Home Blog Page 3045

প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে চলুন : সেতুমন্ত্রী

0

করোনাভাইরাস প্রতিরোধে দেশের সর্বস্তরের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (০৩ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, আমি সবাইকে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে যার যার দায়িত্ব পালনে আহ্বান জানাচ্ছি। সংকটে জনমতকে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে, মানুষ যাতে কষ্ট না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সচেষ্ট থাকতে হবে। কোনো অবস্থাতেই ধৈর্য হারা হওয়া যাবে না।

তিনি বলেন, আজ সংকটের কারণে সারাবিশ্ব এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। জাতিসংঘের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ সংকট আর কখনও সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দ্য ক্রাইসিস ইস ফর ফ্রম ওভার। কবে যে সংকটের শেষ হবে, তা এখনও পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারছে না। এক অনিশ্চয়তার মধ্য দিয়ে সারাবিশ্ব চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি। দেশে দেশে সংকট আরও ঘনীভূত করছে। বাংলাদেশে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে।

‘বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে রোগীরা সেবা না পেলে ব্যবস্থা’

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্রাইভেট চেম্বারগুলো থেকে রোগীরা সেবা না পেয়ে ফিরে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে করোনা শনাক্ত হওয়ার পর বেসরকারি হাসপাতালগুলো সেবা কম দিচ্ছে। ক্লিনিক ও চেম্বারগুলো অনেকাংশে বন্ধ আছে। কাজেই জাতির এই দুঃসময়ে আপনাদের পিছপা হওয়াটা যুক্তিযুক্ত নয়।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাস মোকাবেলায় সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি শুধু জনগণকে আহ্বান জানাব, মাননীয় প্রধানমন্ত্রী যে কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থাটি মেনে চলার জন্য। আপনারা বাসায় থাকার চেষ্টা করবেন এবং সেইভ ডিসটেন্স মেনটেইন করবেন।

তিনি বলেন, আপনারা অযথা ঘোরাফেরা করবেন না। যখন বাজারে যাবেন তখনও ভালো দূরত্ব বজায় রেখে কাজ করবেন। জটলা কখনও পাকাবেন না, কারণ জটলা পাকালেই সংক্রমণ বেড়ে যায়। আপনারা ঘরে বসে আল্লাহর নাম নেবেন। আপনারা যখন বাইরে যাবেন মাস্ক পরে বাইরে যাবেন। এটা আমাদের জন্য খুব ভালো হবে। এটাই বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন।

করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতি জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে যথেষ্ট পিপিই (পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট) রয়েছে। আমরা সকল হাসপাতালে পিপিই দিয়েছি এবং সবসময়ই পিপিই আমরা পেয়ে যাচ্ছি। আরেকটি বড় বিষয় হলো যে, পরীক্ষা করা। এখন আমাদের প্রায় ১৪-১৫টি জায়গায় পরীক্ষা শুরু হয়ে গেছে। আরও বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা করাটা খুবই জরুরি। আমরা আশা করি, সকলেই পরীক্ষা করার জন্য আসবেন।

এরপর দেশের করোনা ভাইরাস পরিস্থিতি, ব্যবস্থাপনা ও করণীয় সম্পর্কে প্রতিদিনের মতো বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ক্ষতিগ্রস্থ বেসরকারি চাকরিজীবীদের বেতনের ৬০ ভাগ দেবে সৌদি সরকার

0

করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্থ শিল্পগুলিতে নিয়োজিত বেসরকারী খাতের কর্মীদের বেতনের ৬০ শতাংশ পরিশোধ করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এটা সৌদির সর্বশেষ বড় অর্থনৈতিক প্যাকেজ যা ভাইরাসটির আর্থিক প্রভাবকে কমাতে সহায়তা করবে।

রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যেসব প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছুটি দিতে ব্যাধ্য হয়েছে তারা এই প্যাকেজ সহায়তার জন্য আবেদন করতে পারবে। আগামী তিন মাসের জন্য কর্মীদের বেতনের ৬০ শতাংশ সরকার পরিশোধ করবে। একজন কর্মীর জন্য এই প্রণোদনার পরিমাণ তিন মাসে সর্বোচ্চ ৯ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৪৬ হাজার টাকা)। এজন্য মোট ব্যয় ধরা হয়েছে ৯ বিলিয়ন রিয়াল।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান এই বিশাল প্যাকেজ ঘোষণার জন্য বাদশাহ সালমানকে ধন্যবাদ জানিয়ে বেসরকারি খাতের সংস্থাগুলিকে শ্রমিকদের সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। মহামারির প্রাদুর্ভাবের সময় লোকজন যাতে কম ক্ষতিগ্রস্থ হয় এবং বাঁচার উপায় খুঁজে পান সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘জাতীয় বেকার সহায়তা ব্যবস্থা সনদের মাধ্যমে নতুন এই সহায়তা প্যাকেজ পরিচালনা করা হবে। প্রায় ১২ লাখ সৌদি এই আর্থিক প্রণোদনায় উপকৃত হবে। তিন মাস এই সহায়তা দেওয়ার পর বিষয়টির পর্যালোচনা করবে ফাইন্যান্সিয়াল অথরিটি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যবস্থা আরও বাড়ানো হবে নাকি বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, এপ্রিল মাসের বেতনের নগদ প্রণোদনা মে মাসের ৩ তারিখের মধ্যে অফিসগুলিতে প্রেরণ করা হবে।

