Home Blog Page 3040

পিপিই নেই, কিছুই নেই, নিঃশ্বাস বন্ধ রেখে করোনা থেকে বাঁচার চেষ্টা নার্সদের!

0

পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টের (পিপিই) অভাবের কারণে করোনভাইরাস রোগীদের চিকিৎসা করার সময় ব্রিটেনের ডাক্তার ও নার্সরা নিঃশ্বাস ধরে রাখছেন।

ডক্টরস অ্যাসোসিয়েশনের ডা. রিনেশ পারমার বলেছিলেন যে, তার সংস্থা জরিপ করেছে সেখানে ৪৩ শতাংশ চিকিৎসকের চোখের কোনও সুরক্ষা নেই এবং ২০ শতাংশ চিকিৎসক উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাদের পিপিই পর্যন্ত নেই।

তিনি স্কাই নিউজের ‘সানডে প্রোগাম’ এর উপস্থাপক সোফি রিজকে বলেছেন, অনেক বেশি পিপিই সরঞ্জামের ঘটতি রয়েছে। সরকার নিশ্চয়তা দিলেও বাস্তবতা হচ্ছে এনএইচএস কর্মীদের হাতে পর্যাপ্ত পিপিই হস্তান্তর করা হয়নি। প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে।

ডা. পারমার বলেছিলেন,’চিকিৎসক বলেছেন যে তাদের মাস্কগুলি পুনরায় ব্যবহার করতে হবে যা কেবলমাত্র একবারের জন্য ব্যবহার হওয়া উচিত এবং কখনও কখনও তারা নার্সরা তাদের সঙ্গে উচ্চ ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে কথা বলে থাকেন। ডাক্তার এবং নার্সরা আইসিইউতে করোনা রোগীদের চিকিৎসা করার সময় তাদের শ্বাস ধরে রাখার চেষ্টা করছেন, কারণ তারা নিশ্চিত নন তাদের যে মাস্ক সরবরাহ করা হয়েছে সেগুলি পর্যাপ্ত সুরক্ষা প্রদান করবে কিনা।’

তিনি আরও বলেন, এনএইচএস কর্মীদের জন্য এটা খুবই হতাশাব্যাঞ্জক গল্প। রোগীদের পাশাপাশি এনএইচএস কর্মীদের নিরাপত্তা এখন আমাদের প্রধান উদ্বেগের বিষয়। পিপিই’র যে মারাত্মক অভাব দেখা দিচ্ছে তার প্রেক্ষিতে আমরা আরও বেশি সহকর্মী হারাতে পারি। আমরা খুবই উদ্বিগ্ন।’

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ব্রিটেনের করোনা পরিস্থিতি। হাসপাতালে বাড়ছে রোগীদের কোভিড-১৯ রোগীদের সংখ্যা। দিনরাত চিকিৎসা দিয়েও কুলিয়ে উঠতে পারছেন না ডাক্তার-নার্সা ও মেডিক্যাল স্টাফরা। চিকিৎসায় রত স্বাস্থ্যকর্মীদের পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের অভাব প্রকট হয়ে উঠেছে। যেভাবে দ্রুতগতিতে সে দেশে ছড়িয়ে পড়ছে সংক্রমণ, তাতে পরিস্থিতি সামাল দেওয়া যথেষ্ট মুশকিল হচ্ছে। সেটা এতটাই, যে ময়লা ফেলার প্লাস্টিকের ব্যাগ দিয়ে নিজেদের মুড়ে করোনা-যুদ্ধে নামতে হচ্ছে সেদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, ‘প্রতিটা হাসপাতালের আইসিইউ এখন কোভিড ১৯ আক্রান্ত রোগীতে পরিপূর্ণ। এই অবস্থায় ময়লা ফেলার প্লাস্টিকের ব্যাগ বা বিন ব্যাগ দিয়ে বানানো পিপিই পরতে হচ্ছে আমাদের। অনেক হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু যে হাসপাতালগুলোয় করোনার চিকিৎসার পরিকাঠামো রয়েছে, সেগুলোই খোলা। তার পরেও সেগুলির বেশিরভাগেই কর্মীর অভাব আছে, বেডের অভাব। একদম সাধারণ মানের ভেন্টিলেটরও সব জায়গায় নেই।’

