Home Blog Page 3060

মিরপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, নিহত ৩

0

রাজধানীর মিরপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) ভোরে মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের আরবান শিশু পার্কের পাশে বাউনিদাবাদ ১৬/১০ নম্বরের টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের নাম কল্পনা (৩৫), জান্নাত (১৩) ও কাউসার (৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মিরপুরের বাউনিয়াবাদ এলাকার একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়। এ সময় বাসাটির ভেতর থেকে তিনজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

দেশে নতুন কোনো আক্রান্ত নেই

0

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

আজ শনিবার (২৮ মার্চ) করোনাভাইরাসসংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে করা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আইইডিসিআর’র হটলাইনে তিন হাজার ৪৫০টি কল পেয়েছি। এগুলোর সবই কোভিট-১৯ সংক্রান্ত কল। এ পর্যন্ত আমরা নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষা করেছি এক হাজার ৬৮টি। গত ২৪ ঘণ্টায় ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড  ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি)-এও আমরা পরীক্ষা শুরু করেছি। গত ২৪ ঘণ্টায় সেখানে পাঁচটি নমুনা সংগ্রহ করে মোট আটটি নমুনা পরীক্ষা করেছি। সমস্ত নমুনা পরীক্ষা ফলের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো সংক্রমণ শনাক্ত করিনি।

আইইডিসিআর পরিচালক বলেন, এখন আমাদের সর্বমোট নিশ্চিত রোগীর সংখ্যা ৪৮। গত ২৪ ঘণ্টায় আরো চারজন কোভিড-১৯-এ আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন। যখন থেকে তাদের মধ্যে লক্ষণ উপসর্গ দেখা দেয় তখন থেকে মোট ১৬ দিন হাসপাতালে ছিলেন তারা। এই মুহূর্তে হাসপাতালে আইসোলেশনে আছেন ৪৭ জন। সর্বমোট আইসোলেশনে ছিলেন ২৮৪ জন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আইইডিসিআর পরিচালক আরো বলেন, আমাদের সামাজিক বিচ্ছিন্নকরণের আজকের দ্বিতীয় দিন চলছে। এ পর্যন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আদেশ-নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সময় জনস্বার্থে যে আদেশ ও নির্দেশনা দেওয়া হয়, সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। জনসাধারণের ভালোর জন্য, সুস্থতা-সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আমরা সরকারি পদক্ষেপগুলো নিয়েছি। তিনি বলেন, আপনারা সবাই ঘরের ভেতর থাকুন। জরুরি কাজে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। সাবান পানিতে হাত ধুতে হবে। অসুস্থ হলে অবশ্যই ঘরের ভেতর থাকুন।

লাঞ্ছিতদের বাড়ি গিয়ে দুঃখ প্রকাশের নির্দেশ

0

বয়স্ক নাগরিকদের অপমানের অভিযোগে যশোরের মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাইয়েমা হাসানকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) সকাল পৌনে ১১টার সময় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসক মো. শফিউল আরিফ। এ ছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আহসানউল্লাহ শরিফী।

পরে ওই নারীকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে এই কর্মকর্তা আরো বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আচরণবিধি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। সেই সঙ্গে লাঞ্ছিতদের বাড়ি গিয়ে দুঃখ প্রকাশ করতে ইউএনওকে (মো, আহসানউল্লাহ শরিফী) নির্দেশ দিয়েছেন জনপ্রশাসনসচিব।

উল্লেখ্য, যশোরের মণিরামপুরে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে সেই ছবি নিজ মোবাইলে ধারণের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এসিল্যান্ড সাইয়েমা হাসান। বিষয়টিকে দুঃখজনক ও অনভিপ্রেত আখ্যা দিয়ে ছবি ভাইরাল করেছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চিনাঢোলা বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, এক বৃদ্ধ ভ্যানচালক এবং আরো দুই বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তুলছেন সাইয়েমা হাসান।

