Home Blog Page 3024

ভারত বলছে, তারা করোনার ৪০ টি টিকা নিয়ে কাজ করছে!

0

ক্রমশই অপ্রতিরোধ্য হয়েছে উঠছে করোনাভাইরাস। জিনের বদল ঘটিয়ে আরও শক্তিশালী হচ্ছে, প্রতিনিয়ত নিজেকেই বদলে ফেলছে মারণ এই ভাইরাস। একমাত্র ভ্যাকসিন ছাড়া একে ঠেকানো কঠিন। যদিও করোনাভাইরাস মোকাবেলায় দেশে দেশে নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এগুলোর কোনটাই ধোপে টিকছে না। তবে এবার করেনা মোকাবেলায় একটি দুটি নয় ৪০টি টীকা প্রস্তুত করতে চলেছে ভারত! যদিও এখনও কোনটি শেষ পর্যায়ে যায়নি।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই জানান হয়েছে। যদিও বিশ্বের কোন দেশই এখন পর্যন্ত করোনা মোকাবেলা করতে পারে এমন কোনও কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। ভারতের এই দাবি যদি সত্যি হয় তাহলে করোনা মোকাবেলায় সেটা হবে মাইলফলক।

করোনা রোধে আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই যুক্তিতেই ৩০ এপ্রিল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানবিকভাবেই লকডাউন জারির পক্ষে রাজ্য। তবে নিয়ম মেনে খোলা থাকবে বাজার। এই পরিস্থিতিতে কেন্দ্রের থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ৩৬ হাজার কোটি, জিএসটি বাবদ ১১ হাজার ২০০ কোটি সহ করোনা মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দাবি করেছে মমতা সরকার।

পশ্চিম বঙ্গে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৯৫। এই সংখ্য়া আগামী কয়েকদিন বাড়বে, কিন্তু এতে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, করোনায় মৃত্যুর সংখ্যায় ইতালিকে টপকে গেছে আমেরিকা। সেদেশে মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের। যা বিশ্বে সর্বাধিক। আমেরিকায় মৃত্যুর সংখ্যা গ্রীষ্ম পর্যন্ত ২ লাখ ছাপিয়ে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতালি ও স্পেনে করোনায় মৃত্যর হার যথাক্রমে ১৯, ৪৬৮ এবং ১৬,৩৫৩। গোটা বিশ্বে কভিড-১৯ পজেটিভ প্রায় ১৮ লাখ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৯ হাজার মানুষের।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

লকডাউন মানতে বলায় পুলিশকে থুতু, কামড়!

0

মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে দেশে জারি হয়েছে লকডাউন। তবে দীর্ঘদিন লকডাউন চলায় অনেকে বিরক্ত হয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন জনগণকে বাড়িতে আটকে রাখতে হিমশিম খাচ্ছেন। পুলিশের সঙ্গে সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতের পাঞ্জাবে এক পুলিশ সদস্যের হাত কেটে নিয়েছে লকডাউন উপেক্ষা করে বাজারে আসা স্থানীয় লোকজন।

তবে ব্যতিক্রমী ঘটনা দেখা যাচ্ছে ব্রিটেনে। দেশটিতে লকডাউন উপেক্ষা করে রাস্তায় ঘোরাফেরা করতে আসা লোকজনকে বাসায় ফেরার নির্দেশ দেয়ায় পুলিশ সদস্যদের সঙ্গে বাক-বিতণ্ডা থেকে কামড়, কাশি কিংবা থুথু ছুড়ে মারার মতো ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার ব্রিটেনের রচডেলে পুলিশের দুই সদস্যকে মারধরের অভিযোগ আনা হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। লকডাউন উপেক্ষা করে রাস্তায় আসায় বাসায় ফেরার নির্দেশ দিলে ক্ষেপে গিয়ে ওই দুই পুলিশ সদস্যকে মারধর করেন অভিযুক্ত ব্যক্তি। শুধু তাই নয়, এক পুলিশ সদস্যের বাহুতে কামড়ে মাংস ছিঁড়ে ফেলেন তিনি।

অন্যদিকে, ইস্টবোর্নে এলাকায় তিন নারী বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন। পরে প্রতিবেশিরা এ ঘটনা জানালে সেখানে উপস্থিত হন পুলিশ সদস্যরা। পরে পুলিশ সদস্যদের শরীরে থু থু নিক্ষেপ করে করোনা ছড়িয়ে দেয়ার হুমকি দেন ওই তিন নারী। এতে ঘটনাস্থলে ধস্তাধস্তিতে পুলিশের এক সদস্য মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এছাড়া নটিংহামে এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ সদস্যের মুখের সামনে কাশি দেয়ার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে নটিংহামের আদালতে তোলা হবে।

ব্রিটেনে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও ৭১২ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৫ জনে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৯৯১ জন।

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দুই সপ্তাহের প্রত্যেকদিন ব্রিটেনে গড়ে এক হাজার মানুষের প্রাণ কাড়তে পারে করোনা।

সূত্র- ডেইলি মেইল।

আরো ৭১০ প্রাণহানি! করোনায় দশ সহস্রাধিক মৃত্যুর বেদনা এখন যুক্তরাজ্যের

0

যুক্তরাজ্যে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। একের পর এক মানুষের প্রাণও কেড়ে নিচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে ৭১০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১০ হাজার পাঁচশ ৮৫ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যের ইংল্যান্ডে ছয়শ ৫৭ জন, স্কটল্যান্ডে ২৪ জন, উত্তর আয়ারল্যান্ডে ১১ জন আর ওয়েলসে ১৮ জন প্রাণ হারিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। গতকাল শনিবার দেশটিতে ৯১৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আর শুক্রবারে প্রাণ হারান নয়শ ৮০ জন মানুষ। গত দু’দিনের তুলনায় আজ করোনায় মৃতের সংখ্যা কমেছে দেশটিতে।

এদিকে, করোনা আক্রান্ত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। তিনি এখন সুস্থ। তার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন, যেখানে তিন রাত নিবিড় পরিচর্যা করার পরে তিনি সুস্থ হয়ে ওঠছেন।

বৃহস্পতিবার নিবিড় পরিচর্যায় চলে যাওয়ার পর তার প্রথম প্রকাশ্য বিবৃতিতে জনসন চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমি তাদের কি পরিমাণে ধন্যবাদ জানাবো জানি না, আমি তাদের জন্য আমার জীবন ফিরে পেয়েছি।

করোনা : অবসর ভেঙে হাসপাতলে ফেরা সেই হিরো নার্সকে জরিমানা

0

করোনা রোগীদের সেবা দিতে অবসর ভেঙে লন্ডনের এনএইচএস নাইটিঙ্গেল হাসপাতালের দায়িত্বে ফিরেছিলেন একজন নার্স। হিরো উপাধি দেওয়া হয়েছিল তাকে। করোনভাইরাস রোগীদের বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া সেই হিরো নার্সকে এবার জরিমানার শিকার হতে হল।

উত্তর আয়ারল্যান্ড থেকে আসা ডিয়ারড্রে বার নামের ওই নার্সকে গাড়ির উইন্ডস্ক্রিনে ‘অপরিহার্য কর্মী’ লিফলেট থাকার পরও ১৩০ ইউরো জরিমানা করা হয়েছে পার্কিং আইন অমান্য করায়।

৬২ বছর বয়সী এই নার্সকে এক মাস আগে পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে ৪ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের পরিচালকের দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল।

তবে শুক্রবার ডিউটি থেকে ফেরার সময় উইন্ডস্ক্রিনে জরিমানার নোটিশ দেখে তিনি হতাশ হয়েছেন। গাড়িটি ক্যানারি ওয়ার্ফে পার্ক করা ছিল।

তিনি বলেন, ‘আমি দীর্ঘ দিন পরে আমার গাড়িতে উঠলাম। এটি নাইটিংগেল হাসপাতালের পার্কিংয়ে ছিল। নাইটিংগেল এনএইচএস লিফলেট স্পষ্টভাবে প্রদর্শন করা সত্ত্বেও টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষ আমাকে একটি পার্কিং জরিমানার নোটিশ ধরিয়ে দিয়েছে। এটা আমাকে হতাশ করেছে।’

ডিয়ারড্রে ৪০ বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্যসেবার জন্য কাজ করেছেন। করোনার দুঃসময়ে তিনি অবসর ভেঙে ফের হাসপাতালে ফিরেছেন মানুষের প্রাণ বাঁচাতে। তিনি বর্তমানে এমন একটি দলের নেতৃত্ব দিচ্ছেন যারা দেশের সর্বাধিক অসুস্থ কভিড-১৯ রোগীদের দেখাশোনা করার জন্য স্বেচ্ছাসেবীর কাজ করেছে।

সূত্র- মিরর ইউকে।

কলকাতার চার গবেষক করোনার আণবিক রহস্য বের করলেন!

