Home Blog Page 3047

দিল্লির তাবলিগ জামাতে যোগ দেওয়া তিন বাংলাদেশি করোনায় আক্রান্ত

0

দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে যোগ দেওয়া তিন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ভারতের হরিয়ানা রাজ্যের পালওয়াল এলাকার একটি গ্রামে তাদের পরীক্ষা করা হয়। সেখানে তাদের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। পালওয়ালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. ব্রাহাম দীপ সিন্ধু এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ড. সিন্ধু জানান, ১৩-১৫ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে অংশ নেওয়া ১০ বাংলাদেশিসহ ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে তিন বাংলাদেশির দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, রোহতাকের পোস্ট-গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এ এই পরীক্ষা করা হয়। অপর সাত জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বাকি দুজনের নমুনা গুরুগ্রামের বেসরকারি ল্যাবে পাঠানো হবে।

ড. সিন্ধু বলেন, আক্রান্ত তিন বাংলাদেশির বয়স ত্রিশের কোটায়। তাদেরকে বেসামরিক হাসপাতালে রাখা হয়েছে। তাবলিগ জামাতে অংশ নেওয়া বাংলাদেশিরা হরিয়ানার পাঁচটি গ্রামের মসজিদে অবস্থান করেছেন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য টিমের সদস্যরা পাঁচটি গ্রামে যাচ্ছেন এবং খুঁজে বের করছেন বাংলাদেশিরা যাদের সংস্পর্শে এসেছিলেন।

তিনি আরও বলেন, ভাইরাসের বিস্তাররোধে আমরা গ্রামগুলোর সবাইকে পরীক্ষা করতে বলেছি। ইতোমধ্যে ওই পাঁচটি গ্রামের ৫৬ জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ৯০ জনকে বেসরকারি হাসপাতালে এবং প্রায় ৩০০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের সংগঠন তবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ ওই আয়োজনে অংশ নেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষ হওয়ার পরও অনেকে সেখানে থেকে যান। পরে করোনা ছড়িয়ে পড়লে মসজিদটি খালি করে দেওয়া হয়।

ওই অনুষ্ঠানে যোগ দেওয়া ৮৫০ জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে সাড়ে তিনশোরও বেশি মানুষের। তবলিগ জামাতের যোগসূত্রে বিভিন্ন রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এই সমাবেশ করায় তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদ কান্দলভিসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

সূত্র- হিন্দুস্তান টাইমস।

করোনাভাইরাস : এক সপ্তাহেই মৃতের সংখ্যা দ্বিগুণ!

0

দ্রুত গতিতে করোনা ছড়িয়ে পড়ছে। তা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তা নিয়ে বিশ্বকে ফের একবার সচেতন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল। পাশাপাশি এই যুদ্ধে লড়ার জন্য এবং প্রতিটি মানুষের যাতে খাদ্য সরবরাহ নিশ্চিত হয়, সে ব্যাপারে সমস্ত দেশকে সামাজিক কল্যাণমূলক কাজ করার অনুরোধ জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আডহ্যানম গেব্রিয়েসাস বলেন, কোভিড ১৯-কে মহামারি ঘোষণার পর চার মাস হয়ে গেল। বিশ্বব্যাপী এই রোগ নিয়ন্ত্রণে আসার কোনো নাম নিচ্ছে না। উল্টা বাড়ছে সংক্রমণের সংখ্যা, মৃতের সংখ্যা। গত এক সপ্তাহে মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর কিছু দিনের মধ্যেই ১০ লক্ষ ছুঁয়ে ফেলবে সংক্রমণের সংখ্যা, মৃতের সংখ্যা ছুঁয়ে ফেলবে ৫০ হাজার।

গত ডিসেম্বরে চীন থেকে সারা বিশ্বে ছড়াতে শুরু করে এই সংক্রমণ। চীনের পর ইতালি, স্পেন এবং যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে কোভিড-১৯। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় লাখ ৫৫ হাজার একশ ৩৬ জন মানুষ। আর মারা গেছেন ৪৮ হাজার পাঁচশ ৭৬ জন মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ তিন হাজার ১১ জন। এই অবস্থায় লকডাউনই একমাত্র উপায় এই রোগের সঙ্গে লড়ার জন্য।

স্পেনের আরেটি ভয়ঙ্করতম দিন, লাশের মিছিলে আরও ৯৫০!