ডিসি-ম্যাজিস্ট্রেটদের মানবিক আচরণের নির্দেশ

0

মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেন সবার সঙ্গে সম্মানের সঙ্গে মানবিক আচরণ করেন- মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সারা দেশের ডিসিদের এমন নির্দেশ দেওয়া হয়েছে।

যশোরের মনিরামপুর উপজেলার এক এসিল্যান্ডের বিতর্কিত  কাজের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মৌখিকভাবে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে আজ শনিবার (২৮ মার্চ)  সকালে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন মাঠ প্রশাসনের একাধিক কর্মকর্তা।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে এই ক্ষেত্রে কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা যাবে না। এই বার্তাটি সব ডিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা ইউএনও-ম্যাজিস্ট্রেটসহ মাঠ প্রশাসনের দায়িত্বশীলদের কাছে তা পৌঁছে দেবেন।

সরকারি অফিস বন্ধ থাকলেও মন্ত্রিপরিষদ বিভাগ বিশেষ ব্যবস্থাপনায় আজ শনিবার থেকে খোলা থাকছে। প্রতিদিন পাঁচজন করে কর্মকর্তা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সময়ে সারা দেশের মাঠ প্রশাসনের কার্যক্রম তদারকি করবেন। আজ তদারকির দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল।

শনিবার সকালে কালের কণ্ঠকে মোস্তফা কামাল বলেন, কেউ যাতে সামাজিকভাবে অসম্মানের শিকার না হন সেভাবে দায়িত্ব পালনের বিষয়টি মাঠ প্রশাসনে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। একইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে ইতিবাচক দৃষ্টিতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছি আমরা।

এদিকে, আজ সকালেই বিতর্কিত এসিল্যান্ড সাইয়েমা হাসানকে যশোরের ডিসি কার্যালয়ে ফেরত নেওয়া হয়েছে। তিনি যশোরের মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যশোরের মনিরামপুরে মাস্ক না পরায় গতকাল শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন সাইয়েমা। কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ছবি মোবাইলে ধারণ করেন। পরে এ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

অতি সম্প্রতি কুড়িগ্রামের সাবেক ডিসি ও তিনজন সহকারী কমিশনারের কাজেও সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রশাসনকে।

তুরাগ নদী থেকে যুবকের মরদেহ উদ্ধারতুরাগ নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

0

সাভারের আমিনবাজারে তুরাগ নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাউন্দিয়া এলাকার তুরাগ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ গণমাধ্যমকে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তুরাগ নদী থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে পচন ধরায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাভার মডেল একটি মামলা দায়ের করা হয়েছে।

যুক্তরাজ্যেও লাফিয়ে বাড়ছে মৃত্যু, ২৪ ঘন্টায় ১৮৫ জন

0

এবার যুক্তরাজ্যেও করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এই নিয়ে দেশটিতে মোট ৭৬৯ জন মারা গেলো।

দেশটিতে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৭৯-তে পৌঁছেছে।

৫ দিন আগে গত রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাজ্যের পরিস্থিতিও ইতালির মতোই ভয়াবহ হতে চলেছে। আর মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্যের অবস্থাও ইতালির মতোই ভয়াবহ হবে।

সেদিন পর্যন্ত যুক্তরাজ্যে ২৪০ জন মারা গিয়েছিলো। আর আক্রান্ত হয়েছিলো ৫ হাজার ১৮ জন।

এরপর মাত্র ৫ দিনের মধ্যেই আজ সেদেশে মৃত্যুর সংখ্যা ৭৬৯ আর আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৭৯ জন। প্রতিদিন প্রায় ২ হাজার জন করে আক্রান্ত বাড়ছে।

সুত্র: স্কাই নিউজ

ভারতে একজন থেকে ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত!

