Home Blog Page 3054

কর্মহীন মানুষ ত্রাণ পাচ্ছে রাতের ঢাকায়

0

গাজীপুরের বাসিন্দা সুজন বাসাভাড়া করে থাকেন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায়। পেশায় নির্মাণ শ্রমিক। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের দশ দিনের ছুটি ঘোষণার পর কাজ বন্ধ সুজনের। সোমবার রাত আটটায় দেখা গেল, রাজধানীর বিশ্বরোডের কুর্মিটোলা মেডিক্যাল কলেজের উল্টো পাশে উড়ালসেতুর পাশে দাঁড়িয়ে আছেন ত্রাণের অপেক্ষায় সুজনসহ আরো ২০ নারী-পুরুষ।

সুজন বলেন, প্রতিরাতে ব্যক্তি ও সংস্থা থেকে অনেকে চাল, ডাল, তেল বিতরণ করছে। আজ রাতেও এসব বিতরণ করা হবে। রাস্তার ওপর স্বল্প আয় ও শ্রমজীবী যাদেরকে পায়, তাদেরকে ত্রাণ দেয় ত্রাণ কর্মীরা।

সেখানে উপস্থিত কথা হয় রঞ্জিনা, খাদিজার সঙ্গে। তারা বিভিন্ন বাসায় কাজ করতেন। করোনাভাইরাস সংক্রমণ হওয়ায় বাসায় যেতে নিষেধ করা হয়েছে তাদের। তারা দুজনে বলেছেন, বাসায় যথেষ্ট খাবার নেই। তাই রাস্তায় নামা। বনানীতে রাস্তার পাশে দেখা যায় বেশ কয়েকজন নারী-পুরষকে। যারা ত্রাণের জন্য অপেক্ষা করছেন।

বিএফ শাহীন কলেজ থেকে শাহীনবাগ পর্যন্ত অর্ধশতাধিক নারী পুরুষ ত্রাণের জন্য অপেক্ষা করছেন। কথা হয় জাহানারা বেগমের সঙ্গে। তিনি বলেন, শাহীনবাগ ছয় নম্বর গলিতে থাকেন। বাসার সবাই বেকার। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। শুনেছি রাতের বেলায় ত্রাণ দেওয়া হয়। তাই রাস্তায় নামা।

শাহীনবাগ থেকে এসেছেন সাবিনা আক্তার, লাইলী, শারমিন, মিলি এরা সবাই বিভিন্ন বাসায় কাজ করেন। এখন কাজ বন্ধ। রিনা আক্তার কাজ করেন একটি পোশাক কারখানায়। সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী মাসে বাসা ভাড়া দেবেন কিভাবে সেই চিন্তায় পড়েছেন তিনি।

আরো কথা হয় আকলিমা, মর্জিনা, সুমী সাথী, মোখলেসা বেগমের সঙ্গে। এরা সবাই শাহীনবাগে থাকেন। তারা সবাই বলছেন, এভাবে চলতে থাকলে ঢাকায় টিকে থাকা কঠিন হবে। সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি। শুনেছেন, রাতের বেলায় ব্যক্তি ও সংস্থা থেকে ত্রাণ দেওয়া হয়। তাই রাস্তায় নেমেছেন।

ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষা, পাওয়া যাবে পরামর্শও

0

ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষা করা যাবে এমন একটি সফটওয়ার উদ্বোধন করা হয়েছে। ‘করোনাভাইরাস রিস্ক অ্যাসেসমেন্ট টেস্ট টোল’ নামক এই সফটওয়ারটির ওয়েব ঠিকানা হচ্ছে www.livecoronatest.com। এটি সহজেই মোবাইল ফোনে ব্যবহার করা যায়। এই ওয়েবসাইটে যুক্ত হয়ে নিজের অবস্থান, বয়স, লিঙ্গ, ফোন, অভ্যাস, শারীরিক অবস্থা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিলে সফটওয়ারটি স্বয়ক্রিয়ভাবে জানিয়ে দেবে আপনার করোনা ঝুঁকি কতটুকু। তার ভিত্তিতে করণীয় নির্ধারণ করতে পারবেন।

সোমবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সফটওয়াটি উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এই সফটওয়ারটি ব্যবহার করে যে কেউ ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষ করে নিতে পারবেন। মানুষ নিজেই বুঝতে পারবেন, তার নিজের করোনা ঝুঁকি সম্পর্কে। সে অনুসারে ব্যবস্থা নিতে পারবেন। এর ফলে আইইডিসিআর-এর কল সেন্টারের ফোন দেওয়ার প্রয়োজনীয়তা অনেকখানিই হ্রাস পাবে। এমনকি প্রথমিক অবস্থায় ডাক্তারদের উপরও চাপ কিছুটা কমবে।

সরকারের আইসিটি বিভাগের সহায়তায় এই সফটওয়ারটি তৈরি করা হয়েছে। সফটওয়ারটির উদ্যোক্তারা জানিয়েছেন, এটির সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত রয়েছেন। আইইডিসিআর-এর হটলাইনে মানুষ করোনা সম্পর্কে যে সব প্রশ্ন করছেন তা পর্যালোচনা করে সফওয়ারে প্রশ্নগুলো সম্পৃক্ত করা হয়েছে।

এটি একটি অনলাইন জরিপ হিসেবেও কাজ করবে বলে তারা মনে করেন। ব্যাপক মনুষ এটি ব্যবহার করলে এর ফলে নির্ধারণ করা সম্ভব হবে দেশের কোন এলাকায় করোনা ঝুঁকি কতটুকু। করোনা ঝুঁকিপূর্ণ ব্যক্তির অবস্থানও চিহ্নিত করা সম্ভব হবে। যেটির ভিত্তিতে সরকার পরবর্তী ব্যবস্থা নিতে পারবে।

বিশেষ ফ্লাইটের যাত্রীদের ৮০%ই বাংলাদেশি বংশোদ্ভুত

0

করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিকের ৮০%ই বাংলাদেশি বংশোদ্ভুত। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত ওই আমেরিকানরা গত কিছু দিন ধরে এ দেশে আটকে পড়েছিলেন। এছাড়া বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যাওয়া আমেরিকানদের মধ্যে বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা রোগীও আছেন। আর যুক্তরাষ্ট্র দূতাবাসের পরিবারের কয়েক জন কর্মী নিজেদের দেশে থাকা স্বজনদের সেবা শুশ্রুষার জন্য ফিরে গেছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যাওয়া আমেরিকানদের বিদায় জানাতে গিয়েছিলেন। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটযোগে ওই আমেরিকানরা ঢাকা ছাড়েন। নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি দল বাংলাদেশ ছেড়ে গিয়েছে।

তবে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র গত রবিবার সাংবাদিকদের জানিয়েছেন, করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেবল বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী আমেরিকানদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৪ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দেশটির ২৩০ জন এবং ২৫ মার্চ ড্রুক এয়ারের দু’টি ফ্লাইটে ভুটানের ১২৪ নাগরিক বাংলাদেশ ছেড়ে গেছেন।

আগামী সপ্তাহ থেকে সংসদ টিভিতে প্রাথমিকের পাঠ

0

সংসদ টেলিভিশনে এবার প্রাথমিকের পাঠও প্রচারের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে কন্টেন্ট তৈরির কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

জানা যায়, সংসদ টেলিভিশনে গত রবিবার থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ প্রচার শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিদিন প্রতিটি শ্রেনীর দু’টি ক্লাস সম্প্রচার করা হচ্ছে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই ক্লাস প্রচার করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন সোমবার কালের কণ্ঠকে বলেন, ‘আমরা চাই করোনার প্রাদুর্ভাবে স্কুল বন্ধ থাকলেও শিশুরা যেন তাদের পড়ালেখা অব্যহত রাখে। এজন্য টেলিভিশনে ক্লাস প্রচারের জন্য আমরা ইতিমধ্যে এটুআই এর সঙ্গে কথা বলেছি। তারা আমাদের সহায়তা করবে। ডিপিই কনটেন্ট তৈরির কাজ শুরু করছে। আমাদের সংসদ টেলিভিশনের সঙ্গে কথা বলেছি। আশা করছি আগামী সপ্তাহ থেকেই টেলিভিশিনে আমরা ক্লাস সম্প্রচার শুরু করতে পারবো।’

