Home Blog Page 3068

মাঠে নেমেছে সেনাবাহিনী

0

করোনাভাইরাস প্রতিরোধ প্রস্তুতির অংশ হিসেবে চলমান অন্যান্য উদ্যোগের সঙ্গে কাজ করতে মাঠে নামানো হয়েছে সশস্ত্র বাহিনীকে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তা করছেন সেনাবাহিনীর সদস্যরা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সারা দেশ একসঙ্গে লকডাউন না করে মানুষের চলাচল সীমিত করে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করার পন্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কাজ সেনাবাহিনীর সদস্যরা ভালোভাবে করতে পারবেন বলে সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন। এ কারণে সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে।

গতকাল সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সারা দেশ লকডাউনের ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি জানান, মঙ্গলবার থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী নিয়োজিত হবে। বিশেষ করে বিদেশফেরত ব্যক্তিদের কেউ নির্ধারিত কোয়ারেন্টিনের বাধ্যতামূলক সময় পালনে অবহেলা করছেন কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখবে সেনাবাহিনী।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বাংলাদেশে সংক্রমণ, বিস্তৃতির সম্ভাব্যতা ও প্রেক্ষাপট বিবেচনায় বেসামরিক প্রশাসনের অনুরোধে বিভাগীয় ও জেলা শহরগুলো ও উপকূলীয় এলাকায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনা, নৌ ও বিমানবাহিনী নিয়োজিত থাকবে। নৌবাহিনী উপকূলীয় এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবে। বিমানবাহিনী হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জরুরি পরিবহনকাজে নিয়োজিত থাকবে।

সুপ্রিম কোর্টে প্রবেশের আগে হাত ধোয়ার ব্যবস্থা

0

করোনাভাইরাস প্রতিরোধে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় হাত ধোয়ার ব্যবস্থা করেছে গণপূর্ত অধিদপ্তর।

গাবতলীতে যাত্রীদের ভিড়, হাত ধোয়ার ব্যবস্থা

0

ছুটি ঘোষণার পরপরই আজ গাবতলী বাসস্ট্যান্ডে উপচেপড়া ভিড়। গ্রামে ছুটছে মানুষ। ঠিক এ সময়ে গাবতলীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন সাধারণ মানুষের হাত ধোয়ার ব্যবস্থা করেছেন। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণু মুক্ত করার জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে।

এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে আজ মঙ্গলবার থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আন্তঃনগর ট্রেন চলাচলও বন্ধ হতে পারে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে। এ ছাড়া ২৬ মার্চ থে‌কে সব ট্রেনের টি‌কিট বি‌ক্রি বন্ধ রয়েছে। ওইদিন থেকে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হতে পারে। তবে এখনো অফিস আদেশ না হলেও শিগগির আদেশ হতে পারে বলে সূত্র জানায়।

আবার অন্য একটি সূত্র বলছে, ২৬ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন সীমিত আকারে চলবে।

সচিবালয়ে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি

0

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সাংবাদিক প্রবেশের বিষয়ে অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অফিস আদেশ এখনো জারি করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাতে বাধা দেন। তারা বলছেন, সচিবালয়ে সরকারি কর্মচারী ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। যদি কোনো মন্ত্রণালয়ের নির্দিষ্ট সংবাদ সম্মেলন থাকে তবে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে বলে জানান তারা।

সচিবালয় নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট কোনো প্রোগ্রাম না থাকলে সার্বিক নিরাপত্তার (করোনাভাইরাস) স্বার্থে সাংবাদিকদের প্রবেশ সংকুচিত করা হয়েছে- গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম একটি মৌখিক আদেশ দেওয়া হয়েছে। গেইটের নিরাপত্তাকর্মীরা সেটাই অনুসরণ করছেন। অফিসিয়াল আদেশ না হওয়ায় এ ব্যাপারে কেউ নাম প্রকাশ করে মন্তব্য করতে চাচ্ছেন না।

আজ থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ

0

করোনাভাইরাসের বিস্তার রোধে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আন্তঃনগর ট্রেন চলাচলও বন্ধ হতে পারে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে। এ ছাড়া ২৬ মার্চ থে‌কে সব ট্রেনের টি‌কিট বি‌ক্রি বন্ধ রয়েছে। ওইদিন থেকে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হতে পারে। তবে এখনো অফিস আদেশ না হলেও শিগগির আদেশ হতে পারে বলে সূত্র জানায়।

আবার অন্য একটি সূত্র বলছে, ২৬ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন সীমিত আকারে চলবে

করোনা রোধে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও ফ্রি বিতরণ

0

করোনাভাইরাসের বিস্তার রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীণ ভয়েস’। সংগঠনের কর্মীরা নিজস্ব উদ্যোগে নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা নিম্নআয়ের মানুষদের মাঝে বিতরণ করছে। একইসঙ্গে খাদ্য সংকটে থাকা রাজধানীর শ্রমজীবী মানুষদের মধ্যে বিনামূল্যে খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই অবস্থাকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জীবানুরোধক হ্যান্ড স্যানিটাইজার পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফায় মানুষের কাছে বিক্রি করছে। আর এই অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে যুব সংগঠন ‘গ্রীণ ভয়েস’ এর কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ করছেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর লালমাটিয়ার ডি ব্লকের একটি ভবনে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের কাজ করছে গ্রীণ ভয়েসের কর্মীরা। বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী, ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল, গ্লিসারিন, লেমন ওয়েল ও ডিস্টিলড ওয়াটার ব্যবহার করে এই স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। গত তিন দিন ধরে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বোতলজাত করার পাশাপাশি তা বিনামূল্যে (ফ্রি) বিতরণ করা হচ্ছে। বিতরণের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে থাকা নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

গ্রীণ ভয়েসের প্রধান সমন্বয়কারী আলমগীর কবীর জানান, করোনাভাইরাসের ঝুঁকি থাকলেও আমাদের প্রস্তুতির ঘাটতি রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে থাকা পেশাজীবী ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। সেই বিবেচনা থেকে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ কার্যক্রম নেওয়া হয়েছে। এছাড়া মানুষ গৃহবন্দি হয়ে যাওয়ায় শ্রমজীবী মানুষরা সব থেকে বিপাকে পড়েছে। প্রতিদিনের খাবার যোগাড় করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। তাই তাদের মধ্যে খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে এই কার্যক্রম শুরু হবে।

তিনি আরো বলেন, সম্পূর্ণ ব্যক্তি অনুদানের এই কার্যক্রম চলছে। তাই এই কাজে সকলের সহযোগিতা প্রয়োজন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে বলেও তিনি জানান।

সংগঠনের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন প্রিন্স জানান, এই প্রকল্পের কাজ চালিয়ে নেওয়ার ক্ষেত্রে বোতল, কেমিক্যালসহ অন্যান্য কাঁচামালের সংকট ও উচ্চমূল্য বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। আর
স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য অর্থ সংকট তো আছেই। তাই দরিদ্র শ্রমজীবী মানুষদের কথা বিবেচনায় নিয়ে কাঁচামালের সহজপ্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি আর্থিক সহায়তায় সকলে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে উদীচী শিল্পী গোষ্ঠি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, জুম বাংলাদেশ ফাউন্ডেশনসহ বেশকিছু প্রতিষ্ঠান হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জেলায় জেলায় তরুণদের স্বত:স্ফূর্ত উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে।

সাধারণ ছুটিতে ১০টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা

0

করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের ব্যাংকিং ব্যবস্থার কর্মঘন্টা কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। সর্বসাধারণের প্রয়োজনীয়তায় ব্যাংক খোলা থকলেও সকাল ১০ টা থেকে দেড়টা পর্যন্ত কর্মঘন্টা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালত। এই সাধারণ ছুটিতেও প্রয়োজনীয়তার তাগিদে খোলা থাকবে ব্যাংক সেবা।

সাধারণ ছুটির এই সময়ে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে লেনদেনর সময় আরো সীমিত। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বুধবার থেকে ভারতের আকাশে আর কোনো বিমান উড়বে না

0

করোনা ঠেকাতে আগেই বন্ধ হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। এবার অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ করলো ভারত। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা করোনার সংক্রমণ ঠেকাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। আক্রান্ত হয়েছে ৪২৫ জন। ভারতীয় গণমাধ্যম কোলকাতা ২৪ এর খবরে এই তথ্য জানা গেছে।

সোমবার (২৩ মার্চ) ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী বুধবার থেকে দেশজুড়ে আর কোনও অভ্যন্তরীণ ফ্লাইট চলবে না। মঙ্গলবার মধ্যরাতের আগেই সব এয়ারলাইনগুলোকে তাদের বিমান অবতরণ করাতে হবে। তবে অভ্যন্তরীণ কার্গো বিমানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। অর্থাৎ সেগুলো যথারীতি চলাচল করবে।

এর আগে, গত রোববার এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা নিষিদ্ধ করে ভারত সরকার।এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, তার রাজ্যে দেশি-বিদেশি কোনও বিমানই ওঠানামা করতে দেয়া হবে না। সেসময় অবশ্য এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিল কেন্দ্র সরকার।

সোমবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে তার রাজ্যেও বিমান চলাচল বন্ধের আহ্বান জানান। এর কয়েক ঘণ্টা পরেই সব অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় সরকার।

করোনায় মৃত্যু ১৫ হাজার ছাড়িয়ে, আক্রান্ত সাড়ে ৩ লাখ

0

প্রাণঘাতি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৪১৯ জন, আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৭৫৯ জনে দাঁড়িয়েছে। প্রতি মুহূর্তেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

আর এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৬২৩ জন।

করোনায় এখন সবচেয়ে খারাপ অবস্থা ইতালির। রবিবার সেখানে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার মারা গেছে ৭৯৩ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার। মোট মারা গেছেন ৫৪৭৬ জন।

করোনাভাইরাসের উৎপত্তি স্থল চীনে আর খুব বেশি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে না। নতুন করে মাত্র ৯ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। চীনের মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৩ জন। আর মারা গেছেন ৩ হাজার ২৭০ জন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিস্ফোরণ ঘটেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে ৩৫ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫৯ জন।

স্পেনেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৮৯ জন। মারা গেছেন ২ হাজার ২০৬ জন।

জার্মানিতেও করোনার বিস্ফোরণ ঘটেছে গত এক সপ্তাহে। দেশটিতে এখন ২৭ হাজার ২৮৯ জন আক্রান্ত। মারা গেছেন ১১৫ জন।

ইরানেও করোনা পরিস্থিতির ভয়াবহতা অব্যাহত রয়েছে। সেখানে ২৩ হাজার ৪৯ জন আক্রান্ত। আরা মারা গেছেন ১৮১২ জন।

ফ্রান্সের পরিস্থিতিও ভয়াবহ রুপ ধারন করছে এবং বাড়ছে মৃত্যুর মিছিল। সেখানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৮৯ জন। মারা গেছেন ৬৭৪ জন।

ব্রিটেনেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার বিস্ফোরণ ঘটবে। এবং পরিস্থিতি ইতালির মতো ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির খোদ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের এখনে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৮৩ জন। আর মারা গেছেন ২৮৯ জন।

এছাড়া সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, বেলজিয়াম, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ডেনমার্ক, মালয়েশিয়া, কানাডা, ইসরায়েল, তুরস্ক সহ আরো বেশ কয়েকটি দেশে ১ হাজার থেকে ৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০০ থেকে ২০০ জনের বেশি করে।

সূত্র: ওয়ার্ল্ডোমিটারস

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

0

করোনাভাইরাসের জন্য ভারত সরকার লকডাউন ঘোষণা করায় সোমবার (২৩ মার্চ) থেকে আগামী শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত।

পণ্যবাহী ট্রাক বা ট্রাকের চালক ও হেলপারদের মাধ্যমে করোনাভাইরাসের জীবাণু এক দেশ থেকে অন্য দেশে প্রভাব বিস্তার না করতে পারে সেই লক্ষ্যে বেনাপোল বন্দরের সঙ্গে সকল ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ফলে পেট্রাপোল বন্দর দিয়ে সোমবার কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

বেনাপোল বন্দর দিয়ে কোনো পণ্য নিয়ে ট্র্রাক পেট্রাপোল বন্দরে যায়নি। এর আগে ২২ মার্চ ভারতে ১৪ ঘণ্টার জনতার কারফিউ জারি করায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে লকডাউনের সময় বৃদ্ধি করতে পারে বলে ওপারের বিভিন্ন সূত্রে জানা গেছে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কলকাতাসহ আশপাশের শহরগুলোতে ২৩-২৭ মার্চ লকডাউন ঘোষণা করায় সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।

আগামী ২৭ মার্চ বিকাল ৫টা পর্যন্ত চলবে এই লকডাউন। রবিবার (২২ মার্চ) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, লকডাউনের সময়ে কলকাতাসহ অন্য শহরগুলোতে আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সবকিছু বন্ধ থাকবে।

বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, করোনাভাইরাসের প্রভাব বিস্তার রোধে সোমবার ‘সকাল থেকেই দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে এর আগে ভারত সরকার বাংলাদেশসহ অন্যান্য দেশের ভিসা বন্ধ করে দেয়। এর পর বাংলাদেশিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে রেল ও বাস পরিবহন বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ বন্ধ করে দেওয়া হলো আমদানি-রপ্তানি বাণিজ্য।

করোনা আতঙ্কে পেট্রাপোল-বেনাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কমতে শুরু করে। প্রত্যেক দিন পণ্য পরিবহনের পরিমাণ কম ছিল। আতঙ্কের কারণে অধিকাংশ চালক ও হেলপার ট্রাক নিয়ে দুই দেশের বন্দরে যেতে চাইছেন না। যতদিন যাচ্ছে সমস্যা আরো বাড়ছে।