0

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের কর্তৃপক্ষ সেখানকার ২০টি গ্রামের ৪০,০০০ বাসিন্দাকে কোয়ারিন্টিনে আটক করেছে।

কারণ সন্দেহ করা হচ্ছে, তাদের সবার দেহে এই রোগ সংক্রমিত হয়েছে মাত্র একজনের কাছ থেকে।

সত্তর-বছর বয়সী বলদেব সিং সম্প্রতি করোনাভাইরাসে মারা গেছেন। আর এই ঘটনা প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর।

এই ব্যক্তি একজন শিখ ধর্মপ্রচারক। সম্প্রতি তিনি ইতালি এবং জার্মানি সফর শেষে দেশে ফেরেন।

কিন্তু করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য স্বেচ্ছায় জন-বিচ্ছিন্ন থাকার যেসব উপদেশ রয়েছে তিনি তার কোনোটাই মেনে চলেন নি।

ভারতে মোট করোনাভাইরাস রোগীর নিশ্চিত সংখ্যা ৬৪০। এর মধ্যে ৩০ জন রোগী পাঞ্জাবের। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতে করোনাভাইরাস রোগীর আসল সংখ্যা অনেক বেশি হবে।

ভারতে রোগীর পরীক্ষার হারও অনেক কম। তবে সম্প্রতি পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

একশো ত্রিশ কোটি জনসংখ্যার দেশ ভারতে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার ফল হবে বিপর্যয়কর।

বলদেব সিং তার মৃত্যুর কিছুদিন আগে শিখ ধর্মের একটি উৎসব হোলা মহল্লা উপলক্ষে বড় ধরনের এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন।

ছয়দিনব্যাপী ঐ উৎসবে প্রতিদিন প্রায় ১০,০০০ মানুষ যোগ দিয়েছিলেন।

বলদেব সিংয়ের মৃত্যুর পর তার ১৯জন আত্মীয়র দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

পাঞ্জাবের একজন পুলিশ কর্মকর্তা বলছেন, এপর্যন্ত আমরা ৫৫০ ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছি যারা সরাসরিভাবে তার সংস্পর্শে এসেছিল। কিন্তু এই সংখ্যা এখন বাড়ছে। তিনি যেখানে থাকতেন তার আশেপাশে ১৫টি গ্রাম আমরা এপর্যন্ত সিল করে দিয়েছি।

পাশের জেলার পাঁচটি গ্রামও লকডাউন করা হয়েছে।

তবে ভারতে এত বেশি সংখ্যায় মানুষকে কোয়ারেন্টিনে পাঠানোর ঘটনা এটাই প্রথম না।

রাজস্থানের ভিলওয়ারা শহরের একদল ডাক্তার যারা নিজেরাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের মাধ্যমে বহু লোকের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঐ শহরের কাছের গ্রামগুলিতে ৭,০০০ মানুষ এখন কোয়ারেন্টিনে রয়েছেন।

ভারতে এখন ২১ দিনব্যাপী লকডাউন চলছে। কিন্তু খাবার এবং ওষুধ কেনার জন্য মানুষের ঘরের বাইরে যাওয়ার অনুমতি রয়েছে।

সুত্র: বিবিসি

জরুরি প্রয়োজনে শিল্পকারখানা খোলা রাখা যাবে

0

জরুরি প্রয়োজনে শিল্পকারখানা খোলা রাখা যাবে বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। এই সময় স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার জন্য বলা হয়।

তবে কোনা শ্রমিকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে সংগনিরোধ বা কোয়ারেন্টাইন করার পাশাপাশি চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ডিআইএফই।

আজ শুক্রবার এই নির্দেশনা দিয়েছেন ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায়।