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আরো বলেন, ‘আমাদের হাতে এক কোটি ৩০ লাখ শিক্ষার্থীর ডাটাবেজ আছে। তাদের মায়েদের মোবাইল নম্বর আছে। সেই নম্বরে এসএমএস পাঠিয়েও নানা তথ্য জানাবো। এছাড়া স্ব স্ব স্কুলের শিক্ষকদের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি। যাতে শিশুদের পড়ালেখা অব্যহত থাকে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), কারিকুলাম বিশেষজ্ঞ এবং ভিডিও কনটেন্ট তৈরিতে অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে গ্রুপ করেছি। তারা প্রতিদিনই কাজ করছেন। বাসায় বসে শিক্ষকরা কীভাবে ভিডিও কনটেন্ট তৈরি করবেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড কেমন হবে সে বিষয়েও বলে দিয়েছি।’

ডিপিই মহাপরিচালক আরো বলেন, ‘আমরা দু’এক দিনের মধ্যেই কিছু কনটেন্ট হাতে পাবো। এরপর সেগুলো এডিটিং করা হবে। শিক্ষকদের তৈরি ভিডিওতে কিছু অ্যানিমেশন যুক্ত করা হবে। শিশুদের পাঠ তাদের মত করেই তৈরি করা হবে। সংসদ টিভিতে প্রচারের পাশাপাশি অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব কনটেন্ট আপলোড করা হবে।’

জানা যায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে করোনার প্রাদুর্ভাব অব্যহত থাকায় আগামী ঈদ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

নিয়মিত অফিস করছেন ত্রাণ প্রতিমন্ত্রী

0

করোনাভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে সচিবালয়ে অফিস করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রয়োজনীয় ত্রাণ বরাদ্দসহ জরুরি কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। প্রতিমন্ত্রী ছাড়াও সিনিয়র সচিব মো. শাহ কামাল এবং একজন অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের ১২ জন কর্মকর্তা পর্যায়ক্রমে ত্রাণ কার্যক্রমে নিয়োজিত আছেন।

সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দেশের অফিস আদালতে ১০ দিনের ছুটি শুরু হয়েছে। এসময়ে শহর ও গ্রামে অনেকে কর্মহীন অবস্থায় আছেন। কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছেন যারা তাদের  সহায়তা প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিক্ষুক, দিনমজুর, রিক্সাচালকসহ সংকটে পড়া মানুষদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা প্রদানে কাজ চলছে। এসব কাজ তদারকি করছেন প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ’প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে ৬৪ জেলায় দারিদ্রতা, জনসংখ্যা ও স্থানীয় চাহিদা অনুযায়ী ত্রাণ বরাদ্দ দেওয়া হচ্ছে। সোমবার ৮ হাজার ৪৫০ টন চাল ও ২ কোটি ৩৫ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগেও দুই দফায় বরাদ্দ দেওয়া হয়। সব মিলিয়ে এ পর্যন্ত ৪০ লাখ মেট্রিক টন চাল ও নগদ ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট জেলা প্রশাসক, ইউএনও এবং স্থানীয় জনপ্রতিনিধের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রী, এমপিরা তাদের চাহিদা অনুযায়ী ত্রাণ বরাদ্দের অনুরোধ জানাচ্ছেন এবং সে অনুযায়ী বরাদ্দ দেওয়া হচ্ছে। সারাদেশের ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ, নিয়মিত বরাদ্দ ও প্রয়োজনীয় নির্দেশনার জন্য ছুটির মধ্যে আগামী ৫দিনও নিয়মিত অফিস করবো।’

ত্রাণ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, ত্রাণ বিতরণের জন্য দিনমজুর ও কর্মহীন মানুষের তালিকা তৈরির পাশাপাশি সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক, কৃষি শ্রমিকসহ উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা প্রদান করতে হবে। এছাড়া স্থানীয় পর্যায়ে বিত্তশালী ব্যক্তি/ সংগঠন/এনজিও কোন খাদ্য সহায়তা প্রদান করলে জেলা প্রশাসকগণ প্রস্তুতকৃত তালিকার সঙ্গে সমন্বয় করবেন; যাতে দ্বৈততা পরিহার করা যায় এবং কোন উপকারভোগী বাদ না পড়ে।

