি মেগা প্রকল্পের জন্য নিজের জায়গা ছেড়ে না দেওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

তবে বুধবার সৌদি আরবের এক টিভির খবরে বলা, থাবুক প্রদেশ থেকে আসা আবদুল রহিম আল-হাইয়েটি একজন শীর্ষ সন্ত্রাসী ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে মারা গেছে রহিম। বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখে এক বাড়ির উপর থেকে গুলি চালাতে শুরু করলে তারও গুলি চালায়। এতে রহিম মারা যায়। কিন্তু আসল ঘটনা অন্যরকম। তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সৌদি সরকার গুলি করে হত্যা করেছে। এমনটা দাবি করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সোমবার দেশটির উত্তর-পশ্চিম লোহিত সাগর অঞ্চলের খ্রেবাহ শহর থেকে সৌদি নাগরিক আবদুল রহিম আল-হাইয়েটি নিজের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করছেন, অন্যান্য নাগরিকদের তাদের সম্পত্তি সৌদি সরকারকে দিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়। সেই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ নেওয়ার জন্যও বলা হয়।

তিনি বলেন, সরকারি আদেশ যিনিই অমান্য করেছেন তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। সরকার তাদের জোর করে বাড়ি-ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এটা আমার বাড়ি। আমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাব না। এলাকার বাসিন্দারা এই এলাকা ছেড়ে যেতে চান না। কিন্তু তারা চরম ভয়ে রয়েছেন। কারণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা খারাপ কিছু করতে পারে।

আল-হাওয়াইটি বলেন, সরকারি আদেশ অমান্য করায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি নিশ্চিত এরপর আমাকে গ্রেপ্তার করা হবে। কিংবা আমাকে হত্যা করা হবে। আর তারা যদি আমাকে হত্যা করে তাহলে আমার দেহের চারপাশে অস্ত্র রেখে দাবি করবে আমি একজন সন্ত্রাসী।

সৌদি আরবের সংস্কারকর্মীদের মতে, আল-হাওয়াটি তার সম্পত্তি নিয়ে ভিডিও প্রকাশ করার পরই তাকে গুলি করে হত্যা করা হয়। সৌদি সরকার তার হত্যা নিয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: মিডিল ইস্ট ওভজারবার।

মার্কিন এই কিটে ১০ মিনিটেই ধরা পড়বে করোনাভাইরাস

0

বর্তমানে করোনাভাইরাসের পরীক্ষা করা হয় পলিমারি চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে। এই মেশিনে পরীক্ষা করলে ফলাফল আসতে কিছুটা সময় বেশি নেয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠান করোনার পরীক্ষার যুগান্তকারী এক কিট নিয়ে এসেছে। তাদের সেন্স’র ডায়াগনস্টিক নামের করোনাভাইরাস শনাক্ত করার ডিভাইসটি মাত্র ১০ মিনিটে করোনার উপস্থিতি ধরবে।

সেন্স’র ডায়াগনস্টিকে করোনার পরীক্ষা করা হয় নাকের সোয়াব ব্যবহার করে। এই ডিভাইসটির উদ্ভাবক মার্কিন প্রতিষ্ঠান সেন্স। তারা জানিয়েছেন, তাদের এই ডিভাইসটির কর্মক্ষমতা গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষাগারের টেস্টের সমতুল্য। প্রতিষ্ঠানটির সিইও হ্যারি ল্যাম্বলে বলেন, আমাদের কভিড-১৯ টেস্টের ডিভাইসটি সংক্রমিত রোগীদের যতো তাড়াতাড়ি সম্ভব আইসোলেশনে পাঠাতে পারে।

তিনি জানান, তাদের ডিভাইসটি সহজেই বহনযোগ্য। করোনার টেস্টের গতি ও নির্ভুলতার কারণে হাসপাতালগুলোর পাশাপাশি প্রাথমিক পরিচর্যা অনুশীলন, ফার্মেসি ও কমিউনিটি সেন্টারগুলোতে স্থাপন করা যেতে পারে। এমনকি যেকোনো ব্যক্তিদের ব্যবহারের জন্য বিতরণ করা যেতে পারে এই ডিভাইসটি।

ডায়াগনস্টিক ডিভাইসটির উত্পাদন বৃদ্ধির জন্য সংস্থাটি ফিলিপস-মেডিসাইজ, ম্লেক্স সংস্থা এবং শীর্ষস্থানীয় গ্লোবাল মেডিক্যাল ডিভাইস উদ্ভাবক ও প্রস্তুতকাদের সঙ্গে কাজ করছে। তাদের উদ্দেশ্য অনেক বেশি পরিমাণে টেস্টিং ডিভাইস উদ্ভাবন করা। তবে এখনো বাজারে আনার তারিখ ঘোষণা করা হয়নি।

