Home Blog Page 3032

কবর জিয়ারতেও না যাওয়ার নির্দেশনা আজ শবেবরাতে

0

আজ বৃহস্পতিবার রাতে পবিত্র শবেবরাত। তবে এ বছর ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসস্থানে শবেবরাতের ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ উপলক্ষে এবার কোনো কর্মসূচিও নেওয়া হয়নি। এছাড়া কবর জিয়ারতেও না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শবেবরাতে মাজার ও কবরস্থানের গেট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে। বাংলাদেশেও এর প্রভাব দৃশ্যমান হচ্ছে। বিরাজমান এ পরিস্থিতিতে শবে বরাতের রাতে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে ইবাদত বন্দেগি করতে বলা হয়েছে। এ সময় ব্যক্তিগত দোয়া ও প্রার্থনা ছাড়াও করোনাভাইরাস মহামারির আক্রমণ থেকে আমাদের প্রিয় মাতৃভূমি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীকে নিরাপদ রাখার বিষয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়ার জন্য দেশের সব ধর্মপ্রাণ মুসলমানের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পবিত্র শবেবরাতে জিয়ারতের জন্য কবরস্থান ও মাজারে অনেক লোকের সমাগম হয়। এছাড়া কবরস্থান ও মাজারের ভেতরে-বাইরে অনেক ভিক্ষুক, অসহায়, অসচ্ছল, প্রতিবন্ধী ও রোগাক্রান্ত ব্যক্তি সাহায্যের জন্য সমবেত হয়। এ ধরনের জনসমাগমের কারণে করোনাভাইরাস ব্যাপক হারে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় করোনার সংক্রমণ রোধকল্পে শবে রাতে কবর জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে না গিয়ে নিজ নিজ বাসস্থানে থেকে মৃত আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।

সেই সঙ্গে কবরস্থান ও মাজারের গেট বন্ধ রাখাসহ কবরস্থানের ভেতর ও বাইরে কোনোধরনের জনসমাগম না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আরবি শাবান মাসের ১৪ তারিখের এ মহিমান্বিত রাতকে পবিত্র কোরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত বলেও অভিহিত করা হয়েছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদদের অনেকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবে।

ঢাকার কোন এলাকায় কতজন করোনা রোগী

0

রাজধানীর অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে করোনা। এরই মধ্যে দেশের ২১ জেলায় এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি ১২৩ জন শনাক্ত হয়েছে। রাজধানীর ৪৮টি এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে মিরপুর অঞ্চল, পুরান ঢাকা, মোহাম্মদপুর ও বাসাবো এলাকা সবচেয়ে ঝুঁকিতে।

বুধবার রাতে স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষ থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সবশেষ তথ্য থেকে এসব জানা যায়।

আইইডিসিআরের সর্বশেষ তথ্য মতে, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত‌ রোগী শনাক্ত হয়েছে। এলাকাগুলো হলো- আদাবর, মোহাম্মদপুর, বসিলা, ধানমন্ডি, জিগাতলা, সেন্ট্রাল রোড, গ্রিন রোড, শাহবাগ, বুয়েট এলাকা, হাজারীবাগ, উর্দু রোড, চকবাজার, লালবাগ, বাবুবাজার, ইসলামপুর, লক্ষ্মীবাজার, নারিন্দা, সোয়ারীঘাট, ওয়ারী, কোতোয়ালি, বংশাল, যাত্রাবাড়ী, পুরানা পল্টন, ইস্কাটন, বেইলি রোড, মগবাজার, বাসাবো, রামপুরা, শাজাহানপুর, বাড্ডা, নিকুঞ্জ, আশকোনা, উত্তরা, গুলশান, মহাখালী, তেজগাঁও, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর, মিরপুর ১১ নম্বর, মিরপুর ১৩ নম্বর, মিরপুর ১ নম্বর, শাহ আলীবাগ, পীরেরবাগ, টোলারবাগ এবং উত্তর টোলারবাগ।

আইইডিসিআর থেকে জানানো হয়, যেসব এলাকায় পাঁচের অধিক রোগী সেসব এলাকায় ক্লাস্টারভুক্ত কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। আর ঢাকার ১০ এর অধিক এলাকায় পাঁচের অধিক রোগী রয়েছে। এসব এলাকায় ক্লাস্টার আকারে রোগী ছড়াচ্ছে।

আইইডিসিআর এর তথ্য অনুসারে, রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে আদাবরে একজন, মোহাম্মদপুরে ছয়জন, বসিলায় একজন, ধানমন্ডিতে নয়জন, জিগাতলায় তিনজন, সেন্ট্রাল রোডে একজন, গ্রিন রোডে দুইজন, শাহবাগে একজন, বুয়েট এলাকায় একজন, হাজারীবাগে একজন, উর্দু রোডে একজন, চকবাজারে দুইজন, লালবাগে পাঁচজন, বাবুবাজারে দুইজন, ইসলামপুরে দুইজন, লক্ষ্মীবাজারে একজন, নারিন্দায় একজন, সোয়ারীঘাটে তিনজন, ওয়ারীতে নয়জন, কোতোয়ালিতে একজন, বংশালে একজন, যাত্রাবাড়ীতে পাঁচজন, পুরানা পল্টনে দুইজন, ইস্কাটনে একজন, বেইলি রোডে একজন, মগবাজারে একজন, বাসাবোতে নয়জন, রামপুরায় একজন, শাজাহানপুরে একজন, বাড্ডায় একজন, নিকুঞ্জে একজন, আশকোনায় একজন, উত্তরায় পাঁচজন, গুলশানে ছয়জন, মহাখালীতে একজন, তেজগাঁওয়ে দুইজন, কাজীপাড়ায় একজন, মিরপুর ১০ নম্বরে দুইজন, মিরপুর ১১ নম্বরে দুইজন, মিরপুর ১৩ নম্বরে একজন, মিরপুর ১ নম্বরে আটজন, শাহ আলীবাগে দুইজন, পীরেরবাগে দুইজন, টোলারবাগে চারজন ও উত্তর টোলারবাগে ছয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার এ আবেদন করেন মাজেদ। আর রাতেই প্রাণভিক্ষার ওই আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি।

বঙ্গভবনের একটি সূত্রে জানা যায়, কারা কর্তৃপক্ষের মাধ্যমে আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রণালয় হয়ে বঙ্গভবনে পৌঁছায়। এরপরই তা খারিজ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এটি প্রত্যাখ্যাত হওয়ায় কারা কর্তৃপক্ষের সামনে দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকছে না।

এর আগে মৃত্যুর পরোয়ানা হাতে পেয়ে পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আব্দুল মাজেদ।

এদিকে, মাজেদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রথম ধাপ হিসেবে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ এম হেলাল চৌধুরী এই পরোয়ানা জারি করেন। করোনাভাইরাসের মহামারির কারণে আদালতে টানা বন্ধ চলছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুমতি নিয়ে শুধু গতকালের জন্য ঢাকার জেলা ও দায়রা জজ আদালত খোলা রাখা হয়।

জানা গেছে, ঢাকার জেলা ও দায়রা জজ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়ার পর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আরেকটি চিঠি দিয়ে জানানো হয়, ‘শুধুমাত্র ৮ এপ্রিলের জন্য ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সাধারণ ছুটি বাতিল করা হলো।’ সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল রাষ্ট্রপক্ষ থেকে আসামি মাজেদকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল এই আবেদন করেন। পরে আসামি মাজেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরের আগেই আদালতে হাজির করা হয়।

জানা গেছে, ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হতে পারে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

এক কারা কর্মকর্তা জানান, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চ করা হয়েছে। মাজেদের ফাঁসি ওই মঞ্চে কার্যকর করা হলে সে ক্ষেত্রে এটাই হবে নতুন করে স্থাপিত এই কারাগারে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদ। দীর্ঘদিন তিনি ভারতে আত্মগোপনে ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে খুন হন। ২০১০ সালের ২৭ জানুয়ারি এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির ফাঁসি কার্যকর হয়। তাঁরা হলেন কারাগারে থাকা আসামি মেজর বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি পলাতক থাকেন। তাঁরা হলেন খন্দকার আবদুর রশিদ, রিসালদার মোসলেমউদ্দিন, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, আবদুল আজিজ পাশা ও ক্যাপ্টেন আবদুল মাজেদ। আজিজ পাশা ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা যান।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সবাইকে ধানমণ্ডির ৩২ নম্বরের বাসভবনে হত্যা করা হয়। কিছু বিপথগামী সেনাসদস্য রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন। এর মধ্যে ক্যাপ্টেন মাজেদ বঙ্গবন্ধুকে হত্যাকারীদের অন্যতম একজন। বঙ্গবন্ধু হত্যার পর মাজেদকে সেনেগালে বাংলাদেশ দূতাবাসে তৃতীয় সচিব পদে চাকরি দিয়েছিল বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী সরকার।

শবেবরাতে আজ ঘরে থেকেই ইবাদত করার আহ্বান

0

আজ বৃহস্পতিবার রাতে পবিত্র শবেবরাত। তবে এ বছর ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসস্থানে শবেবরাতের ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ উপলক্ষে এবার কোনো কর্মসূচিও নেওয়া হয়নি।

আরবি শাবান মাসের ১৪ তারিখের এ মহিমান্বিত রাতকে পবিত্র কোরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত বলেও অভিহিত করা হয়েছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদদের অনেকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘সারা বিশ্ব এখন নভেল করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বিশ্বব্যাপী প্রতিদিন হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণের শিকার। তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। আর এজন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। রহমতের এই রাত আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক—এ প্রার্থনা করি।’

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা

0

এবার ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এই পরীক্ষাসূচি স্থগিত করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। এমনকি নতুন তারিখও ঘোষণা করা যাচ্ছে না। ফলে অনিশ্চয়তায় দিন পার করছে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী। এ অবস্থায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত ১৫ দিন পর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে যথাসময়ে এসএসসির ফল প্রকাশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় এবং ৫ মার্চ ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। সেই হিসেবে মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা; কিন্তু করোনা সংক্রমণের কারণে মাঝপথে এসে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরের অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) শিট দেখা স্থগিত করেছে শিক্ষা বোর্ডগুলো। এ ছাড়া রচনামূলক খাতা দেখায়ও সমন্বয় করতে পারছে না। ফলে যথাসময়ে ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘আমাদের চেষ্টা আছে যথাসময়ে এসএসসির ফল প্রকাশের। তবে বেশি দিন অফিস বন্ধ থাকলে তা কষ্টকর হয়ে পড়বে। আর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত ১৫ দিন পর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে।

প্রতিবছর জুলাই মাসের শেষে অথবা আগস্টের প্রথম দিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর শুরু হয় ভর্তিপ্রক্রিয়া। কিন্তু এবার এই সময়ে পরীক্ষা হবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে।

সৌদির রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

0

বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। বুধবার ০৮ এপ্রিল) সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কয়েকদিনের মধ্যে অবসরে চলে যাওয়া জাবেদ পাটোয়ারী বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন।

রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া জাতীয় পার্টির এই নেতা পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেখানে কর্মরত রয়েছেন।

এদিকে, বুধবার (৮ এপ্রিল) নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাবের) মহাপরিচালক বেনজীর আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।

বেনজীর আহমেদ দেশের ৩০তম আইজিপি। বর্তমান আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মেয়াদ আগামী ১৩ এপ্রিল শেষ হচ্ছে। জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন বেনজীর।

র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন। ১৯৮৮ সালে সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে পুলিশে যোগদান করেন।

পরবর্তী সময়ে তিনি কিশোরগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমি, পুলিশ সদর দফতরসহ বিভিন্ন পর্যায়ে শীর্ষ পদে দায়িত্ব পালন করেন।

আজ পবিত্র শবেবরাত

0

আজ বৃহস্পতিবার রাতে পবিত্র শবেবরাত। আরবি শাবান মাসের ১৪ তারিখের এ মহিমান্বিত রাতকে পবিত্র কোরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত বলেও অভিহিত করা হয়েছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদদের অনেকে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবে। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়ে থাকে রাতের শেষ পর্যায়ে।

তবে এ বছর ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মসজিদের পরিবর্তে নিজ নিজ বাসস্থানে শবেবরাতের ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ উপলক্ষে এবার কোনো কর্মসূচিও নেওয়া হয়নি। পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের প্রতি মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘সারা বিশ্ব এখন নভেল করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বিশ্বব্যাপী প্রতিদিন হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণের শিকার। তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। আর এজন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

তিনি বলেন, ‘সরকার ইতিমধ্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তাই আসুন, আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে করোনা মোকাবেলা করি। পবিত্র শবেবরাতের রাতে আমরা নিজ নিজ ঘরে বসে আল্লাহর ইবাদত করি। প্রার্থনা করি, পরম করুণাময় যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন। পবিত্র শবেবরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহর দরবারে এ কামনা করি। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। রহমতের এই রাত আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক—এ প্রার্থনা করি।’

মূলত পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে শবেবরাত। ফার্সি ‘শব’ শব্দটির অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য। হাদিসের বর্ণনা মতে, বিশেষ এ রাতে মহান আল্লাহ তাআলা আগামী এক বছরের জন্য মানুষের রিজিক, জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণসহ তাঁর সৃষ্ট জীবের ওপর অসীম রহমত নাজিল করে থাকেন। এ জন্য এই রাতকে শবেবরাত বা ভাগ্যরজনী বলা হয়। আজ সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে আগামীকাল শুক্রবার সূর্যোদয় পর্যন্ত শবেবরাতের এ রাতের ফজিলত অব্যাহত থাকবে।

শবেবরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও নানা অনুষ্ঠান সম্প্রচার করবে। দিবসটির তাত্পর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে। পবিত্র শবেবরাত উপলক্ষে দৈনিক পত্রিকা অফিসগুলোতে ছুটি থাকবে আজ। তাই শুক্রবার কোনো দৈনিক পত্রিকা প্রকাশ হবে না।

এই সেই মাজেদ যার কাছে শিশু শেখ রাসেল বলেছিল আমি মায়ের কাছে যাবো, আমি পানি খাবো কিন্তু সে তাকে নির্মমভাবে হত্যা করে

0

১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে চতুর্দিকে রক্তাক্ত ক্ষতবিক্ষত মা,বাবা, ভাইকে দেখে ভয়ে ভয়ে বঙ্গবন্ধুর দুগ্ধ শিশু শেখ রাসেল ক্যাপ্টেন মাজেদের হাত ধরে বলেছিল আংকেল আমি মায়ের কাছে যাবো, আমি পানি খাবো।

ক্যাপ্টেন মাজেদ শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। পানির বদলে রক্তবন্যা ঝরিয়ে দেয় শিশু শেখ রাসেলের বুকের সব রক্ত দিয়ে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ গভীর রাতে গাবতলীতে রিকশায় ঘুরছিলেন। রাতে ঘোরাফেরা করতে দেখে তাকে সন্দেহ করে পুলিশ।

এ সময় জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ‘আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ।’

মঙ্গলবার (৭ এপ্রিল) ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এ সময় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপপরিদর্শক জহিরুল হক তাকে আদালতে হাজির করে একটি প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার ভোর রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) গাবতলী এলাকায় বিশেষ ডিউটি ও নিয়মিত টহল পরিচালনা করছিলেন। রাত আনুমানিক পৌনে ৪টার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে জিজ্ঞাসাবাদ করেন সিটিটিসি সদস্যরা। জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথা বলতে থাকেন। এক পর্যায়ে সে নিজের নাম ঠিকানা প্রকাশা করেন। সে সময় তিনি স্বীকার করেন যে, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ।

তিনি আরও স্বীকার করেন যে, গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে ছিলেন। পলাতক আসামি বিধায় তাকে কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে হেফাজতে নেয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাকে কারাগারে পাঠানো প্রয়োজন।

দুপুর সোয়া ১২টার দিকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার না দেখানো পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন কাউন্টার টেরোরিজম।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর দুপুর ১টা ৫ মিনিটে তাকে প্রিজন ভ্যানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দুপুর ১টা ৪৫ মিনিটে কারাগারে পৌঁছান তিনি।

এ বিষয় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজীব উল্লাহ্ হিরু বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেফতারের মাধ্যমে ন্যায়বিচার আরও একধাপ এগিয়ে গেছে। চরম দুঃসময়ে তাকে গ্রেফতার করাটা জাতির জন্য একটি সুখবর।

এদিকে ঢাকা মহানগর আদালতের পবিলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, মাজেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আইনের সব ধাপ শেষ। এখন তার মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায়। অবশ্য তিনি যদি দণ্ডের বিরুদ্ধে আপিল করতে চান তাহলে করতে পারবেন।

গ্রেফতার মাজেদের পিতা মৃত আলী মিয়া চৌধুরী, মাতা. মেহের জান চৌধুরী, গ্রাম. ঘাটামারা, পো. কাশিগঞ্জ, থানা. বোরহান উদ্দিন, জেলা. ভোলা।

বর্তমান ঠিকানা বাসা নং ১০/এ, ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, ঢাকা।

খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন বরুণ

0

করোনা মোকাবিলায় আগেই পিএম কেয়ার ফান্ড এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করেছেন বরুণ ধাওয়ান। এবার দেশের এই কঠিন পরিস্থিতিতে আরও একটি বড় পদক্ষেপ নিলেন অভিনেতা বরুণ। কঠিন পরিস্থিতিতে রোগীদের সুস্থ করে তোলার কাছে ব্রতী হয়েছেন যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তাঁদের খাবার সরবরাহের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বরুণ।

এখানেই শেষ নয়, যেসমস্ত গরিব মানুষদের বাড়ি পর্যন্ত নেই, তাঁদের কাছেও খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বরুণ। নিজের টুইটার হ্যান্ডেলে এ খবর জানিয়ে বরুণ লিখেছেন, ”কঠিন এই পরিস্থিতিতে আমরা সকলেই গৃহবন্দি। এই পরিস্থিতিতে আমার সেই সমস্ত মানুষদের জন্য চিন্তা হচ্ছে, যাঁদের থাকার জন্য সেই বাড়িটুকু নেই।

তাই আমি সেই সমস্ত গৃহহীন, কাজহীন মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া দায়িত্ব নিলাম। এছাড়া যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে চলেছেন, তাঁদের জন্যও খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম। Taj Public Service Welfare Trust-এর মাধ্যমে আমি এই খাবার সকলের কাছে পৌঁছে দেব। এই পরিস্থিতিতে আমার খুব সচেতন ভাবে কাজ করতে হবে। আমি যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বরুণ ধাওয়ান PM Care Fund-এ ৩০ লক্ষ টাকা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা টুইট করে জানান। লেখেন, ”দেশ বাঁচলে, তবেই আমরা বাঁচবো।”

করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কণিকা

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিয়ম না মেনে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড প্লেব্যাক গায়িকা কণিকা কাপুর। হাসপাতালে ভর্তি হওয়ার পর কোভিড-১৯ পরীক্ষা করা হলে পর পর চারবার রিপোর্ট আসে করোনা পজেটিভ। এতে করে ভয় পেয়ে যান কণিকার পরিবার।

আশার আলো জ্বলে ওঠে পঞ্চমবারের মতো কোভিড-১৯ পরীক্ষা করার সময়। পঞ্চম ও ষষ্ঠ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। অবশেষে সুস্থ হয়ে উত্তরপ্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন তিনি।

তবে বলিউড গায়িকা কণিকাকে আগামী ২ সপ্তাহ বাড়ির মধ্যেই কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ৯ মার্চ লন্ডন থেকে মুম্বাইতে ফেরেন কণিকা কাপুর। ১১ মার্চ তিনি মুম্বাই থেকে আসেন লখনউতে। এপর কানপুরে তাঁর বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করার পর লখনউ ৩টি পার্টিতে হাজির হন।

১৮ মার্চ তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে, ২০ মার্চ ভর্তি করা হয় হাসপাতালে। সেই থেকে পরপর পীক্ষা করানোর পর কণিকার রিপোর্ট পজিটিভই আসতে শুরু করে। যা নিয়ে বেশ হইচই শুরু হয়ে যায়।