Home Blog Page 3013

করোনায় দেশে আরো ১৫ জনের মৃত্যু

0

করোনাভাইরাসের মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলিটিনে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দেশে নতুন ২৬৬ জনের করোনা শনাক্ত

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৮৩৮।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ২,১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনায় সতর্কতা মেনে সাংবাদিক-দর্শনার্থী ছাড়াই বসছে অধিবেশন

0

নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ। ইতিহাসের স্বল্পতম সময়ের জন্য বসবে এই সংসদের সপ্তম অধিবেশন। সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে ডাকা এই অধিবেশন আগামীকাল বিকেল ৫টায় শুরু হয়ে এক থেকে দেড় ঘণ্টা চলতে পারে। যেখানে সাংবাদিক ও দর্শনার্থীদের উপস্থিতির সুযোগ থাকছে না। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও সীমিত করা হবে। উপস্থিত সংসদ সদস্যরাও করোনা ভাইরাসের সতর্কতা নির্দেশনা মেনেই সংসদ অধিবেশনে অংশ নেবেন।

জাতীয় সংসদের পক্ষ থেকে ইতোমধ্যে এ সকল তথ্য নিশ্চিত করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে আহ্বান করা এই অধিবেশন খুবই স্বল্প সময়ের জন্য বসবে। অধিবেশনে অংশগ্রহণের ক্ষেত্রে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশনা মেনে চলা হবে। দূর্যোগ পরিস্থিতির কারণে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ত্রাণসহ অন্যান্য কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় অধিবেশনে উপস্থিতি কম থাকবে বলে তিনি জানান।

এদিকে, জাতীয় সংসদের পক্ষ থেকে অধিবেশনে সশরীরে উপস্থিত না হয়ে সংসদ টেলিভিশন থেকে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে সবার জীবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সংসদ অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে। এ প্রেক্ষাপটে সাংবাদিকদের সরাসরি সংসদে না এসে স্ব-স্ব স্থানে অবস্থান করে সংসদ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অধিবেশন কাভার করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে করোনা ভাইরাসের এই দুর্যোগেও সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আবার বসার বাধ্যবাধকতা রয়েছে। সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন আহ্বানের বিধান রয়েছে। আর সংবিধান রক্ষায় আগামী ১৮ এপ্রিল শনিবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। যা মাগরিবের নামাজের বিরতির আগেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকছে না। কোনো বিল উত্থাপন ও পাসের সম্ভাবনা নেই। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলী মনোনয়নের পর চলতি সংসদের সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফসহ অন্যান্যদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অধিবেশন মূলতবি করা হবে। এরপর জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা শেষে অধিবেশন সমাপ্ত হবে। এরআগে দিনের কার্যসূচীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন কর্তৃক সরকারী কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন উত্থাপনের কর্মসূচী রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, করোনার ভয়াল থাবার কারণে একাদশ সংসদের সপ্তম অধিবেশন দেশের ইতিহাসে একেবারেই ব্যতিক্রম হবে। এই প্রথম ছুটির দিনে আহ্বান করা এই অধিবেশনে ৬০ থেকে ৭০ জনের উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের বৈঠকের কোরাম পূরণ করতে সর্বনিম্ন ৬০ জনের উপস্থিতি বাধ্যতামূলক। আর সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যসহ অন্যান্যদের শারীরিক ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য অধিবেশন চালানোর জন্য হাতেগোনা কয়জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকবেন। দর্শনার্থীদের উপস্থিত বন্ধ থাকবে। মন্ত্রী-এমপিদের ব্যক্তিগত কর্মকর্তাদের উপস্থিতি নিরুৎসাহিত করা হয়েছে। গণপূর্তেরও শুধু অপরিহার্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারি উপস্থিত থাকবেন। সাউন্ড সিস্টেম, সংসদ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতারের সঙ্গে সংশ্লিষ্টদের উপস্থিতি কমাতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করেই অধিবেশন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঢাকার নবাবগঞ্জে আরো দুজন করোনায় আক্রান্ত

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো দুজন। এ নিয়ে নবাবগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচজনে বেড়ে দাঁড়াল। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

তিনি জানান, আক্রান্ত ওই দুই ব্যক্তি উপজেলার চুড়াইন ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ৩৮ ও ৫৮ বছর। একজন গত ১০ এপ্রিল ঢাকা থেকে অপরজন গাজীপুর থেকে নিজ গ্রামে ফিরেছিলেন।

ডা. অনুপ বলেন, তারা দুজন নিজ গ্রামে ফেরার পর তাদের শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে গিয়ে শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রাত ১০টার দিকে ফলাফলে তারা সংক্রমিত বলে নিশ্চিত হয়েছি। আক্রান্তদের আপাতত তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের স্বজনদেরসহ আশপাশের পরিবারগুলোকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে জানান এ চিকিৎসক। তিনি আরো জানান, আক্রান্তদের এলাকা বা চুড়াইন ইউনিয়নটি সম্পূর্ণ অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসনই সিদ্ধান্ত নেবে।

ডা. অনুপ বলেন, পরবর্তীতে আইডিসিআরের নির্দেশনা অনুযায়ী আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীর যেসব হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়, তার যেকোনো একটিতে নিয়ে ভর্তি করা হবে।

ঢামেকে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু

0

ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরান ঢাকার এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বজনরা তাঁর লাশ নিয়ে যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃতের ছেলে জানায়, তাঁর বাবা দীর্ঘদিন যাবত ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তিনি কিছু পরীক্ষা–নিরিক্ষা করে বাসায় ফিরে আসেন। বাসায় ফেরার পর ওইদিন রাত পৌনে আটটায় তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের পরামর্শে তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার তাঁর বাবার শরীরে করোনা পজেটিভ ফলাফল আসে।