হ্যারি ও রাল্ফ ল্যাম্বলে ২০১৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন সেন্সে। প্রতিষ্ঠানটি দ্রুত আণবিক বিজ্ঞান ও চিকিত্সাবিষয়ক ডিভাইস নকশা করে।

সূত্র: কেমব্রিজ।

৪ জনের শবযাত্রা, না ছুঁয়ে রশি দিয়ে টানা হল লাশ

0

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। মৃত ব্যক্তির লাশ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ। আতঙ্কিত হওয়ারই কথা, কেননা এটি একটি সংক্রামক ব্যাধি। ফলে ইচ্ছা থাকলেও ধারে কাছে যাওয়ার সাহস হয়ে উঠে না। লাশের ধারে কাছে ঘেঁষছে না আপনজনরা। ফলে অধিকাংশ লাশই একাকি নিষ্ঠুরভাবে দাফন করা হচ্ছে। করোনায় মৃতদের লাশ নিয়ে প্রতিদিন ঘটছে নানা হৃদয়স্পর্শী ঘটনা। এমন একটি ঘটনা এবার দেখা গেল ভারতে। বার্তা সংস্থা এপির ক্যামেরায় ধরা পড়েছে হৃদয়বিদারক সেই দৃশ্য।

মহিলার দেহ বহনকারী ভ্যানটি কবরস্থানের একেবারে শেষ প্রান্তে অবস্থান করলেও গেটের পাশ দিয়ে জুম করে সেটি ক্যামেরায় ধারণ করেছেন এপির ফটোগ্রাফার। এটি ভারতের রাজধানী দিল্লিতে কভিড -১৯ এ মারা যাওয়া মুসলমানদের কবর দেওয়ার জন্য সংরক্ষিত স্থান।

ড্রাইভার গাড়ি থেকে নেমে বাইরে এসে মুখোশ এবং রাবারের গ্লোভস পরা চারজনকে ডাকলেন। তারা হলুদ রঙের প্লাস্টিকের চাদর দিয়ে ঢাকা দেহটি টেনে নিয়ে চুপ করে রইল। একটু দূরেই একটি আর্থ মুভার (খনন যন্ত্র) গর্জন করছে, এটি সংকেতের জন্য অপেক্ষা করছে।

করোনভাইরাস মহামারির সর্বনাশা পরিণতিগুলির মধ্যে একাকী কবরস্থ করার বিষয়টি সবচেয়ে বেদনাদায়ক। মৃত্যুবরণকারীদের তাদের প্রিয়জনের কাছ থেকে চূড়ান্ত আলিঙ্গনের অনুমতি নেই। এবং কখনও কখনও, তারা একটি সঠিক সমাধিও পায় না।

বিশ্বের সবচেয়ে বড় লকডাউন চালু করা ভারত সরকার কর্তৃক আরোপিত অনেক বিধিনিষেধের মধ্যে ২০ জনের বেশি লোককে একটি জানাজায় অংশ গ্রহণের অনুমতি দেওয়া হয়নি। দেশটিতে এখন পর্যন্ত করোনভাইরাসে ১৩ হাজার ৩৩৭ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃতবরণ করেছেন ৪৩৭ জন।

বৃহস্পতিবার, ৫২ বছর বয়সী ওই মহিলার সমস্ত আত্মীয়দের মধ্যে মাত্র চারজন পুরুষ কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায়, আর্থ মুভারের বিশাল ধাতব চোয়ালটি মাটি সরিয়ে বড় একটা গর্ত খনন করল। সাধারণ মুসলিম সমাধির চেয়ে এটা ছিল সম্পূর্ণ অন্যরকম। অনেকটা ময়লা ফেলার গর্তের মতো।

একজন মুসলিম ধর্মীয় ইমাম ৪০ সেকেন্ডের মধ্যে জানাজা নামাজ শেষ করেন এবং এক আত্মীয় তার পকেট থেকে গোলাপ জলের শিশি বের করে কিছুটা শরীরে ছিটিয়ে দেয়। এরপর দেহটি দড়িতে বেঁধে টেনে সেই গর্তে নামানো হয়েছিল। লোকেরা দূরে দাঁড়িয়ে কয়েক মুঠো মাটি কবরে ফেলে দিলো এবং চলে গেল। এবার আর্থ মুভারটি আরো কাছে পৌঁছে তার ধাতব চোয়াল দিয়ে মাটি তুলে কবর ডেকে দিল।

শূন্য ভ্যানটি ধুলা উড়িয়ে সাইরেন বাঁজাতে বাঁজাতে দ্রুত বেরিয়ে গেল। দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে, সেখানে আরও তিনটি লাশ অপেক্ষায় রয়েছে।

