Home Blog Page 3063

পরিবার ও প্রতিবেশীর প্রতি আপনার দায়বদ্ধতা রয়েছে: ডেপুটি স্পিকার

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় নিজ নির্বাচিত এলাকা গাইবান্ধা ফুলছড়ি ও সাঘাটা উপজেলাবাসীর জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, বিশ্ববাসীকে আজ এক মহা সংকটের মোকাবেলা করতে হচ্ছে। আপনারা যদি আতঙ্কিত না হয়ে সতর্কতা ও সচেতনতার সাথে অবস্থান করেন তাহলে অতি অল্প সময়ে এ সংকট মোকাবেলায় সম্ভব হবে।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। তবে আতঙ্কিত হবার কিছু নেই। সরকার এ ভাইরাসের সংক্রমণ রোধ করতে সদা সচেষ্ট। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক যেহেতু এখনও আবিষ্কার হয়নি, কিন্তু প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা গ্রহণ করলে এ ভাইরাসের সংক্রমণ রোধ করা যায়। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কয়েকটা দিন সকল প্রকার গণসমাবেশ ও অহেতুক ঘোরাফেরা এড়িয়ে চলুন। নিজ গৃহে অবস্থান করুন। বিশেষ প্রয়োজন ছাড়া বাহির হবেন না। স্বাস্থ্য বিধি মেনে চলুন। সাবান বা হ্যান্ড সেনিটাইজার দিয়ে বারবার হাত ধুয়ে ফেলুন। মাস্ক ব্যবহার করুন। সরকার ঘোষিত যে কোন নির্দেশনা মেনে চলুন। টেলিভিশনে নিয়মিত বুলেটিন দেখুন। করোনা প্রতিরোধে নির্দেশনা নিজে বুঝুন, অন্যকেও বোঝান।

গাইবান্ধাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মো. ফজলে রাব্বী বলেন, কারো মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে সাথে সাথে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করুন। যেকোনো দুর্যোগে বর্তমান জন-বান্ধব সরকার আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে মনে রাখবেন, পরিবার ও প্রতিবেশীর প্রতি আপনার দায়বদ্ধতা রয়েছে। সচেতন হউন, অন্যকে সচেতন করুন। নিজে বাঁচুন অন্যকেও বাঁচতে সাহায্য করুন। বিপদেই মনুষ্যত্বের আসল পরিচয়। তাই অবিবেচকের মত নিজের এবং অন্যের জীবনকে হুমকির মুখে ঠেলে দিবেন না। এ দেশ আপনার আমার সকলের।

গুজব ঠেকাতে টিভি নজরদারিতে ১৫ কর্মকর্তা নিয়োগ

0

করোনাভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব বন্ধে ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ওপর নজরদারি করা হচ্ছে। এ কাজের (তদারকি) জন্য ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

গত মঙ্গলবার (২৪ মার্চ) তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। প্রত্যেক কর্মকর্তা দুটি করে টেলিভিশন চ্যানেলের সংবাদ দেখছেন।

আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কে মিথ্যা তথ্য কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে, তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম বলেন, করোনাভাইরাস নিয়ে গুজব ও অপপ্রচার বন্ধে বেসরকারি টেলিভিশনগুলোর ওপর নজরদারি করার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা এ কাজ চালিয়ে যাবেন।

করোনাভাইরাস নিয়ে গুজব ও অপপ্রচার বন্ধে অনলাইন ও পত্রিকার ওপর নজরদারির কাজ তথ্য অধিদপ্তরের গুজব নিয়ন্ত্রণ সেল করছে বলে জানান তিনি।