বিশেষজ্ঞদের ধারণা, ১৪ থেকে ১৫ এপ্রিলের মধ্যে ব্রিটেনে বড় আঘাত হানবে করোনাভাইরাস। এই সময়টাকেই বিশ্লেষকদের ভাষায় বলা হচ্ছে ‘পিক টাইম’। আর চিকিৎসা কর্মীরা এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছেন, কী তীব্র সংকটময় সময় আসছে সামনে। এখনই এক-এক জন চিকিৎসককে ১৩-১৪ ঘণ্টা করে কাজ করছেন প্রতিদিন। সেটাও করতে হচ্ছে ময়লা ফেলার পলিথিন, প্লাস্টিকের এপ্রোন ও স্কিইং করার চশমা পরে। কোনও রকমে কাজ চালিয়ে নিচ্ছেন তারা।

সূত্র-ইয়াহু নিউজ।

পাওয়া যাচ্ছে না ডেটল-স্যাভলন, ক্ষতস্থানে দুবলা

0

ভাই ডেটল স্যাভলন কোথাও পাইনি। তাই দুবলা দিয়ে কাজ চালিয়েছে যাচ্ছি। ছোটকালে দেখতাম বাপ-চাচারা কোনো কারণে হাত পা কেটে গেলে দুবলা চাবিয়ে হাতে-পায়ে লাগিয়ে দিয়েছে। ওই নীতিই এখন ফলো করছি।

আমার ছেলের ক্ষতস্থানে সেটাই লাগিয়ে দিয়েছি। ঢাকা শহরের দুবলা পাওয়া খুবই কষ্টের বিষয়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পেলাম।

শনিবার (৪ এপ্রিল) বিকেলের দিকে রামপুরা ওয়াপদা রোডে আব্দুল কাদের নামের মধ্যবয়সী এক ব্যক্তি তার চার বছরের ছেলেকে কোলে কোলে নিয়ে বিভিন্ন ওষুধের দোকান ঘুরছে। প্রশ্ন একটাই- ডেটল,স্যাভলন আছে কিনা। চার থেকে পাঁচটি দোকানে একই কথা- ১০ থেকে ১৫ দিন আগে থেকেই এসব জিনিস নেই। যারা সাপ্লাই দেয় তারা আসে না। অবশেষে ডেটল স্যাভলন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে হাতিরঝিল থেকে দুবলা ঘাস সংগ্রহ করে তা মুখে দিয়ে চিবিয়ে ছেলের ক্ষত জায়গায় লাগিয়ে দিয়েছে আব্দুল কাদের।

আব্দুল কাদির বলেন, আমার ছেলে ছাদে খেলতে গিয়ে পড়ে গিয়ে হাতে পায়ে ও হাটুতে ব্যথা পেয়েছে। ছিলে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছিল। রামপুরা এলাকায় বেশ কয়েকটি দোকান ঘুরে কোথাও ডেটল স্যাভলন পেলাম না। তাই পুরাতন নিয়ম বাপ চাচাদের থেকে শিক্ষা নেওয়া দুবলা চিবিয়ে রস করে সন্তানের ক্ষত জায়গায় লাগিয়ে দিলাম।

পরে ওই এলাকায় হক ফার্মা সিটি ফার্মা, অপূর্ব ফার্মা ওষুধের দোকানে থাকা দোকানদারের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ থেকে ২০ দিন আগেই সেগুলো শেষ হয়ে গেছে। কোনো ডেটল স্যাভলন এখন নেই। কোম্পানি আগে এসে দিয়ে যেত। এখন যোগাযোগ করলেও সেগুলো পাওয়া যায় না। তারা ফোনও ধরেনা।

এদিকে খিলগাঁও গোড়ান নবাবীমোড় এলাকায় মজুমদার ফার্মেসির মালিক শাহীন বলেন, আমার দোকানে আগে যা ছিল সব বিক্রি হয়ে গিয়েছে। করোনাভাইরাস শুরুর পর থেকেই এগুলার সাপ্লাই আর পাওয়া যাচ্ছে না। আনুমানিক ১০ থেকে ১৫ দিন ধরে আমার দোকানে ডেটল স্যাভলন নেই। নতুন করে অর্ডার যে দেবো তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
এদিকে রাজধানীর শনিআখরা থেকে সরকারি চাকরিজীবী আলামিন বলেন, ডেটল স্যাভলন নানা কাজে আমি আগে থেকে ব্যবহার করে আসছি। আমার গোসলের সময় আমি বালতির পানিতে কয়েকটা ফোঁটা ডেটল ব্যবহার করে থাকি। এখন ১০ থেকে ১৫ দিন হলো ডেটল-স্যাভলন কোথাও পাচ্ছি না। শনিআখড়া থেকে শুরু করে গুলিস্তান পর্যন্ত খুঁজতে খুঁজতে অনেক ওষুধের দোকানে গিয়ে কোথাও পাইনি। অবশেষে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেশ কয়েকটি ওষুধের দোকানে সেখানেও খুঁজেছি পাইনি।

এবছরের সেহরি ও ইফতারের সময়সূচি

0

সারা বছরের অপেক্ষার পর শান্তির বার্তা নিয়ে আসে পবিত্র রমজান মাস। ২৫ এপ্রিল রাতে সেহরি খাওয়ার মাধ্যেমে এবছর রোজা শুরু হবে। পুরো রমজানে কাজগুলো সহজে গুছিয়ে নিতে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত সেহরি ও ইফতারের সময়সূচি দেখে নিন:

কাউকে চাকরি থেকে বিতাড়িত করা হবে না : প্রধানমন্ত্রী

0

করোনাভাইরাসের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। তাই কাউকে চাকরি থেকে বিতাড়িত করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মপরিকল্পনা ঘোষণা শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি তাহলে কোনো সেকশনের মানুষই, যে যে সেকশনে কাজ করেন, কেউই অসুবিধায় পড়বেন না।

করোনাভাইরাসে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার নতুন চারটিসহ মোট পাঁচটি প্যাকেজে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়।

আজ থেকে ব্যাংক লেনদেন ৩ ঘণ্টা

0

সরকার ঘোষিত বর্ধিত সাধারণ ছুটিতে আজ রবিবার (৫ এপ্রিল) থেকে ব্যাংকিং লেনদেন চলছে তিন ঘণ্টা। সকাল ১০টা থেকে দুপুর ১টার পর্যন্ত চলছে এই ব্যাংক লেনদেন।

ব্যাংক লেনদেনের এই সময়সূচি পুনঃনির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।

বর্ধিত সাধারণ ছুটি অনুযায়ী আজ রবিবার থেকে বৃহস্পতিবার এই পাঁচদিন ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। তবে ব্যাংকিং লেনদেন হবে দুপুর ১টা পর্যন্ত। অর্থাৎ ব্যাংক লেনদেন হচ্ছে তিন ঘণ্টা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। তবে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির পাঁচ দিন সীমিত আকারে ব্যাংক খোলা রাখার বিষয়ে গত ২৪ মার্চ প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

ওই প্রজ্ঞাপনে ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা ব্যাংকিং লেনদেন চালু রাখার কথা জানানো হয়। আর আনুষঙ্গিক অন্য কাজের জন্য ব্যাংক খোলা রাখা হয় দুপুর দেড়টা পর্যন্ত।

তবে বুধবার সরকার সাধারণ ছুটির সময় বাড়িয়ে ১১ এপ্রিল করে। ফলে সাধারণ ছুটিকালীন ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল এই ৫ দিন ব্যাংক ৩টা পর্যন্ত খোলা থাকবে। আর লেনদেন হবে দুপুর ১টা পর্যন্ত।

পোশাক শ্রমিকরা এপ্রিলের বেতন পাবে ৩০ এপ্রিলেই

0

চলতি এপ্রিল মাসের বেতন ৩০ এপ্রিলেই দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

আজ রবিবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণার পর নির্ধারিত বক্তব্যে এ কথা বলেন গভর্নর।

গভর্নর বলেন, রপ্তানি খাতের শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতার জন্য যে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে তার একটি নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে এপ্রিল, মে এবং জুন-এ তিন মাসের বেতন-ভাতা দেওয়া হবে। আশা করছি, এপ্রিল মাসের শেষ তারিখেই এপ্রিল মাসের বেতন এ তহবিল থেকে দেওয়া সম্ভব হবে।

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সম্প্রতি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করে।

সার্কুলার অনুযায়ী, এই প্যাকেজ থেকে বিনা সুদে ঋণ পাবে উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ পণ্য রপ্তানি করছে-এমন সচল প্রতিষ্ঠান। ঋণের অর্থ দিয়ে কেবল শ্রমিক-কর্মচারীদের এপ্রিল, মে এবং জুন এ তিন মাসের বেতন-ভাতা পরিশোধ করা যাবে। সুদবিহীন এ ঋণে সর্বোচ্চ ২ শতাংশ হারে সার্ভিস চার্জ নিতে পারবে ব্যাংকগুলো।

সংবাদ সম্মেলনে ফজলে কবির বলেন, করোনা সংকটেও সুষ্ঠুভাবে অর্থ সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন তহবিলের আকার বৃদ্ধি করেছে। যেমন-এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের ছিল, সেটা বাড়িয়ে ৫ বিলিয়ন করা হয়েছে। পাশাপাশি এ ফান্ডের সুদহার ২ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নামিয়ে এনেছি।

ফজলে কবির আরো বলেন, আমরা ১ এপ্রিল থেকে তফসিলি ব্যাংকসমূহের নগদ জমার হার (সিআরআর) হ্রাস করে সাপ্তাহিক গড়ভিত্তিতে ৫ শতাংশ করেছি, ইতোপূর্বে তা ৫ দশমিক ৫ শতাংশ ছিল। দেশে তফসিলি ব্যাংকসমূহে ৬ হাজার ৫০০ কোটি টাকা অতিরিক্ত জমা থাকবে। যা দিয়ে তারা তারল্য মেটাবে।

ছোট পরিসরে মন্ত্রিসভা বৈঠক সোমবার

0

দেশব্যাপী সাধারণ ছুটি চললেও আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। করোনা পরিস্থিতিতে পরপর দুই সপ্তাহ মন্ত্রিসভা বৈঠক না হওয়ার পর তৃতীয় সপ্তাহে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এ বৈঠক বসতে যাচ্ছে। একাধিক মন্ত্রি-প্রতিমন্ত্রীর বরাতে এ তথ্য জানা গেছে।

সোমবারের বৈঠকে আট থেকে দশ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে।

সংশ্লিষ্ট সুত্রে খবর নিয়ে জানা গেছে, মন্ত্রিসভার আলোচ্যসূচীতে করোনা ইস্যু আলাদাভবে অন্তর্ভূক্ত করা হয়নি। পূর্বের মন্ত্রিসভা বৈঠকগুলোর মতো করোনা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হবে। তাই এটিকে এজেন্ডার আলাদা ইস্যু হিসেবে রাখা হয়নি। তবে একাধিক খসড়া আইন মন্ত্রিসভার অনুমোদনের জন্য উঠানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আগের মতো সাংবাদিকদের ব্রিফ করবেন না। বৈঠকের সিদ্ধান্তগুলো সরকারি গণমাধ্যম ও ইমেলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করবেন না

0

নিয়োগকারী ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য না করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে সমস্যায় প্রবাসী কিছু বাংলাদেশির স্থানীয় কর্তৃপক্ষের বিরূদ্ধে অবস্থান নেওয়ার খবরের প্রেক্ষিতে আজ রবিবার তিনি তার ফেসবুক পেজে এই আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‘প্রবাসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ভাই-বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ, করোনা ভাইরাস সৃষ্ট সমস্যায় আপনাদের অনেকের কর্মক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হচ্ছে আমরা তা জানি। কিন্তু কোনো পরিস্থিতিতেই দয়া করে আপনারা আপনাদের নিয়োগদাতার বা স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করবেন না।’

