Home Blog Page 3059

করোনা মোকাবেলায় আইন মন্ত্রণালয়ের মনিটরিং ডেস্ক

0

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে সারা দেশে নিম্ন আদালতের বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের দেখভাল করতে মনিটরিং ডেস্ক খুলেছে আইন মন্ত্রণালয়। দুইজন উপসচিবকে এই ডেস্কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারক ও আদালত কর্মকর্তা-কর্মচারীদের দেখভালের বিষয়টি তদারকি করছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।

জানা গেছে, কোনো বিচারক বা কোনো কর্মকর্তা-কর্মচারী যদি আক্রান্ত হন বা অসুস্থ হন বা কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে চিকিত্সাসহ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় সেজন্যই এই মনিটরিং ডেস্ক খোলা হয়েছে। আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব ও উপসচিব (প্রশাসন-২) এস মোহাম্মদ আলীকে এই ডেস্কের দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশে নিম্ন আদালতের বিচারক ও কর্মকর্তা-কর্মচারীরা কেমন আছেন সে বিষয়ে খোঁজ নিয়ে প্রতিদিন রাত ১০টার মধ্যে তা আইনমন্ত্রী আনিসুল হককে জানাতে বলা হয়েছে বলে শনিবার কালের কণ্ঠকে জানান আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সারা দেশে জেলা জজ থেকে সহকারী জজ পর্যায়ে প্রায় ১৮০০ বিচারক রয়েছেন। আর দেশের সকল আদালতে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৮ হাজার। দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সকল আদালতে আগামী ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলেও সংশ্লিষ্টদের নিজ নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে। নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিষ্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আখতারুজ্জামান ভুঁইয়ার স্বাক্ষরে গত ২৫ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্টদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে।

এ পরিস্থিতিতে নিম্ন আদালতের বিচারক ও কর্মকর্তা-কর্মচারীদের দেখভাল করার জন্য আইন মন্ত্রণালয় মনিটরিং ডেস্ক খুলেছে। জানা গেছে, ডেস্কের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা প্রতিদিন সারা দেশে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে রাত ৮টার মধ্যে একটি প্রতিবেদন আইন সচিব মো. গোলাম সারওয়ারের কাছে দাখিল করবেন। এরপর সেই প্রতিবেদন রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীর কাছে উপস্থাপন করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ১১ বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ

0

মাস দুয়েক আগে যখন যুক্তরাষ্ট্রে নিশ্চিতভাবে একজন করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সন্ধান পাওয়া গিয়েছিল, তখন কেউ কি ভাবতে পেরেছিল এত অল্প সময়ে এতটা ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে দেশটি। এরই মধ্যে দেশটি হয়ে উঠেছে গোটা বিশ্বের মধ্যে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল। দেশটিতে সংক্রমিত মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১২টা পর্যন্ত একটি হিসেবে সিএনএন জানিয়েছে, গোটা দেশে সংক্রমিত মানুষের সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ ১২৪২ জন। মৃতের সংখ্যাও বাড়ছে। গতকাল শুক্রবার দেশজুড়ে করোনাভাইরাসে মারা গেছেন ৪০২ জন। অবশ্য চারটি স্টেটে এই দিনে কেউ মারা যাননি। সেগুলো হচ্ছে- হাওয়াই, রোড আইল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইমিং।

এদিকে, রহস্যময় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটিতে অবস্থান করা অনেক প্রবাসী বাংলাদেশি। তবে এই সংখ্যাটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এরই মধ্যে মোট ১১ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গত বৃহস্পতি এবং শুক্রবার একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। কুইন্সের অ্যালমহার্স্ট হাসপাতালে বৃহস্পতিবার মারা যান ৩০ বছর বয়সি ব্যাংকার যুবক। পরদিন তারই ৬২ বছর বয়সী বাবার মৃত্যু হয়। ওই পরিবারের অন্য দুই সদস্যও করোনায় আক্রান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক তাদের একজন স্বজন জানিয়েছেন, ওই পরিবারে এখন ভয়াবহ অবস্থা চলছে। লাশ দুটি দাফন করার মতো কেউ নেই।