আদেশে বলা হয়, গত (২৪ মার্চ) কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিহতকরণের প্রচার-প্রচারণা সংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের আলোকে বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত বিশ্বব্যাপী করোনার সংক্রমণের বিষয়ে অপপ্রচার গুজব প্রচার করা হচ্ছে কি-না তা মনিটরিংয়ে সিদ্ধান্ত হয়।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানাকে যমুনা ও দীপ্ত টিভি, উপসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দীকিকে এটিএন বাংলা ও চ্যানেল আই, উপসচিব মো. আব্দুর রাজ্জাককে ইটিভি ও এনটিভি, উপসচিব মোহাম্মদ গোলাম আজমকে আরটিভি ও বৈশাখী টিভি, উপসচিব শাহানারা বেগমকে বাংলাভিশন ও দেশ টিভি, উপসচিব নাসরিন পারভীনকে মাই টিভি ও এটিএন নিউজ, উপসচিব এ বি এম মাহবুব হোসেনকে মোহনা টিভি ও বিজয় টিভি, উপসচিব মো. কাউসার আহাম্মদকে সময় টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ওপর নজরদারির দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মাছরাঙ্গা টিভি ও চ্যানেল নাইন, উপসচিব মো. আখতারুজ্জামান চ্যানেল টোয়েন্টিফোর ও গাজী টিভি, সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবীর সিদ্দিকী নাগরিক টিভি ও আনন্দ টিভি, সহকারী সচিব মোহা. মনিরুল ইসলাম গানবাংলা টিভি ও এসএ টিভি, সহকারী সচিব মো. মোতালেব হোসাইন চ্যানেল একাত্তর ও এশিয়ান টিভি, সহকারী সচিব মো. আব্দুল্লাহ সিদ্দিক ডিবিসি নিউজ ও নিউজ টুয়েন্টিফোর এবং সহকারী সচিব মো. ফিরোজ খান বাংলা টিভি ও দুরন্ত টিভির ওপর নজরদারির দায়িত্ব পেয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার (২৬ মার্চ) থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১১ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে  অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে ৯২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ জন। ফলে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।

করোনা আক্রান্তদের প্রতি মানবিক হতে হবে : মসজিদ মিশন

0

ভয়াবহ করোনাভাইরাসে আত্রান্তদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মসজিদ মিশন। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী এ আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহান আল্লাহর তায়ালার পক্ষ থেকে বিশেষ গজব ও ঈমানদারদের জন্য পরীক্ষা স্বরূপ আপোতিত হয়েছে। এই করোনা নিয়ে ভয়-ভীতি ও আতংক ছড়ানো ঠিক হবে না। এ সমস্ত রোগবালাই ও মুসিবতের মাধ্যমে মানুষের মাঝে মনুষত্ব ও মানবিকতা ফিরে আসে। সর্বোপরি আসমান জমিনের মহান মালিক, রাজাধিরাজ রাব্বুল আলামীনের প্রতি সাজদা করার মন তৈরি হয়।

তারা বলেন, ইদানিং করোনা নিয়ে যে ভীতি ছড়ানো হচ্ছে তা থেকে বিরত থাকা দরকার। বিশেষ করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করছে তাদেরকে কাফন-দাফন ও জানাযায় অনিহা আদৌই কাম্য নয়। শর’য়ী বিধান মতে কাফন-দাফন ও জানাযা সম্পন্ন করা আত্মীয়-স্বজন ও সংশ্লিষ্ট মুসলিমদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। মেহেরবানি করে এ দায়িত্ব কেউ অবহেলা করবেন না। এ ক্ষেত্রে কঠোর সর্তকতা ও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে সকল কাজ সম্পন্ন করাটাই শরীয়তের বিধান বলে হাদীস শরিফে বারবার উল্লেখ করা হয়েছে।

অপর এক বিবৃতিতে মসজিদ মিশনের নেতারা বলেন, বিপদ মুসিবত ও পরীক্ষায় সচেতন ও সতর্কতার পাশাপাশি সবর, ধৈর্য ধরতে হবে। নামাজ, রোজা ও ইস্তিগফারের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার কাছে বারবার ধর্না দিতে হবে।

চীন থেকে আসল ১০ হাজার টেস্ট কিট

0

করোনাভাইরাস শনাক্তে কিট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার এসেছে চীন থেকে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকায় এসে পৌঁছেছে।

ঢাকার চীন দূতাবাস এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট ও মেডিক্যাল সরঞ্জাম এসেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কিট এসে পৌঁছায়।

চীন বাংলাদেশকে ১০ হাজার লোকের করোনাভাইরাস পরীক্ষা সরঞ্জাম (টেস্ট কিট), ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক, ১০ হাজার ‘মেডিক্যাল প্রসেসিং ক্লোদিং’ এবং এক হাজার ‘ইনফ্রারেড থার্মোমিটার’ দিয়েছে। এর অংশ হিসেবে আজ সেদেশ থেকে দ্বিতীয় ধাপে এসেছে এসব সরঞ্জাম।

করোনাভাইরাস পরীক্ষায় বাংলাদেশে পর্যাপ্ত ‘টেস্ট কিট’ না থাকায় সম্প্রতি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে টেস্ট কিটসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা চায়। চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়। দেশটি করোনাভাইরাস মোকাবেলায় ইতালিসহ অন্যান্য দেশকেও সহায়তা করছে।

করোনা : জনসাধারণকে সচেতন করছে সেনাবাহিনী

0

করোনাভাইরাস থেকে দেশকে রক্ষা করতে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। ঢাকাসহ সারাদেশে সেনাবাহিনী এরই অংশ হিসেবে মাঠে নেমেছে। দেশের বিভিন্ন অঞ্চলে সেনাসদস্যদের মাঠে নেমে জনসাধারণকে সতর্ক করতে দেখা গেছে। করোনা ভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যেসকল কার্যক্রম চালাচ্ছে-

‘প্রধানমন্ত্রী অবাস্তব ও কল্পনাপ্রসূত কোনো প্রতিশ্রুতি দেননি’

0

গতকালের ভাষণে প্রধানমন্ত্রী অবাস্তব ও কল্পনাপ্রসূত কোনো প্রতিশ্রুতি দেননি বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বাঙালি জাতির নেতা হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে পূর্ব প্রস্তুতি ও বর্তমান প্রস্তুতিসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছেন। করোনা সংকট মোকাবেলায় বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা থেকে শুরু করে কোয়ারেন্টাইন ব্যবস্থা, হাসপাতাল প্রস্তুত ও চিকিৎসা সামগ্রী সরবরাহে সরকার কর্তৃক সম্পন্ন সকল কার্যক্রমের কথা তিনি তুলে ধরেছেন।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনাভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। এ যুদ্ধে আপনাদের প্রধানতম দায়িত্ব ঘরে থাকা। আমরা সকলের প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হব ইনশাল্লাহ। ঘরে বসেই সচেতনতার মাধ্যমে করোনার বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন।

কাদের বলেন, অনাকাঙ্ক্ষিত সংকটের মুখে নিশ্চিত সমাধানে যেখানে সারা বিশ্ব হিমশিম খাচ্ছে, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সীমাবদ্ধতাকে জয় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) করোনাভাইরাস মোকাবেলাকে একটি যুদ্ধ ঘোষণা করে সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলেছে।

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার প্রদত্ত দিক-নির্দেশনাগুলো ছিল নির্মোহ, নির্মেদ ও আশা জাগানিয়া। করোনাভাইরাসে সারাবিশ্ব গভীর সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জাতির অভিভাবক হিসেবে শেখ হাসিনা স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় এই সংকট থেকে উত্তরণের জন্য দিক-নির্দেশনা দিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনের শুরুতে ওবায়দুল কাদের দেশের সর্বস্তরের জনগণকে এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

সন্ধ্যায় চীন থেকে কিট আসছে বিশেষ ফ্লাইটে

0

করোনাভাইরাস শনাক্তে কিট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার আসছে চীন থেকে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবে এসব।

ঢাকার চীন দূতাবাস এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট ও মেডিক্যাল সরঞ্জাম আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কিট এসে পৌঁছাবে। বিমানবন্দরে চীন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে এসব সরঞ্জাম।

চীন বাংলাদেশকে ১০ হাজার লোকের করোনাভাইরাস পরীক্ষা সরঞ্জাম (টেস্ট কিট), ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক, ১০ হাজার ‘মেডিক্যাল প্রসেসিং ক্লোদিং’ এবং এক হাজার ‘ইনফ্রারেড থার্মোমিটার’ দিচ্ছে। এর অংশ হিসেবে আজ সেদেশ থেকে দ্বিতীয় ধাপে আসছে এসব সরঞ্জাম।

করোনাভাইরাস পরীক্ষায় বাংলাদেশে পর্যাপ্ত ‘টেস্ট কিট’ না থাকায় সম্প্রতি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে টেস্ট কিটসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা চায়। চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়। দেশটি করোনাভাইরাস মোকাবেলায় ইতালিসহ অন্যান্য দেশকেও সহায়তা করছে।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের শুভেচ্ছাবার্তা

0

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান সরকার এবং নিজের পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা জানান তিনি। যদিও শুভেচ্ছাপত্রে ২৬ মার্চ দিনটিকে ‘ন্যাশনাল ডে’ বা ‘জাতীয় দিবস’ লেখা হয়েছে।

সেখানে বলা হয়, বাংলাদেশের সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়ার নীতিতে বিশ্বাসী হয়ে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় পাকিস্তান। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন বজায় রাখতে আমাদের দুই দেশের আন্তরিক ইচ্ছা রয়েছে।

ইমরান খান লিখেছেন, বাংলাদেশের ভাতৃসম জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করছি।

যুক্তরাষ্ট্রেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, মৃত্যু এক হাজার ছাড়াল

0

করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। এই ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চীনে। আবার সবচেয়ে বেশি সুস্থও হয়েছে চীনে। তবে প্রাণহানিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালিতে। পিছিয়ে নেই ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রও। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর হিসেবে খ্যাত এই দেশটির পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসছে না। প্রতি মিনিটে সেখানে আক্রান্তের ঘটনা ঘটছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের দেশে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা ১ হাজার ৩২ জনে দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ হাজার চারশ ৮৯ জনে। কোনো প্রতিষেধক না থাকায় সুস্থ হওয়ার সংখ্যা একেবারেই কম। আর এতে করেই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বৈশ্বিক মহামারির পরবর্তী কেন্দ্র হতে পারে যুক্তরাষ্ট্র। অর্থাৎ ইতালির মতোই ভয়াবহ চিত্র হতে পারে যুক্তরাষ্ট্রে।

দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। সেখানে ৩৩ হাজার ১৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিনশ ৬৬ জন মানুষ। সে কারণেই নিউইয়র্কে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। নিউইয়র্ক মেট্রো অঞ্চল থেকে বের হয়ে অন্য কোনো অঙ্গরাজ্যে গেলে প্রত্যেককে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

করোনা মোকাবেলায় বসে নেই ট্রাম্প প্রশাসন। করোনা সঙ্কটে মার্কিন অর্থনীতি ও কোটি কোটি মানুষের জন্য দুই ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের একটি চুক্তিতে পৌঁছেছে হোয়াইট হাউস এবং সিনেট। করোনার কারণে দেশটির সঙ্কোচনশীল অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। মহামারির কবলে স্বাস্থ্য সেবা, ব্যবসা-বাণিজ্য এবং মার্কিন সাধারণ জনগণকে সহায়তা করতে এই অর্থ বিশেষ সহায়ক হবে।

ভারতের পাশে চীন, কৃতজ্ঞতা প্রকাশ

0

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত যেভাবে চীনের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে কৃতজ্ঞতা প্রকাশ করল বেইজিং। ভারতকেও প্রয়োজনে এই প্যানডেমিক মোকাবিলায় সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিলো চীন। ভারত এই যুদ্ধে তাড়াতাড়ি জয়লাভ করবে বলে আশাপ্রকাশ করেছে তারা।

বুধবার নয়াদিল্লিতে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষে থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে চীনা কাউন্সিলর জি রোং বলেন, ‘ভারতকে ইতোমধ্যে কোভিড-১৯ এর মোকাবিলায় আর্থিক সাহায্য পাঠানো শুরু করেছে চীন। আমরা যেকোনো প্রয়োজনে ভারতের পাশে দাঁড়াতে প্রস্তুত।’ এই কঠিন সময়ে চীন ও ভারত একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে জানানো হয়েছে।

ভারত যেভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে চীনের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাতে ধন্যবাদ জানিয়েছে চীন। এখন কিছুটা সামলে নিয়ে তারাও ভারতকে সাহায্য করতে প্রস্তুত। ভারত আগেই চীনে ১৫ টন মেডিক্যাল সামগ্রী চীনে পাঠায়। এর মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার এবং অন্যান্য জরুরি জিনিসপত্র।

সূত্র: এই  সময়