আলোচিত রানা প্লাজা ধ্বসের সময় আহত শ্রমিকদের জরুরি চিকিৎসা সেবাসহ অন্যান্য সহায়তা দিয়ে প্রশংসিত হয়েছিলেন এনাম মেডিকেলের কর্ণধার ডা. এনামুর রহমান। এরপর সংসদ সদস্য নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তাকে ত্রাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন।

২৬৯ মার্কিন নাগরিক ও ৭টি কুকুর নিয়ে ঢাকা ছাড়ল বিশেষ ফ্লাইট

0

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবে ২৬৯ জন আমেরিকান নাগরিককে আজ সোমবার ফিরিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। একটি বিশেষ ফ্লাইটে গতকাল সন্ধ্যা ৬টা ৫মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফিরে গেছেন তাঁরা।

জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান কালের কণ্ঠকে বলেন, ‘আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বোয়িং ৭৭৭-৮০০ উড়োজাহাজে ২৬৯ জন মার্কিন নাগরিক ও ৭টি কুকুর আমেরিকার উদ্দেশে রওনা দেয়। এই ফ্লাইটে স্বেচ্ছায় ফিরতে আগ্রহী ৪২৩ জন যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ২৬৯ জন যান। বাকিরা আসেননি।’

এদিকে, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র রবিবার কালের কণ্ঠ’র এক প্রশ্নের উত্তরে বলেছেন, কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যাঁরা যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী তাঁদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকেও আমেরিকানরা ‘চার্টার’ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন।

তিনি বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। বৈশ্বিক পরিস্থিতির যখন উন্নতি হবে তখন তাঁরা আবার ফিরে আসবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, দূতাবাসের কিছু কর্মীও তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাড়ছেন। তবে দূতাবাস খোলা থাকছে। দূতাবাসের কনস্যুলার সেকশনও আমেরিকানদের জন্য সার্বক্ষণিক সচল রয়েছে।

যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি বেশ ভালো। এর পরও যুক্তরাষ্ট্র কেন তার নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে-এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্রে ফিরেছেন। ফেরা না ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া একান্তই ব্যক্তির সিদ্ধান্ত।

এদিকে, এর আগে বিশেষ ফ্লাইটে মালয়শিয়া ত্যাগ করেছেন ৩৬৪ জন মালয়েশিয়া ও ভুটানের নাগরিক।

ইইউতে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের চেষ্টা ব্যর্থ

0

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) বাতিলের একটি চেষ্টা ব্যর্থ হয়েছে। শ্রম অধিকারকে সম্মান না করা সত্বেও ইউরোপীয় কমিশন বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল না করাকে চ্যালেঞ্জ করে গত বছরের ২২ জুলাই আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠণ ইইউর ন্যায়পালের কাছে অভিযোগ করেছিল। ইইউর ন্যায়পাল অ্যামিলি ও’রেইলি গত ২৪ মার্চ ওই অভিযোগ খারিজ করে দিয়েছেন এবং ইউরোপীয় কমিশন যে প্রক্রিয়া অনুসরণ করেছে তাকে যথার্থ বলে উল্লেখ করেছেন।

বর্তমানে বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো : স্বাস্থ্যমন্ত্রী

0

বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের দেশ এখন ভালো আছে, নিরাপদে আছে। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আগে থেকে প্রস্তুতি নিয়েছিল বলে আমরা ভালোভাবে মোকাবেলা করছি। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমাদের ডাক্তার, নার্স সবাই মিলে কাজ করে যাচ্ছে। কারো কোনো সমস্যা হলে আমাদের কল সেন্টারে যোগাযোগ করবেন।

তিনি বলেন, করোনা মোকাবিলায় আমাদের চিকিৎসার কোনো অভাব নাই। কিটসের কোনো অভাব নাই। আমাদের পিপিই’র অভাব নাই। এবং করোনা পরীক্ষারও যথেষ্ট ব্যবস্থা করেছি।