যুক্তরাষ্ট্রের এমন পরিস্থিতিতে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, স্টেটের বাতাসেও এখন করোনা ভাইরাসের উপস্থিতি।

নিউইয়র্কের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার কালের কণ্ঠকে বলেন, ‘নিউ ইয়র্ক যেনো একটি মৃত্যুপুরী এখন। হাসপাতালগুলোতে খুব খারাপ অবস্থা। বেশিরভাগ রোগী করোনাভাইরাসে আক্রান্ত। সেই তুলনায় চিকিৎসা সরঞ্জামের সংকট প্রবল। এমনকি ডাক্তাররা একই মাস্ক কয়েকদিন ধরে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘সবচেয়ে ভয়ের বিষয়- বিজ্ঞানীরা এখন বলছেন করোনাভাইরাসের জীবাণু বাতাসে ভাসতে পারে। ফলে এটি এক ধরনের অ্যারাসোনালাইজড হয়ে পড়েছে। যার কারণে মানুষের মধ্যে সংক্রমণও বাড়তে শুরু করেছে।’

অভিযোগ উঠেছে, আক্রান্ত মানুষের সংখ্যা বাড়লেও সেই অনুযায়ী চিকিৎসা সরঞ্জাম নেই বলে । স্বয়ং এক স্টেটের গভর্নর এন্ড্র কুওমো বলেছেন, যেখানে ৩০ হাজার ভেন্টিলেটার প্রয়োজন সেখানে রয়েছে মাত্র ৭ হাজার। তিনি ফেডারেল সরকারের কাছে আরো ভেন্টিলেটর চেয়েছেন।

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১০০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে আরও এক লাখ ভেন্টিলেটর সংগ্রহ করবে।

বিশ্বে মৃত্যুর ৭০ ভাগ ইউরোপে!

0

সারাবিশ্বে বর্তমানে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।মৃত এবং আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার শতকরা ৭০ ভাগের মৃত্যু হয়েছে ইউরোপে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার  ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি বলেন, সারা বিশ্বে যত মানুষ করোনা ভইরাসে আক্রান্ত হয়েছে তার শতকরা ৬০ ভাগ ইউরোপে হয়েছে।

বার্তা সংস্থা এপির তথ্য অনুসারে, করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত ইউরোপে ১৫,৫০০ মানুষ মারা গেছেন যার মধ্যে শুধুমাত্র ইতালিতেই মারা গেছেন ৮,১৬৫ জন। এর পরে রয়েছে স্পেন। সেখানে মারা গেছে ৪,৮৯ জন। ইউরোপে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ দেশটিতে মারা গেছে ১৩৩১ জন।

ইউরোপে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে দু লাখ ৬৮ হাজার ১৯১ জন। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং বর্তমানে সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে।

বিশ্বের প্রবীণতম মানুষটির ১১২তম জন্মদিনে করোনার বাগড়া

0

বিশ্বের সবচেয়ে প্রবীণতম মানুষ বব ওয়েটন। বৃটেনের এই বাসিন্দা আগামীকালই ১১২ বছরে পা দেবেন। কিন্তু জন্মদিন উদ্যাপন করবেন না তিনি। কারণ চারদিকে করোনার হুঙ্কার। তিনি বলেন, সবকিছু বাতিল, কোনো অনুষ্ঠান নয়, কোনো বন্ধু আসবে না, কোনো উদ্যাপন নয়।

বব ওয়েটনের আগে এই গ্রহের সবচেয়ে প্রবীণতম মানুষ ছিলেন চিতেৎসু ওয়াতানাবে। জাপানের এই মানুষটি ১১২ বছর বয়সে মারা যান। এরপর থেকে বব ওয়েটনই প্রবীণতম। বৃটেনের হ্যাম্পশায়ারের অ্যালটন নামক এলাকার বাসিন্দা তিনি। ২৯ মার্চ তার ১১২তম জন্মবার্ষীকি। কিন্তু করোনার কারণে সব কিছুই বাতিল করতে হচ্ছে।

১৯০৮ সালের ২৯ মার্চ বৃটেনের হোল নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন বব ওয়েটন। গত বছরও বব নিজের মতো করে জন্মদিন পালন করেছেন। কিন্তু এবার চাইলেও পারছেন না। কারণ বৃটেনে চলছে লকডাউন। বৃদ্ধদের ঘরবন্দি করে রাখা হয়েছে। করোনার বিস্তার রোধেই মূলত চলছে এই লকডাউন। আবার করোনা বৃদ্ধদের জন্য মরাত্মক সমস্যার। তাই বৃদ্ধরা একেবারে ঘরবন্দি।

বব ওয়েটন করোনার মাহামারি নিয়ে আরো একটি মহামারি নিজের চোখে দেখেছেন। ১৯১৮ সালের দিকে স্প্যানিশ ফ্লু সারা বিশ্বে মহামারির মতো ছড়িয়ে পড়ে। স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে সারা বিশ্বের ৫০ থেকে ১০০ মিলিয়ন মানুষ মারা যান। সেসময় ববের বয়স ছিল ১০ বছর। আর একশ দুই বছর পর তিনি আরো একটি মাহামারি নিজের চোখে দেখছেন। ওয়েটন বলেন, আমি যখন বৃদ্ধ হয়ে যাই তখন স্প্যানিশ ফ্লুর গল্প শুধু ইতিহাসের বইয়ে পড়েছি।

তিনি বলেন, ওই সময় আমি সচেতন ছিলাম না। কারণ আমার পরিচিত কোনো ভাই বা বোনা বা কেউই আক্রান্ত হননি। তবে আমি নিশ্চিত ছিলাম তারা সবাই সচেতন ছিলেন। আর এখন বৃদ্ধ। শিশুদের আর বৃদ্ধদের বিশ্ব এক নয়। একটা শিশু পত্রিকা পড়তে পারে না। আর সেসময় রেডিও ছিল না। বর্তমান সময়ে যেভাবে আমরা খবর পাচ্ছি বা দেখতে পাচ্ছি সেভাবে খবরও পাওয়া যেতো না আগে।

ওয়েটন বিশ্বযুদ্ধের মধ্যেও বেঁচে ছিলেন। তিনি যুদ্ধও করেছেন। কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইটা যেন অন্য রকম। করোনার এই সময়ে ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো উপাদানই নেই তার মতে। তিনি বলেন, করোনার কারণে পৃথিবীতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এটি চিন্তিত করে তুলেছে। কারণ কেউ জানে না কখন কি হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানতাম কি করতে হবে। জয়ের বন্দরে পৌঁছানোর একটা সুযোগ ছিল। কিন্তু এখন কেউই জানে না কিভাবে করোনার বিরুদ্ধে লড়ে জয়লাভ করতে হবে।

প্রবীণ ব্যক্তিদের কানে ধরে শাস্তির বিষয়ে যা বললেন সাইয়েমা

0

যশোরের মনিরামপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার সাইয়েমা হাসান যিনি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জারি করা অবরোধ পরিস্থিতি তদারকি করতে গিয়ে কয়েকজন প্রবীণ ব্যক্তিকে কানে ধরে শাস্তি দেন এবং সেই ছবি তোলেন, এর জেরে আজ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে যশোর মনিরামপুরের ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তা সাইয়েমা হাসান বলেছেন, আমি স্বীকার করছি আমার কাজটা করা ঠিক হয়নি, আমি মন থেকে এর জন্য অনুতপ্ত। আমি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।

তিনি বলেন, শুক্রবার বিকালে বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের জন্য অভিযানে বের হই। এসময় চেষ্টা করি বাজারে মানুষজনের জমায়েত দূর করার এবং তাদেরকে বিশেষ কাজ ছাড়া বাজারে ভীড় করতে নিষেধ করি। যারা মাস্ক পড়েনি তাদের জিজ্ঞেস করছিলাম মাস্ক কেন পড়েনি? এই সময়ে উক্ত ছবির আলোচিত ব্যক্তিরাও ওখানে ছিল।

সাইয়েমা বলেন, সে মাস্ক কেন পরেনি জিজ্ঞাসা করতেই তারা নিজেরাই ভয়ে কান ধরেছে, কাল থেকে মাস্ক ছাড়া বের হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই সময় আমি ছবি তুলতে তুলতে বললাম যে আমি গতকালও এখানে এসে অনেককে বলেছি, কিন্তু আজও এরকম দেখছি। এই যে আপনাদের আজ ছবি তুলে রাখছি, আবার দেখলে কিন্তু শাস্তি দেব।

তিনি বলেন, এই ছবিগুলো ফেসবুকে যেভাবে এসেছে, এই ধরনের কোন ইচ্ছা আমার ছিল না। ওই মুহূর্তে আমি ঠিক এর তীব্রতা বুঝতে না পারলেও পরবর্তীতে আমার ভুল বুঝতে পারি। আমি স্বীকার করছি আমার কাজটা করা ঠিক হয়নি, আমি মন থেকে এর জন্য অনুতপ্ত। আমি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।

ভারতে আক্রান্ত ৯ শতাধিক; কেরালায় প্রথম মৃত্যু

0

ভারতজুড়ে লকডাউনের চতুর্থ দিন আজ।কিন্তু থামছে না আক্রান্তের সংখ্যা। গতকাল এই অঙ্কটা থেমেছিল ৮০০-র ঘরে। তবে আজ সকাল থেকে যে হারে বেড়ে চলেছে, তাতে আন্দাজ করা যাচ্ছে বেলা গড়াতে না গড়াতে এই সংখ্যাটা হাজারর ঘর ছুঁয়ে ফেলবে। এখনও পর্যন্ত সারাদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩ এ। অন্যদিকে, মৃতের সংখ্যাও ২০ থেকে বেড়ে হয়েছে ২১।

শনিবার প্রথম কেরালায় কোভিড-১৯ এ এক বৃদ্ধের মৃত্যু ঘটল। তার বয়স ৬৯। ওই ব্যক্তির কোচি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে। তিনি ছিলেন কেরালার এরনাকুলামের বাসিন্দা।

দক্ষিন ভারতে এই প্রথম এক করোনায় আক্রান্তের মৃত্যু ঘটে। এতদিন মহারাষ্ট্র এবং কেরালায় পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছিল। এমনকি মৃতের সংখ্যাতেও এগিয়ে ছিল মহারাষ্ট্রই। কিন্তু এবার কেরালায়  প্রথম মৃত্যু খবরে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ল পিনারাই বিজয়নের।

প্রসঙ্গত, ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমেই উর্ধ্বমুখী। এদিন নতুন করে গুজরাতের ৬ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ।

আসন্ন গরমে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ায় করোনার আগ্রাসন কমে আসবে!

0

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনউয়ের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হিমাংশু রেড্ডি ডান্ডু। রেডিফ ডটকম এর শোভা ওয়ারিয়ারকে দেয়া একটি সাক্ষাতকার তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আসন্ন গরমে তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে তখন বাংলাদেশ  এবং ভারতের মতো দেশগুলোতে করোনার প্রকোপ অনেকটা কমে আসবে।

কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  করোনাভাইরাস নিয়ে গবেষণা চলছে। তিনি গবেষক দলটির নেতৃত্ব দিচ্ছেন।

ড. হিমাংশু রেড্ডি ডান্ডু জানান, সামনে গরমে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ায় করোনার আগ্রাসন কমে আসবে।ড. হিমাংশু রেড্ডি ডান্ডু রেডিফ ডটকম এর শোভা ওয়ারিয়ারকে একটি সাক্ষাতকার দিয়েছেন।

সাক্ষাতকার নিচে তা তুলে ধরা হলো :

ড. হিমাংশু রেড্ডি : আমি আশাবাদী এবং অনুভব করি যে, আমরা যদি আরও ৩-৪ সপ্তাহ এ অবস্থা ধরে রাখতে পারি। তবে আমরা অনেকটাই উতরে যাবো। তবে আমাদের উচিত অবকাঠামো তৈরি করা এবং সবকিছুর জন্য প্রস্তুত থাকা। সম্ভাবনা থেকে যায় যে এটি (করোনা) আবার শীতকালে ফিরে আসতে পারে।

প্রশ্ন :  আপনি করোনাভাইরাস মহামারী মোকাবেলায় দলকে নেতৃত্ব দিচ্ছেন। আপনি এখন পর্যন্ত যা করছেন তার সাথে এই লড়াইটি কতটা আলাদা?

ড. হিমাংশু রেড্ডি : মূল বিষয়টি হলো এটি একটি অভিনব ভাইরাস। আমরা নিশ্চিত যে, যা প্রয়োজন তা হলো সংক্রমণ সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে না দেওয়া।

আমরা এটিও নিশ্চিত করতে চাই যে, আমাদের উদ্যোগ সামগ্রিকভাবে সমাজে ছড়িয়ে দেবো।উদাহরণস্বরূপ, এমনকি যদি আমার কেবলমাত্র একটি হালকা সংক্রমণ হয়, তবে আমি যদি কম প্রতিরোধ ক্ষমতা নিয়ে সমাজে কাউকে ছড়িয়ে দিই তবে সমস্যা হতে পারে। সুতরাং, আমাদের সমাজ থেকে দূরে এক জায়গায় থাকতে হবে।

আমরা চিকিৎসকরাও নিজেকে আলাদা করে রাখবো। বিষয়টা আমরা অন্যান্য রোগীদের জন্য যা করছিলাম তা থেকে একেবারেই আলাদা।

সাধারণত যখন আমরা চিকিত্সা করি তখন কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতা  জাতীয় প্রাথমিক সতর্কতা অবলম্বন করি। তারপরে, আমরা ঘরে ফিরে সবার সাথে দেখা করি। তবে এখন আমরা তা করছি না। আমরা যতটা সম্ভব অন্যের সাথে যোগাযোগ এড়িয়ে চলছি।

প্রশ্ন : আপনার এক জুনিয়র ডাক্তার সংক্রামিত হয়েছেন বলে জানা গেছে। যারা কোভিড -১৯ রোগীদের চিকিত্সা করেন তারা কতটা নিরাপদ?

ড. হিমাংশু রেড্ডি : বিশ্বব্যাপী, স্বাস্থ্যসেবা কর্মীরা উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

হ্যাঁ, আমাদের একজন  (প্রতিরক্ষামূলক) ব্যবস্থা নেয়ার পরেও সংক্রামিত হয়েছেন।।

এ সমস্যা থেকে মুক্ত থাকতে আপনাকেও যত্নবান হতে হবে।

যদি কিছুটা ভুল হয় তবে ভাইরাসটিতে আক্রান্ত হ্ওয়ার ঝুঁকি রয়েছে। আপনি্ও সংক্রামিত হতে পারেন।

যখন আপনাকে পিপিই (ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম) পরতে হয়, কীভাবে এটি পরতে হয় তা জানতে হবে। সঠিকভাবে এটি খুলে ফেলা উচিত।

যাই হোক, সে ডাক্তার এখন ভালো এবং স্বাভাবিক আছেন। কোনও লক্ষণ নেই এখন।

প্রশ্ন :  তার মানে কি স্বাস্থ্যসেবা কর্মীদের এই জন্য প্রশিক্ষণ দিতে হবে?

ড. হিমাংশু রেড্ডি : হ্যাঁ, আমরা আরও বেশি করে প্রশিক্ষণ দিচ্ছি। আমি প্রথম দলকে নেতৃত্ব দিচ্ছিলাম এবং অন্যান্য বিষয়গুলিও নিয়ন্ত্রণ করছিলাম। তারপরে, আমাদের একটি দ্বিতীয় দল ছিল যা সাতদিন ধরে কাজ করেছিল। এখন আমাদের একটি তৃতীয় দল আছে।

আমরা আরও দলকে প্রশিক্ষণ দিচ্ছি যাতে কেউ খুব বেশি ‘এক্সপোজার’ না পায়। প্রতিটি দল সাতদিন ধরে হাসপাতালে কাজ করে।

ইউপি (উত্তর প্রদেশ) ভারতের অন্যতম জনবহুল রাজ্য এবং এ পর্যন্ত  সেখানে ৩৭ জন আক্রান্ত হয়েছে। সেখানে কি সম্প্রদায়গত সংক্রমণ শুরু হয়েছে?

ড. হিমাংশু রেড্ডি : আমি তা মনে করি না। আমরা এখানে আসা সমস্ত রোগীদের পরীক্ষা করে দেখছি। আমরা সমস্ত স্বাস্থ্যসেবা কর্মীদেরও পরীক্ষা করে দেখেছি। তবে তাদের কারোরই পরীক্ষা পজিটিভ হয়নি।

সুতরাং, এখন পর্যন্ত আমরা এমন কোনো কিছুই দেখিনি যার ফলে সংক্রমণ জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে।

শোভা ওয়ারিয়ার : ভারত ২১দিনের লকডাউন ঘোষণা করেছে। ডাব্ল্উএইচ্ও প্রধান বলেছেন যে, সামাজিক দূরত্ব  করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার পক্ষে যথেষ্ট নয়। এটি অতিক্রম করা উচিত।

ড. হিমাংশু রেড্ডি : লকডাউনরে নিজস্ব প্রভাব রয়েছে। যেমন এটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া হ্রাস করে।

সামাজিক দূরত্বও নির্দিষ্ট সময়ের জন্য চক্রটি ভাঙ্গতে সহায়তা করে, যাতে আমরা সমস্ত কিছুকে আরও শক্তিশালী করতে পারি ।

সামাজিক দূরত্ব বজায় রাখা লড়াইয়েরই একটি অংশ। লকডাউনের সাহায্যে আপনি সংক্রমণ বাড়ার হার এবং পৃথকীকরণের হারও হ্রাস করতে পারেন। উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের বিচ্ছিন্ন রাখলে মৃত্যুর হার কম হবে।

প্রশ্ন : এটি কি কেবল দুর্বল জনগোষ্ঠী, প্রবীণদের এবং অন্যদের ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলার মতো কাজকে এগিয়ে নেবে?

 ড. হিমাংশু রেড্ডি : হ্যাঁ, তত্ত্বটি হলো প্রবীণদের পৃথক করা হয়, এবং বাকী লোকেরা একরকম প্রতিরোধ ক্ষমতা বিকাশ করে, তবে ভাইরাসের বিস্তারটি অন্তর্ভুক্ত থাকতে পারে। বেশিরভাগ ভাইরাসের সাথেই এটি ঘটে।

যুক্তরাজ্য যুবক জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসের  অনাক্রম্যতা এবং অ্যান্টিবডিগুলির কতটা বিকাশ করছে তা অনুসন্ধান করার চেষ্টা করছে। যখন দেহ অ্যান্টিবডিগুলি বিকাশ করে, তখন আপনার শরীর প্রতিরোধ ক্ষমতা পায়।

প্রশ্ন :  আপনি কি অনুভব করছেন যে যুক্তরাজ্যে (ইউকে) ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরো ভালো পদ্ধতি অনুসরণ করছে?

 ড. হিমাংশু রেড্ডি : আমরা আসলে জানি না। ফলাফলগুলি জানতে খুব অল্প সময় পা্ওয়া গেছে। পশুর অনাক্রম্যতা বিকাশের জন্য এটি ৩-৪ মাস লাগবে। এবং পশুর অনাক্রম্যতা বিকাশের জন্য আপনার ৬০ শতাংশ জনসংখ্যার প্রয়োজন।

আমাদের এটিও দেখতে হবে যে করোনভাইরাসের বিরুদ্ধে বিকাশকৃত অনাক্রম্যতা বজায় রয়েছে কিনা, এটি অস্থায়ী অনাক্রম্যতা বা স্থায়ী অনাক্রম্যতা কিনা। উদাহরণস্বরূপ, ইনফ্লুয়েঞ্জা।

এমআইটি-তে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতার পরিস্থিতিতে করোনভাইরাস ছড়িয়ে পড়েছে । আপনি কি মনে করেন এমন সময় (গরমে) ভারতে ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে?

ড. হিমাংশু রেড্ডি : আমিও তাই মনে করি। আমি সেই মানচিত্রের দিকে তাকিয়ে ছিলাম যেখানে ভাইরাসের বিস্তার বেশি ছিল। এটি যথেষ্ট প্রাথমিক বিশ্লেষণ। তবে আপনি যদি থাইল্যান্ডের দিকে তাকান তবে জানুয়ারির শুরুতে এটি চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ।

আমি অনেটো নিশ্চিত যে ইতালিতে উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। তবে থাইল্যান্ড আরও অনেক ভালো করছে।

আপনি যদি পাকিস্তানের দিকে তাকান  তবে  দেখবেন. তাদের এক হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে। মারা গেছে নয়জন।

সুতরাং, ভাইরাসটি বিভিন্ন জনগোষ্ঠীতে আলাদাভাবে আচরণ করে বলে মনে হচ্ছে।

বেশিরভাগ করোনাভাইরাস উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতায় দুর্বল হয়ে পড়ে। এইভাবে, এটি ভারতের পক্ষে সহায়ক হবে। কারণ এপ্রিলের মধ্যে তাপমাত্রা ৩০ থেকে ৪০ (ডিগ্রি সেন্টিগ্রেড)-এ থাকবে ।

সুতরাং, আমরা যদি এই ২১ দিন নিজেদেরকে সুরক্ষা দিতে সক্ষম হই এবং সেই তাপমাত্রায় যেতে পারি তবে এটি আমাদের রক্ষার প্রাকৃতিক একটি উপায় হবে।

আমরা কতক্ষণ অপেক্ষা করতে পারি যতক্ষণ না আমরা দীর্ঘশ্বাস ছাড়তে পারি?

সূত্র : রেডিফ ডট কম

ভয়াবহতা সামনে! গণকবরের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে স্কটল্যান্ড

0

করোনাভাইরাস ছড়িয়ে পড়ে ব্যাপক মৃত্যুর ফলে সৎকারকর্মীরা চাপ নিতে হিমশিম খেলে গণকবর দেওয়া হতে পারে স্কটল্যান্ডে। সে ধরনের প্রস্তুতি নিয়েই করোনা মোকাবেলায় এগিয়ে যাচ্ছে দেশটি।

হুদ্দারসফিল্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক শতাংশ মানুষ মারা গেলেই সৎকারকর্মীরা আর চাপ সামলাতে পারবেন না।

তারা আরো সতর্ক করে দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সৎকারকর্মীদের সংখ্যাও হ্রাস পাবে, অনেকেই অসুস্থ হতে পারে, কেউ আবার ছুটিতে থাকবে; সবমিলিয়ে বিশ্রি পরিস্থিতির সৃষ্টি হবে। মানুষের ডেথ সার্টিফিকেট দিতে হাসপাতাল কর্তৃপক্ষও বিপাকে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

তারা বলছেন, সৎকারের স্থানের অভাবে গণকবর দেওয়া হতে পারে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে একইসঙ্গে দুঃখ এবং ক্ষোভ কাজ করতে পারে।

বার্মিংহাম এয়ারপোর্ট এলাকায় এরই মধ্যে ১২ হাজার মানুষকে গণকবর দেওয়ার মতো প্রস্তুতি রাখা হয়েছে। সেখানে সাময়িকভাবে করোনা মোকাবেলায় হাসপাতাল স্থাপন করা হতে পারে। আর মৃতদের গণকবর দেওয়া হতে পারে সেখানেই।

জানা গেছে, সাধারণত স্থানীয় কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে ১২০ জনের মরদেহ সৎকার করে। এছাড়া দিনে সর্বোচ্চ ৬০ জন মারা যাওয়ার সার্টিফিকেট দেওয়ার অভিজ্ঞতা আছে।

কিন্তু করোনাভাইরাসের জেরে মৃতের সংখ্যা যদি আক্রান্তের হিসেবে এক শতাংশ হয়ে যায়, তাহলে মরদেহ সৎকার নিয়ে ঝামেলার সৃষ্টি হবে।

গবেষকরা বলছেন, মরদেহ তালিকাভুক্ত এবং সার্টিফিকেট তৈরি না হওয়া পর্যন্ত দেহগুলো সৎকার সম্ভব হবে না। এতে করে মর্গে লাশের স্তুপ পড়ে যেতে পারে।

অন্যদিকে মৃতদের পরিবার থেকে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, পেনশন, ইন্সুরেন্স বুঝে পেতে আরো বিলম্ব হতে পারে। এসব কারণে বিলম্বের জেরে সৎকার করতে গিয়ে মরদেহগুলো গণকবর দেওয়া হতে পারে বলেও জানান তারা।

সূত্র : দ্য ন্যাশনাল

বাংলাদেশকে ৩ লাখ ডলার জরুরি অনুদান এডিবি’র

0

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে জরুরিভিত্তিতে তিন লাখ ডলার অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৫৫ লাখ টাকা। ম্যানিলাভিত্তিক বহুজাতিক সংস্থাটির বোর্ড সভায় গতকাল বাংলাদেশের জন্য এই অনুদান-প্রস্তাব অনুমোদন পায়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ কিনতে এই টাকা খরচ হবে। ঢাকাস্থ এডিবি কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এডিবি জানিয়েছে, অনুদানের টাকা দিয়ে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), এন ৯৫ মাস্ক, সেইফটি গগলস, অ্যাপ্রন, থার্মোমিটার ও বায়ো-হ্যাজার্ড ব্যাগসহ স্বাস্থ্য নিরাপত্তার সরঞ্জাম কেনা হবে। অনুদানের এই টাকা এডিবির আঞ্চলিক কারিগরি সহযোগিতা বাবদ দেওয়া হচ্ছে।

ঢাকাস্থ এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, করোনাভাইসের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যে যুদ্ধ করছে, তার সঙ্গে আছে এডিবি।  কঠিন এই দুর্যোগকালীন সময়ে অনুদানের টাকা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কিছুটা হলেও উপকারে দেবে।

মনমোহন প্রকাশ আরো বলেন, অনুদানের টাকায় স্বাস্থ্য সরঞ্জাম কেনা হলে তা ডাক্তারদের সুরক্ষা দেবে। গত ১৮ মার্চ প্রথমবারের মতো করোনাভাইরাস মোকাবিলায় ৬৫০ কোটি ডলারের জরুরি তহবিল ঘোষণা করে এডিবি। যেখান  থেকে সহযোগিতা পেতে সরকার এরইমধ্যে প্রক্রিয়া শুরু করেছে।

৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়াই নবায়নের সুযোগ

0

যানবাহনের ফিটনেস নবায়নের সুযোগ আগামী ৩০ জুন ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

‘যানবাহনের ফিটনেসবিষয়ক জরুরি বার্তা’ শিরোনামে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে যাদের যানবাহনের ফিটনেসের সময়সীমা অতিক্রান্ত হবে, তারা জরিমানা ছাড়াই নির্ধারিত ফি জমা দিয়ে ৩০ জুন ২০২০ পর্যন্ত নবায়নের সুযোগ পাবেন।