এতে বলা হয়েছে, যেসব রপ্তানিমুখী কারখানায় ক্রয়াদেশ রয়েছে এবং করোনা প্রতিরোধে অপরিহার্য পণ্য-পারসোনালপ্রোটেকটিভ ইকুইমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার, ওষুধ ইত্যাদি উৎপাদন কার্যক্রম চলছে  সেসব কারখানার শিল্প মালিকেরা শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে কারখানা চালু রাখতে পারবেন। তবে কারখানায় প্রবেশের পূর্বে শ্রমিকদের  হ্যান্ড স্যানিটইজার ব্যবহার ও দেহের তাপমাত্রা পরীক্ষা করা বাধ্যতামূলক।

অধিদপ্তর বলেছে, গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী  শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে  দেওয়া ভাষণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের  বেতন ভাতা প্রদানের জন্য ৫ হাজার  কোটি টাকার প্রণোদণা প্যাকেজ  ঘোষণার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।

গুয়াংজু রুটে সপ্তাহে একদিন ফ্লাইট চালাবে ইউএস বাংলা

0

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে যাত্রী কমে যাওয়ায় চীনের গুয়াংজুতে ফ্লাইট কমালো ইউএস-বাংলা এয়ারলাইনস। তিনটি থেকে কমিয়ে সপ্তাহের রবিবার মাত্র একটি চালানোর কথা জানিয়েছে দেশের বৃহৎ এই বেসরকারী বিমান সংস্থাটি। চীন থেকে চিকিৎসা সরঞ্জাম আনা, জরুরি পণ্য পরিবহনের কথা বিবেচনা করে একটি ফ্লাইট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড় অন্যান্য গন্তব্যে ফ্লাইট স্থগিতের সময়সীমাও বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনংসযোগ) মো. কামরুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স ২৯ মার্চ থেকে শুধুমাত্র প্রতি রবিবার ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে।’

তিনি বলেন, দোহা, কলকাতা ও চেন্নাই রুটে ১৫ এপ্রিল, কুয়ালালামপুর ১৪ এপ্রিল, সিঙ্গাপুরে ৭ এপ্রিল, মাস্কাটে ২৯ এপ্রিল, ব্যাংককে ১৮ মে পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ৪ এপ্রিল পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

এদিকে করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে ২১ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং ছাড়া আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট বাতিল করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চারটি দেশের মধ্যে ফ্লাইট চালুর অনুমতি থাকলেও কার্যত লন্ডন-ম্যানচেস্টার বিমান বাংলাদেশ এবং গুয়াংজু রুটে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইট চালু রেখেছিল। কিন্তু ৩০ সেপ্টেম্বর থেকে লন্ডন-ম্যানচেষ্টার রুটে বিমানের ফ্লাইট বাতিলের ফলে শুধু গুয়াংজুতে সপ্তাহে মাত্র একদিন বিমান চলাচল অব্যাহত রাখবে ইউএস-বাংলা এয়ারলাইনস।

সিঙ্গাপুরে দুই বাংলাদেশি করোনা আক্রান্ত

0

সিঙ্গাপুরে আরো ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এরমধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন।

সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, আজ সিঙ্গাপুরে আরো নতুন ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দুইজন আক্রান্ত বাংলাদেশির একজনের বয়স ২৮ বছর তিনি সিঙ্গাপুরের লং টার্ম পাশধারী আরেকজনের বয়স ৩৩ বছর তিনিও সিঙ্গাপুরে লং টার্ম পাশধারী।

এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৮ জন বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চারজন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। বাকি ৪ এখনো চিকিৎসাধীন আছেন। সিঙ্গাপুরে এখন মোট আক্রান্তের সংখ্যা ৭৩২ জন৷

আজ আরো ১১ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২ জনের মৃত্যু হয়েছে৷ আজকে আক্রান্তদের ৪৯ জনের মধ্যে ২২ জনই বাহিরের দেশের সাথে লিংক রয়েছে। তারা সর্বশেষ ইউরোপ, উত্তর আমেরিকা ও আসিয়ানভুক্ত দেশগুলো থেকে ভ্রমন করে সিঙ্গাপুর ফিরেছেন। ২৭ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে।