Home Blog Page 3067

আলোর মিছিল বাতিল, ঘরে ঘরে রাত ১১টায় মোমবাতি প্রজ্জ্বালনের আহবান

0

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের জন্য একাত্তরের ঘাতক দালল নির্মূল কমিটির প্রতিবছরের নিয়মিত আয়োজন ২৫ মার্চ গণহত্যার কালরাত্রির আলোর মিছিলসহ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে, এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবৃতিতে ঘরে থেকে ২৫ মার্চ রাত ১১টায় প্রত্যেকে একটি করে মোমবাতি জ্বালিয়ে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের অনুরোধ জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাবার জন্য, গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নকরণ এবং শহীদদের আত্মদানের চেতনায় নিজেদের বোধ শাণিত করবার জন্য শহীদজননী জাহানারা ইমাম ২৫ মার্চ সূচনা করেছিলেন গণহত্যার কালরাত্রি পালন কর্মসূচি। গত ২৮ বছর ধরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ২৫ মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মোমবাতি হাতে আলোর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বধ্যভ‚মিতে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছিল।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। ’৭১-এর ২৫ মার্চের মধ্যরাত্রি থেকে বাংলাদেশে আরম্ভ হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতম গণহত্যাযজ্ঞ, মানবজাতির স্মরণকালের ইতিহাসে যার নজির নেই। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে কখনও ৩০ লক্ষ মানুষকে হত্যা করতে পারত না যদি না তাদের সঙ্গে এদেশের জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামের মত দল প্রত্যক্ষভাবে সহযোগিতা এবং হত্যাযজ্ঞে অংশগ্রহণ করত।

‘লকডাউন’ করার জন্য আমেরিকার জন্ম হয়নি : ট্রাম্প

0

লকডাউন করার জন্য আমেরিকার জন্ম হয়নি বলে জনগণকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা মহামারি সারা দেশে ছড়িয়ে পড়লে হয়তো আমেরিকানদের অনেকের জীবন-জীবিকা হুমকির পড়বে, তবে শীঘ্রই আবার সেটা স্বাভাবিক হয়ে উঠবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ১২টিরও বেশি রাজ্যে করোনা ছড়িয়ে পড়েছে। অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক শ্বাস প্রশ্বাসজনিত রোগের বিস্তার রোধে জনগণকে বাড়িতে থাকার আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকানদের জানতে চাই যে, আমরা এখন একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। শীঘ্রই কষ্টের অবসান হবে, স্বাভাবিক জীবন ফিরে আসবে এবং আমাদের অর্থনীতি খুব দ্রুততার সাথে শক্তিশালী রূপে প্রত্যাবর্তন করবে। তবে এই জাতীয় দুর্যোগের সময় আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জয়ের দিকে মনোনিবেশ করতে হবে।’

এর আগে, ক্যালিফোর্নিয়াসহ করোনায় আক্রান্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলোর হাসপাতালে হাজার হাজার জরুরি বেড তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। আক্ষরিক অর্থে আমরা যুদ্ধেই আছি।’

ওয়ার্ল্ড ওমিটারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত ৫০ রাজ্যে ৪৬ হাজার ১৬৮ জনের মাঝে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৫৮২ জন। বন্ধ রাখা হয়েছে ব্যবসা-বাণিজ্যের বহু কেন্দ্র। যুক্তরাষ্ট্রের প্রায় এক-তৃতীয়াংশ লকডাউন রয়েছে।

দেশটির প্রায় ১৭ কোটি মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রে জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভাইরাসে আক্রান্তের তালিকায় তৃতীয় নম্বরে উঠে এসেছে দেশটি।

করোনা আক্রান্তের সংখ্যা বেশি নিউইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসে। এ দুঃসময়ে দেশের হাসপাতালগুলোতে জরুরি বেড স্থাপনের ঘোষণা দিলেন ট্রাম্প। করোনা আক্রান্ত হটস্পট রাজ্যগুলোতে এসব জরুরি বেড তৈরি করা হবে।

এর আগে করোনার অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় এক লাখ ৭০ হাজার কোটি ডলারের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন ট্রাম্প।

কোয়ারান্টিন না মানার শাস্তি

0

সারা বিশ্বে নীরবে হাজার হাজার মানুষের শরীরে ঢুকে যাচ্ছে করোনা। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ; সবাই আক্রান্ত হচ্ছেন করোনায়।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে ইতালিতে। বাদ পরেনি যুক্তরাষ্ট্রও। এই মারণ ভাইরাস ছড়িয়েছে পাকিস্তানেও। দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে এরই মধ্যে আটশ ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ছয় জন। এমন পরিস্থিতিতে পাকিস্তানের করাচির নাজিমাবাদ নামক এলাকায় বন্ধ করা হয়েছে জন সাধারণের চলাচল। তবে বিশেষ ক্ষেত্রে কেউ কেউ বের হতে পারছেন।

করোনা ঠেকাতে নাজিমাবাদে কারফিউ-এর মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। শহরটি নিয়ন্ত্রণ করছে স্থানীয় পুলিশ। মানুষকে বলা হয়েছে করোনা রুখতে ঘরে থাকতে। স্বেচ্ছা কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে সবাইকে। কিন্তু অনেকেই বাসা থেকে বের হয়ে ঘুরা-ফেরা করছেন। কিন্তু মুখে নেই ফেস মাস্ক, হাতে নেই গ্লোভস আর পকেটে নেই স্যানিটাইজার। তাই স্থানীয় পুলিশ বাধ্য হয়ে বাসার বাইরে বের হওয়া মানুষদের ধরছেন। আর দিচ্ছেন শাস্তি।

কোয়ারান্টিনের আদেশ না মানায় নাজিমাবাদে রাস্তায় কিছু লোকদের ধরে এক সঙ্গে দাঁড় করিয়ে দেয় স্থানীয় পুলিশ। তারপর শুরু হয় শাস্তির পালা। দুই পায়ের পেছনে থেকে ভেতরের দিকে হাত ঢুকিয়ে কান ধরিয়ে বসিয়ে রাখেন তারা। সেখানেই শেষ নয়; সরকারি আদেশ অমান্য করার অপরাধ তাদের নামে দায়ের করা হয় মামলাও।

এর আগে গতকাল সোমবার লকডাউন আদেশ না মানায় ২২২ জনকে আটক করেছে করাচি পুলিশ। এনিয়ে মোট ৬৮৬ জনকে আটক করা হয়েছে লকডাউন আদেশ ভঙ্গ করার জন্য। ২৪৬টি মামলা হয়েছে। করাচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম নবি মেমন বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অবশেষে মিয়ানমারে করোনার থাবা, আক্রান্ত ২ জন

0

করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। পৃথিবীর ১৯৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে মারণ এই ভাইরাস। মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তবে আশ্চর্যের বিষয় হলো করোনার উৎস্থল চীনের পার্শবর্তী দেশ মিয়ানমার এই ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত ছিল। অং সান সু চির দেশ কিভাবে ভয়ঙ্কর এই ভাইরাসের থেকে নিজেকে রক্ষা করছে সেটাই ছিল সবার কৌতুহলের বিষয়।

অবশেষে প্রথমবারের মতো মিয়ানমারেও থাবা বসিয়েছে করোন। দেশটিতে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যফেরত এ দুজনই দেশটির প্রথম করোনা রোগী।

মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৩ মার্চ) রাতে জানায়, আক্রান্ত দুজনের একজন ৩৬ বছর বয়সী এবং একজন ২৬ বছর বয়সী। তারা সাম্প্রতিক সময়ে কাদের সঙ্গে মিশেছেন, তাদের চিহ্নিত করার তৎপরতা শুরু হয়েছে।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল যে দেশে, সেই চীনের সঙ্গে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত রয়েছে। এমনকি দুদেশের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের কারণে উভয় দেশে তাদের নাগরিকদের অবাধ যাতায়াত ও যোগাযোগ রয়েছে। কিন্তু উহানে করোনা শনাক্ত হওয়ার পর থেকে দেশের সব প্রবেশপথে কড়াকড়ি আরোপ করে মিয়ানমার সরকার। তারই ফলে করোনাকে প্রায় তিনমাস ঠেকিয়ে রাখা গেছে বলে দাবি করে মিয়ানমার।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, করোনার বিস্তাররোধে গত সপ্তাহে মিয়ানমার সব স্থলসীমান্ত বন্ধ করে দেয়। নিষেধাজ্ঞা জারি করে বৌদ্ধ ধর্মীয় নববর্ষসহ সার্বিক আচার-অনুষ্ঠানকেন্দ্রিক গণজমায়েতের ওপরও। দুইজন শনাক্ত হওয়ায় এখন গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ দুই হাজার ৬৯ জন।

চীনে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর প্রথম দিকে দেশটি পরিস্থিতি আঁচ করতে ব্যর্থ হলে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে তৃতীয় মাসে এসে পরিস্থিতি কিছুটা সামলে নিয়েছে চীন। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ১৭১ এবং মারা গেছেন তিন হাজার ২৭৭ জন।

চীনে লাশের সারি ফেলে করোনাভাইরাস অসতর্কতা ও অসচেতনতার সুযোগ বুঝে এখন তাণ্ডব চালাচ্ছে ইউরোপে। সবচেয়ে বড় বিপদে পড়েছে ইতালি। সেখানে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃত্যু হয়েছে ছয় হাজার ৭৭ জনের।

মাত্র চারদিনেই ১ লাখ মানুষ করোনায় আক্রান্ত!

0

সারা বিশ্বে মহামারি আকার ধাভন করা করোনা ভাইরাস আগের চেয়ে অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। মাত্র চারদিনেই ১ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার (২৩ মার্চ) জেনেভায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিদর্শক তেড্রোস আডানম গেব্রিয়ুস।

গেব্রিয়ুস বলেন, প্রথমে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ থেকে ১ লাখে পৌঁছাতে সময় লেগেছে ৬৭ দিন। দ্বিতীয় এক লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ১১দিন। আর তৃতীয় এক লাখ হতে সময় লেগেছে মাত্র ৪ দিন।

মহাপরিদর্শক বলেছেন, এই ভয়াবহ ভাইরাসটি সঙ্গে মোকাবেলা করা এখনো সম্ভব। এজন্য আমি আসন্ন জি-২০ সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের একসঙ্গে প্রতিরোধ সরঞ্জাম উৎপাদনে কাজ করার জন্য আহ্বান জানাবো। সম্মেলনে প্রতিটি দেশকে এই সংকটময় সময়ে ঐক্য হওয়ার জন্য আহ্বান করব। কারণ, বিশ্বের মোট জিডিপির ৮০ শতাংশ এসব দেশের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নেতা আরও বলেন, প্রতিটি দেশেকে একত্রে কাজ করতে হবে। প্রতিটি দেশের স্বাস্থ্যকর্মীদের রক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। যদি অগ্রাধিকার না দেই, তাহলে অনেক মানুষের মৃত্যু হবে। কেননা যারা চিকিৎসা দিবেন তারাই যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সেবা দেওয়ার লোক কোথায় পাব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, ২৬ মিলিয়নের বেশি স্বাস্থকর্মী করোনা রোগীদের চিকিৎসা দেবেন।

ইতোমধ্যে বিশ্বের ১৯৫ টি দেশের ৩,৮৬,৩৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,০২,৩৩৩ জন। মৃতের সংখ্যা ১৬,৭৭১ জন। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ২ লাখ ৩৯ হাজার ৭১৬ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১১ হাজার ৮৫৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন আর ২ লাখ ৩৯ হাজার ৭১৬ জনের অবস্থা স্থিতিশীল।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮১ হাজার ০৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ২৭০ জন। মৃত্যুর দিক দিয়ে চীনের ছাপিয়ে গেছে ইতালি। দেশটিতে ৬৩ আজার ৯২৭ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ৬ হাজার ৭৭ জন। এর পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান। ৪১ হাজার ৫৩৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫০১ জন নাগরিকের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাস ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সূত্রঃ বিবিসি

মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

0

শর্তসাপেক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। তবে তিনি বিদেশে যেতে পারবেন না।

তিনি বলেন, খালেদা জিয়া পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ৪০১ ধারায় তার দণ্ড স্থগিত করে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন।

আজ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ

0

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে কমলাপুর থেকে দেশের কোনো গন্তব্যে ট্রেন ছেড়ে যাবে না। তেমনি ঢাকায়ও কোনো ট্রেন আসবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

তিনি বলেন, আমাদের যাত্রীবাহী মোট ট্রেন রয়েছে ৩৬৪টি। এর মধ্যে লোকাল, মেইল, কমিউটার ও ডেমোসহ ২৫৭টি ট্রেন আজ ভোর থেকে বন্ধ রয়েছে। বাকিগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, তবে ৯৮টি আন্তঃনগর ট্রেন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। সেগুলো ঢাকায় পৌঁছার পর আবার নির্দিষ্ট জায়গায় ফিরে যাবে। কারণ কমলাপুরে ট্রেন স্টেশনে শতাধিক ট্রেন রাখার জায়গা নেই।

এর আগে সকালে সব ধরণের নৌযান ও গণপরিবহণ বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিকেল থেকেই কার্যকর হচ্ছে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত। তবে বাকিসব গণপরিবহন বন্ধ হবে আগামী বৃহস্পতিবার থেকে।

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪, আক্রান্ত ৩৯

0

বাংলাদেশে নতুন করে আরো ছয় জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই ছয় জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইনে তাদের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানায়।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় করোনার জন্য খোলা হটলাইনে ১ হাজার ৭০০টি কল এসেছে। এরমধ্যে সবগুলো কলই করোনা সম্পর্কিত। এছাড়া এই সময়ের মধ্যে ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে মোট ৭১২ জনের নমুনা সংগ্রহ করা হলো। বর্তমানে ৪০ জন আইসোলেশনে রয়েছেন বলেও জানান তিনি।

নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত

0

নতুন করে আরো ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩৯ জনে দাঁড়িয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার জন্য খোলা হটলাইনে ১ হাজার ৭০০টি কল এসেছে। এরমধ্যে সবগুলো কলই করোনা সম্পর্কিত। এ ছাড়া এই সময়ের মধ্যে ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে মোট ৭১২ জনের নমুনা সংগ্রহ করা হলো।

করোনায় বাংলাদেশে আরো একজনের মৃত্যু

0

করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।

আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট চারজন মারা গেলেন। এছাড়া নতুন করে আক্রান্ত আরো ছয়জন।