সূত্র- ডেইলি মেইল।

করোনা সংক্রমণ কমছে রেমডেসিভির ওষুধে, সুখবর দিল শিকাগো হাসপাতাল

0

ইবোলার ড্রাগ রেমডেসিভির কভিড-১৯ পজিটিভ রোগীদের ওপর প্রয়োগ করা হতে পারে এমনটা আগেই জানিয়েছিল আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। মার্কিন বিজ্ঞানীদের দাবি, করোনা আক্রান্ত রোগীদের ওপরে এই অ্যান্টি-ভাইরাল ড্রাগের সুফল লক্ষ্য করা গেছে।

সম্প্রতি শিকাগো হাসপাতালের ডাক্তাররা দাবি করেছেন, সংক্রমিত ১২৫ জন রোগীর ওপরে ট্রায়াল করে দেখা হয়েছিল এই ড্রাগ। তাতে আশ্চর্য রেজাল্ট পাওয়া গেছে। দেখা গেছে, কয়েকজন সঙ্কটাপন্ন রোগীর সংক্রমণ মাত্র ছ’দিনেই অনেক কমে গেছে।

শিকাগো ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার ক্যাথলিন মুলানে বলেছেন, সুখবর হলো হাসপাতালের বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীর ওপরে প্রয়োগ করা হয়েছিল এই ড্রাগ। তাদের মধ্যে কয়েকজন সংক্রমণ সারিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিদের শারীরিক অবস্থাও অনেকটাই স্থিতিশীল।

তবে এখনই এই ড্রাগের সার্বিক প্রয়োগ নিয়ে সবুজ সঙ্কেত দেননি শিকাগোর ডাক্তাররা। মুলানে বলেছেন, কয়েকজন রোগীর ওপরে এই ড্রাগের প্রভাব কার্যকর হয়েছে। বিশেষত সঙ্কটাপন্ন রোগী যারা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে ভুগছিলেন, রেমডেসিভির প্রয়োগের পরে তাদের অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে আরো বেশি ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই রেমডেসিভিরকে সার্বিকভাবে করোনা-প্রতিরোধী বলে ছাড়পত্র দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

রেমডেসিভির ড্রাগের আবিষ্কর্তা আমেরিকার জিলেড সায়েন্সেস। ২০১০ সালেই এই ড্রাগ তৈরি হয়। ইবোলার প্রতিষেধক হিসেবেই রেমডেসিভিরকে বানানো হয়েছিল। তবে ইবোলা রোগীদের ওপরে এই ড্রাগের প্রভাব তেমন কার্যকর হয়নি।

ইবোলা সংক্রমণ ঠেকাতে রেমডেসিভিরের সাফল্যের হারও খুবই কম। কিন্তু সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম) ও মার্স (মিডল ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোম) সংক্রমণ ঠেকাতে এই ড্রাগ বিশেষভাবে কাজে এসেছিল। যেহেতু বিটা-করোনাভাইরাসেরই পরিবারের সদস্য সার্স-কভ এবং নয়া করোনাভাইরাস অর্থাত্‍ সার্স-কভ-২, তাই বিজ্ঞানীরা দাবি করেছিলেন কোভিড রোগীদের ওপরেও কাজ করতে পারে রেমডেসিভির।

জিলেড সায়েন্সেসের বিজ্ঞানীরা বলেছেন, রেমডেসিভির নিউক্লিওটাইড অ্যানালগ। এই ড্রাগের ফেজ-৩ ট্রায়াল হয়ে গেছে। পশুদের ওপর এর কার্যকর রয়েছে। শিকাগো হাসপাতালের ১২৫ জনের ওপরে তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয় এই অ্যান্টি-ভাইরাল ড্রাগের। এদের মধ্যে ১১৩ জনের অবস্থা ছিল সঙ্কটাপন্ন। কয়েকজন রোগীর ওপরে বেশ ভালো ফল দিয়েছে রেমডেসিভির। জিলেড সায়েন্স জানিয়েছে, বিভিন্ন হাসপাতালের আরও চারশ জন রোগীর ওপরে এই ড্রাগ প্রয়োগ করা হয়েছে। তার রিপোর্ট খুব তাড়াতাড়িই সামনে আনা হবে।

করোনা প্রতিরোধী কোনো ভ্যাকসিন বা ড্রাগ যেহেতু এখনো বাজারে আসেনি, তাই পুরনো ড্রাগেরই ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। বেশ কিছু ড্রাগের রাসায়নিক ফর্মুলা বদলেও তার ট্রায়াল চলছে। এমনই একটি ড্রাগ হল রেমডেসিভির।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের বিজ্ঞানীরা দাবি করেন, রেমডেসিভির ভাইরাসের বৃদ্ধি ও বিস্তার আটকাতে পারে। ভেন্টিলেটর সাপোর্টে রাখা সঙ্কটাপন্ন রোগীদের ওপরেও কাজ করতে পারে এই ড্রাগ।

সূত্র: দ্য ওয়াল।