Home Blog Page 3035

করোনা ছড়ানোর কোন সুযোগই নেই ভিয়েতনামে, একজনও মরেনি!

0

চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হওয়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লেও চীনের পার্শবর্তীদেশ ভিয়েতনামে ভাইরাসটি তেমন ছড়িয়ে পড়তে পারেনি।

জানুয়ারিতে দেশটিতে প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত প্রথম দু’জন রোগী শনাক্ত হন। মাত্র ১৩০০ কিলোমিটার দূরে চীনের উহানে তত দিনে আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে, মৃত ১৭০। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভিয়েতনামে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ১০।

ভিয়েতনামের লোকসংখ্যা কম না, দশ কোটির কাছাকাছি। করোনা প্রতিরোধে ভিয়েতনাম স্বাস্থ্য দফতর যা যা কাজ করেছিল, তার মধ্যে শুধু বিজ্ঞাপন নয়, সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করাটা ছিল অন্যতম।

অল্প কয়েক দিনের মধ্যেই ভিয়েতনাম স্বাস্থ্য দফতর করোনার বিরুদ্ধে যুদ্ধে নামে। ভিয়েতনামে প্রতিটি মানুষের জন্য মানবিক মানসম্পন্ন পরিচর্যামূলক চিকিৎসার সুব্যবস্থা আছে, জনস্বাস্থ্য ব্যবস্থাও খুব উন্নত। তাই রোগ প্রতিরোধ, রোগ হলে মৃত্যুও আটকানো সহজ হয়। ৬ এপ্রিল পর্যন্ত দশ কোটি জনসংখ্যার দেশে কোভিড-১৯’এর আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তের সংখ্যা আড়াইশোর কম।

সরকারি নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল জায়গা বন্ধ করে দেওয়ার পাশাপাশি সন্দেহজনক সবাইকে খুঁজে খুঁজে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার জন্য ভিয়েতনাম একটা সহজ, কম খরচের কিটও বানিয়ে ফেলেছে, অন্য দেশগুলো সেই কিট কিনতে শুরু করেছে। মার্চের শেষ অবধি হিসেব— প্রতি লাখ জনসংখ্যায় প্রায় ১৬ জনকে পরীক্ষা করা হয়েছে। তা সত্ত্বেও আর্থিক ক্ষমতা সীমিত হওয়ার কারণে যত পরীক্ষা হওয়া দরকার ছিল তত করে ওঠা যাচ্ছে না, তাই জোর দেওয়া হচ্ছে সংক্রমিতদের খুঁজে বার করার এবং স্থানীয় স্তরে নির্বাচিত নিয়ন্ত্রিত লকডাউনের ওপর এবং কোয়রান্টিন। ব্যবস্থাটা এমনই, কোয়রান্টিনে কাটানো এক ব্রিটিশ নাগরিকের ভাষায়, ‘থাকার জন্য এত স্বাচ্ছন্দ্য বোধ হয় আমার বাড়িতেও নেই।’

চীন কেবল লকডাউন করেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেনি, আনা যায় না। লকডাউনের সঙ্গে অতি উন্নত মানের স্বাস্থ্য পরিকাঠামোও সে দেশে আছে। ইউরোপের যেসব দেশ লকডাউন করেছে, তাদের বেশির ভাগের চিকিৎসা পরিকাঠামো মজবুত, তাই ইটালি ও স্পেন বাদ দিলে বেশির ভাগ ইউরোপীয় দেশেই মৃত্যুহার এক শতাংশের আশেপাশে। এক দিনে চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা যায় না, কিন্তু সঙ্কটকালে নতুন কিছু নির্মাণ করা সহজ। গোটা বিশ্ব দেখছে বেসরকারি চিকিৎসার আরাধনা কতটা বিফলে গিয়েছে, যে দেশ যত প্রাইভেট-নির্ভর, সে- দেশ তত বিপদে পড়েছে।

সূত্র- আনন্দবাজার।

যুক্তরাষ্ট্রে মরতে শুরু করেছে মুদি কর্মচারীরা, বন্ধ হবে নিত্যপণ্যের সরবরাহ!

0

ভয়াবহ করোনার তাণ্ডব এখন সবচেয়ে বেশি আমেরিকায়। সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৬৫৯ জনে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৯৪৩ জনের। লকডাউন হয়েছে প্রায় পুরো দেশ। দোকান-বাজার, শপিংমল সবই বন্ধ। তবে মানুষের নিত্যপ্রয়োজনের কথা ভেবে খোলা ছিল সুপারমার্কেটগুলি। এতোদিন বিভিন্ন পেশার মানুষের করোনা সংক্রমণে মৃত্যুর খবর পাওয়া গেলেও বড় বড় চেইন সুপারমার্কেটগুলিতে করোনায় মৃত্যুর খবর শোনা যায়নি। এবার সুপারমার্কেটগুলির কর্মচারীদের মৃত্যুর খবর আসতে শুরু করেছে।

চেইন সুপারশপগুলি তাদের করোনভাইরাসে আক্রান্ত হয়ে কর্মচারী মৃত্যুর খবর প্রকাশ করতে শুরু করেছে। যেটা মহামারিটির তাণ্ডবে বন্ধ হয়ে যাওয়া বাজারে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। মুদি কর্মচারীদের মৃত্যুতে এসব সুপারশপগুলিও বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এগুলো বন্ধ হয়ে গেলে মানুষের নিত্যপণ্যের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

স্কয়ারডেলে, এনওয়াইয়ের সুপারশপের একজন শ্রমিক জো করোনায় মারা গেছেন। একই ভাবে শিকাগো-এরিয়া স্টোরের দু’জন ওয়ালমার্ট কর্মী কোভিড -১৯ এর কারণে মারা গেছেন। নোভেল করোনাভাইরাসের সংক্রমণে সুপারশপগুলিতে মৃত্যুর ঘটনা এটাই প্রথম। সংস্থাগুলির পক্ষ থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ৪০ টিরও বেশি রাজ্যে অপ্রয়োজনীয় ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এবং বাসিন্দাদের ভাইরাসটির বিস্তার রোধে বাড়িতে থাকতে বলেছে। খুচরা ব্যবসায়ীদের মধ্যে শুধুমাত্র সুপারমার্কেটগুলি খোলা রয়েছে। সেখানে কয়েক হাজার মুদি কর্মচারী কাজ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ এবং মৃত্যুর হার ক্রমশ বাড়তে থাকলেও এসব কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়া অব্যাহত রেখেছিলেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের দীর্ঘ সময় ও আতিরিক্ত কাজ করতে হচ্ছিল।

অনেক শ্রমিক বলেছেন যে, দিনে তাদের কয়েক শ গ্রাহকের সাথে কাজ করার মতো পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নেই। সাম্প্রতিক সপ্তাহগুলিতে কয়েক হাজার মুদি কর্মী করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শিল্প বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা বৃদ্ধির ফলে মুদি ব্যবসায়ীদের সুপারশপগুলি চালু রাখা অসম্ভব হয়ে পড়বে। একসাথে বিপুল সংখ্যক কর্মী আক্রান্ত হওয়ায় কর্মী সংকটে পড়বে যেটা বাজারগুলি চালু রাখার সক্ষমতার উপর প্রভাব ফেলবে। পরিস্থিতি মোকাবেলায় তারা হাজার হাজার অস্থায়ী কর্মচারী দ্রুত নিয়োগের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চেইন সুপার মার্কেট ওয়ালমার্ট। সেখানে প্রায় দেড় লাখ নতুন কর্মী নিযুক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। আরেক জায়ান্ট সুপারশপ ক্রগার ১০ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। অনেকে এক ঘন্টা অতিরিক্ত কাজের জন্য ২ ডলার দিচ্ছেন এবং মাস্ক, গ্লোভস এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করছেন।

সুপারমার্কেট বিশ্লেষক ফিল লেম্পার্টের মতে, ন্যূনতম মজুরির চেয়ে সামান্য বেশি দামের জন্য সামনের লাইনে কাজ করতে ইচ্ছুক লোকদের সন্ধান করা প্রতিষ্ঠানগুলির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সূত্র- এমএসএন।

করোনা ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করলেন জাপানের প্রধানমন্ত্রী

0

জরুরি অবস্থা ঘোষণা করার পরিকল্পনা আগেই করা হয়েছিল। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ায় অবশেষে জাপানের রাজধানী টোকিওসহ একাধিক জায়গায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাপানের সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ মারণ এই ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এরই মধ্যে জাপানে ৮৫ জনের মৃত্যু হয়েছে। জাপানের রাজধানী টোকিওতে ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে টোকিওতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। জানা গেছে, শুধু টোকিওতেই হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের পথে হেঁটে গোটা দেশেই লকডাউন ঘোষণার পথে যাবেন না প্রধানমন্ত্রী শিনজো আবে। সাধারণ মানুষকে করোনার সংক্রমণ সম্পর্কে আরো সচেতন করা হবে। প্রথমত মানুষকে বাইরে না বেরিয়ে বাড়িতে থাকার আহ্বান জানানো হবে। সমস্ত বাণিজ্যিক কাজকর্ম বন্ধ করা হবে।

মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী শিনজো আবে জরুরি অবস্থা ঘোষণা করলে, সেদেশের চিত্রটাও বদলাতে বাধ্য। করোনাভাইরাসের আক্রমণের জেরে জাপানে অর্থনৈতিক মন্দার পরিবেশ তৈরি হয়েছে। মন্দার হাত থেকে বাঁচতে ব্লুপ্রিন্ট তৈরি করেছে জাপান সরকার। অর্থনৈতিক মন্দা এড়াতে একশো বিলিয়ন ডলারের বিশেষ প্যাকেজের ঘোষণা সম্ভবত চলতি সপ্তাহেই ঘোষণা করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

দেড় লাখ কর্মী ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পে চাকরি হারাতে পারেন

0

করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। এর সংক্রমণ থেকে রেহাই পেতে গোটা দুনিয়াতেই চলছে লকডাউন। এর ফলে উত্পাদন বন্ধ, পর্যটন বন্ধ, অন্যান্য ব্যবসাও বন্ধ। এর মারাত্মক প্রভাব পড়তে পারে কাজের বাজারে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে যাঁরা কাজ করেন তাদের মধ্য বহু লোকের কাজ হারানোর সম্ভাবনা প্রবল।

এই সংখ্যাটা দেড় লাখও হতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে ছোট তথ্যপ্রযুক্তি সংস্থার ওপরে। এই মতের সঙ্গে সহমত জানান সিআইইএল এর সিইও আদিত্য নারায়ণ মিশ্র।

ভারতে বর্তমানে তথ্যপ্রযুক্তি সেক্টরে কাজ করেন ৪০-৪৫ লাখ মানুষ। এদের মধ্যে ছোট সংস্থায় রয়েছেন ১০-১২ লাখ কর্মী।

সবচেয়ে বড় ৫ তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন ১০ লাখ কর্মী।ভারতের এই মুহূর্তে প্রতি বছর ১ কোটি চাকরির প্রয়োজন।

রাজধানীতে ২ টার পর বন্ধ হয়ে গেছে বাজার-অলিগলির দোকান

0

সরকারের নির্দেশ মতো রাজধানীর বাজার ও অলিগলির দোকানপাঠ বন্ধ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার পরই এসব বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যদের এসময় মোটর সাইকেলে দোকান বন্ধের নির্দেশ দিতে দেখা যায়। এছাড়া গলির মোড়ের সবজি, ফল ও অন্যান্য ভ্রাম্যমাণ দোকানগুলোও সরিয়ে দেয়া হয়েছে। দোকানিরা জানিয়েছেন দুইটার আগেই বন্ধের নির্দেশ দিয়ে গেছে। দুইটার দিকে এসে আবার তাগাদা দেয়। এতে যে কয়টা বন্ধে গড়িমসি করছিল তারাও দ্রুত বন্ধ করে বাড়ি চলে যায়। টহল রত পুলিশ সদস্যরা বলছেন, গলির মোড়গুলোতেই বেশি আড্ডা হয়। তাই এগুলোই বন্ধে বেশি জোর দেয়া হচ্ছে। রাজধানীর মানিকনগর, মুগদা, শাহজাদপুর,নতুন বাজার, বাড্ডা, কুড়িলসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

এর আগে সোমবার ওষুধের দোকান ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপসহ সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ইউনিটকে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশ অনুসারে, সুপারশপ ও স্বীকৃত কাঁচাবাজারগুলো ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা যাবে। পাড়ামহল্লার মুদি দোকানগুলো খোলা থাকবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। চালু থাকবে শুধুমাত্র ওষুধের দোকান।

জানা যায়, রাজধানীর যেসমস্ত বাজার স্বীকৃত নয়। ফলে রাস্তার পাশে থাকা কাঁচাবাজারগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। এছাড়া গলির মোড়ের কনফেকশনারি, পান দোকান, মুদি দোকানসহ সবধরণের দোকানই বন্ধকরে দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে মানিকনগর বাজারে দিয়ে দেখা যায় অধিকাংশ দোকান বন্ধের তোড়জোড়ে ব্যস্ত। অনেকে ক্রেতার ভীড় থাকায় দ্রুত পণ্য দিয়ে বিদায় করছেন। অনেক সবজির দোকান বন্ধ হয়ে গেছে আগেই। কিছু খোলা থাকলেও তা বন্ধের প্রস্তুতি নিচ্ছেন বিক্রেতারা। দুইটার পর মুগদা বাজারে গিয়ে দেখা যায় দোকানপাঠ বন্ধ। ভ্রম্যমাণ সবজির দোকানগুলো পুলিশের ভয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে।

বাজারের নূর ম্যানশনের বিক্রেতা বলেন, সরকার পাড়ামহল্লার দোকান বন্ধ করতে বলেছে সাতটার মধ্যে।কিন্তু আমরাতো বাজারের দোকান এখন আমাদেরও বন্ধ করতে বলা হয়েছে। তাই বন্ধ করে দিয়েছি। তিনি বলেন, গলির দোকানগুলোতে বেশি আড্ডা হয় সেখানে বেশি নজর দেয়া দরকার।
এদিকে হঠাৎ বন্ধের তোড় জোড়ে দিশে হারা হয়ে পড়েছে ভ্রাম্যমান বিক্রেতারা। দুটার পর তারা কোন দিকে যাবে বুঝতে না পেরে এদিক সেদিক ঘুরাঘুরি করছিল।

কমলাপুর স্টেডিয়াম এলাকর আনারস বিক্রেতা জহির মিয়া বলেন, মুগদা বাজার থেকে তাড়িয়ে দিয়েছে। তাই মানিকনগরের দিকে যা্চ্ছিলাম। সেখানেও যেতে দেয়নাই। কোন দিকে যামু বুঝতে পারছিনা। যে দিকেই যাই পুলিশ আইসা বলে এলাকা ছাড়।

ঢাকা উত্তরের কবরস্থানগুলোতে কবর জিয়ারত থেকে বিরত থাকার অনুরোধ

0

ডিএনসিসির কবরস্থানগুলোতে কবর জিয়ারত থেকে বিরত থাকার অনুরোধ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

আজ মঙ্গলবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হয়, করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানসমূহে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে মৃত ব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ অব্যাহত থাকবে।

নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত

0

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর গুলশান ও আমেরিকান দূতাবাস সংলগ্ন কূটনৈতিক এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী। আজ মঙ্গলবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এসকল কার্যক্রম পরিচালনা করে। এসময় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এম পি আকবর হোসেন পাঠান (ফারুক) সহ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে নৌবাহিনী রাজধানীর ভাষানটেক এলাকায় গরীব, দুস্থ ও আসহায় ৫০০ পরিবারের মাঝে চাল-৭ কেজি, ডাল-২.৫ কেজি, তৈল-২.৫ কেজি, চিনি-১ কেজি, আলু- ৫ কেজি, লবন-১ কেজি, সাবান- ৬টি ও মাস্ক-৪টিসহ ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করে।

এছাড়া নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরী করতে নানা পরামর্শ প্রদান করছে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় জনগণের সাথে একাত্ম হয়ে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মুজিববর্ষেই বঙ্গবন্ধুর বাকি খুনিদেরও ফিরিয়ে আনা সম্ভব হবে

0

মুজিববর্ষেই বঙ্গবন্ধুর বাকি খুনিদেরও ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি এ আশা ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা সংকটের মধ্যেও আমরা খুশির একটা খবর পেলাম। বঙ্গবন্ধুর খুনিদের একজন আব্দুল মাজেদ গ্রেপ্তার হয়েছে। আমরা আশা করেছিলাম, মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্তত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা তা সম্ভব হলো।

তিনি আরো বলেন, তবে, এখনো পাঁচজন খুনি পলাতক রয়েছে; এদের একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায়। আমাদের প্রত্যাশা, মুজিববর্ষেই বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দরকার দেশের ও প্রবাসী জনগণের সহযোগিতা। আমাদের আশাবাদ, মুজিববর্ষেই তা সম্ভব হবে।

কাল প্রধানমন্ত্রীর ভি‌ডিও কনফা‌রেন্স

0

চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার ভি‌ডিও কনফা‌রেন্স কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

সকাল ১০টায় গণভবন থে‌কে এই ভি‌ডিও কনফা‌রেন্স করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূ‌ত্রে এ তথ‌্য জানা গে‌ছে।

সূত্র জানায়, করোনাভাইরাস ও ত্রাণ সরবরাহের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত‌বি‌নিময় কর‌বেন প্রধানমন্ত্রী। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭

0

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। এয়ে মৃত্যুর সংখ্যা ১৭ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।