Home Blog Page 3029

১৪ কোটি টাকা দানের খবরটি ভুয়া- জানালেন মেসি স্বয়ং

0

খবরের কাটতির জন্য ভুঁইফোর মিডিয়াগুলো নানারকম পদ্ধতি অবলম্বন করে থাকে। সবচেয়ে প্রচলিত বিষয়টি হলো, জনপ্রিয় কোনো তারকাকে ‘মহান’ প্রমাণ করতে তাকে নিয়ে পজেটিভ কিন্তু ভুয়া সংবাদ প্রকাশ করা। বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে ঘিরে এমন খবর হরহামেশাই ঘটে থাকে। এসব খবরে অতিষ্ঠ হয়ে মেসি অবশেষে সোশ্যাল সাইটে মুখ খুললেন। পয়েন্ট ধরে ধরে সবাইকে তিনি জানিয়ে দিলেন, প্রকাশিত খবরগুলো সব ভুয়া।

সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করে সাবেক ব্রাজিল সুপারস্টার রোনালদিনহোর জেল থেকে ছাড়া পাওয়ার পেছনে মেসির অবদানের কথা। মেসির দেশ আর্জেন্টিনার টিভি চ্যানেল টিএনটি স্পোর্টস জানায়, মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ ও প্রিয় বন্ধু রোনালদিনহো যে কদিন আগে প্রায় ১৪ কোটি টাকা দিয়ে প্যারাগুয়ের জেল থেকে বেরোতে পেরেছেন, সেই টাকাও মেসি দিয়েছেন। কিন্তু আর্জেন্টাইন মহাতারকা সোশ্যাল সাইটে জানিয়েছেন, খবরটি পুরোপুরি ভুয়া। তিনি কোনো টাকাপয়সা দেননি।

সেই টিভি চ্যানেল আরও একটি খবর প্রকাশ করে যে, করোনাভাইরাস চলে গেছে মেসি বার্সেলোনা ছেড়ে ইতালির ক্লাব ইন্টার মিলানে যেতে পারেন। এই খবর দুটির স্ক্রিনশট দিয়ে মেসি লিখেছেন, ‘ওরা নিওয়েলস ওল্ড বয়েজ আর আমাকে ঘিরে যে খবর প্রচার করেছে, সেটি মিথ্যা। ঈশ্বরকে ধন্যবাদ যে কেউ ওদের বিশ্বাস করে না।’ সম্প্রতি সোশ্যাল সাইটে বেশ সরব হয়েছেন মেসি। কয়দিন আগেই বার্সেলোনায় তাদের বেতন কাটা নিয়ে প্রকাশিত মিথ্যা খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

টেন্ডুলকার-লারাদের পাশে জায়গা পাওয়া সম্মানের : আর্চার

0

সম্প্রতি উইজডনের সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ডান-হাতি পেসারের। অভিষেকের পর থেকে বল হাতে চমক দেখিয়ে যাচ্ছেন আর্চার। ৭ টেস্টে ৩০, ১৪ ওয়ানডেতে ২৩ ও ১টি টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়েছেন তিনি। প্রথমবারের মত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে প্রধান ভূমিকাও রাখেন আর্চার।

অভিষেকের বছরে আর্চারের এমন দুর্লভ পারফরমেন্স উইজডনের সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে জায়গা করে দিয়েছে। এক সময় এই তালিকায় নাম তুলেছিলেন ভারতের শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার মত খেলোয়াড়রা। টেন্ডুলকার-লারার পাশে নিজের নাম তুলতে পেরে সম্মানিত বোধ করছেন আর্চার।

তিনি বলেন, ‘উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে জায়গা পাওয়া আমার জন্য বিশাল সম্মানের। যখন আমার নাম নির্বাচিত হয়ে তখন থেকেই আমি আনন্দিত বোধ করছি। আমি যখন ভাবি, আমার নাম এখন থেকে ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকারসহ আরও অনেক মহাতারকার পাশে বসবে এটা আমার জন্য অনেক বড় অর্জন।’

চলতি সপ্তাহেই উইজডেনের সেরা পাঁচ খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়। সেখানে সেরার খেতাব পেয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এরপর আছেন প্যাট কামিন্স, জোফরা আর্চার, অ্যালিসা পেরি ও মার্নাস লাবুশেন। এই সম্মানে ভবিষ্যতে ভালো খেলতে অনুপ্রেরণা দিবে বলে জানান আর্চার, ‘এটি অনেক বড় সম্মানের। বিশ্ব ক্রিকেটের মহাতারকাদের পাশে আমার নাম। ভবিষ্যতে ভালো খেলতে আমাকে আরও বেশি অনুপ্রেরণা দেবে।’

প্রিমিয়ার লিগের খেলোয়াড়েরা দিলেন ৪২ কোটি টাকা

0

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে শামিল হলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ২০ ক্লাবের ১৬৫ জন খেলোয়াড়। যে যেভাবে পেরেছেন, সেভাবে আর্থিক অনুদান দিয়ে বড় অঙ্কের ‘প্লেয়ার্স টুগেদার’ নামে তহবিল গঠন করেছেন তারা। একটি সূত্র বলছে, ধারণা করা হচ্ছে ওই তহবিলে প্রায় ৪০ লাখ পাউন্ড যোগ হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকারও বেশি।

এই আর্থিক সহায়তা দেশটির জাতীয় স্বাস্থ্যসেবার দাতব্য তহবিলে জমা দেয়া হবে। প্লেয়ার্স টুগেদার উদ্যোগটা মূলত লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনের। করোনাভাইরাসের জন্য সহায়তা করতে গত কয়েকদিনে ২০ ক্লাবের অধিনায়কেরা কয়েকবার আলোচনা করেছেন। অনেক খেলোয়াড় রাজিও হতে চাননি। তাদের রাজি করানোরও চেষ্টা করা হয়েছে।

খেলোয়াড়দের সঙ্গে এই তহবিলে দান করতে সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলসহ আরও পাঁচজন এগিয়ে এসেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনার বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, এই উদ্যোগের অনুদান দিয়ে এনএইচএসসিটি শিগগিরই তাদের নানাভাবে সাহায্য করবেন। এনএইচএসের ডাক্তার ও চিকিৎসাকর্মী, স্বেচ্ছাসেবী ও কোভিড-১৯ রোগে আক্রান্তদের সহায়তা করা হবে।’

স্প্যানিশ, জার্মান, ইতালির অনেক ক্লাবে খেলোয়াড়রা বেতন কাটায় রাজি হলেও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এখনো বেতন কর্তন নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

ফের এগিয়ে এলেন অক্ষয়, পিপিই কিনতে দিলেন ৩ কোটি

0

করোনভাইরাস সঙ্কট মোকাবিলায় মার্চ মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে ২৫ কোটি রুপি দিয়েছিলেন অক্ষয়। দিনে দিনে করোনার প্রকপ বেড়েই চলেছে। বাড়ছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা। ফের এগিয়ে এলেন অক্ষয় কুমার। চিকিৎসা সরঞ্জামাদি কিনতে মুম্বাই পৌরসভাকে এবার আরও ৩ কোটি রুপি দিলেন এই নায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।

শুক্রবার টুইটারে তরণ আদর্শ লিখেছেন, ‘পিএম-কেয়ারস ফান্ডে ২৫ কোটি রুপি দেওয়ার পর অক্ষয় কুমার এবার বিএমসি’কে ৩ কোটি রুপি দিলেন। পিপিই, মাস্ক ও টেস্টিং কিট কেনার জন্য মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে ৩ কোটি রুপি দিলেন অক্ষয়।’

অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, রাজকুমার রাও, সিদ্ধার্থ মালহোত্রা, রাকুল প্রীত সিং, অনন্যা পাণ্ডে, ভূমি পেড়কেকর, কৃতি শ্যানন, তাপসী পান্নু, কিয়ারা আদবাণী সবাই একটি থিম সংগীতে অংশ নিয়েছিলেন গত সপ্তাহে। সামাজিক মাধ্যমে গানটি দারুণ সাড়া ফেলেছে।

এখন পর্যন্ত ভারতে ৬,৪১২ জন করোনায় আক্রান্ত রোগী ধরা পড়েছে। এর মধ্যে ৫০৪ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ১৯৯ জন।

দুবাইয়ে আটকেপড়া ২৮ প্রবাসীকে খাদ্য পাঠালেন সুজানা

0

আটকে পড়েছেন। লকডাউন। খাবার এমনকী শুধু পানিও আনার উপায় নেই। নিরুপায় হয়ে বিভিন্ন জায়গায় ফেসবুকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছিলেন দুবাই প্রবাসী এ তরুণ। কি মনে করে সুজানাকে মেসেজ দিলেন। দুবাইয়ে আটকে পড়ে অলস সময় কাটাচ্ছিলেন সুজানা। তিনিও আদার বক্সের মেসেজ কি মনে করে চেক করলেন।

দেখলেন খাদ্য সহায়তা চেয়ে কক্সবাজারের এক তরুণ মেসেজ দিয়েছে। সুজানা সবিস্তারে শুনলেন। জানতে পারলেন ওই এলাকায় ১৩ জন বাংলাদেশি তরুণ একসঙ্গে কাজ করেন। টাকা মুখ্য নয়, খাদ্য পৌঁছানোই কঠিন কাজ। সুজানা মেসেজ পেয়ে প্রস্তুতি নিলেন, এমন আরো আটকে পড়া ১৫ জন বাংলাদেশির সন্ধান পেলেন, যারা খাবার পাচ্ছিলেন না। এই ২৮ জন বসবাস করেন দুবাইয়ের ডেইরা ও বানিয়াসে।

উদ্যোগ নিলেন। ভাইয়ের মাধ্যমে বাজার করে ওইসব আটকে পড়া বাংলাদেশির ঠিকানায় খাবার পৌঁছালেন। নিজেদের আত্মীয়ের মাধ্যমে প্রশাসনের সহায়তা নিয়ে এলাকা গুলোতে খাবার পৌঁছাতে হয়েছে।

দুবাইতে থাকা ওই প্রবাসীরা কালের কণ্ঠকে জানান, তাদের বাড়ি কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লা। এদেরই একজনের নাম বাপ্পী (নাম কিঞ্চিত পরিবর্তিত)। তিনি বলেন, ‘আমরা সুজানা ম্যাডামের ভক্ত। তাকে অনুসরণ করতাম। আমরা যখন বিপদে পড়েছি তখন সুজানা ম্যাডামকে মেসেজ দিয়েছি। তিনি আমাদের বিস্তারিত জানতে চান, তাঁকে আমরা সাথে সাথে পাসপোর্টের ছবি তুলে পাঠালাম। কারণ আমরা ক্ষুধার্ত, আমাদের যেকোনোভাবে খাদ্য লাগবে। ম্যাডাম বিশ্বাস করলেন।

বাপ্পী জানান, তাদের একজন জানান, গত ২০-২২ দিন তারা গৃহবন্দি। কাজ বন্ধ। মোটেও বাইরে যেতে পারছেন না। বেতনও হাতে পাননি। খাওয়াদাওয়ায় বেশি সমস্যা পড়েছেন গত শেষ ২ দিনে।

দুবাইতে অবস্থানরত সুজানা বলেন, ‘আসলে এই দুবাইতে থেকে এমনভাবে মানুষের জন্য কিছু করতে পারবো ভাবিনি। দেশে আমার নির্দেশনায় আমার ম্যানেজার কাজ করছে। কিন্তু দুবাইয়ে এরকম অবস্থা হবে ভাবতে পারিনি। আমি প্রথমে মেসেজ দেখে মনে করছি আমার সাথে কেউ মজা করার চেষ্টা করছে। পরে আমাকে পাসপোর্টের পাতার ছবি তুলে পাঠালো। এরপর আমি চেষ্টা করলাম ওদের খাদ্য পাঠাতে। ওরা যেসব এলাকায় রয়েছে সেসব এলাকায় বপৌঁছানো একটু কঠিঞ্জ ছিল।’

ছুটি বাড়ছে ২৫ এপ্রিল পর্যন্ত

0

করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হচ্ছে। ফলে সাধারণ ছুটির মেয়াদ বেড়ে ২৫ এপ্রিল হবে।

অবশ্য এখনো এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি।

এবার নিয়ে চতুর্থবারের মতো সরকারি ছুটি বাড়ানো হচ্ছে। আজ শুক্রবার দুপুরে ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে।

করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।

দেশে একদিনে সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় একদিনে সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭।

আইইডিসিআর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪২৪ জনে।

নতুন আক্রান্তের ৩৭ জনই ঢাকায়, আর নারায়ণগঞ্জে ১৬ জন। আর মৃতদের মধ্যে পাচঁ জন পুরুষ এবং একজন নারী।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর তিন সপ্তাহের বেশি সময় ধরে মোট ১০০ জন রোগী শনাক্ত হয়নি বাংলাদেশে।

এরপর গত কয়েকদিন ধরে পরীক্ষার পরিমাণ বাড়ানোর পর প্রতিদিনই করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে।

দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৪২৪

0

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৪২৪ দাঁড়াল।

আজ বুধবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান।

সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ১১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দেশে করোনায় আরো ৬ জনের প্রাণহানি, শনাক্ত ৯৪

0

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৪ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৬ জন। এতে দেশের মোট মৃত্যুর সংখ্যা ২৭ জনে পৌঁছেছে।

করোনাভাইরাস (COVID-19) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা থেকে সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। এতে যুক্ত হন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে ১১৮৪ জনের। একদিনে এটাই সর্বোচ্চসংখ্যক পরীক্ষা।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ৩৭ জন এবং নারায়ণগঞ্জের ১৬ জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২৫ জন। ১০ বছরের নিচে ৪ জন, ১১-২০ এর মধ্যে ৬, ২১-৩০ এর মধ্যে ১২ জন, ৩১-৪০ এর মধ্যে ২৯, ৪১-৫০ এর মধ্যে ১৬ জন, ৫১-৬০ এর মধ্যে ১৪ এবং বাকিরা ষাটোর্ধ্ব।

মৃত ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের এবং একজন পটুয়াখালীর।

বাড়তে পারে ছুটি

0

করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আগেই। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি আরো বাড়তে পারে বলে জানা গেছে।

বিভিন্ন গণমাধ্যমে ‘সরকার ঘোষিত ছুটি ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের সময়সীমা আরো সাত দিন বাড়ছে’ জানিয়ে সংবাদ প্রকাশিত হলেও সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

সচিবালয়ের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছেন, ছুটি বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ছুটি বাড়ানোর সিদ্ধান্তের কথা এখনো তাদেরকে জানানো হয়নি।