0

করোনায় কাঁপছে সারা বিশ্ব। এখনো এই মারণ ভাইরাসের কোনো ওষুধ উদ্ভাবন করা সম্ভব হয়নি। ভ্যাকসিন নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কাজ চলছে। কিন্তু প্রত্যেকেই বলছেন যে বিভিন্ন দেশে করোনার চরিত্র ভিন্ন রকমের হচ্ছে। ভিন্ন সময়ে, ভিন্ন আবহাওয়ায় চরিত্র পরিবর্তন করছে এই ভয়ংকর ভাইরাস। কিছু না পেয়ে এখন হাইড্রক্সিক্লোরোকুইনকে সমানে রেখে এগোচ্ছে বিশ্ব। কিন্তু ভ্যাকসিন তৈরি কিভাবে হবে? আবিষ্কারের প্রথম পথ বলে দিলেন কলকাতার চার গবেষক।

করোনাভাইরাসের আণবিক রহস্য এবং বিভিন্ন দেশে বা ভৌগলিক অবস্থানের পার্থক্যে ভাইরাসের ভিন্নরূপে বিবর্তনের রহস্য অনেকটাই উন্মোচিত করে ফেললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের চারজন গবেষকের টিম। প্রি-প্রিন্ট অবস্থায় গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে জীববিদ্যা বিষয়ক গবেষণার বিশিষ্ট সংগ্রহশালা ‘বায়ো আর্কাইভ’-এ।

এই গবেষণা পত্রের নাম, ডিকোডিং দ্য লেথাল ইফেক্ট অব সার্স-কভ-২ (নভেল করোনাভাইরাস) স্ট্রেইনস ফ্রম গ্লোবাল পার্সপেক্টিভ: মলিকুলার প্যাথোজেনেসিস অ্যান্ড এভোলিউশনারি দিভার্জেন্স। শুভম ব্যানার্জি নামের এক গবেষকের সঙ্গে কাজ করেছেন পৃথা ভট্টাচার্য, শিরিঞ্জনা ধর, সন্দীপ ভট্টাচার্য।

গবেষণাপত্রটির প্রধান গবেষক হলেন শুভম ব্যানার্জি। তিনি বলেন, আমরা দেখেছি যে করোনাভাইরাসের চার থেকে পাঁচটি স্ট্রেন রয়েছে। চীন বলেছিল দুটি। কিন্তু তখন তাদের দেশেই শুধু ঘোরাফেরা করছিল ভাইরাস। সেই অনুযায়ী সঠিক। কিন্তু বিশ্বে ছড়িয়ে পড়ারর পর বিষয়টি নিয়ে আমরা গবেষণা শুরু করি। খুঁজে পাই চার পাঁচ ধরনের স্ট্রেন। এবার আমারা গবেষণা করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন দেশে এর বিভিন্ন চরিত্র। সেগুলোকে ভাগ করে দেখা যাচ্ছে, ইতালি, স্পেন, আমেরিকায় এর মৃত্যু হার সবথেকে বেশি, ১৪ শতাংশ। অর্থাত্‍ সবথেকে শক্তিশালী। চীন-জাপান এইসব দেশে এর শক্তি কম, ৬-৮ শতাংশ। এবার ভারত, অস্ট্রেলিয়া, ইসরায়েল, নেপাল, ভিয়েতনামে এর মারণ ক্ষমতা সব থেকে কম, ২-২.৫ শতাংশ।

গবেষণা থেকে জানা গেছে মৃত্যুর হার নির্ভর করছে মূলত তিনটি বিষয়ের উপর। মিউটেশনের সংখ্যা, রেয়ারিটি অব দ্য অ্যালেয়িক ভেরিয়েশন আর ফাংশনাল কনসিকোয়েন্স অব দ্য মিউটেশন অ্যাট প্রোটিন লেভেল। এরপরে তারা এই তিন ধরনের কোভিড১৯-এর মিউটেশন নিয়ে গবেষণা করেন।

সেই গবেষণায় তারা দেখতে পেয়েছেন চীনে বা তার আশেপাশে যে মিউটেশন ছিল ভাইরাসের তা সি টু টি। ইতালি, স্পেন, আমেরিকায় এর মিউটেশন এ টু টি, জি টু এ, টি টু এ। ভারত, অস্ট্রেলিয়া, ইসরায়েল, নেপাল, ভিয়েতনামের মতো দেশে যেখানে মারণ ক্ষমতা সেখানে এই ভাইরাসের মূলত দুটি মিউটেশন রয়েছে। দেখা গেছে ডিলিটেশন মিউটেশন ও নন-সিনোনিমস মিউটেশন।

