Home Blog Page 3018

ব্যাজ পরানো হলো নতুন আইজিপিকে

0

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ব্যাজ পরানো হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে ব্যাজ পরানো হয় নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শককে।
ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
এর মধ্যে দিয়ে বেনজীর আহমেদ সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন। আইজিপি হিসেবে জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হয় গত ১৩ এপ্রিল। আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে দায়িত্ব পালন করছেন নতুন আইজিপি।
অনুষ্ঠানে গণভবনে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
।

করোনা চিকিৎসায় নিয়োজিত দেশে প্রথম এক চিকিৎসকের মৃত্যু

0

সাত দিন করোনার সঙ্গে লড়াই করে হেরে গেলেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপক। আইসিইউতে দায়িত্ব পালনরত অবস্থায় গত ৭ এপ্রিল তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
শনাক্ত হওয়ার পর সিলেটের বিশেষায়িত করোনা হাসপাতাল শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই চিকিৎসক। সেখান থেকে ৯ এপ্রিল তাঁকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আসা হয়। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই চিকিৎসক।
কুর্মিটোলা হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, তাঁকে ওই হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার আওতায় রাখা হয়েছিল। উন্নত বিশ্বে করোনা চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে সেসব ওষুধ তাঁর ওপর প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তাঁর সংক্রমণ অস্বাভাবিক দ্রুততায় বেড়ে যায়। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ে। একপর্যায়ে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মারা যান তিনি।
এ ঘটনার মধ্য দিয়ে দেশে এই প্রথম করোনা চিকিৎসায় নিয়োজিত কোনো চিকিৎসকের মৃত্যু হলো বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।

ভিডিও কলে নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

0

হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মী ও কার্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে আওয়ামী লীগ সভাপতি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় করোনাভাইরাস মোকাবেলায় সতর্ক ও সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার পরামর্শ দেন তিনি।

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ কার্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ভিডিও কলে বাংলা নববর্ষে শুভেচ্ছা বিনিময়ের ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের যাতায়াত সীমিত পর্যায়ে আছে। প্রয়োজন ছাড়া কার্যালয়ে জমায়েত না করার নির্দেশনা রয়েছে। এ কারণে দিনের বেলায় নেতাকর্মীদের উপস্থিতি একেবারেই তেমন একটা থাকে না। বিকেলের দিকে সীমিত পযার্য়ে কিছু নেতাকর্মী আসে।

চিকিৎসক-নার্সসহ ৯ কর্মী করোনা আক্রান্ত, হাসপাতাল লকডাউন

0

রাজধানীর মগবাজারস্থ ইনসাফ বারাকাহ হাসপাতালের দুজন চিকিৎসক, ৫ জন নার্স, একজন ওয়ার্ডবয়, একজন রিসিপশনিস্টসহ মোট ৯ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকাল থেকে পুরো হাসপাতাল লকডাউন করে রাখা হয়েছে। তবে আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে আছেন।

বিষয়টি নিশ্চিত করেন ইনসাফ বারাকা জেনারেল হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ।

তিনি বলেন, আমাদের জরুরি বিভাগে সর্দি, কাশি ও জ্বরের রোগীদের চিকিৎসা দেওয়া হতো। সেখানকার দুজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়। পরে আমরা নার্স ও কয়েকজন স্টাফের করোনা টেস্ট করে পজেটিভ পাই। আমাদের হাসপাতালের ডাক্তার নার্সসহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চিকিৎসক-নার্সসহ ৯ কর্মী করোনা আক্রান্ত, হাসপাতাল লকডাউন

0

রাজধানীর মগবাজারস্থ ইনসাফ বারাকাহ হাসপাতালের দুজন চিকিৎসক, ৫ জন নার্স, একজন ওয়ার্ডবয়, একজন রিসিপশনিস্টসহ মোট ৯ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকাল থেকে পুরো হাসপাতাল লকডাউন করে রাখা হয়েছে। তবে আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে আছেন।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন ইনসাফ বারাকা জেনারেল হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ।

তিনি বলেন, আমাদের জরুরি বিভাগে সর্দি, কাশি ও জ্বরের রোগীদের চিকিৎসা দেওয়া হতো। সেখানকার দুজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়। পরে আমরা নার্স ও কয়েকজন স্টাফের করোনা টেস্ট করে পজেটিভ পাই। আমাদের হাসপাতালের ডাক্তার নার্সসহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বিএনপি নেতারা ত্রাণ বিতরণের নামে ফটোসেশনে ব্যস্ত : তথ্যমন্ত্রী

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কিছুদিন ধরে দেখছি ঘরে বসে বিএনপি নেতাদের বক্তব্য দিতে। তারা ঢাকা শহরে হাতেগোনা কিছু সামগ্রী বিতরণ করে ফটোসেশন করে সরকারের সমালোচনা করতেই ব্যস্ত। তারা জনগণের পাশে দাঁড়ায়নি।

আজ মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিএই পরিস্থিতিতে জনগণের পাশে না দাঁড়িয়ে তাদের নেতাদের মধ্যে চিরাচরিত ভুল ধরার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার অংশ হিসেবে তাদের বিভিন্ন নেতা প্রতিদিন বক্তব্য রাখছেন। আমরা জনগণের পাশে আছি, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে আছে।

তিনি বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই বিশেষ পরিস্থিতিতে শুধু সমালোচনার খাতিরে যেন সমালোচনা না করি, সরকারকে অবশ্যই যে কেউ পরামর্শ দিতে পারে, সেই পরামর্শ গ্রহণ করার মানসিকতা সরকারের আছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

করোনায় দায়িত্ব পালন করা চিকিৎসক-নার্সদের জন্য ১৯ হোটেল

0

রাজধানীর ৬টি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাদানকারী ডাক্তার, নার্স ও অন্য সদস্যদের অবস্থান/কোয়ারেন্টিনের জন্য রাজধানীর ১৯টি আবাসিক হোটেল বরাদ্দের চুক্তির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয়টি জানিয়ে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. আমিনুল হাসান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানা যায়।

চিঠিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত ছয়টি হাসপাতালের চিকিৎসক, নার্স অন্যান্য স্বাস্থ্য সেবাদানকারী সদস্যের জন্য নির্ধারিত ১৯টি হোটেলের নামসহ প্রয়োজনীয় কক্ষের সংখ্যা উল্লেখ করা হয়।

ছয়টি হাসপাতালের সেবাদানকারীদের জন্য নির্ধারিত হোটেলগুলো হচ্ছে, কুর্মিটোলা জেনারেল হাসপালের জন্য ঢাকা রিজেন্সি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য হোটেল অবকাশ, হোটেল জাকারিয়া, হোটেল রেনেসাঁ, ঢাকা রিজেন্সি, রেডিসন ব্লু, সোনারগাঁ, লেকভিউ, লা মেরিডিয়ান।

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের জন্য উত্তরার হোটেল মেলোলিফ, হোয়েল মিলিনা। মিরপুরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য গ্রান্ড প্রিন্স, হোটেল শ্যামলী, হোটেল ড্রিমল্যান্ড। মহানগর জেনারেল হাসপাতালের জন্য রাজমনি ঈশাখাঁ, ফারস হোটেল ও হোটেল ৭১। রেলওয়ে জেনারেল হাসপাতালের জন্য হোটেল সাগরিকা, হোটেল গ্র্যান্ড সারকেল ইন এবং হোটেল শালিমারের নাম প্রস্তাব করা হয়েছে।

বিশেষ ব্যবস্থায় বিএসএমএমইউ-তে সেবা পেলেন ১৬৫ রোগী

0

নববর্ষের ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় ১৬৫ রোগীকে সেবা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ মঙ্গলবার বাংলা নববর্ষের ছুটির দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশে এই বিশেষ সেবার প্রদান করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ১৬৫ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। এরমধ্যে ১৫৭ জন রোগীর করোনাভাইরাস টেস্টে-এর জন্য স্যাম্পল সংগ্রহ করে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এ নিয়ে এখানে মঙ্গলবার পর্যন্ত ৭১৭ জন রোগীর স্যাম্পল সংগ্রহ করা হলো। স্যাম্পল পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ল্যাবরেটরিতে বিভিন্ন হাসপাতাল/প্রতিষ্ঠান থেকে পাঠানো স্যাম্পলসমূহও পরীক্ষা করা হচ্ছে।

ফিভার ক্লিনিকে সেবা প্রদান ও করোনা সনাক্তকরণ টেস্ট ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ, জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান, হেল্প লাইনে চিকিৎসাসেবা দানের পাশাপাশি অত্র বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথ লাইন” সেবাও প্রদান করা হচ্ছে।

একজন থেকে ৫.৭ জনের মাঝে ছড়াচ্ছে করোনাভাইরাস!

0

মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তবে এতকিছুর পরেও মারণ এই ভাইরাসের বিস্তার ঠেকানো সম্ভব হচ্ছে না। প্রতি মিনিটে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বজুড়ে এরই মধ্যে আক্রান্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার। কিভাবে এই ভাইরাস এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেটা নিয়ে ধন্দে পড়েছেন বিজ্ঞানীরাও।

ইমার্জিং ইনফেকশন ডিজিজেস জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, করোনা করোনাভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তি ৫ দশমিক ৭ জনকে সংক্রমিত করতে পারে। গবেষকরা বলছেন, আমরা যে হারে করোনাভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছিলাম এটি তার থেকেও দ্বিগুণ হারে ছড়িয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে গবেষকরা জানান, করোনায় আক্রান্ত একজন ব্যক্তি ২ দশমিক ২ থেকে ২ দশমিক ৭ জনকে আক্রান্ত করছে।

তবে গবেষকরা এখন বলছেন, নিউ মেক্সিকোতে লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা যারা উহান প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায় নিয়ে গবেষণা করেছেন তারা দেখতে পেয়েছেন, প্রতিটি বাহক প্রকৃতপক্ষে গড়ে ৫ দশমিক ৭ জনকে সংক্রামিত করেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে শতকরা ৮২ ভাগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন গবেষকরা। প্রথম গবেষণায় তারা ৫৫ ভাগ মানুষের ইমিউন সিস্টেম বাড়ানোর কথা বলেছিলেন।

নতুন গবেষনায় ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড ৪ দশমিক ২ দিন ধরা হয়েছে। পূর্ববর্তী গবেষণাতেও একই সময়ের কথা বলা হয়েছিল। তবে ভাইরাসটির উপসর্গ পুরোপুরি বুঝতে এখনও ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে বলা হয়েছে।

প্রাদুর্ভাবের শুরুতে ছয় থেকে সাত দিনের মধ্যে ভাইরাসটি উহানে একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়েছিল বলে জানান গবেষকরা।

সূত্র- ফোর্বস ম্যাগাজিন।