Home Blog Page 3043

দরিদ্রদের সহায়তার নামে চাঁদাবাজি করলে ব্যবস্থা : হানিফ

0

দেশের বর্তমান পরিস্থিতিতে দরিদ্রদের সহায়তার নামে কেউ কোনোরকম চাঁদাবাজি করলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ শনিবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জনগণের অসহায়ত্বের সুযোগ নিয়ে সহায়তার নামে অনেকে চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, দরিদ্রদের সহায়তার নামে কোনো রকম চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, স্বতস্ফুর্তভাবে অনেকে জনগণকে সহযোগিতা করছেন। তার পাশাপাশি আমাদের কাছে খবর এসেছে জনগণের দরিদ্রতার সুযোগ নিয়ে অনেকে চাঁদাবাজি করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সরকারি নির্দেশনা এবং চিকিৎসকদের পরামর্শনুযায়ী চললে বির্পযয়ের সম্মুখীন হতে হবে না।

তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে যার যতটুকু সামর্থ্যে আছে ততটুকু নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।

এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনা মোকাবেলায় কাল কর্মপরিকল্পনা জানাবেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এখানে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে রবিবার সকাল ১০টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করবেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও কেন্দ্রগুলো প্রেস কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করবে।

সুদিনের প্রত্যাশায় সাময়িক কষ্ট-ত্যাগ মেনে নিতে হবে : সেতুমন্ত্রী

0

ত্রাণ দিতে গিয়ে জমায়েত না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের লক্ষ্য রাখতে হবে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে আমরা যেন অধিকতর জমায়েত না হই। বিপদজনক পথ বেছে না নেই। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্ব পালনে সাহায্য করতে হবে। দলীয় নেতাকর্মীদের কাছে আমার আহ্বান, সুদিনের প্রত্যাশায় আজকের সাময়িক কষ্ট-ত্যাগ মেনে চলতে হবে। দেশবাসী যেনও মেনে চলে, তাদের নিজেদের ভালোর জন্য। সুদিনের আশায় আমরা সাময়িক ত্যাগ স্বীকার করব। আমরা অনেকের তুলনায় এখনও ভালো আছি। হয়তো অচিরেই আমাদের দেশের অবস্থা আরো ভালো হবে।

আজ শনিবার (০৪ এপ্রিল) তার সরকারি বাসভবনে এ সব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারাবিশ্বে করনো পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এযাবৎ বিশ্বে ১১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এই প্রাণঘাতী করোনাভাইরাসে। এযাবৎ ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আমাদের দেশ তুলনামূলকভাবে অনেক ভালো আছে। ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মতো দেশে যে ভয়াবহ অবস্থা সেই তুলনায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১টি নির্দেশনা মেনে আমরা সবাই এক যোগে সঙ্গবদ্ধভাবে এই অদৃশ্য শত্রুর মোকাবিলা করে চলছি। ঘরে আমরা সুরক্ষা সামগ্রী নিয়ে সুরক্ষিত থাকবো, বাইরে অদৃশ্য শক্তি করোনা এই অদৃশ্য শত্রুকে ঘরে ঘরে মোকাবিলা করতে হবে। ঘরে ঘরে সুরক্ষা সামগ্রী নিয়ে দুর্গ গড়ে তুলতে। কোনো অবস্থাতেই শঙ্কিত হওয়া চলবে না। আমাদের সকলকে সর্তক থাকতে হবে।

তিনি আরো বলেন, দেশের জনগণ, যাত্রীসাধারণ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সকলের অবগতির জন্য জানাচ্ছি, ইতিপূর্বে ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছিল। আপনারা জানেন, সরকার আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ইতিমধ্যেই বর্ধিত করেছে। এর ধারাবাহিকতায় জনস্বার্থ বিবেচনা করে ১১ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত যানবাহনও বন্ধ রাখার অনুরোধ করছি।

ওবায়দুল কাদের বলেন, সাধারণ ছুটির মধ্যে যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স উত্তীর্ণ হলে জরিমানা ছাড়াই নির্ধারিত ফি ও কর দিয়ে ৩১ জুন পর্যন্ত ফিটনেস নবায়ন ও লাইসেন্স আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। সকলকে এসক নির্দেশনা মেনে চলার আহ্বান করেন তিনি।

করোনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮

0

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও দুইজনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৯ জনের। এ নিয়ে মৃতের সংখা বেড়ে দাঁড়িয়েছে আটজনের আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দেশে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সর্বশেষ এই পরিস্থিতি তুলে ধরা হয়।

দেশে গত ৮ মার্চ প্রথমবারের মত নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে নতুন রোগীর এটাই সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তদের মধ্যে আরও চারজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, আইইডিসআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান।

