Home Blog Page 3061

জ্বালানী তেলের দাম ব্যারেল প্রতি ১০ ডলার কমতে পারে

0

কোভিড -১৯ মহামারিজনিত কারণে বিশ্ব্যাপী কমতে থাকা জ্বালানী তেলের চাহিদা ফের বাড়তে পারে এমন সম্ভাবনা থেকে সৌদি আরব তেলের উৎপাদন বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। খুব শিগগিরই তারা অতিরিক্ত তেল উত্তোলন শুরু করবে। একই পথে হাঁটতে পারে কানাডাসহ অনন্য তেল উৎপাদনকারী দেশগুলি। ফলে তেলে মূল্য ব্যারেল প্রতি ১০ ডলার পড়ে যেতে পারে।

করোনভাইরাসের প্রকোপে বন্ধ থাকা চীনের শিল্পাঞ্চলগুলি পুনারায় চালু হওয়ায় এই সম্ভাবনার সৃষ্টি হয়েছে। জানুয়ারিতে চীনের শিল্পাঞ্চলগুলি বন্ধ হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের রিফাইনারিগুলোতে তেলের মজুদ বাড়তে থাকে। স্টোরেজ গুলিতে মজুদ গড়ে প্রায় তিন-চতুর্থাংশে পৌঁছেছে।

ওয়েল ইন্ডাস্ট্রিগুলি আশা করছে যে, মহামারিটির সংক্রমণ সারা বিশ্বে ছড়িয়ে পড়ায় স্থবির হয়ে যাওয়া অর্থনীতি এবং কমে যাওয়া তেল চাহিদা পুনরায় বাড়তে শুরু করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চাহিদা বাড়তে শুরু করবে বলে আশা করছেন তারা।

জ্বালানী পরামর্শদাতা প্রতিষ্ঠান রাইস্টাড এনার্জির বিশ্লেষকদের মতে, কানাডা তার অভ্যন্তরীণ তেল উৎপাদনের জন্য মাত্র কয়েক দিন দূরে আছে। আগামী কয়েক দিনের মধ্যেই দেশটি তেল উত্তোলন শুরু এবং কয়েক মাসের মধ্যে বিশ্বের অন্যান্য দেশও কানাডাকে অনুসরণ করতে পারে।

বিশ্লেষকরা আশা করছেন যে, পশ্চিমা দেশ কানাডার তেল সমৃদ্ধ অঞ্চলগুলিতে মাসের শেষের দিকে একদিনে প্রায় লাখ ব্যারেল তেল উৎপাদন করা হতে পারে। মূল্য ঠিক রাখতে হতে এটার লাগাম লাগাতে হবে।

রাইস্টাডের এক বিশ্লেষক টমাস লাইস বলেন, শিল্পকারখানা বন্ধ থাকায় এমনিতেই অনেক তেল মজুদ পড়ে আছে। এমন পরিস্থিতিতে এ বছর অপরিশোধিত তেল উত্তোলনের হার কমানো না হলে তেলের মূল্য পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নভেল করোনা ভাইরাসের প্রভাবে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা ব্যাপকভাবে কমছে। বিশেষত চীনসহ এশিয়ার অন্যান্য দেশে জ্বালানি পণ্যটির চাহিদা হ্রাস পেয়েছে। তবে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে তেল উৎপাদনকারী দেশগুলি একসঙ্গে উত্তোলন শুরু করলে বিশ্ব বাজারে দামে ধস নামতে পারে। ব্যারেল প্রতি ১০ ডলার মূল্য কমতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

হজ বাতিল হলে হজযাত্রীদের অর্থ ফেরত দেবে সৌদি

0

কোভিড -১৯  মহামারীর কারণে এই বছরের বার্ষিক হজ বাতিল হয়ে গেলে কী করণীয় সে বিষয়ে বিবৃতি দিযেছে সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী ফছরুল রাজী  এক বিবৃতিতে বলেছেন, শেষ পর্যন্ত হজ বাতিল হয়ে গেলে করণীয় বিষয়ে  আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি।

তিনি বলেন, সৌদি সরকার এই হজ বাতিল করতে পারে।কারণ বর্তমানে দুটি ইসলামিক পবিত্র শহর মক্কা ও মদিনায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পবিত্র শহর দুটিতে হজে বিশাল সমাবেশ হয়। সৌদি আরব ১৫ মার্চ থেকে দেশটিতে এবং বিদেশে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে।

ফছরুল রাজী বলেন, সৌদি আরব যদি এই নিষেধাজ্ঞাগুলি দীর্ঘায়িত করে এবং অবশেষে বার্ষিক তীর্থযাত্রা বন্ধ করে দেয় সরকার হজযাত্রীদের সমস্ত ভ্রমণের অর্থ ফেরত দেবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর প্রায় ২২১,০০০ হজযাত্রী হজে যাবেন।

তবে, ফখরুল হজযাত্রীদের ১৯ ই মে অবধি পুরোপুরি তাদের হজ যাত্রার খরচ পরিশোধ করতে বলেছেন। কারণ সৌদি সরকারের তরফে এখন্ও কোনও বিজ্ঞপ্তি দেয়া হয়নি (হজ বন্ধরে বিষয়ে।

মন্ত্রী জানান, শুক্রবার পর্যন্ত ৮৩,৩৩৭ হজযাত্রীরা তাদের ব্যয়ের জন্য অর্থ প্রদান করেছেন।

সূত্র : জাকার্তা পোস্ট

ঢাকার প্রধান সড়ক ও উন্মুক্ত স্থানে ছিটানো হলো জীবাণুনাশক তরল

0

অন্যান্য দিনের মতো আজ শুক্রবারও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক ও উন্মুক্ত স্থানে ৮টি পানির গাড়িতে মোট ১৬ বার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক তরল ছিটানো হয়েছে।

এদিন উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল, আশকোনা, উত্তরা সেক্টর-৪ ও সংলগ্ন এলাকা, যমুনা ফিউচার পার্কের সামনে থেকে কোকাকোলা বাসস্ট্যান্ড, নিকুঞ্জ এলাকা, মিরপুর সেকশন ১ মুক্তবাংলা মার্কেটের পিছনে ও সংলগ্ন এলাকা মিরপুর-১ সরকারি কোয়ার্টারের ভিতরে ও সংলগ্ন এলাকা গাবতলী হতে কল্যাণপুর, মিরপুর ৬০ ফুট রোড ও সংলগ্ন এলাকা মোহাম্মদপুর তাজমহল রোড, কলেজগেইট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও সংলগ্ন এলাকা মগবাজার, তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল, আইসিডিডিআরবি মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা ফার্মগেইট ও সংলগ্ন এলাকায় জীবাণুনাশক তরল ছিটানো হয়।

জানা গেছে, ৮টি পানির গাড়ির মাধ্যমে আজ মোট ১ লক্ষ ৬০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির ২৪ লক্ষ বর্গফুট এলাকায় ছিটানো হয়। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে মশক নিধনকর্মীগণ হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এদিকে পরিচ্ছন্নতাকর্মী ও মশককর্মীদের জন্য আজ ১২০০ জোড়া উন্নত মানের গ্লাভস ও ১০০০ জোড়া বুট-জুতা বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরকে ৫০ কেজি ব্লিচিং পাউডার ও ২০০টি সাবান বিতরণ করা হয়। সংরক্ষিত আসনের কাউন্সিলরদের প্রত্যেককে ২৫ কেজি ব্লিচিং পাউডার ও ২০০টি সাবান বিতরণ করেন।

হলো সংক্ষিপ্ত জুমা, মুসল্লিরা ছিলেন নিরাপদ দূরত্বে

0

করোনা পরিস্থিতির কারণে রাজধানীর অধিকাংশ মসজিদে তুলনামূলক কম সংখ্যক মুসল্লির অংশগ্রহণে সংক্ষিপ্তভাবে শুক্রবার পবিত্র জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুর একটায় আজান দিয়ে সোয়া একটায় খুতবা শুরু করে ১টা ২৫ মিনিটের মধ্যে জামাত আদায়ও শেষ করা হয়। নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

এর আগে বুধ ও বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লির উপস্থিতিতে জামাত বজায় রাখার আহ্বান জানানো হয়। অসুস্থ্ বিশেষকরে হাঁচি-কাশিতে আক্রান্ত, অতি বয়স্ক ও বিদেশফেরতদের মসজিদে যাওয়া থেকে বিরত থাকা, অন্যদেরও ব্যক্তিগত সুরক্ষার ব্যবস্থা করে শুধু ফরজ নামাজের জামাতে অংশ নিতে মসজিদে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। এরপর শুক্রবার সকালে অনেক মসজিদ থেকেও একই আহ্বান জানিয়ে মুসল্লিদের সতর্ক করা হয়। এর কিছুটা প্রতিফলন ঘটে দুপুরে জামাতের সময়।

জানা গেছে, শুক্রবার রাজধানীর মসজিদগুলোতে মুসল্লি সংখ্যা অন্যান্য দিনের তুলানায় এক চর্তুথাংশেরও কম ছিল। বায়তুল মোকাররমে উপস্থিতি সর্বোচ্চ তিন হাজারের মতো উপস্থিত ছিলেন। মসজিদটির মূল অংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল মুসল্লি।

রাজধানীর শহীদবাগ জামে মসজিদে তিন ফুট দূরত্ব বজায় রেখে কাতারবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। তবে মুসল্লির সংখ্যা ছিল খুব কম।

রামপুরা বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে সোয়া একটার মধ্যেই জামাত ও দোয়া শেষ হয়। ডি ব্লকে আলহেরা জামে মসজিদে ১টা ২০ মিনিটে নামাজ ও মোনাজাত শেষ করা হয়।

বায়তুল মোকাররমে পেশ ইমাম মাওলানা মহীউদ্দিন কাসেম জুমার জামাতে খুতবা দেন ও ইমামতি করেন। তিনি জানান, মুসল্লির উপস্থিতি অনেক কম ছিল। মসজিদের নিচ তলার মূল অংশেও মুসল্লি ভর্তি হয়নি।

তিনি জানান, দুপুর একটায় প্রথম আজাত দেওয়া হয়। অন্যান্য দিন সাড়ে ১২টায় আজান দিয়ে পৌনে একটা থেকে বাংলায় খুতবার ওপর আলোচনা করা হতো। কিন্তু এদিন কোনো আলোচনা করা হয়নি। সোয়া একটায় দ্বিতীয় আজান দিয়ে সারাসরি থুতবা দেওয়া হয়। খুতবাও সংক্ষেপ করা হয়। এরপর নামাজের কেরাতও সংক্ষিপ্ত করা হয়। প্রথম রাকাতে বিপদ-আপদে ধৈর্য ধারণ সম্পর্কিত সুরা আল বারাকাহর ১৫৫-১৫৭ নম্বর আয়াত এবং শেষ রাকাতে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা সম্পর্কিত একটি আয়াত তেলাওয়াত করা হয়। জামাতের পর পরই করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করা হয়।

পূর্ব গোড়ানের একটি মসজিদে জুমার নামাজ পড়েছেন মাওলানা রফিকুল ইসলাম। তিনি জানান, মসজিদে উপস্থিতি অনেক কম ছিল এবং সংক্ষেপে নামাজ পড়ানোর পর মুসল্লিরা দ্রুত মসজিদ থেকে চলে যান।

এদিকে জুমার জামাতে অংশ নেওয়া বেশির ভাগ মুসল্লি ছিলেন মাস্ক পরা। দুয়েকজন ছাড়া অধিকাংশ মুসল্লিকেই বাসা থেকে অজু করে জামাতের ঠিক কয়েক মিনিট আগে মসজিদমুখী হতে দেখা যায়।

চীন থেকে এলো আরো ৩০ হাজার টেস্ট কিট

0

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আজ শুক্রবার বিকালে চীন থেকে আরো ৩০ হাজার টেস্ট কিট ঢাকায় পৌঁছেছে।

চীনের আলীবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ওই অনুদান পাঠিয়েছে।

ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।

স্বাস্থ্যগবেষণায় বরাদ্দ বাড়ানো উচিত : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাপী প্রতিবছর স্বাস্থ্যখাতে সরকারি গবেষণায় ব্যয় হয় ২.৩ বিলিয়ন ইউএস ডলার। যা মাত্র কয়েকটি সামরিক বিমানের মূল্যের সমান। স্বাস্থ্য গবেষণায় সরকারি বরাদ্দের তুলনায় সামরিক খাতে বরাদ্দ বহুগুণ বেশি। তিনি বলেন, সময় এসেছে আমরা যুদ্ধ প্রতিযোগিতায় অর্থ ব্যয় করবো, নাকি মানুষের রোগমুক্তির জন্য গবেষণায় বরাদ্দ বাড়াব।

আজ শুক্রবার ঢাকার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সামরিক ব্যয় বাদ দিয়ে স্বাস্থ্যখাতের গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একে অপরের সঙ্গে যুদ্ধের জন্য বিশ্বব্যাপী ক্রমাগত সামরিক ব্যয় বাড়ানো হচ্ছে। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে সামরিক ব্যায় বেড়েছে ২.১৭ ভাগ, দিন দিন এই ব্যয় বাড়ছে। বড় পাঁচটি দেশ, পৃথিবীর মোট সামরিক বরাদ্দের ৬০ ভাগ ব্যয় করে। তথ্যমন্ত্রী বলেন, মানবজাতিকে রক্ষা করার জন্য স্বাস্থ্যগবেষণায় ব্যয় বাড়ানো আজকে সময়ের দাবি। তিনি বলেন, যেভাবে একটি জীবাণুর কাছে মানবজাতি অসহায় হয়ে পড়েছি, এতে করে যারা অস্ত্র প্রতিযোগিতার মধ্যে আছেন বা যুদ্ধ প্রতিযোগিতার মধ্যে আছেন তাদের বোধোদয় হবে আশা করি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দিনে হাজার হাজার লোকজনের জমায়েত করে বিএনপি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তায় অহেতুক ঘোরাফেরা করা যাবে না। তবে যে কেউ বিশেষ প্রয়োজনে রাস্তায় বের হতেই পারেন। প্রয়োজনে কেউ রাস্তায় গেলে তাকে হয়রানি করা যাবে না। এটি করার জন্য পুলিশকে বলা হয়নি। এমন যাতে না করা হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে।

অপর এক প্রশ্নে তথ্যমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে মাঠ প্রশাসনকে বলা হয়েছে দশ টাকায় চাল বিতরণের জন্য। শহর এলাকাতেও এই দামে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

থ্রিডি ভিডিওতে দেখুন করোনায় আক্রান্ত রোগীর ফুসফুসের ভয়াবহ দশা!

0

বিশ্বজুড়ে মহা আতঙ্কের সৃষ্টিকারী প্রাণঘাতী করোনাভাইরাসের সাধারণ উপসর্গ হলো জ্বর, সর্দি, কাশি, হাঁচি বা গলাব্যথা। শেষ পর্যন্ত এই ভাইরাস ফুসফুসে আঘাত হানে। এতে রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়। এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৪৫ জনের।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ রোগীর ক্ষেত্রে করোনাভাইরাসের হালকা লক্ষণগুলো প্রকাশ পায়। আবার অনেকের মাঝে এসব উপসর্গ নাও দেখা যেতে পারে।

মাত্র ২০ শতাংশ রোগীকে হাসপাতালে নেয়া লাগে। এদের মধ্যে ১৪ শতাংশের অবস্থা হতে পারে গুরুতর। ছয় শতাংশ রোগীর অবস্থা হয় সংকটাপন্ন এবং তারা হারিয়ে ফেলতে পারেন ফুসফুসের কার্যক্ষমতা।

কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলে তার ফুসফুসের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তার একটি থ্রিডি ভিডিও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালের বক্ষ সার্জারি বিভাগের প্রধান ডা. কেইথ মর্টম্যান। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবিগুলো তোলা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ছবিগুলো তোলার কয়েকদিন আগেও আগে ওই ব্যক্তির ফুসফুস একদম ঠিক ছিল।

ডা. মর্টম্যান বলেছেন, ‘রোগ (করোনাভাইরাস) তার ফুসফুসের বিরাট অংশ জুড়ে বিস্তার করেছে। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে, ঘাসের মেঘে (টিস্যুগুলো দেখতে ঘাসের মতো দেখাচ্ছে) ছেয়ে গেছে তার ফুসফুস। (হালকা হলদেটে) সবুজ ঘাসের মতো দেখতে এগুলো আসলে নষ্ট টিস্যু।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানায়, ওই ব্যক্তি কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর অন্য একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। সেখানে তার সামান্য জ্বর, সর্দি, কাশি ও একটু শ্বাসকষ্ট ছাড়া অন্য কোনো উপসর্গ দেখা যায়নি। কিন্তু কয়েকদিনের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে ওই হাসপাতালে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্তিম শ্বাস-প্রশ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এতেও তার শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি (জিডব্লিউইউ) হাসপাতালে।

পরে ডা. মর্টম্যান ও তার টিমের সদস্যরা ওই ব্যক্তির ফুসফুস স্ক্যান করে তা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রিডি-তে রূপ দেন। এতেই ধরা পড়ে তার ফুসফুসের করুণ হাল।

সাধারণত ফুসফুসের টিস্যগুলো দেখতে হয় স্বচ্ছ নীল ও পরিষ্কার। ব্রঙ্ককিয়াল ট্রি (শ্বাস-প্রশ্বাস নেয়ার জন্য বৃক্ষের মতো দেখতে অসংখ্য শ্বাসমূল) হয় যথেষ্ট নীল। ওই ব্যক্তির ফুসফুসও অনেকটা এ রকম দেখা যায়। কিন্তু তার ফুসফুসের বিরাট অংশ জুড়ে টিস্যুগুলো হালকা হলদেটে বর্ণ ধারণ করেছে, যা অনেকটা ঘাসের মতো দেখতে।

তার ফুসফুসের উভয় পাশেই একই দৃশ্য লক্ষ্য করা গেছে। চিকিৎসকরা বলেছেন, তার ফুসফুসের টিস্যুগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, ভেন্টিলেটর মেশিনের সাহায্যেও তিনি ঠিকমতো শ্বাস নিতে পারছেন না।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শ্বাসনালীর উপরিভাগের অংশ যেমন-নাক, মুখ, গলা থেকে শুরু করে সর্বশেষ পর্যায়ে ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে করোনাভাইরাস। এক পর্যায়ে এই অংশে তরল পদার্থ ও পুঁজ জমে যায়। আর তখনই শ্বাস নিতে কষ্ট হয় করোনা রোগীর।

করোনা : রুশ প্রেসিডেন্টের অফিস বাদ যাবে কেন!

0

রুশ প্রেসিডেন্টের প্রশাসনিক অফিসের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনা ঠেকাতে রাশিয়া স্বাস্থ্য সম্মত পদক্ষেপ গ্রহণ করেছে। আর পুতিন করোনায় আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে জানানি বলেও জানান তিনি।

রাশিয়ায়ও ছড়িয়ে পড়েছে করোনা। দেশটিতে এক হাজার মানুষের শরীরে পাওয়া গেছে করোনার উপস্থিতি। দেশটির রাজধানী মস্কোতে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মাত্র চারজন। চীনে করোনার সংক্রমণ ধরা পড়ার পরপরই সচেতন হয়ে যায় রাশিয়া।

৩০ জানুয়ারি চীনের সঙ্গে দুই হাজার ছয়শ মাইলের সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। মুহূর্তেই কোয়ারেন্টিন জোন গড়ে তোলে পুতিনের সরকার। করোনা ঠেকাতে রাশিয়ার এই কৌশল কাজে দিয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা প্রতিরোধে সবথেকে জোর দিচ্ছে বেশি বেশি পরীক্ষার ওপর। রাশিয়ায় সংস্থাটির প্রতিনিধি ড. মেলিতা ভোজনোভিস বলেছেন, আক্ষরিক অর্থে এই পরীক্ষার কাজই জানুয়ারির শেষে শুরু করে রাশিয়া। একই সঙ্গে সীমান্ত বন্ধে পদক্ষেপ নেয় তারা।

তিনি বলেন, পরীক্ষা এবং করোনায় আক্রান্তদের শনাক্ত, তাদের সঙ্গে যোগাযোগ এবং আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটিই করেছে রাশিয়া। অন্য যেকোনো দেশের তুলনায় খুব দ্রুত গতিতে করোনার পরীক্ষা চালিয়েছেন তারা। ফেব্রুয়ারির শুরু থেকে ব্যাপক হারে এই কার্যক্রম চালু করেন তারা

সবে সর্বনাশের শুরু, ভয়াবহতা দেখার জন্য প্রস্তুত থাকুক আমেরিকা

0

করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই হু হু করে বাড়ছে নতুন রোগীর সংখ্যা। এরই মধ্যে আক্রান্তের হিসাবে চীন ও ইতালিকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এখন পর্যন্ত দেশটিতে ৮৫ হাজার ৬১২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যেখানে ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জন এবং চীনে এ সংখ্যা ৮১ হাজার ৭৮২ জন। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই মারা গেছে ১ হাজার ৩০১ জন মানুষ।

এটাকে যুক্তরাষ্ট্রের সর্বনাশের শুরু বলছেন বিশেষজ্ঞরা। হার্ভার্ড গ্লোবাল হেলথ ইন্সটিটিউটর ডিরেক্টর ডা. আশীষ ঝা বলেছিলেন, ‘আমরা পরের ১২ থেকে ১৮ মাসের জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। যদি আমরা এখনই সবকিছু বন্ধ করে দিতে না পারি তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। সরকার কঠোর পদক্ষেপ না নিলে মানুষ আবার কাজে ফিরে যেতে পারে, যেটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে। আমাদের দীর্ঘ লাড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’

যুক্তরাষ্ট্রের অপর একজন স্বাস্থ্য কর্মকর্তা বলছিলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করেন আমেরিকানরা ইস্টারের পরে কাজে ফিরে আসবেন। এটা একটি উচ্চাভিলাষী পদক্ষেপ। আমার মনে হয় প্রেসিডেন্ট পরিস্থিতির ভয়াবহতা বুঝতে অসমর্থ হয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত অবশ্যই পূনর্মূল্যায়ন করা উচিত।’

আসছে ঠান্ডা মওসুমে যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ আরও বাড়বে দাবি করেছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের ডিরেক্টর ও হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফৌসি। সেই সঙ্গেই তিনি সতর্ক করেছেন, ভাইরাসের দ্বিতীয় ‘লাইফ সাইকেল’-এর জন্য তৈরি থাকুক আমেরিকা। ঠান্ডা বাড়লে ফের মাথা চাড়া দেওয়ার আশঙ্কা আছে করোনাভাইরাসের।

দিন যত যাচ্ছে, সারা যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এরই মধ্যে আক্রান্তের সংখ্যায় আকাশ ছুঁয়েছে নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলগুলি। যেখানে কর্মকর্তারা প্রতিদিন কয়েক হাজার করোনা রোগীকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

এক সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ২০০ এবং মারা গিয়েছিল ২৪১ জন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে শুক্রবার বিকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬১২ জনে। মারা গেছে ১ হাজার ৩০১ জন। অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্কে, সেখানে ৩৮৫ জন মারা গেছে এবং হাসপাতালগুলিতে বিপুল সংক্যক করোনা রোগীতে ভরে উঠেছে। চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন মেডিক্যাল স্টাফরা। স্বাস্থ্য সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে।

ডা. আশীষ ঝা বলেন, ‘এই মুহুর্তে কি হচ্ছে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন রাজ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি। একই পরিস্থিতি তৈরির পথে রয়েছে লুইসিয়ানা,ফ্লোরিডায, আরিজোনা, টেক্সাস ও ডালাসে। আমি খুবই চিন্তিত।’

করোনায় স্পেনে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

0

করোনায় স্পেনে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিত করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৪,৮৫৮ জন।

শুক্রবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রণালয় এই তথ্য ঘোষণা করেছে।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রণালয় আরো জানিয়েছে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও ৫৬,১৮৮ থেকে বেড়ে ৬৪,০৫৯ জন হয়ে গেছে।

করোনায় আক্রান্তের সংখ্যার দিক দিয়ে স্পেন এখন বিশ্বের চতুর্থ দেশ। যুক্তরাষ্ট্র, চীন, ইতালির পর স্পেনেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে মৃত্যুর দিক দিয়ে দেশটি দ্বিতীয় অবস্থানে আছে। ইতালির পর স্পেনেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে করোনাভাইরাসে। ইতালিতে মারা গেছে ৮২১৫ জন।