Home Blog Page 3053

আগামী জানুয়ারির মধ্যেই বাজারে আসবে করোনার ওষুধ

0

আগামী জানুয়ারির মধ্যেই করোনার ওষুধ বাজারে আসবে বলে বলছেন যুক্তরাজ্যের চিকৎসকরা। সিইপিআই এর ভ্যাকসিন ডেভলপমেন্টর পরিচালক মেলানি সেভিল বলছেন আগামী বছরের মধ্যেই ওষুধটি সবার ব্যবহারের উপযোগি হবে।

প্রথমে স্বাস্থ্যসেবা কর্মী ও শারিরীকভাবে দুর্বলদের করোনার ওষুধ দেওয়া হবে। এরই মধ্যে ওষুধ  তৈরি বাবদ ২১০ মিলিয়ন ডলার অনুদান গ্রহণ করেছে কম্পানিটি। এ বিষয়ে বিট্রিশ সরকার বলছে করোনার ওষুধ তৈরিতে এইটা বড় ধরনের অনুদান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন আমাদের চিকৎসকরা করোনার প্রতিষেধক তৈরি করছে যা সারা বিশ্বের মানুষকে সুস্থতা দান করবে। আমি আবারো সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি।

যোগির করোনা তহবিলে অর্থ দিচ্ছেন মাদরাসা শিক্ষকরা

0

ভারতের উত্তরপ্রদেশের মাদরাসা শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন। করোনাভাইরাস মোকাবেলার লড়াইয়ে সহায়তার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

উত্তরপ্রদেশের মাদরাসা শিক্ষকদের সংগঠনের সাধারণ সম্পাদক দিওয়ান সাহেব জামান বলেন, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে সারাদেশ লড়াই করছে। এই পরিস্থিতিতে সরকারের পাশে রয়েছে মাদরাসা শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি আরো জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানোর লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রীর তহবিলে এই অর্থ দেওয়া হবে। মার্চ মাসের বেতন থেকে সেই তহবিল উত্তোলন করা হবে।

যেভাবে করোনায় মৃত্যুহার কমিয়েছে জার্মানি

0

জার্মানিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬৬ হাজার আটশ ৮৫ জন। তার মধ্যে মারা গেছে ছয়শ ৪৫ জন। জানা গেছে, এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে  ১৩ হাজার পাঁচশ জন।

অথচ, ফ্রান্স, ইরান ও যুক্তরাষ্ট্রে জার্মানির তুলনায় কম সংখ্যক মানুষ আক্রান্ত হয়েও মৃত্যুহার বেশি। ফ্রান্সে ৪৪ হাজার পাঁচশ ৫০ জন আক্রান্ত হয়ে মারা গেছে তিন হাজার ২৪ জন। ইরানে ৪১ হাজার চারশ ৯৫ জন আক্রান্ত হয়ে মারা গেছে দুই হাজার সাতশ ৫৭ জন। এদিকে যুক্তরাজ্যে ২২ হাজার একশ ৪১ জন আক্রান্ত হলেও মারা গেছে এক হাজার চারশ আটজন।

তবে ইতালিতে মৃত্যুহার সবচেয়ে বেশি। সেখানে এক লাখ এক হাজার সাতশ ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১১ হাজার পাঁচশ ৯১ জন।

বিশ্বের মধ্যে যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুহার কম, জার্মানি তার মধ্যে অন্যতম। সে দেশে আক্রান্তদের শূন্য দশমিক ৯ শতাংশ মানুষ মারা গেছে। অথচ, ইতালিতে আক্রান্ত হিসেবে শনাক্তদের ১১ শতাংশ মারা গেছে এবং যুক্তরাষ্ট্রে মৃত্যুহার ১.৮ শতাংশ।

বিশেষজ্ঞরা মনে করছেন, বেশি করে পরীক্ষা করার ফলে জার্মানিতে শুরুতেই শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত রোগী। যে কারণে ভাইরাসটি ছড়িয়ে যাওয়া থেকে রক্ষা পাচ্ছে দেশটি। অথচ অন্যান্য দেশে রোগীদের মধ্যে ব্যাপকহারে লক্ষণ দেখা দিলেই পরীক্ষা করা হচ্ছে। কিন্তু জার্মানিতে সীমান্তে পরীক্ষা করে দেখা হচ্ছে।

কেবল শুরুতে পরীক্ষা করার জন্য সর্বোচ্চ আক্রান্তের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করলেও মৃত্যুর দিক থেকে ৯ নম্বরে নেমে যেতে পেরেছে জার্মানি।

করোনার ক্রান্তিকালের মধ্যেও ইয়েমেনে সৌদি জোটের হামলা!