সৌদি সরকার এরই মধ্যে কোভিড -১৯ এর বিস্তার ঠেকাতে ৭০ বিলিয়ন রিয়ালের আরেকটি বিশাল প্যাকেজ ঘোষণা করেছে। করোনার লকডাউনে ক্ষতিগ্রস্থ সংস্থাগুলিকে সহায়তায় এই প্যাকেজের ব্যবস্থা।

করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরবের বিভিন্ন শহরে লকডাউন ঘোষণা করে কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটির মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ, আজইয়াদ, আল মাসাফি, মিসফালাহ, আল হুজুন, নাকাসা ও হোশ বকর এলাকায় প্রবেশ বা বহির্গমন নিষিদ্ধ করা হয়েছে। কারফিউ চলাকালীন সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে শুধু চিকিৎসা ও নিত্যপণ্য কেনাকাটায় বাইরে যাওয়া যাবে।

উল্লেখ্য, সৌদি আরবে ভয়াবহ আকার ধারণ করছে করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে পাঁচ জনের। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৮৫ জনে। মোট মৃত্যু হয়েছে ২১ জনের।

সূত্র-দ্য ন্যাশনাল।

চলতি মাসের মধ্যেই নিয়ন্ত্রণ হবে করোনা!

0

এপ্রিলের মধ্যে বিশ্ব করোনা মুক্ত হবে বলে আশাবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিষয়টি মেনে চললেই করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হিসেব মতে করোনায় আক্রান্ত হয়েছেন এমন একেকজন মানুষ ২ বা তার বেশিজনের মধ্যে করোনা ছড়াচ্ছে। রাদারফোর্ড হেলথের চিফ মেডিক্যাল অফিসার, বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক এবং সেই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার প্রোগ্রামের সাবেক পরিচালক অধ্যাপক সিকোরা বলছেন চীন এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে নেওয়া তথ্য অনুযায়ী জানা যায় করোনায় মৃতের সংখ্যা এ মাসের শেষেই নিয়ন্ত্রণে চলে আসবে।

করোনায় ঠিক কোন দেশের কতজন আক্রান্ত হয়েছে তা মোট জনসংখ্যার সংখ্যার হিসেবে শতকরা বের করতে হবে। এ থেকেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং সামাজিক দূরত্বের মত বিষয়টিও শিথিল করা যাবে।

করোনায় আক্রান্তের সংখ্যা হবে ১ কোটি: অস্ট্রেলিয়া

0

সারা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা কোটির ঘরে পৌঁছাবে বলে বলছেন অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার মরফি।

আগের দেওয়া হিসেব মতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ হবে বলে ধারণা করা হয়েছিল। তবে এ সংখ্যা লাখ ছাড়িয়ে ১ কোটি হবে বলে ধারণা করেছেন অধ্যাপক মরফি যা ১ লাখের দশগুণ। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ হাজার মানুষের। শুধুমাত্র ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার মানুষ, যা উহান শহরের চেয়ে বেশি।

মরফি বলেন, আমরা করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছি কিন্তু আমার ধারণা এ সংখ্যা ৫০ লাখ বা ১ কোটিতে পৌঁছাবে। অনেক দেশ আক্রান্তের সঠিক সংখ্যা গোপন করছে আবার অনেক দেশে পরীক্ষার পর্যাপ্ত সরঞ্জাম নেই।

এদিকে অস্ট্রেলিয়ার করোনায় আক্রান্তের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছেন মরফি। সেই সাথে অস্ট্রেলিয়ার পরীক্ষা পদ্ধতি অন্যান্য দেশের চেয়ে ভালো বলছেন তিনি। অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় না রাখলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে বলছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

বিশ্বে করোনা আক্রান্ত ১০ লক্ষাধিক, সুস্থ হয়েছে দুই লাখ

0

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৬ হাজার চারশ ১৩ জন। তার মধ্যে ৫৩ হাজার দু’শ ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৩ হাজার একশ ৩৬ জন।

জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সাত লাখ ৫০ হাজার ৩৯ জন। তাদের মধ্যে ৩৭ হাজার ছয়শ ৫৫ জনের অবস্থা গুরুতর। বাকি সাত লাখ ১২ হাজার তিনশ ৮৪ জনের অবস্থা স্থিতিশীল।

সবচেয়ে বেশি আক্রান্ত হিসেবে চিহ্নত হয়েছে যুক্তরাষ্ট্রে। সে দেশে মোট দুই লাখ ৪৫ হাজার তিনশ ৭৩ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ছয় হাজার ৯৫ জনের মৃত্যু হয়েছে। আরো পাঁচ হাজার চারশ ২১ জনের অবস্থা গুরুতর। ১০ হাজার চারশ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও সে দেশে চিকিৎসাধীন আছে দুই লাখ ২৮ হাজার আটশ ৭৫ জন।

