Home Blog Page 3017

করোনায় মৃত চিকিৎসকের দাফন হবে সিলেটে

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকের দাফন করা হবে সিলেটে। ওই চিকিৎসক কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

মৃত ওই চিকিৎসকের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। সিলেট নগরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। ৫ এপ্রিল তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। ৭ এপ্রিল রীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ এপ্রিল তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় গত সোমবার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা যান তিনি।

ওই চিকিৎসকের দাফনের বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী বলেন, চিকিৎসকের পরিবারের সদস্যদের ইচ্ছায় মৃতদেহটি সংক্রামক বিধির সব ধরনের নিয়ম অনুসরণ করে সিলেট পাঠানোর প্রক্রিয়া চলছে। দুপুরে আল-মারকাজুলের কর্মীরা লাশের গোসল করিয়েছেন। কফিনে ভরে একটি অ্যাম্বুলেন্সে লাশ সিলেটে পাঠানো হবে। লাশটি সিলেটে নিয়ে যাওয়ার পর কফিনটি আর খুলতে দেওয়া হবে না।

ঢাকায় মৃত চিকিৎসকের স্ত্রীসহ অন্য সহকর্মীরা আছেন। তবে দাফন সিলেট শহরে নাকি গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

করোনার ভ্যাকসিন একসঙ্গে বানাবে জিএসকে ও সানোফি

0

কোভিড-১৯–এর বিস্তার রোধে ভ্যাকসিন তৈরি করতে একসঙ্গে কাজ করবে ওষুধ প্রস্তুতকারক দুই জায়ান্ট কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও সানোফি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত অনেক ওষুধ কোম্পানিই কোভিড-১৯–এর ভ্যাকসিন তৈরির কাজে এগিয়ে এসেছে। তবে এটি তৈরিতে সফল হলেও আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে ভ্যাকসিন পাওয়া যাবে না।

জিএসকের প্রধান নির্বাহী এমা ওয়ালএমসেলি গতকাল মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি ভ্যাকসিনের তৈরি ও পরীক্ষা করতে সাধারণত এক যুগ সময় লেগে যায়। একটি ভ্যাকসিনকে ১৮ মাসের মধ্যে আনার মানে হলো সাধারণ নিয়মের চেয়ে কাজ ব্যাপক গতিতে এগিয়ে নিয়ে যাওয়া।

সরকারকে সাহায্য করার জন্য যুক্তরাজ্যভিত্তিক জিএসকে ইতিমধ্যে যুক্তরাজ্যের আরেক জায়ান্ট কোম্পানি অস্ট্রাজেনেকার সঙ্গে করোনা পরীক্ষায় কাজ করছে। এপ্রিলের শেষ নাগাদ এক লাখ পরীক্ষা করার লক্ষ্য তাদের। এমা ওয়ালএমসেলি আশা করছেন, তাঁরা দুই কোম্পানি মিলে মে মাস থেকে প্রতিদিন ৩০ হাজার পরীক্ষা করতে সক্ষম হবে।

জিএসকের প্রধান নির্বাহী জানান, ভ্যাকসিন প্রোগ্রাম থেকে তাঁরা যে মুনাফা পাবেন, তা ভবিষ্যতে ভাইরাসের বিস্তার রোধে ও গবেষণার কাজে সরবরাহ করা হবে। কোভিড-১৯ প্রতিরোধে বিশ্বজুড়ে কমপক্ষে ২০টি প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা ভ্যাকসিন তৈরিতে কাজ করছে।

২০২০ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২ শতাংশ হতে পারে: আইএমএফ

0

করোনা মহামারির প্রেক্ষাপটে চলতি বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে ২০২১ সালে তা বেড়ে সাড়ে ৯ শতাংশ হবে বলে মনে করে আইএমএফ। ২০২১ সালের পূর্বাভাসটি নির্ভর করছে করোনাভাইরাসের বিস্তার কমে যাওয়ার পাশাপাশি অর্থনীতিতে স্বাভাবিক গতি ফিরে আসার ওপর।

গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২০, দ্য গ্রেট লকডাউন’ প্রতিবেদনে বিভিন্ন দেশের ২০২০ সালে কত জিডিপি প্রবৃদ্ধি হতে পারে, সেই পূর্বাভাস দেওয়া হয়েছে। ৭ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য–উপাত্তের ভিত্তিতে আইএমএফ পঞ্জিকাবর্ষ ধরে জিডিপির পূর্বাভাস দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গতকাল থেকে আইএমএফ-বিশ্বব্যাংকের যৌথ বসন্তকালীন ভার্চ্যুয়াল বৈঠক শুরু হয়েছে।

আইএমএফ বলছে, ‘করোনা মহামারির কারণে বিভিন্ন দেশে বিপুলসংখ্যক মানুষ মারা যাচ্ছে। এ কারণে করোনার ভাইরাসের বিস্তার ঠেকাতে আইসোলেশন, লকডাউন করতে হচ্ছে, যা বিভিন্ন দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। যদি চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনা যায় এবং অর্থনীতির গতি স্বাভাবিক হয়, তবে আগামী বছর প্রবৃদ্ধি বাড়বে।’

আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বিশ্বের গড় জিডিপি আগের বছরের চেয়ে কমে যাবে। ২০২০ সালে তা ৩ শতাংশ নেতিবাচক হয়ে যাবে। অর্থনীতি স্বাভাবিক অবস্থায় গেলে ২০২১ সালে প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হবে।

করোনাভাইরাসের কারণে ২০২০ সালে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো ভুগবে বলে মনে করছে আইএমএফ। সংস্থাটির পূর্বাভাস হলো, প্রায় সব দেশের প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে যাবে। যেমন যুক্তরাষ্ট্র (মাইনাস ৫ দশমিক ৯ শতাংশ), জার্মানি (মাইনাস ৭ শতাংশ), জাপান (মাইনাস ৫ দশমিক ২ শতাংশ), যুক্তরাজ্য (মাইনাস সাড়ে ৬ শতাংশ), কানাডা (মাইনাস (৬ দশমিক ২ শতাংশ), ব্রাজিল (মাইনাস ৫ দশমিক ৩ শতাংশ) ও রাশিয়া (মাইনাস সাড়ে ৫ শতাংশ)। তবে চীনের ১ দশমিক ২ শতাংশ ও ভারতে ১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

বড় দাতা সংস্থাগুলোও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। গত রোববার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশে নেমে আসতে পারে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আগে বলেছে, করোনার কারণে বাংলাদেশের জিডিপির দশমিক ২ শতাংশ থেকে দশমিক ৪ শতাংশ ক্ষতি হতে পারে। দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট মনে করে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে নেমে আসতে পারে। অবশ্য এসব সংস্থা অর্থবছরের হিসাবে প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে।

গত অর্থবছরে বাংলাদেশে ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অবশ্য বলেছেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কোনোভাবেই ৬ শতাংশের কম হবে না।

আমেরিকায় করোনায় চিকিৎসকসহ আরও ৭ বাংলাদেশির মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় ১৪ এপ্রিল একজন চিকিৎসকসহ আরও সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় ১৩৪ জন বাংলাদেশির মৃত্যু হলো। তাঁদের মধ্যে তিনজন চিকিৎসক।

১৪ এপ্রিল মৃত্যু হওয়া বাংলাদেশিরা হলেন আমেরিকান চিকিৎসক ব্রুকলিন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ শামীম আল মামুন, শরীফ আহমদ, এনাম উদ্দিন, বীণা মজুমদার, এম রহমান মুক্তা, রানা বেগম ও একজন নারী। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

লং আইল্যান্ডের নর্থ শোর হাসপাতালে চিকিৎসক শামীম আল মামুনের মৃত্যু হয়। তিনি সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া নিউইয়র্কে ১৪ এপ্রিল এক দিনে ৩ হাজার ৭৭৮ জনের মৃত্যুর হিসাব যুক্ত হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। শুধু নগরীর পাঁচ বরোতেই ৭ হাজার ৯০৫ জনের মৃত্যু হয়েছে।

নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, প্রতিটি মৃত্যু বেদনার। হাসপাতালে ভর্তির হার কমে এলেও অসুস্থ মানুষের মৃত্যু হচ্ছে। নগরীর অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। কৃষ্ণাঙ্গ, হিস্পানিকসহ বাংলাদেশি জনবসতি এলাকা করোনার আতঙ্কের এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে।

মেয়র ব্লাজিও আরও বলেন, সামাজিক বিচ্ছিন্নতা কঠিনভাবে অনুসরণ করতে হবে। নগরী ১০ মিলিয়ন ডলারের বাজেটে আগ্রাসী প্রচারণায় নেমেছে। বহু জাতিগোষ্ঠীর এ নগরীতে ১৫টি ভাষায় প্রচারপত্র বিলি করা হচ্ছে। এর মধ্যে বাংলা ভাষায়ও একটি প্রচারপত্র ও বিস্তারিত সচেতনতামূলক পরামর্শ প্রচার করা হচ্ছে
মেয়র জানিয়েছেন, আগামী মে মাসের আগেই নগরীতে সপ্তাহে ৫০ হাজার লোকের করোনাভাইরাস পরীক্ষা করার সুবিধা সৃষ্টি করা হচ্ছে।

আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের সব কটিতেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রতিটি অঙ্গরাজ্যেই আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা বাড়ছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক। সেখানেই আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত মানুষের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৮৬। মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৭ জনের।

করোনায় মৃত্যু বেড়ে ৫০, শনাক্ত ১২৩১

0

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এ ছাড়া আজও নতুন করে ২১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ১,২৩১ জনে।

করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আজ বুধবার দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ২৪ ঘণ্টায় ২০৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে, এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১৭৪০ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সেরে উঠেছেন আরও ৭ জন। সব মিলিয়ে মোট ৪৯ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

যুগান্তকারী উদ্ভাবন, ইরানের ডিভাইসে ৫ সেকেন্ডে করোনা শনাক্ত

0

ইতালি ও চীনের পরেই ইরানে সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে করোনা। মারণ ভাইরাস মোকাবেলায় ইরান সরকার এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে চলেছে।

আজ বুধবার এক অনুষ্ঠানে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার একটি নতুন করোনা পরীক্ষা মেশিন উন্মোচন করেছেন। এই ডিভাইসে পাঁচ সেকেন্ডের মধ্যে শনাক্ত করা যাবে করোনাভাইরাস।

মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, এই অর্জনটি যুগান্তকারী। এটি বাসিজ (ইরানের স্বেচ্ছাসেবক দল) উদ্ভাবন করেছে। তিনি বলেন, যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা। এটি একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকে কাজ করে।

জেনারেল হোসেইন সালামি বলেছেন, ডিভাইসটি বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি ৮০ শতাংশ কার্যকার বলে প্রমাণিত হয়েছে। মহামারি করোনাভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষেই এই যুগান্তকরী উদ্ভাবন।

সূত্র: ইরানা।

যুগান্তকারী উদ্ভাবন, ইরানের ডিভাইসে ৫ সেকেন্ডে করোনা শনাক্ত

0

ইতালি ও চীনের পরেই ইরানে সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে করোনা। মারণ ভাইরাস মোকাবেলায় ইরান সরকার এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে চলেছে।

আজ বুধবার এক অনুষ্ঠানে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার একটি নতুন করোনা পরীক্ষা মেশিন উন্মোচন করেছেন। এই ডিভাইসে পাঁচ সেকেন্ডের মধ্যে শনাক্ত করা যাবে করোনাভাইরাস।

মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, এই অর্জনটি যুগান্তকারী। এটি বাসিজ (ইরানের স্বেচ্ছাসেবক দল) উদ্ভাবন করেছে। তিনি বলেন, যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা। এটি একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকে কাজ করে।

জেনারেল হোসেইন সালামি বলেছেন, ডিভাইসটি বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি ৮০ শতাংশ কার্যকার বলে প্রমাণিত হয়েছে। মহামারি করোনাভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষেই এই যুগান্তকরী উদ্ভাবন।

সূত্র: ইরানা।

সিঙ্গাপুরে মাস্ক ছাড়া বের হলেই ৩০০ ডলার জরিমানা

0

সিঙ্গাপুরে ঘর থেকে বাইরে বের হলে মাস্ক পরতেই হবে। মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলেই প্রথমবার ৩০০ ডলার জরিমানা, দ্বিতীয়বার ১০০০ ডলার জরিমানাসহ আদালতের মুখোমুখি হতে হবে।

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সিঙ্গাপুর সরকার সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে।

প্রাবাসীকর্মী কিংবা বিদেশি বসবাসকারী নাগরিকরা এই নির্দেশ অমান্য করলে তাদের ওয়ার্ক পারমিট কিংবা বসবাসের অনুমতি বাতিল করা হবে। সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাস থেকে এইসব নির্দেশনা মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকজন স্বেচ্ছাসেবককর্মী নিয়োগ দিয়েছেন। প্রবাসীদের চলাচলের ওপর সার্বক্ষনিক নজর রাখা হচ্ছে।

এই বিশেষ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধারণ করা এবং সিঙ্গাপুর সরকারের সকল নিয়ম-কানুন মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মসজিদে রমজানের তারাবি নিষিদ্ধ করল এবার জর্ডান

0

করোনাভাইরাস প্রতিরোধে একের পর এক সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণ করছে আরব দেশগুলো। এবার রমজানে মসজিদে তারাবির নামাজ নিষিদ্ধ করল জার্ডান। রাষ্ট্রীয় গণমাধ্যম পেতরা গত মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ খলিলুল্লাহর উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মোহাম্মদ খলিলুল্লাহ বলেন, ‘পুরো বিশ্ব এখন করোনাভাইরাস মহামারি থেকে নিজেদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ বাসায় পড়ে আসছি। এ বছরের জন্য তারাবির নামাজও আমরা বাসায় পড়ব। এ সিদ্ধান্ত মেনে নেয়া আমাদের জন্য বেদনাদায়ক হবে। কিন্তু বড় একটি উদ্দেশ্য সাধণের জন্য আমাদের এ ত্যাগ স্বিকার করতে হবে। একইসঙ্গে আমরা জানি আমাদের শরীয়তও আমাদের নিজেদের সুরক্ষায় মসজিদে নামাজ থেকে বিরত থাকার অনুমতি দিয়েছে।’ ইতিপূর্বে সৌদিআরবসহ আরো কয়েকটি আরব দেশ মসজিদে রমজানের তারাবি নিষিদ্ধ ঘোষণা করেছে।

জর্ডান সরকার ১৭ এপ্রিল থেকে দেশটিতে ৪৮ ঘন্টার কারফিউ কার্যকর করতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়, এ ক্ষেত্রে জরুরি কার্যক্রম চলবে। এছাড়া যারা দরিদ্র ও শ্রমিক রয়েছে তাদের বিষয়টি সরকার দেখছে। দুই লাখ পরিবারের জন্য নগদ সহায়তার ঘোষণা দিয়েছে জর্ডান সরকার।

সূত্র: আরব নিউজ

করোনা থেকে সেরে উঠছেন পর্বতারোহী ওয়াসফিয়া!

0

নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। তবে তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন।
আজ ফেইসবুকে নিজেই সেই সুসংবাদ জানিয়েছেন ওয়াসফিয়া।
ওয়াসফিয়া নাজরীন লিখেছেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা! যদিও অন্য যে কোন সময়ের তুলনায় আজকে মন খুবই খারাপ, অতিমাত্রায় বাংলাদেশকে ও সবাইকে মিস করছি, মিস করছি শাড়ি পড়ে উৎসব আয়োজনে যোগ দেয়া। তবুও আজকের দিনে একটা ভালো খবর শেয়ার করছি। একটা টেস্টের অনুযায়ী জানতে পারলাম আমার শরীর থেকে আপাতত কোভিড ভাইরাসের বিদায় ঘটেছে। ডাক্তার বললেন, গত তিন দিন ধরে আমি ভাইরাসমুক্ত। যদিও রক্ত এবং বুকের ইনফেকশন টেস্ট করানোর অপেক্ষায় আছি এখনো। ’
তিনি আরো লিখেন, ‘এই মুহূর্তে আমি ভাইরাস মুক্ত… নিউমোনিয়া সংশ্লিষ্ট রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়াটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, এক্স-রে রেসাল্ট আসলে বুজবো পুরা হিসাব। তাই নিজের ১০০% ফিরে আসতে আমার এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই দীর্ঘ ক্লান্তিকর যাত্রায় আমার পাশে থাকার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমি।
পৃথিবীর প্রতিটি কোণা থেকে পাঠানো আপনাদের দোয়া আর ভালোবাসা আমি অনুভব করতে পেরেছি ও পারছি… আজ প্রথমবারের মত (ডাক্তার থেকে অনুমুতি পাওয়ার পর) প্রচন্ড কান্তি থাকা সত্ত্বেও, নিজের ভেতরের সমস্ত শক্তি একত্র করে প্যাসিফিক সাগরের তীর ধরে হেঁটে আসলুম। ঠান্ডা অনুভব করার আগ পর্যন্ত কিছুক্ষণ মেডিটেশন করে ঘরে ফিরলুম। সামিট পৌঁছানোর যেমন কোন শর্টকাট নেই … আমি আপাতত সন্তুষ্ট যে একের পর এক ঝড় আর ধ্বস অতিক্রম করে অন্তত বেজক্যাম্পে পৌঁছাতে পেরেছি। নতুন বছরে মুছে যাক সকল প্রকার গ্লানি.. সবাইকে অনেক অনেক কোভিড মুক্ত ভালোবাসা। ’