বিভিন্ন দেশে বিভিন্ন চরিত্র যে ধারণ করছে ভাইরাস তার মিউটেশনগুলো হলো উপরের পয়েন্টভিত্তিক অংশগুলো। শুভম ব্যানার্জি বলেন, এর থেকেই স্পষ্ট তিন ধরনের মৃত্যু হার বিশিষ্ট দেশে তিন ধরনের ভ্যাকসিন লাগবে। যেটা ইতালিতে কাজ করবে সেটা চীনে কাজ করবে না। আবার যেটা চীনে কাজ করবে সেটা ভারতে কাজ করবে না। কিন্তু ভারতে যেটা কাজ করবে সেটা অস্ট্রেলিয়া, ভিয়েতনামে কাজ করবে। ইতালির ভ্যাকসিন কাজ করবে আমেরিকায়।

তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে এ নিয়ে কাজ হচ্ছে কিন্তু এই প্রাথমিক বিষয়টা এখনও কেউ বলেনি। আমাদের গবেষণা সেই পথ দেখিয়েছে। আমরা এখন এর প্রোটিন স্ট্রাকচার নিয়ে কাজ করছি। এর পরে ধাপে ধাপে এগিয়ে যাব। তবে যেহেতু আমরা প্রথম ধাপ দেখিয়ে দিয়েছি। তা প্রকাশিত হয়েছে ‘বায়ো আর্কাইভ’এ। সেখানে ১৪২টি দেশের বিজ্ঞানীরা রয়েছেন। এবার আমাদের মনে হয় এটা দেখে নেওয়ার পর আমাদের থেকে আরো দ্রুত কাজ করবে উন্নত দেশের বিজ্ঞানীরা। আশা করছি এই গবেষণা দ্রুত ভ্যাকসিন তৈরি করতে সাহায্য করবে।

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর।

একদিনেই নিভে গেল আশার প্রদীপ, স্পেনে ফের মৃত্যুর মিছিল!

0

আশার আলো জ্বলেছিল মৃত্যুপুরী স্পেনে। গত ১৯ দিনের মধ্যে শনিবার করোনা সংক্রমণে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছিল দেশটিতে। ২৩ মার্চের পর ওইদিন দেশটিতে করোনায় মারা যান ৫১০ জন; যা দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২৪ ঘণ্টা না যেতেই সেই আলো ফিকে হতে শুরু করেছে। ফের শুরু হয়েছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ৬১৯।

এ নিয়ে স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭২ জনে। এর আগে গত ১৮ দিনের মধ্যে স্পেনে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড ছিল শনিবার; ওইদিন ৫১০ জনের প্রাণহানি ঘটে। রবিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৬ হাজার ১৯ জন। গতকাল এই সংখ্যা ছিল ১ লাখ ৬১ হাজার ৮৫২ জন।

এদিকে, করোনায় মৃত্যু কমে আসায় স্পেনের সরকার দেশটির নির্মাণ খাত ও প্রয়োজনীয় শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিককে সোমবার থেকে কাজে ফেরার অনুমতি দিয়েছিল। নতুন এই মৃত্যুর মিছিল সরকারের সেই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করলো।

এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় সংশ্লিষ্ট কর্মী; যারা বাসায় থেকে কাজ করতে পারছিলেন না তারা এখন কর্মক্ষেত্রে ফিরতে পারবেন। স্যানিটারি, নিরাপত্তা, টেলিযোগাযোগ, কাস্টমস, খাদ্য উৎপাদন ও সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, খনিজ এবং তেল উৎপাদনের সঙ্গে জড়িত কর্মীরা কাজে ফিরতে পারবেন। তবে ভাইরাসটি ফের মাথা চাড়া দেওয়ায় লকডাউন তুলে দিলে এটা আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

সূত্র- ইন্ডিপেনডেন্ট ইউকে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু

0

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন থাকা শাহান আরা বানুকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ রবিবার শাহান আরাকে গ্রেড-১ (সচিব পদমর্যাদা) এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কাজী আ. খ. ম. মহিউল ইসলাম আগামী ২০ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। অবসর গ্রহণের সুবিধার্থে মহিউল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নতুন আক্রান্ত ১৩৯ জনের মধ্যে ৬২ জন-ই ঢাকার

0

গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ১৩৯ জনের মধ্যে ঢাকা শহরে আছেন ৬২ জন। অন্যান্যরা ঢাকার বাইরের। আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ব্রিফিংয়ে উপস্থিত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, যেসব জেলায় করোনা ছড়িয়েছে তার মধ্যে নতুন করে যোগ হয়েছে লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি জেলা। এসব জেলার তথ্য বিশ্লেষণ করে দেখেছি, গত এক সপ্তাহের মধ্যে বেশ কিছু মানুষ এসব জেলায় ঢাকা কিংবা নারায়ণগঞ্জ জেলা থেকে গিয়েছেন। এ কারণে এই সময় বার বার ভ্রমণ না করতে সতর্ক করা হচ্ছে।

তিনি জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। নতুন করে যে চারজন মারা গেছেন তাদের তিনজন পুরুষ এবং একজন নারী। গত চব্বিশ ঘণ্টায় দেশে ১৩৯ জন করোনায় আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে ৩১-৪০ বছর বয়সের মধ্যে, শতকরা ২৫ ভাগ। তারপর ২১-৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যাদের শতকরা হার ২১ ভাগ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হলো ৬২১। এখানে বয়সভিত্তিক আক্রান্তের হার দেখানো হলেও যেকোনো বয়সের যেকোনো ব্যক্তি আক্রান্ত হতে পারেন। কাজেই প্রত্যেককেই প্রতিরোধের বিষয়ে সতর্ক থাকতে হবে।

ডা. ফ্লোরা বলেন, কারো নমুনা পর পর দুইবার পরীক্ষা করে যদি কভিড-১৯ এর সন্ধান না পাওয়া যায় তবে তিনি করোনামুক্ত বলে ধরে নেওয়া হয়। গত চব্বিশ ঘণ্টায় এমন তিনজন মানুষকে পাওয়া গেছে। এ নিয়ে সর্বমোট ৩৯ জন সংক্রমণমুক্ত হয়েছেন। নতুন করে যারা সংক্রমণমুক্ত হয়েছেন তাদের দুজন নারী একজন পুরুষ। এই তিনজনের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। করোনারোগীকে সেবা দেওয়ার সময় ওই চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন।

বঙ্গবন্ধুর আরো দুই খুনির তথ্য রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা পালিয়ে আছেন তাদের দুইজনের বিষয়ে তথ্য হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে আজ এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শরীফ মাহমুদ অপু জানান, অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গতকাল একজন খুনির (ক্যাপ্টেন [বরখাস্ত] আব্দুল মাজেদ) ফাঁসি কার্যকর হয়েছে। জাতি আবার ভারমুক্ত হলো। তার ফাঁসি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিব বর্ষের উপহার। বাকি আরো ৫ জন খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুই জন কোথায় আছে সে সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে সকলকে দেশে ফিরিয়ে আনতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষকে ঘরে অবস্থান করার জন্য এবং অতিব প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্য আহবান জানান।

আজ রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ধানমন্ডির বাসায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

হস্তান্তরিত এ ত্রাণ (প্রতি প্যকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ টি সাবান। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

কৃষিতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

0

করোনাভাইরাসের কারণে দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা এবং কৃষিখাতের ক্ষতি পুষিয়ে নিতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার (১২ এপ্রিল) সকালে করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে সারা বিশ্বে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। আমাদের দেশেও অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত সেসব কৃষকদের সহযোগিতা ও কৃষিখাতের ক্ষতি পুষিয়ে নিতে আমরা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দিচ্ছি। তিনি বলেন, ক্ষতি পুষিয়ে নিতে কৃষিখাতে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে কৃষকদের।

প্রধানমন্ত্রী আরো বলেন, দুর্যোগ আসে, কিন্তু তাকে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে হয়। এবারের করোনা দুর্যোগকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে। সেজন্য যা যা করার দরকার, আমরা করব। যাতে আমাদের দেশের মানুষ কষ্ট না পায় এবং আমরা উদ্বৃত্ত খাদ্য প্রয়োজনে বাইরে রপ্তানি করতে পারি।

এর আগে করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি নিয়ে সকাল ১০টার দিকে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স শুরু করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তিনি।

গণভবন প্রান্তে ভিডিও কনফারেন্সে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।