Home Blog Page 3036

সাংবাদিকদের নিরাপত্তা ও বিশেষ প্রণোদনা দিতে সরকারকে আইনি নোটিশ

0

করোনাভাইরাসের এই মহামারীর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের নিরাপত্তা এবং বিশেষ প্রনোদনা দিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন আজ মঙ্গলবার ইমেইলের মাধ্যমে তথ্য ও অর্থসচিব, বাংলাদেশের করোনা প্রতিরোধ সেল বরাবর এ নোটিশ পাঠিয়েছেন। করোনা ভাইরাসের কারণে অফিস-আদালতে সাধারণ ছুটি থাকায় রেজিস্ট্রি ডাকযোগে পাঠাতে না পেরে ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। অন্যথায়, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওই আইনজীবী।

নোটিশে বলা হয়, করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। যার ব্যাপকতা আমার প্রিয় স্বদেশকে দারুণভাবে আক্রান্ত করেছে। কিন্তু আজ পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট প্রতিষেধক উৎপাদিত হয়নি। সামাজিক সচেতনতাই এই ভাইরাস নিবারণের একমাত্র স্বীকৃতপন্থা হিসেবে পরিগণিত হচ্ছে। এই সামাজিক সচেতনতা বাড়াতে সব থেকে বেশি অবদান রাখছে মিডিয়া এবং এর সাথে কর্মরত সাংবাদিকরা।

নোটিশে বলা হয়, করোনা প্রতিরোধে অবতীর্ণ যুদ্ধের অগ্রভাগে ডাক্তার ছাড়াও যারা সব থেকে বেশি ভূমিকা রাখছেন তারা আমাদের সাংবাদিক সমাজ। একমাত্র সাংবাদিক সমাজের মাধ্যমে এই যুদ্ধে এই ভাইরাস সম্পর্কিত সমস্ত তথ্য আমরা পাচ্ছি।

নোটিশে আরো বলা হয়, বর্তমানে এই ক্রান্তিকালে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে চিহ্নিত সাংবাদিক সমাজ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে মানুষকে অবহিত করছেন, মাঠে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের জন্য একান্ত আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই যে, বর্তমান ক্রান্তিকালে সাংবাদিকদের ঝুঁকি বেড়ে গেছে। ইতিমধ্যে কয়েকজন সাংবাদিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা প্রতিরোধযুদ্ধে সম্মুখ সারীর যোদ্ধা হিসাবে তাদের নিরপত্তা প্রদান এবং এজন্য পিপিই-সহ নিরাপত্তা সরঞ্জামাদি প্রদান এবং তাদের জন্য বিশেষ প্রনোদনা দেওয়া অত্যন্ত প্রয়োজন।

ক্যাপ্টেন মাজেদকে সিএমএম কোর্টে নেয়া হচ্ছে

0

বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে সিএমএম কোর্টে নেয়া হচ্ছে। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার পাঠানো হবে।

এর আগে রাত ৩ টায় মিরপুর সাড়ে ১১ থেকে বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে এর আগে বিভিন্ন সময়ে খবর এসেছে সংবাদ মাধ্যমে। তাকে সেখান থেকে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয়ত করোনার ভয়ে চলে এসেছে।

বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ গ্রেপ্তার

0

বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হচ্ছে। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার পাঠানো হবে।

আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে এর আগে বিভিন্ন সময়ে খবর এসেছে সংবাদ মাধ্যমে। তাকে সেখান থেকে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয়ত করোনার ভয়ে চলে এসেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাত ৩ টায় মিরপুর সাড়ে ১১ থেকে বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়।

‘করোনায় কাজ করা চিকিৎসকদের জন্য পুরস্কার, অন্যদের শাস্তি’

