Home Blog Page 3051

ট্রাম্প বললেন- আপনারা মাফলারও পরতে পারেন

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ মানুষদেরকে মাফলার ব্যবহারের কথা বলেছেন। স্বাস্থ্যকর্মীরা যেন প্রয়োজনীয় মাস্ক ব্যবহারের সুযোগ পায়, সেজন্য গতকাল মঙ্গলবার এ ধরনের পরামর্শ দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেছেন, আপনি ওড়না ব্যবহার করতে পারেন। অনেক মানুষের মাফলার রয়েছে। আপনার মাফলার এবং ওড়না ব্যবহার করতে পারেন। ওড়না অনেক ভালো হতে পারে।
তিনি আরো বলেন, আমার মনে হচ্ছে, যদি মানুষ এটা করতে পারে, তাহলে কোনো ক্ষতি হবে না। আমি এটা করতে বলবো, আপনি জানেন যে, কোনোকিছু ছাড়া বাইরে যাওয়ার চেয়ে কিংবা মাস্ক ব্যবহারের বদলে এটা করতে পারেন।
ট্রাম্প আরো বলেছেন, আমরা মিলিয়ন মিলিয়ন মাস্ক তৈরি করছি, কিন্তু সেগুলো হাসপাতালে পাঠিয়ে দিতে চাই।
যদিও এন-৯৫ মাস্কের বিকল্প হিসেবে ওড়না বা মাফলার নিরাপদ নয় বলে র-স্টোরি’র এক প্রতিবেদনে বলা হয়েছে। বাতাস ৯৫ শতাংশ ফিল্টার করতে পারে এন-৯৫ মাস্ক।
অন্যদিকে ওড়না ও মাফলারে ভাইরাস লেগে থাকার শঙ্কা রয়েছে।

নিজামুদ্দিনের তাবলিগ-জামাত ঘিরে চিন্তা সারা ভারতে

0

নিজামুদ্দিনের তাবলিগ-জামাত ঘিরে চিন্তা সারা ভারতে
কালের কণ্ঠ অনলাইন
১ এপ্রিল, ২০২০ ০৯:০২

নিজামুদ্দিনের তাবলিগ-জামাত ঘিরে চিন্তা সারা ভারতে
Shareঅ+অ-

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে দিল্লির নিজামুদ্দিনে সাদপন্থী হিসেবে পরিচিত একটি মসজিদকেন্দ্রীক ‘তাবলিগ জামাত’ চিন্তা বাড়াল পশ্চিমবঙ্গসহ পুরো ভারতের। গত মার্চ মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলামি মার্কাজ বাঙ্গালেওয়ালি মসজিদে ধর্মীয় জমায়েতের ডাক দিয়েছিল তাবলিগ জামাত।

সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ভারত ও অন্যান্য দেশের প্রায় কয়েক হাজার মানুষ। দিল্লি পুলিশ জানিয়েছে, করোনা সংক্রমণের আবহে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কিরগিজস্তান থেকে বিদেশিরা এসেছিলেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষের পরেও নিজামুদ্দিন এলাকায় থেকে যান অনেকে। জনতা কারফিউ জারির আগের দিন অর্থাৎ ২১ মার্চ ওই মসজিদে ছিলেন ১৭৪৬ জন। তাদের মধ্যে ২১৬ জন বিদেশি। আর সারা ভারতে সেই সময়ে বিদেশ থেকে আসা মুসলিম ধর্মপ্রচারক ছিলেন ৮২৪ জন।
সম্প্রতি ভারতের বিভিন্ন এলাকা থেকে ওই জামাতে যোগ দেওয়া ব্যক্তিদের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের কেউ কেউ মারা গেছেন। ফলে প্রচারের আলোয় উঠে আসে নিজামুদ্দিনের ওই মসজিদ। তার পর থেকে শুরু হয় পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লিতে এখন পর্যন্ত জামাতে যোগ দেওয়া ১২০৩ জনকে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩০৩ জন করোনায় আক্রান্ত। যদিও ওই সংগঠনের বক্তব্য, জনতা কারফিউ জারি ও লকডাউনের ফলে অনেকে দিল্লিতে থেকে যেতে বাধ্য হন।

তাবলিগ-জামাতের ব্যাপারে কেন্দ্র থেকে রাজ্যগুলোকে প্রথম সতর্ক করা হয় ২১ মার্চ। তার পর ২৮ মার্চ সব রাজ্যকে চিঠি দিয়ে তারা জামাতে যোগ দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দেয়। ওই ব্যক্তিরা কাদের সংস্পর্শে এসেছেন, সে ব্যাপারেও খোঁজখবর নিতে বলা হয়। ২৯ মার্চ রাজ্যগুলোকে চিঠি দেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান। কিন্তু একাধিক রাজ্যের দায়সারা মনোভাবে হতাশ কেন্দ্র।

দেখা গেছে, অধিকাংশ রাজ্য দিল্লি সরকারের মতোই হাত গুটিয়ে বসে ছিল। এখন নিজামুদ্দিন এলাকায় সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি ও তেলাঙ্গানায় মৃত্যুর পরে হইচই হওয়ায় তারা নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন রাজ্যে ২১৩৭ জনকে পরীক্ষা করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে যারা এই জমায়েতে (দিল্লির তবালিগ জামাত) গিয়েছিলেন, তাদের চিহ্নিত করা হচ্ছে। অতি দ্রুত তাদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে এবং ১৪ দিনের জন্য আবশ্যিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।

রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা অজয় চক্রবর্তী জানান, প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পরে রাতে নবান্ন সূত্রে দাবি করা হয়, দিল্লি থেকে রাজ্যে ফেরা সকলকে চিহ্নিত করা হয়েছে। তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা হচ্ছে, তারা কত জনের সংস্পর্শে এসেছেন। সেই তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশিদের মধ্যে রাজাবাজারের একটি মসজিদে থাইল্যান্ডের ১৩ জন তাবলিগ জামাতি এবং ৬ জন স্থানীয় ধর্মপ্রচারক গত ৮-১০ দিন ধরে রয়েছেন। মেটিয়াবুরুজের মসজিদে মালয়েশিয়ার ৯ জন এবং ইন্দোনেশিয়ার ৪ জন জামাতি আটকে রয়েছেন। কলুটোলার এক মসজিদে মায়ানমারের ১৪ জন জামাতিকে চিহ্নিত করা গেছে।

নিজামুদ্দিনের ঘটনায় প্রবল ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য কর্মকর্তাদের একটি বড় অংশ মনে করছেন, এই ঘটনায় করোনার বিরুদ্ধে ভারতের লড়াইটা অনেক কঠিন হয়ে গেল।

বেনজীর আহমেদ পুলিশের নতুন আইজি হচ্ছেন

0

বেনজীর আহমেদ পুলিশের নতুন আইজি হচ্ছেন ।পুলিশের নতুন আইজি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আগামী ১৩ এপ্রিল বর্তমান আইজি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

তার স্থলে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে পুলিশের নতুন আইজি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন।
বর্তমান আইজি জাবেদ পাটোয়ারী ২০১৮ সালের জানুয়ারিতে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং গত দুইবছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে বেনজীর আহমেদ ১৯৮৬ সালের ব্যাচের কর্মকর্তা। সৎ, নিষ্ঠাবান এবং মেধাবী অফিসার হিসেবে তার সুনাম রয়েছে। তিনি র‌্যাবের মহাপরিচালক হিসেবে হলি আর্টিজানসহ বিভিন্ন জঙ্গি অভিযানে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