লকডাউনে একসঙ্গে আলিয়া-রণবীর

0

ভারত লকডাউনের কবলে। বিনোদন জগতের তারকারাও ঘরবন্দী হয়েছেন অনেকে। তবে কাজের মধ্যে আটকে থাকা এসব তারকারা ভক্তদের কাছে নিজেদের দৈনন্দিন কার্যকলাপ ভাগাভাগি করে নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ লকডাউনের মধ্যে রণবীর কাপুর আর আলিয়ার একটা ভিডিও ঘুরে ফিরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে তাদের দুজনকেই একসঙ্গেই জিমের পোশাকে এক বহুতলের নিচে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের সঙ্গী রণবীরের পোষ্য লিয়োনেল।

ক’দিন আগেই বাড়িতে বসে নিজের ফোটোগ্রাফির প্রতিভা জাহির করতে আলিয়া নিজের পোষ্য এডওয়ার্ড ও রণবীরের দুই পোষ্য লিয়োনেল ও নিডোর ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ও ছবি দেখেই অনেকে মনে করছেন এ লাভবার্ডস হয়তো একসঙ্গেই সময় কাটাচ্ছেন।

এ-ও শোনা যাচ্ছে, লকডাউন ঘোষণার রাতেই ব্যাগ গুছিয়ে কপুর বাড়িতে এসে উঠেছেন আলিয়া। ইতোমধ্যে বাবাকে মিস করার ছবিও আলিয়া পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে। আর ক’টা দিন গেলেই হয়তো স্পষ্ট হবে তারা থাকছেন কোথায়।

করোনায় আক্রান্ত হয়ে ব্রিটিশ কমেডিয়ান ইডি লার্জ মারা গেছেন

0

ব্রিটিশ কমেডিয়ান ইডি লার্জ করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। এই কমেডিয়ানের ছেলে রায়ান জানিয়েছেন, হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে করোনায় লার্জের মৃত্যু হয়েছে। অনেক আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন এই কমেডিয়ান।

লার্জের মৃত্যুতে মাইকেল বেরিমোর, টমি ক্যানোনসহ অসংখ্য তারকা ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। ইডি লার্জের আসল নাম এডওয়ার্ড ম্যাকগিনিস।

১৯৭৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিবিসি ওয়ানের জনপ্রিয় মুখ ছিলেন লার্জ। তার ‘লিটল অ্যান্ড লার্জ’ নামের একটি শো তাকে দারুণ জনপ্রিয় করে তুলেছিলো।

লার্জের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা লার্জকে ভীষণ মিস করবো। একজীবনে তার অর্জন অনেক। মানুষকে হাসাতে খুব ভালোবাসতেন। তার উপর শান্তি বর্ষিত হোক।’ অভিনেত্রী কেট রবিনস লেখেন, ‘শান্তিন্তে থাকুন প্রিয় মানুষ, জয়ী মানুষ।’

৬৫ হাজার ৯৮৪টি ফোনকল এসেছে গত চব্বিশ ঘণ্টায়

0

এখন পর্যন্ত করোনাভাইরাস সন্দেহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১ লাখ ৯৪ হাজার ১১৮টি ফোনকল এসেছে। আর গত চব্বিশ ঘণ্টায় এসেছে ৬৫ হাজার ৯৮৪টি কল। ৬২৬৩, স্বাস্থ্য বাতায়ন, ৩৩৩ এবং আইইডিসিআর এর হটলাইনে গত চব্বিশ ঘণ্টায় কলগুলো আসে। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত মোট ৬১টি জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ জন। কোনো মৃত্যু নেই। আর আপনারা জানেন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু ঘটেছে। এখন পর্যন্ত ২৬ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আমাদের পর্যবেক্ষণ বা চিকিৎসায় আছেন ২৯ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ২২ জন। আর নিজেদের বাড়িতে পূর্ণ পর্যবেক্ষণের মধ্যে আছেন ৭ জন।

এখন পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার ৬০টি পিপিই সংগ্রহ করেছি। এখন পর্যন্ত ৭১ হাজার কিট মজুদ রয়েছে, আপনাদের আগেই জানিয়েছি।

তিনি আরো বলেন, অন্যান্য যেসব ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে, সেখান থেকে তিনজনের দেহে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। তাদের আইসোলেশন এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে যেহেতু এগুলো নতুন ল্যাবরেটরি, কাজেই তাদের ফলাফল আমরা নতুন করে যাচাইবাছাই করবো।

করোনা পরীক্ষায় কিটের সংকট নেই : স্বাস্থ্যমন্ত্রী

0

দেশে করোনাভাইরাস নির্ণয়ের জন্য কিটের সংকট নেই। রাজধানীসহ সারা দেশে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে কেউ মারা যায়নি। ফলে দেশব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা যা ছিল তাই আছে। মোট মৃত ৬ জন।

করোনা সন্দেহ হলে রোগীদের স্বপ্রনোদিত হয়ে বেশি বেশি করে নমুনা পরীক্ষা করতে সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে যোগাযোগের আহ্বান জানান মন্ত্রী।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছে । সবশেষ আজকের হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৬১ জন। মারা গেছেন ৬ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ জন।