Home Blog Page 3031

করোনার মাঝেই ঘূর্ণিঝড় ‘হ্যারল্ড’, চরম বিপর্যস্ত জনজীবন

0

গোটা বিশ্ব কাঁপছে করোনা। থামছে না মৃত্যুমিছিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরমধ্যেই ধেয়ে আসা ভয়ানক ঘূর্ণিঝড় হ্যারল্ডয়ে আরো বিপর্যস্ত হয়ে পড়ল জনজীবন। বুধবার ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হ্যারল্ড।

ঝড়ের দাপটে উপড়ে পড়ে বহু গাছ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি, পানির তোড়ে ভেসে যায় মাইলের পর মাইল। কার্যত করোনার কামড়ের সঙ্গে ঘূর্ণিঝড়ের থাবায় স্তব্ধ হয়ে পড়ল জনজীবন। প্রশান্ত মহাসাগর থেকে উত্‍পন্ন ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ফিজিতে। মূলত ফিজির সলমন ও ভানুতু দ্বীপে তাণ্ডবলীলা চালায় ঝড়।

ঝড়ে নদীর বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে পড়ে। ফিজি দ্বীপের উত্তরে প্রধান সড়ক ‘বা’ পানিতে ভেসে যায়। সুভা অঞ্চলে ঝোড়ো হাওয়ায় উড়ছে আবর্জনা। করোনা পরিস্থিতিতে এটি মারাত্মক বিপজ্জনক বলে জানায় দেশটির স্বাস্থ্য দপ্তর। ফিজি দ্বিপের উত্তরে র উপকূল অঞ্চল থেকে মানুষদের সড়ানোর কাজ চলছে। শহরের পর্যটন স্থানগুলো থেকেও পর্যটকদের বের করে আনা হচ্ছে।

ফিজিতে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত ১৫। সংক্রমণ এড়াতে উদ্ধার কাজ সম্পূর্ণ সমাজিক দূরত্ব মেনে চলছে।

করোনার ক্রান্তিকাল : শিশুর নাম ‘লকডাউন’!

0

করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। আর এই অস্থির সময়ের স্মৃতিকে ধরে রাখতে সদ্যোজাতের নাম রাখলে রাখলেন লকডাউন এক দম্পতি।

ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটেছে।

সোমবার মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাচেরি গ্রামে একটি পুত্রসন্তানের জন্ম দেন মঞ্জ‌ু মাইল।

ছেলের কী নাম রাখা হবে, জানতে চাইলে নার্সকে তিনি জানিয়ে দেন ছেলের নাম রাখবেন ‘লকডাউন’।

অবাক নার্স আবার জিজ্ঞেস করলে তিনি জানান যে, লকডাউনই তো সবার বাঁচার রাস্তা দেখাচ্ছে। তাই ছেলের নাম তিনি ‘লকডাউন’ রাখবেন যাতে এই কঠিন সময়কে কেউ ভুলে না যায়।

প্রসঙ্গত, এর আগে এক দম্পতি তাঁদের সদ্যোজাত যমজ সন্তানের নাম রাখেন করোনা আর ভাইরাস। এবার সেই পথে হেঁটে মঞ্জ‌ু মাইল সদ্যোজাতের নাম রাখলেন লকডাউন।

করোনা মহামারি বিশ্ববাসীর জন্য ঐশ্বরিক পরীক্ষা : ইরান

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।এটা পুরো বিশ্ববাসীর জন্য ঐশ্বরিক (ঐশী) পরীক্ষা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনি এই মন্তব্য করেছেন।

আজ বৃহস্পতিবার পবিত্র শবে বরাত (নিসফুশ শাবান) উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই মহামারি বিশ্বের দেশগুলোর সরকারগুলোর জন্য যেমন পরীক্ষা তেমনি এসব দেশের জনগণের জন্যও পরীক্ষা।

এ মহামারি মোকাবেলার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা।

তিনি বলেছেন, চলতি বছর আসন্ন রমজান মাসে আমরা সম্মিলিত ইবাদতগুলো থেকে বঞ্চিত হতে যাচ্ছি। তবে একইসঙ্গে একাকী মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনেরও সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছি। তাই এ বিষয়ে উদাসীন থাকা উচিত হবে না।

‘এখন লাশ গোনা ছেড়ে দিয়েছি’, মৃত্যুপুরী নিউইয়র্কের ভয়াল বর্ণনা তরুণীর!

0

করোনার মৃত্যপুরী হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হাডসন নদী পাড়ের ছবির মতো সুন্দর শহর নিউইয়র্ক। হাইরাইজ বিল্ডিংগুলি যেন আকাশকে মাটিতে নেমে আসার হাতছানি দেয়। রাত নামলেও, এখানে দিনের আলো যেন নেভে না। আমেরিকানরা গর্ব করে বলে, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শহর নিউইয়র্ক। কিন্তু গত কয়েক সপ্তাহে তার চেহারাটা নাটকীয় ভাবে বদলে গেছে। করোনার ভয়াল থাবায় এক সময় সর্বদা জেগে থাকা নিউইয়র্ক এখন ভুতুড়ে নগরী। মৃত্যুপুরীতে বাস করার অভিজ্ঞতা কেমন তা তুলে ধরেছেন নিউইয়র্কের এক প্রেমিক যুগল।

নিউইয়র্কের ব্রুকলিন অ্যাপার্টমেন্টের বাসিন্দা বছর আটাশের অ্যালিক্স মন্টেলিওন ও তার প্রেমিক মার্ক কজলো। শহরের অবস্থার কথা স্কাইপে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তারা। বাইরে বেরুতে পারছেন না তারা। তাই প্রিয় শহরটা এই সময়ে কেমন আছে, তা জানতে খোলা জানালায় চোখ রাখছেন তারা। মন্টেলিওন বলছেন, ‘আমরা অ্যাপার্টমেন্ট থেকে বিহঙ্গ দৃষ্টিতে দেখতে পাচ্ছি শহরটাকে।’

উইকওফ হাইটস মেডিক্যাল সেন্টারে যা ঘটছে তাও স্পষ্ট দেখতে পাচ্ছেন মন্টেলিওন ও কজলো। তার বর্ণনা দিতে গিয়ে মন্টেলিওন বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি বাইরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, যা থেকেই ধারণা করতে পারি ভিতরের পরিস্থিতি কতটা খারাপ। কত লাশ ওখান থেকে বেরিয়ে এলো তা গোনা এখন ছেড়ে দিয়েছি। এটা খুবই ভয়াবহ দৃশ্য। কিন্তু এটাই বাস্তব।’

১৯ বছর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ জঙ্গি হামলা দেখেছিল এই শহর। আল কায়দার সেই বিমান হামলায় মৃত্যু হয়েছিল ২ হাজার ৯৭৭ জনের। সেই হামলার জবাব দিয়েছে পেন্টাগন। কিন্তু এই শত্রু যে অদৃশ্য! শহরের সেন্ট্রাল পার্ক-সহ বিভিন্ন জায়গায় হাসপাতাল তৈরি করা হয়েছে। আর তার বাইরে দাঁড়িয়ে আছে রেফ্রিজারেটরের ব্যবস্থা-সহ লাশবাহী ট্রাকগুলি। মন্টেলিওন ও কজলো বলছেন, এ শহরের সঙ্গে এ ছবি বড়ই বেমানান। গোটা ঘটনাটাই ধরা পড়েছে তাদের দু’জনের চোখে।

মন্টেলিওন বলছেন, গত সপ্তাহে কজলো কুকুরকে নিয়ে বেড়াতে বেরিয়েছিল। সেখান থেকে তিনি মন্টেলিওনকে ফোন করে জানান যে দু’জন চিকিৎসক সেখানে ট্রাক আসার কথা বলছেন। এর পরই মন্টেলিওন জানালা খুলে সেই দৃশ্য দেখতে পান। এর পর দিন সকালে উঠে তারা দেখতে পান, রেফ্রিজারেটর ব্যবস্থা-সহ দুটি ট্রাক ঢোকার জন্য র‌্যাম্প তৈরি করছেন কর্মীরা। ওরা যেটা ফোনে বলছিলেন, সেটাই গোটা শহর জুড়ে ঘটে চলেছিল। এর কিছু ক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে বেরিয়ে এলো সারি সারি লাশ।’

চার পাশে হতাশার ছবি। তবে এর মধ্যেও বেঁচে রয়েছে নানা সম্পর্ক। সেই দৃশ্যও ধরা পড়েছে। আশপাশের মানুষদের খোঁজ খবর নিচ্ছেন উইকঅফ হাইটস মেডিক্যাল সেন্টারের প্রধান র‌্যামন রডরিগেজ। তার প্রশংসা করে মন্টেলিওন বলেছেন, ‘প্রতিদিন আমার আত্মীয় ও শহরকর্মীরা আমাদের এই শহর ছাড়তে বলছে। তারা মনে করছেন, এ শহর এখন আমাদের জন্য ঠিক নয়।’ নিউইয়র্ক ‘আশাবাদী শহর’, এ কথা বিশ্বাস করে শহরের বাসিন্দারা। তাতে ভরসা রাখছেন মন্টেলিওন ও কজলো।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাসের মূল এপিসেন্টার এখন যুক্তরাষ্ট্র। আক্রান্তের সংখ্যাটা চোখ কপালে তোলার মতো। সারা দেশে এরই মধ্যে করোনার শিকার হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ১৬০জন মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ১৫ হাজার মানুষের। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ।

সূত্র- আনন্দবাজার।

দেশে মোট আক্রান্ত ৩৩০, মৃত্যু ২১

0

গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে মারা গেছেন আরও একজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১।

রাজধানীসহ সারাদেশে আইসোলেশন বেড সংখ্যা বাড়ানো হচ্ছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে (আইসিসিবি) ২ হাজার বেড, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটে ১ হাজার ৪০০ বেড ও উত্তরার দিয়াবাড়িতে চারটি ভবনে ১ হাজার ২০০ বেডের আইসোলেশন ইউনিটসহ আরও মোট ৫ হাজার ৬০০ বেডের আইসোলেশন ইউনিট যুক্ত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। নিজের বাসা থেকে এই অনলাইন বুলেটিন উপস্থাপনে যোগ হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর এতে যুক্ত হন বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় সোয়া ১৫ লাখ। মারা গেছেন সাড়ে ৮৮ হাজারের বেশি মানুষ। তবে তিন লাখ ৩০ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩০। মারা গেছেন ২১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

ঢাকা মহানগরে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেবে যুবলীগ

0

চলমান করোনা সঙ্কটে ঢাকা মহানগরে রোগীদের যাতায়াতের জন্য দুটি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। আজ বৃহস্পতিবার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশের মানুষ আজ সংকটময় সময় পার করছে। ঢাকা মহানগরের রোগীদের যাতায়াতের সংকট বিবেচনা করে আওয়ামী যুবলীগ দুটি অ্যাম্বুলেন্সে ২৪ ঘণ্টা ফ্রী সার্ভিস দেওয়ার সিন্ধান্ত গ্রহণ করেছে। সব ধরনের রোগীর ক্ষেত্রে যুবলীগের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস নেওয়ার জন্য সার্বক্ষণিক ০১৭১২০৪১০০৮ ও ০১৭১২০৩৮২৫৩৭ এই দুই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া যুবলীগ নেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জনসমাগম পরিহার করে সামর্থ্য অনুযায়ী কর্মহীন মানুষকে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করছেন।

বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণসামগ্রী

0

ঢাকা-১২ আসনের হাতিরঝিল, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, শের-ই-বাংলানগরে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সাধারণ ছুটির মধ্যে নিজ নির্বাচনী এলাকার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন তিনি।

আজ বৃহস্পতিবার থেকে তালিকা অনুযায়ী ত্রাণসামগ্রী বাসায় বাসায় পৌঁছে দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

জানা গেছে, ব্যক্তিগত ফান্ড থেকে প্রথম দিনে এক হাজার পরিবারের কাছে চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবানের ১০ কেজি ওজনের ব্যাগ পৌঁছে দেওয়া হবে।

করোনা সঙ্কটে ঢাবি শিক্ষার্থীদের পাশে ডাকসু

0

বিশ্বব্যাপী মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

আজ বৃহস্পতিবার ডাকসু সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কারো নিজ বা পরিবারের কোনো সদস্যের চিকিৎসাজনিত সহায়তার প্রয়োজন হলে, পারিবারিক আর্থিক অস্বচ্ছলতাজনিত সমস্যার সম্মুখীন হলে ডাকসু নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য সবিনয়ে আহ্বান জানানো হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে এতে আরও বলা হয়, করোনা মহামারির কারণে শিক্ষার্থীরা যেন সাময়িক/অদূর ভবিষ্যতে কোনো সমস্যা-সংকটে পতিত না হয়, তা নিশ্চিত করতে সকলের সহযোগিতায় প্রয়োজনে একটি ‘শিক্ষার্থী সহায়তা ফান্ড’ গঠনের উদ্যোগ করা হবে।

ঢাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১২ জন নতুন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে রাজধানী ঢাকার অধিবাসী ৬২ জন। ফলে ঢাকায় এ পর্যন্ত মোট ১৮৫ জনের করোনাভাইরাস শনাক্তের তথ্য পাওয়া গেল। এখন দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড ১৯) নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে ভিডিও কনফারেন্সে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় অনলাইনে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ও পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি পুরুষ। ঢাকার অধিবাসী। বয়স ষাটোর্ধ।

এছাড়া নারায়ণগঞ্জ জেলাতেও করোনা সংক্রমণ উদ্বেগজনক বলে জানানো হয় ব্রিফিংয়ে। সেখানে নতুন করে ১৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৩৩০ জন রোগী শনাক্ত হলো।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়া দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

১০-১২ দিনের মধ্যেই বসুন্ধরায় চালু হচ্ছে ২০০০ শয্যার আইসোলেশন সেন্টার

0

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা আক্রান্তের চিকিৎসা শুরু হতে সময় লাগবে ১০ থেকে ১২ দিন। প্রাথমিকভাবে আইসোলেশন বেড করা হচ্ছে দুই হাজার।

বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ও পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বসুন্ধরা আমাদেরকে তাদের কনভেনশন সিটি দিয়েছেন। আমরা বসুন্ধরায় ২০০০ বেডের আইসোলেশন হাসপাতাল তৈরি করছি। আশা করছি সেটি দ্রুত হয়ে যাবে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রোগটিতে ১ জন মৃত্যুবরণ করেছে জন। গত ৩ এপ্রিল থেকে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে আগের দিনের চেয়ে বেশি। গত ৭ এপ্রিল আক্রান্তের সংখ্যার চেয়ে আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল আক্রান্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১১২ জন। বুধবার মৃত্যু হয় ৫ জনের।