দেশের প্রথম করোনা আক্রান্ত রোগী প্রধানমন্ত্রীকে শোনালেন সুস্থ হওয়ার গল্প

0

নাম ফয়সাল শেখ। পড়াশোনা করেন জার্মানিতে। ছুটিতে দেশে ফিরে শনাক্ত হন তিনি করোনায় আক্রান্ত। ঢাকায় শনাক্ত হওয়া প্রথম করোনাভাইরাস রোগী তিনি।গত ১ মার্চ ঢাকায় ফেরার ১০ দিন পর তার করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। পরে নিজ উদ্যোগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) যান ফয়সাল। সেখানে প্রাথমিক টেস্টে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তিনি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ দিকে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের সুস্থ হওয়ার অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান ফয়সাল। তিনি বলেন, আমি জার্মানিতে পড়াশোনা করি। পরিবারের সঙ্গে সময় কাটাতে গত ১ মার্চ আমি দেশে আসি। কিন্তু ১০ দিন পর আমার শরীর খুব খারাপ হওয়ার বিষয়টি অনুভব করি। এবং আমাদের মাঝে করোনার লক্ষণ দেখা দেয়। পরে নিজ থেকে আমি আইইডিসিআরে যাই।প্রধানমন্ত্রীকে ফয়সাল বলেন, সত্যি কথা বলতে প্রথম একটু ভয় পেয়েছিলাম যে, এখানে আমি জার্মানির মতো চিকিৎসা পাব কিনা?তিনি বলেন, শেষ পর্যন্ত আইইডিসিআরের নির্দেশনা মোতাবেক আমি কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টিনে থাকি। আমার পরিবারের সদস্য এবং আমি যাদের সঙ্গে দেখা করেছি, মিশেছি তাদেরও হোম কোয়ারেন্টিনে রাখা হয়। পরবর্তীকালে কয়েক দফা টেস্ট করার পর করোনাভাইরাস নেগেটিভ আসলে আমি পরিবারের কাছে ফিরে যাই। আমার পরিবারের অন্য কারো সমস্যা হয়নি।আইইডিসিআরের বিষয়ে প্রধানমন্ত্রীকে ফয়সাল বলেন, করোনা শনাক্ত হওয়ার পর থেকেই ডাক্তার ফার্সি আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। সব সময় খোঁজ-খবর নিয়েছেন। আমি সত্যি খুশি। আইইডিসিআরের চিকিৎসাসেবায় আমি খুশি। এ জন্য শুকরিয়া আদায় করছি। আপনার (প্রধানমন্ত্রীর) নির্দেশনায় আমি দেশবাসীকে বলব, ঘরে থাকুন, যতদিন ঘরে থাকতে বলা হয় ঘরে থাকুন।পরে ফয়সালকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন- তোমার পরিবারের কারও সমস্যা হয়নি? জবাবে এই তরুণ বলেন, না। কোনো সমস্যা হয়নি। এ সময় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

করোনাভাইরাস নিয়ে অবিশ্বাসের জবাবে কী বলছে আইইডিসিআর

0

করোনাভাইরাস নিয়ে অবিশ্বাসের জবাবে কী বলছে আইইডিসিআর

  অনলাইন ডেস্কপ্রকাশ: ৩০ মার্চ ২০২০, ২০:৫৮

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর সংখ্যা নিয়ে লোকজনের প্রশ্নের মধ্যেই বাংলাদেশে কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে যতোটুকু তথ্য আছে ততোটুকু তথ্যই তারা তুলে ধরছেন।

ক্রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ‘আইইডিসিআর’-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগির বিবিসিকে বলছেন, “আমরা একটা শব্দও এখানে টুইস্ট করার চেষ্টা করি না।”

“এটা তো বাংলাদেশে সৃষ্ট কোন রোগ নয়। পৃথিবীর উন্নত সকল দেশ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারাও তো পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে। আমরা বাংলাদেশে কেন তথ্য লুকাবো?” আইইডিসিআরের এই কর্মকর্তার প্রশ্ন।

করোনাভাইরাস সন্দেহে দেশটিতে কতো লোকের নমুনা পরীক্ষা করা হচ্ছে, তাদের মধ্যে কতজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, কতজন সুস্থ হয়ে গেছেন এবং কতো জনের মৃত্যু হয়েছে এসব পরিসংখ্যান প্রতিদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

আইইডিসিআরের দেওয়া তথ্য অনুসারে সারা দেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ জনের।