0

করোনাভাইরাস সংক্রমণ রোধে যেসব চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁদেরকে পুরস্কৃত করা হবে আর যাঁরা কাজ করছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে শুরু করা ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে যেসব চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁদেরকে পুরস্কৃত করা হবে। তাঁদের নামে পাঁচ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা করে দেওয়া হবে। এ ছাড়া তাঁদের জন্য রয়েছে আরো পুরষ্কার। আর যাঁরা জাতির এই দুর্দিনে কাজ করছেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, যাঁরা করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষের পাশে নেই তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তাঁরা আদৌ ডাক্তারি করতে পারবেন কি-না, তা আমি এখনই বলতে চাই না, তবে আমি তাঁদের কর্মকাণ্ড দেখতে চাই। তিনি বলেন, তাঁরা যদি এখনো ফিরে আসেন তবে আমি তাঁদের পরবর্তী তিন মাস দেখব। তাঁদের কাজের ওপর ভিত্তি করে ব্যবস্থার বিষয়টি বিবেচনা করব।

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় প্রশাসনের মাঠ পর্যায়ের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ত্রাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মচারীসহ যাঁরা কোভিড-১৯ সংক্রমণ রোধে দিনরাত কাজ করে যাচ্ছেন তাঁদেরকে ধন্যবাদ জানান। এর পরই তিনি পুরস্কারের কথা উল্লেখ করেন। কেবল চিকিৎসক নয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে যাঁরা কাজ করছেন তাঁদের সবাইকে পুরস্কৃত করা হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি এই কাজে যাঁরা প্রত্যক্ষভাবে জড়িত তাঁদেরকে খালি মুখে ধন্যবাদ দেব না, আমি তাঁদেরকে পুরস্কৃতও করতে চাই। যেসব সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠপর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন, তাঁদের তালিকা করার জন্য এরইমধ্যে আমি নির্দেশ দিয়েছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, তালিকা তৈরির কাজ শুরুও হয়ে গেছে। এ কাজে জড়িত চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী, মাঠপর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের জন্য আমরা বিশেষ ইন্সুরেন্সের ব্যবস্থা করছি। পদমর্যাদা অনুযায়ী তাঁদের নামে পাঁচ থেকে ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা আমরা করে দেব।

‘একজন ছাত্র কেন মারা গেল? রোগী আসলে চিকিৎসা করতে হবে’

0

করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ও সিলেটের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের চিকিৎসায় অবহেলা প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের জন্য নানা সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে জানান, রোগী আসলে চিকিৎসা করতে হবে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু করেন প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন তিনি।

করোনা সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র চিকিৎসা না পেয়ে মারা যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী চিকিৎসকদের অবহেলার কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিকিৎসা না পেয়ে কেন মারা যাবে?

যেসব ডাক্তারের বিরুদ্ধে করোনা পরিস্থিতিতে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

এ সময় করোনাভাইরাস মোকাবিলায় অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আক্রান্তদের সেবা দিতে গিয়ে যদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে পদমর্যাদা অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে এবং আল্লাহ না করুক কেউ মারা গেলে তার ৫ গুণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলছে

0

করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ও সিলেটের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স শুরু করেছেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু করেন প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিচ্ছেন তিনি।

এর আগে করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। গত ৩১ মার্চ সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু করেন। ভিডিও বার্তায় তিনি কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন। ওই ভিডিও কনফারেন্সে যুক্ত হন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ছয় সচিব।

মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজে ৫ জন, জুমায় ১০ জন শরিক হতে পারবেন

0

প্রাণঘাতি করোনাভাইরাস বিস্তাররোধে মসজিদে জামায়াত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাযে অনধিক ৫ জন এবং জুমআর জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে বাহিরের মুসল্লি মসজিদের ভিতরে জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না।

আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণরোধকল্পে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ ব্যতীত অন্য সকল মুসুল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুমআর জামায়াতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া যাচ্ছে।

একই সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ধর্মের অনুসারীদেরকেও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।

এ সময়ে সারাদেশে কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলীগি তালীম বা মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না। সবাই ব্যক্তিগতভাবে তিলাওয়াত, যিকির ও দুআর মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির প্রার্থনা করবেন।

অন্যান্য ধর্মের অনুসারীগণও এ সময়ে কোন ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবেন না।

সন্ধ্যা ৬টার পর সব ধরনের দোকানপাট বন্ধ

0

ওষুধের দোকান ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপসহ সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ইউনিটকে এই নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মাসুদুর রহমান বলেন, সুপারশপ ও স্বীকৃত কাঁচাবাজারগুলো ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা যাবে। পাড়ামহল্লার মুদি দোকানগুলো খোলা থাকবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। চালু থাকবে শুধুমাত্র ওষুধের দোকান।

১৬ কমিউনিটি রেডিও স্টেশনকে জরুরি সরকারি অনুদান দাবি

0

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে ১৬টি কমিউনিটি রেডিওর সম্প্রচার আগামী ছয়মাস অব্যাহত রাখার জন্য সরকারের জরুরি অনুদান প্রদানের দাবি জানানো হয়েছে। বিএনএনআরসির পক্ষ থেকে তথ্যমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানানো হয়েছে।

সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুত সামাজিক দূরত্ব এবং কোয়ারেনটাইন/আইসোলেশনের কারণে কমিউনিটি মিডিয়া সেক্টর ব্যাপক চাপের মাঝে রয়েছে। অনুদান সংগ্রহের কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় রাতারাতি কমে যাবার ফলে কমিউনিটি রেডিওগুলো আর্থিক সংকটের মাঝে রয়েছে, অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলোর প্রাপ্ত অর্থের পরিমাণ কমে গেছে ও সংকুচিত হয়েছে এবং অধিকাংশ কমিউনিটি রেডিওর আয়ের উৎস।

কোনো আপদকালীন অর্থের ব্যবস্থা না থাকায় জরুরি পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানানো হয়েছে।

জাতীয় গণমাধ্যমের মতো কমিউনিটি মিডিয়াগুলো সামনে থেকে কভিড-১৯ এর প্রতিরোধে বাংলাদেশের গ্রামীণ জনপদ এবং আশপাশের এলাকায় সচেতনতামূলক কর্মসূচি সম্প্রচার করছে। ১৬টি কমিউনিটি রেডিও স্টেশনগুলো সংকটকালে জনগণের চাহিদার ওপর ভিত্তি করে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করছে।

কমিউনিটি রেডিওগুলো গ্রামীণ জনপদে সচেতনতা সৃষ্টির একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। কভিড-১৯ প্রতিরোধে নাগরিক সমাজ, সরকারের স্বাস্থ্যকর্মী, আইন শৃংখলা রক্ষকারী বাহিনী এবং স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতায় জনসচেতনতামূলক কার্যক্রম সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কমউিনিটি রেডিওগুলোর প্রচারের ফলে গুজব এবং মিথ্যা তথ্যের প্রচার কমেছে এবং কভিড-১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ১৬টি কমিউনিটি রেডিওর সম্প্রচার অব্যাহত রাখার জন্য এই সংকটকালীন সময়ে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন এবং প্রণোদনার আওতায় নিয়ে আসা এখন সময়ের দাবি।

এ বিষয়ে প্রস্তাবসমূহ হচ্ছে – জেলা ও উপজেলা প্রশাসন কমিউনিটি রেডিওর সম্প্রচার সময় ক্রয় করে কভিড-১৯ বিষয়ক অিনুষ্ঠান প্রচার করা, কমিউনিটি রেডিও নীতিমালা ২০১৮ অনুসারে তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কমিউনিটি রেডিও ট্রাস্ট ফান্ড গঠন করা এবং কভিড-১৯ কন্টেন্ট ফান্ড গঠন করা। কভিড-১৯ বিষয়ক মানসম্মত ও সঠিক সংবাদ তৈরি এবং ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচার করে গ্রামীণ জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে জরুরি অবস্থায় মানসিক সহায়তা প্রদান করা।

সংবাদপত্র সন্ধ্যায় বন্ধের আওতামুক্ত

0

করোনাভারাইস সংক্রমণ ঠেকাতে আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হলেও সংবাদপত্র আওতামুক্ত থাকবে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলছেন, স্থানীয় পর্যায়ে পুলিশের সব কর্মকর্তাকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ছুটি বা বন্ধ সরকারি-বেসরকারি অফিস-আদালতের জন্য প্রযোজ্য হবে। স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি প্রতিষ্ঠান চলবে।