0

ব্যাপক বিধি-নিষেধ আরোপ করেও লাশের মিছিল থামাতে পারছে না স্পেন। ক্রমশ আরও ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠছে নতুন করোনাভাইরাস। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে আরও ৯৫০ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া নতুন আক্রান্ত হয়েছেন আরও ৮ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নতুন করে ৯৫০ জনের প্রাণহানি ঘটায় দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর করোনার ভয়াবহ প্রকোপের মুখোমুখি হয়েছে স্পেন। দেশটিতে করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হলেও তা সফল হচ্ছে না।

করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশটির স্বাস্থ্যসেবা খাত প্রায় ভেঙে পড়েছে। হাসপাতালে আইসিইউ সঙ্কটের কারণে অনেক রোগী যথাযথ চিকিৎসা ছাড়াই এই ভাইরাসের কাছে হার মানছেন।

বুধবার দেশটিতে ৭ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে; নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১০২ জন। এ নিয়ে ইউরোপের এই দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২৩৮ জনে। ইউরোপের আরেক দেশ ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে।

স্পেনের সরকার করোনা পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলে যে আশার বাণী শুনিয়েছিল, বৃহস্পতিবারের সংক্রমণ এবং প্রাণহানির তথ্য সেই আশায় চিড় ধরিয়েছে। একদিন আগেই দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যালভাদর ইলা বলেছিলেন, পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং আমরা করোনার একটি ধীরগতির দিকে এগিয়ে যাচ্ছি।

করোনার বিস্তার ঠেকাতে স্পেনে গত ১৪ মার্চ জরুরি অবস্থা জারির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাবার ও ওষুধের দোকানপাট ছাড়া অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় বলছে, করোনা পরিস্থিতির কারণে শুধু মার্চেই দেশটিতে তিন লাখের বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন।

এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই করোনার সর্বোচ্চ প্রকোপ স্পেনে। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন এবং মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন। অন্যদিকে, স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ২৩৮ জনে পৌঁছেছে।

এদিকে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ১৫ হাজার ৩৪৪ জন। আর মৃত্যু বেশি হয়েছে ইতালিতে। দেশটিতে মারা গেছে ১৩ হাজার ১৫৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখ ছুঁই ছুঁই।

সূত্র-ডেইলি মেইল।

করোনা তহবিলে অর্ধেক বেতন দিচ্ছেন ৯১ জন প্রথম শ্রেণীর ক্রিকেটার

0

জাতীয় দলের ক্রিকেটারদের পর এবার করোনাভাইরাস মোকাবেলার লড়াইয়ে নামলেন দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটাররা। বিসিবির সঙ্গে চুক্তিতে থাকা ৯১ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেক দিচ্ছে কোয়াবের তহবিলে। গতকাল করোনাভাইরাসের প্রকোপের এই সময়ে সারাদেশের দুঃস্থদের জন্য সহায়তার জন্য এই তহবিল গঠন করছে কোয়াব।

বাংলাদেশের ঘরোয়া লিগে যারা খেলে থাকেন তাদের আর্থিক আয় খুবই কম। এজন্য গত বছর আন্দোলন-ধর্মঘটও হয়েছে। মূলত ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের কিছুটা আর্থিক নিরাপত্তার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটারদের সঙ্গে এই চুক্তি করে থাকে বিসিবি। তিনটি গ্রেডে তারা মাসিক পারিশ্রমিক পায় ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা।

এর আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ও সম্প্রতি জাতীয় দলে খেলা ২৭ ক্রিকেটার এর আগে তাদের এক মাসের বেতনের অর্ধেক দিয়েছেন করোনা তহবিলে। যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ টাকা। তবে কর কেটে রাখার পর তাদের সহায়তার অঙ্ক ২৬ লাখ টাকার মতো। এর বাইরে বেশ কয়েকজন জাতীয় দলের তারকা ব্যক্তি উদ্যোগে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। দিনমজুরদের চাল-ডাল-তেলও দিচ্ছেন ক্রিকেটাররা।

মহামারীর মাঝে অনিল কুম্বলে বাড়িয়ে দিলেন সহায়তার হাত

0

মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাস মোকাবেলায় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন ক্রীড়া তারকারা। এবার আসরে নামলেন ভারতের সাবেক স্পিন কিংবদন্তি অনিল কুম্বলে। ভারতজুড়ে চলছে লকডাউন। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন মুহূর্তেই কর্ণাটকের মুখ্যমন্ত্রীর তহবিলে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপদকালীন তহবিলে অর্থ সাহায্য করলেন অনিল কুম্বলে। তবে কিংবদন্তি লেগ-স্পিনার করোনা তহবিলে কী পরিমাণ অর্থ সাহায্য করেছেন তা পরিস্কার করেননি।

নিজের অনুদানের কথা জানিয়ে ভারতের জাতীয় দলের সাবেক এই কোচ সোশ্যাল সাইটে লিখেছেন, ‘করোনাকে বোল-আউট করতে আমাদের একত্রিত হয়ে এই লড়াই লড়তে হবে। আর সেই লক্ষ্যে আমি কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর করোনা তহবিলে আমি আমার সামান্য অনুদান তুলে দিলাম। আপনারাও করুন।’

করোনা তহবিলে কুম্বলের এই অনুদানের আগে ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটার হিসেবে করোনা তহবিলে অর্থ তুলে দিয়েছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা, মিতালি রাজ, সৌরভ গাঙ্গুলী, সুরেশ রায়না, গৌতম গম্ভীররা। সুরেশ রায়না ৫২ লক্ষ, শচীন ও গম্ভীর ৫০ লক্ষ রুপি করে অর্থ সাহায্য করেছেন। বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী পশ্চিমবঙ্গের ফুটপাতবাসীদের মুখে অন্ন তুলে দিতে ৫০ লক্ষ রুপি অর্থ সাহায্য করেছেন। তবে সবাইকে ছাপিয়ে সর্বোচ্চ অর্থ তুলে দিয়েছেন ‘হিটম্যান’ রোহিত শর্মা। যার পরিমাণ ৮০ লাখ রুপি।

করোনার মাঝে জেলে দিব্যি কাটছে রোনালদিনহোর

0

কয়েকদিন আগে জেলবন্দিদের সঙ্গে একট ফাইভ-ও-সাইড ফুটবল ম্যাচও খেলেছিলেন ২০০২ ব্রাজিলের বিশ্বজয়ী দলের সদস্য। যেখানে সতীর্থদের দিয়ে গোল করানোই ছিল রোনালদিনহোর চ্যালঞ্জ। নিজে ৫টি গোল তো করেনই, সতীর্থদের দিয়ে ওই ম্যাচে ৬টি গোল করিয়েছিলেন রোনালদিনহো। তার দল জিতেছিল ১১-২ গোলে। সেই ম্যাচের ছবিও ভাইরাল হয়েছিল ইন্টারনেটে।

গত ২১ মার্চ সংশোধনাগারেই রোনলদিনহোর ৪০তম জন্মদিন পালন করেন বাকি বন্দিরা। উল্লেখ্য, গত মাসে প্যারাগুয়ে বিমানবন্দরে জাল পাসপোর্টসহ গ্রেপ্তার হন রোনালদিনহো এবং তার ভাই। আপাতত প্যারাগুয়ের সংশোধনাগারেই বন্দি রয়েছেন এই সাবেক বার্সেলোনা সুপারস্টার। তার জামিনের আইনজীবীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ ধরনের মামলায় প্যারাগুয়েতে ৬ মাসও বন্দি থাকতে হতে পারে!

করোনার কারণে এবার চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত

0

চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ভবিষ্যৎ অনিশ্চিত। আগামী মে’তে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল হয়ে যাওয়ার কথা ছিল। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এরইমধ্যে সেটি স্থগিত করেছে উয়েফা। পরিস্থিতি উন্নতি হলে আগামী জুনে তা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

কিন্তু গতকাল বুধবার অনলাইন সভা করে জুনেও নিজেদের কোনো ম্যাচ না করার সিদ্ধান্ত নিয়েছে  ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এর ফলে স্থগিত হয়ে গেল ২০২১ ইউরো বাছাইয়ের প্লে-অফসহ বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচও।

৫০০ পরিবারকে ১০ দিনের খাবার দিল ‘স্টেজ ফর ইউথ’

0

করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব এখন স্থবির। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। লম্বা সময়ের জন্য সব অফিস আদালত বন্ধ থাকায় বিপাকে নিম্ন আয়ের মানুষরা। যাদের একদিন আয় বন্ধ থাকলে ঘরে আর খাবার থাকেনা, তাদের পাশে দাড়িয়েছে “স্টেজ ফর ইউথ” সংগঠনটি। বুধবার সারা ঢাকার ভিন্ন ভিন্ন

জায়গায় তারা এই নিম্ন আয়ের মানুষদের অন্তত  ১০ দিনের খাদ্য সামগ্রি বিতরণ করে। গুলশান  জোনে  খাদ্য-সামগ্রী বিতরনের সময় সংগঠনটির  প্রেসিডেন্ট জনপ্রিয় সংগীত শিল্পী  ইলিয়াস হোসাইনসহ উপসস্থিত ছিলেন গুলশান বিভাগের  উপ-পুলিশ কমিশনার সুদিপ চক্রবর্ত্তী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল আহাদ এবং স্টেজ ফর ইউথের অন্যান্য সদস্যগণ।

সংগঠনটির প্রেসিডেন্ট ইলিয়াস হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে নিম্ন আয়ের মানুষদের অন্তত ১০ দিনের খাদ্য-সামগ্রী দিয়ে সহায়তা করতে। এটি কেবল শুরু, সারা ঢাকায় ভিন্ন ভিন্ন জায়গায় আজ আমাদের সদস্যরা প্রায় ৫০০ পরিবারকে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এটি অব্যাহত থাকবে যতদিন এই সংকট থাকবে।

