Home Blog Page 3021

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আরো ৬৯৭ জনের মৃত্যু

0

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়শ ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে ছয়শ ৬৭ জন, ওয়েলসে ১৫ জন, স্কটল্যান্ডে ৯ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ছয়জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার তিনশ ৪৪ জনে।

এর আগে গতকাল রবিবার যুক্তরাজ্যে করোনায় সাতশ ১০ জনের মৃত্যু হয়। আর শনিবার করোনায় মৃত্যু হয় নয়শ জনের মতো। গত দু’দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে দেশটিতে। তবে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৮৮ হাজার ছয়শ ২১ জনের শরীরে পাওয়া গেছে করোনা।

করোনাভাইরাসের ভয়াল থাবায় বিশ্বের যে ক’টি দেশ সবচেয়ে বেশি জর্জরিত, তার মধ্যে অন্যতম ব্রিটেন। প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছেন করোনায়। এরই মধ্যে দেশটিতে বডি ব্যাগের সঙ্কট দেখা দিয়েছে।

বিছানার চাদর কিংবা কাপড়ে মুড়ে নিতে হচ্ছে করোনায় মৃতদের লাশ। সেখানকার অবস্থা এতোই নাজুক যে, হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার জন্য জিপার্ড বডি ব্যাগও মিলছে না। বিছানার চাদর ব্যবহার করতে হচ্ছে বলে জানিয়েছেন অনেক স্বাস্থ্যকর্মী।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে। স্পেন, ইতালির পর এখন সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে। দেশটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দিনগুলোতে করোনায় মৃত্যুর সংখ্যায় ইউরোপের সব দেশকে ছাড়িয়ে যেতে পারে ব্রিটেন।

করোনা নিয়ে ডা. এজাজের পরামর্শ

0

করোনার প্রধান লক্ষণগুলো অনেকেই বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছেন। এমন উপসর্গ দিলে যেসব জায়গায় করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে সেখানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। তারা যদি উপসর্গ দেখে মনে করে পরীক্ষা করা দরকার তাহলে করবে। আর যত বেশি পরীক্ষা হবে তত বেশি মঙ্গল। এখন তো পরীক্ষা করা সহজ হয়ে গেছে, জেলা পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় গুলোতেও করোনা পরীক্ষা শুরু হয়েছে। তাই কঠিন উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাতে হবে।

এমনই পরামর্শ দিলেন অভিনেতা ও চিকিৎসক এজাজুল হক এজাজ। ১৯৮৪ সালে রংপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপরে পিজি ( বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) থেকে ডিএনএম (পোস্ট গ্রাজুয়েশন-ডিপ্লোমা ইন নিউক্লিয়ার মেডিসিন) করেছেন। এর আগে দেশের নানা জায়গায় চিকিৎসক হিসেবে চাকরি করেছেন। সর্বশেষ এজাজুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। গত জানুয়ারি থেকে তিনি অবসরে রয়েছেন।

অভিনেতা এজাজ বলেন, ‘আমাদের দেশের যা অবস্থা তাতে করে আমাদের সতর্ক না হয়ে উপায় নেই। সামাজিক দূরত্ব মেনে চলতে কেন যে পারি না, আমরা নিজের চোখে বিপদ না দেখলে সতর্ক হতে চাই না। এখন দেশের যে অবস্থা এখন সতর্ক না হলে আমরা ভয়াবহ খারাপ অবস্থার দিকে যাবো। আমরা পালিয়ে বাঁচতে চাইছি। আমরা ইতালি, ফ্রান্স থেকে পালিয়ে বাংলাদেশে এসে বাঁচতে চাইছি, নারায়ণগঞ্জ, ঢাকা থেকে পালিয়ে গ্রামে গিয়ে বাঁচতে চাইছি। এটা আসলে বাঁচা নয়, আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। একইসাথে আপনার আশেপাশের মানুষেরাও মৃত্যুর দিকে চলে আসছে আপনার কারণে। এটাকে বাঁচা বলে না, নিজেই নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। নিজের জায়গা থেকে বাঁচুন।’

জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘যারা বিদেশ থেকে এসেছে শুধু তাদের দোষ দিলেই হবে না। ওইসব দেশেরও দোষ দিতে হবে। এমন কঠিন পরিস্থিতিতে কেন তারা ছাড়লো। দেশে এসে তারা যেভাভে ঘুরে বেড়ালো, তারা এর ভয়াবহতা বোঝেনি। কারণ ইনকিবিউশন পিরিয়ড পার না হলে বোঝা সম্ভব না কার শরীরে ভাইরাস আছে, আর কার শরীরে ভাইরাস নেই। এখন তো দেখতে পাচ্ছেন কী অবস্থা। যাই হোক, এখনো মানুষ পুরোপুরি সতর্ক হলে হয়তো আমরা ধকল সামলে উঠতে পারবো।’

সাধ্যারণ রোগীদের পরামর্শ দিয়ে এজাজ বলেন, করোনার প্রধান লক্ষণগুলো অনেকেই বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছেন। এমন গলাব্যাথা, গলায় কিছু আটকে থাকা, জ্বরসহ এমন উপসর্গ সিরিয়াস পর্যায়ে দেখা দিলে যেসব জায়গায় করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে সেখানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। তারা যদি উপসর্গ দেখে মনে করে পরীক্ষা করা দরকার তাহলে করবে। আর যত বেশি পরীক্ষা হবে তত বেশি মঙ্গল।

বাগানবাড়িতে আটকা পড়েছেন জ্যাকি শ্রফ

0

​লকডাউনের কারণে নিজের বাগান বাড়িতে রয়েছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। জানা গেছে, মুম্বাই এবং পুনের মাঝে একটি জায়গায় রয়েছে জ্যাকি শ্রফের বাগান বাড়ি। আপাতত সেখানেই আটকে রয়েছেন বলিউড অভিনেতা।

জানা গেছে, বর্ষার মওশুম শুরু হওয়ার আগে নিজের ৪৪ হাজার একরের ওপর তৈরি বাগান বাড়িতে গিয়েছিলেন জ্যাকি। বৃষ্টি শুরুর আগে সেখানে গাছ লাগিয়ে, পরিচর্যা করে তবেই মুম্বাইতে ফিরবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এসবের মাঝে করোনার কারণে ২১ দিনের লকডাউন ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফলে লকডাউন মেনে নিজের ওই বাগান বাড়িতেই অভিনেতা রয়ে গিয়েছেন বলে জানান জ্যাকির স্ত্রী আয়েষা শ্রফ। এদিকে মুম্বাইয়ের বাড়িতে রয়েছেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েষা শ্রফ, ছেলে টাইগার শ্রফ এবং মেয়ে কৃষ্ণা শ্রফ।

করোনায় হলিউড অভিনেতা ব্রুক টেলর মারা গেছেন

0

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন কৌতুক শিল্পী টিম ব্রুক টেলর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

জানা গেছে, ১২ এপ্রিল টিম-এর ম্যানেজার জানিয়েছেন- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কৌতুক অভিনেতা টেলরের। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় এই অভিনেতা। এ ভাইরাসের থাবায় রোববার শেষ পর্যন্ত প্রাণ চলে যায় টিম ব্রুক টেলরের।

টেলিভশনের পাশাপাশি থিয়েটারেও যথেষ্ঠ জনপ্রিয় ছিলেন টিম ব্রুক টেলর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, এর আগে করোনা প্রাণ কেড়েছে একের পর এক অভিনেতা, গায়কের। যার মধ্যে হিলারি হিথ, অ্যাডাম স্কলেঞ্জার, অ্যালেন গারফিল্ড, জন প্রিন, লি ফিয়েরো-সহ একাধিক নাম রয়েছে।

যেদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে উঠল ক্রিকেট

0

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক ঐতিহাসিক মুহূর্ত রয়েছে। এসব কিছুর মূলে রয়েছে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়। ২৩ বছর আগে, ১৯৯৭ সালে আজকের এই দিনে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছিল বাংলাদেশ। ১৩ সংখ্যাটি অনেকে ‘দূর্ভাগ্যজনক’ হিসেবে দেখলেও ১৩ এপ্রিল বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভ একটি সংখ্যা।

জয়সূচক রানটি নিয়ে ড্রেসিংরুমের দিকে পাগলের মত ছুটছিলেন হাসিবুল হোসেন শান্ত। তাতেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালুমপুরের কিলাত ক্লাব মাঠে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। মাঠটি এখন তেনাগা জাতীয় স্পোটর্স কমপ্লেক্স নামে পরিচিত।স্কটল্যান্ডকে হারিয়ে ১৯৯৯ বিশ্বকাপের ফাইনাল খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। কিন্তু কেনিয়ার বিপক্ষে জয়টি দলের সকল খেলোয়াড়ের জন্য স্মরনীয় ছিল।

নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট পতনের পর অধিনায়ক আকরাম খানের ৬৭ রানের ইনিংসে দুর্দান্ত জয়ের বাংলাদেশকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছিল। যদি আকরাম খান সেই ইনিংস না খেলতেন তবে বাংলাদেশ হয়তো সেমিফাইনালে খেলতে পারত না এবং ১৯৯৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপেও খেলতে পারত না। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাবার আগে প্রথম রাউন্ডে পাঁচটি ম্যাচের সবগুলোতেই জিতেছিল বাংলাদেশ।

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে জয় ছাড়া অন্য কোন উপায় ছিল না। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি জয়ের পর চ্যাম্পিয়নের জন্য লক্ষ্য নির্ধারণ করে বাংলাদেশ, এমনটাই জানান আকরাম খান। আজ তিনি বলেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের স্মৃতি এখনো উজ্জল। এটিই ছিল সবচেয়ে বেশি টেনশন ও শ্বাসরুদ্ধকর ম্যাচ এবং তখন অনুভূূতি হয়েছিলে । তবে সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেছিলাম এবং সেমিফাইনালে উঠেছিল দল।’

তিনি আরও বলেন, ‘এরপর আমাদের লক্ষ্য স্থির করি। আমরা জানতাম যদি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তবে আমরা সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারাতে পারবো। তবে ম্যাচটি অনেক বেশি টেনশনের ছিল, কারন এ ম্যাচ জিতলেই আমরা বিশ্বকাপে খেলতে পারবো। এছাড়া অনেকবারই আমরা খুব কাছে গিয়েও বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছি। তবে সেবার দলের সকলে বদ্ধপরিকর ছিল এবং স্কটল্যান্ডকে হারিয়ে আমরা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিলাম।’

সেমিফাইনালে বাংলাদেশ ৭২ রানে হারায় স্কটল্যান্ডকে এবং কেনিয়ার বিপক্ষে ফাইনাল নিশ্চিত করে। আকরাম বলেন, ‘কেনিয়ার বিপক্ষে জয় তুলে শিরোপা জয় করাই আমাদের একমাত্র লক্ষ্য ছিল। এ জয়ের জন্য আমরা ক্ষুধার্ত ছিলাম।’

ফাইনালে স্টিভ টিকোলোর সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৪১ রান করে কেনিয়া। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি রির্জাভ ডে’তে গড়ায়। বৃষ্টি আইনে ম্যাচ জয়ের জন্য ২৫ ওভারে ১৬৬ রানের জয়ের লক্ষ্য পায় বাংলাদেশ। টার্গেটি কঠিনই ছিল বাংলাদেশের জন্য। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা হাল ছাড়েনি। প্রত্যক ব্যাটসম্যানই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে। ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুই উইকেটে জয় পায় বাংলাদেশ।

সেদিনের স্মৃতি রোমন্থন করে আকরাম বলেন, ‘শান্তর জয়সূচক রানটি ছিল ঐতিহাসিক মূর্হুত ছিল। কিন্তু এর আগে ১৫১ রানে অষ্টম উইকেট পতনের পরও আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। শান্ত-পাইলট নিজেদের উপর আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন এবং শেষ বলে জয় নিশ্চিত করেন।’

পরবর্তীতে মানিক মিয়া এভিনিউতে হাজার হাজার মানুষের সামনে বীরোচিত সংবর্ধনা পায় আইসিসি ট্রফি জয়ী দল। আকরাম বলেন, ‘প্রথমবারের মতো সাফল্যের পথ তৈরি করতে শেখ হাসিনার সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক ছিলেন এবং ট্রফি জিততে আমাদের সকল কিছুই দেয়া হয়েছিল।’

ওই সাফল্যটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় প্রভাব ফেলেছিল।সেই সময় বাংলাদেশের এক নম্বর খেলা ছিল ফুটবল। কিন্তু আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের পর দেশের এক নম্বর ক্রীড়া ইভেন্ট হয়ে যায় ক্রিকেট। আকরাম বলেন, ‘বাংলাদেশে ফুটবল ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি দেশের ক্রীড়াঙ্গনের চিত্র পাল্টে যায়। বাংলাদেশে ক্রিকেট এখনও এক নম্বর খেলা।’

ডেল স্টেইনের চোখে সেরা ব্যাটসম্যান যারা

0

বর্তমানা সময়ের দোর্দণ্ড প্রতাপশালী পেসারদের একজন তিনি। যদিও ইনজুরি তার ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা পেসার ডেল স্টেইন এবার নিজের দেখা সেরা ব্যাটসম্যানদের বেছে নিয়েছেন। যাদের বিপক্ষে তিনি বোলিং করেছেন, তারাই ঠাঁই পেয়েছেন এই তালিকায়।

টুইটারে প্রশ্নোত্তর পর্বে প্রোটিয়া পেসারের কাছ থেকে এক ক্রিকেটপ্রেমী জানতে চেয়েছিলেন যে, তার দেখা সেরা ব্যাটসম্যান কারা। জবাবে স্টেইন লিখেন, ‘পন্টিং ছিল সুপ্রিম, শচীন ছিল দেয়াল। দ্রাবিড়, ক্রিস গেইল, কেভিন পিটারসেন প্রত্যেকেই ছিল দুর্দান্ত।’ লক্ষ্যণীয় যে, সাবেক অজি অধিনায়ক রিকি পিন্টিংয়ের নাম প্রথমে লিখেছেন স্টেইন। তারপর লিখেছেন শচীনের নাম। দ্রাবিড়-গেইলদের অবস্থান তারও পরে।

এই প্রশ্নোত্তর সেশনেই কোন বোলারের বোলিং অ্যাকশন নিখুঁত, তা জানতে চাওয়া হয় স্টেইনের কাছে। তিনি জবাবে কাগিসো রাবাদার অ্যাকশনকে ‘গতির পক্ষে মসৃণতম ও সহজতম’ বলে চিহ্নিত করেন। প্রিয় পেসারদের তালিকায় অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকেও রেখেছেন গত বছর লাল বলের ক্রিকেটকে বিদায় জানানো স্টেইন। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। এই তারকা পেসার ৯৩ টেস্টে তিনি নিয়েছেন ৪৩৯ উইকেট, যা দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ।

দায়িত্ব পালনকালে করোনা হলে ১০ লাখ, মারা গেলে ৫০ লাখ

0

দায়িত্ব পালনকালে কারো করোনা তাদের জন্য থাকছে পাঁচ থেকে দশ লাখ টাকার স্বাস্থ্যবীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ পাঁচ গুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৭৫০ কোটি টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করা হচ্ছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৭৫০ কোটি টাকা।

তিনি বলেন, সুরক্ষা সরঞ্জামের কোনো ঘাটতি নেই। নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীগণ সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন- এটাই দেশবাসীর প্রত্যাশা। একইসঙ্গে সাধারণ রোগীরা যাতে কোনভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখার জন্য আমি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়োজিত পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্রবাহিনীর সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মী, করোনাভাইরাসে আক্রান্ত রোগী আনা-নেওয়ার কাজে এবং মৃত ব্যক্তির দাফন ও সৎকারের দায়িত্বে নিয়োজিত কর্মীগণসহ জরুরি সেবা কাজে যাঁরা নিয়োজিত রয়েছেন, তাঁদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানী দেওয়া হবে

0

করোনাভাইরাস রোগীদের নিয়ে যেসব সরকারি চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রত্যক্ষভাবে কাজ করেছেন তাঁদের বিশেষ সম্মানী দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইতোমধ্যেই তাঁদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে একেবারে সামনের কাতারে থেকে করোনাভাইরাস-আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের পেশাটাই এ রকম চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে।

তিনি বলেন, আমি দেশবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। যে সব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন ইতোমধ্যেই তাঁদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাঁদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এ জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।

পহেলা বৈশাখের বহিরাঙ্গণের সকল অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

0

বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ বছর পহেলা বৈশাখের বহিরাঙ্গণের সকল অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশন থেকে একযোগে সম্প্রচার করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব। এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির কারণে পহেলা বৈশাখের বহিরাঙ্গণের সকল অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। কারণ, ইতোমধ্যেই এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে।

তিনি বলেন, ইতঃপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানও আমরা একইভাবে উদযাপন করবো।’

বাংলা নববর্ষের শুভেচ্ছা : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে যে যেখানেই আছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১৪২৭ বঙ্গাব্দের নববর্ষের শুভেচ্ছা। দেশে-বিদেশে যে যেখানেই আছেন সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

শেখ হাসিনা বলেন, বাংলা নববর্ষের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাকে।

‘আমি স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কাল্রাতে ঘাতকদের হাতে নিহত আমার মা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ভাই- মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের ছোট্ট শেখ রাসেলকে- কামাল ও জামালের নবপরিণীতা বঁধু – সুলতানা কামাল ও রোজী জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরসহ সকল শহিদকে।’

প্রধানমন্ত্রী বলেন, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব। এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির কারণে পয়লা বৈশাখের বহিরাঙ্গণের সকল অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। কারণ, ইতোমধ্যেই এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে।

‘ইতঃপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানও আমরা একইভাবে উদযাপন করবো।’