আরো দুইজনের মৃত্যু, আক্রান্ত ৯

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো দুইজন মৃত্যুবরণ করেছেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ জন। আক্রান্তদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট আটজন।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাও উপস্থিত ছিলেন।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী দুজনের মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় শনাক্তদের অন্তর্ভুক্ত। অন্যজনের শরীরে আগেই করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তাঁদের একজনের বয়স ৯০ বছর এবং অন্যজনের ৬৮ বছর। একজন ঢাকার অপরজন ঢাকার বাইরে। একজনের হৃদরোগ ছিল অন্যজনের পূর্বে স্টোকের ঘটনা ছিল। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন মোট আটজন।

ফ্লোরা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪৩৪টি। গত ২৪ ঘণ্টায় আরো শনাক্ত হয়েছেন ৯ জন। এর মধ্যে আটজনের নমুনা আইইডিসিআর-এ পরীক্ষা করে শনাক্ত হয়েছে। একজনের নমুনা ঢাকার বাইরে পরীক্ষায় শনাক্ত হয়েছে। তবে এই একজনের নমুনা আইইডিসিআর-এ আবার পরীক্ষা করা হবে।

আইইডিসিআর পরিচালক বলেন, আক্রান্ত ৯ জনের মধ্যে পাঁচজনের ক্ষেত্রে কন্টাক্ট ইতিহাস রয়েছে অর্থাৎ তারা এরইমধ্যে করোনা শনাক্ত হয়েছে এমন রোগীর পরিবারের সদস্য বা তাদের সংস্পর্শে এসেছিলেন। দুইজন বিদেশ থেকে এসেছেন এমন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। আর বাকি দুইজনের ক্ষেত্রে এখনো তথ্য সংগ্রহ চলছে। আক্রান্তদের মধ্যে দুজন শিশু রয়েছে যাদের বয়স ১০ বছরের নিচে। তিনজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। একজনের বয়স ৬০ থেকে ৭০ বছর এবং একজনের বয়স ৯০ বছর।

আইইডিসিআর পরিচালক আরো বলেন, করোনা আক্রান্তদের মধ্যে আরো চারজন সুস্থ হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মোট করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের শরীরে। এর মধ্যে সুস্থ ও মৃত্যুর সংখ্যা বাদ দিলে বাকি ৩২ জনের মধ্যে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১২ জন আর ২০ জন হাসপাতালে।

১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে

0

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে জনস্বার্থের কথা বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে, জরুরি সার্ভিসের জন্য পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জ্বালানি, পচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। কিন্তু পণ্যবাহী পরিবহন ও ট্রাকে কোনোভাবেই যাত্রী পরিবহন করা যাবে না।’

ওবায়দুল কাদের শনিবার (৪ এপ্রিল) তার সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণ ছুটির মধ্যে যানবাহনের ফিটনেস কিংবা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে জরিমানা ছাড়া নির্ধারিত ফি ও কর দিয়ে ৩০ জুন পর্যন্ত লাইসেন্স আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পাড় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য দলের কেন্দ্রীয় নেতাদের পাশপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আাসার আহ্বান জানান। তবে সামাজিক দূরত্ব ও জমায়েত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাসময়ে যথোপযুক্ত পদক্ষেপের কারণেই সম্ভব হয়েছে।

কিটসের সংকট নেই, পরীক্ষা চালিয়ে যাবেন: স্বাস্থ্যমন্ত্রী

0

নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ পরীক্ষায় কিটসের কোনও সংকট নেই, তাই পরীক্ষা চালিয়ে যাবেন বলে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘পরীক্ষার মাধ্যমেই জানা যায়, কত মানুষ সামাজিকভাবে সংক্রমিত হয়েছেন, তাই এটা খুব জরুরি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আর বেশি সময় নিতে চাই না, এখনই সময় প্রতিরোধ করার। দেরি করা আর সাজে না। বর্তমান অ্যাকশনের ওপরে ভবিষ্যৎ নির্ভর করবে। আমরা এখনও ভালো আছি, ভালো থাকতে চাই, সবাই মিলে যদি কাজ করি— তাহলে অবশ্যই ভালো থাকবো। আর সেটা সম্ভব হবে যদি কোয়ারেন্টিন মেনে সবাই ঘরে থাকি। সামাজিক দূরত্ব বজায় রাখি। সব নিয়ম মেনে চলা হয়।’

শুক্রবার (৩ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে সংযুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘পরীক্ষা করাতে দোষ বা সামাজিক বাধা নেই। আর পরীক্ষা করালেই করোনাভাইরাসকে চিহ্নিত করে ধীরে ধীরে একে নির্মূল করে যাবে।’ সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন— অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন প্রায় ১৪ থেকে ১৫টি জায়গায় পরীক্ষা করা শুরু হয়েছে এবং আরও বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা শুরু হবে।’ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘পরীক্ষা করা খুবই জরুরি এবং আমরা আশা করি, পরীক্ষা করার জন্য আসবেন। পরীক্ষা করলে নিজেও নিরাপদে থাকা যাবে, নিজের অবস্থা জানা যাবে এবং সুরক্ষিত রাখা হবে পরিবারকেও।’

প্রতিটি সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে জানিয়ে তিনি আরও জানান, কয়েকটি হাসপাতালে কেবল করোনাভাইরাসের জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে। হাঁচি-কাশির রোগীরা সেসব হাসপাতালে যাবেন এবং চিকিৎসা পাবেন। এসব হাসপাতালে সব ব্যবস্থা করা হয়েছে। অনেক ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সেটআপ করা আছে।’

জেলা পর্যায়ে ডেডিকেটেড অ্যাম্বুলেন্স রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এসব অ্যাম্বুলেন্স এসব রোগীদের আনা নেওয়া করবে।’

কোয়ারেন্টিন মেনে চলার জন্য আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বাসায় থাকার চেষ্টা করবেন এবং সেফ ডিসট্যান্স মেনে চলবেন। অযথা ঘোরাফেরা করবেন না। বাজারে যেতে হলে ভালো দূরত্ব বজায় রেখে কাজ করবেন। কোথাও জটলা করবেন না। কারণ, জটলা করলেই সংক্রমণ বেড়ে যায়। তাই জটলা করবেন না। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবেন।’

‘যখন বাইরে যেতে হবে, অবশ্যই মাস্ক পরে যেতে হবে। এটা দুনিয়াজুড়েই প্র্যাকটিস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন’, চিকিৎসকসহ সংশ্লিষ্টদের পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যথেষ্ট পারাসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) রয়েছে। সব হাসপাতালে পিপিই দেওয়া হয়েছে এবং সবসময়ই পিপিই পেয়ে যাচ্ছি।’

করোনায় আক্রান্ত এক সাংবাদিক, ৪৭ জন কোয়ারেন্টিনে

0

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির একজন সাংবাদিক নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর ওই সাংবাদিকের সংস্পর্শে আসা আরও ৪৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে ইনডিপেন্ডেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সদস্য আমাদের এক সহকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত। উনি সর্বশেষ ২৫ এবং ২৬ মার্চে অফিসে কর্মরত ছিলেন। রাতে তার সিম্পটম গ্রো করায় আমাদের জানান, অফিসে তিনি আসতে পারবেন না, সেলফ আইসোলেশনে ছিলেন।’

শামসুর রহমান তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘‘দুদিন আগে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন এবং স্যাম্পল নিয়ে টেস্ট রেজাল্ট আসে—‘দুর্ভাগ্যজনকভাবে যেটা পজিটিভ ছিল’।’’

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা সব সহযোগিতা করছি, আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ আছে।’

তার সংস্পর্শে আসা ৪৭ জনের একটি তালিকা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২৬ মার্চ থেকে হিসাব করে আর পাঁচ দিন যদি আর কোনও সহকর্মীর সিম্পটম না দেখা যায়, তার মানে আর কোনও সংক্রমিত কেউ হয়নি।’

গণমাধ্যমকর্মীরা সবসময় তাদের পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয় মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যারা সহকর্মীরা রয়েছি অন্যান্য জায়গায় সরকারের নির্দেশনা মেনে পেশাগত দায়িত্ব পালন করি, সবাই সুস্থ এবং ভালো থাকবেন।’

কোভিড-১৯ আক্রান্ত সহকর্মীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে ইনডিপেন্ডেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন, ‘তিনি (আক্রান্ত ব্যক্তি) রিকভারি করছেন।’

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৬১ জন।

ভারতে আটকা পড়েছেন ২,৫০০ বাংলাদেশি

0

গত ২৫ মার্চ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে সব ধরনের যান (বাস, রেল, বিমান) চলাচল বন্ধ। এর ফলে ওই দেশে আটক পড়েছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য মতে এই হিসাব পাওয়া গেছে। এর মধ্যে এক হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আটকেপড়া প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোনও সমস্যার সম্মুখিন হলে হাইকমিশন ও অন্যান্য মিশনসমূহ তা সমাধানে সচেষ্ট আছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

এ অবস্থায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ বাংলাদেশিদের কল্যাণে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে এবং মিশনের কর্মকর্তারা আটকেপড়া দুই হাজার পাঁচশত জন বাংলাদেশির সঙ্গে বিভিন্নভাবে টেলিফোন, হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

কোভিড-১৯ এর ব্যাপ্তি রোধকল্পে ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, কোনও ধরণের বিদেশি (প্রবাসী ভারতীয়সহ) ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারবে না। ভারতীয় কর্তৃপক্ষ ভারত থেকেও কোনও বিদেশি নাগরিকের বহির্গমন নিরুৎসাহিত করছে। এছাড়া ভারতের আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাও এ মুহূর্তে বন্ধ রয়েছে।

চিকিৎসা, পর্যটন, শিক্ষাসহ বিভিন্ন কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক প্রতিবছর ভারতে যান।

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ঘোষণা রবিবার

0

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব উত্তরণের জন্য বাজেট বরাদ্দ থেকে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার ( ৫ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ের বিস্তারিত ঘোষণা দেবেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব উত্তরণের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণার বিষয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড.আহমেদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।