জাহিদ মালেক বলেন, করোনা পরীক্ষায় জন্য ইতোমধ্যে ১১টি ল্যাব স্থাপনা করেছি। এবং আরো ১৯টি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এই ল্যাবে স্যাম্পল সংগ্রহের কাজ যারা করবেন, তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছি। কুয়েত-মৈত্রী হাসপাতালসহ বেশ কয়টি হাসপাতালে প্রায় ২শ’ আইসিইউ ইউনিট স্থাপন করেছি। এইগুলোর মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসের সুবিধা রয়েছে বলে জানান তিনি।

দুর্গম পাহাড়ে ২০২ জনকে হামের চিকিৎসা দিল সেনাবাহিনী

0

সম্প্রতি রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ এলাকায় হাম রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত কয়েক দিনে মহামারি আকারে ছড়িয়ে পড়া এই রোগে সাজেকের ৩ টি দুর্গম পাহাড়ি এলাকার ৮ জন ত্রিপুরা শিশু প্রাণ হারায়। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এ সকল এলাকায় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য বেসামরিক কর্তৃপক্ষের পক্ষ হতে বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে উক্ত আবেদনে সাড়া দিয়ে সেনাবাহিনী গত ২৪ মার্চ সামরিক ও বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে শিয়ালদহ এলাকায় প্রেরণ করে।

চিকিৎসক দলটি গত ২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করে ১৭১ জন শিশু সহ সর্বমোট ২০২ জন রোগীকে চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা প্রদান করে।

এছাড়াও উক্ত এলাকায় একই পরিবারের অপুষ্টিজনিত রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত ০৫ জন শিশুর জীবন বাঁচাতে গত ২৫ মার্চ ২০২০ তারিখে সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আক্রান্ত শিশুরা সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটির দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

৪২৩ মার্কিন নাগরিককে নিয়ে ঢাকা ছাড়ছে বিশেষ ফ্লাইট

0

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৪২৩ জন আমেরিকান নাগরিককে আজ সোমবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একটি বিশেষ ফ্লাইটে আজ সন্ধা ৬টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধা ৬টায় স্বেচ্ছায় ফিরতে আগ্রহীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬ টায় কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বিশেষ ফ্লাইটে মার্কিন নাগরিক ও ৯ টি কুকুর আমেরিকার উদ্দেশে রওনা হবে।

বিমানবন্দর সূত্র জানায়, এই ফ্লাইটটিতে মোট ৪২৩ জন আমেরিকান নাগরিক নিজ দেশে ফেরত পাবেন।

এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র রবিবার কালের কণ্ঠর এক প্রশ্নের উত্তরে বলেছেন, কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যাঁরা যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী তাঁদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকেও আমেরিকানরা ‘চার্টার’ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন।

তিনি বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। বৈশ্বিক পরিস্থিতির যখন উন্নতি হবে তখন তাঁরা আবার ফিরে আসবেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, দূতাবাসের কিছু কর্মীও তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাড়ছেন। তবে দূতাবাস খোলা থাকছে। দূতাবাসের কনস্যুলার সেকশনও আমেরিকানদের জন্য সার্বক্ষণিক সচল রয়েছে।

যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি বেশ ভালো। এর পরও যুক্তরাষ্ট্র কেন তার নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্রে ফিরেছেন। ফেরা না ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া একান্তই ব্যক্তির সিদ্ধান্ত।

অনেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ফিরে যাওয়ার আগে বিমানবন্দরে তাঁদের পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে জানতে চাইলে দূতাবাসের মুখপাত্র বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করে যেভাবে বিমানবন্দরে প্রবেশ করতে দেয় সেটিও আমেরিকানদের জন্য প্রযোজ্য হবে। আমেরিকানরা যেহেতু বিশেষ ফ্লাইটে ফিরছে সেহেতু দূতাবাসের প্রশাসনিক কিছু কাজের জন্য তাঁদের আগেভাগে আসতে বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সবার আগে সহযোগিতা দেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে।