Home Blog Page 3015

করোনায় গত ২৪ ঘণ্টায় ঢাকাতেই ৬ জনের মৃত্যু

0

করোনাভাইরাসে (কভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয় জনই ঢাকা শহরের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া বাকি চারজন ঢাকার বাইরের বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনের অর্থাৎ রেকর্ড সংখ্যক লোকের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এছাড়া দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার পার হয়ে ১৫৭২ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেওয়া হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাংবাদিকদের ব্রিফ করেন।

আরো ১০ প্রাণহানি করোনায়, নতুন শনাক্ত ৩৪১

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৩৪১ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬০ জনের। আর সব মিলিয়ে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে মোট ১৫৭২ জনের শরীরে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এতে অনলাইনে সরাসরি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ত্রাণ বিতরণে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

0

করোনা পরিস্থিতিতে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণে কোনো অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের ৯ জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে সুস্থদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়মন হলে আমরা বরদাস্ত করব না। ইতিমধ্যে এসব ঘটনায় জড়িত অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের ডিলারশিপ বাতিল হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের সকল শ্রেণি পেশার মানুষকে আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমরা তা শুরু করেছি। যারা হাত পেতে খেতে পারে না তাদের জন্য মাত্র ১০ টাকা কেজিতে চাল বিক্রির ব্যবস্থা নিয়েছি। আমাদের বর্তমানে ৫০ লাখ মানুষের জন্য রেশন কার্ড চালু রয়েছে। আমরা আরো ৫০ লাখ মানুষের রেশন কার্ড করে দেব।

প্রধানমন্ত্রী জানান, যারা সহযোগিতা পাবেন তাদের তালিকা করা শুরু হয়ে গেছে। প্রকৃতপক্ষে যারা সহযোগিতা পাওয়ার যোগ্য অর্থাৎ সত্যিকার দুস্থ, দরিদ্র- তাদের নাম যেন তালিকায় থাকে, সঠিক ব্যক্তির কাছে যেন সাহায্য পৌঁছায় সেজন্য সংশ্লিষ্ট কমকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

‘আরো ৫০ লাখ মানুষ রেশনকার্ড পাবে’

0

করোনাভাইরাসে কারণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার অংশ হিসেবে আরো ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের ৯ জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ সহযোগিতার কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল শ্রেণি পেশার মানুষকে আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমরা তা শুরু করেছি। যারা হাত পেতে খেতে পারে না তাদের জন্য মাত্র ১০ টাকা কেজিতে চাল বিক্রির ব্যবস্থা নিয়েছি। আমাদের বর্তমানে ৫০ লাখ মানুষের জন্য রেশন কার্ড চালু রয়েছে। আমরা আরো ৫০ লাখ মানুষের রেশন কার্ড করে দেব।

প্রধানমন্ত্রী জানান, যারা সহযোগিতা পাবেন তাদের তালিকা করা শুরু হয়ে গেছে। প্রকৃতপক্ষে যারা সহযোগিতা পাওয়ার যোগ্য অর্থাৎ সত্যিকার দুস্থ, দরিদ্র- তাদের নাম যেন তালিকায় থাকে, সঠিক ব্যক্তির কাছে যেন সাহায্য পৌঁছায় সেজন্য সংশ্লিষ্ট কমকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রাজধানীতেই পাঁচ শতাধিক মানুষের করোনা

0

দেশে মোট করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত ১২৩১ জনের মধ্যে কেবল রাজধানী ঢাকাতেই ৫১৮ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রে গতকাল বুধবার পর্যন্ত প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানা গেছে।

রাজধানীর যেসব এলাকায় করোনাভাইরাস শনাক্ত পাওয়া গেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ওয়ারীতে ২৬, টোলারবাগে ১৯, যাত্রাবাড়ীতে ১৯, লালবাগে ১৮, ধানমন্ডিতে ১৮, উত্তরায় ১৭, তেজগাঁওতে ১৬, মোহাম্মদপুরে ২০, বাসাবোতে ১৪, গেন্ডারিয়ায় ১৩, বাবু বাজারে ১১, মহাখালীতে ১০, মগবাজারে ১০, মিরপুর (১২) ১০, মিরপুর (১১) ১১, গ্রিন রোডে ১০, বনানীতে ৮ ও বাড্ডায় ৬ জন।

