Home Blog Page 3038

আগামী ৩০ দিন বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী

0

আগামী ৩০ দিন বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনাভাইরাস নিয়ে এক বৈঠক চলার সময় এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও সবচেয়ে বেশি করোনাভাইসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হল গত চব্বিশ ঘণ্টায়।

গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে মোট মারা গেছে ৩ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৫ জন। এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ১২ জন আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৩ জন।

দেশে নতুন করে করোনায় ৩৫ জন শনাক্ত

0

করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে ৩৫ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ নিয়ে শনাক্তের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছে।

করোনা তহবিলে ৫০ লক্ষ রুপি দিলেন যুবরাজ

0

কয়েকদিন আগেই করোনাভাইরাসের সচেতনতার জন্য প্রচারে নামা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে সমর্থন করায় উগ্র সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের সাবেক মহাতারকা যুবরাজ সিং। এর জবাবও তিনি দিয়েছিলেন। এবার নিজ দেশের করোনা তহবিলে বড় অংকের অনুদান দিয়েছেন ৬ বলে ৬ ছক্কার ইতিহাস গড়া যুবরাজ।

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে লাগাম ছাড়া হয়ে উঠছে করোনাভাইরাস। ভারতও পরিস্থিতি খুব খারাপ। যা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজকে। করোনা তহবিলে তিনি দান করেছেন ৫০ লক্ষ রুপি। ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ জমা দিয়েছেন তিনি।

মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন যুবরাজ। ঘাতক ব্যাধি ফুসফুস ক্যান্সারকে জয় করে তিনি আবারও ফিরেছেন ক্রিকেটমাঠে। এবার মারণ ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এলেন মৃত্যুঞ্জয়ী যুবরাজ। ভারতে হু হু করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন যুবরাজ। তিনি লিখেছেন, ‘একতাই বল’।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জাবি শিক্ষকদের দুই দিনের বেতন

0

অসহায় দুঃস্থ মানুষের সাহায্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। গতকাল রবিবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগ গত শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এই মহাদুর্যোগ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার। এর প্রভাবে দেশের প্রান্তিক, খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।

সব দায় কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের!

0

আমাকে অনেক প্রশ্ন শুনতে হচ্ছে, দেশে বিদেশে অনেকেই অনেক প্রশ্ন করেন, অনেক প্রশ্নের জবাব আমি দিতে পারিনা, অনেক অনেক দোষারোপ করেন, কিন্তু সব দায় কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের? সব জবাব কি আমি দেবো?

স্বাস্থ্য মন্ত্রনালয়ের উদ্যোগে আজ সকাল থেকে শুরু হওয়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এক পরিকল্পনা সভায় অংশ নেওয়ার এক পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আক্ষেপ করে গণমাধ্যমের সামনে এমন প্রশ্ন তোলেন।

রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে এই কর্মপরিকল্পনা সভা চলছে।

করোনার লক্ষণ নিয়ে দুদক পরিচালক জালাল সাইফুরের মৃত্যু

0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

আজ সোমবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত ২৯ মার্চ হাঁচি, জ্বর ও সর্দি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।‌ তবে তাঁর করোনাভাইরাসের পরীক্ষা করা হলেও রোগটি ধরা পড়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তাঁর মৃত্যুর বিষয়টি দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর স্ত্রী ও সন্তানরা এখনো আইসোলেশন আছেন।

জালাল সাইফুর রহমান ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডার কর্মকর্তা ছিলেন।

করোনা চিকিৎসায় ৬টি ফিল্ড হাসপাতাল তৈরী করল ইরান

0

ইরানে ৫৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ২০ হাজার ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার লক্ষ্যে ছয়টি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে।ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই হাসপাতাল তৈরি করেছে।

আইআরজিসি’র ‘নাজাফ আশরাফ’ ঘাঁটির কমান্ডার মোহাম্মাদ নাজার আজিমি তেহরানে এক সামরিক অনুষ্ঠানের অবকাশে এ তথ্য জানান।

নাজার আজিমি বলেন, ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে আইআরজিসি। দেশের ছয়টি আলাদা স্থানে প্রাণঘাতী এ রোগের চিকিৎসায় আইআরজিসি ওই ছয়টি হাসপাতাল স্থাপন করেছে বলে জানান কমান্ডার আজিমি।

নাজাফ আশরাফ ঘাঁটির কমান্ডার আরো বলেন, তার বাহিনীতে কর্মরত চিকিৎসকদের পাশাপাশি অবসরে যাওয়া আইআরজিসি’র বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে নিয়োগ করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পরপরই এই রোগ মোকাবিলার কাজে আইআরজিসি’সহ সবগুলো সশস্ত্র বাহিনীকে মাঠে নামানো হয়।

সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারকে সহযোগিতা করাসহ এসব বাহিনীর হাসপাতাল ও চিকিৎসকদেরকে করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োগ দেয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় কমছে করোনায় আক্রান্তের সংখ্যা, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

0

যেখানে গোটা বিশ্ব জুড়ে চলছে করোনার তাণ্ডব সেখানে দক্ষিণ কোরিয়ায় কমতে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত নতুন ৫০ জনকে শনাক্ত করা হয়েছে।

কোরিয়ার ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন সেন্টারের দেওয়া তথ্য মতে নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর আগেরদিন ৮১ জন রেকর্ড করা হয়েছিল। এতে গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮২৪ জনে। মৃতের সংখ্যা ৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৬।

এরই মধ্যে নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে দেশটিতে। তবে হাসপাতাল, গীর্জা, নাসিং হোম,পাশাপাশি যাত্রীদের মধ্যে করোনার সংক্রমণ এখনো রয়েছে।

সবচেয়ে কঠিন সময় পার করছে যুক্তরাষ্ট্র, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

0

যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। রোববারও নিউ ইয়র্কে ৬০০ নতুন মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে। লুইসিয়ানা অঙ্গরাজ্যেও যাকে করোনার হটস্পট বলা হচ্ছে প্রায় ৫০০ এর মত মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৫৯ জনে।

দিন দিন ভয়াবহ হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের মানুষের জন্য চলতি সপ্তাহকে সবচেয়ে ‍দুঃখজনক সপ্তাহ বলে আখ্যায়িত করা হয়েছে। নিউ ইয়র্ক, লুইসিয়ানা, মিশিগান অঙ্গরাজ্যের পরিস্থিতিকে বিপদজনক বলা হচ্ছে। মার্কিন সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস বলছেন, পার্ল হারবার বা ৯/১১ এর মত পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেশে।

এদিকে এরই মধ্যে কিছুটা আশার আলো দেখতে শুরু করেছে ইতালি ও স্পেন। দু সপ্তাহ পরে কমতে শুরু করেছে ইতালিতে মৃতের সংখ্যা। আবার স্পেনেও টানা তৃতীয় দিনের মত কম করোনায় মৃতের হার। এরই মধ্যে সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ১০ লাখ টাকার চেক

0

করোনাভাইরাস মোকাবেলায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।