এর আগে দুই দিন বিরতি দিয়ে নতুন একজন রোগী পাওয়া গেছে বলে আজ সোমবার জানানো হয়েছে। শুক্র ও শনিবার আক্রান্ত কোন ব্যক্তি পাওয়া যায় নি।

আইইডিসিআরের তথ্য নিয়ে প্রশ্ন

প্রতিষ্ঠানটির দেওয়া এসব তথ্য নিয়ে বাংলাদেশে লোকজনের মধ্যে বড় ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে। তাদের অনেকেই মনে করেন যে আইইডিসিআর প্রকৃত তথ্য গোপন করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই এই প্রতিষ্ঠানটির সমালোচনা করছেন। তাদের অভিযোগ যে সরকারের নির্দেশে তারা আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর সংখ্যা কমিয়ে বলছেন।

ফেসবুক ব্যবহারকারীরা এসব তথ্য বিশ্বাস করতে পারছেন না। তারা প্রশ্ন তুলছেন সারা পৃথিবীতে যখন আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর সংখ্যা ধাই ধাই করে বাড়ছে তখন বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে এই সংখ্যা এতো কম হয় কীভাবে?

বিশ্বে এ পর্যন্ত সাত লক্ষ ৩০ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার।

এদের মধ্যে মারা গেছেন প্রায় ৩৫ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজার মানুষের। দক্ষিণ এশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ৬২৪ জন আর মারা গেছেন ১৩৯ জন।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, “আমরা সারা বিশ্বের তথ্য দেখছি, ইউরোপ ও উত্তর আমেরিকা দেখছি কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে তাকাচ্ছি না।”

“সার্বিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়াতে করোনাভাইরাসের কেস কম। সেই তুলনায় তুলনামূলকভাবে বাংলাদেশেও এখনও পর্যন্ত কম কেস পাওয়া গেছে। তবে এটা যে একদম এরকমই থাকবে, একদমই বাড়বে না সেটা তো বলা যাবে না। এই সংখ্যা বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে,” বলেন মি. আলমগির।

আইইডিসিআর গত ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এরপর ১৮ই মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানানো হয়।

কম পরীক্ষা

বাংলাদেশে করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার হারও অনেক কম। এ পর্যন্ত মাত্র সাড়ে তেরো’শর মতো ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে মোট ৪৯ জনের পজিটিভ পাওয়া গেছে।

সারা দেশে পরীক্ষার সংখ্যা বাড়িয়ে কি এই অনাস্থা দূর করা সম্ভব?

এই প্রশ্নের জবাবে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগির বলেন, পরীক্ষার সংখ্যা বাড়লেই যে বিশ্বাসযোগ্যতা বাড়বে বা করোনাভাইরাসে আক্রান্ত লোকজন পাওয়া যাবে এই ধারণা বিজ্ঞানসম্মত নয়।

যতো লোকের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে প্রায় ৩ দশমিক ৭ শতাংশের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্ত লোকের হিসেবে মৃত্যুর হার ১০ শতাংশেরও বেশি। মৃত্যুর এই হার আক্রান্ত অন্যান্য অনেক দেশের তুলনায় উদ্বেগজনক।

কিন্তু মি. আলমগির বলেন, “এতো অল্প তথ্য দিয়ে কেস ফ্যাটালিটি বা মৃত্যু হার নির্ধারণ করা যাবে না। এই তথ্য যথেষ্ট নয়, এজন্যে আরো তথ্য প্রয়োজন। এতো অল্প তথ্য দিয়ে পৃথিবীর কোন দেশে মৃত্যু হার নির্ণয় করা হয় না।”

তবে তিনি জানিয়েছেন যে তারা এখন নমুনা পরীক্ষার পরিধি বাড়িয়েছেন।

এখন ঢাকার শিশু হাসপাতাল ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট ও খুলনাতেও পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

কাদের পরীক্ষা করা হয়

ড. এএসএম আলমগির জানান, করোনাভাইরাসের লক্ষণ নিয়ে বর্তমানে যারা তাদেরকে ফোন করছেন, ইমেইল করছেন এবং ফেসবুকে মেসেজ দিচ্ছেন মূলত তাদেরই নমুনা পরীক্ষা করা হচ্ছে। আইইডিসিআরের কর্মকর্তারা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করছেন।

তিনি জানান, যারা হট লাইনে ফোন করেন তাদের সঙ্গে ডাক্তাররা প্রথমে কথা বলেন। তাদের লক্ষণ আর ভ্রমণের ইতিহাস শোনার পর ডাক্তাররা তাদের মধ্য থেকে বাছাই করে একটি তালিকা তৈরি করেন। সেই তালিকাটি নমুনা সংগ্রহকারী টিমের কাছে পাঠানো হয়।

এছাড়াও বিভিন্ন হাসপাতাল থেকে আইইডিসিআরকে জানানো হলে সেখান থেকে এবং যারা আইসোলেশন ওয়ার্ডে কিম্বা কোয়ারেন্টিনে আছেন তাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়।

তিনি বলেন, যাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ আছে তাদের মধ্য থেকেই বাছাই করে নমুনা পরীক্ষা করা হচ্ছে। আর যাদের শরীরে কোন লক্ষণ নেই, তাদের মধ্যে সংক্রমণের হার আরো কম হবে বলে তার বিশ্বাস।

“ভাইরাসটি সংক্রমণের কতোগুলো ধাপ আছে। প্রথম ধাপ ইনকিউবেশন পিরিয়ড যখন শরীরের ভেতরে ভাইরাসটি বংশ বিস্তার করে। তাদের সংখ্যা যখন প্রচুর হয়ে যায় তখন উপসর্গ দেখা দিতে শুরু করে।”

তিনি বলেন, উপসর্গ দেখা দেওয়ার প্রথম দিন থেকে পরীক্ষা করলে ভাইরাস থাকলে সেটা ল্যাবরেটরিতে নির্ণয় করা যাবে।

“উপসর্গ ছাড়াও যে সারা পৃথিবীতে পরীক্ষা করা হয় না তা নয়, কিন্তু সকল মানুষকে তো আর একসাথে পরীক্ষা করা যাবে না।”

তবে আইইডিসিআরের এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, এখন আক্রান্তের সংখ্যা কম বলে আগামীতেও যে সেটা একই থাকবে সেটা বলা যাবে না।

তাই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যেসব পরামর্শ দেওয়া হয়েছে সেগুলো মেনে চলার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।