হাসপাতাল সূত্রেও এ ঘটনার সত্যতা পাওয়া গেছে।

কানাডা ও অস্ট্রেলিয়ার পাঁচ শতাধিক নাগরিক ঢাকা ছাড়লেন

0

ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়া ও কানাডার পাঁচ শতাধিক নাগরিক। ঢাকাস্থ দূতাবাসের ব্যবস্থাপনায় তাদের নিয়ে দুটি পৃথক বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার রাতে ঢাকা ছেড়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিটে শ্রীলঙ্কান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে অস্ট্রেলিয়ার ২৮৫ জন নাগরিক নিজ দেশে রওনা হয়েছেন। এর আগে একই এয়ারলাইনসে শ্রীলঙ্কা থেকে বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তাসহ ৩০ জন বাংলাদেশি ফিরে এসেছেন বলে জানান তিনি।

অস্ট্রেলিয়ার নাগরিকদের পর রাত ৯টা ৩৬ মিনিটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ২৫৭ জন কানাডীয় দেশে ফেরেন বলে জানান সোহেল কামরুজ্জামান। তার আগে মঙ্গলবার কানাডার ২১৪ জন নাগরিক বাংলাদেশ ছাড়েন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

ওই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশগুলোর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটও বন্ধ হয়ে যায় যা বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে।

সামাজিক দূরত্ব নিশ্চিতে ঢাকা মহানগরীতে ৪৫টি মোবাইল কোর্ট

0

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীসহ জেলার সকল উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে আজ বৃহস্পতিবার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৪৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি মামলা এবং ৭৬,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, ঢাকার কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) হতে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৭২১টি দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকসাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

করোনা শনাক্ত রোগী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ওয়ারিতে

0

করোনাভাইরাস শনাক্ত রোগী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ওয়ারিতে। আজ বৃহপস্তিবার পর্যন্ত সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ২৭। এরপরই যাত্রাবাড়ী; সেখানে শনাক্ত হয়েছে ২৩ জন।

আজ বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে এ হালনাগাদ তথ্য জানা যায়।

আইইডিসিআর থেকে জানা যায়, ঢাকায় এ মুহূর্তে শনাক্ত রোগীর সংখ্যা মোহাম্মদপুরে আক্রান্তের সংখ্যা আজ ২২, লালবাগে ২১, টোলারবাগে ১৯, ধানমন্ডিতে ১৮, বাসাবো ১৭, তেজগাঁওয়ে ১৬ জন, মহাখালীতে ১২, মিরপুর ১১-তে ১১ ও মিরপুর ১২-তে ১০ জন রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বাংলাদেশে আরও ১০ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন। নতুন মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৩ জন। তাদের মধ্যে ঢাকায় রয়েছেন ৬ জন এবং ঢাকার বাইরে ৪ জন।

এছাড়া দেশে করোনায় আক্রান্ত দেড় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ হাজার ৫৭২। এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগী সুস্থ হননি। অর্থাৎ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জনে।

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যা, বিভিন্ন সংগঠনের বিচার দাবি

0

ফেনীতে ফেসবুকে লাইভে এসে স্বামী টুটুল কর্তৃক স্ত্রী তাহমিনাকে কুপিয়ে কুপিয়ে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, বর্বরোচিত ও নৃশংস এ ঘটনা সামাজিক অনাচার ও মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়েরই বহিঃপ্রকাশ। নৃশংসতা বন্ধে ওই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার পৃথক পৃথক বিবৃতিতে এই দাবি করা হয়। শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম এক বিবৃতিতে ঘাতক স্বামী টুটুলসহ তাহমিনা হত্যাকাণ্ডের ইন্ধনদাতাদের শাস্তির দাবি জানিয়ে বলেছেন, করোনা সংক্রমণজনিত লকডাউন চলাকালে সারাদেশে পারিবারিক সহিংসতাও বৃদ্ধি পেয়েছে। এসব পারিবারিক সহিংসতায় বেশীর ভাগ ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে নারীরা। করোনা দুর্গত পরিবারের আর্থিক নিশ্চয়তার বিধান না হলে এ ধরনের সহিংসতা আরো বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দেবে বলে আশংকা প্রকাশ করা হয়েছে।

অপর এক বিবৃতিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো ও সাধারণ সম্পাদক শম্পা বসু স্ত্রীকে কুপিয়ে হত্যাকারী যুবকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেছেন, সারা দেশে নারী নির্যাতন বেড়েই চলেছে। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে নারী নির্যাতন দ্বিগুণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে ২০২০ সাল শুরু হয়েছে। এখন করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটির সময় চরম ভাবে নারী নির্যাতন বেড়েছে। ফেনীর গৃহবধূ খুনের তারই বহিঃপ্রকাশ।

এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সভাপতি নূরুল হাসান ও সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে ফেনী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা ঘরে থাকতেই হবে : স্বাস্থ্য অধিদপ্তর

0

রোনা সংক্রমণে সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পাশাপাশি জনগণের জন্য তিনটি আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ৩টি নির্দেশনা হলো..

১. করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরি দরকার ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না।

২. এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

৩. সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে উপরে বর্ণিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এর আগে জারি করা বিভিন্ন বিজ্ঞপ্তিতে জরুরি সেবা খাত সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা থাকলেও এই বিজ্ঞপ্তিতে সে বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি।