Home Blog Page 3062

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

0

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার টুইটারে এক ভিডিও বার্তায় এই খবর জানালেন তিনি নিজেই। তাই সেল্ফ আইসোলেশনে গেছেন  ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার জনসনের করোনার লক্ষণ দেখা দেয়। পরে পরীক্ষা করা হলে তার শরীরে ধরা পড়ে করোনা।

ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, করোনা লক্ষণ দেখা দিলেই আমি করোনার টেস্ট করাই। পরীক্ষ ফল পেয়েছি। সেখানে করোনা ধরে পড়েছে। তাই আমি বাসা থেকে কাজ করছি। তিনি আরো বলেন, নিঃসন্দেহে আমি আমার শীর্ষ বর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে পারবো। সেই সঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে পারবো।

এর আগে আক্রান্ত হন ব্রিটেনে রাজকুমার প্রিন্স চার্লস। করোনার লক্ষণ দেখা দেওয়ার পর করোনা টেস্ট করা হলে তার শরীরে এই মারণ ভাইরাস ধরা পড়ে।

মারণ ভাইরাস করোনায় কাঁপছে গোটা বিশ্ব। সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। মারা গেছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১ হাজার ছয়শ ৫৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন পাঁচশ ৭৮ জন।

অবশেষে করোনা থেকে বিশ্বকে বাঁচাতে আসছে জার্মানির কিট?

0

করোনাইভাইরাস থেকে বিশ্বকে রক্ষার স্বপ্ন কি দেখাতে চলেছে ‘বোশ’? জার্মান-ভিক্তিক বিখ্যাত মাল্টিন্যাশনাল প্রকৌশল ও প্রযুক্তি প্রতিষ্ঠান এটি। সদরদপ্তর স্টুগার্টে কাছাকাছি গার্লিনজেনে। বোশ বানিয়েছে কভিড-১৯ পরীক্ষার কিট। মাত্রা আড়াই ঘণ্টার মধ্যে তা ভাইরাস শনাক্ত করতে সক্ষম। এমনটাই বলা হচ্ছে। বোশ কভিড-১৯ টেস্ট কিটের মাধ্যে পরীক্ষা ৯৫ শতাংশ সঠিক বলে দাবি করা হয়েছে।

করোনার বিস্তার ঠেকানোর একমাত্র উপায় মানুষকে বিচ্ছিন্ন করে ফেলা। বিশেষ করে যারা কভিড-১৯ বহন করছেন তাদের তো সবার থেকে আলাদা হতে হবে। কিন্তু কে এই ভাইরাস বহন করছে তা নিশ্চিত হওয়ার কার্যকর কিট পর্যাপ্ত মিলছে না। তাছাড়া আক্রান্তকে চিহ্নিত করতেও বেশ সময় লেগে যাচ্ছে। এতে করে ভাইরাসের বিস্তার অপ্রতিরোধ্য হয়ে ওঠার সম্ভাবনা অনেকে বেড়ে গেছে। যেসব কিট হয়ে হইচই চলছে তা একেবারেই অপ্রতুল। এই অপস্থায় করোনায় আক্রান্তকে শনাক্ত করে তাকে আলাদা করার কাজটি দুরূহ হয়ে উঠেছে। ঠিক এই সময়টাতে বোশের মতো নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানের মাত্র আড়াই ঘণ্টায় ৯৫ শতাংশ সঠিকভাবে করোনা শনাক্তের কিট বানানোর খবর সত্যিকার অর্থেই বিশ্বকে স্বস্তি দিতে পারে।

এই কিটের বড় সুবিধা 
আগেই বলা হয়েছে, এর সবচেয়ে আশাজাগানিয়া বৈশিষ্ট্য হলো- এটি দ্রুততার সাথে করোনাভাইরাসে আক্রান্তকে চিহ্নিত করতে সক্ষম। ফলে রোগী মিললেই তাকে আইসোলেশনে নেয়া যাবে তার মাধ্যমে আর কারো দেহে ছড়ানোর আগেই। পাশাপাশ একই কিটের মাধ্যমে রোগীর শ্বাসযন্ত্রের আরো অন্যান্য ভাইরাস, যেমন ইনফ্লয়েঞ্জার খবরও মিলবে। নমুনা সন্দেহভাজনের নাক বা গলা থেকে একটি ‘সোয়াবের’ মাধ্যমে সংগ্রহ করে তা সরাসরি কার্টিজে দেয়া হবে। আর কোনো ঝক্কি নেই। এই নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিগুলো শনাক্ত করা হবে। এই পরীক্ষায় আর কোনো রাসায়নিক উপাদান বা অন্য কিছু যোগ করার প্রয়োজন পড়বে না। এতে অনেক সময় ও খরচ বাঁচবে। আবার পরীক্ষা প্রক্রিয়া একেবারেই সহজ। এর জন্য কোনো বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন নেই।

নির্ভরতার প্রতীক বোশ 
৭৭.৯ বিলিয়ন ইউরোর এই প্রতিষ্ঠানে কাজ করছেন চার লাখ তিন হাজার কর্মী। পৃথিবীর ১২৫টি অঞ্চলে তাদের কর্মতৎপরতা রয়েছে। ১৮৮৬ সালে রবার্ট বোশ স্টুগার্টে মেধাবী প্রকৌশলী এবং তড়িৎ প্রকৌশলের একটা আদর্শ কর্মক্ষেত্রে সৃষ্টিতে গঠন করেন এই কম্পানি। উদ্ভাবনী ক্ষমতায় নিজেদের প্রমাণ করে তারা সামাজিক দায়বদ্ধতার প্রতিও নিষ্ঠা দেখিয়েছে। এই প্রতিষ্ঠান বলে, তারা কেবল গবেষণার খাতিরে গবেষণা করে না। তাদের উদ্ভাবন যেন প্রায়োগিক হয় সেদিকে দৃষ্টি রাখা হয়।

রবার্ট বোশের এই প্রতিষ্ঠানের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. ভল্কমার ডেনার বলেন, করোনাভাইরাসের এই মহামারীতে যত দ্রুত সম্ভব বোশের কভিড-১৯ টেস্ট কিটকে কাজে লাগাতে চাচ্ছি। এটা বানাতে মাত্র ৬ সপ্তাহ সময় লেগেছে। সার্স-কভ-২ করোনাভাইরাসের সংক্রমণ কোনো মানুষের দেহে থাকলে তা মাত্র আড়াই ঘণ্টায় বেরিয়ে আসবে। ঠিক নমুনা সংগ্রহ থেকে শুরু করে ফলাফল বেরিয়ে আসা এই সময়ের মধ্যেই ঘটবে। কারো পরীক্ষা করতে হলে তাকে এখানে সেখানে যেতে হবে না। সেখানেই বসে ফলাফল বের করা সম্ভব।

বোশের এই কিট করোনা পরীক্ষার পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় ডায়াগনস্টিক টেস্ট। এটা কেবল কভিড-১৯ পরীক্ষার কিট নয়, শ্বাসযন্ত্রের অন্যান্য সমস্যাও শনাক্ত করা সম্ভব। ইনফ্লুয়েঞ্জা ‘এ’ এবং ‘বি’ এর পরীক্ষা এই কিটে করা যাবে। বোশের এই টেস্ট কিটের মাধ্যমে যেকোনো চিকিৎসাকেন্দ্রে অতি দ্রুততার সাথে করোনার পাশাপাশি অন্যান্য সমস্যাও জেনে নেয়া অনেক সময় বাঁচাতে পারে, জানান বোশ হেলথকেয়ার সল্যুশনের প্রেসিডেন্ট মার্ক মেয়ার। তিনি জানান, এপ্রিল থেকেই জার্মানির বাজারে চলে আসবে বোশের এই কিট। একই সঙ্গে ইউরোপ বা পৃথিবীর সবখানেই তা পাঠানো শুরু হবে।

পরীক্ষিত যন্ত্র 
বিভিন্ন গবেষণাগারে এই কিটের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। সার্স-কভ-২ কিট দিয়ে পরীক্ষায় ৯৫ শতাংশ সঠিক ফল মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান যাচাইয়ের সব চাহিদাই পূরণ করেছে এই কিট। সোয়াব (কাঠি বা চামচ) দিয়ে নাক বা গলা থেকে নমুনা নিয়ে কার্টিজে দিতে হবে। এই কার্টিজে পরীক্ষার যাবতীয় উপাদান দেয়া রয়েছে। কার্টিজে নমুনাসহ সোয়াব দেয়ার পর ভিভালিটিক যন্ত্রটি বিশ্লেষণ শুরু করে দেবে। আড়াই ঘণ্টার মতো সময় লাগবে। এর মধ্যে পরীক্ষক অন্য কাজও করতে পারবেন। যন্ত্রের পেছনে লেগে থাকতে  হবে না।

সূত্র: ই টার্বো নিউজ

জুমার নামাজ নিয়ে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া

0

সারাবিশ্বের বর্তমান পরিস্থিতিতে মসজিদে নামাজের জামাত ও জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখা যাবে বলে মত দিয়েছেন মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ড। করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ এ ফতোয়াটি জারি করা হয়েছে। খবর জিয়ো নিউজ উর্দূর।

পাকিস্তানের রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি দেশটিতে নিযুক্ত মিসরীয় রাষ্ট্রদূতের মাধ্যমে আল আজহার বিশ্ববিদ্যায়ের প্রধান ও দেশটির গ্রান্ড মুফতি ড. আহমাদ তাইয়্যেবের কাছে এ বিষয়ে পরামর্শ চান। চলমান ভয়াবহ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর করণীয় কী হবে, তারা মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়বে কি পড়বে না, এ সম্পর্কে একটি ফতোয়া জারি করার আবেদন জানিয়ে ছিলেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির উচ্চপদস্থ বিজ্ঞ আলেমরা করোনাভাইরাস সম্পর্কিত এ ফতোয়াটি জারি করেন।

আল-আজহারের জারি করা ফতোয়ায় বলা হয়, করোনাভাইরাস গোটা পৃথিবীতে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। পর্যুদস্ত করে দিচ্ছে প্রতিটি দেশকে। অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এই ভাইরাসে। আক্রান্তের সংখ্যাও কম নয়।

ইসলামী আইনের অন্যতম একটি উদ্দেশ্য হল, মানুষের জীবন বাঁচানো এবং যাবতীয় বিপদাপদ থেকে সবাইকে রক্ষা করা। এই বৃহৎ লক্ষকে সামনে রেখেই প্রতিটি মুসলিম দেশের রাষ্ট্রীয় কর্মকর্তাদের মসজিদে সম্মিলিত নামাজ আদায় এবং জুমার নামাজের ব্যাপারে বিধিনিষেধ আরোপের অনুমতি রয়েছে। ফতোয়ায় আরও বলা হয়, মানবজীবন সুরক্ষার জন্য এই মুহূর্তে সবধরনের সভা- সমাবেশ ও দোয়া অনুষ্ঠান নিষিদ্ধ করা উচিত।

করোনা নিয়ে বাদ দিতে হবে যেসব ভুল ধারণা: ডাব্লিউএইচও

0

পুরো বিশ্ব কাঁপছে করোনা ঝড়ে। করোনা থেকে বাঁচতে মানুষ খুঁজছে নানা উপায়। তবে করোনা নিয়ে বেশ কিছু ভুল ধারণা যা মানুষের মনে বিভ্রান্তি তৈরী করছে। এমনকি যার কোন সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইসব ভ্রান্ত ধারণা সম্পর্কে মানুষকে সতর্ক করেছে।

গরম আবহাওয়াতে করোনা ছড়ায়:
এটা ঠিক যে অনেক সংক্রামক রোগ- বিশেষ করে ফ্লু শীতের মাসগুলোতেই বেশি হয়। ডিসেম্বরে প্রথম যখন চীনের উহানে করোনাভাইরাস ছড়ায় তখন সেখানে বেশ ঠাণ্ডা ছিল। পরবর্তীতে যেসব দেশে এই ভাইরাস ধ্বংসযজ্ঞ শুরু করে, সেগুলোর অনেকগুলোই শীতপ্রধান। ফলে, একটি সাধারণ ধারণা তৈরি হয়েছে যে গরম পড়লেই এই ভাইরাস মরে যাবে। কিছু কিছু গবেষণাতেও দেখা, গরম আবহাওয়াতে নতুন এই করোনাভাইরাসের স্থায়িত্ব অপেক্ষাকৃত কম। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গরম পড়লেও আপনার উচিৎ হবে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা। মানুষের সংস্পর্শ এড়িয়ে চলুন, বারবার হাত ধুতে হবে, এবং চোখ, মুখ বা কান স্পর্শ করবেন না।

ঠান্ডায় টিকবে না ভাইরাস:
শীতের দেশের বহু মানুষ মনে করছেন, ভারী বরফ পড়লে হয়তো করোনাভাইরাস টিকবে না। ভুল। বাইরের তাপমাত্রা যত বেশিই থাকুক না কেন আপনার শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বিভ্রান্তিতে না ভুগে, সাবধানতা অবলম্বন করুন।

গরম পানিতে গোসল কি বাঁচার উপায়?
শুধু গরম পানিতে গোসল করলেই কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। বরঞ্চ বেশি গরম পানিতে গোসল করলে হিতে বিপরীত হতে পারে। গরম পানিতে গোসল নয়, সাবান দিয়ে হাত ধুয়ে আপনি ভাইরাস ঠেকাতে পারেন।

রসুন খেলে কি সংক্রমণের ঝুঁকি কমবে?
সামাজিক গণমাধ্যমগুলোতে এই ভাইরাস ঠেকাতে রসুন খাওয়ার বহু পরামর্শ চোখে পড়েছে। কিন্তু ডব্লিউএইচও বলছে, এই ধারণা ঠিক নয়। রসুন স্বাস্থ্যকর একটি খাবার যার ভেতর জীবাণুনাশক কিছু উপাদান হয়তো রয়েছে। কিন্তু, নতুন এই করোনাভাইরাস ঠেকাতে রসুন কাজ করবে- এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

কমবয়সীরা কি নিরাপদ, করোনাভাইরাস কি শুধু বয়স্কদেরই হামলা করে?
যে কোনো বয়সের লোকই নতুন এই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। এটা ঠিক যে, বেশি বয়স্ক লোক এবং যারা হৃদরোগ বা ডায়াবেটিসের মত রোগে ভুগছেন, তাদের ওপর এই ভাইরাসের প্রতিক্রিয়া বেশি হবে, কিন্তু অল্পবয়সীরাও এই ভাইরাসে সমানভাবে আক্রান্ত হতে পারেন।

মশার কামড়ে কি করোনাভাইরাস ছড়াতে পারে?

এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ বিজ্ঞানীদের হাতে নেই যে মশার কামড়ের মাধ্যমে করোনাভাইরাস একজনের দেহ থেকে অন্যের দেহে যেতে পারে। নতুন এই করোনাভাইরাস শ্বাসযন্ত্রকে আক্রমণ করে, এবং আক্রান্ত মানুষের হাঁচি-কাশি, থুতুর মাধ্যমেই তা অন্যের শরীরে ঢোকে। সুতরাং কারো ভেতর এসব উপসর্গ দেখলে দূরে থাকুন।

 

শরীরে অ্যালকোহল বা ক্লোরিন ছিটিয়ে কি বাঁচা যাবে?
এক কথায় উত্তর – না। শরীরে যদি একবার ভাইরাস ঢুকে যায়, তাহলে শরীরে অ্যালকোহল বা ক্লোরিন ছিটিয়ে কোনো লাভ নেই। বরঞ্চ তাতে চোখ বা মুখের ক্ষতি হতে পারে।

নিউমোনিয়ার টিকা কি কোভিড-১৯ ঠেকাবে?
এখন যে যে ধরণের নিউমোনিয়ার টিকা বাজারে রয়েছে, সেগুলো নতুন এই করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করেনা। করোনাভাইরাসের জন্য সম্পূর্ণ নতুন টিকা তৈরির কাজ চলছে।

লবণ-পানি দিয়ে নাক ধুলে কি কাজ হবে?
লবণ মিশ্রিত পানি দিয়ে নিয়মিত নাক ধুয়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচা যায়- এমন কোনো প্রমাণ এখনো নেই।

আ্যন্টিবায়েটিক দিয়ে করোনাভাইরাস ঠেকানো বা চিকিৎসা করা যাবে?
না, অ্যান্টিবায়োটিক কোনো ভাইরাসের ক্ষেত্রেই কাজ করেনা। করোনাভাইরাস একটি ভাইরাস এবং এর চিকিৎসায় কোনোভাবেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার ঠিক নয়। তবে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সাথে সাথে যদি আপনি কোনো ব্যাকটেরিয়াতেও আক্রান্ত হন, তাহলে আপনাকে হয়তো অ্যান্টিবায়োটিক দেওয়া হতে পারে।

করোনাভাইরাসের কোনো ওষুধ আছে?
এখন পর্যন্ত নতুন এই করোনাভাইরাস প্রতিরোধে বা এর চিকিৎসায় কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যে সব শারীরিক উপসর্গ দেখা দেবে, সেসব উপসর্গ – যেমন শ্বাসকষ্ট- প্রশমনে রোগীকে সাহায্য করতে হবে। এখন পর্যন্ত সেটাই এর চিকিৎসা।

সূত্র: বিবিসি

বিশ্বের যেসব দেশে এখনও হানা দেয়নি

0

করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। চীনের উহান থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। চীনে করোনাভাইরাসের প্রকোপ কমছে। ইউরোপে এখন রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস।করোনার এই তাণ্ডবে কিছু ভাগ্যবান দেশ ও অঞ্চল রয়েছে যেখানে এখনো করোনা শনাক্ত হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে করোনা হানা দিয়েছে। এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে এখনো করোনাভাইরাস শনাক্ত হয়নি। তবে সেখানে এর অস্তিত্ব আছে কিনা তা অবশ্য নিশ্চিত নয়।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করেছিল পর্যাপ্ত পরীক্ষা ও ব্যবস্থা না নেয়ায় অনেক দেশে করোনা শনাক্ত হয়নি। তবে সেসব দেশেও এর উপস্থিতি থাকতে পারে।

যেহেতু এখনো এসব দেশে করোনা শনাক্ত হয়নি সেই হিসাবে এই দেশগুলোকে ভাগ্যবান বলা যেতেই পারে।

কোন কোন দেশগুলোতে এখন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি, আসুন দেখে নেই…

ওশেনিয়া মহাদেশ : সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু, নাউরু।

এশিয়া মহাদেশ : ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কেমিনিস্তান।

আফ্রিকা মহাদেশ : বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরালিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা, লেসেথো।

১০ সহস্রাধিক সুস্থ হয়েছে ইরানে

0

করোনার থাবায় বিপর্যস্ত বিশ্ব।প্রাণঘাতি এই ভাইরাসের কারণে  বিশ্বের যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে ইরান তাদের অন্যতম।তবে ইরানজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ১০ হাজার ৪৫৭ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ বিষয়ক প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর বৃহস্পতিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

কিয়ানুশ জাহানপুর  বলেন, সংবাদ সম্মেলনের আগের ২৪ ঘণ্টায় ইরানে করোনা আক্রান্ত হয়ে ১৫৭ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের মোট সংখ্যা ২,২৩৪ জনে দাঁড়িয়েছে।

ইরানে এ পর্যন্ত ২৯ হাজার ৪০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জাহানপুর জানিয়েছেন।

তিনি বলেন, করোনা বিরোধী অভিযানের অংশ হিসেবে সারা ইরানে এ পর্যন্ত পাঁচ কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

ইরানের করোনাবিরোধী জাতীয় নির্বাহী সদরদপ্তর এক তথ্য বিবরণীতে জানিয়েছে, প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে সারাদেশে আজ (শুক্রবার) থেকে কঠোরভাবে জনসমাগম প্রতিহত করা হবে। তথ্য বিবরণীতে অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়েছে।

ইরানে সেনাবাহিনীর সহযোগিতায় করোনা আক্রান্ত ব্যক্তিদের আগাম শনাক্তকরণ, করোনারোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়াসহ এ ধরনের সব কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

গার্মেন্ট বন্ধের আহ্বান বিজিএমইএ’র

0

তৈরি পোশাক খাতের কারখানা বন্ধের আহ্বান জানিয়েছে এই খাতের শীর্ষ সংগঠন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

আজ বৃহস্পতিবার বিজিএমইএ পরিচালনা পর্ষদের এক জরুরি বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজিএমইএ সভাপতি।

জানতে চাইলে সংগঠনের সহসভাপতি আরশাদ জামাল দিপু কালের কণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রীর ভাষণের প্রেক্ষিতে পরিচালনা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর ফলে মালিকরা মার্চের যেদিনই ছুটি দিক; কিন্তু শ্রমিকদের পুরো মার্চে মাসের মজুরি দিতে হবে। একই সঙ্গে ছুটির ঘোষণার সাথে সাথে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করবেন মালিকরা। এরপর কারখানা ছুটি দীঘায়িত হলে শ্রম আইনের ১৬ ধারা প্রযোজ্য হবে বলে তিনি জানান।

এর আগে গত বুধবার জাতীর উদ্যেশ্য এক ভাষণে শ্রমিকদের মজুরি দেওয়ার প্রধানমন্ত্রী ৫০০০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেন।

১২ টন অবৈধ বন্ডেড কাগজসহ কাভার্ডভ্যান আটক

0

বন্ড সুবিধায় বিনা শুল্কে আমদানিকৃত কাগজ খোলা বাজারে বিক্রি করতে নেওয়ার সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা কাস্টমস্ বন্ড কমিশনারেট থেকে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার কাগজ আটক করেছে। এক্ষেত্রে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ৬ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৩টায় রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় অভিযান চালায় ঢাকা কাস্টমস্ বন্ড কমিশনারেটের কর্মকর্তাদের একটি দল। বন্ড সুবিধায় আমদানিকৃত কাগজ খোলা বাজারে বিক্রিতে একটি কাভার্ডভ্যানে উঠানো হয়। অভিযানে পণ্যসহ কাভার্ডভ্যান আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা কাস্টমস্ বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন।

আল আমিনের নেতৃত্বে ঢাকা কাস্টমস্ বন্ড কমিশনারেটের কর্মকর্তারা বন্ডের অবৈধ পণ্য পরিবহনকারী কাভার্ডভ্যান ধাওয়া করে আটকে সক্ষম হন। এ সময় তল্লাশি করে গাড়িতে ১২.৫ টন কাগজ (ডুপ্লেক্স বোর্ড ৩০০ জিএসএম) জব্দ করা হয়।

আটক পণ্য আশুলিয়ায় অবস্থিত ওয়েস্ট প্যাক ইন্ডাস্ট্রি লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান বন্ড সুবিধায় বিনা শুল্কে আমদানি করে কারখানায় ব্যবহৃার না করে খোলা বাজারে বিক্রি করে দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বাবুবাজারের একাধিক দোকানে এ পণ্য পৌঁছে দেওয়ার শর্তে আগেই টাকা নিয়ে নেয়। কাভার্ডভ্যানে উঠানো হয় পণ্য পৌঁছে দেওয়ার জন্য। আটক পণ্যের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা।

মো. আল আমিন কালের কণ্ঠকে বলেন, আটক পণ্য কোনো প্রতিষ্ঠান আমদানি করেছে তা তদন্তে চিহ্নিত করা হয়েছে। গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠান বন্ড সুবিধা গ্রহণের পর থেকে কি পরিমাণ আমদানি করেছে এবং তা দিয়ে কি পরিমাণ পণ্য তৈরি করে রপ্তানি করেছে তা খতিয়ে দেখা হবে।

ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর কালের কণ্ঠকে বলেন, অবৈধ বন্ড ব্যবসার মূলোৎপাটনের লক্ষ্যে অভিযান অব্যহত থাকবে।

প্রসঙ্গত, শতভাগ রপ্তানিমুখি প্রতিষ্ঠানের উৎপাদনে ব্যবহৃারের জন্য বন্ড সুবিধা নামে শূল্কমূক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিয়েছে সরকার। এক্ষেত্রে শর্ত থাকে বন্ডে আনার পণ্য খোলা বাজারে বিক্রি করা যাবে না। এ শর্ত ভঙ্গ করা হলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে।

স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত

0

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেকের দপ্তরের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, ওই কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার পরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত সংবাদ সম্মেলনে নতুন পাঁচ জন শনাক্ত হওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, নতুন আক্রান্তদের সবাই পুরুষ। তাদের মধ্যে দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। আর একজন আছেন ষাটোর্ধ্ব। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে বাংলাদেশে সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।

এদিকে ওই কর্মকর্তার পরিচয় জানতে চাইলে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা সাংবাদিকদের বলেন, আমরা নীতিগতভাবে কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করি না।

মালিবাগে বাবুর্চির মৃত্যু, করোনার গুজব

0

রাজধানীর মালিবাগের একটি বাসায় রাজীব সরকার রাজু (৩২) নামে রেস্টুরেন্টের বাবুর্চির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মালিবাগ চৌধুরী পাড়ার ৩৮/বি নম্বর বাসার দ্বিতীয় তলার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই বাসাই একাই থাকতেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ভীড় করে উৎসুক জনতা। মুহূর্তের মধ্যেই করোনায় মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। তবে পুলিশ বলছে, মৃত ব্যক্তির করোনার কোনো উপসর্গ ছিলো বলে কেউ বলতে পারেনি। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃতের ভাগিনা মামুন হোসেন জানান, মৃত রাজুর বাবা গেন্ডারিয়ায় থাকেন। প্রেম করে বিয়ে করায় বাবার সঙ্গে সম্পর্ক ছিলো না রাজুর। মালিমাগের ওই বাসায় একাই থাকতেন তিনি। এক বন্ধুর সঙ্গে বার্গারের দোকান দেওয়ার পাশাপাশি স্থানীয় একটি রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করতেন। বুধবার রাতে তিনি কাজ শেষে বাসায় এসে স্ত্রীকে জানান, প্রচণ্ড পেটে ব্যাথা হচ্ছে। পরে তার স্ত্রী তাকে ঘুমিয়ে পড়তে বলে। এরপর আজ আর তাকে ফোন করে পাওয়া যাচ্ছিলো না। স্বজনরা পুলিশের সহায়তায় দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

রামপুরা থানার ওসি আবদুল কুদ্দুস ফকির বলেন, বুধবার রাতেও ওই ব্যক্তি প্রতিদিনের মতো খাবার খেয়ে সহকর্মীদের সঙ্গে ঘুরাফেরা করেছেন। ওই বাসায় তিনি একাই থাকতেন। কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদনন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এক প্রশ্নের উত্তরে ওসি আরো বলেন, মৃতের সহকর্মীরা জানিয়েছে করোনার উপসর্গ যেমন জ্বর ঠান্ডা, সর্দি কোনোটাই ছিলো না রাজুর। ফলে করোনায় মৃত্যু হয়নি বলেই ধারনা করা যাচ্ছে। গুজব ছড়ানো হয়েছে।