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো লিখেছেন, ‘আপনাদের সাময়িক সমস্যা হতে পারে। কিন্তু যে দেশে আছেন সেই দেশের সরকার সমস্যাগুলো দেখে সমাধান করবে। কিন্তু কোনোক্রমেই আইন অমান্য করবেন না। আমরা একাধিক স্থান থেকে জেনেছি সংঘবদ্ধ হয়ে কেউ কেউ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যা মোটেই কাম্য নয়। সমস্যার সমাধান না হলে যে দেশে আছেন সেখানকার বাংলাদেশ দূতাবাসে জানান।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করবো সমস্যা সমাধানের কিন্তু কারো প্ররোচনায় আপনারা নির্দেশনা অমান্য করলে তা আমাদের আওতার বাইরে চলে যেতে পারে এবং তার ফলে আপনারা কাঙ্খিত ফলাফল পাবেন না।’

‘ঘোষিত প্যাকেজ দেশের অর্থনীতিকে আবার চাঙ্গা করবে’

0

করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবেলা ও এ সংকটে সামনের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে আবার চাঙ্গাভাব ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজ সাহায্য করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ রবিবার (৫ এপ্রিল) সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণার পর নির্ধারিত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবেলা ও সামনের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী যে আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন তা দেশের সব শ্রেণির মানুষকে সাহায্য করবে। তিনি বলেন, ঘোষিত প্যাকেজ দেশের কামার, কুমার, তাঁতি, জেলে, কৃষক, শ্রমিকসহ দেশের সব শ্রেণির মানুষ উপকৃত হবে। এ ছাড়া মিডিয়া, শিল্প কারখানাও এর পূর্বের অবস্থায় ফিরে আসবে। কেননা ঘোষিত প্যাকেজের মাধ্যমে দেশের সব খাতকেই সহায়তার আওতায় আনা হয়েছে। বর্তমানে যে দুর্যোগ চলছে তা কেটে যাবে এবং দুর্যোগ পরবর্তী অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিয়ে দেশের অর্থনীতি আবার গতিশীল অবস্থায় ফিরে আসবে।

অর্থমন্ত্রী আরো বলেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় নানা দুর্যোগ নেমে এসেছে। ১৯৯৭ সালে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক খাতে বিপর্যয় দেখা দেয়। যদিও সে বিপর্যয় গোটা বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করেনি। কিন্তু এ অঞ্চলের অর্থনীতিকে আক্রান্ত করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ই তখন প্রধানমন্ত্রী ছিলেন। তখনও আমরা দেখেছিলাম তিনি (শেখ হাসিনা) প্রণোদনা প্যাকেজ নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর হাত ধরেই আমরা এই অঞ্চলের মানুষ ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিলাম। এরপর ২০০১ থেকে ২০০৮ সালে পর্যন্ত আরেকটি দুর্যোগ এসে বিশ্ব অর্থনীতিকে লণ্ডভণ্ড করে দেয়। পৃথিবীর একটি বড় ব্যাংক পর্যন্ত তখন দেউলিয়া হয়ে যায়। ঠিক এমন সময় আজকের প্রধানমন্ত্রীই দেশের দায়িত্বভার গ্রহণ করেন। সারা বিশ্বে অর্থনীতিকে যেভাবে গুছিয়ে আনার চেষ্টা চলছিল। শেখ হাসিনাও সেটি অনুসরণ করে আবারো আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।

মুস্তফা কামাল বলেন, শেখ হাসিনার সেদিনের আর্থিক সহায়তা প্যাকেজের মাধ্যমেই ২০১০ সাল থেকে তাঁর নেতৃত্ব সারা বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। ফলে আজ কার্যক্রম প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন তার সুফল দেশের সব শ্রেণির মানুষ পাবে।

প্রধানমন্ত্রী চান না সাংবাদিকরা ঘোরাঘুরি করে সংক্রমিত হোক

0

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখানে কোনো সাংবাদিককে ডাকা হয়নি। তবে তা টিভি ও অনলাইনে সম্প্রচারিত হচ্ছে। এর কারণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি চাই না সাংবাদিকরা ঘোরাঘুরি করে করোনাভাইরাসে সংক্রমিত হোক।

আজ রবিবার গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে ভিন্ন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা থাকেন। এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন হচ্ছে। কারণ আমি চাই না সাংবাদিকরা ঘোরাঘুরি করে সংক্রমিত হোক।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এবারের সংবাদ সম্মেলনে অন্যবারের মতো সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব থাকছে না।

সংবাদ সম্মেলনটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও সরাসরি সম্প্রচার করছে।