৩৫ হাজার বিদেশফেরত পায়নি পুলিশ

0
করোনাভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের পাসপোর্টের ঠিকানার বাইরে অবস্থান করলে স্থানীয় থানায় অবহিত করার নির্দেশনা দেওয়া হলেও সবাই তা মানেননি। আজ মঙ্গলবার পর্যন্ত পাসপোর্টের ঠিকানায় তল্লাশি চালিয়েও পুলিশ অন্তত ৩৫ হাজার বিদেশফেরত ব্যক্তির খোঁজ পায়নি। এদের একটি অংশ ইউরোপে অবৈধভাবে প্রবাসী ছিলেন। এখন পর্যন্ত সেচ্ছায় তথ্য দেওয়া এবং পুলিশের তদন্তে শনাক্ত হওয়া বিদেশফেরতদেরও নজরদারিতে রাখা হয়েছে। তদন্তে শনাক্ত ব্যক্তিদেরই বিশেষভাবে নজরদারি করা হচ্ছে। নির্দেশ অমান্য করায় তাদের মাধ্যমে কেউ করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেলে মামলা দায়ের করা হবে। বিদেশফেরতদের মধ্যে যারা আত্মগোপনে থেকে যাবেন তাদের ক্ষেত্রেও একই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো যদি কোনো ব্যক্তি সেচ্ছায় রযাগাযোগ করেন তবে তাকে সহায়তা করা হবে বলে জানান পুলিশের একাধিক সূত্র।
গত ২৪ মার্চ পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রেসনোট দিয়ে গত ১ মার্চ থেকে যারা বিদেশ থেকে ফিরেছেন এবং পাসপোর্টের ঠিকানায় থাকছেন না- তাদের স্থানীয় থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এই নির্দেশনা না মানলে মামলা করার হুশিয়ারিও উচ্চারণ করা হয়। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত দুই লাখ ৭৮ হাজার ২৭৩জন বিদেশ থেকে ফেরেন। তবে মঙ্গলবার পর্যন্ত দেশের অনেক থানায় যোগাযোগ করে বিদেশফেরতরা সেচ্ছায় কমই যোগাযোগ করেছেন বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, ২৫ মার্চ থেকে দেশে ফেরা ব্যক্তিদের সরাসরি নজরদারিতে নেওয়া হয়েছে। ১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত যারা এসেছেন তারা হোম কোয়ারেন্টিন মেনেছেন কিনা, কোথায় কিভাবে আছেন- তা নিরাপত্তার মধ্যে নিতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। কারণ বিদেশফেরত ব্যক্তিরা নিজেরা আক্রান্ত না হলেও তাদের মাধ্যমে, এমনকী দ্বিতীয় ব্যক্তির মাধ্যমেও কয়েকদিন পর করোনাভাইরাস ছড়ানোর ঝুকি থাকে। এ কারণে বিদেশ ফেরত ব্যক্তি এবং তাদের স্বজনদের নিয়ে ঝুঁকি হোম কোয়ারেন্টিনের (১৪দিন) পরও অনেকদিন থেকে যায়।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, বিমানবন্দর বা স্থলবন্দর দিয়ে যারা এসেছেন তাদের পাসপোর্টে ঠিকানা দেওয়া হয়েছিল। ওই ঠিকানা অনুযায়ী পুলিশ-র‍্যাবসহ বিভিন্ন সংস্থার লোকজন খোঁজ-খবর নিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত কমপক্ষে ৩৫ হাজার লোককে (ঠিকানা অনুযায়ী) খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছেন, তাও কেউ বলতে পারছেন না। এমনকি অনেকের পাসপোর্টের ঠিকানাও ভুল। প্রবাসীদের বেশিরভাগই ইউরোপের। অনেকে ইতালিসহ অন্যান্য দেশে অবৈধভাবে থেকে আসছিলেন। রবিবার পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটিতে বিদেশফেরত এক হাজার ২৪০ জন প্রবাসী এসেছেন। ৫৯২ জনের ঠিকানা সঠিক পাওয়া গেছে। বাকিদের ঠিকানা এখনো পাওয়া যায়নি। একই অবস্থা দেশের প্রায় সব স্থানে।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ আইন অনুযায়ী, কোনো অস্থায়ী বাসস্থান বা আবাসিক হোটেল ও বোর্ডিংয়ে অবস্থানকারীদের কেউ সংক্রামক রোগে আক্রান্ত হলে অবশ্যই সংশ্লিষ্ট সিভিল সার্জন ও জেলা প্রশাসককে জানাতে হবে। কেউ না জানালে এবং তার মাধ্যমে সংক্রমিত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা একটি ভিডিও বার্তায় বলেন, ‘সম্মানীত প্রবাসীসহ বিদেশফেরত ব্যক্তিরা নিকটস্ত থানায় নিজে বা তার পক্ষে কেউ ফোন করেও অবস্থান জানাতে পারেন। কেউ এ নির্দেশনা না মানলে তার পাসপোর্টও জব্দ করা হতে পারে।’
পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, পাসাপোর্টের ঠিকানায় যাচাই করে যাদের পাওয়া যায়নি, তাদের খুজে বের করতে তদন্ত শুরু হয়ে গেছে। এরই মধ্যে অনেক ব্যক্তিকে দ্বিতীয় ঠিকানায় পাওয়া গেছে। এমন ব্যক্তিদের কঠোর নজরদারিতে রাখা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা।তবে এখনো যারা সেচ্ছায় যোগাযোগ করছেন তাদের সহায়তা করবে পুলিশ।

রাজধানীতে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার

0

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ২ সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- হাসান-১, হাসান-২, শাকিল হোসেন, রিয়াজ ও সুমন।

গতকাল সোমবার রাতে চাঁদউদ্যান এলাকার ৬ নম্বর রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, তিনটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের লাউতলা বস্তি ও পাশের বোর্ডগার্ডের বরকত মিয়ার বস্তিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে দফায় দফায় মারমারি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে চাঁদ উদ্যানের লাউতলা বস্তির ৬ নম্বর রোডে দুই পক্ষের ৩০/৩৫ জন কিশোর দেশীয় অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে হাক্কার গুড়া এলাকায় অবস্থান নেয়। কিশোর গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে মারামারিসহ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। কিশোর গ্যাংয়ের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা।

শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনার আহ্বান

0

বিশ্বব্যাপী করোনাভাইরাজনিত সংকটের প্রভাবে দেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার মধ্যে পড়েছে। ফলে বিশেষ করে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ সময় বড় ধরনের সংকটের মুখে পড়বে। তাই পোশাকখাতসহ সকল ধরনের শিল্পের শ্রমিকরা সমস্যায় পড়েছেন।

এই অবস্থায় শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা বিবেচনায় নিয়ে তাদের বাড়িভাড়া সহানুভূতির সাথে দেখার  জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন। এ ছাড়া আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।

ডাক্তার-নার্সদের বিনা খরচে পৌঁছে দেবে ‘ক্র্যাক প্ল্যাটুন’

0

ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বিনা খরচে গন্তব্যে পৌঁছে দিতে ঢাকা শহরে নামতে যাচ্ছে ‘ক্র্যাক প্ল্যাটুন পরিবহন সেবা’। আগামীকাল বুধবার থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রতিদিন ১৬টি রুটে ১২টি মাইক্রোবাস ও চারটি বাস চলবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৮টা, দুপুর ২টা এবং রাত ৮টা- এই ৩ শিফটে ১৬টি রুটে সম্পূর্ণ ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০টি হাসপাতাল থেকে ডাক্তাররা এ পরিবহন সেবাটি পাবেন।

১২টি মাইক্রবাস এবং ৪টি বাস নিয়ে সেবাটি চালু হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানানো হয়।

উল্লেখিত সময় ছাড়াও ঢাকা শহরের ভেতরে যেকোন জায়গায় সেবাদানকারীরা জরুরি প্রয়োজনে এ সেবাটি পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ও তত্ত্বাবধানে দ্যা আর্থ সোসাইটি এবং বন্ডস্টাইন টেকনালোজিসের পৃষ্ঠপোষকতায় এবং গ্লোবাল শেপারস ঢাকা হাব-এর সহায়তায় এ সেবাটি দেয়া হবে। এ সেবার সঙ্গে স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় রয়েছে করোনা প্রতিরোধ সংঘ।

সেবাটি বিশেষজ্ঞদের পরামর্শমত যাত্রীদের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং নির্দিষ্ট সময় পরপর জীবাণুমুক্ত করার মাধ্যমে পরিচালনা করা হবে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের জনপ্রিয় গেরিলা সংগঠন ক্র্যাক প্লাটুন-এর নামের সাথে মিল রেখে এ সেবাটির নাম দেয়া হয়েছে ‘ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা’, যেহেতু ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকেই এই সময়ের একেকজন যোদ্ধা।

আজ মঙ্গলবার ‘ক্র্যাক প্ল্যাটুন পরিবহন সেবা’র উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিসৎক পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, দ্য আর্থ সোসাইটির সহ প্রতিষ্ঠাতা মো. সাদেল আরেফিন, নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া, বন্ডস্টাইন টেকনোলোজিসের পরিচালক যাফির শাফিক
চৌধুরী।

এখন পর্যন্ত ২৫০ এর অধিক ডাক্তার এবং সেবাদানকারী এ সেবাটি পেতে রেজিস্ট্রেশন করেছেন। ঢাকায় কর্মরত ডাক্তার বা সেবাদানকারীরা সেবাটি বিনামূল্যে ব্যবহার করতে চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন এই লিংকে- bit.ly/crackplatoontransport হটলাইন নম্বর – ০৯৬৩৯৫৯৫৯৫৯।

টিসিবির রোজার বিক্রি শুরু হচ্ছে কাল থেকে

0

মুজিববর্ষের বিক্রি শেষ করে কাল বুধবার থেকে রোজার বিক্রি শুরু করছে সরকারি বিক্রয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ সময় ৩৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সারা দেশে পণ্য বিক্রি করা হবে। টিসিবি রোজা উপলক্ষ্যে আপাতত চিনি, মশুর ডাল, সয়াবিন তেল এই তিনটি পণ্য বিক্রি করবে।

১০ এপ্রিলের পর রোজার আগে ছোলা ও খেজুর বিক্রি শুরু করা হবে বলে সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির জানান। টিসিবি চিনি ৫০ টাকা, মশুর ডাল ৫০ ও সয়াবিন তেল ৮০ টাকা কেজি বিক্রি করবে। আর ছোলা ও খেজুরের দাম নির্ধারিত হবে বিক্রির সময়। ঢাকায় ভ্রাম্যমাণ ট্রাক থাকবে ৫০টি, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি ও জেলা সদরে ৪টি। এর আগে মুজিববর্ষ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি। যা মঙ্গলবার শেষ হয়েছে।

এদিকে মঙ্গলবার বাজার ঘুরে দেখা যায়, বেশ কিছু পণ্যের দাম কমলেও আবার বেড়েছে কয়েকটি। আজ কমেছে ডিমের দাম। ৫ থেকে ১০ টাকা কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে ৮৫ টাকা থেকে ৯০ টাকা। বিপরীতে বেড়েছে ভোজ্যতেলের দাম। ২ থেকে ৪ টাকা বেড়ে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৬ থেকে ৯৮ টাকা পর্যন্ত। এ ছাড়া চাল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে।

মানিকগরের রাফি স্টোরের বিক্রেতার মো. বাবুল বলেন, ২৭ তারিখ যে সয়াবিন বিক্রি করেছি তা আগের কেনা ছিল ফলে ২ টাকা কমে বিক্রি করতে পেরেছি। এখন যেটা বিক্রি করছি তা বেশি দামে কেনা। তাই বেশি বিক্রি করতে হচ্ছে।

সবজির দামের তেমন পরিবর্তন হয়নি। কিছু মৌসুমি সবজির সরবরাহ বেশি হওয়ায় দাম কমে গেছে। এর মধ্যে টমেটো ও শশা অন্যম। মঙ্গলবার অনেক বিক্রেতাকে ১৫ থেকে ২০ টাকায় টমেটো বিক্রি করতে দেখা গেছে। শশা বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা। এ ছাড়া উসতার মৌসুম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়লেও দাম ৪০ টাকার মধ্যেই রয়েছে। আলু বিক্রি হচ্ছে ২০ টাকা করেই। পেঁয়াজের দাম ৩৫ থেকে ৪০ টাকা ও দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি।

এ ছাড়া গরুর মাংস আগের ৫৮০ টাকা বিক্রি হচ্ছে। তবে অনেক বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন ক্রেতা না থাকায় সারা দিনে একটি গরুও বিক্রি শেষ করা যায় না। তাই আপাতত বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ব্রয়লার মুরগির দাম আরো কমেছে। কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

এদিকে করোনাভাইরাসের আতঙ্কে দেশজুড়ে সবকিছু অঘোষিত লকডাউন থাকলেও রাজধানীর বাজারগুলোর চিত্র ভিন্ন। মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন। বাজার করতে এসে নিরাপদ দূরত্বের তোয়াক্কা করছেন না নগরবাসী। মঙ্গলবার রাজধানীর মানিকনগর, মুগদা, মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, তালতলাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।