তিনি বলেন, প্রাথমিক ভাবে ২ হাজার পরিবারকে সহায়তার পরিকল্পনা নিয়েছি পরবর্তীতে সারা বাংলাদেশে বড় আকারের সহায়তার পরিকল্পনা করছি । আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গুলশান বিভাগের উপ- পুলিশ কমিশনার সুদীপ চক্রবর্ত্তী ভাইকে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল আহাদ ভাইকে ত্রাণ বিতরণের সময় উপস্থিত থাকার জন্য ।

করোনায় মারা গেলেন জ্যাজ সংগীতের অন্যতম পথিকৃত এলিস মার্শালেস

0

করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন যুক্তরাষ্ট্রের জ্যাজ কিংবদন্তি শিল্পী এলিস মার্শালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। খবরটি নিশ্চত করেছেন তাঁর ছেলে ব্র্যানফোর্ড। তাঁর বরাতে জানা যায়, এলিস মার্শালেস বুধবার মারা যান। আর তাঁর পিতার মৃত্যুর কারণ ছিল কোভিড -১৯ জটিলতা।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ অরলিন্সের জ্যাজ সংগীত অঙ্গনে তাঁকে এক কিংবদন্তি হিসাবেই দেখা হতো। ১৯৩৪ সালের ১৪ নভেম্বর নিউ অরলিন্সে এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর সংগীত জীবন শুরু হয় চল্লিশের দশকে। তবে সবার নজরে আসেন আশি এবং নব্বই দশকে।
প্রথম জীবনে স্যাক্সোফোন বাদন দিয়ে শুরু করলে নিজেকে খুঁজে পান পিয়ানো বাদনে। পরে তিনি পিয়ানো প্রশিক্ষক হিসেবেও অনেকদিন কাজ করেছেন। পঞ্চাশ এবং ষাটের দশকে তিনি কাজ করেছেন এড ব্ল্যাকওয়েল, ক্যাননবল অ্যাডারলি, নাট অ্যাডারলি এবং আল হার্টের মতো শিল্পীদের সঙ্গে। শুধু অন্যান্য শিল্পীদের সঙ্গেই নয় নিজের একক অ্যালবামও প্রকাশ করেছেন বিশটির মতো।
জ্যাজ সংগীতের এই পথিকৃত বিদায়ে শোক প্রকাশ করছেন তাঁর ভক্তরা। পিছিয়ে ছিলেন না খ্যাতিমান ভক্তরাও। অনলাইনে প্রয়াত এই তারকাকে শ্রদ্ধা জানিয়েছেন গায়ক জন লেজেন্ড। তিনি এক টুইটবার্তায় লিখেছেন, “এলিস মার্শালেসের পরিবারের প্রতি রইলো ভালবাসা এবং সমবেদনা। ”
অন্যদিকে মার্শালেস জুনিয়রের সাথে নিজের একটি ছবি শেয়ার করে টুইটারে অ্যাপলের সিইও টিম কুক লিখেছেন, “এলিস মার্শালেস ছিলেন একজন সত্যিকারে কিংবদন্তি।”
সমবেদনা জানিয়েছেন নিউ অরলিন্সের মেয়র লাটোয়া ক্যান্ট্রেলও। তিনি বলেন,”আমাদের সকলের ভালবাসা এবং প্রার্থনা তাঁর পরিবারের জন্য।”

করোনায় ৫১ লাখ টাকা দিলেন অজয়

0

চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি হলেও সমগ্র ইউরোপজুড়েই করোনা ভয়াবহ হয়ে উঠেছে। বাংলাদেশেও করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরি বন্দি হয়ে কাটছে মানুষের দিন।

ভারতের সরকারের পাশাপাশি ওই দেশের শোবিজ অঙ্গনের তারকারাও মানুষকে সচেতন করছেন ও সহযোগিতা করছেন নানা ভাবে। এবার বলিউডের কলাকুশলীদের অর্থাৎ পর্দার পেছনের মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন অজয় দেবগন।

মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির অসচ্ছল কলাকুশলী যারা আছেন, একদিন উপার্জন না করলে যাদের সংসার চলে না এমন মানুষদের সহযোগিতার জন্য ৫১ লক্ষ টাকা দিলেন অজয়।

ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজের (এফ ডব্লিউআইসিই) পক্ষ থেকে টুইট করে অজয় দেবগনকে এই সাহায্যের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি বি এন তিওয়ারি ও প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত অজয় দেবগণের এই অর্থ সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে সম্প্রতি সালমান খানও স্বেচ্ছাসেবী সংস্থা বিয়িং হিউম্যানের পক্ষ থেকে ২৫ হাজার কর্মীর দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে ভোজপুরী অভিনেতা রবি কিষাণও ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছেন।