Home Blog Page 3073

করোনাভাইরাসের ওষুধ উৎপাদন করতে যাচ্ছে ইরান

0

প্রাণঘাতী করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় চীনের ব্যবহৃত একটি ওষুধ উৎপাদন করতে যাচ্ছে ইরান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আলী রাজ্জাজান এ খবর জানিয়েছেন। তিনি বলেন, ওষুধটির কাঁচামাল এরইমধ্যে ইরানে এসে পৌঁছেছে এবং এগুলো শুল্ক বিভাগ থেকে ছাড়িয়ে আনার পর দুই দিনেরও কম সময়ের মধ্যে ওষুধটির উৎপাদন শুরু করা হবে।

চীনে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ওষুধটি সফল হয়েছে। রাজ্জাজান বলেন, এটি ভাইরাসরোধী একটি স্বতন্ত্র ওষুধ এবং ইরানে করোনার চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ওষুধের পাশাপাশি ব্যবহার করা হবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস নির্মূলের চেষ্টা করছে জানিয়ে রাজ্জাজান বলেন, ইরানের বিশেষজ্ঞরা করোনা মোকাবিলায় এরইমধ্যে যেসব গবেষণা করেছেন, তার ফল বিশ্বের বহু দেশ ব্যবহার করছে।

প্রায় ১০০ কোটি লোক রোববার নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবেন। এখন পর্যন্ত এই ভাইরাসে ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে ইউরোপের দেশ ইতালি। সেখানে শনিবার ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রতি দুই মিনিটে একজন করে রোগী মারা যাচ্ছেন।

এই বৈশ্বিক মহামারী রোধে ৩৫ দেশ লকডডাউন হয়ে আছে। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। দেশটিতে মৃত্যুর হার আট দশমিক ছয় শতাংশ। যেটা অধিকাংশ দেশের তুলনায় বেশি।

বিদেশিদের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

0

করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশের সবগুলো স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আজ রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে করোনাভাইরাসের অধিকতর সংক্রমণ রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২/০৩/২০২০ তারিখ ০০.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশনা না করা পর্যন্ত বর্তমানে বাংলাদেশের চালু সকল স্থলবন্দরসমূহের (বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া) মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নির্দেশক্রমে নিষিদ্ধ করা হলো।’

ডিএসসিসি’র একটি ওয়ার্ডে খাবারের দোকান বন্ধের ঘোষণা

0

করোনাভাইরাসের বিস্তার রোধে ছোট-বড় সব ধরনের খাবারের দোকান বন্ধ রাখার নোটিশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

গতকাল শনিবার (২১ মার্চ) ডিএসসিসি’র ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সাইদুল ইসলাম মাদবরের পক্ষ থেকে কাউন্সিলরের কার্যালয় থেকে নোটিশটি জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক হোটেল-রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটিসহ ছোট-বড় সব খাবারের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।

নোটিশে আরো বলা হয়েছে, হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, শাকসবজি ও মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়ার, মোবাইল ও মোবাইল রিচার্জের দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

এ নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

বাংলাদেশ ১৫ লাখ ডলার দিচ্ছে সার্কের কভিড-১৯ তহ‌বিলে

0

দক্ষিণ এশিয়ায় নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার মোকাবেলায় ১৫ লাখ ডলার দিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত জরুরি তহবিলে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে গতকালই ইঙ্গিত দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জানা গেছে, এ পর্যন্ত ওই তহবিলে প্রায় দুই কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার মিলেছে।

এদিকে ভারত, নেপাল ও ভুটানের পর গতকাল আফগানিস্তান ও মালদ্বীপও করোনাভাইরাস মোকাবেলায় জরুরি তহবিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। গত রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্য নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস মোকাবেলায় সার্ক অঞ্চলের জন্য স্বেচ্ছায় অংশগ্রহণের ভিত্তিতে একটি তহবিল গঠনের প্রস্তাব দেন। মোদি সেই তহবিলে ভারতের পক্ষ থেকে এক কোটি মার্কিন ডলার দেওয়ার কথা জানান।

আজ পবিত্র শবে মেরাজ

0

আজ রবিবার (২২ মার্চ) দিবাগত রাত পবিত্র শবে মেরাজ। ৬২০ খ্রিস্টাব্দে ২৬ রজব রাতে মহানবী (সা.) আল্লাহর সান্নিধ্য পেতে বিশেষ ব্যবস্থায় ঊর্ধ্বকাশে যান।

সেখান থেকে একা রফরফ নামক বিশেষ বাহনে ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহতায়ালার সান্নিধ্য লাভ করেন মহানবী। এরপর পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে ফিরে আসেন পৃথিবীতে। একই সময় মহানবী (সা.) সৃষ্টি জগতের সবকিছুর রহস্য অবলোকন করেন। আরবি ভাষায় মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি। আর ফার্সি ভাষায় এর অর্থ ঊর্ধ্ব জগতে আরোহণ।

মেরাজ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বনিইসরাইলে বলা হয়েছে (আয়াত ১) : ‘তিনি পরম পবিত্র ও মহিমাময়, যিনি রাতে স্বীয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। যার চারদিকে আমি বরকতমণ্ডিত করেছি। যেন আমি আমার কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।’

ওলামারা বলে থাকেন, এটি নবীজীর একটি আধ্যাত্মিক সফর।

করোনাভাইরাসের কারণে এবার দিবসটি উপলক্ষে ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি পালিত হচ্ছে না। তবে নামাজের পর উপস্থিত মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

সৌদিতে দুই লরির ধাক্কায় বাংলাদেশি নিহত

0

সৌদি আরবে ধূলিঝড়ের কবলে পড়ে দুই লরির ধাক্কায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় নূর নবী নামের অপর একজন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে সৌদি আরবের হাইল- তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৌলভী ইউনুস সাহেববাড়ির শেখ ফরিদের ছেলে। তিনি দীর্ঘদিন বিডি ফুডস কম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে সৌদিতে কর্মরত ছিলেন। আহত নূর নবীর বাড়ি একই এলাকায়।

জানা যায়, শনিবার স্থানীয় সময় রাত ৮টার সময় সৌদি আরবের হাইল-তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন আবদুল্লাহ আল নোমান। এতে আহত হন তাদের বহনকারী গাড়ির চালক নূর নবী।

আহত নূর নবীকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনার প্রভাবে ফাঁকা সিনেমা হল

0

করোনাভাইরাস আতঙ্কে স্থবির বিনোদন-দুনিয়া। করোনার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের চলচ্চিত্র অঙ্গনেও। ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব সিনেমা হল। চলচ্চিত্র প্রদর্শক সমিতির পর বাণিজ্য মন্ত্রণালয় থেকে নোটিশ পেয়ে দেশের সব সিনেমা হল নিয়ম মেনে বন্ধ করা হয়েছে।

ঢাকার বেশ কয়েকটি সিনেমা হলে গিয়ে দেখা যায় একই চিত্র। আজিমপুরে বিজিবি সিনেমা হলের সামনে গিয়ে দেখা যায় প্রায়ই ফাঁকা। সিনেমা হলের মাঠে দুই শিশুকে সাইকেল চালাতে দেখা যায়। দূরে বিচ্ছিন্নভাবে দু-একজন দাঁড়িয়ে আছেন। হলে প্রবেশের মূল গেট লাগানো। ভেতরে বসে কথা বলছেন পাঁচ-ছয়জন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, এঁরা সিনেমা হলের কর্মচারী। হলের ভেতরে খোশগল্পে মেতেছেন তাঁরা। হল মালিকপক্ষের একজন মহম্মদ জসীম বলেন, ‘এখন আমাদের কাজ নেই। বেশির ভাগ সময় অবসরে আড্ডা দিয়েই সময় যায়। তবে কাজের মধ্যে থাকলেই ভালো লাগে।’

জানা গেছে, ২০-২২ জন কর্মীর বেতন এবং হল ভাড়া নিয়েই দুশ্চিন্তায় দিন পার করছেন তাঁরা। এখনো দর্শকেরা এসে জিজ্ঞাসা করছেন সিনেমা চলছে কি না। হলের এক পাশে পোস্টারে লেখা আছে আগামী সপ্তাহের ছবির তালিকা। ২৭ মার্চ ‘সাহসী হিরো আলম’ ছবিটি এই হলে দেখানোর কথা ছিল। সিনেমা হল বন্ধ হওয়ায় সেটি আর সম্ভব হচ্ছে না।

বন্ধ আছে বলাকা সিনেমা হলও। বাইরে অবসর সময় পার করছেন কর্মীরা। নুরুল ইসলাম নামের একজন নিরাপত্তাকর্মী জানালেন, এখনো নাকি অনেক দর্শক সিনেমা দেখতে আসেন। হলের ভেতরে প্রবেশ করে দেখা গেল দুজন বসে আছেন। ৩০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী সবাই অলস সময় কাটাচ্ছেন। নুরুল ইসলাম বলেন, ‘দর্শক আইলেই ভালো লাগে। এহন টাইম যাচ্ছে না। মাঝে মাঝে অনলাইনে নাটক দেখি।’

বলাকায় এখনো শোভা পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’ ছবির পোস্টার। ছবিটি ২৭ মার্চ এই হলে মুক্তি পাওয়ার কথা ছিল।
আনন্দ সিনেমা হলে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে, হলটি সরকারি সিদ্ধান্তে এখন বন্ধ। কথা বলার জন্য হল সংশ্লিষ্ট কাউকে দেখা গেল না। হলের সব ফটক বন্ধ। আনন্দ সিনেমা হলের ওপর রয়েছে বিশ্বসুন্দরী ছবির ব্যানার টানানো। সেখানে ‘বিশ্বসুন্দরী’ ২৭ মার্চ মুক্তির কথা ছিল।

কোয়ারেন্টিনে যা করছেন আনুশকা–বিরাট

0

অন্যান্য অনেক বলিউড তারকার মতোই আনুশকা শর্মা ও বিরাট কোহলিও বাড়িতে কোয়ারেন্টিন ‘পালন’ করছেন। মানে, সবার থেকে বিচ্ছিন্ন থাকছেন, কিন্তু তাই বলে থেমে নেই আনুশকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অ্যাকাউন্টে একবার ঢুঁ দিলেই বিষয়টি স্পষ্ট হবে।

ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার জীবনে এই দুঃসময় এসেছে অনেকটা আশীর্বাদের মতো। যদিও বিয়ের পরে সিনেমার কাজ একেবারে কমিয়ে দিয়েছেন। তারপরও ক্রিকেটের মাঠে যাওয়া তো বন্ধ করেননি কোহলি। তাই সংসারটা যেন হয়েও হচ্ছিল না। তাই না বলে আসা এই ছুটি দারুণ উপভোগ করছেন এই দম্পতি। সর্বশেষ একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ভালোবেসে সময় কাটাচ্ছেন তাঁরা।

আনুশকা শর্মা ও বিরাট কোহলি দুজনে বেশ হালকা মেজাজে চমৎকার সময় কাটাচ্ছেন, এমন একটা মজার ছবি পোস্ট করেছেন আনুশকা। ক্যাপশনে লিখেছেন, ‘সেলফ আইসোলেশন আমাদের সব রকমভাবে ভালোবাসাবাসি করতে সাহায্য করছে।’ মাত্র এক ঘণ্টায় এই পোস্টের নিচে জড়ো হয়েছে ১১ লাখ লাইক, ১০ হাজার মন্তব্য। মন্তব্যকারীদের একাংশ আবার ক্রীড়া ও বিনোদন তারকা।

এর আগে আনুশকা শর্মা ২১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে এই দম্পতি করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য বার্তা দিয়েছেন। বলেছেন, ‘সাবধান, কোভিড–১৯কে ইতিমধ্যে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা দায়িত্বশীল নাগরিক। আমরা দায়িত্বের সঙ্গে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করব।’সামাজিক যোগাযোগমাধ্যমকে আনুশকা শর্মা ব্যবহার করছেন মানুষকে সচেতন করার জন্য। ছবি: ইনস্টাগ্রাম
সামাজিক যোগাযোগমাধ্যমকে আনুশকা শর্মা ব্যবহার করছেন মানুষকে সচেতন করার জন্য।
সেই সঙ্গে নিজেদের পরিষ্কার–পরিচ্ছন্ন থাকতে বলেন। আর ডাক্তারসহ যেসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিরবচ্ছিন্ন চিকিৎসা, সেবা ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলছেন, তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই দম্পতি।বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
এর আগে আনুশকা শর্মা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেখিয়ে দেওয়া নিয়ম মেনে হাত ধুয়ে সেই ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এই পদ্ধতিতে হাত ধুতে। আর চোখে, মুখে হাত না লাগাতে। নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়ে ঘরেও থাকতে বলেন।

করোনা আটকে দিল তাঁদের বিয়ে

0

এ বছর দুটো বিয়ের দিকে তাকিয়ে ছিল বলিউড। বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল এবং রিচা চাড্ডা ও আলী ফজল ঘোষণা দিয়েছিলেন, বিয়ে হবে এ বছরের গ্রীষ্মে। কিন্তু বিধি বাম। করোনাভাইরাস থামিয়ে দিয়েছে বিয়ের বাদ্যি। আপাতত তাই বাজছে না তাঁদের বিয়ের সানাই।

রিচা ও আলী ফজলের বিয়ে হওয়ার কথা ছিল এ বছরের এপ্রিলে। চার বছর দুজনের প্রেম, এ বছরই ঘরকন্না শুরু হবে; কিন্তু রিচা ও আলীকে সব গুটিয়ে অপেক্ষা করতে হচ্ছে আরও বেশ কিছুদিন—খবর তাঁদের বিশ্বস্ত একটি সূত্রের। রিচা ও আলীর বিয়েতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনেকেই আসবেন।

ভারতীয় গণমাধ্যম ‘বোম্বে টাইমস’–এর প্রতিবেদন অনুযায়ী, ১৫ এপ্রিল রিচা ও আলীর সেই শুভদিন। হাঁটু গেঁড়ে মালদ্বীপে বিয়ের প্রস্তাব দিলেও বিয়ে হওয়ার কথা ছিল ভারতেই, দিল্লিতে। আর ঘরোয়া আয়োজনের সেই বিয়েতে উপস্থিত থাকার কথা ছিল দুই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও বলিউডের সহকর্মীদের।
চার দিন ধরে চলার কথা ছিল বিয়ের অনুষ্ঠান। ১৮ এপ্রিল লক্ষ্ণৌতে হওয়ার কথা ছিল প্রথম রিসেপশন। ২০ এপ্রিল মুম্বাইয়ে আলী ফজল আর রিচা চাড্ডার বন্ধু, সহশিল্পী ও গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে হওয়ার কথা ছিল এক গ্র্যান্ড রিসেপশন। কথা ছিল, সেই পার্টি সেরেই দুজনে আবার উড়াল দেবেন মালদ্বীপে।

এই বিয়েতে আসার কথা ছিল ফ্রিদা পিন্টো, অভিনেত্রী জুডি ডেঞ্চসহ আরও অনেক বিদেশি তারকার। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ ছবিতে রানি ভিক্টোরিয়ার চরিত্রে দেখা গিয়েছিল জুডি ডেঞ্চকে। এই সময় ভারতে বিদেশি আসা ও লোকসমাগম নিষিদ্ধ বলা চলে। তাই আপাতত ওপরের সমস্ত পরিকল্পনাই ভুলে থাকতে হচ্ছে।নভেম্বরে হতে পারে এই জুটির বিয়ে। ছবি: ইনস্টাগ্রাম
নভেম্বরে হতে পারে এই জুটির বিয়ে। ছবি: ইনস্টাগ্রাম
অন্যদিকে এই জুটির বিয়ের দামামা থামতেই নাতাশা দালাল আর বরুণ ধাওয়ানের বিয়ের বাদ্য বাজার কথা। এই খবর ঘুরছে বেশ কবছর থেকেই। বরুণ–নাতাশার পছন্দ ছিল থাইল্যান্ডে একটি দ্বীপে চার হাত মিলবে। সে ইচ্ছায় গুড়েবালি হয়ে যায় বেশ কদিন আগেই। তারপর পরিকল্পনা ছিল ছোট করে মুম্বাইতে হবে তাঁদের বিয়ে, সেটিও ভেস্তে গেছে। করোনাভাইরাসের আক্রমণে বিয়ের তারিখ গিয়ে পৌঁছেছে নভেম্বরে। তাতে অবশ্য ভাগ্যও খুলেছে বরুণ–নাতাশার। পছন্দের দ্বীপেই হবে সে বিয়ে, কদিনের অপেক্ষা আরকি।

সালমানের কাছে চার গুণ বেশি নিচ্ছেন পূজা

0

সালমান খানের ছবির নায়িকা যে কোনো অভিনেত্রীর স্বপ্ন। এমনকি ভাইজানের ছবিতে ছোট একটা চরিত্র পেলেও নিজেকে ভাগ্যবান মনে করেন অনেকে। কিন্তু এবার অন্য পথে হাঁটলেন ২৯ বছর বয়সী পূজা হেগড়ে। কাভি ঈদ কাভি দিওয়ালি ছবির জন্য সর্বশেষ বলিউড ছবি হাউজফুল ফোরের (২০১৯) তুলনায় চার গুণ পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনি।

একাধিক তামিল ও তেলেগু ছবি করলেও হৃত্বিক রোশনের বিপরীতে ‘মহেঞ্জোদারো’ (২০১৬) ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন পুজা হেগড়ে। অভিষেক ছবিতেই হৃত্বিক রোশনের মত সুপারস্টার পাওয়া কম কথা নয়। ছবিটি যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে পুজা এই ছবির মাধ্যমে সমালোচকের নজর কাড়েন। নজর কাড়েন বলিউডের নামকরা পরিচালকদের।

এরপর ‘হাউসফুল ফোর’-এর মত সফল ছবির নায়িকা তিনি। এই ছবিতে তিনি পর্দা ভাগ করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ববি দেওলদের সঙ্গে। এর মাঝে বেশ কয়েকটি তেলেগু ছবি করেছেন। সর্বশেষ ‘আলা ভাইকুন্তাপুরামলো’(২০২০) তে তিনি পর্দা ভাগ করেছেন দক্ষিণের হার্টথ্রুব আল্লু অর্জুন ও বলিউডের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী টাবুর সঙ্গে। আর তেলেগু এই ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। তাই স্বাভাবিকভাবেই দর বেড়েছে পূজার।

এবার সালমানের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। বিটাউনে জোর রব, ভাইজানের আগামী ছবি ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবিতে কাজ করছেন পুজা। তবে এই ছবির জন্য নাকি তিনি বড়সড় দর হাঁকিয়েছেন। শোনা যাচ্ছে, ‘হাউসফুল ফোর’ ছবির জন্য যা পারিশ্রমিক নিয়েছিলেন তার চার গুণ দাবি করেছেন পূজা।

এমনিতেই বলিউডেও পুরুষের তুলনায় নারীর পারিশ্রমিক কম। আর সেই নারী দক্ষিণ ভারত থেকে আসলে তো আরও কম। তবে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সফলভাবে সেসব প্রথা ভাঙছেন পূজা। ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবির নির্মাতারা নাকি পূজার দাবি নিয়ে কোনো আপত্তি তোলেননি। সেই দাবি মেনেই তাঁরা পূজাকে ছবিতে নিয়েছে।এই প্রথম সালমান খানের সঙ্গে জুটি বাধবেন পূজা। ছবি: ইনস্টাগ্রাম
এই প্রথম সালমান খানের সঙ্গে জুটি বাধবেন পূজা। ছবি: ইনস্টাগ্রাম
সালমান সবসময় নতুন নতুন নায়িকাদের তার ছবিতে কাজ করার সুযোগ দেন। ‘রাধে’ ছবিতে তার নায়িকা হিসাবে দেখা যাবে ‘ভারত’খ্যাত দিশা পাটানিকে। এবার ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবিতে ভাইজানের নায়িকা হতে চলেছেন পূজা হেগড়ে।