Home Blog Page 3065

ঘরে ঘরে পঁচে পড়ে থাকছে লাশ!

0

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো। অনুন্নত দেশের মতো অসহায় হয়ে পড়েছে চিকিৎসা, প্রযুক্তি আর সম্পদে উন্নত দেশগুলোও।

ইউরোপের দেশ ইতালি ও স্পেনের অবস্থা ভয়বাহ। স্পেনে ঘরের মধ্যেই মানুষ মরে পড়ে থাকছে। সেখানেই পঁচে যাচ্ছে লাশ।

বিবিসি ও সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, স্পেনে প্রতিদিনই শত শত মানুষ মারা যাচ্ছে দেশটিতে। ঘরের মধ্যে মরে পঁচে-গলে যাচ্ছে লাশ। সরানোর কিংবা দাফনের কেউ নেই। বাড়ি বাড়ি গিয়ে সেইসব পচা-গলা লাশ উদ্ধার করছে সেনাবাহিনী।

এদিকে দেশটির বৃদ্ধাশ্রম থেকেও উদ্ধার হচ্ছে বয়স্ক মানুষের লাশ। জীবনের শেষ আশ্রয় এসব বৃদ্ধাশ্রমে আক্রান্তদের ফেলে পালিয়েছে কর্তৃপক্ষ। অতিরিক্ত লাশের কারণে উপচে পড়ছে মর্গগুলো।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বলে বিবিসি ও সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বাড়ি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে বয়স্কদের। কখনও কখনও বিছানার উপরেই পাওয়া যাচ্ছে তাদের মরদেহ।

প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, অভিযানের সময় বেশকিছু বাড়িতে বয়স্কদের পরিত্যক্ত অবস্থায় আবিষ্কার করেছে সেনাবাহিনী। কখনও তাদের মরদেহ পাচ্ছে তারা। অমানবিক এসব ঘটনা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন দেশটির সরকারি আইনজীবীরা।

স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্য দিয়ে ইতালির পর মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল স্পেন।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার জানায়, গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু নিয়ে দেশ এখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪৩৪ জন। গত মঙ্গলবার যা ছিল ২ হাজার ৬৯৬। করোনার উৎপত্তিস্থল চীনে মারা গেছেন ৩ হাজার ২৮১।

স্পেনে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০ জন। গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৭৩। তবে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইতালির পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৬৩। এছাড়া মৃত্যু হয়েছে ৭৮৪ জনের।

২৪ ঘণ্টায় ২০০০ শয্যার হাসপাতাল বানিয়ে চমক দেখাল ইরান

0

প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটিতে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ২৭ হাজার ১৭ জন। বিপুল সংখ্যক করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে রাজধানী তেহরানে মাত্র ২৪ ঘণ্টায় ২ হাজার শয্যার হাসপাতাল তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে ইরান।

তেহরান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে নির্মিত ২ হাজার শয্যার হাসপাতালটি আজ বুধবার চালু হয়েছে। ‘শহীদ ড. হেজরাতি’ নামের এই হাসপাতালটি ইরানের সেনাবাহিনী তৈরি করেছে বলে পার্স টুডের খবরে বলা হয়েছে।

দুপুরে হাসপাতালটি উদ্বোধন করেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি। এসময় উপস্থিত ছিলেন উপ-সেনাপ্রধান ও সেনাবাহিনীর জৈব-প্রতিরক্ষা ঘাঁটির প্রধান এডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি, সেনাবাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি, ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি, তেহরানে করোনাভাইরাস বিরোধী সদর দপ্তরের প্রধান ড. আলী রেজা জালি প্রমুখ।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হাসপাতালটিতে করোনা রোগীদের নমুনা পরীক্ষা ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রীসহ সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। রোগী ও চিকিৎসকদের জন্য মাস্ক ও পোশাক তৈরি এবং খাবার সরবরাহ সবই এই হাসপাতাল থেকে করা হবে।

সেনাবাহিনীর জৈব-প্রতিরক্ষা ঘাঁটির প্রধান রিয়ার এডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য তেহরান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে এখনই আরও একহাজার  শয্যা স্থাপন করা যাবে। প্রয়োজন হলে পর্যায়ক্রমে তা পাঁচ হাজার  শয্যায় পরিণত করা সম্ভব।

এর আগে ইরানের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র ‘ইরান মল’-এ তিন হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়। এছাড়া, তেহরানের বাইরে বিভিন্ন শহরে সাড়ে চার হাজার  শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে।

মৃত্যুতে চীনকে টপকে গেল স্পেন, ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের প্রাণহানী

0

বিশ্বজুড়ে চলছে করোনা ঝড়। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গোটা বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০৩ জন। এর মধ্যে ইতালি ও স্পেনের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর। সর্বশেষ খবর বলছে, ইউরোপের স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্য দিয়ে ইতালির পর মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল স্পেন।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার জানায়, গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু নিয়ে দেশ এখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪৩৪ জন। গত মঙ্গলবার যা ছিল ২ হাজার ৬৯৬। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনে মারা গেছেন ৩ হাজার ২৮১।

স্পেনে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০ জন। গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৭৩। তবে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইতালির পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৬৩। এছাড়া মৃত্যু হয়েছে ৭৮৪ জনের।

গোটা বিশ্বে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তদের মধ্যে ১৯ হাজার ৬০৭ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৮৫৬ জন। এরমধ্যে শুধুই চীনেই সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৬৫০। দেশটিতে করোনায় মোটা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২১৮।

মুক্তি পেলেন খালেদা জিয়া

0

সরকারের দেওয়া শর্তের ভিত্তিতে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার (২৫ মার্চ) আড়াইটার দিকে বিএসএমএমইউতে কারা কর্মকর্তা চিঠি নিয়ে যান। পরে তিনি মুক্তি পান।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা তিনটা পাঁচ মিনিটের দিকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়ার পর পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব তাকে গ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই ডাকা সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে মুক্তির বিষয়ে সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই শর্তে তাকে মুক্তি দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না- এমন শর্তে তাকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া।

‘খালেদার মুক্তি প্রধানমন্ত্রীর মানবিকতার দৃষ্টান্ত’

0

খালেদা জিয়ার শাস্তি ছয় মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার শাস্তি ছয় মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে নৈতিক ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি, বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় সরকারের সর্বাত্মাক ও সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে।

সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার পরিবার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানানোর পর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ১০ থেকে ১১ দিন আগে তাঁরা আবেদন করেন। ইচ্ছে করলে তাঁরা আরো আগেই আবেদন করতে পারতেন। তিনি বলেন, খালেদা জিয়া যে কোনো মুহূর্তে ছাড়া পেতে পারেন। কিছু আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। সেগুলো শেষ হলেই তিনি মুক্তি পাবেন। আশা করি বিএনপি করোনা মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা করবে।

করোনা মোকাবেলায় চীনের আগে এলো ভারতের সহায়তা সরঞ্জাম

0

করোনাভাইরাস মোকাবেলায় আগামীকাল বৃহস্পতিবার জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে চীন। তবে তার আগে আজ বুধবার ভারত সরকার বাংলাদেশের কাছে জরুরি চিকিৎসা সহায়তার একটি বড় চালান হস্তান্তর করছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে এই সহায়তা হস্তান্তর করেন। ভারতের সহায়তা সামগ্রীর মধ্যে আছে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার।

 

ভারতীয় হাইকমিশনার জানান, করোনাভাইরাস বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ! ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে ১৫ মার্চ ২০২০ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য সার্ক নেতৃবৃন্দ একটি ভিডিও সম্মেলন করেন। এই অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারত ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে হস্তান্তর করেছে। এসকল সামগ্রী কোভিড-১৯ এর বিস্তার মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে।

সহায়তার এই প্রাথমিক জরুরি চালানটি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুসারে প্রাথমিকভাবে ভারতের এক কোটি মার্কিন ডলার সহায়তা নিয়ে কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায়। পরবর্তীতে, বাংলাদেশ সরকারসহ সার্কের বিভিন্ন দেশ কোভিড-১৯ জরুরি তহবিলে অবদান রেখেছে।

সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের সেরা অনুশীলনগুলো বিনিময়ের জন্য ভারত ও বাংলাদেশের ডাক্তার এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ভিডিও সম্মেলন পরিচালনা করার প্রস্তুতিও চলছে।

ভারতীয় হাইকমিশন জানান, বন্ধু ও প্রতিবেশী হিসেবে প্রতিকূল সময়ে ভারত বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত। ভারত, বাংলাদেশ এবং অন্যান্য সার্ক দেশ ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ সংক্রমণে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে।

জীবাণুনাশক ছিটানো চলছে রাজধানীতে

0

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো জীবাণুনাশক ছিটানো কার্যক্রম চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে মহানগরের আটটি ক্রাইম বিভাগে চালানো হচ্ছে এ কার্যক্রম। দুই দফায় এ কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) শুরু হয় জীবাণুনাশক ছিটানো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম(বার)-এর নির্দেশনায় আজ বুধবার থেকে প্রতিদিন দুইবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবানুনাশক ওষুধ ছিটানো হবে।

ডিএমপির আটটি ওয়াটার ক্যানন আট ক্রাইম বিভাগে প্রথমবার সকাল ১০টা থেকে ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবানুনাশক ওষুধ ছিটানো হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

করোনাভাইরাসে দেশে আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত নেই

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরেকজনের মৃত্যু হয়েছে। নতুন করে কেউ আক্রান্ত হননি।

আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

করোনায় আজ বুধবার সকালে ৬৫ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গ্রামের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। সেখান থেকে তাকে ঢাকা আনা হয়েছিলো।

তিনি জানান, দেশে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের ‍মৃত্যু হলো।

এছাড়া করোনা সতর্কতায় দেশে আইসোলেশনে রয়েছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪৭ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানান সেব্রিনা ফ্লোরা।

অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, করোনায় আক্রান্ত আরো দুজন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এতে দেশের মোট সাতজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

করোনায় মৃতদের দাফনে স্থানীয়দের বাধা

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করতে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এই কবরস্থানের লোহার গেটের ওপরে একটি ব্যানারও টাঙানো হয়েছে। এর আগে ঢাকার দুই সিটি কর্পোরেশন রাজধানীতে করোনায় মৃতদের এই কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছিলো।

খিলগাঁও ও রামপুরা থাকা এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে লেখা হয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র মহোদয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আকুল আবেদন। সাধারণ জনগণের জীবনের নিরাপত্তার স্বার্থে করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ খিলগাঁও তালতলা কবরস্থানের পরিবর্তে ঢাকার বাহিরে বা অন্য কোনো নিরাপদ স্থানে দাফন করার ব্যবস্তা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’

ডিএনসিসি’র প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা তাজিনা সারোয়ার জানান, গত রবিবার স্থানীয়দের বাধার মুখে এই কবরস্থানে করোনায় আক্রান্ত এক মৃত ব্যক্তির দাফন করা সম্ভব হয়নি। তাকে মিরপুরে ডিএনসিসি’র একটি কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয়দের বাধার কারণে এখানে করোনায় মৃতদের দাফন আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে এ সমস্যার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

দেশে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত রোগী নেই

0

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন কোনো রোগী আক্রান্ত হয়নি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন। তবে আক্রান্তদের একজনের মৃত্যু হয়েছে।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আরো একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ওই ব্যক্তি বিদেশ থেকে আগত রোগীর পরিবারের সদস্য। গত ১৮ মার্চ তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরবতীতে এলাকার একটি হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে ২১ মার্চ ঢাকায় আনা হয়। ঢাকায় তিনি আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন পুরুষ। তাঁর বয়স ৬৫ বছর। তাঁর ডায়াবেটিস এবং হাইপারটেনশন ছিল। এসব জটিলতার জন্য আজ বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি ৮২ জনের। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে মোট ৭৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন কোন রোগী শনাক্ত হয়নি। এই মুহূর্তে আইসোলেশনে আছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো দুইজন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এ পর্যন্ত ৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন কোনো রোগী আক্রান্ত হয়নি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন। তবে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। যিনি গত ১৮ তারিখে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়ে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। পরিস্থিতি খারাপের দিকে যখন তখন তাঁকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।

বিদেশফেরত এক আত্মীয়ের মাধ্যমে তিনি আক্রান্ত হয়েছিলেন। তার বয়স ৬৫। তিনি একজন পুরুষ। বুধবার দুপুরে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী আক্রান্ত হননি।

গত ২৪ ঘণ্টায় একজন মারা যাওয়ার ফলে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। অন্যদিকে নতুন করে কেউ আক্রান্ত হননি, ফলে আক্রান্তের সংখ্যা ৩৯-ই আছে। তবে সুস্থ হয়েছেন আরও দুজন। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন পাঁচজন।

করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেয়া হয়েছে।