ঢাকা শহরে শনাক্ত পাঁচ শতাধিক ব্যক্তি ছাড়াও বিপজ্জনক স্থানের তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা। সেখানে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে দুই শত। নারায়ণগঞ্জ জেলায় মোট করোনা শনাক্ত এখন ২১৪ জন।

এছাড়া নরসিংদীতে এখন ২৮ জন শনাক্ত হয়েছেন। গাজীপুরে ৫৩ জন শনাক্ত হয়েছেন। এছাড়া রাজবাড়িতে ৬ জন, টাঙ্গাইলে ৯ জন এবং গোপালগঞ্জে ৯ জন শনাক্ত হয়েছে।

ঢাকা শহরের বাইরে ঢাকা জেলায় ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজধানীর বাইরে কোন জেলায় কতজন শনাক্ত?

রাজধানীর বাইরে ঢাকা জেলায় ২৮, গাজীপুর ৫৩, কিশোরগঞ্জ ১৭, মাদারিপুর ১৯, মানিকগঞ্জ ৫ জন, নারায়ণগঞ্জ ২১৪, মুন্সিগঞ্জ ২১, নরসিংদী ২৮, রাজবাড়ী ৬, ফরিদপুর ২, টাঙ্গাইল ৯, চট্টগ্রাম ৩১, কক্সাবজার ১, কুমিল্লা ১৪, ব্রাহ্মণবাড়িয়া ৮, লহ্মীপুর ১, নোয়াখালী ১, চাঁদপুর ৬, মৌলভীবাজার ২, সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ১, সিলেট ১, রংপুর ২, গাইবান্ধা ১২, নীলফামারী ৬, লালমনিরহাট ২, কুড়িগ্রাম ২, দিনাজপুর ৭, ঠাকুরগাঁও ৩, খুলনা ১, নড়াইল ১, চুয়াডাঙ্গা ১, ময়মনসিংহ ৭, জামালপুর ১২, নেত্রকোনা ৪, শেরপুর ৩, বরগুনা ৪, বরিশাল ১০, পটুয়াখালী ২, পিরোজপুর ৪, ঝালকাঠি ৩ ও রাজশাহীতে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

‘দেশের এক খণ্ড জমিও যেন অনাবাদি না থাকে’

0

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় দেশের সব জমিকে উৎপাদনের আওতায় আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের ৯ জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে দেশে বিদ্যমান পরিস্থিতিতে আমাদের উৎপাদন বাড়াতে হবে। সামনে আমাদের ধানকাটা মৌসুম শুরু হচ্ছে। এ সময় কৃষক, দিনমজুরদের দুর্দশা লাঘব হবে। ধান কেটে তারা উপার্জন করতে পারবেন। এতে খাদ্য সংকটও দূর হবে তাদের। তিনি বলেন, এক খণ্ড জমিও যেন অনাবাদি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া বাড়ির ছাদ, বারান্দায় টবে গাছ লাগিয়ে উৎপাদনের সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনা দুর্যোগের ভেতর যেসব স্থানে হাট বসছে, সেই জায়গা যদি ছোট থাকে তবে আরো বড় জায়গা দেখে হাট বসাতে হবে। খেয়াল রাখতে হবে হাটবাজারে আসা লোকজন পরস্পরের সংস্পর্শে এসে করোনার বিস্তার যেন না ঘটাতে পারে। খুব বেশি সমাগম না করেই পণ্য বেচাকেনা করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

করোনা পরিস্থিতিতে দুস্থদের সাহায্যে এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আবারো আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা ইতিমধ্যে দেশের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছি এবং তাতে সাড়াও দিয়েছেন তারা। আমি আহ্বান জানাবো এই সাহায্য অব্যাহত রাখতে।

ত্রাণ বিতরণে দুর্নীতির ব্যাপারেও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ত্রাণ বিতরণে অনিয়মন হলে আমরা বরদাস্ত করব না। ইতিমধ্যে এসব ঘটনায় জড়িত অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের ডিলারশিপ বাতিল হয়েছে। আমরা ৫০ হাজার অতিরিক্ত রেশন কার্ড অতিরিক্ত দেব। যাদের প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য সত্যিকার দুস্থ, দরিদ্র তাদের নাম যেন তালিকায় থাকে। সঠিক ব্যক্তির কাছে যেন সাহায্য পৌঁছায় সেজন্য সংশ্লিষ্ট কমকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মজা করে ৩৩৩ নম্বরে ফোন, দুই ব্যক্তিকে জরিমানা

0

ত্রাণ পাওয়ার উপযোগী নন তাঁরা। একজন ঠিকাদার, অপরজন ব্যবসায়ী। তারপরও মজা করে ৩৩৩ নম্বরে ফোন করে সরকারি ত্রাণ চান। এরপর রাতের আঁধারে প্রশাসনের লোকজন ত্রাণ নিয়ে হাজির হন ওই দুই ব্যক্তির বাড়িতে।

পরে ওই দুই ব্যক্তি জানান, কোনো ত্রাণসামগ্রীর প্রয়োজন নেই। মজা করতে ফোন দিয়েছিলেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই ব্যক্তিকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ধোবারুহি গ্রামে। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন ধোবারুহি গ্রামের বাসিন্দা মো. হারুন অর রশিদ (৫৫) ও মো. আবুল বাশার (৩৮)।

স্থানীয় বাসিন্দা ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দুই ব্যক্তি করোনার কারণে বাইরে যেতে পারছেন না। গত সোমবার সন্ধ্যায় সরকারি জরুরি সাহায্য সেবার ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাবার চান। পরে সেখান থেকে ওই বার্তা নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলামকে জানানো হয়। জেলা প্রশাসক সঙ্গে সঙ্গে পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুমকে ওই দুই ব্যক্তির ঘরে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। রাত আটটায় ত্রাণসামগ্রী নিয়ে পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ওই দুই ব্যক্তির পাশাপাশি বাড়িতে যান। সাহায্যপ্রার্থী ওই দুজন জানান, তাঁদের ত্রাণের বা খাবারের কোনো অভাব নেই। মজা করে ৩৩৩ নম্বরে ফোন করেছিলেন।

করোনা পরিস্থিতির মধ্যে ত্রাণকাজে বিঘ্ন সৃষ্টির অপরাধে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে হারুন অর রশিদকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং আবুল বাশারকে তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দেন। অবশ্য তাঁরা সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করে দায়মুক্ত হন।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম বলেন, সরকারি ত্রাণ নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের জন্য, যাঁদের কর্ম বন্ধ হয়ে গেছে। অথচ হারুন অর রশিদ পেশায় একজন ঠিকাদার। অপরজন ব্যবসায়ী। তাঁদের ঘরে যথেষ্ট খাবার মজুত আছে। মজা করে বিঘ্ন সৃষ্টি করতে তাঁরা এই কাজ করেছিলেন। পরে আদালত তাঁদের দণ্ড দিয়েছেন।

চাঞ্চল্যকর তথ্য, ভারতে ২ প্রজাতির বাদুড়ের শরীরে মিলল করোনা

0

করোনাভাইরাস যে বিশেষ প্রজাতির বাদুড়ের শরীরে রয়েছে তার সন্ধান পেলেন ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের গবেষকরা। দেশটির কেরালা, পুদুচেরীর, তামিলনাড়ু এবং হিমাচল প্রদেশে রয়েছে এই ধরনের বাদুড়। তবে এই বাদুড় থেকে যে করোনাভাইরাসের সংক্রমণ মানুষের শরীরে ছড়িয়েছে তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যানি বলে জানিয়েছেন গবেষকরা।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, একাধিক বাদুড়ের নমুনা সংগ্রহ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের গবেষকরা। দেশটির প্রাণিসম্পদ বিকাশ দপ্তরও এই বিষয়ে গবেষকদের সাহায্য করছে বলে জানা গেছে।

ভারতে দুই প্রজাতির বাদুড়- ইন্ডিয়ান ফ্লায়িং ফক্স এবং ফল খাওয়া বাদুড় অর্থাৎ রসেটাস বাদুড়ের শরীরে মিলেছে বিটা-করোনাভাইরাসের ভাইরাল স্ট্রেনের খোঁজ। করোনাভাইরাসের উৎসের কারণ বাদুড় হতে পারে কি-না, আসলে সেই বিষয়টি নিয়েই গবেষণা চালাচ্ছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)।

এই দুই গবেষক সংস্থার পক্ষ থেকে কেরালা, তামিলনাড়ু, হিমাচলপ্রদেশ এবং পুদুচেরীর বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়ান ফ্লায়িং ফক্স এবং রসেটাস-এই ২ প্রজাতির বাদুড় সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছিল। তবে এক্ষেত্রে উল্লেখ্যযোগ্য হলো, এই ২ প্রজাতিরই ২৫টি বাদুড়ের গলা থেকে পাওয়া নমুনার রিভার্স-ট্রান্সক্রিপশন পলিমারেজ চেন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পরীক্ষা করে এই মারণ ভাইরাসের ভাইরাল স্ট্রেনের খোঁজ পাওয়া গেছে।

আইসিএমআরের তথ্য অনুযায়ী, মনে করা হচ্ছে, করোনাভাইরাসের বাহক কিংবা উৎস এই দুই প্রজাতির বাদুড় হলেও হতে পারে। তবে এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য, এই ২ প্রজাতির বাদুড়ের থেকে মানুষের শরীরে সংক্রমণের আশঙ্কা রয়েছে কি-না, সেটা এখনো পর্যন্ত নিশ্চিত করে জানায়ানি দুই গবেষণা সংস্থা। চাঞ্চল্যকর এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে জার্নাল অব মেডিক্যাল রিসার্চে।

সূত্র: সংবাদপ্রতিদিন।

২৭৩ জনের দেহে দ্বিতীয় ধাপের ভ্যাকসিন পরীক্ষা চালিয়েছে চীন

0

করোনাভাইরাসের ভয়াল থাবায় ভেঙেচুরে তছনছ হয়ে গেছে পুরো পৃথিবী। ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবার খুঁটি। একে রুখার উপায় অজানা। নেই কোন প্রতিষেধক। প্রতিনিয়ত এই ভাইরাস নিজের চরিত্রই বদলে ফেলছে ঘাতক এই ভাইরাস। এত বেশি নিজেকে বদলাচ্ছে যে এর মতিগতি বোঝাই অসম্ভব হয় পড়ছে। ভাইরাসটি প্রতিরোধের জন্য ভ্যাকসিন আবিষ্কারের দিকে তাকিয়ে বিশ্ববাসী। তবে খুশির খবর দিয়েছে করোনার উৎস ভূমি চীন। ভ্যাকসিন তৈরিতে আরো এক ধাপ এগিয়েছে দেশটির বিজ্ঞানীরা। প্রথম ধাপের সফল পরীক্ষা শেষে দ্বিতীয় ধাপে ২৭৩ জনের শরীরে ভ্যাকসিনটির প্রয়োগ করেছেন তারা।

চীনের বিজ্ঞানীরা স্থানীয় সময় সোমবার বিকাল পাঁচটায় ৫০০ স্বেচ্ছাসেবীর মধ্যে ২৭৩ জনের শরীরে করোনা ভাইরাস ঠেকানোর এক ধরণের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছে। এছাড়াও করোনা ভাইরাসের আরও দুটি নতুন ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন করেছে দেশটি।

চীনের স্টেট কাউন্সিলের জয়েন্ট প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ম্যাকানিজম এ ঘোষণা দেয়। এ নিয়ে চীন বর্তমানে সম্ভাব্য তিনটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কাজ করছে।

প্রথম ভ্যাকসিনটির ক্লিনিক্যাল পরীক্ষায় চালানো হয় মার্চের শেষের দিকে। তখন সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। গত ১২ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় কার্যকারিতা সম্পর্কে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার প্রথম পর্যায়ের পরীক্ষার থেকে বেশি স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। এই ধাপে ৬০ বছরের ওপরে যারা আছে তাদের ওপর ভ্যাকসিনটি পরীক্ষা চালানো হচ্ছে বলে জানান এই গবেষণার নেতৃত্বে থাকা চীনের শীর্ষস্থানীয় এপিডেমিওলজিস্ট এবং ভাইরোলজিস্ট চেন ওয়ে।

চেন ওয়ে বলেন, এই ভ্যাকসিনটি মানবদেহে প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করবে। করোনা ভাইরাসের ভাইরাল অংশ এস জেনেটিক সিকুয়েন্সের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে ভ্যাকসিনটি। একবার ভাইরাস সংক্রমণ হলে শরীর এই এস জিন এবং পুরো ভাইরাস শনাক্ত করে প্রতিরোধ করবে।

অপর দুইটি ভ্যাকসিন তৈরি করছে চীনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেইজিং ভিত্তিক সিনোভাক বায়োটেক। এই দুটি ভ্যাকসিন করোনার নিষ্ক্রিয় অণুজীব দিয়ে তৈরি বলে জানিয়েছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

গত ১৬ মার্চ চীনের অ্যাকাডেমি অফ মিলিটারি মেডিকেল সায়েন্সেসের তৈরি ভ্যাকসিনের ক্লিনক্যাল ট্রায়ালের অনুমোদন দেয় চীন সরকার। এ পর্যন্ত চীন বর্তমানে তিনটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে যাচ্ছে।

সূত্র- দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।

দুর্ধর্ষ মোসাদের ‘ছোট্ট চুরি’, যেভাবে মহামারি থেকে বাঁচাল ইসরায়েলকে!

0

সরকারি যোগাযোগ এবং গোপন কৌশল অবলম্বন করে করোনা মোকাবেলার প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম চুরি করে ইসরায়েলকে মহামারির বড় বিপদ থেকে রক্ষা করেছে দেশটির কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। চুরির মাধ্যমে সংস্থাটি নিশ্চিত করছে ইসরায়েলে করোনা চিকিৎসা সরঞ্জামের কোন অভাব নেই।

ইসরায়েলের সীমানার বাইরে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, শত্রুভাবাপন্ন দেশগুলি যাতে বিশেষ ধরনের অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে না পারে, তা নিশ্চিত করা এবং দেশে-বিদেশে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর হামলার ষড়যন্ত্র আগাম প্রতিরোধ করা, যেসব দেশে ইসরায়েলের অভিবাসন সংস্থা আইনত সক্রিয় হতে পারে না, সেই সব দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে আসার দায়িত্ব পালন করে ‘মোসাদ’।

মোসাদ গত কয়েক দশক ধরে নির্মমতা এবং দুঃসাহসী গোপনীয় মিশনগুলির জন্য খ্যাতি অর্জন করেছে। হত্যাকাণ্ড, অপহরণ থেকে শুরু করে এমন কোন পন্থা নেই যেটা কুখ্যাত এই বাহিনীটি ইসরায়েলের স্বার্থের জন্য পরিচালনা করে না। তবে সাম্প্রতিক মাসগুলিতে, মোসাদের প্রাথমিক দায়িত্ব ইসরায়েলকে করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা করা। আর চুরি-ছিনতাইয়ের মাধ্যমে সেটা এরই মধ্যে ইসরায়েলকে নিরাপদ করে তুলতে সক্ষম হয়েছে সংস্থাটি।

মার্চের শেষের দিকে, করোনা মোকাবেলায় মোসাদের তৎপরতার বিষয়টি নিশ্চিত করেছিল ইসরায়েলের বেশ কয়েটি গণমাধ্যম। মোসাদের প্রধান ইয়োসি কোহেন একটি বিশেষ কমান্ড সেন্টার স্থাপন করেছিলেন যা, ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, মোসাদের প্রচেষ্টায় মার্চ মাসের শেষের দিকে ইসরায়েল ১০ মিলিয়ন মাস্ক, কয়েক ডজন ভেন্টিলেটর, কয়েক হাজার টেস্ট কিট, পাশাপাশি বিপুল সার্জিক্যাল মাস্কের মজুদ নিশ্চিত করতে সক্ষম হয়েছিল। গবেষণাপত্রে আল জাজিরার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, উপসাগরীয় এমন কিছু দেশ যেগুলোর সঙ্গে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই সেসব দেশ থেকেই মোসাদ এই প্রয়োজনীয় সরঞ্জামগুলো সংগ্রহ করেছে।

মহামারি মোকাবেলার জন্য সরঞ্জাম প্রাপ্তিতে মোসাদের ভূমিকা সম্পর্কে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের নিজস্ব সরবরাহ সুরক্ষিত করতে সংস্থাটি গুপ্তচরবৃত্তিতে তার দক্ষতা দারুনভাবে কাজে লাগিয়েছে। অন্যান্য দেশগুলি থেকে তারা প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রগুলির তুলনায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা রয়েছে এমন রাষ্ট্রগুলো থেকে মোসাদ সহজেই কাজটা করতে পেরেছে।

ইসরায়েলের চ্যানেল ১২’এর অনুসন্ধানী সংবাদ অনুষ্ঠান ‘উভদা’র কাছে এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন ‘হেদ’ নামে পরিচিত মোসাদের কারিগরি বিভাগের প্রধান। তিনি জানান, করোনা আক্রান্ত কিছু কিছু দেশ এ সব সরঞ্জাম সরবরাহের ক্রয়াদেশ দিয়েছিল এবং তা ছিনিয়ে ইসরায়েলে নিয়ে আসার গোপন অভিযান পরিচালনা করছে মোসাদ।

‘হেদ’ আরও জানান, ইসরায়েলের জন্য কভিড-১৯ বিরোধী লড়াইয়ের সাথে সম্পর্কিত এক লাখ ৩০ হাজার সরঞ্জাম সংগ্রহ করতে মোসাদকে আদেশ দেয়া হয়েছিল। এ সব সরঞ্জামের মধ্যে সুরক্ষা পোশাক বা প্রোটেকটিভ গিয়ার থেকে করোনা নির্ণয়কারী কিট, করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং শ্বাসযন্ত্র বা ভেন্টিলেটর রয়েছে।

একে অত্যন্ত জটিল অভিযান হিসেবে তুলে ধরে ‘হেদ’ জানান, তিনি অনেক অভিযান পরিচালনা করেছেন কিন্তু এমন জটিল অভিযান জীবনেও দেখেননি। করোনা মহামারি সামাল দেয়ার জন্য ভেন্টিলেটরের সরবরাহ সীমিত থাকায় কোনও কোনও দেশ তা হাতিয়ে নেয়ার গোপন লড়াইয়ে নেমেছে বলে দাবি করেন তিনি। এতে জয়ী হওয়ার জন্য ইসরায়েল তার বিশেষ সম্পর্ককে কাজে লাগানোর কথা বলেছে। অন্যান্য দেশ যেসব মজুদকৃত সরঞ্জাম কেনার ক্রয়াদেশ দিয়েছিল তা ছিনিয়ে ইসরায়েলে নিয়ে এসেছে মোসাদ।

ইসরায়েলের চ্যানেল ১২ এর সাথে সাক্ষাৎকারে মোসাদ কারিগরি বিভাগের প্রধান এটাকে ছোট্ট একটু চুরি বলে অবিহিত করে বলেছেন, ‘ইসরায়েলিরা ভাইরাসের মোকাবেলায় কোনও অভাবের মুখোমুখি হবে না। সাধারণভাবে বিশ্বে বড় অভাব হবে। সরঞ্জামের অভাবে মানুষ মারা যাচ্ছে। ইসরায়েলের লোকেরা বাইরে যেতে পারবে না। তাদের সুরক্ষার জন্য এটা দরকার।”

মোসাদের গোয়েন্দারা সুরক্ষামূলক সরঞ্জামগুলি ইসরায়েলে আনতে কী কী উপায় অবলম্বন করেছিল সে সম্পর্কে জানতে চাইলে এই এজেন্ট বিশদ তথ্য দিতে অস্বীকার করেন। এই জাতীয় কাজে অন্য দেশও যুক্ত রয়েছে কিনা জানতে চাইলে বলেন, আমরা চুরি করেছি, তবে কেবলমাত্র প্রয়োজন মেটানোর জন্য।’

সূত্র- টিআরটি ওয়ার্ল্ড।