0

বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাসের তাণ্ডব। আর এর মধ্যেই ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।ইয়েমেনের রাজধানী সানায় এই  বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।এতে অন্তত একজন নিহত আহত হয়েছেন।আহত হন আরও কয়েকজন ।

ইরানের টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এ কথা জানিয়েছে।

জানা গেছে, ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট ভবন ও সামরিক ঘাঁটিসহ বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনায লক্ষ্য করে সৌদি জোট বিমান হামলা চালায়।

সম্প্রতি ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে এবং দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর দুদিন পর সৌদি জোট এই বিমান হামলা চালাল।

এ বছর নববর্ষের অনুষ্ঠান বন্ধ :প্রধানমন্ত্রী

0

বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে এ বছর নববর্ষের অনুষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সরকারি বাসভবন গণভবন থেকে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ আমরা সবসময় উৎসবের সঙ্গে উদযাপন করে থাকি। কিন্তু এবার যেহেতু আমরা সব অনুষ্ঠান বাদ দিয়েছি। লোক সমাগম হয় এমন অনুষ্ঠান করা থেকে বিরত রয়েছি। তাই নববর্ষের অনুষ্ঠানও বন্ধ রাখতে হবে। তিনি বলেন, এখন যেহেতু ডিজিটাল যুগ। ছোট ছোট অনুষ্ঠানও ডিজিটাল পদ্ধতিতে করা যেতে পারে। কিন্তু বিশাল লোকসমাগম করে সারা বাংলাদেশে যেভাবে নববর্ষের অনুষ্ঠান করা হয়, সেটি বন্ধ রাখতে হবে। এটি আমার বিশেষ অনুরোধ।

প্রধানমন্ত্রী বলেন, নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার কথা বলতে আমারই কষ্ট লাগছে। কেননা নববর্ষের অনুষ্ঠান আমরাই বৃহৎ পরিসরে শুরু করেছিলাম নানা বাধা অতিক্রম করে। কিন্তু আজকে সেটিও আমাকে বন্ধ রাখতে হচ্ছে মানুষের কল্যাণের দিকে তাকিয়েই। তিনি বলেন, ঐতিহ্যবাহী রীতিতে নববর্ষ উৎযাপন বন্ধ থাকলেও ডিজিটাল পদ্ধতিতে গানবাজনা-উৎসব সবাই করতে পারেন। যেমন আমরা ডিজিটাল পদ্ধতিতে এখন স্কুলের ক্লাসগুলো করতে শুরু করেছি। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত এই ক্লাস আমরা পর্যাক্রমিকভাবে করছি যেন ছেলেমেয়েরা ঘরে বসে লেখাপড়া ভুলে না যায়।

ছুটি বাড়তে পারে ৯ এপ্রিল পর্যন্ত : প্রধানমন্ত্রী

0

করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধে ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসমাগম এড়াতে এবার আসন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠান না করার কথাও বলেন শেখ হাসিনা।

আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ছুটি দিয়েছিলাম, হয়তো আমাদের আরো কয়েকদিন বাড়াতে হতে পারে। কারণ অনেকে গ্রামে চলে গেছেন সেখানে কোনো রকম যেন এ রোগের প্রার্দুভাব দেখা না দেয় সে সময়টা হিসেব করে- আমরা ১০/১২ দিনের ছুটি দিয়েছিলাম। এটা ১৪ দিন করতে হবে। … ৯ তারিখ পর্যন্ত হতে পারে। ছুটিটা সীমিত আকারে আমাদের একটু বাড়াতে হবে।’

শেখ হাসিনা বলেন, করোনা প্রতিরোধে মানুষের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা এসব নির্দেশনা মেনে চলুন। কেননা নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে।

এ সময় সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

ডিসি কিংবা সংশ্লিষ্ট কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা’

0

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালনের ক্ষেত্রে ডিসি, জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সরকারি বাসভবন গণভবন থেকে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান তিনি।

ডিসিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে যেন সরকারের সহযোগিতা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের যথাযথভাবে সরকারের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সেটি করতে গিয়ে যেন এতটুকু দুর্নীতি না হয়। দুর্নীতি অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। কারণ মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কেউ অর্থশালী সম্পদশালী হবেন সেটি বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ভুক্তভোগী কারো কোনো অভিযোগ যদি পাই তাহলে আমি কিন্তু ছাড়বো না। অভিযুক্ত যেই হোন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

প্রধানমন্ত্রী বলেন, কেবল বর্তমান পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটলেই চলবে না, সামনে কিন্তু আমাদের আরেকটি ধাক্কা আসবে। করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দেবে। সুতরাং, সেই পরিস্থিতি মোকাবেলার জন্যও আমাদের এখন থেকে ব্যবস্থা নিতে হবে। আমাদের অর্থনীতি যে স্থবির না হয়- সেদিকে লক্ষ্য রাখতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বর্তমান ছুটি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছুটি বাড়াতে হতে পারে। অনেকে গ্রামে চলে গেছেন। আমাদের হয়তো কয়েকদিন ছুটি বাড়াতে হতে পারে। হয়তো ছুটি ৯ তারিখ পর্যন্ত বাড়াতে হতে পারে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না। এ বিষয়ে বসে আমরা সিদ্ধান্ত নেবো।

শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় দেশের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাটা জরুরি। আমাদের দেশটা ছোট কিন্তু মানুষ বিশাল। এরপরও আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। সেজন্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নিয়ন্ত্রণ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস প্রতিরোধে নিজের সুরক্ষা নিজেকেই দিতে হবে। স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলতে হবে। এতেই করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে মানুষের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা এসব নির্দেশনা মেনে চলুন। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার থাবা রয়ে গেছে। আমরা বিশ্ব থেকে দূরে নই। আমাদের আরও সচেতন থাকা দরকার। আমরা আমাদের দেশের মানুষের সুরক্ষার জন্য অনেক আগে থেকেই কাজ করে দিয়েছি। ভবিষ্যতে যাতে করোনা না ছড়ায় সেজন্য সেদিকেও দৃষ্টি রাখতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের ভিডিও কনফারেন্স চলছে

0

করোনাভাইরাস মোকাবেলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স শুরু করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় গণভবন থেকে এ  ভিডিও কনফারেন্স শুরু করেন। ভিডিও বার্তায় তিনি কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিচ্ছেন। ভিডিও কনফারেন্সে যুক্ত রয়েছেন  ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ছয় সচিব।

জানা গেছে, প্রধানমন্ত্রী দেশের আট বিভাগের ৬৪ জেলার প্রশাসনিক কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনা দেবেন ও তাঁদের পরামর্শ শুনছেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরনো কেবিনেট কক্ষে উপস্থিত থেকে ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং ছয় সচিব ভিডিও কনফারেন্সে যুক্ত রয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং মন্ত্রণালয়গুলোর সচিবরা ভিডিও কনফারেন্সে যুক্ত রয়েছেন।

গণভবন সূত্র জানায়, সব বিভাগীয় কমিশনারকে ভিডিও কনফারেন্সে যুক্ত করা হয়েছে। বিভাগীয় কমিশনাররা তাঁদের আওতাধীন জেলার ডিসিদের এতে যুক্ত রয়েছেন। ডিসিরা নিজ জেলার বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের যুক্ত রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে ডিসি বা স্বাস্থ্য কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইবেন, তখন সেই কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে। এভাবে ডিসি, এসপি, সিভিল সার্জনসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। তিনি জেলা প্রশাসকদের কাছে করোনাভাইরাস পরিস্থিতিতে বর্তমান ও পরবর্তী করণীয় নিয়ে সার্বিকভাবে দিকনির্দেশনা দিচ্ছেন।

করোনার গুজব : ২৭ জন আটক, ২৫ ফেসবুক আইডি বন্ধ

0

‘মুসলমানদের জন্য করোনাভাইরাস কোনো আতঙ্কের কারণ নয়, বরং কাফিরদের প্রতি চরম আযাব-গজব, করোনাভাইরাস হলো দ্বীন ইসলাম ও মুসলিম বিদ্বেষীদের জন্য এক কঠিন গজব, করোনা, ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ বলতে কিছু নেই, ছোঁয়াচে রোগ বিশ্বাস করা হারাম, কাট্টা কুফরী ও শিরকীর অন্তর্ভুক্ত।’

আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিষেধাজ্ঞার পরও প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে এমন গুজব ছড়ানো হচ্ছে। সেই সঙ্গে সরকারবিরোধী বিভ্রান্তি ছড়ানো অব্যাহত রেখেছে সংঘবদ্ধ অপপ্রচারকারী চক্র। এই অভিযোগে গতকাল সোমবার পর্যন্ত সারা দেশে ২৭ জনকে আটক করেছে পুলিশ।

সেই সঙ্গে ২৫টি ফেসবুক আইডি ও পেজ বন্ধ করেছে করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও সাইবার ইউনিট। এছাড়া এসব কর্মকাণ্ডে জড়িত আরো শতাধিক ফেসবুক আইডি, পেজ ও ইউটিউব চ্যানেল শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গত রবিবার পুলিশ সদর দপ্তরে একটি বেসরকারি চাইনিজ সংগঠনের দেওয়া করোনা প্রতিরোধে পিপিই সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

তবে এরপরও করোনাভাইরাস নিয়ে ফেসবুক, ইন্টারনেট ও লিফলেট বিতরণ করে একটি সংঘবদ্ধ চক্র গুজব ছড়াচ্ছে। গত শনিবার এক অভিযানের ঢাকা মহানগর পুলিশের রমনা জোন করোনা নিয়ে গুজব সৃষ্টিকারী ৬ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- আওকাত  হোসাইন (৫৩), ফেরদাউস হাসান টিটু (২৫), তাওহিদুল ইসলাম (২৫), মুসলিম উদ্দিন (২৩),  মফিজুল ইসলাম (২০) ও ফরিদ  হোসেন (২০)। এ সময় তাদের কাছ থেকে লিফলেট ও তাদের বহনকারী একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো-ম, ৫১-২৫৯০) জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এসএম শামীম কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাস নিয়েও গুজব ছড়ানো হচ্ছে। এতে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজের সামনে থেকে লিফলেট বিতরণের সময় হাতেনাতে আওকাত হোসাইন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার তথ্যের ভিত্তিতে বাকী পাঁচজনকেও রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। জীবন বিপন্নকারী মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন বিদ্বেষমূলক কাজের জন্য এবং জন উপদ্রব সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় দুটো মামলা রুজু করা হয়েছে।

লিফলেট বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, জব্দ লিফলেটে করোনাভাইরাস নিয়ে যেসব বানী লিপিবদ্ধ আছে যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ও ছোঁয়াচে রোগ বিস্তারের পক্ষে সহায়ক।

এদিকে ফেসবুক ইন্টারনেটে করোনা নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে জানতে চাইলে ডিএমপির সাইবার ইউনিট বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম বলেন, করোনাভাইরাসকে (কোভিড-১৯) কেন্দ্র করেও অনেকে নানাভাবে গুজব ছড়াচ্ছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তবে যারাই এ ধরনের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছে তাদের শনাক্ত করা হচ্ছে।

সাইবার ইউনিটের অপর একটি সূত্র জানায়, ইন্টারনেটে করোনাভাইরাস সংক্রান্ত ভুল তথ্য ছডাচ্ছে ব্যাপক হারে, আর তাই বিশেষজ্ঞরা ‘তথ্য স্বাস্থ্যবিধি’ সবাইকে মেনে চলার পরামর্শ দিচ্ছেন সবাইকে। সেক্ষেত্রে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করতে সকলকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। বিশেষ করে করোনাভাইরাস নিয়ে পৃথিবীব্যাপী যখন তোলপাড় সৃষ্টি হতে শুরু করে তখন থেকেই আমরা সতর্ক হয়ে এই নিয়ে কাজ শুরু করি।

এরই অংশ হিসেবে অভিযুক্ত আইডিযুক্ত আইডিগুলো শনাক্ত করে বন্ধ করা হয়েছে। তবে অনেকেই না বুঝে এগুলো শেয়ার করে গুজবটাকে বিস্তৃত করছেন। যা কোনোভাবেই ঠিক নয়। তবে আমরা কোনো পোস্ট নিশ্চিত না হয়ে সবাইকে শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সদর দপ্তরের নির্দেশে ডিএমপির আটটি ক্রাইম জোনের থানা পুলিশের পাশপাশি সারা দেশে জেলার সকল থানা পুলিশ এ বিষয়ে সতর্ক রয়েছে। সেই সঙ্গে ডিএমপির কাউন্টার  টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও র‍্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর সবগুলো সংস্থা গুজব বন্ধে কাজ করছে। গুজব বন্ধে তারা সাইবার পেট্রোলিং করছে। গুজব ছড়ানোর অভিযোগে এ পর্যন্ত ২৫টি ফেসবুক আইডি ও পেজ বন্ধসহ সারাদেশে এ পর্যন্ত ২৭ জনকে আটক করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি করোনাভাইরাস নিয়ে ৪টি ইস্যুতে গুজব সৃষ্টি করা আরো শতাধিক ফেসবুক আইডি, পেজ ও ইউটিউব চ্যানেল শনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশই ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ। এসব অ্যাকাউন্ট ও পেজ থেকে দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রের মুসলিমবিরোধী কার্যক্রমসহ বাংলাদেশের সরকার ও সরকারের নানা কাজের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

এছাড়া অধিকাংশই অশিক্ষিত ও অল্প শিক্ষিত ইন্টারনেট ব্যবহারকারীদের বিভ্রান্ত করার জন্য ও সরকারবিরোধী ক্ষোভ সৃষ্টির জন্য গুজবগুলো ছড়ানো হচ্ছে। এছাড়া গুজবের পোস্ট শেয়ার করে বিভ্রান্তি ছড়ানোর জন্য ৭ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, না বুঝে এগুলো শেয়ার করেন তারা। তাই এই ৭ জনকে পরবর্তীতে এসব না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সূত্র জানায়, এ ধরনের অস্বাভাবিক বা গুজবের পোস্ট পাওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনী প্রথমে এগুলোর সত্যতা খোঁজে। সত্যতা না পেলে পোস্টদাতাকে শনাক্ত ও গ্রেপ্তারের কাজ শুরু করেন। পাশাপাশি ফেসবুক-ইউটিউব কর্তৃপক্ষকে সেসব আইডির বিরুদ্ধে রিপোর্ট করে এগুলো বন্ধের অনুরোধ জানান।

ছয় মন্ত্রী ও ছয় সচিবকে ডেকেছেন প্রধানমন্ত্রী

0

করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সরকারের ছয় মন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ওই ছয় মন্ত্রীকে ডেকেছেন তিনি। মহামারি করোনা প্রতিরোধে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের আগে প্রধানমন্ত্রী এই ছয় মন্ত্রী ও সংশ্লিষ্ট ছয় সচিবের সঙ্গে পরামর্শ করবেন বলে জানা গেছে। ওই ছয় সচিবের একজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের যে ছয় জন মন্ত্রীকে পরামর্শের জন্য তার বাসভবনে ডেকেছেন তারা হলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিতব্য এই বিশেষ পরামর্শ বৈঠকে যে ছয় সচিবকে ডাকা হয়েছে তারা হলেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব রউফ তালুকদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সাধারণ ছুটির মেয়াদ ৪ এপ্রিলের পর আবারও বাড়ানো হবে কিনা সে বিষয়ে ওই সভায় আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নীতিনির্ধারকরা।